Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৫৮ – মহাপ্লাবন

    কাজী মায়মুর হোসেন এক পাতা গল্প414 Mins Read0
    ⤶ ⤷

    মহাপ্লাবন – ৩৩

    তেত্রিশ

    শাংহাই শহরের ব্যস্ত রাস্তায় চলতে চলতে ক্রিচ্ আওয়াজে ব্রেক কষল বিশাল ডাবল ডেকার বাস। নিচু হলো ইঞ্জিনের গর্জন। ঝাঁকি খেয়ে চুপ হয়ে গেছে সবাই। নতুন করে গতি তুলছে বাস। দু’পাশের ফুটপাথে গিজগিজ করছে ছোট সব দোকান। চিরুনি থেকে কমপিউটারের পার্টস, কী নেই সেখানে। সামনের এক লেন মেরামত করছে সড়ককর্মীরা। খুব ধীরে এগোচ্ছে গাড়িঘোড়া।

    বাসের নিচতলায় দাঁড়িয়ে আছে আসিফ রেজা। দু’হাতে ধরেছে সিলিং থেকে ঝুলন্ত স্ট্র্যাপ। পাশের সিটে বসেছে ওর স্ত্রী তানিয়া। ওয়্যারহাউস থেকে বেরিয়ে নতুন পোশাক ও জুতো কিনেছে ওরা। আলাপ করেছে, কীভাবে সবার চোখ এড়িয়ে ঢুকবে শাংহাই-এর আমেরিকান কনসুলেটে।

    শাংহাই টুরস্ লিমিটেডের ব্রোশিওর দেখে বুদ্ধিটা এসেছিল আসিফের মগজে। দু’ঘণ্টা পর ওরা উঠল রঙচঙে প্রকাণ্ড বাসে। এখন ওটা ওদেরকে নিয়ে চলেছে শহরের কেন্দ্রে।

    চারপাশে বসে আছে টুরিস্ট। বেশিরভাগই আমেরিকান বা ইউরোপিয়ান। আসিফ ও তানিয়া আশা করছে, চট্ করে ওদেরকে এখানে খুঁজবে না চাইনি পুলিশ।

    যাওয়ার পথে পড়ছে ঐতিহাসিক মন্দির, রাজ প্রাসাদের মত সরকারী সব দালান। একটু পর দেখা গেল প্রকাণ্ড এক কংক্রিটের উঁচু দালান। আগে ওটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় কসাইখানা। চালু করেছে নতুন করে। ওখানে রয়েছে দেশ সেরা সব দোকান ও রেস্টুরেন্ট। সুনাম অর্জন করেছে বেশ কিছু ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট ও দোকান।

    কিছুক্ষণের জন্যে বাস থামল ওরিয়েন্টাল পার্ল টাওয়ারের সামনে। শাংহাই শহরের সবচেয়ে জনপ্রিয় দালান ওটা। বাণ্ডিল করা বলয় ও বিশাল পাইপ আকৃতির কলাম ও বিম সোজা উঠেছে পনেরো শ’ ফুট ওপরের আকাশে।

    ‘দেখলে মনে হয় বিগড়ে গেছে কারও বৈজ্ঞানিক __ রিমেন্ট,’ বলে উঠল কে যেন।

    খুব মুগ্ধ, এমন ভাব করছে আসিফ ও তানিয়া। বাস্তবে অপেক্ষা করছে যাত্রার শেষাংশের জন্যে। বাস পৌঁছে দেবে ওদেরকে শহর কেন্দ্রে আমেরিকান কনসুলেট বাড়ির কাছে।

    একটু পর গন্তব্যে পৌঁছুবে ওরা। জ্যাম বেশি বলে ধীর হয়েছে বাসের গতি। কিন্তু একটু দূরে চোখ যেতেই মুখ শুকিয়ে গেল তানিয়া ও আসিফের।

    ‘কনসুলেটের কথা ভুলে যাও,’ নিচু গলায় বলল তানিয়া।

    মাথা দোলাল গম্ভীর আসিফ। চারপাশ থেকে কনসুলেট ঘিরে রেখেছে চাইনি পুলিশ ও সেনাবাহিনীর লোক। নানাদিকে ব্যারিকেড। কেউ ওদিকে গেলেই দাঁড় করিয়ে পাসপোর্ট চেক করছে অফিসাররা। তাদের চোখ এড়িয়ে গলবে না ছোট সুঁই-ও। ‘কারও কিছু বলার নেই। বো__ সরকার জানিয়ে দিয়েছে, ব্যবস্থা নিয়েছে আমেরিকানদের নিরাপত্তার জন্যেই। ‘

    ‘বাংলাদেশ দূতাবাসে যেতেও বাধা দেয়া হবে,’ বলল তানিয়া। ‘আমরা বাঙালি। তাই ওখানেও চোখ রাখবে এরা।’

    ট্রাফিক সিগনাল পড়তেই থামল বাস। এক দম্পতির ওপর চোখ পড়ল আসিফের। সিকিউরিটির লোকদের দিকে আঙুল তাক করে কী যেন বলছে তারা। একটু ঝুঁকে জানতে চাইল শান্ত দানব, ‘জানেন, কেন ওখানে এত পুলিশ?’

    ঘুরে ওকে দেখলেন বয়স্ক দম্পতি। গেঞ্জিতে মেপল লিফ। আসিফ ধারণা করল, এঁরা কানাডিয়ান। মহিলা বললেন, ‘শুনলাম ওখানে নাকি হামলা করবে ইসলামি জঙ্গিরা। ভাবুন কী ভয়ানক কথা! আজ সকালে আমাদের হোটেলে পুলিশ এসেছিল। তখনই জানলাম, কানাডিয়ান আর ব্রিটিশ কনসুলেটও ঘিরে রেখেছে। বোমার কথা ভাবলেই গলা শুকিয়ে যায় আমার। ভাল করতাম এখানে না এসে অন্য কোথাও গেলে। এখন তো বাড়িই ফিরতে পারব না। বেইজিঙে আমাদের বন্ধু আছে, কিন্তু ওখানেও যেতে দেবে না। বন্ধ করে দিয়েছে এয়ারপোর্ট আর ট্রেন স্টেশন।’

    ‘আমি তো এসব কিছুই শুনিনি,’ আকাশ থেকে পড়ল আসিফ। ‘আমাদের তো ফ্লাইট আগামীকাল!’

    আফসোসের হাসি হাসলেন বয়স্কা মহিলা। ‘দেরি না করে এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করুন। শুনলাম, অন্তত এক সপ্তাহের জন্যে আটকে গেছি আমরা সবাই।’

    মাথা নাড়ল আসিফ। ‘তা হলে তো যোগাযোগ না করে উপায় নেই।’ মহিলাকে মিষ্টি হাসি উপহার দিল ও। ‘দয়া করে আপনার মোবাইল ফোনটা একটু দেবেন? খুব জরুরি কল। আমারটা চুরি হয়ে গেছে।’ আগে দেখেছে আসিফ, কেউ বিপদে পড়লে বেশিরভাগ সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় কানাডিয়ানরা।

    ‘কাজ হবে না, বাছা,’ বলল মহিলার স্বামী। ‘শহরের ভেতর সেল ফোনের নেটওঅর্ক বন্ধ করে দিয়েছে ওরা।’

    ‘বাদ পড়েনি ইন্টারনেটও,’ বলল মহিলা। ‘আমরা যেন পৌঁছে গেছি পাথর যুগে।’

    ‘বা উনিশ শ’ ত্রিশে,’ বলল স্বামী।

    মৃদু হাসল আসিফ। আগে জানত না এত কাছেই ছিল পাথর যুগ। ‘ল্যাণ্ড ফোনে কল দেয়া যাবে?’

    ‘ওটাই ব্যবহার করেছি,’ বলল কানাডিয়ান মহিলা। কল করেছি হোটেল থেকে।’

    তথ্যের জন্যে স্বামী-স্ত্রীকে ধন্যবাদ দিয়ে তানিয়ার পাশে বসে পড়ল আসিফ। পরিষ্কার বাংলায় বলল, ‘শুনেছ?’

    ‘হুঁ। সব পথ আটকে দিচ্ছে কেউ। এসব করা হচ্ছে আমাদের জন্যে?’

    ‘তাই তো মনে হচ্ছে,’ বলল আসিফ, ‘ইন্টারনেট বা মোবাইল ফোন নেটওঅর্ক নেই, কাজেই আমাদের তথ্য কোথাও পাঠাতে পারব না।’

    চুপ করে থাকল তানিয়া। তবে কিছুক্ষণ পর সামনে চেয়ে বলল, ‘সব পথ বন্ধ হয়নি।’ সামনের সিটের পেছনে ছোট্ট টিভি স্ক্রিন দেখাল। লাইভ ব্রডকাস্ট করছে সিএনএন-এর সংবাদ-কর্মী। দুনিয়াকে জানাচ্ছে জঙ্গি হামলার আশঙ্কায় বন্ধ করে দেয়া হয়েছে শাংহাই শহরের ইন্টারনেট।

    ‘নেটওঅর্ক এখনও কাজ করছে,’ বলল তানিয়া। ‘ওদের নিজেদের স্যাটেলাইট আছে। লিঙ্ক করছে ওয়াশিংটন আর নিউ ইয়র্কের ব্যুরোর সঙ্গে। আমরা যদি এক মিনিটের জন্যে ওদের…’

    তানিয়া চুপ হয়ে গেলেও বক্তব্য বুঝে গেছে আসিফ। নিচু গলায় বলল, ‘কাজটা বিপজ্জনক। তবে কখনও এমন কোনও সাংবাদিক দেখিনি, যে কিনা দুর্দান্ত কোনও খবর পেয়েও চুপ করে বসে থেকেছে। আমরা যদি বড় টোপ ফেলি, হয়তো সাহায্য করতেও পারে।’

    ‘কোনও অফিসে গেলে ধরা পড়ব,’ বলল তানিয়া, ‘আমাদের চাই ওদের কোনও মোবাইল ট্রাক।’

    স্ক্রিনের রিপোর্টারের দিকে তাকাল আসিফ। ‘বেশিক্ষণ লাগবে না ওখানে পৌঁছে যেতে। জায়গাটা চিনতে পেরেছ?’

    ‘চেনার কথা? বংশাল, না সূত্রাপুর?’

    একঘণ্টা আগে ওখানেই ছিলাম,’ বলল আসিফ, ‘ওই যে পেছনে ওরিয়েন্টাল পার্ল টাওয়ার। চলো, বাস থেকে নেমে পড়ি।’

    পরের স্টপেজে টুরিস্ট বাস থেকে নামল ওরা। ট্যাক্সি নিয়ে গেল সরাসরি ওই টাওয়ারের কাছে। পার্কিং লটে ঢুকে ভাবল, খনি পেয়েছে সোনার। বিশাল উঁচু স্তম্ভের নিচে পার্ক করা হয়েছে বেশ কয়েকটা স্যাটেলাইট টিভি নেটওঅর্কের সাংবাদিক বহনকারী ট্রাক। নামকরা এই ল্যাণ্ড মার্ক টাওয়ারটাকে নিজেদের ব্যাকগ্রাউণ্ড হিসেবে ব্যবহার করছে সবাই।

    উদাস ভাব ধরে প্রথম দুটো মোবাইল ট্রাক পাশ কাটাল আসিফ ও তানিয়া। গাড়িগুলোর ছাতে স্যাটেলাইট ডিশ। এই জিনিসই চাই ওদের।

    ‘এগুলো লোকাল নেটওঅর্কের ট্রাক,’ বলল তানিয়া। ওর চোখ পড়েছে একটু দূরে কয়েকটা গাড়ির ওপর। ‘আমাদের দরকার আমেরিকান নেটওঅর্ক। সিএনএন, ফক্স বা…’ চুপ হয়ে গেল ও। এইমাত্র নতুন শট দেয়ার জন্যে একটা ট্রাক থেকে নেমেছে এক মহিলা সাংবাদিক। ‘আইএনএন,’ বিড়বিড় করল তানিয়া। ‘ইণ্ডি নেটওঅর্ক নিউয। ওটাই চাই। ওই নেটওঅর্কে সর্বক্ষণ চলছে নানান ষড়যন্ত্রের থিয়োরি।’

    মৃদু হাসল আসিফ। ‘কবে থেকে এসব দেখো?’

    ‘রাতে, সুযোগ পেলে… হাতে চকলেট আইসক্রিমের বড় বক্স,’ অপরাধী সুরে স্বীকার করল তানিয়া।

    ‘ও, তাই বলি ট্র্যাশক্যানে কোথা থেকে আসে খালি আইসক্রিমের এত বাক্স,’ বলল আসিফ। ‘যাক গে, মোটা বউ পেলে তোষকের কী দরকার! রেডি হও, মহিলা সাংবাদিকের রিপোর্ট শেষ হলেই কথা বলব।’

    ক্যামেরাম্যানের পেছনে গিয়ে দাঁড়াল ওরা। থেমে শুটিং দেখছে কয়েকজন টুরিস্ট। কানে ইয়ারপিস পরে সংক্ষিপ্ত রিপোর্ট দেয়ার পর মহিলা-সাংবাদিক বলল, ‘আগেরবার কথার সময় মিলিটারি হেলিকপ্টারের আওয়াজ ছিল। ওটা জুড়ে দিতে হবে। উত্তেজনা আসবে দর্শকের মনে।’

    ‘ঠিক আছে,’ সায় দিল ক্যামেরাম্যান। ইকুইপমেন্ট গুছিয়ে রাখতে লাগল সে। পাশাপাশি কয়েকটা মোবাইল ট্রাকের একটার দিকে চলল রিপোর্টার। গাড়ির পেছন দরজা খুলে উঠবে, এমনসময় ডাকল তানিয়া, ‘মিস হিউবার্ট, সরি, বিরক্ত করছি। আমি আপনার মস্তবড় ফ্যান। হুভার ড্যামের নিচে কী আছে, তা নিয়ে যে ডকুমেন্টারি করেছিলেন, ওটা দেখে আত্মা কেঁপে গিয়েছিল আমার।’

    বিরক্তি কেটে গেল মিস হিউবার্টের। মিষ্টি করে হাসল। ‘থ্যাঙ্কস্! তবে স্বীকার করতে দোষ নেই, নিজে কিন্তু কোনও দিনও নেভাডায় যাইনি। অনেক তথ্য জোগাড় করে তৈরি করেছি ওই ডকুমেন্ট। ভাল লাগল যে আপনার খারাপ লাগেনি। এ থেকে বুঝতে পারছি, কাজটা মন্দ হয়নি।’ এবার জানতে চাইল, ‘আমাকে কি আপনার সঙ্গে সেলফি তুলতে হবে?’

    ‘একটা সই দিলে খুশি হব,’ ভ্যানিটি ব্যাগ থেকে ছোট নোটবুক ও কলম নিয়ে বাড়িয়ে দিল তানিয়া। ওগুলো নিয়ে কিছু লিখতে গিয়ে ভুরু কুঁচকে কী যেন পড়তে লাগল মিস হিউবার্ট।

    কাগজে তানিয়া লিখেছে কেন এসেছে। সাহায্য দরকার ওদের।

    মুখ তুলে তাকাল রিপোর্টার। ‘আমার অফিসের কেউ আপনাকে পাঠিয়ে দিয়েছে মজা করতে?’

    ‘মজা করছি না, বিশ্বাস করুন,’ বলল তানিয়া। ‘আমরা কি আপনার ট্রাকে বসে আলাপ করতে পারি? সব খুলে বলতে একটু সময় লাগবে।’

    কয়েক সেকেণ্ড কী যেন ভাবল মেয়েটা, তারপর দরজা খুলে ক্যামেরাম্যানকে বলল, ‘জনি, কিছুক্ষণ পর কথা বলব, ঠিক আছে?’

    মাথা দোলাল ক্যামেরাম্যান। মিস হিউবার্টের পিছু নিয়ে ট্রাকের পেছনে উঠল তানিয়া ও আসিফ।

    ব্রডকাস্ট ভ্যান, অ্যাম্বুলেন্সের মত, তবে ভেতরে রয়েছে মেডিকেল ইকুইপমেন্টের বদলে কমপিউটার ও প্রোডাকশন গিয়ার। কফিনের মতই বদ্ধ জায়গা। পেছনে দুটো ছোট সিট। তার একটায় বসল মিস হিউবার্ট। অন্যটা দখল করল তানিয়া। কেবিনেটে পিঠ কুঁজো করেও মাথা হেঁট হয়ে গেল লম্বু আসিফের।

    ‘সরাসরি মূল কথায় আসা যাক,’ বলল মিস হিউবার্ট। ‘আপনারা ইউএস সরকারের গোপন এজেন্সির এজেন্ট। আপনাদেরকে খুঁজছে চিনা পুলিশ ও মিলিটারি। যাতে ওয়াশিংটনে ব্যুরোর সঙ্গে যোগাযোগ করতে না পারেন, তাই এত কিছু করছে। আমি কি ঠিক বুঝতে পেরেছি?’

    ‘আসলে… নুমা গোপন এজেন্সি নয়,’ শুধরে দিতে চাইল তানিয়া।

    ‘আমি জীবনেও ওটার নাম শুনিনি,’ বলল রিপোর্টার। ‘আমরা ঠিক বিজ্ঞাপন প্রচার করি না,’ জানাল আসিফ। ‘আচ্ছা, ঠিক আছে, বুঝলাম, অন্য প্রসঙ্গে গেল মিস হিউবার্ট, ‘কিন্তু তা হলে আপনাদেরকে এত কষ্ট করে খুঁজছে কেন চাইনিয সরকার? কেন তারা আস্ত একটা শহরের সব স্বাভাবিক কর্মকাণ্ড বন্ধ করে দেবে?’

    ‘সব শুনলে বুঝবেন,’ বলল তানিয়া।

    ‘ব্যাখ্যা করে বলুন, যেন বুঝতে পারি, বলল মহিলা রিপোর্টার। ‘সাধারণ মানুষ মনে করে আমার কাজ স্রেফ পাগলামি। তবে কপাল ভাল, প্রডিউসাররা তা মনে করেন না। তাই পাবলিকের কাছ থেকে সহায়তা নিতে হয় না। বরং আমরাই নতুন খবর জানিয়ে চমকে দিই।’

    ‘বিশ্বাস করুন, আমরা কাউকে চমকে দিতে বা মজা করতে এখানে আসিনি,’ বলল তানিয়া। ‘আমরা কোনও সিক্রেট এজেন্ট নই। আমি গুপ্তচর নই, সাধারণ মেরিন বায়োলজিস্ট। আসিফ জিয়োলজিস্ট। আমরা চাইনি সাগরে দেখেছি মানুষের তৈরি অস্বাভাবিক কিছু জিনিস। সোনার রিডিং পেয়েছি। ফলে ধারণা করছি, চিনের কারণে হচ্ছে গোটা পৃথিবী জুড়ে ইকোলজিকাল বিপর্যয়। যা আবিষ্কার করেছি, তাতে চিন সরকারের ওপর আন্তর্জাতিক সংগঠন থেকে প্রচণ্ড চাপ আসবে। তাই তারা চাইছে আমাদেরকে গ্রেফতার করে সরিয়ে ফেলতে। অথচ, খুব জরুরি এসব তথ্য ওয়াশিংটনে পাঠিয়ে দেয়া।’

    ‘ভাল কথা, বুঝলাম,’ বলল মিস হিউবার্ট, ‘কিন্তু আমার তো জানা আছে, তাদের নিজেদের এলাকায় যা খুশি করতে পারে চিন সরকার। ওই সাগর তাদের এলাকায় পড়ে। ইণ্ডাস্ট্রিয়াল বিপর্যয় হলে সেজন্যে আপনাদেরকে কেন গ্রেফতার করতে চাইবে তারা?’

    ‘কারণ চিনের পুব সাগরের এ কেলেঙ্কারি প্রকাশ পেলে হৈ-চৈ শুরু হবে আন্তর্জাতিক আঙিনায়,’ বলল তানিয়া। ‘ছি-ছি করবে সবাই। প্রচণ্ড চাপ আসবে সরকারের ওপর।’

    তানিয়া থামতেই সোজা হয়ে বসল মিস হিউবার্ট। ‘তা হলে কি আপনারা বলতে চান, আগের চেয়ে দ্রুত উঠে আসছে সাগর সমতল? আর সেটা হচ্ছে চিনের কারণে?’

    ‘হু-হু করে বাড়ছে পৃথিবীর প্রতিটি সাগরের উচ্চতা, তবে সেটা হচ্ছে তাদের কারণেই, এমন প্রমাণ এখনও আমাদের হাতে নেই। প্রতি বছর দশ ফুট করে সাগর উঠে এলে, তলিয়ে যাবে বহু দেশ। আগামী ছয় মাসে ডুববে সাগরের কাছের অনেক নিচু দেশের উপকূল।’

    ‘এটা নিউয পেপারের বিশাল হেডলাইন হবে,’ বলল মিস হিউবার্ট।

    ‘চিনের পুব সাগরে তদন্তের সুযোগ এ দেশের সরকার দেবে না,’ বলল তানিয়া। ‘এসব তথ্য ওয়াশিংটনে পাঠাতে চাই বলেই নানাভাবে বাধা দিচ্ছে। এটা নিশ্চয়ই বুঝতে পারছেন, আস্ত সাগর ডাঙায় উঠে এলে সর্বনাশ হবে বহু দেশের। ওটাকে বলতে পারেন সত্যিকারের মহাপ্লাবন।

    ‘ঘনিয়ে আসছে অকল্পনীয় মহাপ্লাবন!’ বিড়বিড় করল মিস হিউবার্ট। ‘পরে একসময় কমপিউটার গেম ছাড়বেন। তাতে আসবে কোটি কোটি টাকা।’

    ‘মিস হিউবার্ট,’ ডাকল তানিয়া।

    ‘আমাকে মেরিয়ান বলে ডাকলে খুশি হব।’

    ‘আমি মিথ্যা বলছি না,’ কাতর গলায় বলল তানিয়া। ‘একবার ভেবে দেখুন কী হচ্ছে। পুলিশ ও সেনাবাহিনীকে দিয়ে ঘিরে রেখেছে পশ্চিমা সব কনসুলেট। বন্ধ করে দেয়া হয়েছে এয়ারপোর্ট ও রেল স্টেশন। গোপন এবং বিপজ্জনক তথ্য ফাঁস হবে, সে ভয়ে বন্ধ করে দিয়েছে ইন্টারনেট আর সেল ফোনের নেটওঅর্ক। ওই মারাত্মক তথ্য রয়ে গেছে আমাদের কাছে। দুনিয়াকে জানাতে হবে কী ঘটছে। অথচ, সে সাধ্য আমাদের নেই। তবে আপনি একবার স্যাটেলাইট ডিশ ব্যবহার করতে দিলে, এসব জরুরি তথ্য পাঠিয়ে দেব আমেরিকায়। মানুষ অন্তত জানবে, কী ভয়ানক সর্বনাশের দিকে চলেছে তারা।’

    পরিচিত সাহসী এক মহিলা সাংবাদিকের কাছে সাহায্য চেয়েছে তানিয়া। দ্বিধায় পড়ে গেছে মেরিয়ান হিউবার্ট।

    এবার অন্যদিক থেকে তার মনের দুর্গে ঢুকল আসিফ। সহজ সুরে বলল, ‘এটা একজন সাংবাদিকের সারাজীবনের সেরা কাহিনী। হয়তো পাবে পুলিত্যার পুরস্কার। তার চেয়েও বড় কথা, সেধে কাজ দেবে বিশাল সব নেটওঅর্ক থেকে। আগামী বছর হয়তো থাকবে সে ২০/২০ নেটওঅর্কে। তখন বিগফুট বা এলিয়েনরা লোক তুলে নিয়ে যাচ্ছে, সেসব ছোটখাটো রিপোর্ট নিয়ে ব্যস্ত হতে হবে না। হয়তো পাবে নিজস্ব শো।’

    হেসে ফেলল মেরিয়ান। ‘হয়তো, অথবা আপনারা দু’জন আসলে খেপা পাগল!’

    ‘আমাদের কাছে রয়ে গেছে ভিডিয়ো আর সোনার ডেটা,’ বলল তানিয়া। আসিফের কাছ থেকে ল্যাপটপ নিয়ে মহিলা সাংবাদিকের হাতে দিল ও। ‘নিজেই দেখুন।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক
    Next Article মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    Related Articles

    কাজী মায়মুর হোসেন

    অদৃশ্য ঘাতক – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    ধাওয়া – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    খুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }