Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৫৮ – মহাপ্লাবন

    কাজী মায়মুর হোসেন এক পাতা গল্প414 Mins Read0
    ⤶ ⤷

    মহাপ্লাবন – ২৭

    সাতাশ

    বেইজিঙের আকাশ গাঢ় ধূসর, ঝরঝর ঝরছে পেঁজা তুলোর মত ধবল তুষার। তিয়েনানমেন স্কয়্যার পার হয়ে হাঁটছে যেইন নিং। একটু দূরেই ফারের হ্যাট ও গাঢ় সবুজ আলখেল্লা পরে মাও সেতুঙের সমাধি পাহারা দিচ্ছে চিনা সৈনিকরা।

    তাদের পাশ কাটাবার সময় পুরনো কৌতুক মনে পড়তেই হাসল যেইন নিং। ওই সমাধিতে সৈনিক আছে চোর-ডাকাত ঠেকাতে, নাকি আটকে রাখতে চেয়ারম্যান মাও-এর ভূতটাকে?

    পরের কথাই ঠিক। আড়াই দশকেরও আগে হারিয়ে গেছে মাও-এর কমিউনিযম। চিন এখন দুনিয়া-সেরা উদ্যমে ভরা পুঁজিবাদী দেশ। নিং-এর দৃষ্টিতে আপাতত এ দেশ এমন হলেও ভবিষ্যতে জয় করে নেবে গোটা পৃথিবী।

    নামকরা এক জায়গা পাশ কাটাল যেইন নিং। ওখানে নিঃসঙ্গ এক প্রতিবাদী রুখে দাঁড়িয়েছিল বলে তাকে পিষে দেয় মাও সেতুঙের সেনাবাহিনীর যুদ্ধ ট্যাঙ্ক। কোথাও নেই মানুষটার নামে কোন স্তম্ভ। কিন্তু পৃথিবীর সাধারণ শান্তিপ্রিয়, মুক্তিকামী মানুষের হৃদয়ে রয়ে গেছে সে চিরকালের জন্যে।

    স্কয়্যারের পশ্চিমে যেইন নিঙের গন্তব্য। ওটা বিশাল দালান। তিন ধাপের সিঁড়ি বেয়ে আকাশ-ছোঁয়া মার্বেল কলামের মাঝ দিয়ে গ্রেট হল অভ দ্য পিপল-এ ঢুকল বৃদ্ধ।

    চওড়ায় হাজার ফুটেরও বেশি এ দৈত্যাকার ভবন, সামনে থেকে শুরু করে পেছন দিক পর্যন্ত ছয় শত ফুট। মস্ত ছাত প্রায় দু’মিলিয়ন স্কয়্যার ফিটের— আমেরিকার ক্যাপিটল বিল্ডিং, ব্রিটেনের ওয়েস্টমিন্স্টার বা ওয়াশিংটন ডি.সি.-র মলের স্মিথসনিয়ান মিউযিয়ামের চেয়েও বড়।

    গ্রেট হল অভ দ্য পিপল-এর বুকে আছে প্রমাণ আকারের কয়েকটি অডিটোরিয়াম, এক শ’র বেশি অফিস, কনফারেন্স রুম ও ওঅর্ক এরিয়া। চাইনি কমিউনিস্ট পার্টি থেকে দালানের দক্ষিণে যেইন নিংকে বরাদ্দ দেয়া হয়েছে বিলাসবহুল অফিস। ক্ষমতাশালী মানুষ, তাকে দেখে আড়ষ্ট হয়ে দাঁড়াল গার্ডরা। বিনা দ্বিধায় পেরোল সে চেকপয়েন্ট। করিডোর শেষে দেখল তার অফিসের সামনে দাঁড়িয়ে আছে পুরনো এক বন্ধু।

    ‘হ্যাঁ, অ্যাডমিরাল, বহু দিন পর দেখা,’ অফিসের দরজায় থামল যেইন নিং।

    ‘একটা খবর দিতে এসেছি,’ বললেন অ্যাডমিরাল। ওটাকে সতর্কবাণীও বলতে পারেন।’

    চাইনিয় কমিউনিস্ট পার্টির ভেতর প্রচণ্ড ক্ষমতা যেইন নিং- এর। তবে পার্টির কেউ কেউ মনে করেন, ভবিষ্যতেও চিনের অর্থনৈতিক গতি এমনই হবে। তাই দরকার নেই বাড়তি প্রচেষ্টার। অবশ্য, নিং মনে করে, ওসব লোকের ধারণা নেই মহাচিনের রাশ টেনে ধরেছে সাম্রাজ্যবাদী আমেরিকা।

    ‘সতর্কবাণী?’ বলল নিং। ‘তা কি ব্যক্তিগত? নাকি অন্য কোনও বিষয়ে?’

    ‘দুটোই,’ বললেন অ্যাডমিরাল,

    ভেতরে গিয়ে আলাপ করা উচিত।’

    ‘আমাদের বোধহয় দরজা খুলে অফিসে ঢুকল যেইন নিং। অ্যাডমিরালকে নিয়ে বাইরের অফিস পার হয়ে প্রবেশ করল ব্যক্তিগত কক্ষে। এ কামরার একপাশে হটহাউস। ঝুলন্ত টবে নানান গাছ ও লতা। অন্যপাশে প্রাচীন আসবাবপত্র। টেবিলে গাদি করে রাখা পুরনো সব বই।

    নরম গদিওয়ালা চেয়ারে বসতে ইশারা করল নিং। অ্যাডমিরাল যেং বসতেই তাঁকে পাত্তা না দিয়ে দেখল প্রিয় গাছগুলোকে। দুঃখিত স্বরে বলল, ‘গরম ওদের জন্যে ভাল নয়। শুকিয়ে যায় পাতা। তবে ঠাণ্ডাও খারাপ।’

    ‘আমাদের মতই সমস্যা,’ বললেন অ্যাডমিরাল। একটু বিরতি নিয়ে জানতে চাইলেন, ‘আপনি কি কখনও অবসরে যাওয়ার কথা ভেবেছেন?’

    টব থেকে শুকনো পাতা নিয়ে ওয়েস্ট বাস্কেটে ফেলল নিং। ‘আমার মত মানুষের অবসরে যাওয়ার সুযোগ থাকে না। দায়িত্ব পালন করতে করতেই একসময়ে বিদায় নেব। মারা যাব অথবা খুন হব।’

    ‘ঠিক, খুন হব বড় ভুল করলে,’ হাসলেন অ্যাডমিরাল।

    পাল্টা হাসল নিং। ঠিকই বলেছে অ্যাডমিরাল। বড় ধরনের ভুল হলে দ্বিতীয়বার সুযোগ নেই চিনের রাজনৈতিক আঙিনায়। ‘আপনি বলছেন সেরকম কোনও ভুল করেছি?’

    ‘গুঞ্জন উঠেছে লো হুয়াং লিটন আর আপনাকে নি বললেন অ্যাডমিরাল, ‘আসলে সবার চোখ এখন আপনাদের পুব চিন সাগরের অপারেশনের ওপর।’

    ‘তো?’ মাথা নাড়ল নিং। ‘ওটা একটা এক্সপেরিমেন্ট। বন্ধ করে দেয়া হয়েছে এক বছর আগে।’

    ‘তা ঠিক,’ বললেন অ্যাডমিরাল, ‘এবং তারপর আপনার অনুরোধ পেয়ে এক বছর ধরে পাহারা দিচ্ছি ওই এলাকা। জানি না, আপনার লোক ওখানে কী করেছে, তবে অনেকের চোখ এখন ওদিকে। নানান প্রশ্ন তুলছে তারা।’

    ‘আসলে কী বলতে চান, অ্যাডমিরাল?’

    ‘প্রথমেই বলব ফিশারির কথা। বাঁচতে হলে এক শ’ পাঁচ কোটি লোকের চাই প্রচুর খাবার। আমাদের ফিশিং ফ্লিট পৃথিবীর সবচেয়ে বড়। দুনিয়ার প্রায় সব সাগরে মাছ ধরছে হাজার হাজার ট্রলার। আর চিনের পুব সাগর ছিল সবচেয়ে উর্বর এলাকা। এখন আর তা বলতে পারবে না কেউ। আপনার এক্সপেরিমেন্ট শুরু হওয়ার পর প্রতি মাসে কমেছে মাছ উত্তোলন। বন্ধ্যা হয়েছে ওই সাগর। ওখানে যারা ট্রলার নিয়ে মাছ ধরত, জোরেশোরে অভিযোগ তুলছে তারা।

    ‘জেলেদের কাছে কৈফিয়ত দিতে হয় না আমাকে,’ ঠাণ্ডা গলায় বলল নিং, ‘তা ছাড়া, আমাদের এক্সপেরিমেন্ট ছিল সাগরতলে। বলতে পারেন ডিপ-সি মাইনিং। আপনি এটা ভাল করেই জানেন। আমরা কোনওদিক থেকেই সাগরের ইকোসিস্টেমের ক্ষতি করিনি। তবে শাংহাই শহরের দশ হাজার ফ্যাক্টরির দূষণের ফলে এমন হতেই পারে। এক বছর আগের ছোট্ট এক অপারেশনের জন্যে নয়।’

    এ জবাবই পাবেন ভেবেছেন অ্যাডমিরাল হ্যাং যেং। ‘আপনি কি বন্ধ করেছিলেন ওই অপারেশন?’

    ‘আমার তো তা-ই ধারণা।

    ‘তা হলে কেন আমাদের নিষিদ্ধ এলাকায় গোপনে ঢুকল আমেরিকান সাবমারসিবল?’

    কথাটা শুনে হোঁচট খেল নিং। নিজেকে সামলে নিয়ে বলল, ‘ওই একই প্রশ্ন আমিও তুলতে পারি, অ্যাডমিরাল আপনারই দায়িত্ব, যাতে ওদিকে কেউ ঘুরঘুর না করে। …কবে হয়েছে এমন?’

    ‘আজ সকালে,’ বললেন অ্যাডমিরাল। ‘আমাদের চেনা আমেরিকান এক ফ্রিকোয়েন্সি থেকে দেয়া হয়েছে কোডেড শর্ট রেঞ্জ ট্র্যান্সমিশন। তার ওপর আমাদের সোনার বয়া থেকে জানা গেছে, ওদিকে গোপনে গেছে কোনও ভেসেল। তবে ওটা কোথায় আছে বোঝার আগেই হারিয়ে যায়।’

    রাগ ছাপিয়ে দুশ্চিন্তা আসতেই নিং বলল, ‘কী করে আপনাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ওদিকে গেল আমেরিকান সাবমেরিন?

    ‘ওটা নেভাল ভেসেল ছিল না,’ বললেন অ্যাডমিরাল। ‘খুব ছোট সিগনেচার। দূর থেকে নিয়ন্ত্রণ করা হয় সেই সাবমেরিন।’

    ‘তার মানে, কোনও জাহাজ থেকে নামিয়েছে, অথবা ফেলা হয়েছে বিমান থেকে,’ বলল নিং। ‘আমি আবারও জানতে চাইব, ওটাকে ঠেকানো গেল না কেন?’

    ব্যর্থতার জন্যে অন্যায়ভাবে অভিযোগ হানা হচ্ছে, টের পেলেন অ্যাডমিরাল হ্যাং যেং। ‘আমি এটা বলতে পারি, কমরেড, আমাদের নিয়ন্ত্রিত এলাকায় নাক গলাতে আসেনি কোনও আমেরিকান এয়ারক্রাফ্ট বা ভেসেল। তবে আমরা জানি, গোপনে ওখানে গেছে কোনও রোভ।’

    বড় করে দম নিল নিং। এখনও বন্ধুই আছে অ্যাডমিরাল, নইলে নিজে এসে এসব বলত না। মিথ্যা বলার কারণ নেই। সিকিউরিটি ফোর্সের দোষে চিনা এলাকায় আমেরিকানরা ঢুকলে, নিজেদেরকে রক্ষা করতে এ ধরনের রিপোর্ট পুড়িয়ে ফেলত অ্যাডমিরাল। বা মুছে দিত সব ডেটা। ‘আপনি তা হলে বলছেন ওই এলাকায় আমেরিকান কোনও জাহাজ নেই?’

    ‘না, নেই।

    জবাব পেয়েছে নিং। পুরনো বন্ধুর দিকে অভিযোগের আঙুল তাক করার আগে উচিত ছিল সতর্ক হওয়া। সূত্র দিয়েছে অ্যাডমিরাল। ওই সাবমারসিবল ছোট। অপারেট করা হয়েছে কোনও জাহাজ থেকে। আশপাশে ছিল না কোনও আমেরিকান জাহাজ বা সাবমেরিন। অর্থাৎ, ওই রোভ ছিল’ নুমার। গত দু’এক দিন আগে ওই সংস্থা থেকে জাপানে এক জিয়োলজিস্টের সঙ্গে দেখা করতে গেছে এক বাঙালি জিয়োলজিস্ট, তার স্ত্রী এবং আরও দু’জন। তবে তারা নুমা এজেণ্ট নয়। চারজনই ছিল বাংলাদেশি।

    তাদেরকে পৃথিবী থেকে বিদায় করতে ব্যর্থ হয়েছে লো হুয়াং। অথচ বলেছিল, মারা গেছে তারা। এবার নিজেই ব্যবস্থা নেবে নিং।

    উঠে হাতের ইশারা করল সে। আপাতত মিটিং শেষ। ‘খুবই খুশি হয়েছি নিজে থেকে এসে সতর্ক করেছেন, অ্যাডমিরাল। এটা বলতে পারি, সাগরের নিচে এমন কিছু নেই, যেটা দেখে বা পেয়ে সন্দেহ করবে নুমা। আমাদের পক্ষ থেকে আমেরিকান সরকারকে জানানো হবে, তাদের সংস্থা বেআইনীভাবে প্রবেশ করেছে চিনের এলাকায়।’

    চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন অ্যাডমিরাল হ্যাং যেং। ‘সতর্ক থাকবেন, নিং। এই দেশ আর আগের মত নেই। বিত্তের সঙ্গে এসেছে ক্ষমতা। আর ওই বিত্ত এসেছে গত পঁচিশ বছরে। বদলে গেছে চিনা কমিউনিস্ট পার্টি। এখন পার্টির ভেতর যথেষ্ট ক্ষমতাশালী ভিন্ন একটি গ্রুপ, আপনি জানেন। হয়তো আপনাদের চেয়েও বেশি ক্ষমতাশালী ওরা। অর্থনৈতিক সাফল্যের কারণেই দিতে হচ্ছে এই মূল্য।’

    অ্যাডমিরাল সতর্ক করছে, পরিষ্কার বুঝল যেইন নিং। অর্থনৈতিক রেললাইনে তুমুল বেগে ছুটছে এ দেশ। হঠাৎ যেন ছিটকে পড়ে না যায়, সেজন্যে যে-কোনও ব্যবস্থা নেবে চিনের বর্তমান বিত্তশালী মোগলরা। অবশ্য দুশ্চিন্তার কারণ নেই তাদের। নিং-এর প্ল্যান সফল হলে যে শুধু তীব্র বেগে ছুটবে চিনের ট্রেন, তা-ই নয়, মাইলের পর মাইল উন্মুক্ত রেললাইন দেখবে সবাই।

    সহস্রবারের মত আবারও ভাবল নিং: তা-ই হবে, তবে প্রথমে দমাতে হবে বড় সব হুমকিগুলোকে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক
    Next Article মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    Related Articles

    কাজী মায়মুর হোসেন

    অদৃশ্য ঘাতক – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    ধাওয়া – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    খুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }