Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৫৮ – মহাপ্লাবন

    কাজী মায়মুর হোসেন এক পাতা গল্প414 Mins Read0
    ⤶ ⤷

    মহাপ্লাবন – ৪

    চার

    শীতে কাবু মানুষের দেশ গ্রিনল্যাণ্ড। সেখানেই রয়েছে দুর্গম, জনশূন্য সফেদ বরফের সমতল মাঠ ন্যাভিক আইস শিট। যেদিকে চোখ যায় কোথাও নেই তিলমাত্র সবুজের ছোঁয়া। ধূসর আলোয় ঘোলাটে কুয়াশা ঘিরে রেখেছে এ এলাকা। ভর দুপুরেও দূর দিগন্তের কোলে ঝুলছে দুর্বল, লালচে সূর্য।

    ধীর পায়ে বরফের মাঠে হেঁটে চলেছে দু’জন, পরনে তাঁবুর মত ভারী, উজ্জ্বল লাল স্নোসুট। একেবারেই মানাচ্ছে না এই সাদার দেশে।

    ‘বুঝলাম না এত উত্তরে কেন দেখতে হবে,’ আপত্তির সুরে বলল মেয়েটা। ফারের হুডের নিচ থেকে বেরিয়ে এসেছে একগোছা সোনালি চুল। ইংরেজিতে নর্ডিক টান। ‘আগের টেস্টে জেনেছি কী হবে রিডিং।’

    মাথার হুড খুলে সানগ্লাস সরাল বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের চৌকশ এজেন্ট মাসুদ রানা। কেউ দেখলে ভাববে, ওর বয়স কমপক্ষে বত্রিশ, অথচ বাস্তবে আটাশ। গত আড়াই মাস বরফে ছাওয়া দুর্গম অ্যান্টার্কটিকা ও আর্কটিক ঘুরে জরুরি তথ্য সংগ্রহ করতে গিয়ে এখন গাল ভরা কালো চাপ দাড়ি। মাথার চুল নেমে এসেছে ঘাড়ে। বরফের মাঠে থেমে দাঁড়াতেই ওর মনে পড়ল, আজ থেকে তিন মাস আগে নিজের অফিসে ওকে ডেকে নেন বিসিআই চিফ মেজর জেনারেল (অব.) রাহাত খান। ও বসার পর ঠেলে দেন সরু একটা ফাইল। নীরবে ওটার ভেতরের লেখা পড়েছে রানা, তারপর চোখ তুলে চেয়েছে বসের চোখে।

    জন্মদিনে রানার উপহার দেয়া রনসন লাইটার দিয়ে চুরুট জ্বেলে ছাতের দিকে ধোঁয়া ছেড়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। ক’মুহূর্ত পর বলেছেন, ‘পড়লে তো। কী মনে হচ্ছে?’

    ‘অ্যাডমিরাল জর্জ হ্যামিলটনের বক্তব্য আতঙ্কজনক।’

    মাথা দোলালেন বিসিআই চিফ। ‘ঠিক।’ আবারও ডুবে গেলেন গভীর চিন্তায়।

    অপেক্ষায় থাকল রানা। ভাবছে, একের পর এক বাঁধ তৈরি করে সবুজ শস্য ভরা এ দেশটাকে মমতার সঙ্গে মিলে মরুভূমি বানিয়ে দিচ্ছে ভারত সরকার। এদিকে থৈ-থৈ করে বঙ্গোপসাগরের পানি উঠে এলে? হবে ভয়ঙ্কর মহাপ্লাবন! তখন বিপদ হলেই টাকা বিদেশে পাচার করে উধাও হবে সম্পদশালী একদল নির্লজ্জ রাজনৈতিক নেতা। কিন্তু… কোথায় ঠাঁই পাবে সাধারণ মানুষ? বাধ্য হয়ে পেরোবে সীমান্ত। তখন নাবালিকা ফেলানীর প্রতি যে নিষ্ঠুর অন্যায় করা হয়েছে, ঠিক সেভাবেই কোটি কোটি নারী-শিশু-বৃদ্ধ-বৃদ্ধাকে হত্যা করে তারকাঁটায় ঝোলাবে বিএসএফ ও ভারতীয় সেনাবাহিনী। একাত্তরের হামলাকারী পশ্চিম পাকিস্তানী বর্বর খুনি সেনাবাহিনীর গণহত্যাকে তখন মনে হবে নিতান্তই মামুলি। সেক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের বিবেকবান মানুষ মাথা নেড়ে বলবে: না, দাদা; এ কাজটা কিন্তু মোটেই সঠিক হয়নি। অথচ, সে-দেশের উচ্চ আদালতের গণ্যমান্য বিচারকরা রক্তমাখা লাল মখমল রুমালে বিবেক মুছে জানাবেন: না, নানান কারণ বিবেচনায় এনে দেখা যাচ্ছে, কোনও বিচার করা যাবে না কারও।

    আর তারপর রক্ষা পাবে না ভারতও। ডুবে যাবে গোটা ভারতবর্ষ। পালে পালে মরবে মানুষ…

    রানার দিকে তাকালেন বিসিআই চিফ। ‘হ্যামিলটনের সঙ্গে আমার কথা হয়েছে। গবেষণার ওই কাজে তোমাকে চাইছে।’

    চুপ করে থাকল রানা।

    যেহেতু ওপরে উঠছে প্রতিটি মহাসাগর, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ।

    ‘জী, স্যর,’ বলল রানা। সামনে রাখা ফাইলের তথ্য গলা শুকিয়ে দিয়েছে ওর। জানতে চাইল, ‘অ্যাডমিরাল ঠিক কী বলেছেন, কী কারণে হঠাৎ এত দ্রুত উঠে আসছে সাগর?’

    মাথা নাড়লেন রাহাত খান। ‘অমন হওয়ার কোনও কারণ নেই। অথচ হচ্ছে। আগামী বছর তলিয়ে যাবে বাংলাদেশ। তাই মনে হচ্ছে, তোমার খোঁজ নিতে যাওয়াই ভাল।’

    ‘জী, স্যর।’

    হাতের ইশারা করেছেন বিসিআই চিফ। এবার যেতে পারো।

    বাস্তবে ফিরল রানা। হিম-মাঠে দাঁড়িয়ে তাকাল মেয়েটার চোখে। ‘শিয়োর হতে হবে ভুল করছি কি না, নইলে মোটেও বিশ্বাস করবে না কেউ।’

    মাথায় হুড পরে নাকের ওপর সানগ্লাস বসাল মেয়েটা। ওর চোখ বরফের মত নীলচে। লাল ঠোঁটে ক্রিম। চুল সোনালি না বলে খড়ের মত বলাই ভাল। ঠোঁটে ঠোঁট চেপে ভুরু কুঁচকে ফেলেছে সে। ‘একই গ্লেসিয়ারের সাতটা জায়গা থেকে রিডিং নিয়েও আরও প্রমাণ লাগবে?’

    মেয়েটার ডাকনাম আলভিলডা। পুরো নাম এতই জটিল, রানার মনে হয়েছে, ওটার ভেতর আছে ‘এ’ থেকে শুরু করে ‘যেড’ পর্যন্ত। তাই ভুলেও যায়নি উচ্চারণ করতে। নুমার নিয়োগ করা নরওয়েইজিয়ান জিয়োলজিস্ট সে, আপাতত তার সহায়তা এবং প্রাতিষ্ঠানিক বিদ্যা খুব প্রয়োজন রানার।

    ‘ভাল হতো সাতটা রিডিং থেকে সব বুঝতে পারলে,’ বলল রানা। ‘গত আড়াই মাসে গেছি বিশটা গ্লেসিয়ারে। এ ছাড়া উপায়ও ছিল না। ডেটার মাঝে কোনও ফাঁক থাকা চলবে না।’

    দীর্ঘশ্বাস ফেলল আলভিলডা। ‘ও, তাই হেলিকপ্টারে ওই স্টেশনে পৌছে তারপর পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছি আমরা? ভাল। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, যেজন্যে আমরা এসেছি, সেটা তো এখন প্ৰমাণিত।’

    ‘সমস্যা ওখানেই,’ বলল রানা, ‘প্রমাণিত, কিন্তু কেউ জানে না কেন, কী হচ্ছে। কারণটা খুঁজে বের করতে হবে আমাদের।’ নতুন কোনও তথ্য দিতে গেল না ও। পরে নিল সানগ্লাস। ‘খুঁজে নিতে হবে স্টেশন, ঝড় আসছে। ডেটা পাওয়ার পর রাতের জন্যে তৈরি করতে হবে ইগলু।’

    বড় করে শ্বাস ফেলল আলভিলডা। নতুন করে বেয়ারিং চেক করল রানা। আবারও এগোল ওরা।

    কিছুক্ষণ হেঁটে দেখল, ধবল মাঠে চকচক করছে কালো সোলার প্যানেল। মহাশূন্যে প্রচুর বিদ্যুৎ পেতে এ প্যানেল তৈরি করেছে নাসা। তাদের কাছ থেকেই পেয়েছে নুমা। প্রতি বর্গফুটের জন্যে ব্যয় হয়েছে এক মিলিয়ন ডলার। এক একর ভরা সাধারণ সোলার সেলের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করছে ওগুলোর একেকটা।

    সোলার প্যানেলের কাছে পৌঁছে বিদ্যুৎ লাইন অনুসরণ করে সাদা এক গম্বুজের কাছে পৌঁছুল রানা ও আলভিলডা। গম্বুজটা আছে সমতল মাঠের মাঝে সামান্য নিচু এলাকায়। দরজার পাশে কালো, বড় অক্ষরে স্টেনসিল করা: নুমা।

    ‘ন্যাশনাল আণ্ডারওঅটার অ্যাণ্ড মেরিন এজেন্সি,’ উচ্চারণ করল আলভিলডা, ‘বুঝি না প্রতিটা যন্ত্রপাতির নাম সংক্ষেপ করে কেন আমেরিকানরা!’

    ‘যাতে চুরি হলেও প্রমাণ করতে পারে ওটা ওদেরই,’ হাসল রানা।

    সেজন্যে এই ফালতু বরফের চাঁইয়ের ওপরেও নাম লিখে রাখতে হবে?’

    ‘তাই তো দেখা যাচ্ছে,’ বলল রানা। ‘হঠাৎ ওদের দশ মিলিয়ন ডলারের ইকুইপমেন্ট বন্ধ হলে… বুঝতেই পারছ, ওদের ভাল লাগে না।’ অটোমেটেড মডিউলগুলোর ওপর থেকে তুষার সরাতে লাগল রানা। চুরি হয়নি, তবে খারাপ কিছু হয়েছে ওগুলোর। থাকার কথা সোজা, অথচ কাত হয়ে আছে বেকায়দাভাবে। ‘মনে হচ্ছে বরফ পড়ে ভেঙে গেছে প্রথম মডিউলের অ্যান্টেনা। তাই ডেটা পাঠাচ্ছে না।’

    জ্যাকেটের অসংখ্য পকেটের একটা থেকে রানা বের করল প্যাড কমপিউটার। আকারে সেল ফোনের সমান। কাজ করতে পারে বরফের এলাকায়। সেন্ট্রাল মডিউলের ডেটা পোর্টের সঙ্গে প্যাড কমপিউটারের কেবল সংযুক্ত করল রানা। ‘সিপিইউ ঠিক আছে, তবে কয়েক মিনিট লাগবে ডেটা ডাউনলোড হতে।’

    অপেক্ষায় থাকল রানা।

    এদিকে স্টেশনের সামনের দিকে গেল আলভিলডা। ওখান থেকে বলল, ‘এখনও চালু আছে ড্রিল।’

    এ স্টেশন হিট প্রোব ব্যবহার করে ড্রিল করছে গ্লেসিয়ারের বহু নিচে। এরপর গভীরতা, তাপ ও পানির গতি মেপে বের করবে, কবে গলবে এই বরফের চাঁই।

    নতুন থিয়োরি অনুযায়ী গবেষকরা ভাবছেন: দক্ষিণ মেরুর বরফ গলে যাওয়ার তথ্য ভুল, বাস্তবে ভেতরে ভেতরে ফোঁপরা হচ্ছে গ্লেসিয়ার। কাজেই বাড়ছে সাগরের উচ্চতা। তবে এসব নিয়ে ভাবছে না রানা। ওর কাজ আলাদা। প্রাকৃতিক কারণে বাংলাদেশ ডুবে গেলে ঠেকাতে পারবে না কেউ, কিন্তু একদল বদলোকের জন্যে এই বিপর্যয় ঘনিয়ে এলে, তা ঠেকাতে প্রাণ দিতেও দ্বিধা করবে না ও। কমপিউটারের ডাউনলোড বারের দিকে চেয়ে আছে রানা। গলা উঁচিয়ে জানতে চাইল, ‘হিট প্রোব এখন কত গভীরে?’

    ‘এগারো শ’ ফুট,’ জানাল আলভিলডা। ‘মনে হচ্ছে….

    তখনই ওদের পায়ের নিচে ঝড়ে পড়া জাহাজের মত দুলে উঠল গোটা বরফের প্রকাণ্ড চাঁই। বজ্রপাতের মত প্রচণ্ড এক কড়াৎ আওয়াজ চাপা দিল মেয়েটার কণ্ঠ। বসে পড়ে তাল সামলে নিল রানা। বিশ ডিগ্রি কাত হয়ে পিছলে ডানে সরেছে মডিউল। চমকে গিয়ে লাফিয়ে পিছিয়ে গেল রানা। চারপাশের বরফ দেখল সন্দেহের চোখে। মনিটরিং স্টেশনের ওদিকে চিল চিৎকার জুড়েছে নরওয়েজিয়ান মহিলা জিয়োলজিস্ট।

    মডিউল পাশ কাটিয়ে ছুটে গেল রানা।

    মনিটরিং স্টেশনের নিচে হাঁ মেলেছে চওড়া এক কালো গর্ত। গভীরতা কমপক্ষে দু’ শ’ ফুট। নর্ডিক সায়েন্টিস্ট আর মনিটরিং ইউনিট ঝুলছে এদিকের ক’টা নোঙরে ভর করে। দৌড় থামিয়ে সাবধানে এগোল রানা। পায়ের নিচে পিছলে যাচ্ছে তুষার।

    ‘ফাটল!’ চেঁচিয়ে উঠে সতর্ক করল আলভিলডা।

    বাড়িতে চোখদুটো রেখে আসেনি রানা। বেল্ট থেকে আইস পিক নিয়ে গায়ের জোরে ইঁটের মত শক্ত বরফে গাঁথল। চোখা টাংস্টেনের ফলা কাজ করবে নোঙরের মত। শক্ত হাতে পিক ধরে, অন্যহাতে স্ট্র্যাপ ধরল রানা, শুয়ে পড়ে ইঞ্চি ইঞ্চি করে চলল ঝুলন্ত আলভিলডার দিকে। আরও কয়েক ইঞ্চি যাওয়ার পর হাতের মুঠোয় পেল মোসুটের হুড। টেনে নিজের দিকে তুলতে চাইল মেয়েটাকে।

    নোঙর থেকে হাত সরিয়ে খপ্ করে রানার বাহু ধরল আলভিলডা, দ্রুতগতি মাকড়সার মত বেয়ে উঠে এল বিসিআই এজেন্টের পিঠে। ওকে পেরিয়ে শক্ত জমি পেতেই উঠে দিল প্রাণপণ দৌড়। মরলে মরুক মাসুদ রানা, মরণ ফাটলের আশপাশে থাকবে না সে!

    আলভিলডার মত একই অনুভূতি রানার মনে, তবে ডেটা ফেলে যেতে আপত্তি আছে ওর। ডেটা পোর্ট থেকে কর্ডের মাধ্যমে ঝুলছে প্যাড কমপিউটার। উঠে দাঁড়িয়ে হ্যাঁচকা টানে আইস পিক তুলে ওটার দিকে এগোল রানা।

    দুটো নোঙর উপড়ে যেতেই দুলে উঠল স্টেশন। উদ্যত চাবুকের মত তুষারে আছড়ে পড়ল শক্ত স্ট্র্যাপ। উড়ন্ত নোঙর থেকে বাঁচতে মাথা নিচু করেছে রানা। আবারও বরফে গাঁথল আইস পিক। শুয়ে হাত বাড়াল ফাটলের কিনারায়। আঙুলের ডগা স্পর্শ করল ঝুলন্ত কমপিউটার, তবে ভারী গ্লাভ পরা হাতে তুলতে পারবে না জিনিসটাকে।

    দু’পাটি দাঁতে কামড়ে ডানহাতের গ্লাভ খুলল রানা। ওটা ছুঁড়ে ফেলল পেছনে। ভীষণ ঠাণ্ডা হাতে লাগতেই প্রায় কুঁকড়ে গেল ও। যন্ত্রণা পাত্তা না দিয়ে খালি হাতটা গুঁজল তুষারের ভেতর। খুবলে তুলে তৈরি করল ছোট্ট সাদা বল। হাতের তাপে গলিয়ে নিল তুষারটুকু। এবার আইস পিক ছেড়ে কোমর পর্যন্ত ঝুঁকল ফাটলের মধ্যে। ভেজা আঙুলে স্পর্শ করল কমপিউটারের স্ক্রিন। হাত সরাল না। শূন্যের পনেরো ডিগ্রি নিচের তাপমাত্রায় মাত্র এক সেকেণ্ডে জমাট বেঁধেছে হাতের পানি। তাতে আটকে গেছে প্যাড কমপিউটারের স্ক্রিন। পেছাতে শুরু করে ডেটা পোর্ট থেকে ডিভাইসটা খুলে নিল রানা। ধরেছে শক্তহাতে। কিন্তু ওর পেটের নিচে কড়-কড় আওয়াজে ফাটছে ধবল প্রান্তর। উঠে দাঁড়িয়ে নিরাপদ জায়গা লক্ষ্য করে ডাইভ দিল রানা। এক সেকেণ্ড পর ফাটলের মধ্যে সাঁই করে নেমে গেল গোটা স্টেশন। শক্ত মাঠে ধুপ্ করে পড়েছে রানা। ক’সেকেণ্ড পর শুনল বজ্রপাতের শব্দ তুলে বহু নিচে আছড়ে পড়েছে মিলিয়ন ডলারের স্টেশন।

    রানার পাশে এসে থামল আলভিলডা, কুড়িয়ে এনেছে গ্লাভ। নরম সুরে বলল, ‘তুমি কি বদ্ধপাগল, রানা? জীবনের ঝুঁকি কেউ নেয় এভাবে?’

    ‘চাইনি, সুন্দরী সঙ্গিনী নিচে পড়ে যাক,’ বলল রানা।

    ‘হ্যাঁ, বাঁচিয়ে দিয়েছ আমাকে, কিন্তু ওই কমপিউটার?’ মাথা নাড়ল মেয়েটা। ‘ওটার মূল্য এতই বেশি?’

    ‘হয়তো তা-ই,’ বলল রানা। ‘ওটায় হয়তো আছে খুব জরুরি ডেটা। এমন কিছু, যেজন্যে রক্ষা পাবে আমার দেশ।’

    ‘নিজের দেশের জন্যে প্রাণ দিতেও আপত্তি নেই,’ বিড়বিড় করল আলভিলডা। ‘তোমার মত মানুষ যে-কোনও দেশের গর্ব।’

    আঙুল ও তালুর ত্বক যতটা পারা যায় কম হারিয়ে প্যাড কমপিউটারটা ছুটিয়ে নিল রানা। হার্ড ডিস্কে চলে এসেছে কয়েক গিগাবাইট ডেটা। স্ক্রিনে ট্যাপ করল রানা। প্রথমেই এল ডেটার প্রথম পৃষ্ঠা। ক’সেকেণ্ড চোখ বুলিয়েই ও বুঝে গেল, যেজন্যে এত কষ্ট করা, পেয়ে গেছে সেই জরুরি তথ্য।

    ‘কী আছে ওসবে?’ জানতে চাইল আলভিলডা।

    ‘গত বছর যেভাবে গলেছে, তার চেয়ে বেশি গলছে না গ্লেসিয়ার।’

    ‘অর্থাৎ পরিবর্তন নেই,’ বলল মেয়েটা। সোজা হয়ে দু’হাত রাখল কোমরে। ‘এই গ্লেসিয়ার অন্যগুলোর মতই। ফোঁপরা হচ্ছে না। এটা তো ভাল খবর!

    ‘তা-ই ভাবছ?’ শুকনো গলায় বলল রানা। ‘কিন্তু খারাপ দিক হচ্ছে: গ্লেসিয়ার ফোঁপরা না হলে অন্য কোথাও আছে মস্তবড় সমস্যা। নইলে এত দ্রুত সাগরের পানি বাড়ছে কেন? এর কোনও জবাব নেই আমাদের কারও কাছে।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক
    Next Article মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    Related Articles

    কাজী মায়মুর হোসেন

    অদৃশ্য ঘাতক – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    ধাওয়া – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    খুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }