Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৫৮ – মহাপ্লাবন

    কাজী মায়মুর হোসেন এক পাতা গল্প414 Mins Read0
    ⤶ ⤷

    মহাপ্লাবন – ৩১

    একত্রিশ

    পুরনো আমলের স্যান ফ্রান্সিসকোর মতই নাগাসাকি শহর। একপাশে সাগর, অন্যদিকে পাহাড়। সমতল জমি না পেয়ে পাহাড়ের স্তরে স্তরে বাড়ি তৈরি করেছে বাসিন্দারা। অত্যন্ত ব্যস্ত বন্দর-নগরীর দু’অংশের মাঝে সংকীর্ণ উপসাগর, মাঝে কমলা রঙের ঝুলন্ত সেতু। যে-কোনও দিকের পাহাড় থেকে দেখা যায় অন্যদিকের বাড়িঘর।

    বিজ্ঞানী শিমেযুর সংগ্রহ করা পুরনো আরেক গাড়িতে চেপে নাগাসাকি শহরে পৌঁচেছে রানা, সোহেল ও হিনা। গাড়িটা উনিশ শ’ বাহাত্তর সালের জিটি-আর চার দরজার সেডান। সত্যি বলতে, জাপানের প্রথম গাড়ি, যেটা সংগ্রহ করতে চাইবে গাড়ি-প্রেমিক যে-কেউ। অবশ্য আসার পথে বিড়বিড় করেছে সোহেল, ‘হাড্ডির মত শালার সিট! ভর্তা হয়ে গেল পেছনের কুমড়ো!’

    ‘কেউ কেউ ভাববে, আমরা গরীর বলেই মেরামত করে চালাচ্ছি গাড়িটা,’ কিছুক্ষণ পর মন্তব্য করল সোহেল। ‘আবার এ কথাও ঠিক, চালাতে হলে বেন্টলির চেয়ে জিটি-আর বেশি পছন্দ করব।’

    সিটে ঘুরে ওকে দেখল হিনা। ‘আপনার ভাল লেগেছে বলে ধন্যবাদ। প্রভু শিমের জন্যে এ গাড়িটা প্রথম মেরামত করি। মনে আছে হাড়ভাঙা পরিশ্রমের কথা।’

    ‘গাড়িটা ক্লাসিক, তেমনি আগ্রাসী চেহারার, ‘ বলল সোহেল।

    সেতুর র‍্যাম্পে গাড়ি তুলল রানা। বুঝে গেছে, মেয়েটার সঙ্গে খাতির করতে চাইছে সোহেল। নীরস সুরে বলল ও, ‘আমাদের ভাড়া গাড়ি হলেই চলত। হিটারও আধুনিক হতো। এত ঠাণ্ডা লাগত না।’

    দৃঢ়ভাবে মাথা নাড়ল হিনা। ‘ভাড়াটে গাড়ি আধুনিক, তা ঠিক। তবে সেটা সবসময় সবার জন্যে ভাল হয় না। আপনারা কি জানেন, নতুন গাড়িতে আরএফআইডি ট্যাগ রাখে গাড়িকোম্পানি? স্যাটেলাইট রেডিয়ো রিসিভারের মাধ্যমে যে- কোনও সময়ে জেনে নিতে পারবে, কোথায় আছে তাদের তৈরি কোন্ গাড়ি। বুঝলেন তো? লোজ্যাক বা অন্য সিস্টেম লাগেই না। নতুন কিছু গাড়িতে আছে রিমোট অপারেশন অথোরিটি ইকুইপমেন্ট। ইচ্ছে করলে কমপিউটার টার্মিনাল ব্যবহার করে যখন তখন বন্ধ করে দিতে পারে আপনার ইঞ্জিন। অর্থাৎ, সর্বক্ষণ তাদের হাতের মুঠোয় আছেন আপনি।

    ‘কিন্তু গোপনে কোথাও যাচ্ছি না আমরা,’ মৃদু হাসল রানা। ‘এ প্ল্যানের বড় দিক হচ্ছে, সরাসরি মুখোমুখি কথা বলব লো হুয়াং লিটনের সঙ্গে। কোনও লুকোছাপা নেই।’

    ‘কথা বলার সুযোগ দেবে?’ জানতে চাইল সোহেল।

    ‘দেবে,’ বলল রানা। ‘সোজা গিয়ে সাহায্য চাইব।’ হিরাডো ব্রিজে উঠে পেরোল নাগাসাকি উপসাগর। উত্রাই পথে চলল ডকের দিকে বিলিয়নেয়ারের ফ্যাসিলিটি লক্ষ্য করে। এক শ’ একর জমিতে তৈরি হয়েছে হেডকোয়ার্টার, দেখলে মনে হবে ভবিষ্যতের কোনও শহর। দালানগুলোর পাশে রয়েছে ভাস্কর্য করা বাগান। মাঝে দিয়ে গেছে ফুটপাথ ও পাশে কংক্রিটের সরু সব নালা। দেখা গেল, ফ্যাসিলিটির পেছনে সাগরতীরে অত্যাধুনিক গাড়ি পরীক্ষার জন্যে প্রমাণ আকারের ট্র্যাক আছে।

    পাহাড়ি পথে নামতে শুরু করে বলল রানা, ‘তো ওটাই লো হুয়াঙের নতুন কোম্পানি। নিপ্পন-চায়না রোবটিক্স। লোকটার সঙ্গে জুটে গেছে ক’জন জাপানি শিল্পপতি। আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে কোম্পানি। বড় ধরনের দুটো অনুষ্ঠানের প্রথমটা। উপস্থিত হবেন জাপানি প্রধানমন্ত্রী, নাগাসাকির মেয়র এবং পার্লামেন্টের বেশ ক’জন সদস্য।’

    ‘বুঝেছি, ফালতু রঙিন ফিতা কাটতে গিয়ে সাধারণ মানুষের কান পচিয়ে ছাড়বে রাজনৈতিক নেতারা,’ মাথা দোলাল সোহেল।

    ‘কালকের অনুষ্ঠান আরও গুরুত্বপূর্ণ,’ বলল রানা। ‘চিন- জাপানের মাঝে হচ্ছে পারস্পরিক সহায়তা চুক্তি। তবে ওই অনুষ্ঠান হবে ফ্রেণ্ডশিপ প্যাভিলিয়ন নামের নতুন বড় এক অডিটোরিয়ামে। ওটা তৈরির পুরো টাকা দিয়েছে লো হুয়াং লিটন।’

    ‘টাকা দিয়ে বন্ধু কিনছে,’ বলল সোহেল। ‘এরপর ওসব বন্ধুদের মাধ্যমে প্রভাবিত করবে দু’দেশের ক্ষমতাশালী নেতাদের। ভাল বুদ্ধি।

    ‘ঠিকই ধরেছিস,’ বলল রানা, ‘ওই অনুষ্ঠানে আমরা গেলে কেউ খেয়াল করবে না।’

    ‘যেহেতু এদের তুলনায় আমরা পিঁপড়ের চাইতেও খুদে মানুষ,’ সায় দিল হিনা।

    ‘এই দুই জমজমাট অনুষ্ঠান করা হচ্ছে ট্রেড শো-র মত করে,’ বলল রানা। ‘চাইলে যোগ দিতে পারবে যে-কেউ। আর এই সুযোগটাই নেব আমরা।’

    টিলা বেয়ে নেমে সরু রাস্তা ধরে সরাসরি কোম্পানির পাতাল পার্কিং গ্যারাজে ঢুকল রানা। গাড়ি রেখে ওরা একটু দূরেই পেল এস্কেলেটর। ওটায় করে উঠে এল ওপরতলায়। চারপাশে গুঞ্জন তুলছে শত শত মানুষ। নানাদিকে জ্বলজ্বল করে জ্বলছে শক্তিশালী বাতি। এদিক ওদিক চলেছে ছোট ছোট সব মেশিন। রানা, সোহেল ও হিনা এস্কেলেটর থেকে নামতেই ওদের দিকে চেয়ে হাসল হলোগ্রাফিক এক মেয়ে। মিষ্টি করে বলল, ‘আপনারা যা ভাবছেন, তার চেয়েও অনেক কাছে সত্যিকারের উজ্জ্বল ভবিষ্যৎ!’

    চারপাশে তাকাল ওরা। ঝিকমিক করছে নিয়ন বাতি। বাজছে জোরালো মিউযিক। যে-কেউ ভাববে, সে ঢুকে পড়েছে ডিস্কো ক্লাবে। এস্কেলেটরের সামনে দু’পাশে ক’ফুট দীর্ঘ দেয়ালে ফিট করা আছে কৃত্রিম কয়েকটা হাত। নখে লাল নেইলপলিশ। চাইছে হ্যাণ্ডশেক করতে।

    বিরক্ত হয়ে মাথা নাড়ল হিনা। ফিসফিস করল, ‘আকুমু।’

    ‘কেন দুঃস্বপ্ন?’ জানতে চাইল রানা।

    আরেকবার মাথা নাড়ল হিনা। ‘এটা হচ্ছে নরকের সাত চত্বরের মতই ভয়ঙ্কর বাজে জায়গা।’

    রানা ও সোহেল দেখল, মুষড়ে পড়েছে মেয়েটা। হঠাৎ পতিতালয়ে নিজেকে আবিষ্কার করলে এমনই হতাশ হবেন যাজক।

    ‘এখান থেকে বহু কিছু শেখার আছে,’ বলল রানা।

    ‘আমার বমি আসছে,’ তৃতীয়বার মাথা নাড়ল হিনা। অটোমেটেড হাত এড়িয়ে সামনের ডেস্কের কাছে এল ওরা। ওখান থেকে সংগ্রহ করল হেডসেট। আধুনিক যন্ত্রটার কারণে শুনবে যে-কোনও ভাষার বক্তৃতা। সামনে বেশ কিছু বুথ। প্রথমটা জেনেরিক ইণ্ডাস্ট্রিয়াল ডিসপ্লে। এ সম্পর্কে ইংরেজিতে রেকর্ড করা মিষ্টি কণ্ঠের এক মেয়ে বলতে লাগল: ‘আধুনিক রোবটের জন্যে ভবিষ্যতে হাজাররকমের কাজ থেকে রক্ষা পাবেন আপনি। আজ থেকে এক দশক পর বিরক্তিকর কোনও কাজ করতে হবে না আর আপনাকে। দীর্ঘ পথে ড্রাইভ? লাগবে না। ওয়্যারহাউসে হাড়ভাঙা পরিশ্রম? লাগবে না। আসলে ভারী সব কাজই করবে রোবট। আপনি চাইলে বিশাল সব মেশিন পাহাড় কেটে তৈরি করে দেবে চওড়া রাস্তা। যা চান, সবই পাবেন হাতের নাগালে।’

    ‘কাজ না থাকলে নগদ টাকাও পকেটে আসবে না,’ বলল হিনা।

    ভুরু কুঁচকে ফেলল সোহেল। ‘এখন আর ভালবাসতে পারছি না রোবটগুলোকে!’

    ‘তা হলেই বুঝুন,’ বলল হিনা, ‘টাকা নেই বলে শেষে না খেয়ে মরে যাব আমরা!’

    ফ্যাসিলিটির আরেক দিকে গেল ওরা। ওখানে বাড়ছে ভিড়। গমগম করে উঠল দরাজ এক কণ্ঠ: ‘এবার আপনারা দেখবেন আমাদের নতুন পরিচারক রোবট। ওর জন্যে আর প্রয়োজন পড়বে না বাড়িঘরে কাজের মানুষ। মিষ্টি মেয়েটির নাম: ন্যাম-নাইন-এক্স।’

    ছাত থেকে নিচের অন্ধকার জায়গায় ফেলা হলো উজ্জ্বল আলো। সবাই দেখল, ফ্রেঞ্চ পরিচারিকার পোশাক পরনে এক মহিলা। মুখটা কোমল, লাল লিপস্টিক চর্চিত ঠোঁটে মৃদু হাসি। অবশ্য চোখ কাঁচের মতই, কোনও আবেগ নেই।

    ‘আমি মিস রেবেকা,’ সুরেলা কণ্ঠে বলল রোবট। ঠোঁট নড়ছে কথা বলার সময়। ‘আমি আছিই তো আপনাদের সব কাজ করে দেয়ার জন্যে।’ দর্শকদের দিকে চেয়ে চোখ টিপল সে।

    বিস্মিত হয়েছে রানা। রোবটের কণ্ঠে নেই আড়ষ্ট কমপিউটার জেনারেটেড বাক্য। কাছে গিয়ে মেশিনটা দেখল ও। গুছিয়ে রাখা একটা কিচেনে দাঁড়িয়ে আছে ওটা। দেখতে না দেখতে কল খুলে পানি দিয়ে পরিষ্কার করল হাঁড়িকুড়ি। তোয়ালে দিয়ে সব মুছে তুলে রাখল র‍্যাকে। রানার মনে পড়ল রাঙার মা-র কথা। এবার ব্যাগ থেকে ফলমূল, সব্জি, মাংস ও মাছ বের করে ফ্রিজের ঠিক জায়গায় রাখল রোবট। গুঁড়ো করে নিয়ে পারকোলেটর মেশিনে তৈরি করল কফি। একদানা গুঁড়োও কোথাও পড়ল না।

    ‘বুঝলি, এবার কারও চাকরি নেই,’ হতাশ সুরে বলল সোহেল। চট করে দেখল হিনাকে। ‘বিবিও লাগবে না!’

    মাথা দোলাল মেয়েটা। ‘একগাদা মেশিনের মাঝে চুপ করে বসে থাকবে সবাই। বিয়ে করার দরকার কী? কোনও প্রয়োজন নেই আর কারও সঙ্গে সম্পর্ক রাখার।’

    কথাটা শুনে করুণ চেহারা করল সোহেল। ‘বলেন কী, বাচ্চা না হলে তো…’

    ‘ভবিষ্যতে আধুনিক মেশিন উৎপাদন করবে মানুষের বাচ্চা,’ ভরসা দিল হিনা। ‘যে যার বাচ্চা নিয়ে বাড়ি ফিরবে। কোথাও সমস্যা নেই। বাচ্চাগুলোকে পেলে দেবে মা রোবট। চাইলে আপনাকেও ঘুম পাড়িয়ে দেবে মাথায় হাত বুলিয়ে। আর আপনার ঘুম না এলে…’ সোহেলকে দুর্দান্ত একটা চোখ টিপ দিল হিনা।

    বিমর্ষ হয়ে অন্যদিকে চেয়ে বিড়বিড় করল সোহেল, ‘দুশশালা!’

    মৃদু হাসল রানা। ‘অফিসে আর প্রেম-প্রেম ভাব করতে হবে না নীলা, ববি, পলি… বা আর কারও সঙ্গে! …এবার, চল্, অনুষ্ঠান শেষ হলে গিয়ে ধরব লো হুয়াং লিটনকে।’

    বেশ ক’টা দেখার মত ডিসপ্লে এড়িয়ে গ্রেট হল-এ ঢুকল ওরা। এ ঘর তৈরি করা হয়েছে অডিটোরিয়াম হিসেবে। একদিকে উঁচু মঞ্চ। ওখানে দাঁড়িয়ে রোবট নিয়ে বকবক করছে না লো হুয়াং লিটন। আজকে তার বক্তব্য অনুযায়ী: সহযোগিতার বিশাল এক সুযোগ এসেছে চিন-জাপানের। এখন সময় হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার।

    ‘এশিয়ার মহান এ দুটি দেশ চাইলে বদলে দিতে পারবে গোটা পৃথিবী। তবে তার আগে চাই সম্পর্ক উন্নয়ন। ভুলতে হবে তিক্ত অতীতের কথা। গত শতাব্দীগুলোতে যেসব ভুল হয়েছে, সেগুলো পড়ে থাকুক ইতিহাসের পাতায়। আমরা যেন সেসব থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারি ভবিষ্যতের স্বর্গপুরীর দিকে।’

    ‘বড় বড় কথা বলছে,’ নিচু গলায় রানাকে বলল সোহেল, ‘দক্ষিণ চিন সাগর আর সেনকাকু দ্বীপ নিয়ে দুই দেশের যে কামড়া-কামড়ি, সেটা সামলাবে কীভাবে?’

    মিনিটখানেক পর ওই বিষয়ে কথা বলল লো হুয়াং লিটন। ….বেশ কয়েকটি বিরোধ নিষ্পত্তি করতে পদক্ষেপ নিয়েছে চিন সরকার। কিছু দিনের ভেতর জাপান সরকারের হাতে তুলে দেয়া হবে কয়েকটি দ্বীপের কর্তৃত্ব। ভবিষ্যতে জাতিগত কোনও বিরোধ থাকবে না আমাদের। তার বদলে থাকবে শুধু বন্ধুত্ব এবং সহযোগিতা। আর এ থেকে হাজারো ধরনের সুবিধা পাবে দুই দেশ।’

    হাততালি দিল অন্তত চার শ’ জাপানি ও চিনা।

    ‘লোকটার কথা শুনে মনে হচ্ছে সে স্রষ্টা, যা খুশি তাই করতে পারবে,’ মন্তব্য করল হিনা।

    ‘উবোন হিমুরা বলেছেন, জাপান আর চিন— দুই দেশেই কূটনৈতিক সুবিধা পায় লোকটা,’ বলল সোহেল।

    ‘কথা শুনেছেন?’ নাক কোঁচকাল হিনা। ‘জাপানের দ্বীপ জাপানকে ফেরত দিয়ে কৃতজ্ঞ করতে চায়! লোকটা গর্বের ডিপো!’

    চুপচাপ লো হুয়াং লিটনের বক্তৃতা শুনছে রানা। তার কথা শেষ হলে মস্তবড় এক কমলারঙা কাঁচি দিয়ে কাটা হলো মখমলের লাল ফিতা। আনুষ্ঠানিকভাবে ব্যবসা শুরু করল নিপ্পন-চায়না রোবটিক্স। বুফেতে সার্ভ করা হলো শতখানেক পদের খাবার। যে যার মত ভরে নিল প্লেট। ওয়েট্রেসরা অকাতরে বিলাতে লাগল শ্যাম্পেইনের গ্লাস। তবে এ অনুষ্ঠানে যোগ দিল না রাজনৈতিক নেতারা। পাহারা দিয়ে মঞ্চ থেকে তাদেরকে সরিয়ে নিল সিকিউরিটি টিম। অবশ্য রয়ে গেছে লো হুয়াং লিটন। এখানে ওখানে থেমে আগ্রহীদের সঙ্গে হ্যাণ্ডশেক করছে এবং আন্তরিকভাবে আলাপ জুড়ছে।

    ‘এবার নিজ পরিচয় দেয়ার সময় হয়েছে,’ বলল রানা।

    ‘অডিটোরিয়ামের নিচের গ্যারাজে দেখা হবে,’ জানাল সোহেল। ‘দেখা যাক খোলে কি না তোর কপাল।’

    ফাঁকা হতে শুরু করেছে অডিটোরিয়াম। ব্যস্ততার ছাপ পড়ছে লো হুয়াং লিটনের আচরণে। হ্যাণ্ডশেক করছে আগের চেয়ে দ্রুত। কম কথায় সারছে বক্তব্য। বিদায় নিতে চায়। সারি সারি চেয়ারের মাঝের চওড়া পথে বিলিয়নেয়ারের দিকে চলল রানা। এক লোকের সঙ্গে হ্যাণ্ডশেক করে ঘুরে দাঁড়াল লো হুয়াং লিটন। এবার কাছের দরজা দিয়ে বেরিয়ে যাবে।

    কিন্তু তখনই তার সামনে গিয়ে দাঁড়াল রানা। ‘মিস্টার হুয়াং, কপাল ভাল, আপনাকে পেয়ে গেলাম। চমৎকার লাগল আপনার বক্তৃতা।’

    রাবারের মুখোশের মত চেহারায় অনুভূতির ছাপ নেই লোকটার। কিন্তু রানার কথা শুনে মৃদু মাথা দোলাল সে। ‘সরি, আমি কিন্তু আপনাকে ঠিক চিনলাম না।’

    ‘ব্যক্তিগতভাবে আমাকে চেনেন না,’ বলল রানা, ‘আমার নাম মাসুদ রানা। নুমা বা দ্য ন্যাশনাল আণ্ডারওঅটার অ্যাণ্ড মেরিন এজেন্সিতে আছি অনারারি ডিরেক্টর হিসেবে। সংগঠনটি কাজ করে ওয়াশিংটন ডি.সি. থেকে। আগে পরিচয় হয়নি, তবে আপনার টেকনিকাল ব্রেনের… বা সোজা কথায়, আপনার ভক্ত আমি।’

    বিরক্তি কেটে গেল বিলিয়নেয়ারের মুখ থেকে, স্মিত হাসল। ‘কীভাবে ভক্ত হলেন, বলুন তো?’

    ‘আজকাল গভীর সাগরে অসংখ্য রোবট ও অটোমেটেড ভেহিকেল ব্যবহার করি আমরা,’ বলল রানা, ‘আপাতত জরুরি এক এক্সপিডিশন হবে চিনের পুব সাগরে। ওখানেই আপনার রোবটের কাজ দেখে মুগ্ধ হয়েছি। দেখার মত ওগুলোর কর্মদক্ষতা। তাই মনে হলো, আপনার রোবট ও অটোমেটেড ভেহিকেল কাজে লাগতে পারে আমাদের।’

    কিছুক্ষণ নীরবতার পর বলল লো হুয়াং, ‘নিপ্পন-চায়না রোবটিক্সের আমরা অত্যন্ত আনন্দিত হব নুমার মত নামকরা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পেলে। গভীর সাগরে কাজ করবে এমন কিছু রোবট আছে আমাদের প্রোডাকশন পাইপলাইনে। পরে হয়তো ওগুলো কাজে লাগবে আপনাদের। সোমবার অফিসে ফোন করুন আমাকে। পরিচয় করিয়ে দেব অপারেশন্স ডিরেক্টরের সঙ্গে।

    সোমবার দেরি হয়ে যায়,’ বলল রানা, ‘আমাদের কাজ শুরু হবে আগামীকাল থেকে। হাতে সময় নেই।’

    ‘এত তাড়া কীসের?’ প্রতিক্রিয়া স্বাভাবিক রাখতে গিয়ে দুই ভুরু কুঁচকে ফেলল বিলিয়নেয়ার।

    ‘আমরা লড়ছি চিনের পুব সাগরে উদ্ভব হওয়া এক. জিয়োলজিকাল সমস্যার বিরুদ্ধে,’ বলল রানা, ‘সাগরতলে হচ্ছে একের পর এক অত্যন্ত অস্বাভাবিক ভূমিকম্প। এলাকার সুনামির ইতিহাস ও টেকটোনিক বিপর্যয়ের কথা মাথায় রেখে দেরি না করে তদন্ত করব। এটা জানা খুব জরুরি, কী হচ্ছে ওখানে। …ভাল হতো আমরা আজ রাতেই মিটিঙে বসলে।’

    মাথা নাড়ল লো হুয়াং। ‘সম্ভব নয়। তবে অফিসে জানিয়ে দেব আপনি যোগাযোগ করবেন। এনসিআর খুব খুশি হবে আপনাদেরকে সহায়তা দিতে পারলে।’ রানার সঙ্গে হাত মেলাল সে। ‘গুড লাক। এনজয় করুন এক্সপো। এবার বিদায় নেব।’

    রানাকে পাশ কাটিয়ে দরজার দিকে চলল লোকটা। তার সঙ্গে জুটে গেল ক’জন বড় কর্মকর্তা। সবাই বেরিয়ে যাওয়ার পর গ্যারাজে নামল রানা।

    গাড়ির কাছে দাঁড়িয়ে আছে সোহেল ও হিনা।

    ‘কী বুঝলি?’ জানতে চাইল সোহেল। ‘ঘাবড়ে গেছে?’

    ‘হয়তো,’ বলল রানা, ‘তবে চেহারা ছিল ওক গাছের গুঁড়ির মত। চোখের পলক ফেলেনি।’

    ‘ভালমত টোকা দিয়ে দেখেছিস?’

    ‘টোকা নয়, ওর জন্যে চাই ইলেকট্রিক করাত।’

    ‘হয়তো ঠিকই বলেছেন পুলিশ অফিসার হিমুরা,’ বলল হিনা, ‘ভুল জায়গায় টোকা দিয়েছেন আপনি।’

    ‘আমার তা মনে হয় না,’ বলল রানা। ‘এবার এগোতে হবে ভেবেচিন্তে। এসবে জড়িত হলে উল্টো টোকা দেবে লো হুয়াং লিটন।’

    ‘কিন্তু নিরপরাধ হলে?’ জানতে চাইল সোহেল।

    ‘অফিসে ফিরে মুচকি হাসবে— বদ্ধ উন্মাদের পাল্লায় পড়েছিলাম!’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক
    Next Article মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    Related Articles

    কাজী মায়মুর হোসেন

    অদৃশ্য ঘাতক – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    ধাওয়া – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    খুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }