Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা – ২১৭ ও ২১৮ – অন্ধ শিকারী (দুইখণ্ড একত্রে)

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প333 Mins Read0
    ⤶ ⤷

    অন্ধ শিকারী – ১.৫

    পাঁচ

    ব্রিটিশ সিক্রেট সার্ভিস। দু’হাতে কপালের দু’পাশের রগ চেপে ধরে বসে আছেন সংস্থার প্রধান, স্যার মারভিন লংফেলো। দৃষ্টি উদভ্রান্ত। সামনে বিছিয়ে রাখা কাগজগুলোর ওপর মনোনিবেশ করার চেষ্টা করছেন প্ৰাণপণে, কিন্তু পারছেন না। সারা দেহ কাঁপছে বৃদ্ধের, দুর্বল বোধ করছেন। প্রচণ্ড উত্তেজনায় কপালের রগ ছিঁড়ে যাওয়ার জোগাড়।

    কাগজগুলো একটু আগে পৌঁছেছে লংফেলোর টেবিলে। পোস্ট অফিসের মাধ্যমে। বাদামি রঙের পুরু খামে। ওপরে ফেল্ট টিপ্ পেনে আঁকাবাঁকা অক্ষরে তাঁর নাম এবং সংস্থার ঠিকানা লেখা। লেখার ধরনটা আকৃষ্ট করেছিল লংফেলোকে। তাই আগ্রহ নিয়ে ওটাই প্রথমে খুলেছিলেন। পরমুহূর্তে চোখ কপালে উঠে গেছে, হাঁ করে ভেতর থেকে বেরোনো কাগজগুলোর দিকে চেয়ে আছেন বৃদ্ধ তখন থেকে। সাধারণ খামে, নিয়মিত ডাকে এসব ‘টপ্ সিক্রেট’ ডকুমেন্ট আসতে পারে, ব্যাপারটা তাঁর কল্পনারও অতীত।

    এগুলো কে পাঠাল; সে কোথায় পেল, কি করা যায় এ ব্যাপারে, কি করা উচিত ইত্যাদি হাজারো দুশ্চিন্তায় দিশেহারা অবস্থা লংফেলোর।মাথা খারাপ হওয়ার দশা প্রায়। ঘোলা চোখে আবার কাগজগুলোর ওপর নজর বোলালেন তিনি। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সাংঘাতিক গুরুত্বপূর্ণ দলিল এগুলো। পশ্চিম ইউরোপে, বিশেষ করে ইংল্যাণ্ডের ওপর সোভিয়েত সামরিক হুমকি প্রতিহত করার কনটিঞ্জেন্সি প্ল্যান। অত্যন্ত স্পর্শকাতর।

    শেষবারের মত কাগজগুলো উল্টেপাল্টে দেখলেন লংফেলো। খালি হাতেই নাড়াচাড়া করছেন, কারণ প্রথমবারই গুরুত্ব না বুঝে ছুঁয়ে ফেলেছিলেন তিনি ওগুলো। কাঁপা হাতে শীটগুলো গোছালেন বৃদ্ধ একটা একটা করে, যথাসম্ভব আলগোছে। এমন সময় ইন্টারকম বেজে উঠল। ‘মিস্টার মাসুদ রানা এসেছেন, স্যার।’

    ‘রানা!’ অথৈ সমুদ্রে পড়া মরণাপন্ন মানুষ ডুবে যাওয়ার আগমুহূর্তে যেন জীবনতরীর সন্ধান পেয়েছে। তড়াক করে আসন ছাড়লেন লংফেলো। কোটের বোতাম লাগাতে লাগাতে ঝুঁকে পড়ে বললেন, ‘শো হিম ইন, প্লীজ!’ দ্রুত পা বাড়ালেন দরজার দিকে। নিঃশব্দে খুলে গেল দরজা। সামনেই দাঁড়িয়ে স্যুটেড বুটেড মাসুদ রানা।

    ‘রানা!’ ইংরেজি কেতা ভুলে দুহাতে ওকে জড়িয়ে ধরলেন বৃদ্ধ। ‘কংগ্রাচুলেশনস! মাই বয়, কংগ্রাচুলেশনস!’

    ‘ধন্যবাদ, স্যার।’ অনেক কষ্টে লংফেলোর আলিঙ্গন থেকে নিজেকে যুক্ত করল ও।

    ‘এসো এসো, বোসো। তোমার এজেন্সি ফ্রি ইনভেস্টিগেশন লাইসেন্স পাওয়ায় আমি খুব খুশি হয়েছি, রানা। আয়্যাম সো হ্যাপি।’

    ‘ধন্যবাদ, স্যার। এ ব্যাপারে বিএসএস এবং ব্যক্তিগতভাবে আপনি আমার জন্যে যা করেছেন, সেই ঋণ কোনদিন শোধ করতে পারব না আমি।’

    ‘শুধু শুধু বাড়িয়ে বলছ তুমি, রানা। বরং তোমার ঋণই আমরা শোধ করতে পারব না কোনদিন। প্রচুর করেছ তুমি বিএসএস-এর জন্যে। তোমাকে সাপোর্ট দিয়ে সেই ঋণই খানিকটা শোধ করলাম এই সুযোগে। সে যাক্, বলো, তোমার নেক্সট প্রোগ্রাম কি?’

    আপাতত ঢাকায় ফেরা।’

    ‘তাই?’ চেহারা নিষ্প্রভ হয়ে গেল লংফেলোর। ‘কবে যেতে চাইছ?’

    ‘আজ রাতেই, স্যার।’

    ‘আজই?’ পুরোপুরি হতাশ হলেন বৃদ্ধ। ওর আসার খবরে যার-পর- নাই খুশি হয়েছিলেন, ভাবছিলেন সমস্যাটা নিয়ে আলোচনা করবেন। কিন্তু ও চলে যাচ্ছে শুনে সিদ্ধান্তটা পাল্টালেন লংফেলো। না, থাক। তাতে রানা ভাববে, সাহায্য করার প্রতিদান হিসেবে ওর ঘাড়ে কায়দা করে নতুন দায়িত্ব চাপিয়ে দিয়ে উদ্ধার পাওয়ার চেষ্টা করছেন তিনি।

    ‘খুব চিন্তায় পড়ে গেছেন মনে হচ্ছে?

    ‘চিন্তা? হ্যাঁ, না মানে তেমন…।’ খেই হারিয়ে থেমে পড়লেন লংফেলো।

    ‘নতুন কোন ঝামেলা?’

    খানিক আমতা আমতা করলেন তিনি। বলবেন, কি বলবেন না,

    ঠিক করতে পারছেন না। কিন্তু মাসুদ রানা এক দৃষ্টে তাঁর দিকে চেয়ে আছে, এ অবস্থায় না বলে থাকাও সম্ভব নয়। যা হয় হোকগে, ভাবলেন বৃদ্ধ। কাঁধ ঝাঁকিয়ে হতাশা প্রকাশ করলেন, তারপর বললেন, ‘হ্যাঁ, রানা। ঝামেলাই। বেশ অভাবনীয় ঝামেলা। কি করে যে এ থেকে উদ্ধার পাব বুঝতে পারছি না। আগে এই কাগজগুলোয় চোখ বোলাও, তারপর শুনো, ‘ ফটোকপিগুলো ওর দিকে এগিয়ে দিলেন তিনি।

    দুটো শীট দেখেই মুখ তুলল রানা। ‘ন্যাটো ডকুমেন্ট!’ ভুরু কুঁচকে উঠেছে ওর। ‘এসব আপনার কাছে কেন?’

    সে প্রশ্ন তো আমারও, রানা।’

    ‘বুঝলাম না।’

    অল্প কথায় ঘটনাটা খুলে বললেন লংফেলো। ‘প্রত্যেকটা হাইলি ক্লাসিফায়েড ডকুমেন্ট। কি করে হোয়াইটহলের বাইরে এল, কার মাধ্যমে, বুঝতে পারছি না। নিশ্চয়ই জানাজানি হয়ে গেছে এসব। ফলে কী পরিমাণ ক্ষতি হলো ব্রিটেন এবং তার ন্যাটো মিত্রদের অনুমান করাও অসম্ভব। সবচে’ বেশি যেটা ভাবাচ্ছে আমাকে, তা হলো হোয়াইটহল থেকে এগুলোর বাইরে আসার ব্যাপারটা। এ অবিশ্বাস্য! বিশেষ ব্যবস্থাধীনে ছাড়া কোনমতেই এসব ডকুমেন্টের বাইরে আসার কথা নয়, রানা।

    ‘বিশেষ ব্যবস্থাটা কি?’

    ‘প্রয়োজন পড়লে সীল করা ব্যাগে, কড়া সিকিউরিটির মাধ্যমে হোয়াইটহলের বাইরে আসতে পারে এগুলো। শুধুমাত্র ফরেন অফিস আর কেবিনেট অফিসে যাওয়ার জন্যে। আর কোথাও নয়। তাও খুব কম, খুবই কম।’

    ‘এই আসা-যাওয়ার পথেই কেউ হয়তো ওগুলো বের করে ফটোকপি করিয়ে নিয়েছে সিকিউরিটিকে টাকা খাইয়ে, হতে পারে না?’

    ‘পারে। কিন্তু সেক্ষেত্রে ব্যাগের সীল ভাঙতে হবে, যা আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয় কারও পক্ষেই, এবং সীলে কোন অস্বাভাবিকতা থাকলে ফরেন বা কেবিনেট অফিস তৎক্ষণাৎ রিপোর্ট করবে আমাদের কাছে। কিন্তু তেমন কোন রিপোর্ট কখনও হয়েছে বলে আমার জানা নেই। কালপ্রিট নিশ্চয়ই এতজনকে ঘুষ খাইয়ে…মানে, তা সম্ভব নয় বলেই আমার বিশ্বাস। কারণ সীল করা এবং ভাঙা, উভয় সময়ই চারজন করে সচিব পর্যায়ের হাই অফিশিয়াল সামনে উপস্থিত থাকেন।’

    সেক্ষেত্রে সত্যিই সম্ভব নয়, মনে মনে স্বীকার করল মাসুদ রানা।

    ‘আবার ধরো, কেউ ডকুমেন্টগুলো বাসায় বসে স্টাডি করবে বলে নিয়ে গেছে; তাও সম্ভব নয়। এ ধরনের নিয়ম নেই। বাকি থাকে একটাই বিকল্প। কখনও কখনও এসব স্টাডি করে দেখার জন্যে বড় বড় অফিসারদের টেবিলে দেয়া হয়। আমার বিশ্বাস, সেই সুযোগটাই কেউ নিয়েছে। গোপনে ফটোকপি করিয়েছে সুযোগ বুঝে, তারপর অফিসেরটা অফিসে ফিরিয়ে দিয়েছে। চোর যে-ই হোক, সচিব পর্যায়ের নিচে নয়।

    কয়েক মুহূর্ত ভাবল মাসুদ রানা। ‘এখানে পৌছার আগে কয় হাত ঘুরেছে খামটা?’

    ‘সর্টিং অফিসে দু’চারহাত ঘুরেছে নিশ্চয়ই। তারপর পোস্টম্যান, যে ডেলিভারি দিয়ে গেছে।’

    ভেতরের ওগুলো আপনি ছাড়া আর কেউ দেখেছে?’

    ‘নাহ, আমিই খুলেছি খাম।

    ‘যে হাতিয়েছে, খুঁজলে হয়তো তার হাতের ছাপ পাওয়া যাবে এতে, অন্যমনস্কের মত বলল রানা। খেয়াল করেছে ও, দশটা ডকুমেন্ট একই মাসে প্রস্তুত করা হয়েছে, দশটা বিভিন্ন তারিখে, প্রায় পুরো মাস ধরে। সবগুলো হাতানোর জন্যে পুরো মাস চলেছে চৌর্যবৃত্তি। কারণ প্রতিটি দলিল হাইলি ক্লাসিফায়েড। সাংঘাতিক গুরুত্ববহ, অবশ্যই ন্যাটোর প্রতিপক্ষের জন্যে।

    ‘ঠিক বলেছ,’ মাথা দোলালেন লংফেলো। ‘ল্যাবে পাঠিয়ে দেখা যাক, কি ফল হয়।’

    দলিলগুলো যে-ই পাঠিয়ে থাকুক এখানে, সে কোথায় পেল? ভাবল মাসুদ রানা। নিশ্চয়ই পথেঘাটে কুড়িয়ে নয়, তাহলে?

    ওগুলো ল্যাবে পাঠানো হলো। এক ঘণ্টা ধরে সবকটা খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে দেখল চীফ টেকনিশিয়ান, তারপর হতাশ হয়ে মাথা ঝাঁকাল উপস্থিত লংফেলো ও মাসুদ রানার উদ্দেশে। দুঃখিত, স্যার। আপনাদের দুজনের ছাড়া আর কারও প্রিন্ট নেই। তবে ছিল, কোন সন্দেহ নেই।

    ‘মুছে ফেলা হয়েছে?’ প্রশ্ন করল মাসুদ রানা।

    ‘রাইট, স্যার। কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে ফেলা হয়েছে। ফাইবারের বসে যাওয়া দাগ বোঝা যায় পরিষ্কার।

    মস্কোর পশ্চিমে, উসপেনস্কো ব্রিজ পেরিয়ে কিছুদূর এগোলেই মস্কভা নদীর তীর ঘেঁষে চোখে পড়বে দাচা কমপ্লেক্স। কয়েক হাজার একর জুড়ে সাজানো-গোছানো, নয়নাভিরাম অসংখ্য কৃত্রিম গ্রাম। একটার পর একটা, গুণে শেষ করা যায় না। প্রতিটি দাচা বার্চ আর পাইনঘেরা। কর্মকর্তাদের শ্রেণী অনুযায়ী নির্ধারণ করা হয়েছে ওগুলোর আকার।

    নামকরা শিল্পী, বুদ্ধিজীবী এবং সামরিক বাহিনীর বড় বড় অফিসারদের দাচা পেরেদেলকিনোয়। এগুলোর আকার এবং গঠনশৈলি মোটামুটি। পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পলিটব্যুরোর সদস্যদের নিচের কর্মকর্তাদের দাচা ঝুকভকায়। এগুলো মোটামুটির থেকে যথেষ্ট বড় আর উন্নত। এর পরেরগুলো উসভোয়। সুপ্রিম সোভিয়েতের সদস্যদের দাচা।१७

    এগুলোর আকার, সৌন্দর্য আর জৌলুসের ছড়াছড়ি এক কথায় শ্বাসরুদ্ধকর। সবশেষে রয়েছে প্রজাতন্ত্রের প্রধানের দাচা। ওটাও উসভোতেই।

    রাশিয়ায় দাচা বলা হয় গ্রামের বাড়িকে। সেই দাচার সঙ্গে এই দাচার কোন মিলই নেই। শ’ শ’ আকাশছোঁয়া বার্চ আর পাইনঘেরা প্রতিটি দাচার পাহারায় রয়েছে সাদা পোশাকের নাইনথ ডিরেক্টরেট বা ক্রেমলিন গার্ড বাহিনী। ভ্লাস্তিদের নিরাপত্তা রক্ষায় সদা প্রস্তুত।

    এখানেই ইনটেনসিভ সেশনে বসছে রোজ অ্যালবিয়ন কমিটি। দিন- রাত মাথা ঘামাচ্ছেন তাঁরা প্রেসিডেন্টের অর্পিত দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করার জন্যে।

    চিন্তায় পড়ে গেছে রানা মারভিন লংফেলোর সমস্যাটা নিয়ে। ও যদি ব্যাপারটা না জানত, কোন কথা ছিল না। নিশ্চিন্তে রওনা হয়ে যেতে পারত ঢাকার পথে। কিন্তু জানতে গিয়েই বিপদ বাধিয়ে ফেলেছে ও। জেনে শুনে মুখ বুজে থাকা যায় না, অন্তত বিএসএস না হোক, লংফেলোর কথা ভেবে হলেও একটা কিছু করা উচিত। এই ‘একটা কিছু’ যে কি, তা নিয়েই চিন্তায় পড়ে গেছে মাসুদ রানা।

    রানা এজেন্সির ফ্রি ইনভেস্টিগেশন লাইসেন্স পাওয়ার ব্যাপারে প্রচুর সাহায্য করেছেন ওকে বৃদ্ধ। এই লাইনের সবাই যখন রানার বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিল, তখন লংফেলোই নিয়েছিলেন ওর পক্ষ। সতীর্থদের ভ্রূকুটি, অনুযোগ কিছুই গায়ে মাখেননি। সেই মানুষটি এতবড় বিপদে পড়েছেন জেনেও কি করে যায় রানা? বিবেক সায় দেয়নি। তাই যাত্ৰা কয়েকদিন পিছিয়ে দিয়েছে ও। যদিও লংফেলো মুখে বলেননি, কিন্তু ওঁর চোখ দেখেই রানা বুঝে নিয়েছে কি চাইছেন তিনি মনে মনে। আশা করে আছেন, ডকুমেন্টগুলো চুরি রহস্য উদ্ঘাটনের দায়িত্ব ও নিক।

    কিন্তু বলতে পারছেন না। কেন পারছেন না, বোঝে মাসুদ রানা। বললে ও অন্য কিছু ভেবে বসতে পারে। ভাবতে পারে, ওকে সাহায্য করে তার প্রতিদান চাইছেন লংফেলো। তাই ইচ্ছে থাকলেও মুখ ফুটে বলতে পারেননি। ওদিকে গিলটি মিয়াও পড়েছে সমস্যায়। সবকিছু ঠিকঠাক, অথচ শেষ সময় রানা মন পাল্টাল কেন ভেবে পাচ্ছে না। একবারই বাইরে গিয়েছিল আজ রানা। কোথায়, জানে গিলটি মিয়া। ওটাই হয়েছে সমস্যা। বারবার প্রেসটনের চুরি করা ব্রিফকেসের কাগজগুলোর কথা মনে আসছে।

    কাগজগুলো গিলটি মিয়া নিজ হাতে বিএসএস-এর ঠিকানায় পোস্ট করে দিয়েছিল। তখন আসলে এতটা ভেবে দেখেনি সে। মাথায় ছিল ওগুলো সঠিক স্থানে পৌঁছে দেয়ার চিন্তা। এখন তার মনে হচ্ছে, ওটাই মাসুদ রানার যাত্রাবিরতির কারণ। অনেকক্ষণ থেকেই রানার আশেপাশে ঘুর ঘুর করছে সে কারণে-অকারণে। ব্যাপারটা খুলে জানাতে চায় ওকে। কিন্তু সাহসে কুলিয়ে উঠতে পারছে না। তাছাড়া রানাও চিন্তিত। হঠাৎ করেই সুযোগটা পাওয়া গেল। নড়েচড়ে বসল মাসুদ রানা। সিগারেট ধরাল।

    ‘তুমি কিছু বলবে, গিলটি মিয়া?’ ঘোরাঘুরি করছে লোকটা, নজর এড়ায়নি রানার।

    মাথা চুলকাল গিলটি মিয়া। ‘স্যার, মানে একটা কতা…’

    ‘কি কতা তাড়াতাড়ি বল। আমি ব্যস্ত।’

    ‘ভেবেচেন আমি তা বুজিনি? ওসব আমি, স্যার, খুব…।’ রানাকে ভুরু কোঁচকাতে দেখে প্যাচাল থামাল গিলটি মিয়া। মানে ক্যালকাটার আমার এক সাকরেদ…।’এবারও থেমে পড়তে বাধ্য হলো সে টেলিফোন বেজে উঠতে। মাসুদ রানার টেবিলের লাল ফোনটা। থাবা চালাল রানা রিসিভার লক্ষ্য করে, অন্য হাতে গিলটি মিয়াকে অপেক্ষা করতে বলল।

    ‘হ্যালো!’

    ‘রানা?’ জলদগম্ভীর চিরপরিচিত গলাটা চিনতে পারা মাত্র বুকের রক্ত ছলকে উঠল ওর। ঢাকা থেকে বিসিআই প্রধান মেজর জেনারেল রাহাত খান (অবসরপ্রাপ্ত)।

    ‘জ্বি, স্যার,’ সিধে হয়ে বসল ও। চট করে হাতঘড়ির ওপর নজর বুলিয়ে নিল। বিকেল চারটা। তারমানে ঢাকায় রাত দশটা। বাসা থেকে করেছে নিশ্চয়ই বুড়ো। কি এমন জরুরি…।

    ‘কেমন আছো?’

    ‘জ্বি, ভাল আছি। আপনি কেমন আছেন, স্যার?’

    ‘হ্যাঁ, ভাল। তোমার ফ্রি ইনভেস্টিগেশনের লাইসেন্স পাওয়ার খবর শুনলাম। কংগ্রাচুলেশনস।’

    ‘ধন্যবাদ, স্যার।’ জিভ কাটল মাসুদ রানা। খবরটা ওর নিজেরই দেয়া উচিত ছিল। কিন্তু নানান ঝামেলায় দিতে পারেনি।

    ‘তোমার ফ্লাইট ক’টায়। রওনা হচ্ছো আজ?’

    ‘না, স্যার। একটু ঝামেলায় পড়ে গিয়েছি, স্যার। বিএসএস-এ হঠাৎ করে একটা সমস্যা দেখা দিয়েছে। কিছু ন্যাটো ডকুমেন্ট…’

    ‘আমি শুনেছি, রানা। কথা হয়েছে লংফেলোর সঙ্গে। তা ইয়ে, ব্যাপারটা নিয়ে ভেবেছ কিছু?’

    ‘ভাবছি এখনও, স্যার। কোন সিদ্ধান্ত নিতে পারিনি। এই কারণেই যাওয়া পিছিয়ে দিয়েছি।

    ‘ভালই করেছ। আমার মনে হয় এ সময় লংফেলোকে খানিকটা সাহায্য করা গেলে মন্দ হত না। যথেষ্ট করেছে ও তোমার জন্যে।

    ‘আমিও তাই ভাবছি, স্যার।’

    ‘গুড।’

    ‘এ ব্যাপারে স্যার লংফেলো আপনাকে কোন অনুরোধ করেছেন, স্যার?’

    ‘না না। কেবল ঘটনাটা জানিয়েছে। তোমাকে সাহায্য করার জন্যে ওকে অভিনন্দন জানাতে গিয়েছিলাম। তখন ঘটনাটা বলল লংফেলো। ও হয়তো লজ্জায় পড়ে গেছে। বলতে পারেনি আমি অন্য কোন কিছু মনে করে বসতে পারি ভেবে।

    ‘আমারও সেরকমই ধারণা, স্যার। অন্য সময় হলে ভদ্রলোক কাজটা করে দেয়ার অনুরোধ করতে দ্বিধা করতেন না। আপনি কি, স্যার, কাজটা নিতে বলছেন?’

    ‘না, রানা। নেয়া না নেয়া তোমার ইচ্ছে। তবে আমার মনে হয় নিলে মন্দ হত না। অনেক সাহায্য করেছে তোমাকে লংফেলো।

    ভড়ং গেল না বুড়োর, ভাবল মাসুদ রানা। রাহাত খান মনে মনে ঠিকই চাইছেন কাজটা ও নিক। অফিশিয়াল কাজের বাইরে কাউকে কিছু করতে সরাসরি কখনোই বলেন না কট্টর বুড়ো। বলেন ঘুরিয়ে ফিরিয়ে, যাতে কেউ না ভাবে তার ওপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দিতে চাইছেন তিনি। কৌশলটা মন্দ নয়। ‘কাজটা তাহলে নিচ্ছি আমি, স্যার।’ সোজাসুজি বললেই হয়, কাজটা নিয়ে নাও, তা নয়। গজ গজ করল ও মনে মনে।

    ‘ভালই হয় তাহলে, রানা। লংফেলো খুব খুশি হবে।’

    সব স্যার লংফেলোর ঘাড়ে চাপানো হচ্ছে, নিজের যেন কোন অনুভূতি নেই। ‘ঠিক আছে, স্যার। নিলাম আমি কাজটা।’

    ‘ভেরি গুড। তো, রাখলাম তাহলে।’

    ‘জ্বি। স্লামালেকুম।’

    রিসিভার রেখে কিছুক্ষণ ভাবল রানা। তারপর গিলটি মিয়ার দিকে তাকাল। ‘কি যেন বলছিলে তখন তুমি?’

    ‘আমার এক সাকরেদের কতা, স্যার।’११

    কোন লাইনের, থ্রী সেবেনটি নাইন?’

    হেসে ফেলল গিলটি মিয়া রানা ওকে নকল করছে দেখে। ‘জ্বি, স্যার।’

    ‘কি হয়েছে তার?’

    ‘ওর কিচু হোইনিকো।’

    ‘তবে?’

    ‘কদিন আগে এক বাসায় চুরি করতে গেছল ও। গতমাসের শেষ তাঁরিকে।’

    ‘একত্রিশে ডিসেম্বর?’

    ‘জ্বি। ওর পচোন্দের ক’টা ডায়মন।’

    ‘হুঁম! তারপর? ধরা পড়েছে?’

    ‘না, স্যার। পেসটন ধরা পড়ার বান্দাই লয়।

    ‘আচ্ছা, বুঝলাম। তাড়াতাড়ি শেষ করো। কাজ আছে আমার, বাইরে যাব।’

    ‘আপনি যে কাজে যাচ্চেন, সেই ব্যাপারেই…মানে…।’ থেমে মাথা চুলকাতে লাগল গিলটি মিয়া।

    থমকে গেল মাসুদ রানা। ‘সেই ব্যাপারেই মানে! তুমি জানো আমি কি কাজে যাচ্ছি?’

    ‘জানি, স্যার। সকালে যেকেনে গিয়েচিলেন, সেকেনেই যাচ্ছেন আবার। কাগজগুনো কে পেটিয়েচে ওদের ঠিকানায়, তা…’

    সিধে হয়ে গেছে রানা আগেই। তাজ্জব হয়ে চেয়ে আছে গিলটি মিয়ার দিকে। তুমি কি করে জানো ওগুলোর কথা?’

    ‘লে হালুয়া! জানব না কেন, স্যার। আমিই তো পেটিয়েছি ওগুনো।’ ‘কি!’ চোখ কপালে উঠল মাসুদ রানার।

    ‘তবে আর বলচি কি! ভেবেচিলুম কেউ কিছু টের পাবে না। কিন্তুক আপনাকে এই ঝামেলায় এঁটকে…জ্বি?’

    ‘এদিকে এসো। বোসো আমার সামনে।

    নীরবে নির্দেশ পালন করল গিলটি মিয়া। মাটি থেকে চার ইঞ্চি ওপরে ঝুলছে ওর পা জোড়া। স্ট্যাণ্ডার্ড সাইজ চেয়ারে বসলে এই অবস্থাই হয় লোকটার।রানাকে হঠাৎ গম্ভীর হয়ে উঠতে দেখে খানিকটা ভড়কে যেন।

    ‘খুলে বলো পুরো ঘটনা। একটিও বাড়তি কথা নয়।

    ‘জ্বি,’ একান্ত বাধ্যগতের মত মাথা দোলাল সে। ‘নাও, শুরু করো।’

    শুরু করল গিলটি মিয়া। অভ্যেসবশে কয়েকবারই মুখ থেকে বাড়তি বেফাঁস দুই একটা শব্দ যে বেরোয়নি, তা নয়। তবে প্রতিবারই রানার নীরব শাসানি বেলাইন থেকে খুব দ্রুত লাইনে ফিরে আসতে সাহায্য করেছে তাকে। এক সময় থামল গিলটি মিয়া।

    উঁচু পিঠের রিভলভিং চেয়ারে হেলান দিয়ে বসে থাকল মাসুদ রানা। চোখ টেবিল ল্যাম্পের গোড়ায় বসানো সুইচের ওপর। অন্যমনস্ক। ওকে এখনই একবার নিয়ে আসতে পারবে আমার কাছে? কোন বাসা থেকে চুরি করেছে দেখিয়ে দেবে দূর থেকে।’

    ‘নিশ্চয় পারব। কিন্তু…।’

    ‘ভয়ের কোন কারণ নেই। কোন ক্ষতি হবে না তোমার সাগরেদের। শুধু বাসাটা আমাকে দেখিয়ে দিলেই চলবে।’

    ‘ঠিক আচে,’ টুপ করে নেমে পড়ল গিলটি মিয়া। বেরিয়ে গেল ঘর থেকে।

    নিজেকে বাহবা দিল রানা হাতে নেয়ার আগেই অর্ধেক সমস্যা আপনাআপনি সুরাহা হয়ে গেল বলে। এখন কায়দা করে ডকুমেন্ট চোরের স্বীকারোক্তিটা আদায় করা গেলেই বাকি অর্ধেক সমাধা হয়ে যাবে।

    প্রায় এক ঘণ্টা পর ফিরল গিলটি মিয়া। কি বলেছে জিম প্রেসটনকে, সে-ই জানে। নিশ্চিন্ত মনে চলে এসেছে। কিন্তু রানার অফিসরূমে পা দিয়েই মুখের চেহারা বদলে গেল প্রেসটনের। আইনের লোক চিনতে ভুল হয় না তার। থেমে পড়ল সে মাসুদ রানাকে দেখে। চাপা স্বরে বলে উঠল, ‘এই ছিল তোমার মনে, ওস্তাদ?’

    ‘চুপ কর! ম্যালা ম্যালা কতা বলিস। স্যার, এই আমার সাকরেদ।

    ‘জিম প্রেসটন?’ মোলায়েম কণ্ঠে প্রশ্ন করল রানা। বুঝে ফেলেছে লোকটার মনোভাব।

    ‘জ্বি, স্যার।’

    ‘বোসো।’

    বিহ্বল দৃষ্টিতে ওস্তাদের দিকে তাকাল প্রেসটন। খেঁকিয়ে উঠল গিলটি মিয়া। ‘কলাগাচের মতন ভেঁড়িয়ে আচিস যে তবু?’

    এগিয়ে এসে রানার মুখোমুখি বসল প্রেসটন আড়ষ্ট ভঙ্গিতে লোকটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল ও। ‘যে বাসা থেকে ডায়মণ্ড চুরি করেছ, সে বাসাটা আমাকে শুধু চিনিয়ে দেবে তুমি। ঘাবড়াবার কিছু নেই, তোমার কোন ক্ষতি করতে যাচ্ছি না আমি।’

    উত্তর দেয়ার আগে আরেকবার গিলটি মিয়ার দিকে তাকাল প্রেসটন। ‘ভয় পাসনে। কুনো ক্ষতি হবে না তোর। স্যার খুব দয়ালু মানুষ। শুদু বাসাটা দেকিয়ে দিয়েই তুই খালাস। বুজলি?’

    দ্বিধান্বিত ভঙ্গিতে মাথা দোলাল জিম প্রেসটন। ‘আচ্ছা।’

    ‘আরে, রানা!’ অবাক হয়ে গেলেন লংফেলো। ‘তোমার না আজই চলে যাওয়ার কথা?’

    o ‘ছিল। কিন্তু পরে আরও কিছুদিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ হাসছে রানা।

    ‘কেন?’

    ‘ঠিক করেছি কাজটা শেষ করেই ফিরব।’

    চশমাটা ঠেলে ওপর দিকে তুললেন বৃদ্ধ। আরও একটু ভাল করে তাকালেন ওর দিকে। ‘কোন কাজ?’

    ‘ন্যাটোর ডকুমেন্টস চোরকে ধরা।’

    ‘তুমি সিরিয়াস, রানা?’

    ‘অবশ্যই।’

    খুশিতে দাঁত বেরিয়ে পড়ল বৃদ্ধ লংফেলোর। ‘গড ব্লেস ইউ, মাই চাইল্ড।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৭১ : নরকের শহর
    Next Article মাসুদ রানা ৪৭০ – কালবেলা

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }