Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৫৮ – মহাপ্লাবন

    কাজী মায়মুর হোসেন এক পাতা গল্প414 Mins Read0
    ⤶ ⤷

    মহাপ্লাবন – ৩৭

    সাঁইত্রিশ

    লো হুয়াং লিটনের গ্যারাজে দ্রুতগতি স্পোর্টকার দেখবে ভেবেছে রানা। সেসব গাড়ি হবে ঢাকা সর্বস্ব গাড়ি। থাকবে না তাতে বাড়তি ওজন। কিন্তু গ্যারাজে ঢুকে অবাক হলো। পাশাপাশি রাখা তিনটে দারুণ লোভনীয় গাড়ি।

    ‘এগুলো টয়োটা কোম্পানির,’ বলল লো হুয়াং, ‘তবে চাইলেও ডিলারের কাছ থেকে কিনতে পারবেন না।’

    ‘অন্তত কয়েক লাখ ডলার একেকটার দাম,’ রানার কানের কাছে বলল হিনা।

    ‘গত বছর লে ম্যান্সে নামানো হয় এটা,’ ডানের গাড়িটা দেখাল লো হুয়াং। ‘টুইন-টার্বোচার্জড্ ভি সিক্স, নয় শত আটষট্টি হর্সপাওয়ার। তবে আমাদের ট্র্যাকে রেসের জন্যে হ্রাস করা হয়েছে শক্তি। এখন আছে সাত শ’ হর্সপাওয়ার।’

    ‘যথেষ্ট।’ কমলা-সাদা গাড়ির পাশে থামল রানা। বুঝে গেছে, ইঞ্জিনিয়ারিং শিল্প ওটা। সামনে থেকে দেখলে মনে হবে খেপা চিতা। চোখা নাকে মিশেছে দু’পাশের কার্বন ফাইবার প্যানেলের ফেণ্ডার। নিচে মোটা পারফর্মেন্স টায়ার। গাড়ির মাঝে অশ্রু বিন্দু আকৃতির ককপিট। সামনের ঈষৎ বাঁকা উইণ্ডশিল্ড দেখার মত। পেছনে বিশাল উইং নিয়ে তিনটে খাড়া ফিন। প্রচণ্ড বেগে যাওয়ার সময় স্থির রাখবে গাড়িটাকে। নির্দ্বিধায় বলল রানা, ‘অটোমোবাইল সম্পর্কে সামান্য জ্ঞান আছে, নইলে ভাবতাম এই জিনিস উড়তে পারে।’

    ‘ঘণ্টায় শতখানেক মাইল বেগে অ্যাক্সিডেন্ট হলে সত্যিই উড়াল দেবে,’ সতর্ক করল লো হুয়াং লিটন।

    ‘আমি সতর্ক থাকব,’ কথা দিল রানা।

    আধঘণ্টা পর ড্রাইভারের সিটে বসে সিট বেল্ট আটকে নিল ও। পরনে ফ্লেম-রিটাডেন্ট সুট ও ফাইভ-পয়েন্ট হার্নেস। মাথায় বসিয়ে নিয়েছে হেলমেট।

    রেসের জন্যে তৈরি।

    ককপিট ছোট ও সরু, আরেকটু বড় হলে ভাল লাগত রানার। চারপাশ থেকে ওকে প্রায় ঘিরে রেখেছে বিলেটেড অ্যালিউমিনিয়ম ও প্যাডেড রোল কেইজ। বামে কয়েকটি টগল সুইচ। চাইলে এদিক ওদিক সরানো যায় স্টিয়ারিং হুইল। অ্যাক্সেলারেটরে চাপ দেয়ায় টুইন-টার্বো ভি সিক্স ইঞ্জিন থরথর করে কাঁপিয়ে দিল গাড়িটাকে।

    লো হুয়াঙের সহকারী রেডি করছে অটোমেটেড রেস কার। এ সুযোগে নিজের গাড়ির ভেতর দিক দেখল রানা। ফুটওয়েলে পাশাপাশি প্যাডেল। বিশেষ ম্যানুভারের সময় চাপ দিতে পারবে এক পায়েই। তবে দুর্ঘটনাবশত পা রাখতে চায় না ওখানে। হাতের কাছেই প্যাডল শিফটার। সুইচ টিপতেই খোয়া দিয়ে তৈরি ট্র্যাকে গিয়ে পড়ল চারটে শক্তিশালী হেডলাইটের উজ্জ্বল সাদা আলো। পরিষ্কার দেখা গেল রেসের জন্যে কমলা ও সাদা দাগ।

    ‘ট্র্যাক ভাল করেই চেনে রোবট,’ বলল লো হুয়াং, ‘সুবিধা নিতে চাই না, তাই আপনাকে পাঁচ ল্যাপ দিতে দেব। বুঝে নেবেন কেমন ট্র্যাক। রওনা হন। অভ্যস্ত হয়ে উঠুন গাড়িটার সঙ্গে। গিয়ে আছড়ে পড়বেন না দেয়াল বা নাগাসাকি উপসাগরে। পঞ্চম বাঁক অ্যাক্সিডেন্টের জন্যে কুখ্যাত। ওপরে উঠে বাঁক নিয়েছে রাস্তা। যদি বেড়ার ওপর গিয়ে পড়েন, উল্টে পড়বে গাড়ি। মারাও যেতে পারেন।’

    গাড়ির ক্যাবে হাত ভরে দুটো সুইচ টিপল লো হুয়াং। ‘এবার টেলিমেট্রি পাবেন। আর এই সুইচটা ন্যাভিগেশন গাইডেন্স অ্যালার্টের।’

    ‘গাইডেন্স?’ অবাক হয়েছে রানা।

    ‘আপনার ফোনের মতই, তবে আরও নিখুঁত,’ বলল বিলিয়নেয়ার। ‘আগেই বলে দেবে সামনের বাঁক কতটা তীক্ষ্ণ। যাতে চমকে যেতে না হয়। আপনার মনে হবে পাশে বসে সাহায্য করছে ন্যাভিগেটর।’

    ‘নতুন গাড়িতে যথেষ্ট বিরক্ত করে এই জিনিস,’ বলল রানা। ‘তবে ট্র্যাকে হয়তো কাজে আসবে।’

    পিছিয়ে গেল লো হুয়াং লিটন। সামনে বেড়ে গাড়ির কার্বন ফাইবার ডোর বন্ধ করল এক মেকানিক, পিছিয়ে গিয়ে দেখাল বুড়ো আঙুল। চারপাশ দেখার জন্যে স্বাভাবিক গতি তুলে প্রথম দুটো চক্কর কাটল রানা। প্রতিবার বাঁকের আগেই সতর্ক করল ন্যাভিগেটর। স্টিয়ারিং হুইল থেকেও এল সঠিক ফিডব্যাক।

    তৃতীয় চক্করে গতি তুলল ঘণ্টায় এক শ’ বিশ মাইল। সাগরের পাশ দিয়ে যাওয়ার সময় নাগাসাকি উপসাগরে দেখল ভাসমান জাহাজের মিটমিটে আলো। গতি কমিয়ে ঘুরল পঞ্চম বাঁক। বামে ওপরে গেছে রাস্তা। তুমুল বেগে যাওয়ার সময় মনে হবে উড়ে গিয়ে গাড়ি পড়বে সাগরে। চতুর্থ ও পঞ্চম ল্যাপে গতি আরও তুলল রানা। একটু পর ফিরে এসে থামল পিট-এ। সত্যিই এবার তৈরি রেসের জন্যে।

    লো হুয়াঙের মেকানিকরা প্রস্তুত রেখেছে হলদে গাড়ি। ওটার তিরিশ ফুট দূরে নিজের গাড়ি রাখল রানা। দুই গাড়ির গায়ে অসংখ্য এনসিআর লোগো। তবে রোবটের গাড়িতে রয়েছে কয়েকটা বাড়তি অ্যান্টেনা।

    রাতের পরিবেশ শীতল। তবুও ককপিটে ঘামছে বলে গাড়ির দরজা খুলল রানা। মাথা থেকে নামাল হেলমেট।

    ওর পাশে পৌঁছে গেল হিনা। ‘আপনি কি আমার হিরো হওয়ার জন্যে এতবড় ঝুঁকি নিচ্ছেন?’

    ‘তোমার হিরো?’ মাথা নাড়ল রানা।

    ‘তা হলে কি টেকনোলজিকে হারাবার জন্যে? প্রমাণ করবেন যে মানুষই সেরা?’

    মৃদু হাসল রানা। ‘তা নয়। আসলে চাইছি লো হুয়াংকে অস্বস্তিতে ফেলতে। একটু পর থাকব ট্র্যাকে। চারপাশে চোখ রেখো তুমি।’

    ঝুঁকে রানার গালে চুমু দিল হিনা। ‘সৌভাগ্যের জন্যে।

    এমনসময় গর্জে উঠল রোবটের গাড়ি। আবার রানার পাশে ফিরল লো হুয়াং লিটন। ‘আপনি তৈরি তো?’

    ‘হ্যাঁ, তৈরি।’

    ‘গুড, বেশিক্ষণ রেস হবে না, সাগর থেকে আসছে ঝড়,’ বলল বিলিয়নেয়ার, ‘আমরা চাই না গাড়িদুটো বৃষ্টিতে ভিজুক।’

    মাথা দোলাল রানা।

    ‘ঘুরে আসুন,’ বলল লো হুয়াং, ‘ফিনিশিং লাইন পেরোলে ধরে নেয়া হবে প্রথম গাড়ি জিতেছে।’

    আবারও হেলমেট পরে স্ট্র্যাপ টাইট করে নিল রানা। দু’গাড়ি দাঁড়াল নিয়মমত ফর্মেশনে। সরু লেনে যাতে সংঘর্ষ না হয় সেজন্যে তিরিশ ফুট সামনে রানার গাড়ি।

    লাল বাতি জ্বলে উঠল ট্র্যাকের পাশের পোলে। তিন সেকেণ্ড পর ওই আলো হয়ে উঠল হলদে। তিন সেকেণ্ড পর বাতি হয়ে গেল সবুজ।

    ছিটকে রওনা হলো রানার গাড়ি। দ্রুত বাড়ছে বেগ। আগের ল্যাপগুলোর চেয়ে বেশি গতি তুলছে রানা। ঝড়ের বেগে পেরিয়ে গেল প্রথম বাঁক।

    ‘ডানদিকে সত্তর ফুট দূরে বাঁক,’ ঘোষণা দিল ন্যাভিগেশন সিস্টেম।

    কড়া ব্রেক করতেই রানা টের পেল, ট্র্যাক খামচে ধরেছে চাকার রাবার। সামনে ছিটকে যেতে চাইল রানা, তবে নিজ কাজ ঠিকভাবেই করল রেসিং হার্নেসের স্ট্র্যাপ। স্টিয়ারিং হুইল নিয়ে ধস্তাধস্তি করছে রানা। পিছলে সরে যাচ্ছে সাদা ও কমলা বর্ডার থেকে। নতুন করে গতি তুলে বামে বাঁক নিল ও। হঠাৎ এত বেশি গতি তুলল গাড়িটা, সিটে প্রায় গেঁথে গেল রানা। নানান দেশের ফাইটার বিমান চালাবার সময় এ অনুভূতি হয়েছে ওর।

    ‘সামনে সরু বাঁক,’ সতর্ক করল ন্যাভিগেটর।

    কড়া ব্রেক করতেই ঝট্ করে কমে এল গতি। স্টিয়ারিং হুইল ঘুরিয়ে বামে বাঁক নিল রানা। ট্র্যাকের সবচেয়ে ধীর অংশ এটা। কিছু দূর যাওয়ার পর আরেকটা বাঁক।

    ‘বামে চল্লিশ ফুট দূরে বাঁক।’

    সহজেই চাকা পিছলে যেতে দিয়ে ওই বাঁক পেরিয়ে গেল রানা, নতুন করে তুলল গতি।

    ‘ডানে ত্রিশ ফুট দূরে বাঁক।’

    প্র্যাকটিস ল্যাপের সময় ন্যাভিগেটরকে বিরক্তিকর মনে হয়েছে রানার। মনোযোগ সরে যায় ওটার জন্যে। কিন্তু এখন রিফ্লেক্সের শেষ সীমায় পৌছে বুঝল, ওটা কাজের। ঠিক সময়ে সতর্ক করছে যন্ত্রটা। ফলে ওর চোখ থাকছে সামনের বাঁকে। তৈরি থাকছে মন।

    বামে চতুর্থ বাঁক নিয়েই গিয়ার ফেলে তুমুল গতি তুলল রানা। সামনে দীর্ঘ ট্র্যাক গেছে টিলার ওপরে। ঝড়ের বেগে খালি অবযার্ভেশন ব্রিজের তলা দিয়ে বেরিয়ে গেল ও। এরপর সোজা রাস্তা গেছে পঞ্চম বাঁকের দিকে।

    ‘বামে সত্তর ফুট দূরে ওপরে উঠে বাঁক।’

    তীব্র ব্রেক কষে বাঁক নিল রানা। রক্ত উঠে এল মাথায়। গরম লাগছে গাল। আগের ল্যাপের মতই এবারও ওর মনে হলো পিছলে চলেছে বেড়ার দিকে। ওটা ছিঁড়ে বেরোলে মাধ্যাকর্ষণের টানে বহু নিচের উপসাগরে পড়বে গাড়ি। বাঁকের ভেতরের দিকে চোখ রেখে বাঁক নিতে চাইছে ও।

    ল্যাপের অবশিষ্ট অংশ ঝামেলা ছাড়াই পেরোল। পেছনে পড়ল স্টার্ট/ফিনিশ লাইন। নয় সেকেণ্ড পেছনে পড়েছে রোবট চালিত গাড়ি।

    ‘এক ল্যাপ গেল, বাকি চারটে,’ বিড়বিড় করল রানা।

    .

    পিট এরিয়ার উঁচু ভিউয়িং স্ট্যাণ্ড থেকে ট্র্যাকে দশ মিলিয়ন ডলারের রোবট চালিত গাড়ি দেখছে লো হুয়াং লিটন। রানার গাড়ির পিছু নিয়ে ছুটছে ওটা। দুই গাড়ি দ্বিতীয় ল্যাপ ঘুরে আসতেই গম্ভীর হলো বিলিয়নেয়ার। এখন দশ সেকেণ্ড এগিয়ে আছে মাসুদ রানা।

    চিফ ইঞ্জিনিয়ার সাবেলার দিকে তাকাল লো হুয়াং। ‘আপনার গাড়িতে বোধহয় সমস্যা আছে। মাসুদ রানা এখনও আগে কেন?’

    ‘গাড়িতে সমস্যা নেই,’ জবাবে বলল সাবেলা। ‘পাঁচ ল্যাপ ছুটে গাড়ির চাকা গরম করে নেয়ার সুযোগ পেয়েছে মাসুদ রানা। আমাদের রেসিং কার ছুটছে ঠাণ্ডা টায়ারে ভর করে। বাঁকে ঘোরার সময় কম গ্রিপ পাচ্ছে চাকা, তাই বাধ্য হয়ে কমপিউটার কমিয়ে দিচ্ছে গতি। তবে তৃতীয় ল্যাপের পর সমান সুযোগ পাব আমরা। চতুর্থ ল্যাপে লোকটাকে পাশ কাটিয়ে যাবে আমাদের গাড়ি। আর রেস শেষ হওয়ার সময় এগিয়ে থাকবে অন্তত বিশ সেকেণ্ড। গো হারা হারবে মাসুদ রানা।’

    ‘আপনার কথা ঠিক হলেই ভাল,’ বলল লো হুয়াং। ‘আমি বিব্রত হতে পছন্দ করি না। যাতে হারতে না হয়, এখনই অফ করে দিন সেফটি প্রোটোকল।’

    কৌতূহলী চোখে বসকে দেখলেও নির্দেশ পালন করল চিফ ইঞ্জিনিয়ার। এবার সেফটি অপারেটিং প্যারামিটার পাত্তা না দিয়ে যে-কোনও মূল্যে জিততে চাইবে রোবটিক কার।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক
    Next Article মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    Related Articles

    কাজী মায়মুর হোসেন

    অদৃশ্য ঘাতক – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    ধাওয়া – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    খুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }