Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪১২ – সেই কুয়াশা (প্ৰথম খণ্ড)

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প298 Mins Read0
    ⤶ ⤷

    সেই কুয়াশা ১.৪

    চার

    কাঁচা-পাকা ভুরুজোড়া কুঁচকে আছে। কপালের পাশে একটা রগ তিরতির করে কেঁপে উঠল। গভীর মনোযোগের সঙ্গে একটা ফাইল দেখছেন বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের সুযোগ্য কর্ণধার মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) রাহাত খান। ইন্টারকম বেজে ওঠায় ধ্যানভঙ্গ হলো তাঁর। স্পিকারে শোনা গেল সেক্রেটারি ইলোরার কণ্ঠ।

    ‘সোহেল ভাই এসেছেন, স্যার।‘

    ‘ভেতরে পাঠাও।‘

    কয়েক মুহূর্ত পরে দরজা ঠেলে কামরায় ঢুকল বিসিআই-এর চিফ অ্যাডমিনিস্ট্রেটর সোহেল আহমেদ। দুর্দান্ত এজেণ্ট ছিল সে একসময়, দুর্ঘটনায় একটা হাত কাটা পড়ায় এখন বিসিআই-এ প্রশাসনের দায়িত্বে কাজ করছে। এক অর্থে বিসিআই চিফের ডান হাত বলা চলে ওকে।

    বুক দুরু দুরু করছে সোহেলের, রাহাত খানের সামনে এলে সবারই যা হয়। মৃদু গলা খাঁকারি দিয়ে চিফের মনোযোগ আকর্ষণ করল। ফাইল থেকে চোখ না তুলে সামান্য মাথা ঝাঁকিয়ে ওকে সামনের চেয়ারে বসতে ইঙ্গিত করলেন রাহাত খান।

    কয়েক মিনিট কেটে গেল নীরবতায়, হাতের ফাইল নিয়ে ব্যস্ত বিসিআই চিফ, সোহেলের কথা যেন ভুলেই গেছেন। উসখুস করতে শুরু করেছে সোহেল, এই সময় ফাইল দেখা শেষ হলো তাঁর। ফোল্ডারটা বন্ধ করে সোজা হয়ে বসলেন তিনি। হাডসন হাভানার প্যাকেট থেকে একটা সেলোফেন মোড়া চুরুট বের করলেন, সযত্নে কাগজ ছাড়িয়ে দাঁতে চেপে ধরে অগ্নিসংযোগ করলেন তাতে। পাতলা সাদা একফালি ধোঁয়া চোখে যাওয়ায় চোখদুটো পেঁচিয়ে উপর দিকে ঘুরিয়ে আঙুলের ফাঁকে নিলেন চুরুটটা। তারপর দৃষ্টি রাখলেন সোহেলের চোখে।

    ‘কী ঘটেছে, শুনেছ নিশ্চয়ই?’ গম্ভীর গলায় বললেন তিনি

    ‘জী স্যর,’ মাথা ঝাঁকাল সোহেল। ‘কাল রাতে বিসিআই-এর কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করা হয়েছে। কোনও তথ্য চুরি হয়েছে কি না, তা বলা যাচ্ছে না। তবে মেইনফ্রেমের ভিতরে একটা মেসেজ পেয়েছি আমরা।’

    টেবিলের উপরে রাখা একটা প্রিন্টআউট তুলে নিলেন রাহাত খান। বিড়বিড় করে পড়লেন বার্তাটা :

    ‘মাসুদ রানা, সাহায্য দরকার আমার। জরুরি ভিত্তিতে তোমার সঙ্গে দেখা হওয়া প্রয়োজন। ওয়াশিংটনের, নেব্রাস্কা অ্যাভিনিউ-এ, হোটেল এক্সেলসিয়রে দেখা করো আমার সঙ্গে। আজ থেকে পাঁচদিন পর… আগামী উনিশ তারিখে। কুয়াশা

    সোহেলের দিকে চোখ ফেরালেন বিসিআই চিহ্ন জিজ্ঞেস করলেন, ‘কী মনে হয় তোমার? মেসেজটা কতখানি অথেনটিক?’

    ‘বলা কঠিন, স্যর,’ কাঁধ ঝাঁকাল সোহেল কেউ তামাশাও করতে পারে।’

    ‘তামাশা করার জন্য কুয়াশার নাম বেছে নেবে কেন?’ ভুরু কোঁচকালেন রাহাত খান। ‘তা ছাড়া মেসেজটা আমাদের নিজস্ব কোডে এনক্রিপ্ট করা ছিল, তাই না? বলতে পারো, ওই টপ সিক্রেট কোড কীভাবে পেল হ্যাকার?’

    ‘ব্যাপারটা একটু রহস্যময় তো বটেই,’ স্বীকার করল সোহেল। ‘আমাদের কম্পিউটার এক্সপার্ট রায়হান রশিদের সঙ্গে কথা বলেছি আমি… কিন্তু ও-ও কোনও সদুত্তর দিতে পারেনি। ওর মতে বিসিআই-এর কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর একটা।’

    ‘কুয়াশার জন্য কিছুই অসম্ভব নয়,’ গম্ভীর হয়ে গেলেন রাহাত খান। ‘দুনিয়ার সবচেয়ে রহস্যময় মানুষ ও, একটা মরীচিকা। আমাদের টপ সিক্রেট ওয়াচলিস্টে গত দশ বছরের বেশি সময় ধরে নাম আছে ওর… এক নম্বরে। কিন্তু আজ পর্যন্ত ওর ধারেকাছে ভিড়তে পারিনি আমরা।’

    মাথা ঝাঁকিয়ে সায় দিল চিফ অ্যাডমিনিস্ট্রেটর। এই ওয়াচলিস্ট আসলে অসাধারণ প্রতিভাবান ও গুরুত্বপূর্ণ বাংলাদেশিদের একটি তালিকা, যাঁরা বিভিন্ন কারণে দেশের বাইরে অবস্থান করছেন কিংবা আত্মগোপন করে আছেন। এঁদের দিকে নজর রাখা এবং সম্ভব হলে দেশে ফিরিয়ে আনা বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের অনেক গুরুদায়িত্বের একটি। এভাবে তালিকাভুক্ত অনেক বিখ্যাত মানুষকেই বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে অতীতে, তাঁদের প্রতিভাকে দেশের মাটিতে… দেশের কল্যাণে ব্যবহারের সুযোগ করে দেয়া হয়েছে। কিন্তু কুয়াশার ছায়াও মাড়ানো যায়নি আজ পর্যন্ত

    তা হলে আপনি, স্যর, ধরেই নিচ্ছেন, মেসেজটা কুয়াশা পাঠিয়েছে?’ জিজ্ঞেস করল সোহেল।

    ‘হ্যাঁ, কাজের ধারা ওর সঙ্গে মেলে,’ বললেন রাহাত খান। ‘কিন্তু ও আসলে কী চাইছে, সেটা বুঝতে পারছি না। ওয়াশিংটনের ঠিকানা দিয়েছে… রানাও এ-মুহূর্তে আমেরিকায় ব্যাপারটা কো-ইনসিডেন্স হতে পারে না। অস্পষ্ট লাগছে আমাদের কাছে মেসেজ পাঠানোর ব্যাপারটা। রানার লোকেশন যদি ওর জানা থাকে, তা হলে আমাদের কাছে মেসেজ পাঠাল কেন? কেন সরাসরি যোগাযোগ করেনি রানার সঙ্গে?’

    ‘বিপদে পড়েছে, তাই সম্ভবত রানার মাধ্যমে বিসিআইয়ের সাহায্য নিতে চাইছে কুয়াশা।’ অনুমান করল সোহেল।

    ‘কীসের বিপদ?’ বললেন রাহাত খান। ইশারা করলেন সামনে পড়ে থাকা ফাইলটার দিকে। ‘কুয়াশার ফাইল আগাগোড়া স্টাডি করেছি আমি। এমন কোনও বিপদের তো আভাস পাইনি, যার জন্য এত বছর পর আমাদের মুখাপেক্ষী হতে হবে ওকে।

    ‘সরি, স্যর। ফাইলটা আপডেট করবার সুযোগ পাইনি। একদম তাজা খবর হলো, দু’দিন আগে রাশান পুলিশ ওর নামে একটা হুলিয়া জারি করেছে। সেটার কপি পাঠানো হয়েছে ইন্টারপোল-সহ ইয়োরোপ-আমেরিকার সমস্ত দেশে। বাংলাদেশও কপি পাবে দু’একদিনের ভিতর

    ‘কুয়াশার জীবনের প্রথম হুলিয়া নয় এটা,’ চুরুটে টান দিলেন রাহাত খান।

    ‘ঠিক। কিন্তু আগেরগুলোর চেয়ে এটা অনেক সিরিয়াস,’ বলল সোহেল। ‘রাশার টপ নিউক্লিয়ার ফিযিসিস্ট-সহ তিনজন গণ্যমান্য ব্যক্তিকে খুনের অভিযোগ আনা হয়েছে ওর বিরুদ্ধে। একে শান্তি দেবার জন্য উঠে-পড়ে লেগে গেছে রুশ সরকার।’

    ‘তুমি কি ড. ইলিয়া ইভানোভিচের কথা বলছ? কয়েকদিন আগে পড়া ইন্টেলিজেন্স রিপোর্ট স্মরণ করলেন রাহাত খান। সোহেলকে মাথা ঝাঁকাতে দেখে বললেন, ‘ব্যাপারটা একটু বিদঘুটে না? ওটা তো প্রফেশনাল হিটের মত মনে হয়েছে আমাদের কাছে। কুয়াশার কাজের সঙ্গে একেবারেই মেলে না। তা ছাড়া খুন হওয়া মানুষগুলোর সঙ্গে ওর কানেকশন কোথায়? মোটিভ কী?’

    ‘সেটা কেউই বলতে পারছে না।’

    ‘হুম, মনে হচ্ছে গভীর কোনও রহস্য আছে এর ভিতরে।’

    ‘আমার ধারণা, কুয়াশাকে ফাঁসিয়ে দেয়া হয়েছে, স্যর,’ বলল সোহেল। বড় ধরনের ঝামেলায় পড়েছে ও। এ-কারণেই নিজেকে নির্দোষ প্রমাণ করবার জন্য সহায়তা চাইছে আমাদের। কথা হলো, আমরা ওকে সাহায্য করব কি না।’

    ‘ওকে সাহায্য করা আমাদের দায়িত্ব, কিংবা দায়… কোনোটাই নয়,’ রুক্ষ গলায় বললেন রাহাত খান। কুয়াশা, একজন ‘ক্রিমিনাল; এবারের কেসটা ভুয়া হতে পারে, কিন্তু অতীতে বহু অন্যায় করেছে সে। তা ছাড়া, রাশান পুলিশের কাজে বাধা দেয়ার অধিকার নেই বিসিআইয়ের।’

    ‘তা হলে আমরা অগ্রাহ্য করব ওর আবেদন?’ একটু বিস্মিত হলো সোহেল

    ‘না, আবেদনটাকে আমরা নিজেদের স্বার্থে ব্যবহার করব, ‘ শান্ত গলায় বললেন রাহাত খান। ‘কবীর চৌধুরীর মত কুয়াশা একেবারে আন-রিকভারেবল কেস না। মহৎ কিছু গুণ আছে ওর—মানুষকে সাহায্য করে. অপরাধীদের শাস্তি দেয়। তাই বহুদিন আগেই কুয়াশার ব্যাপারে একটা নির্দিষ্ট টার্গেট ঠিক করে রেখেছি আমরা—সম্ভব হলে ওকে দেশে ফিরিয়ে আনব, অন্যায়ের পথ থেকে সরিয়ে সঠিকভাবে গবেষণার সুযোগ করে দেব। যদি রাজি না হয়, তা হলে ওকে তুলে দেব আইনের হাতে। এতদিন পর… এই প্রথম ওকে নাগালে পাবার একটা উপায় দেখতে পাচ্ছি। সুযোগটার সদ্ব্যবহার করতে হবে। রানা ওকে আটক করে নিয়ে আসবে বাংলাদেশে। আর যা-ই হোক, ওর মত প্রতিভাবান একজন বিজ্ঞানীকে পশ্চিমা বিশ্বের হাতে পড়তে দেয়া যায় না।

    প্রতিভাটাকে মন্দ উদ্দেশ্যে ব্যবহার করবে ওরা, সারা দুনিয়ায় বিপদ ঘনিয়ে আসবে তাতে।’

    ‘কিছু মনে করবেন না, স্যর,’ ভয়ে ভয়ে বলল সোহেল। ‘কিন্তু কুয়াশা এত সহজে ধরা দেবে বলে মনে হয় না আমার। অত্যন্ত ধূর্ত ও, শেয়ালের চেয়েও চতুর। ও ঠিকই আন্দাজ করবে, আমরা ওকে বন্দি করবার প্ল্যান আঁটতে পারি।

    ‘কুয়াশাকে মোটেই ছোট করে দেখছি না আমি,’ বললেন রাহাত খান। ‘রানা ওকে বাগে পাবার আগে ও কীভাবে রানাকে বাগে পেতে পারে, সে-পরিকল্পনা করেই মাঠে নামবে ও।’

    ‘তা হলে?’

    ‘পিছিয়ে আসার উপায় নেই। জেনে-শুনেই ফাঁদের মধ্যে পা দিতে হবে রান পাল্লা দিতে হবে কুয়াশার সঙ্গে।’ ইন্টারকমের বোতাম চাপলেন রাহাত খান। ‘ইলোরা, এম.আর.নাইনের সঙ্গে কথা বলব আমি। ডাকো ওকে।’

    ‘ইয়াল্লা!’ ফিসফিসাল সোহেল। ‘রানা বনাম কুয়াশা! না জানি কী হয়!’

    .

    বস্টনের প্রাসাদোপম একটা বাড়ির লিভিংরুমে নিঃশব্দে বসে আছে দু’জন লোক। উঁচু এক পাহাড়ের উপর এই বাড়ি, নামকরা এক ব্যক্তির বাসস্থান। কেউ কল্পনা করতে পারবে না, এখান থেকেই পরিচালিত হয় গোপন এক সংগঠনের সমস্ত কর্মকাণ্ড

    ধৈর্য ও সমীহের সঙ্গে অপেক্ষা করছে একজন, অপরজন একটা ফাইল পড়ছে। অপেক্ষারত লোকটা সি.আই.এ.-র বড় কর্মকর্তা। অপর লোকটি বয়স্ক, উচ্চপদস্থ। মার্কিন যুক্তরাষ্ট্রের উঁচুমহলে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার। এখনকার এই বৈঠকের সময় এবং স্থান ঠিক করা হয়েছে আজ সকালে, তড়িঘড়ি করে। ৫-

    দশ মিনিট পর মুখ তুলল বয়স্ক মানুষটি, ফোল্ডার ভাঁজ করে রেখে দিল টেবিলে। ‘দিস ইজ সিরিয়াস,’ বলল সে। ‘এই কুয়াশা লোকটাকে অবহেলা করা মোটেই ঠিক হবে না।’

    ধীরেসুস্থে পাইপে অগ্নিসংযোগ করল সিআইএ-র অফিসার, তারপর নীলচে খানিকটা ধোঁয়া ছেড়ে ভরাট গলায় বলল, ‘তা কেউ করছেও না। আমাদের রাশান গ্রুপ ওকে ইভানোভিচের মামলায় ফাঁসিয়েছে এ-কারণেই।’

    ‘তাতে সমস্যার কোনও সমাধান হচ্ছে না। নিশ্ছিদ্র ফাঁদ গলে বেরিয়ে গেছে কুয়াশা। আপনার ইনফরমেশন অনুসারে ও এখন বিসিআই-কে জড়াতে চাইছে, পুরো ব্যাপারটার সঙ্গে। জানেন নিশ্চয়ই, শুধুমাত্র ওই একটা ইন্টেলিজেন্স এজেন্সিতেই আজ পর্যন্ত চর ঢোকাতে পারিনি আমরা। ওরা যদি মাঠে নামে, তা হলে সেটা ঠেকাবার মত গোপন অস্ত্র নেই আমাদের হাতে।’

    ‘সেক্ষেত্রে হার্ডলাইনে যাব আমরা,’ বলল সিআইএ অফিসার। ‘যে-ই আমাদের ব্যাপারে নাক গলাতে আসবে, তাকেই খতম করে দেব।’

    ‘কৌশলটা শুরুতেই ঘটাবার পরামর্শ দেব আমি,’ বলল বয়স্ক মানুষটা। ‘কুয়াশাকে তার বিসিআই কন্ট্যাক্ট-সহ পরপারে পাঠিয়ে দিন। কার সঙ্গে ও যোগাযোগ করছে, তা জানা গেছে?’

    ‘নিশ্চিত নই; তবে আমার ধারণা, মাসুদ রানাকে রিক্রুট করবার চেষ্টা চালাচ্ছে ও। হি’জ দ্য বেস্ট দে হ্যাভ।’

    ‘মাসুদ রানা,’ গম্ভীর হয়ে গেল বয়স্ক লোকটা। ‘আরও বড় এক আপদ। কুয়াশার সঙ্গে ও যদি জোট বাঁধে, সেটা আমাদের জন্য দুশ্চিন্তার কারণ হবে।

    ‘আমার মনে হয় আপনি খামোকাই চিন্তা করছেন,’ বলল সিআইএ অফিসার। ‘আফটার অল, ওরা নশ্বর মানুষ। কী-ই বা করতে পারবে দু’জনে আমাদের বিরুদ্ধে?’

    ‘ওদেরকে আণ্ডার-এস্টিমেট করলে মস্ত ভুল করবেন। সিআইএ-র পুরনো ফাইলপত্র ঘেঁটে দেখুন। মাসুদ রানা কতবার আপনাদেরকে ঘোল খাইয়েছে, তার পরিষ্কার হিসেব পেয়ে যাবেন। কুয়াশাও বছরের পর বছর ধরে ফাঁকি দিয়ে যাচ্ছে সারা দুনিয়ার ল-এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টগুলোকে।’

    ‘জানি। কিন্তু ফেনিসের মত প্রতিদ্বন্দ্বী কোনোদিন পায়নি ওরা… পাবেও না।

    ‘শত্রুকে কখনও ছোট করে দেখবেন না, মিস্টার!’ একটু ধমকে উঠল বয়স্ক লোকটা। ‘যান, যা বলছি করুন। মাসুদ রানা আর কুয়াশা যতক্ষণ বেঁচে আছে, আমরা নিরাপদ নই।’

    ‘চিন্তা করবেন না, স্যার,’ কুটল হসি ফুটল সিআইএ সরকারের ঠোঁটে আসন ছেড়ে উঠে দাঁড়াল। ‘আমি গ্যারান্টি দিচ্ছি, ওদের আয়ু ফুরিয়ে এসেছে!’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪১৩ – সেই কুয়াশা (দ্বিতীয় খণ্ড)
    Next Article মাসুদ রানা ১৫৯-১৬০ – আবার উ সেন (দুইখণ্ড একত্রে)

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }