Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    কাজী মায়মুর হোসেন এক পাতা গল্প361 Mins Read0
    ⤶ ⤷

    মৃত্যুঘণ্টা – ৪০

    চল্লিশ

    অত্যাধুনিক জেনেটিক ল্যাবোরেটরির প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে মোনা। ঝকঝকে পরিষ্কার নতুন সব ইকুইপমেন্ট। এরচেয়ে বেশি কিছু কখনোই চাইনি, ভাবল ও।

    কিন্তু এসব যন্ত্রপাতি দেখে মনে পড়ে গেল ওর বাবার স্মৃতি।

    মোনার পিঠে রাইফেলের নলের খোঁচা দিল কাল্টের এক সদস্য। ‘সামনে এগোও!’

    হোঁচট খেয়ে ল্যাবে ঢুকল মোনা।

    ঘরের মাঝে চেয়ারে বসে আছে এক লোক, মুখে হাসি। ঘাড়ে উলকি। বোধহয় ওটা দিয়ে ঢেকে নেয়া হয়েছে কোনও ক্ষত। উজ্জ্বল আলোয় চোখ যেন তার কালো বরফের মত শীতল।

    ‘আমাদেরকে আপাতত বিরক্ত করবে না,’ গার্ডকে বলল সে।

    ‘কে আপনি?’ জানতে চাইল মোনা।

    ‘চিনলে না তোমার প্রভু বা কাউণ্টকে?’

    ও, এই লোকই কাল্টের নেতা, ভাবল মোনা। ফোনে কথা হয়েছে, কিন্তু আগে সামনা-সামনি সাক্ষাৎ হয়নি।

    ‘তুমি কারও প্রভু বা কোনও কাউণ্ট নও,’ বলল মোনা। ‘তুমি উন্মাদ এক সাইকোপ্যাথ খুনি। তোমাকে বিশ্বাস করে এমন একদল বোকা লোকের জীবন নষ্ট করছ।’ চেহারা দেখে ওর মনে হলো, লাফ দিয়ে উঠে গলা টিপে ধরবে লোকটা। কিন্তু সামান্য নড়ল না চেয়ারে।

    ‘সবই গভীরভাবে চিন্তা করে দেখো, তা-ই না?’

    জবাব দিল না মোনা।

    ‘তুমিই আসল বোকা,’ বিরক্তি নিয়ে বলল লোকটা। ‘তুমি বা তোমার মত মানুষই মস্তবড় ভুলের ভেতর আছ। রানা… এলেনা… রাহাত খান… জেমস ব্রায়ান … এরা সবাই। ‘

    শেষ মানুষটার নাম কখনও শোনেনি মোনা। কিন্তু রানা আর এলেনার নাম শুনে কেঁপে উঠল ও। এই লোকের জানার কথা নয় যে ওই দু’জন অনেক সাহায্য করেছে ওকে। এসব কী করে জানল এই লোক?

    চুপ করে থাকল মোনা।

    ‘তুমি ভাবছ এসব করছি শুধু নিজের জন্যে?’ বলল কাউণ্ট। ‘তা হলে ভুল ভাবছ।’

    কথা বলতেও ভয় লাগছে মোনার। অন্তর বলছে, এসবের ভেতরে আরও গূঢ় কিছু আছে।

    প্রসঙ্গ পাল্টাল প্রভু: ‘তোমার বাবা ছিল আমার পায়ের নিচে। ওই একই কাজ করবে তুমি। এরপর একসময় তা-ই করবে পুরো পৃথিবীর সবাই।’

    এ ধরনের বিপদ হবে ভেবেই সরে যাই বাবার কাছ থেকে, ভাবল মোনা। বাবা গোপনে লুকিয়ে পড়েছিলেন, আর মার্ভেল ড্রাগ্‌স্ কর্পোরেশনে ঠাঁই করে নেয় ও। ওর ধারণা ছিল, সবার সামনে হামলা করতে পারবে না কেউ। কিন্তু বাস্তবে তা হয়নি। ওকে ধরে এনে এখন বাঁকা হাসছে এই লোক। খুন করবে যখন- তখন।

    হঠাৎ রাগ হলো মোনার। চারপাশ দেখল। যেখানে দাঁড়িয়ে আছে, তার পাশেই বেঞ্চি। ওটার ওপর পড়ে আছে হাতুড়ি।

    ঝট্ করে হাতুড়ি তুলে নিল মোনা, সামনে বেড়ে লোকটার মাথার তালুর ওপর নামিয়ে আনতে গেল ওটা। কিন্তু তৈরি ছিল লোকটা, খপ্ করে ধরে ফেলল ওর কবজি, জোরে একটা মোচড় দিতেই মেঝেতে পড়ল হাতুড়ি কবজি ধরা অবস্থাতেই ওর বাহু নিয়ে গেল পিঠের ওপর।

    ভীষণ ব্যথায় মোনার মনে হলো, ভেঙে যাচ্ছে হাড়। বেকায়দাভাবে বাঁকা হয়ে গেছে কনুই। কাঁধ থেকে ছিঁড়ে পড়তে চাইছে হাত!

    ‘উহ্!’ অস্ফুট স্বরে কাতরে উঠল মোনা। এবার কাঁধ থেকে হাত ভেঙে ফেলবে ওই লোক। কিন্তু তা না করে উঠে দাঁড়াল সে, ঠেলে পিছিয়ে দিল মোনাকে, বাধ্য করল হাঁটুতে ভর করে মেঝেতে বসে পড়তে, তারপর এক ধাক্কায় চিত করে ফেলে দিল ওকে।

    ভীষণ ভয় পেল মোনা। রেপ করতে চাইছে? ধড়মড় করে উঠে বসে পিছিয়ে যেতে চাইল।

    কিন্তু উপায় নেই। পেছনে টেবিলের দেয়াল।

    এক পা সামনে বেড়ে মেঝে থেকে হাতুড়ি নিল কাউন্ট। অন্য হাতে টেনে তুলল মোনাকে। চাপা স্বরে বলল, ‘এসো, দেখাই হাতুড়ি দিয়ে আরও ভাল কাজ করা যায়।

    মোনার হাত মুচড়ে ধরে আরেকটা টেবিলের সামনে নিল সে। টেবিলের ওপর মোনার ব্যাগ। ওটা থেকে বের করে রাখা হয়েছে মাটির ট্যাবলেটের অংশ। মোনা বুঝে গেল, কী চায় লোকটা। ফ্যাকাসে হয়ে গেছে ওর মুখ। মনে মনে প্রার্থনা করল, ওর ধারণা যেন ভুল হয়।

    কিন্তু ওকে ছেড়ে দিয়ে ভাঙা ট্যাবলেটের বুকে কার্বন স্টিলের বাটালি ধরল লোকটা। বাটালির মাথার ওপর নামল হাতুড়ি। মাত্র একবার, তাতেই শোনা গেল ধাতুর সঙ্গে ধাতুর সংঘর্ষের আওয়াজ। দু’টুকরো হয়ে গেল মাটির ট্যাবলেট। লাফিয়ে উঠে টেবিলে স্থির হলো গলফ বলের অর্ধেক আকারের সোনার এক  বল। গায়ে পোড়া মাটি। তবুও দেখা গেল বলের ওপর কারুকাজ করা সোনার পাতা।

    ওই বলের ভেতর রয়েছে জীবন-বৃক্ষের বীজ!

    ‘যা খুশি করবে আর ওরা বসে থাকবে?’ মোনা ভাবছে রানা ও এলেনার কথা। ‘তোমার মতই ওই বীজ খুঁজছে ওরা।’

    ‘আমার চেয়েও অনেক বেশি করে খুঁজছে,’ হাসল কাউণ্ট।

    ‘তোমাকে খুঁজে বের করবে,’ জোর দিয়ে বলল মোনা, ‘আমাকে মেরে ফেললেও রক্ষা পাবে না।’

    ‘তোমার কথা ঠিক,’ ঠাট্টার সুরে বলল লোকটা। ‘আমিও সেজন্যে অপেক্ষা করছি। বিশেষ করে রানার জন্যে।’

    রানার নাম শুনে অস্বস্তির ভেতর পড়েছে মোনা। খুন করে ফেলার আগে ওকে দিয়ে কী করাবে এই লোক, সেটা ভাবতে গিয়ে কেন যেন ভীষণ ভয় লাগছে।

    ‘তোমার কারণে সত্যিকারের বড়লোক হব,’ মোনার চোখে তাকাল কাউণ্ট। ‘সত্যি বলতে, তোমার জন্যেই প্রচণ্ড ক্ষমতাশালী রাজা হয়ে উঠব পৃথিবীর বুকে। তার চেয়েও বড় কথা, তোমার জন্যেই ছুটে আসবে মাসুদ রানা। তখন আর রক্ষা নেই তার। আমার সর্বনাশের পেছনে রয়েছে ওই বাঙালি গুপ্তচর।’

    দুর্বল বোধ করছে মোনা। মন বলছে, মস্তবড় পাপ করেছে। উচিত ছিল না রানাকে ফাঁকি দিয়ে বন্দি হওয়া।

    আফ্রিকা থেকে ওকে উদ্ধার করেছিল রানা। পরে ইরানের বালির ঢিবিতেও। অথচ, মানুষটার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে ও। আর এই লোক, ভয়ঙ্কর কিছু চেয়ে না পেয়ে খুন করেছে বাবাকে। এখন দাবি করছে ওর কাছে। নিজেকে দাবার ঘুঁটি মনে হচ্ছে মোনার। নিচু স্বরে বলল, ‘জাহান্নামে যান!’

    ‘নরক বলে কিছুই নেই,’ বলল কাউণ্ট, ‘মানুষই তৈরি করে নরক।’

    ‘ভাববেন না যা খুশি করবেন,’ শক্ত হতে চাইল মোনা। ‘আমাকে দিয়ে কিছুই আবিষ্কার করাতে পারবেন না। পৃথিবীর ক্ষতি করার আগে নিজেকে শেষ করে দেব আমি।’

    তাচ্ছিল্যের হাসি হাসল কাউন্ট। তাতে প্রকট টিটকারি। ‘তোমাকে কিছুই করব না। মরতেও দেব না। শেষ পর্যন্ত বেঁচে থেকে সব দেখবে। সেটাই তো মজা।’ বেল্টে গোঁজা রেডিয়ো নিয়ে শান্ত স্বরে বলল সে, ‘ওদের নিয়ে এসো।’

    মাত্র এক মিনিট পর খুলে গেল দরজা। দু’জনকে ঠেলে নিয়ে এল দু’জন সশস্ত্র লোক। সামনের দু’জনের একজন আকারে ছোট, অন্যজন স্বাভাবিক এবং বয়স্কা।

    ‘হায়, আল্লা…’ মাথা ঘুরে উঠতে হাঁটু ভেঙে বসে পড়তে গেল মোনা। যদিও শেষ পর্যন্ত টেবিলের কিনারা ধরে সামলে নিল নিজেকে। তাকাল কাউন্টের দিকে। এই লোকই খুন করেছে ওর বাবাকে। এখন ধরে এনেছে মিনা ফুফু আর মিনতিকে।

    বাচ্চা মেয়েটাকে কাউন্টের দিকে ঠেলে দিল নিষ্ঠুর চেহারার এক লোক। এখন মিনতির চোখে চশমা নেই। মনে হলো না ভাল করে কিছু দেখতে পাচ্ছে বেচারি।

    প্রায় দৌড়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরল মোনা। মিনতির চোখ থেকে দরদর করে পড়ছে অশ্রু। গালে চড়ের লাল দাগ। মচকে গেছে ছোট্ট নাক। বুক ফেটে যেতে চাইল মোনার। ফুঁপিয়ে উঠে বলল, ‘আপু, ঠিক আছে, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি! একটু পর চলে যাব এখান থেকে!’ ফুফুর দিকে তাকাল মোনা। কপাল কেটে গেছে মিনার, রক্ত পড়ছে। ফুলে উঠেছে খ্যাতলানো ঠোঁট। কাঁদতে শুরু করে কাউন্টের দিকে ফিরল মোনা। ‘প্লিয… ওদেরকে কষ্ট দেবেন না!’

    থরথর করে কাঁপছে ও, চোখ থেকে নামছে অশ্রু। ওর দু’হাতের মাঝে কাঁদছে ছোট্ট বোন মিনতিও। ফুঁপিয়ে উঠে অস্ফুট  স্বরে বলল, ‘ওরা খুব মেরেছে ফুফুকে।

    ‘জানি, আপু, জানি। দেখো, আর মারবে না।’ কাউন্টের দিকে তাকাল মোনা। লোকটা নিজেকে বলে প্রভু। সত্যিই এখন মনে হচ্ছে সে ভয়ঙ্কর অত্যাচারী কোনও জমিদার। বুকের ভেতর মোনা বুঝে গেল, মিনতি আর ফুফুর জন্যে সব করতে পারে ও। কখনও ক্ষতি হতে দেবে না ওদের। দুর্বল স্বরে বলল ও, ‘দয়া করে ছেড়ে দিন ওদেরকে। আপনি যা বলবেন, তা-ই করব। যা চাইবেন, তা-ই দেব।’

    ‘তা জানি,’ বলল কাউণ্ট। ‘আগেই বুঝিয়ে দিলাম, বাড়াবাড়ি করলে কী হবে। তবুও আরেকটু দেখিয়ে রাখি।’ বেল্ট থেকে এক টানে পিস্তল বের করেই মিনা ফুফুর বুকের দিকে নল তাক করল সে।

    ‘না!’ আঁৎকে উঠল মোনা। বুকে জড়িয়ে ধরেছে মিনতিকে। দেখতে দেবে না কিছুই।

    কামানের মত আওয়াজ তুলল শক্তিশালী পিস্তল। চোখ বুজে ফেলেছে মোনা। শুনল মেঝেতে ধুপ্ করে পড়ল কেউ। আর কোনও আওয়াজ নেই।

    ‘সিরামটা তৈরি করো, গম্ভীর কণ্ঠে বলল প্রভু, ‘তোমার বাবা যে প্রতিজ্ঞা করেছিল, সেটা পূরণ করো। সেক্ষেত্রে ছেড়ে দেব তোমাদের দু’জনকে।

    অন্তরে মোনা জেনে গেল, সম্পূর্ণ মিথ্যা বলছে লোকটা। কিন্তু কিছু বলবে, সে সাধ্য ওর নেই। কিশোরী বয়স থেকেই দুনিয়ার সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আর পারছে না।

    কোনও চালাকির চেষ্টা করলে ভুল করবে,’ বলল কাউণ্ট ‘সেক্ষেত্রে বাঁচবে না তোমার বোন। মনে রেখো, সবার আগে তোমার বোনকে সিরাম দেব।’

    মস্ত ভুল করেছে, বুঝতে পারছে মোনা। ওর কারণেই খুন হবে রানাও। ওর উচিত ছিল না ইরানের বালির ঢিবিতে এটিভি থেকে নেমে যাওয়া। ভাল করেই জানত, ওকে গুলি করবে না লোকগুলো। ধরে নিয়ে যাবে কাল্টের নেতার কাছে। মনে একটু ভয় ছিল, কাজ শেষ হলে মেরে ফেলরে ওকে। কিন্তু তাতেই বা কী? নিজের বাবার খুনের দায় এড়াতে পারবে ও? তার চেয়ে সিরাম আবিষ্কার করতে গিয়ে মরে যাওয়াও মন্দ নয়। বোনের জন্যে গবেষণা করতে গিয়ে মরতে হচ্ছে ওকে।

    বাবাকে খুন হতে দিয়ে যে ভুল করেছে, সেজন্যে এবার সঠিক কাজ করবে ভেবেছিল, ধ্বংস হতে দেবে না পৃথিবী। কিন্তু সব কেমন উল্টেপাল্টে গেল। এরা ফুফু আর মিনতিকে ধরে এনেছে, তাদের হাতে ৯৫২ টেস্টের রেযাল্ট। এদিকে ওর হাতে ভাল কোনও তাস নেই। তবুও জিজ্ঞেস করল, ‘যদি আপনার হয়ে কাজ করতে না চাই?’

    ‘সেক্ষেত্রে তোমাকে আর তোমার বোনকে কষ্ট দিয়ে মারব, এরপর দেরি করব না ৯৫২ ভাইরাস ছড়িয়ে দিতে।’

    কথাটা শুনে মোনার মনে হলো, অনেক আগেই উচিত ছিল ওর মরে যাওয়া। মানুষ অদ্ভুত, কেন যেন অভিশাপ এল মনে রানার জন্যে। দুঃসাহসী বাঙালি গুপ্তচর, বাঁচিয়ে দিলে, তাই আজ সহ্য করতে হচ্ছে এই নরক যন্ত্রণা!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৫৮ – মহাপ্লাবন
    Next Article খুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন

    Related Articles

    কাজী মায়মুর হোসেন

    অদৃশ্য ঘাতক – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    ধাওয়া – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    খুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৫৮ – মহাপ্লাবন

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }