Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৫৮ – মহাপ্লাবন

    কাজী মায়মুর হোসেন এক পাতা গল্প414 Mins Read0
    ⤶ ⤷

    মহাপ্লাবন – ১৮

    আঠারো

    নিয়ন লাইট ক্লাবের ওপরতলায় প্রাইভেট সুইটে দাঁড়িয়ে আছে বিলিয়নেয়ার লো হুয়াং লিটন। মেঝে থেকে ছাত পর্যন্ত কাঁচের দেয়াল ভেদ করে দেখছে নিচতলার লড়াইয়ের এরিনা। ওখানে জড় হচ্ছে একদল দর্শক। নিজেও হুয়াং খুশি হবে লড়াই দেখতে পেলে। কিন্তু আগের কাজ আগে। চুকিয়ে দিতে হবে ওরে চিচিওয়ার প্রাপ্য।

    ঘুরে খুনির দিকে তাকাল লো হুয়াং। তার মনে হলো অসুস্থ বোধ করছে লোকটা। ‘তুমি ঠিক আছ তো, ওরে? নাকি এটাই তোমার ছদ্মবেশ?’

    ‘আহত ছিলাম, মাত্র সুস্থ হয়ে উঠছি,’ বলল প্রেতাত্মা। ‘সেজন্যেই চাই আরও টাকা।’

    কথা শেষ হতে না হতেই ভীষণভাবে শিউরে উঠল সে। চেহারা বিকৃত হলো রাগী বুলডগের মত। তিরতির করে কাঁপছে ডান গাল। কাঁচা হলুদের মত হলদে চোখ। ঘামে চকচকে ত্বক।

    তাকে ছোবল তোলা গোখরা বলে মনে হলো লো হুয়াঙের। নরম সুরে বলল, ‘একটু পর পাবে প্রাপ্য টাকা। নতুন কাজও নিতে পারো হাতে। তাতে পাবে এর দশ গুণ টাকা। দায়িত্ব বেশি হলেও ঝুঁকি সে কাজে অনেক কম।’

    ‘শালার গুষ্ঠি মারি তোমার কাজের,’ ঘেউ করে উঠল ওরে। ‘গত কাজটা করতে গিয়ে মরেই যাচ্ছিলাম। এবার টাকা দিয়ে দাও। চলে যাব।’

    ‘লুকিয়ে পড়ে সুবিধা হবে না তোমার,’ বলল লো হুয়াং। ‘কী বলতে চাও?’

    ‘ওই দুর্গে ছিল এমন একজনের কাছ থেকে তোমার চেহারার বর্ণনা পেয়েছে ফেডারেল পুলিশ,’ বলল বিলিয়নেয়ার, ‘সহজেই খুঁজে বের করবে। আর তখন শত শত খুনের দায়ে দেরি না করে ঝুলিয়ে দেবে তোমাকে।’

    ‘ক্ব-কী? তুমি তা হলে বলে দিয়ে…’

    ‘আরে, আমি কেন বলতে যাব? বুঝতে পারছ না যে, তোমার কাছে সাহায্য চাইছি!’

    ‘তা হলে ওরা জানল কী করে?’

    ‘তুমি নিজেই তো বলেছ, বেঁচে গেছে কেউ কেউ।’

    অপমানে লাল হলো ওরের গাল। পরক্ষণে রাগ ও অসুস্থতার জন্যে হয়ে গেল ফ্যাকাসে।

    ‘এবার শোনো আমার কথা, ওরে,’ বলল হুয়াং, ‘বাকি জীবন চোরের মত লুকিয়ে বেড়ালে শেষে তোমাকে ফকির হতে হবে। অথচ, তোমার যা যোগ্যতা, থাকার কথা রাজার হালে’। আর সেই টাকা দেয়ার কথাই বলছি। তাতে নতুন করে শুরু করতে পারবে জীবন। থাকবে নতুন পরিচয়। কেউ জানবে না আগে কে ছিলে তুমি।’

    পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করল লো হুয়াং। দু’আঙুলের ফাঁকে রেখে বাড়িয়ে দিল ওরের দিকে।

    ক’সেকেণ্ড দ্বিধা করে ছোঁ মেরে কাগজটা নিল জাপানি খুনি। কাগজের ভাঁজ খুলে দেখল, আঁকা হয়েছে ওরই চেহারা। ঠোঁটের ওপরে পুরনো ক্ষত। নিচে উল্কির ড্রইং। একদম ওরটার মতই!

    রাগে থরথর করে কেঁপে উঠল ওরে। ফড়াৎ করে টেনে ছিঁড়ল কাগজটা। ওটা মুচড়ে ছুঁড়ে মারল লো হুয়াং লিটনের মুখ লক্ষ্য করে।

    স্বাভাবিক চেহারায় কাঁধ ঝাঁকাল চিনা বিলিয়নেয়ার। ‘পুলিশের কাছে ওটার কপি আছে।’

    ‘তাতে কিছুই যায় আসে না।’

    ‘যায় আসে, ভাল করেই জানো তুমি,’ কড়া সুরে বলল হুয়াং, ‘অর্থাৎ, তোমার সময় শেষ। প্রেতাত্মা হিসেবে বেশি দিন টিকবে না আর। লুকিয়ে পড়তে হবে চোরের মত। তারচেয়েও খারাপ কথা, নেই তোমার কোনও বন্ধু। কেউ সাহায্য করবে না। শেষ ভাড়াটে খুনির জীবন। একাকী মরবে কোথাও। আমি কিন্তু তোমাকে দিতে চাই নতুন সুযোগ। সে সুযোগটা নেবে কি না, তা তোমার ব্যাপার। যদি একটা কাজ নাও, এমন ব্যবস্থা করব, আইন ছুঁতে পারবে না তোমাকে।

    ‘কী কাজ? সোনার বাসনে এনে দিতে হবে কারও কাটা মাথা?’

    ‘যে ফাঁস করেছে তোমার ছবি, তাকে নিজের স্বার্থেই খুন করবে তুমি,’ বলল বিলিয়নেয়ার। ‘তবে আমি জানতে চাই হারিয়ে যাওয়া এক তলোয়ারের তথ্য। ‘

    ‘তলোয়ার?’

    ‘নিশ্চয়ই শুনেছ হঞ্জো মাসামিউনের কথা?’

    ‘অবশ্যই,’ বলল ওরে, ‘জাপানের সবচেয়ে নামকরা তলোয়ার। …তো? ওটা তো হারিয়ে গেছে আজ থেকে বহু বছর আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে। ধরে নেয়া হয় ওটা চুরি করেছে আমেরিকানরা, অথবা….

    ‘ওসব ভুল কথা,’ বলল লো হুয়াং, ‘আসলে কী হয়েছে ভাল করেই জানি। যুদ্ধের শেষে আমেরিকান সেনাবাহিনী নির্দেশ দিয়েছিল, যাতে সব অস্ত্র তাদের কাছে জমা দেয় জাপানিরা। এমন কী বাদ দেয়া চলবে না আনুষ্ঠানিক তলোয়ারও। তাতে রেগে গেল ধনী জাপানিরা। ঠিক করল লুকিয়ে রাখবে বাপ-দাদার অস্ত্র। কিন্তু জাপানের ভবিষ্যৎ ভেবে আমেরিকানদের সঙ্গে হাত মেলালেন ইয়েমাসা টোকাগায়া। নইলে সর্বনাশ হতো এ দেশের। ঠিক হলো, অস্ত্র আমেরিকানদের হাতে তুলে দেবেন তিনি। সেগুলোর ভেতর ছিল বিখ্যাত চোদ্দটা তলোয়ার। হঞ্জো মাসামিউনেও ছিল। ঠিক হলো, টোকিও পুলিশ স্টেশনে জমা হবে এসব তলোয়ার। পরে গোল্ডি বিলমোর নামের এক সার্জেন্ট সংগ্রহ করল ওগুলো। হারিয়ে গেল চোদ্দটা তলোয়ার। আর দেখা গেল না কোথাও। কেস খতম। কিন্তু আমেরিকানদের রেকর্ড অনুযায়ী: দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানে গোল্ডি বিলমোর নামে তাদের কোনও সৈনিক, নাবিক বা বিমানবাহিনীর কেউ ছিল না।’

    ‘তার মানে মিথ্যা বলেছে কেউ,’ বলল ওরে।

    ‘ঠিক,’ বলল হুয়াং, ‘কিন্তু মিথ্যা বলল কে? আমার কাছে যে তথ্য আছে, তাতে মনে হচ্ছে আমেরিকানদের কাঁচকলা দেখিয়ে ওগুলো আগেই সরিয়ে ফেলেছিল কেউ।’

    চোখ সরু করে বিলিয়নেয়ারকে দেখল ওরে।

    বড়শিতে গেঁথে গেছে হাঙর, বুঝল হুয়াং। এবার খেলিয়ে তুলতে হবে ডাঙায়। জাপানের অত্যন্ত সম্মানের অস্ত্রগুলো রয়ে গেছে এ দেশেই, অন্তর থেকে বিশ্বাস করতে চাইছে খুনি লোকটা। জাপানের সব তলোয়ারবাজ স্বপ্ন দেখে, একবার নিজ হাতে নেবে হঞ্জো মাসামিউনে! এভাবেই পেইন্টাররা স্পর্শ করতে চায় পিকাসো বা ভ্যান গগের ছবি। স্কাল্পটাররা ধরতে চায় মাইকেল এঞ্জেলোর ডেভিডের হাত। অথচ কোনওটাই থাকে না হাতের নাগালে। কিশোর বয়স থেকেই অস্ত্র আর ঠাণ্ডা লোহা নিয়েই কারবার ওরের। যদি ছুঁতে পারে হঞ্জো মাসামিউনে, সেটা হবে ওর জীবনের সেরা প্রাপ্তি।

    ‘কী ধরনের তথ্য পেয়েছ তুমি?’

    ‘হাউস অভ পিয়ার্সে অভিজাত সবাইকে গোপন এক প্রতিজ্ঞা করান টোকাগাওয়ার পরিবার। আর সেসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে তাঁদের হয়ে কাজ করেন ইয়েমাসা টোকাগায়া। তাঁদের গল্প কিন্তু অন্যরকম।’

    ‘বলতে থাকো।’

    ‘ইয়েমাসা টোকাগায়া চান আমেরিকান সেনাবাহিনীর সঙ্গে মিলেমিশে চলতে, কিন্তু তাঁর পরিবারের অন্যরা খুশি ছিলেন না। তাই তৈরি করেন নকল তলোয়ার। একেবারে শেষসময়ে এটা টের পেলেন ইয়েমাসা, ফলে পরিবারে তৈরি হলো গৃহযুদ্ধের পরিবেশ। নিজেরা লড়াই করে খুন হলেন ক’জন। তখন ইয়েমাসা বুঝলেন, এসব তলোয়ার যে শুধু বংশের গর্ব, তা নয়, গোটা জাপানের প্রতিরোধ যুদ্ধের প্রতীক। ভবিষ্যতে হয়তো আবারও মাথা তুলে দাঁড়াবে জাপানিরা। তাই তাঁর এক চিঠিতে লিখেছেন, আবারও যুদ্ধের কথা ভাবলে শিউরে ওঠেন তিনি। তবে জাতীয় এসব তলোয়ার দেশের মানুষের কাছে থাকাই উচিত। লুকিয়ে রাখা যেতে পারে। যাতে ওগুলোর কারণে আবারও যুদ্ধের ডাক দিতে না পারে এ জাতি। তাঁর এই চিঠি পাঠিয়ে দেয়া হলো হাউস অভ পিয়ার্সে। ফলে পুলিশ স্টেশনে যাওয়ার পথেই গায়েব হলো তলোয়ার। বদলে রাখা হয় চোদ্দটা নকল। তাতে বোকা বনল না কেউ। তবে প্রচার করে দেয়া হলো আমেরিকান সেনাবাহিনীর সার্জেন্ট গোল্ডি বিলমোরের কাহিনী।’

    ‘আর কোথায় গেল এসব তলোয়ার?’ জানতে চাইল ওরে।

    ‘টোকাগায়ার চিঠি পেয়ে দূরের এক মন্দিরে ওগুলো লুকিয়ে রাখলেন এক শিনটো যাজক।’

    খুব বিরক্ত হলো প্রেতাত্মা। ‘যুদ্ধের অস্ত্র গেল সাধুর হাতে? ছিহ্!’

    ‘এ ছাড়া উপায় ছিল না।’

    ‘কোন্ মন্দিরে? কোথায়? জাপানে তো হাজার হাজার মন্দির।’

    বড় করে দম নিল লো হুয়াং লিটন। ‘কখনও প্রকাশ করা হয়নি কোন্ মন্দিরে আছে এসব তলোয়ার। তবে সে সময়ে টোকাগায়া পরিবার বিশেষ শ্রদ্ধার চোখে দেখত ফুজি মাউণ্টেনের টিলাময় এলাকায় একটা মন্দিরকে। খুব গোপন মন্দির। নিজেরা তো আর রাখতে পারতেন না, তাই অমন জায়গাতেই রেখেছেন জাতীয় অমূল্য সম্পদ। তলোয়ার তুলে দেয়া হয়েছে মন্দিরের সাধুদের হাতে, যাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে স্রষ্টার।’

    মাথা দোলাল ওরে। কিন্তু পুরোপুরি বিশ্বাস করেনি। ‘পরে কেন প্রকাশ পেল না এই তথ্য? আজও হঞ্জো মাসামিউনের জন্যে পাগল হয়ে আছে একদল লোভী ট্রেয়ার হান্টার।’

    ‘আমি দেখেছি এমন এক রেকর্ড, যেটার কথা জানে না বেশিরভাগ মানুষ, বলল বিলিয়নেয়ার, ‘সরকারি রেকর্ড। উনিশ শ’ পঞ্চান্ন সালে জাপানি গোয়েন্দারা ধারণা করে, কোথায় আছে এসব তলোয়ার। কিন্তু তখন পুরো নির্ভরশীল হয়ে পড়েছে জাপান আমেরিকার ওপর।’

    শ্যাম্পেনের গ্লাস নিল হুয়াং। ‘ওয়াশিংটনের দেয়া ঋণ নিয়ে নতুন করে দেশ গড়ছে জাপান সরকার। হুড়মুড় করে ….. আমেরিকায় বিক্রি হচ্ছে জাপানের তৈরি জিনিসপত্র। রপ্তানির সুযোগ পেয়ে জাপানি সমাজে গজিয়ে উঠেছে নতুন ধনিক শ্রেণীর ব্যবসায়ী। এদিকে রাশান ভালুক বা চিনা ড্রাগন থেকে দেশটাকে আগলে রেখেছে আমেরিকান যুদ্ধ জাহাজ, রণবিমান ও হাজার হাজার সৈনিক। পরিস্থিতি বুঝতে পেরে চুপ মেরে গেল সরকার। কোনওভাবেই নষ্ট করা চলবে না আমেরিকা আর জাপানের বর্তমান সম্পর্ক। এসব তলোয়ার পেলে হঠাৎ গজিয়ে উঠবে জাপানি জাতীয়তাবোধ। গোটা দেশটাকে যুদ্ধের দিকে ঠেলে দেবে শোগান পরিবারগুলো। তা ছাড়া, টোকাগায়া পরিবারকে না জড়িয়ে তলোয়ার উদ্ধার করার উপায় নেই। কাজেই চুপ করে থাকল জাপান সরকার। আমলাদের লাখো ফাইলের নিচে চাপা পড়ল হঞ্জো মাসামিউনে আর অন্যসব স্বনামধন্য তলোয়ার। মুছে ফেলা হলো প্রতিটি তথ্য ও প্ৰমাণ।’

    ‘তুমি জেনে বলছ তো?’ জানতে চাইল ওরে।

    ‘পুরোপুরি নিশ্চিত নই,’ বলল হুয়াং, ‘তবে এসব তলোয়ার সাধুদের কাছে না থাকলে, ধরে নিতে পারো আর কখনও পাওয়া যাবে না। তলোয়ারের সঙ্গে রয়ে গেছে একটা ডায়েরি। ধারণা করা হয়, ওটা এসেছে মাসামিউনে আর তাঁর উত্তরপুরুষদের কাছ থেকে। ওটায় লেখা আছে কীভাবে মেশাতে হবে ধাতু। নইলে তৈরি হবে না এ ধরনের তলোয়ার।’

    কথাটা মেনে নিয়েছে ওরে। তাতে হয়ে উঠেছে আরও সতর্ক। ‘আগে তো শুনিনি তুমি তলোয়ার কালেক্ট করো? হঠাৎ এত আগ্রহ কেন?’

    ‘তোমার প্রশ্নের জবাব দেব না,’ গম্ভীর মুখে বলল লো হুয়াং, ‘তবে ধরে নাও, আমি চাই আমেরিকান খপ্পর থেকে বেরিয়ে সত্যিকারের স্বাধীনতা লাভ করুক আমার মায়ের দেশ। আর তার ফলে কল্পনাও করতে পারবে না, কত টাকা পাবে তুমি। নতুন করে সাজিয়ে নেবে জীবন। চিরকালের জন্যে মাফ করে দেয়া হবে তোমার সব অপরাধ।’

    ‘চাপা মারার আর জায়গা পাও না,’ বিরক্ত হয়ে বলল ওরে। ‘আগে যে টাকা পাই, সেটা দিয়ে দাও, বিদায় হই।’

    কাঁধ ঝাঁকাল লো হুয়াং লিটন। বলে দিয়েছে যা বলার। পকেট থেকে নিল ছোট একটা ডিস্ক। ওটা ক্যাসিনোর চিপের চেয়ে একটু বড়। ব্রাসের। অষ্টভুজ। ওজনে বেশ ভারী। একদিকে খোদাই করা ড্রাগন, অন্যদিকে সংখ্যা।

    ‘তোমার প্রাপ্য,’ বলল বিলিয়নেয়ার। ‘এই ক্যাসিনোর যে-কোনও টেবিলে গিয়ে এটা দেখালে যে-কোনও অঙ্কের চিপ্‌ দেবে তারা। খেলতে পারো যত খুশি। অথবা এটা নিয়ে চলে যেতে পারো অ্যাকাউন্ট সেকশনে। তুমি চাইলে ওরা দেবে আমেরিকান ডলার বা ইউরোপিয়ান যে-কোনও দেশের ব্যাঙ্ক নোট। যেগুলো বেশি চলে, বড় অঙ্কের নোট নিলে বয়ে নেয়া সহজ হবে। তবে, পরে যদি মনে হয় ভুল করেছ, ডিস্কের ওসব সংখ্যায় ফোন দেবে আমাকে। সেক্ষেত্রে নতুন চুক্তির জন্যে আলাপ করব আমরা।’

    জানালার পাশের টেবিলে ডিস্ক রাখল লো হুয়াং লিটন।

    সামনে বেড়ে সোনালি চাকতি নিল ওরে। মনে মনে বুঝতে চাইছে প্রস্তাবের ওজন। লোকটার কথা সত্যি হলে তা দারুণ লোভনীয় একটা ব্যাপার। রাজি হয়ে যাওয়াই ভাল। জীবনটা আপাতত সত্যিই অন্ধকারময় মনে হচ্ছে তার।

    একবার হুয়াংকে দেখল প্রেতাত্মা। তারপর জানালার কাঁচ ভেদ করে তাকাল নিচে। বিস্ফারিত হলো দু’চোখ। ফিসফিস করে বলল, ‘আরে, শালা! দাঁড়া!’

    ‘তোমাকেই ঠিক করতে হবে কী করবে।’

    কিন্তু হুয়াঙের প্রস্তাব নিয়ে ভাবছে না ওরে। সোজা চেয়ে আছে একতলা নিচে একজনের দিকে। ‘না, ওই শালা এল কোত্থেকে!’

    লো হুয়াং লিটনকে পাশ কাটাবার সময় টেবিল থেকে ওয়াইনের গ্লাস তুলে বাড়ি মেরে ওটার বাউল ভেঙে নিল উন্মাদটা। মামাত ভাইকে থামাবে ভেবেও পরক্ষণে সতর্ক হলো বিলিয়নেয়ার। প্রেতাত্মাকে ঠেকাবার চেষ্টা বুদ্ধিমানের কাজ নয়!

    ডিস্ক পকেটে পুরেই ঝড়ের বেগে সুইট ছেড়ে বেরিয়ে গেল ওরে চিচিওয়া। পেছনে দড়াম করে বন্ধ হলো দরজা।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক
    Next Article মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    Related Articles

    কাজী মায়মুর হোসেন

    অদৃশ্য ঘাতক – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    ধাওয়া – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    খুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }