Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    কাজী মায়মুর হোসেন এক পাতা গল্প361 Mins Read0
    ⤶ ⤷

    মৃত্যুঘণ্টা – ২৫

    পঁচিশ

    নাক চেপে ধরে মেঝেতে বসে পড়েছে এলেনা। ধুলোর ভেতর আটকে আসতে চাইছে শ্বাস। ওর হাতে পরিষ্কার রুমাল তুলে দিল রানার বন্ধু। নাকে-মুখে কাপড় ধরার পর একটু স্বস্তি পেল এনআরআই এজেণ্ট।

    ‘আমরা কি বেরিয়ে যাব?’ জানতে চাইল মেহেদি।

    অনিশ্চিত হয়ে উঠেছে এলেনা। বিস্ফোরণের আওয়াজ শুনে ওর মনে হয়েছে, দূরের করিডোরে ফেটেছে স্টান গ্রেনেড। আসার পথে ওদিকে দেখেছিল সশস্ত্র লোক।

    খোলা দরজা দিয়ে এল কয়েকজনের চিৎকার। করিডোর থেকে প্রকাণ্ড ঘরে এসে ঢুকল এক গার্ড, রক্তাক্ত।

    তার দিকে ছুটে গেল লম্বু, দু’জন মিলে বন্ধ করল পুরু কাঠের দরজা। আটকে দিতে গেল হুড়কো, কিন্তু তখনই প্রচণ্ড ধাক্কা দিয়ে খুলে ফেলা হলো কবাট। একহারা আর আরব গার্ড ছিটকে পড়ল ঘরের মেঝেতে।

    নিলামের দুই গার্ডের একজন গুলি পাঠাল দরজা দিয়ে বাইরে। এদিকে এক লাফে ওর অ্যালকোভে ঢুকল এলেনা।

    প্রকাণ্ড ঘরে চিৎকার করে কিছু বলল কেউ। ভাষা লেবানিজ। মাথার ওপর হাত তুলেছে নাসের আল মেহেদি। পৌঁছে গেল অ্যালকোভে এলেনার পাশে। ‘আমরা আত্মসমর্পণ করছি!’

    ‘আত্মসমর্পণ?’ চমকে গিয়ে জিজ্ঞেস করল এলেনা।

    ‘মনে তো হচ্ছে রেইড করা হয়েছে।’

    ‘পুলিশ তো আপনাদের পকেটে থাকে,’ বলল এলেনা, ‘তা হলে কী হচ্ছে?’

    ‘আমাদের চেয়েও বড় কোনও পার্টি টাকা দিয়েছে পুলিশের বড় অফিসারদেরকে,’ বলল মেহেদি।

    অ্যালকোভে এসে ঢুকল একহারা ডিলার, মাথার ওপর দু’হাত। বাইরের ঘরের মাঝে থেমেছে ইউনিফর্ম পরা একদল ট্রুপার। হাতের অস্ত্র তাক করেছে অ্যালকোভের দিকে। তাদের কাছ থেকে পনেরো ফুট দূরে এলেনা ও মেহেদি। হামলা করা বা পালিয়ে যাওয়ার উপায় নেই। এইমাত্র বীর পায়ে ঘরে ঢুকল এক লোক, বুঝে নিতে চাইল পরিস্থিতি। এই নতুন দলের কমাণ্ডার সে। এক পলক দেখল এলেনা ও মেহেদিকে, তারপর তার চোখ স্থির হলো আর্টিফ্যাক্টগুলোর ওপর।

    এলেনার মনে পড়ল, প্যারিসে পুলিশের পোশাক পরে বিজ্ঞানী আহসান মোবারককে খুন করেছিল একদল সন্ত্রাসী। বাঙালি ডক্টর চিঠিতে লিখেছিলেন: ওরা বুঝে গেছে সব। চারপাশে ছড়িয়ে পড়েছে। একবার ধরতে পারলে মেরে ফেলবে আমাকে।

    সত্যিই এরা হামলা করছে ঝড়ের গতি তুলে। কেউ বুঝবে না কখন কী করবে।

    ‘সবকিছু গোলমেলে লাগছে,’ বলল এলেনা।

    ‘হ্যাঁ, তবে ঝামেলা ঠিক করে ফেলা হবে,’ বলল লম্বু।

    ট্রুপারদের দিক থেকে মুখ সরিয়ে ফিসফিস করে বলল এলেনা, ‘আমার তা মনে হয় না। এটা রেইড নয়। ডাকাতি।’

    ‘এসব কী বলছেন!’ আঁৎকে উঠল লম্বু।

    ‘দেরি না করে যা করার করতে হবে, নইলে এদের হাতে খুন হব আমরা,’ সহজ সুরে বলল এলেনা।

    কড়া চোখে ওকে দেখল লম্বু। ‘আপনি কি পাগল নাকি? কেন আপনার কথা শুনতে যাব?’

    ‘আমি পাগল হলে শুনতেন?’ বিরক্ত হয়ে বলল এলেনা।

    ‘না, তা নয়।’

    ‘তা হলে শুনুন, ভাল করেই জানি আপনি আপনাদের দলের দ্বিতীয় নেতা। আর গার্ডের ভঙ্গি নিয়ে একটু আগে যে রক্তাক্ত আরব ঘরে ঢুকল, সে প্রধান নেতা। সে ইরাকি। পুরো নিলাম চালায় সে। ভুল বললাম?’

    ‘হ্যাঁ, ভুল,’ বলল লম্বু। ‘আমরা দু’জন সমান পার্টনার।’

    ‘আপনাকে অপমান করতে চাইনি,’ বলল এলেনা। ‘কিন্তু আসল কথায় আসি, নিজ চোখে যা দেখছেন, তা কিন্তু বড় ধরনের নাটক। ট্রুপারদের পায়ের জুতো দেখুন। আপনার মনে হচ্ছে ওগুলো কোনও সৈনিকের?’

    সশস্ত্র লোকগুলোর পা-র দিকে তাকাল একহারা। তাদের পায়ে পালিশ করা সৈনিকের বুটের বদলে হাইকিং বুট।

    আর্টিফ্যাক্টের বাক্সের পাশ দিয়ে হেঁটে গেল নকল ট্রুপারদের নেতা, কী যেন খুঁজছে। তার পায়ে কমব্যাট বুট নেই, ব্যবসায়ীর শ্যু।

    ‘শালারা নকল.’ ফিসফিস করল লম্বু। ‘কিন্তু এই অবস্থায় কী করব?’

    ঘরের মাঝে তার দুই সৈনিকের সামনে থামল নকল দলের নেতা। কথা বলছে ফিসফিস করে। ঠিক করছে এরপর কী করবে তারা।

    ‘এরা নিচে নামল কী করে?’ জানতে চাইল এলেনা।

    ‘চারপাশে মাটির নিচে সমাধিক্ষেত্র, নানান দিক দিয়ে ভেতরে ঢোকা যায়,’ বলল মেহেদি।

    এলেনা কিছু বলার আগেই ওদের অ্যালকোভে এসে ঢুকল সন্ত্রাসীদের নেতা। কোনও কথা না বলে খপ করে ধরল এলেনার বাহু, টেনে নিয়ে গেল আর্টিফ্যাক্টের বাক্সের কাছে। বাধা দেয়ার কোনও চেষ্টাই করেনি এলেনা। ফলে বেশি আত্মবিশ্বাসী হয়ে মুঠো একটু আলগা করেছে লোকটা।

    দরজার দিকে ঘুরে তাকাল সে। আর ওই একই সময়ে ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে লোকটার কনুই মুচড়ে ধরল এলেনা। ওর অন্য হাত নেমে এল হাতুড়ির মত। খট্ আওয়াজ তুলে ভেঙে গেল নেতাজির বাহুর হাড়।

    তখনই গায়ের জোরে এক গার্ডের দিকে লম্বুকে ঠেলে দিল মেহেদি, নিজে ঝাঁপিয়ে পড়ল তৃতীয় গার্ডের ওপর।

    এদিকে ঘুরেই হোপলাইট ডোরি তুলে নিয়েছে এলেনা। অস্ত্রটার রুপালি অংশ নামল প্রথম গার্ডের ঘাড়ের ওপর। বর্শার অন্য দিক খটাস্ করে পড়ল আরেক গার্ডের মাথার তালুতে।

    দলের চারজন আহত, কিন্তু গোলাগুলি শুরু করল অন্যরা।

    লাফিয়ে আলাদা দুই অ্যালকোভে ঢুকল এলেনা ও মেহেদি। ওদিকে ঘরের দূর থেকে পাল্টা গুলি করল নিলামের গার্ডরা।

    এলেনার পাশে পৌঁছে গেছে একহারা। প্রায় চেপে এসেছে ওর দিকে।

    ‘পিছনে লুকিয়ে পড়ুন,’ ধাক্কা দিয়ে তাকে অ্যালকোভের এক কোণে পাঠিয়ে দিল এলেনা। বর্শা চালাতে হলে যথেষ্ট জায়গা চাই। ‘মেহেদি!’ চিৎকার করে ডাকল।

    ‘আমি ঠিক আছি,’ এল জবাব। ‘পারলে বেরিয়ে যান!’

    লম্বুর দিকে ফিরল এলেনা। ‘বেরিয়ে যাওয়ার পথ? আপনি এসেছিলেন কোন পথে?’

    প্রকাণ্ড ঘরের শেষমাথা দেখাল লম্বু। কিন্তু উপায় নেই ওদিকে যাওয়ার। একাধিক দিক থেকে আসবে গুলি। ঝাঁঝরা হতে হবে। এমনিতেই চারপাশের দেয়ালে লাগছে গুলি। নানান দিকে ছিটকে যাচ্ছে পাথরের দেয়ালের কুচি।

    অ্যালকোভ থেকে সাবধানে উঁকি দিল এলেনা। আহত সঙ্গীদেরকে সামনের দরজার দিকে সরিয়ে নিচ্ছে নকল ট্রুপারদের কয়েকজন। কিন্তু তাদের সঙ্গে আরেকটা জিনিস! ওই বাক্সের আকার ও আকৃতি দেখে ওর মনে হলো, হাত ছাড়া হচ্ছে ওর সাধের তাম্রলিপি!

    ‘স্ক্রল ওদের কাছে!’ চিৎকার করে জানাল এলেনা।

    ‘নিজের টাকা ফিরে পেতে হবে আমাকে!’ রাগী গলায় বলল মেহেদি।

    দরজার কাছে পৌঁছে গেছে দলের শেষ দু’জন। ধোঁয়ার গন্ধ পেল এলেনা। সেই সঙ্গে পেট্রোলিয়ামের গন্ধ। অ্যালকোভের কিনারা থেকে দেখল, লোকগুলো দরজা বন্ধ করে বেরিয়ে যাওয়ার আগে মেঝেতে ছুঁড়ে ফেলেছে ম্যাচের বেশ কয়েকটা জ্বলন্ত কাঠি।

    মেঝেতে অগভীর পেট্রোলিয়ামের ডোবায় দপ করে জ্বলে উঠেছে আগুন। প্রকাণ্ড ঘরের সামনের দিক চাটছে লেলিহান নীল শিখা।

    থেমে গেল গোলাগুলি। বদ্ধ ঘরে অসহ্য হয়ে উঠতে লাগল ধোঁয়া ও তাপ। দম আটকে মরার পরিবেশ

    ‘বেরিয়ে যেতে হবে!’ চেঁচিয়ে বলল এলেনা।

    খোঁড়াতে খোঁড়াতে নিজের অ্যালকোভ থেকে বেরোল কন্ট্রাক্টর মেহেদি, প্যান্টের ঊরুতে রক্ত।

    সামনে বেড়ে এক হাতে তার ওজন নিল এলেনা।

    ‘আমি ঠিক আছি,’ বলল মেহেদি। ‘কোনও সমস্যা নেই।’

    ‘আপনি দেখান কীভাবে এখান থেকে বেরোতে হবে,’ কড়া সুরে লম্বুকে বলল এলেনা।

    ‘আসুন!’ এলেনা ও মেহেদির সামনে সামনে চলল একহারা। চলেছে ঘরের পেছনের দিকে।

    এখনও এক হাতে এলেনার বর্শা। এগোবার সময় সুস্থ ও আহতদেরকে সঙ্গে নিল ওরা।

    পেছনের ঘরের পাশের দেয়ালে একটা ট্র্যাপডোর সরাতেই দেখা গেল স্টেয়ারওয়েল। সদলবলে সিঁড়ি বেয়ে নামতে লাগল সবাই, শহরের ওঅটার টেবিলের খুব কাছে পৌঁছে গেছে। সামনেই পড়ল সরু ওয়াকওয়ে। পাশেই পানিতে ভরা মস্ত এক গভীর দিঘি।

    একটা সিঁড়ি বেয়ে নামার পর সামনে পড়ল আরেকটা স্টেয়ারওয়েল। ওটা গেছে ওপরে। বিপদের গন্ধ পেল এলেনা। চাপা স্বরে বলল, ‘ওরা এদিকে চোখ রাখবে। অন্য পথ ব্যবহার করুন।’

    ‘অন্য কোনও পথ চিনি না,’ বলল লম্বু।

    নাসের আল মেহেদির দিকে তাকাল এলেনা।

    মাথা নাড়ল কন্ট্রাক্টর।

    ‘খুঁজে বের করে নেব, চলুন,’ বলল এলেনা।

    নিকষ অন্ধকারে হেঁটে চলল ওরা। কিছুক্ষণ পর একদম হারিয়ে গেল সরু পথ, আছে অগভীর পাথরের নালা। পা ভিজিয়ে আধ মাইল হাঁটল ওরা। ওপরে উঠছে নালা। আরও কিছুক্ষণ চলার পর গাঢ় অন্ধকারে দেখা গেল একটা শাফট। ওখানেই পাওয়া গেল নতুন স্টেয়ারওয়েল। ওপর থেকে এল আবছা আলো। তাতেই খুশিতে হৈ-হৈ করে উঠল সবাই।

    কিছুক্ষণের ভেতর সিঁড়ি বেয়ে ওপরের রাস্তার কাছে পৌঁছে গেল ওরা। একহারা ও এলেনা মিলে ঠেলে তুলল ভারী ঝাঁঝরির মত গ্রেট। অন্যরা উঠে এল গলিতে। নাসের আল মেহেদি ছাড়া কেউ গুরুতরভাবে আহত নয়, নিলামের অন্য সদস্যরা যে যার মত হারিয়ে গেল রাতের আঁধারে।

    লম্বু ও তার পার্টনার রয়ে গেল গলির ভেতর ঝাঁঝরির পাশে। নীলচে আলোয় তাদেরকে দেখাল ভিন গ্রহের প্রাণীর মত।

    ‘আপনাদেরকে অনেক ধন্যবাদ,’ বলল লম্বু, ‘আগেই বোঝা উচিত ছিল, ওটা রেইড হতে পারে না। সব জায়গায় ঠিকমত ঘুষ দিই আমরা।’

    ‘জরুরি তথ্য দিয়ে শোধ করতে পারেন ঋণ,’ বলল এলেনা। ‘যেমন, ওই পার্টিতে কারা এসেছিল।’

    ‘বলার উপায় নেই,’ বলল লম্বু। ‘বললে খুন হয়ে যাব।’

    ‘তা হলে জানাতে পারেন কোন ঠিকানায় এদের আর্টিফ্যাক্ট পৌঁছে দেন,’ বলল এলেনা. ‘এমন তো নয় যে আপনাদের নিলাম থেকে পঞ্চাশ পাউণ্ড ওজনের মূর্তি, কাদার ট্যাবলেট বা পাঁচ ফুটি বর্ণা বয়ে নিয়ে বাড়ি ফিরবে এরা।

    ‘এসব পৌঁছে দেয়া হয় লণ্ডনে বা কায়রোর ব্যাঙ্কে। বা আবু ধাবির কোনও অফিস দালানে।’ মাথা নাড়ল লম্বু। ‘এসব জেনে কোনও লাভ হবে না আপনাদের।’

    ধরা পড়বার ভয় পাচ্ছে লোকটা, ভাবল এলেনা। ‘তা হলে একটা ইনফর্মেশন দিন: কে ছিল আপনাদের চার নম্বর বিডার।’

    ‘আগেই বলেছি, মাদাম…

    ‘আপনি কিন্তু একটা দিক খেয়াল করেননি, সৈনিকরা যখন এল তাদের সঙ্গে ছিল না ওই লোক।

    দ্বিধায় পড়ল লম্বু। যেন মনের ভেতর তথ্য হাতড়ে চলেছে। আরবি ভাষায় আলাপ করল ইরাকি পার্টনারের সঙ্গে, তারপর বলল, ‘নিলামের ওই শেষ সময়ে টাকার অভাবে রেগে গিয়েছিল।’

    ‘সে লোকই গুণ্ডাদল পাঠিয়ে নিয়ে গেছে তাম্রলিপি,’ বলল এলেনা। ‘অন্য কিছু কিন্তু নেয়নি ওরা। আমার ভুল না হয়ে থাকলে, তাম্রলিপি দখলের ওই ব্যাকআপ প্ল্যান রেখেছিল সে-ই।’

    ‘শুধু জানি নাম মার্ডক, এখানে আছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কাজ করে এক গ্রিকের হয়ে, ডেলিভারি অ্যাড্রেস কুয়েত সিটিতে।’

    ‘আর ওই তামার লিপি, ওটা এসেছিল কোথা থেকে?’ জানতে চাইল এলেনা।

    ‘এক ব্যক্তিগত সংগ্ৰাহকের কাছ থেকে,’ বলল লম্বু। ‘শুনেছি মরুভূমিতে পেয়েছিল একদল বেদুঈন। বড় সংগ্রাহক নয় ওই লোক, কোথা থেকে পাওয়া গেছে তা-ও বলতে পারেনি।’

    ‘কী কারণে একদল লোকের কাছে ওটা এত জরুরি?’

    মাথা নাড়ল লম্বু।

    ‘ওটার জন্যে এরই ভেতর খুন হয়ে গেছে কমপক্ষে হাফ ডজন লোক,’ বলল এলেনা। ‘ওটা এত বড় শিল্প হয়ে ওঠেনি যে মানুষ খুন করতে হবে।’

    ‘কী কারণে এত দামি, জানি না,’ বলল লম্বু। ‘আবু রশিদ ছাড়া কেউ অত আগ্রহ দেখাননি। তারপর আজ রাতে পাগল হয়ে গেল ওরা। ওই তামার লিপির সঙ্গে বিক্রির কথা ছিল পারস্যের দেবীর মুখ। পরে আলাদা করে ফেলা হয়।’

    নাসের আল মেহেদির দিকে তাকাল এলেনা’। লোকটার ঊরু থেকে দরদর করে পড়ছে রক্ত। বুলেটের ক্ষতটা গভীর। দেরি করা ঠিক হবে না, তাকে পৌঁছে দেয়া উচিত হাসপাতালে।

    লম্বুর দিকে আবারও তাকাল এলেনা। ‘আপনাদের কাছে ওই তামার লিপির ছবি আছে। যেগুলো দিয়েছেন, যথেষ্ট ভাল নয়। ভাল কোনও ছবি আছে?’

    মাথা দোলাল লম্বু।

    ‘ওগুলো আমার দরকার,’ বলল এলেনা। ‘পেয়ে গেলে ধরে নেব আপনারা ঋণ শোধ করে দিয়েছেন।

    ইরাকি পার্টনারের সঙ্গে আরবিতে আলাপ করল লম্বু, তারপর  মাথা দোলাল। ‘কোথায় পাঠিয়ে দেব?’

    আহত নাসের আল মেহেদিকে দেখিয়ে দিল এলেনা। ‘আমি ওঁকে নিচ্ছি হাসপাতালে। তাঁর হাতে দিয়ে দেবেন ছবি। তিনি জানবেন কোথায় পাওয়া যাবে আমাকে।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৫৮ – মহাপ্লাবন
    Next Article খুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন

    Related Articles

    কাজী মায়মুর হোসেন

    অদৃশ্য ঘাতক – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    ধাওয়া – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    খুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৫৮ – মহাপ্লাবন

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }