Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ১৫৯-১৬০ – আবার উ সেন (দুইখণ্ড একত্রে)

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প374 Mins Read0
    ⤶ ⤷

    আবার উ সেন – ২.৯

    নয়

    ব্যাপারটা ঘটেছে সেদিন সকালেই, হেলিকপ্টারে চড়ে পিটারসন ফিল্ডে আসার সময়।

    আগের রাতে পার্টিতে বেশি মদ্যপান করায় অস্বস্তিবোধ করছিল জেনারেল, চোখ বুজে ছিল সে, ইচ্ছে ছিল একটু ঝিমিয়ে বা ঘুমিয়ে তাজা করে নেবে শরীরটা। কিন্তু পেশীতে ঢিল পড়তেই জেনারেলের মাথার ভেতরটা কেমন যেন হালকা হয়ে গেল, তারপরই শুরু হলো মানসিক কিছু পরিবর্তন।

    প্রথমে তার মনে হলো ব্যাপারটা সিরিয়াস কিছু হবে, সম্ভবত হার্ট অ্যাটাক। মনে হলো ঘোরের মধ্যে রয়েছে সে, অতীতের কিছু ছবি চলে এল মানসপটে।

    ছবিগুলো যেন পিছন দিকে ছুটল, বিপুলবেগে, মাঝে মধ্যে স্লো-মোশনে বিস্তারিত উন্মোচিত হলো, কিন্তু সেগুলোর অর্থ ঠিকমত ধরতে পারল না সে। কিছু কিছু স্মৃতি অক্ষতই থাকল, যেমন সাম্প্রতিক প্রমোশনের ঘটনা, ভিয়েতনাম যুদ্ধের আংশিক অভিজ্ঞতা, তার আগের কিছু দৃশ্য-ছবির রীলটা যেন তাকে শিশুকালে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।

    মধ্যবর্তী দৃশ্যগুলো ভারী উদ্ভট। একটা মেয়ে, সুন্দরী মেয়ে, তার চুলের গন্ধ ওর খুব চেনা, কাছে এল কয়েকটা পিল নিয়ে। অন্তত তার মনে হলো মেয়েটাকে চেনে সে, চিনল চুলের গন্ধ থেকে। বান্না। টারা। রিটা। রানা। মাসুদ রানা। এম.আর.নাইন।

    তারপর জেনারেল চোখ মেলে উপলব্ধি করল সে মোটেও জেনারেল পিলার নয়। তখনও তার মাথার ভেতরটা হালকা লাগছে, আসল সত্য ও বাস্তবতা ধীরে ধীরে আসন গাড়তে শুরু করল তার মধ্যে, যেন খোলা দরজা দিয়ে পরম স্বস্তি দায়ক সুবাতাস বয়ে গেল মনের আঙিনায়।

    ঠিক এই উদ্দেশ্যেই ওর কাছে এসে পিলগুলো দিয়ে গেছে সে। নিজেকে ফিরে পাবার সময় কিভাবে তাকে ড্রাগ দেয়া হয়েছে, কিভাবে সম্মোহিত করা হয়েছে ইত্যাদি বিষয় নিয়ে মাথা ঘামায়নি রানা নতুন একটা ব্যক্তিত্ব দান করা হয়েছিল তাকে, সেটা প্রত্যাখ্যান করে নিজের পরিচয় ফিরে পেয়েছে সে, শুধু সতর্ক থাকল কিভাবে দান করা ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সুবর্ণ সুযোগ না আসা পর্যন্ত ধরে রাখা যায়।

    এটাই তো সুবর্ণ সুযোগ!

    ক্ষিপ্রবেগে ঘুরে গিয়ে রানা যখন কর্নেলের পিস্তল ধরছে, দেখল ডুপেও হাত বাড়িয়ে দিয়েছে নিজের অস্ত্রের দিকে, চিৎকার করে বলছে, ‘জেনারেলের কথা শুনবেন না! পাগল হয়ে গেছে! ওর কথা শুনবেন না!’

    হোলস্টার থেকে পিস্তল বের করল ডুপ্রে, ইতিমধ্যে কর্নেলের বড়সড় কোল্ট পয়েন্ট ফরটি-ফাইভ সহ হাতটা লম্বা করে দিয়েছে রানা, চেম্বারের ভেতর পরপর দুটো বিস্ফোরণ চারদিক থেকে প্রতিধ্বনি তুলল।

    মেঝে থেকে ওপরে উঠে গেল ডুপ্রের পা। এক সেকেন্ডের জন্যে শূন্যে ঝুলে থাকল তার শরীর, বুক থেকে ফিনকি দিয়ে বেরিয়ে এল লাল রক্ত, দড়াম করে ধাক্কা খেলো দেয়ালের সাথে। পরমুহূর্তে ঘুরল রানা, ল্যাচাসিকে খুঁজছে।

    কঙ্কালটাকে কোথাও দেখা গেল না।

    ভাবে ও ভঙ্গিতে যতটা পারা যায় কর্তত্ব ফুটিয়ে রানা নির্দেশ দিল কমপিউটর টেপ আর প্রিন্টআউটগুলো এই মুহূর্তে নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে দেয়া হোক। ‘কর্নেল, আপনার লোকদের অ্যাকশনে ঝাঁপিয়ে পড়তে বলুন। জলদি! জলদি! আমার সাথে যে ট্রুপস এসেছে তারা সহজে হার মানার লোক নয়। প্রতিরক্ষার জন্যে তৈরি হোন।

    এক সেকেন্ড ইতস্তত করল কর্নেল। কমান্ড পোস্টে মৃত্যু আর বারুদের গন্ধ। কর্নেলের দু’জন অফিসার হোলস্টার থেকে পিস্তল বের করেছে বটে, কিন্তু কি করবে সে-ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না। এখানে পা রাখার সাথে সাথে মলিয়ের ঝানের বিপজ্জনক আইসক্রীমের ক্রিয়া টের পেয়ে গেছে রানা। ঝানের লোকেরা আর একটু হলে ঠিকই টেপগুলো হাতিয়ে নিচ্ছিল। এখন শুধু দেখতে হবে দ্বিতীয় চেষ্টায় তারা যেন ওগুলো জোর করে নিয়ে যেতে না পারে।

    আবার কর্তৃত্বের সুরে নির্দেশ দিল রানা, এবার জানতে চাইল ল্যাচাসি সম্পর্কে।

    ‘সে চলে…আপনাকে গুলি করতে দেখে…ছুটে পালাল…,’ নোরাডের একজন অফিসার তোতলাতে শুরু করল।

    ‘কর্নেল, আপনার প্রতিরক্ষা। সবচেয়ে কাছের বেসকে জানান। আপনার সাহায্য দরকার হবে,’ চাবুকের বাড়ির মত তীক্ষ্ণ শব্দ করল রানার কণ্ঠস্বর।

    যেন ওর কথার তাৎপর্য ব্যাখ্যা করার জন্যেই, ভোঁতা বিস্ফোরণের আওয়াজের সাথে কেঁপে উঠল গোটা চেম্বার। আওয়াজটা এল মেইন এন্ট্রান্সের দিক থেকে।

    দোর-গোড়ায় একজন মেরিন এসে দাঁড়াল। ‘এন্ট্রান্স ব্লকে অ্যান্টি-ট্যাংক রকেট ছোঁড়া হয়েছে, স্যার,’ চিৎকার করে কর্নেলকে জানাল সে, এরইমধ্যে লাফ দিয়ে টেলিফোনের সামনে পৌঁচেছে কর্নেল।

    আবার বিস্ফোরণ। পাহাড়ের ভেতর গোটা কমপ্লেক্স কেঁপে উঠল এবার। দৃষ্টি প্রসারিত করে মেরিনের দিকে তাকাল রানা। ‘আমার সাথে যে অফিসার এসেছিল, কোথায় সে?’

    ‘স্যার?’

    ‘হাড্ডিসার লোকটা, কঙ্কালের মত দেখতে…’

    ‘এখানে গুলির আওয়াজ হলো, লোকটা আমাদেরকে পাশ কাটিয়ে ছুটল, স্যার। বলল সাহায্য আনার জন্যে যাচ্ছে…’

    আরেকটা রকেট বিস্ফোরণের সাথে আবার কেঁপে উঠল চেম্বার।

    বুঝতেই পারছ কি ধরনের সাহায্য পাঠাচ্ছে সে,’ বলল রানা। ‘যেখানে যত লোক পাও সবাইকে জড়ো করো। কর্নেল বাইরে থেকে সাহায্য পাবার চেষ্টা করছেন। তোমাদের এই বেস আক্রান্ত হয়েছে। এটা কোন মহড়া নয়। ইট’স দা রিয়েল থিং। দিস বেস ইজ আন্ডার অ্যাটাক।’

    একটু দেরিতে হলেও, এতক্ষণে বিপদের গুরুত্ব বুঝতে পারল সবাই। কর্নেলের দিকে ফিরল রানা। ‘ভেতরে ঢোকার চেষ্টা করছে ওরা,’ বলল ও। ‘অ্যান্টি-ট্যাংক রকেটের সাহায্যে ভেঙেচুরে পথ করে নেবে…’

    শব্দ শুনে মনে হচ্ছে এম/সেভেনটি-টু।’ ফ্যাকাসে হয়ে গেছে কর্নেলের চেহারা। ‘বুঝলাম না কি ঘটল। আমরা তো প্রায় আরেকটু হলে দিয়েই ফেলেছিলাম…’

    ‘চিন্তা করবেন না, কর্নেল, ওতে আপনার কোন দোষ হয়নি। এখনকার সমস্যা হলো যে-কোন উপায়ে ভেতরে ঢোকার চেষ্টা করবে ওরা, দরকার হলে নখ দিয়ে খুঁড়ে। কঙ্কালটা সত্যি যদি বাইরে বেরিয়ে গিয়ে থাকে, আরও বেপরোয়া হয়ে উঠবে দলটা। ডিফেন্সের কি ব্যবস্থা নেয়া যায় আমাকে জানাবেন?’

    অফিসারদের দ্রুত কয়েকটা নির্দেশ দিল কর্নেল। কিন্তু রানার কাছ থেকে অনুমতি না পাওয়া পর্যন্ত ইতস্তত করল তারা। ঝানের ড্রাগস সমস্যা সৃষ্টি করছে বুঝতে পেরে কর্নেলের নির্দেশ রানাকে পুনরাবৃত্তি করতে হলো।

    ‘বাইরে আমাদের যে গার্ড ছিল তারা ওদের সাথে লড়ছে,’ বলল কর্নেল, ঢোক গিলল। ‘বেশ ভালই করছে ওরা, আমার ধারণা। রিইনফোর্সমেন্টও আসছে, কিন্তু আমরা সমস্যায় পড়েছি এখানে-পাহাড়ের ভেতর। প্রথম দরজাগুলো উড়িয়ে দিয়ে ভেতরে ঢুকে পড়েছে ওরা, সম্ভবত রিসেপশন এরিয়ায় চলে আসছে। আমার ধারণা দরজার কাছাকাছি চলে এসেছে ওরা…

    দরজাগুলো পড়ে গেলে, সরু এন্ট্রান্স ধরে ছুটে আসবে। ঠেকাবার উপায় কি?’

    ‘কিছু গ্রেনেড, সাইড আর্মস আর একজোড়া এ-আর এইটীন।’

    ‘আনান ওগুলো, জলদি!’ এ-আর এইটীন, যতটুকু জানা আছে রানার, কমার্শিয়াল আর্মালিট উইপন-এর সর্বশেষ সংস্করণ। পুরোপুরি অটোমেটিক, প্রতি মিনিটে ফায়ার রেট আটশো রাউন্ড, প্রতিটি ম্যাগাজিনে থাকে বিশটা করে। কর্নেলের পিছু নিয়ে আর্মস লকারের সামনে চলে এল ও, মেইন অপারেশনস্ গ্যালারির দরজা থেকে কাছাকাছি দেয়ালে।

    অস্ত্রটা হাতে চলে আসতে স্বস্তি বোধ করল রানা, কর্নেলের হাত থেকে ম্যাগাজিনগুলো প্রায় ছিনিয়ে নিল ও। একটা বাদে সবগুলো চালান করে দিল ইউনিফর্ম জ্যাকেটের পকেটে, তারপর লোড করল অস্ত্র।

    লকারের দিকে পিছন ফিরল ওরা, আগের চেয়েও জোরাল শব্দে বিস্ফোরণ ঘটল রিসেপশন এরিয়ায়, হোঁচট খেতে খেতে প্রবেশ পথ থেকে মেইন কমপ্লেক্সে পিছিয়ে এল কয়েকজন সৈনিক। তাদের মধ্যে রানা যার সাথে কথা বলেছিল সেই মেরিন লোকটাও রয়েছে।

    ‘দরজা ভেঙে রিসেপশনে ঢুকে পড়েছে ওরা।’ লোকটা হাঁপাচ্ছে, রানা দেখল কাঁধ খামচে ধরা আঙুলগুলোর ফাঁক গলে তাজা রক্ত গড়াচ্ছে।

    দোরগোড়ায় পৌঁছে স্তম্ভিত হয়ে গেল রানা। বৃত্তাকার রিসেপশন এরিয়ায় একবার চোখ বুলিয়েই বমি পেল ওর। সুসজ্জিত প্রতিটি ডেস্ক চুরমার হয়ে গেছে, আর কোথায় না পড়ে আছে লাশ। কেউ কেউ এখনও মারা যায়নি, তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে তারা। ওর নাক বরাবর সামনে মেইন এন্ট্রান্স, সেখান থেকে রিসেপশনের ভেতর ধোঁয়া ঢুকছে।

    শত্রুরা সশরীরে এখনও রিসেপশনে এসে পৌছায়নি, ভাবল রানা। তবে আসবে, সরু প্যাসেজ ধরে একজন একজন করে আসতে হবে তাদের। দেয়ালের গায়ে কাঁধ ঠেকিয়ে শক্ত হয়ে দাঁড়াল ও, অস্ত্রটা ধরে আছে কোমরের কাছে। চোখের কোণ দিয়ে দেখল, কর্নেলও ওর ভঙ্গিটা অনুকরণ করছে। একজন অফিসার, ওদের সাথে ফ্লাইং ড্রাগন কমান্ড পোস্টে ছিল সে, এই মুহূর্তে ওদের পায়ের কাছ থেকে মাত্র কয়েক ফুট দূরে চিৎ হয়ে পড়ে রয়েছে, গলা আর মুখের অর্ধেকটাই নেই।

    ঝান! দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল রানা।

    হঠাৎ ধোঁয়ার ভেতর সচল মূর্তি দেখা গেল। হার্মিসের লোকেরা ঢুকছে রিসেপশন এরিয়ায়

    রানা আর কর্নেল, দু’জন একসাথে ফায়ার ওপেন করল, ধোঁয়ার ভেতর অস্পষ্ট গর্তের দিকে ছুটে গেল বুলেটের তৈরি একজোড়া রেখা। গর্তটা হাঁ করে আছে, খানিক আগে ওটাই ছিল একজোড়া স্লাইডিং স্টীল ডোর।

    এ যেন পাতিলের ভেতর মাছ মারছি, জেনারেল!’ উল্লাসে চেঁচিয়ে উঠল কর্নেল। অনেকটা সেরকমই, ভাবল রানা। হার্মিসের শয়তানগুলো ডাকাতের মত হুঙ্কার ছাড়তে ছাড়তে সরু প্যাসেজ ধরে ছুটে এল, গর্তের মুখ থেকে রিসেপশনে ঢুকতে না ঢুকতে ধরাশায়ী হলো অঝোর ধারায় বুলেট বর্ষণে। ধোঁয়ার জন্যে সামনে কি আছে দেখতে পাচ্ছে না ওরা, ভেতরে ঢুকছে প্রতিবারে একজন। ঝাঁক ঝাঁক বুলেটের ধাক্কায় কেউ সবেগে পিছিয়ে যাচ্ছে, কেউ দ্বিখণ্ডিত হচ্ছে। তারপর হঠাৎ করে নেমে এল আধিভৌতিক নিস্তব্ধতা।

    অবশেষে ধোঁয়ার মেঘ হালকা হতে শুরু করল, এবং সেই সাথে সামনে কি ভয়াবহ রক্তগঙ্গা বয়ে গেছে উপলব্ধি করে ভুরু কুঁচকে উঠল রানার।

    অস্ত্রটা রিলোড করল ও, আবার দেয়ালে ঠেস দিয়ে দাঁড়াল। বাইরে থেকে আবার একটা বিস্ফোরণের আওয়াজ ভেসে এল। তারপর একটা ব্যাকুল চিৎকার।

    ‘কর্নেল? কর্নেল? স্যার? এখানে নোরাডের কোন অফিসার আছেন, ফর গডস সেক?’

    ‘হ্যাঁ,’ পাল্টা চিৎকার করল কর্নেল। ‘নাম আর র‍্যাঙ্ক বলো। কি ব্যাপার?’

    ‘বাইরে ওরা খতম হয়ে গেছে, স্যার। মেইন এন্ট্রান্সে আমাদের ফোর্স দ্বিতীয় এ.পি.সি.টাকে অচল করে দিয়েছে। রাস্তার ধারে আমি কথা বলছি সার্জেন্ট কাটলার, স্যার।’

    রানার দিকে ফিরে মাথা ঝাঁকাল কর্নেল। ‘ঠিক আছে, জেনারেল। কাটলারকে আমি চিনি।’

    রানা সিদ্ধান্ত নিল আপাতত ওর কোর-স্টার জেনারেল থাকাই সব দিক থেকে ভাল। তাতে অন্তত বেয়াড়া প্রশ্নের হাত থেকে বাঁচা যাবে। ওর প্রধান উদ্বেগ, এখন যেহেতু অপারেশন বুলডগ ব্যর্থ হয়েছে, রিটা হ্যামিলটনকে নিয়ে। তার অবস্থা কি জানার পর মলিয়ের ঝানকে খুঁজে বের করবে ও।

    বাইরের অবস্থা ভেতরের চেয়ে কোন অংশে ভাল নয়। নিহতদের সরিয়ে নিয়ে যাচ্ছে মেডিকেল টীমের লোকজন, আহতদের চিকিৎসা চলছে। প্রথম এ.পি.সি.-র আগুন এখনও নেভেনি। কাঁটাতারের বেড়ার এক জায়গায় বিরাট একটা ফাঁক দেখা গেল।

    নিচের রাস্তা থেকে, দৃষ্টিসীমার বাইরে, মাঝে মধ্যে অটোমেটিক রাইফেলের আওয়াজ ভেসে আসছে।

    ‘ওদিকের খবর কি?’ গলা চড়িয়ে জিজ্ঞেস করল কর্নেল, তাকিয়ে আছে তিনজনের একটা দলের দিকে, ফিল্ড কমিউনিকেশন রেডিওর ওপর হুমড়ি খেয়ে রয়েছে তারা।

    জবাব দিল একজন সার্জেন্ট। গার্ডদের সাহায্য করার জন্যে আরও লোক রওনা হয়ে গেছে। দ্বিতীয় এ.পি.সি.টাকে উল্টে দেয়া হয়েছে রাস্তার ধারে, শত্রুদের দু’একজন যারা বেঁচে আছে তাদের পালানোর পথ বন্ধ।

    ‘এখনও আমাদের মাথায় ঢুকছে না কেন আমরা টেপগুলো ওদের হাতে তুলে দিচ্ছিলাম,’ নিজের মনেই বিড়বিড় করছে কর্নেল। ‘এমন হবার তো কথা নয়। গোটা ব্যাপারটা কেমন যেন লাগছে আমার কাছে…’

    ‘সব পরিষ্কার হয়ে যাবে-একটু সময় দিন। আপনার কোন দোষ হয়নি, কর্নেল। ওরা এমনকি আমাকেও ফাঁদে ফেলেছিল…’

    রেডিও থেকে মুখ তুলে কর্নেলকে ডাকল সার্জেন্ট, জানাল এক মাইল দূরে একটা প্রাইভেট হেলিকপ্টার রয়েছে। ‘এক ভদ্রমহিলা, স্যার। ল্যান্ড করার অনুমতি চাইছেন। জিজ্ঞেস করছেন আমাদের সাথে মি. রানা নামে কেউ আছেন কিনা।’

    ‘নামতে দাও ওকে,’ নির্দেশ দিল রানা, এখনও জেনারেলের ভূমিকায়। ‘গোটা ব্যাপারটা কি নিয়ে আমি জানি। এখানে নিয়ে এসো ওকে।

    বলা যায় না, হেলিকপ্টারে করে হয়তো স্বয়ং মলিয়ের ঝানই আসছে, পিস্তল ধরে রেখেছে রিটা বা বেলাডোনার মাথায়। তবু কপ্টারটাকে নামতে দেয়াই ভাল। যদি ঝান এসে থাকে, তাকে আর খুঁজে বের করতে হবে না। ঝুঁকি থাকলেও, ঝানের সাথে এই মুহূর্তে দেখা করার ঝোঁক দমন করতে পারল না রানা। মনে পড়ল, আসার পথে কনভয়টাকে অনুসরণ করছিল একটা হেলিকপ্টার।

    ‘তাই করব, স্যার?’ রেডিও অপারেটর জিজ্ঞেস করল কর্নেলকে।

    ‘জেনারেল যদি বলেন তো করো। হ্যাঁ।’

    ধীর পায়ে এগিয়ে গিয়ে সার্জেন্টের সামনে দাঁড়াল রানা। ‘তুমি আইসক্রীম পছন্দ করো না, ঠিক, সার্জেন্ট?’ জিজ্ঞেস না করে পারল না ও, কারণ এইমাত্র অচেনা ফোর-স্টার জেনারেলের নির্দেশ বৈধ কিনা জানার জন্যে ইমিডিয়েট বস্, পরিচিত কর্নেলের শরণাপন্ন হতে দেখেছে একজন সার্জেন্টকে।

    হ্যান্ড মাইকের দিকে হাত বাড়িয়ে দিয়ে মাথা নাড়ল কমিউনিকেশন কর্মী ‘ঘৃণা করি, স্যার, বমি পায়। জিনিসটা এমনকি দেখতেও ইচ্ছে করে না। হেলিকপ্টারের সাথে যোগাযোগ করার সময় অবাক চোখে জেনারেলকে একবার দেখল সে।

    তাড়াতাড়ি ব্যাখ্যা করে কর্নেলকে বোঝাল রানা, এখুনি তাকে বিদায় নিতে হবে। ‘কোন সমস্যা হলে হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করবেন। বলবেন মাসুদ রানা নামে একজনের সাথে দেখা হয়েছিল আপনার। ওরা একটা ব্যাখ্যা দেবে, আশা করি।’

    অনেকটা যেন ঘোরের মধ্যে তাকিয়ে থেকে সাদা ধাতব ফড়িংটাকে কমপাউন্ডে নামতে দেখল কর্নেল। ল্যান্ড করার আগের মুহূর্তে নিখুঁতভাবে একপাশে সরে গেল, জ্বলন্ত এ.পি.সি-কে এড়াবার জন্যে। চেইন মাউন্টেইনের সিকিউরিটি ভেদ করে ভেতরে ঢোকার যে ব্যর্থ চেষ্টা মলিয়ের ঝান করেছিল ওটা তার শেষ স্মৃতি!

    হেলিকপ্টারটা পুরানো বেল ফরটি-সেভেনের আধুনিক সংস্করণ, টুইন- সিটার। বেলুন আকৃতির ককপিটে মাত্র একজনকেই বসে থাকতে দেখল রানা। সে যে ঝান নয় তা পরিষ্কার বোঝা গেল। একহারা গড়ন পাইলটের, গায়ে সাদা ওভারঅল আর মাথায় হেলমেট, ছেলে নাকি মেয়ে বোঝার উপায় নেই।

    কপ্টারের দরজা খুলে ফেলেছে, ঝুলে পড়েছে নিচের দিকে, এই সময় পৌঁছুল রানা।

    ‘ওহ্ রানা। থ্যাঙ্ক গড। ওহ্ থ্যাঙ্ক গড, ইউ আর সেফ!’

    রানার গলা জড়িয়ে ধরে ঝুলে পড়ল বান্না বেলাডোনা, ঘন ঘন গাল ঘষল ওর বুকে, যেন সাত রাজার ধন ফিরে পেয়েছে। লাল চোখ জোড়া ভিজে উঠল, ফোঁপাচ্ছে।

    রানা ক্লান্ত, রিটার নিরাপত্তার কথা ভেবে উদ্বিগ্ন, ল্যাচাসি পালিয়েছে কিনা জানার জন্যে ব্যাকুল, আরেক চিন্তা: না জানি কোথায় লুকিয়েছে মলিয়ের ঝান, কিন্তু এত সব সত্ত্বেও ওর মনে হলো বানা বেলাডোনাকে আর কখনও কাছছাড়া করা চলবে না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪১২ – সেই কুয়াশা (প্ৰথম খণ্ড)
    Next Article মাসুদ রানা ০৭২-৭৩ – সেই উ সেন (দুই খণ্ড একত্রে)

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }