Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৫৮ – মহাপ্লাবন

    কাজী মায়মুর হোসেন এক পাতা গল্প414 Mins Read0
    ⤶ ⤷

    মহাপ্লাবন – ৩৮

    আটত্রিশ

    আগের দুটো ল্যাপের মতই তৃতীয় ল্যাপটাও স্বাভাবিক বলে মনে হচ্ছে রানার কাছে। কিন্তু চতুর্থ ল্যাপ শুরু হতেই দেখল এগিয়ে আসছে রোবট চালিত গাড়ি। ওটার হেডলাইটের আলো পড়ছে আয়নায়। ধাঁধিয়ে দিচ্ছে চোখ। চারটে হীরা আকৃতির উজ্জ্বল সাদা আলো জানিয়ে দিচ্ছে, শিকারের খুব কাছে পৌছে গেছে শিকারী।

    ঘাড়ের কাছে চার আলোর ফলে সমস্যা হচ্ছে রানার। চোখ সরু করল। নিজের গাড়ির হেডলাইট দেখাই কঠিন।

    চলছে চতুর্থ ল্যাপ, আরও কাছে চলে এল রোবটিক কার। আরও দ্রুত চলতে গিয়ে ঝুঁকি নিতে হচ্ছে রানাকে। প্রথম ও দ্বিতীয় বাঁক ঘোরার সময় চাকা গেল ট্র্যাকের কিনারায়। নিজের ওপর বিরক্ত হলো রানা। ভাবল, একটু বেশি আগে চাপ দিয়েছে অ্যাক্সেলারেটরে। মুহূর্তে পৌছে গেল পরের বাঁকে। আরেকটু হলে নিয়ন্ত্রণের বাইরে যেত গাড়ি। এদিকে ভুল করছে না আবেগহীন কমপিউটার, রানার গাড়ির সঙ্গে রোবটিক গাড়ির ব্যবধান থাকল মাত্র চার সেকেণ্ডের।

    ‘ডানে ত্রিশ ফুট দূরে বাঁক,’ জানিয়ে দিল ন্যাভিগেটর। হেরে যাচ্ছে নাকি! মনটাকে শান্ত রাখতে চাইছে রানা। মসৃণভাবে ঘুরিয়ে নিল স্টিয়ারিং হুইল। তীর বেগে ঘুরল বাঁক। পরক্ষণে রেস বাড়িয়ে গিয়ার ফেলেই ছুটল ক্ষিপ্র চিতার বেগে।

    তবুও রোবটিক গাড়ির সঙ্গে কমে আসছে ব্যবধান।

    রকেটের বেগে বিপজ্জনক বাঁকের দিকে চলেছে দুই গাড়ি। রানার কমলা-সাদা গাড়ির পেছনের উইং ছুঁই-ছুঁই করছে রোবটিক গাড়ির নাক। এখন আর উজ্জ্বল আলো পড়ছে না রানার চোখে। প্রথম সুযোগে ওকে পেরিয়ে যাবে রোবট। অথচ, কিছুই করার নেই ওর। বিড়বিড় করে বলল, ‘পেরোতে হলে আমার পাশ কাটিয়ে যেতে হবে তোকে।’

    ‘বামে সত্তর ফুট দূরে ওপরে উঠে বাঁক।

    ঝড়ের বেগে আসছে বিপজ্জনক বাঁকা উত্তল পথ। এবার ব্রেক করতে হবে। ট্র্যাকের ভেতরে সরে গতি কমাল রানা

    একই কাজ করল রোবটিক কার। তবে ওটার আগেই ব্রেক করেছে রানা। ওর গাড়ির পেছনে এসে ধুম করে বাড়ি খেল রোবটিক কার।

    সামনে হোঁচট খেল রানা। পিছলে ট্র্যাক থেকে সরে যেতে শুরু করেছে গাড়ি। কিন্তু স্টিয়ারিং হুইল ঘুরিয়ে নেয়ায় আবারও চাকা কামড়ে ধরল ট্র্যাক। নাক সোজা করেই সঠিক পথে ফিরল রানার গাড়ি।

    গুঁতো মেরে পিছিয়ে গেছে রোবটিক গাড়ি। ছুটে এল নতুন উদ্যমে। তবে এবার তুমুল বেগে নয়। নাকে বাড়ি খেয়েছে বলে ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যারোডাইন্যামিক শেপ। রানার মনে হলো বড় ক্ষতি হয়নি ওর নিজের গাড়ির।

    মিসাইলের বেগে পিট ও ভিউয়িং স্ট্যাণ্ড পেরোল রানা। চট্ করে দেখেছে, প্ল্যাটফর্মে ইঞ্জিনিয়ারকে নিয়ে দাঁড়িয়ে আছে হুয়াং। বিড়বিড় করল ও, ‘মানুষ বিপজ্জনকভাবে গাড়ি চালাবে, তা ভুল কথা!’

    .

    প্ল্যাটফর্মে মুখে ফেনা তুলছে লো হুয়াং। ‘আমি আপনাকে পই- পই করে বলে দিয়েছি, রেসে হারলে চলবে না!’

    টেলিমেট্রি মনিটর দেখছে সাবা সাবেলা। ‘আমার কিছু করার ছিল না। আপনি চেয়েছেন যেন সেফটি অফ করে দেয়া হয়। কাজটা বিপজ্জনক।’

    ‘মাসুদ রানাকে পাশ কাটিয়ে যান, সাবেলা।’

    ‘একটু আগে চেষ্টা করেছে রোবট। তবে আগের ল্যাপের চেয়েও জোরে ছুটছে মাসুদ রানা। যে-কোনও কিছু চট্ করে বুঝে ফেলে।’

    ‘তা হলে তাকে সাহায্য করা বন্ধ করুন,’ বলল লো হুয়াং।

    ‘কী করতে বলেন, স্যর?’

    ‘বন্ধ করে দিন ন্যাভিগেশন সিস্টেম।’

    ‘ওই অ্যানাউন্সমেন্টের জন্যে অপেক্ষা করবে, ফলে সোজা বিধ্বস্ত হবে দেয়ালে,’ জানাল সাবা সাবেলা।

    ‘সে বোঝাতে চাইছে ড্রাইভিঙে রোবটকে হারাতে পারে মানুষ। পারলে নিজে থেকে প্রমাণ করুক!

    বড় করে দম নিল ইঞ্জিনিয়ার। ‘ওই লোক কিন্তু খুন হবে, স্যর। বাংলাদেশ আর আমেরিকান সরকার সন্দেহ করবে আপনাকে।’

    ‘সন্দেহ করলেই বা কী? দুর্ঘটনা তো দুর্ঘটনাই!’

    আপত্তির সুরে তর্ক জুড়ল সাবেলা, ‘যেইন নিং কিন্তু বলেছেন বাঁচিয়ে রাখতে! তাকে বলির পাঁঠা বানাতে চান তিনি।’

    প্রচণ্ড রেগে . ইঞ্জিনিয়ারের শার্টের কলার চেপে ধরল বিলিয়নেয়ার। ‘যা বলছি করুন! বন্ধ করুন ন্যাভিগেশন সিস্টেম!’

    লো হুয়াং ছেড়ে দিতেই ট্র্যাক দেখল লোকটা। সরু পথে চতুর্থ বাঁকের দিকে চলেছে রানা। কয়েক সেকেণ্ড দেরি করল সাবা সাবেলা, তারপর সুইচ টিপে অফ করে দিল রিলে

    রানা জানে, আবারও ওকে পেরোবার চেষ্টা করবে রোবট চালিত গাড়ি, কিন্তু সেক্ষেত্রে হতাশ হয়ে রেস বাদ দেবে না ও। জেদ চেপে গেছে, যেভাবে হোক হারাবে হুয়াংকে।

    পরিচিত পাহাড়ি ট্র্যাকে প্রায় উড়ে চলেছে রানা— অধৈর্য এবং আগ্রাসী। তুমুল বেগে বিপজ্জনক বাঁক লক্ষ্য করে চলেছে ওর কমলা-সাদা টয়োটা গাড়ি।

    ‘বামে চল্লিশ ফু…’ বলতে শুরু করেও থেমে গেল ন্যাভিগেটর।

    সেদিকে খেয়াল না দিয়ে বাঁক নিল রানা। রাস্তার বাইরে খোয়া দিয়ে তৈরি স্ট্রিপে উঠল গাড়ির চাকা। ঝড়ের বেগে প্রায় ফুল স্পিডে পেরোল বাঁক। এখন ইঞ্জিনের পূর্ণ শক্তি ব্যবহার করছে রানা। রাতের আঁধারে লাল বাতি জ্বেলে সতর্ক করছে টেকোমিটার।

    প্রচণ্ড বেগে পেছনে যাচ্ছে ট্র্যাকের কমলা ও সাদা স্ট্রিপ। নাগাসাকি উপসাগরে ঝিকমিক করছে অসংখ্য বাতি। রানার ঠিক পেছনেই রোবটিক কার। প্রতি মুহূর্তে কমিয়ে আনছে দূরত্ব।

    নির্জন সেতু পেরিয়ে বিপজ্জনক পঞ্চম বাঁকের দিকে চলেছে রানা। ফুল স্পিডে কর্কশ আওয়াজ তুলছে ইঞ্জিন। আর গতি তুলতে পারবে না। হালকাভাবে স্টিয়ারিং হুইলে হাত রেখেছে রানা, যে-কোনও সময়ে সতর্ক করবে ন্যাভিগেটর, আর তখনই অ্যাক্সেলারেটর থেকে পা তুলে ব্রেক কষবে ও।

    কিন্তু এক সেকেণ্ডের দশ ভাগের এক ভাগ পেরোতেই রানা টের পেল, সতর্ক করবে না কেউ। ওর চোখ পড়ল ট্র্যাকে আগের স্কিড করা দাগে। ওই একমুহূর্তেই কষল হিসাব। অনেক বেশি জোরে ছুটছে ওর গাড়ি। বাঁক খুব বেশি কাছে।

    ব্রেক প্যাডেলে প্রায় দাঁড়িয়ে গেল রানা। গাড়িটাকে চরকির মত ঘুরে যাওয়া থেকে বাঁচাল অ্যান্টি লক সিস্টেম। পেছন ট্র্যাক ভরে উঠল রাবার পোড়া নীল ধোঁয়ায়। হার্নেস নিষ্ঠুরভাবে কামড়ে ধরল রানার কাঁধ। ব্রেক প্যাডেলে পা রেখে স্টিয়ারিং হুইল বনবন করে ঘোরাতে শুরু করে কাউকে অশ্লীল ভাষায় গালি দিল ও।

    গতি কমলেও আড়াআড়িভাবে ছেঁচড়ে চলেছে টয়োটা। চাকা থেকে টিয়ার-গ্যাসের মত বেরোচ্ছে গাঢ় ধোঁয়া। প্রচণ্ড বেগে দেয়াল লক্ষ্য করে পিছলে চলেছে গাড়ি।

    উপায় না দেখে ব্রেক প্যাডেল ছেড়ে অ্যাক্সেলারেটরে চাপ দিল রানা। কর্কশ আওয়াজ তুলল ইঞ্জিন। নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছে রানা। ক’সেকেণ্ড পর খসখসে ট্র্যাক কামড়ে ধরল চার টায়ার। গতি এতই বেশি, ছিটকে ট্র্যাকের ভেতর দিকে চলে গেল গাড়ি। নেমে পড়েছে রাস্তা থেকে। আরেকটু হলে ছিঁড়ে নিত রোবটিক গাড়ির নাক। প্রচণ্ড বেগে রানার গাড়ি পেরিয়ে নীল ধোঁয়ায় হারিয়ে গেল ওটা।

    কিন্তু ওই ধোঁয়ার জন্যে ব্যস্ত হয়ে উঠল রোবট গাড়ির স্মোক সেন্সর। এদিকে অফ সেফটি মোড। নিজেও ব্রেক কষতে দেরি করেছে অটোমেটেড গাড়ি। ধোঁয়ার মেঘে ঢুকেই শুরু হলো স্কিড। সোজা গিয়ে বাইরের দেয়ালে গুঁতো দিল গাড়িটা। সংঘর্ষ হতেই ভেঙে ছিটকে উঠল ডানদিকের কার্বন ফাইবার। উপড়ে গেছে পেছনের উইং, ছুঁড়ে দেয়া কুঠারের মত পাক খেতে খেতে উড়ে গেল দেয়াল পেরিয়ে নাগাসাকি উপসাগরে। আহ্লাদী বেড়ালের মত দেয়ালে গা ঘষতে ঘষতে নুড়িপাথরের স্তূপে নাক গুঁজল রোবটিক গাড়ি।

    ট্র্যাকের ভেতরের দিকে ঘাসের মাঠে থেমেছে রানার গাড়ি। কপাল ভাল ও আহত নয়। একেবারে শেষসময়ে দেখেছে বিধ্বস্ত হয়েছে অটোমেটেড গাড়ি। নাক গুঁজেছে নুড়িপাথরের স্তূপে। নষ্ট হয়েছে দুটো হেডলাইট। ট্র্যাকে আলো ফেলেছে অন্য দুটো।

    রানার মনে হলো, রেসে ড্র করেছে ও। কিন্তু তখনই দেখল চরকির মত ঘুরছে রোবটিক গাড়ির চাকা। পিছিয়ে গেল গাড়িটা, নুড়িপাথর মাড়িয়ে উঠতে চাইছে ট্র্যাকে।

    অ্যাক্সেলারেটর দাবিয়ে বিড়বিড় করল রানা, ‘ও, তাই?’ প্রথমে উঠল না গতি, তবে সত্তর ফুট নালের মত ঘাসজমি পেরোতেই উঠে এল ট্র্যাকে। সবচেয়ে সংক্ষিপ্ত পথ বেছে নিয়েছে ও। চলেছে মাঠের মাঝ দিয়ে ট্র্যাকের অন্যদিকে। ওদিকেই ফিনিশ লাইন।

    একবার রোবটিক গাড়ি দেখল রানা। নতুন করে গতি তুলেছে লো হুয়াঙের গাড়ি, তবে ওটা থেকে খসে পড়ছে নানান পার্ট। এখন একই গন্তব্যের দিকে চলেছে দুই গাড়ি উল্টো দিক থেকে। সংঘর্ষ অনিবার্য।

    অ্যাক্সেলারেটর চেপে রাখল রানা। মাঠ পেরিয়ে কোনাকুনিভাবে চলেছে ফিনিশ লাইন লক্ষ্য করে।

    তবে ওর গাড়ি ফিনিশ লাইন পেরোবার আধ সেকেণ্ড পর পৌছুল রোবট চালিত ভাঙাচোরা গাড়ি।

    মৃদু হেসে ব্রেক কষে থামল রানা। ট্র্যাকের এক শ’ ফুট দূরে ওর চেয়ে অনেক ধীরে থামল রোবটিক কার।

    হার্নেস খুলে গাড়ি থেকে বেরোল রানা। উন্মাদিনীর মত ছুটে আসছে হিনা। ধীরেসুস্থে হেলমেট আর ফায়ারপ্রুফ হুড খুলল ও। এদিকে প্রায় ধ্বংসস্তূপ প্রোটোটাইপ গাড়ির দিকে ছুট দিল লো হুয়াঙের ক’জন মেকানিক। কারও মুখে হাসি নেই। রেসে দ্বিতীয় হয়েছে তাদের গাড়ি।

    ‘আপনি ঠিক আছেন তো?’ রানার কাছে জানতে চাইল হিনা।

    ‘আগে এত ভাল ছিলাম না,’ হাসল রানা। দরদর করে ঘামছে। গা থেকে আসছে পোড়া রাবারের গন্ধ।

    ‘এখনও ভাবতে পারছি না আপনি জিতে গেছেন,’ রানার হাত চেপে ধরল হিনা। ‘সত্যি, আপনি পাগল!’

    ‘হারতে পছন্দ করি না,’ বলল রানা। তর্জনী তুলল। ‘মানুষ পেল এক পয়েন্ট। রোবট? যিরো!’

    ভিউয়িং প্ল্যাটফর্ম থেকে নেমে এল লো হুয়াং এবং তার ইঞ্জিনিয়ার। চেহারা গম্ভীর। ‘আপনি জিততে পারেননি,’ জোর দিয়ে বলল বিলিয়নেয়ার। ‘আপনি চিট করেছেন। ভেতর দিক দিয়ে এলে জেতার উপায় নেই।’

    ‘আপনি বলেছেন, ফিনিশ লাইনে পৌঁছুবে যে গাড়ি, জিতবে ওটা,’ বলল রানা। ‘আমার তো মনে পড়ছে না যে আর কোনও শর্ত দেয়া হয়েছিল!’

    ঠোঁটে ঠোঁট চেপে রানাকে দেখল বিলিয়নেয়ার। ‘এ থেকে প্রমাণ করা যায় না যে মানুষই সেরা।’

    ‘আপনার সঙ্গে একমত নই,’ মৃদু হাসল রানা। ‘প্রমাণ হলো হারিয়ে দেয়া যায় রোবটকে। এ থেকে আরও একটা ব্যাপার বোঝা যায়, রোবটও হতে পারে বিপজ্জনক।’

    গা জ্বলে গেলেও বুঝল লো হুয়াং, তর্কে জিততে পারবে না।

    টুং শব্দ তুলল সাবা সাবেলার বাহুর মেডেল। স্ক্রিনে ফুটে উঠেছে মেসেজ। কাঁধ ঝাঁকাল ইঞ্জিনিয়ার। ‘এখনই কেউ খেতে চাইলে ডিনার রেডি।’

    কঠোর চোখে তাকে দেখল বিলিয়নেয়ার। সত্যিই নষ্ট হয়ে গেছে খাবারের রুচি। উদাস চেহারা করে দূরে তাকাল সাবেলা। খুশি হতো দূরে কোথাও যেতে পারলে। এবার যে- কোনও সময়ে হামলা হবে ভেবে কবজির ছোরার কাছে পৌছে গেল হিনার হাত।

    অন্যরা গম্ভীর, তবে মৃদু হাসছে রানা। নরম সুরে বলল, ‘রেস জিতলে সবসময় দারুণ খিদে লাগে আমার।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক
    Next Article মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    Related Articles

    কাজী মায়মুর হোসেন

    অদৃশ্য ঘাতক – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    ধাওয়া – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    খুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }