Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৫৮ – মহাপ্লাবন

    কাজী মায়মুর হোসেন এক পাতা গল্প414 Mins Read0
    ⤶ ⤷

    মহাপ্লাবন – ৪৫

    পঁয়তাল্লিশ

    হাশিমা দ্বীপে প্রায় ধসে পড়া এক বাড়ির ভেতর জানালায় দাঁড়িয়ে হেলিকপ্টার চলে যেতে দেখছে ওরে চিচিওয়া। যান্ত্রিক ফড়িঙে চেপে চলে যেতে পারলে খুশি হতো। কিন্তু তা হওয়ার নয়। ওসব তলোয়ার আসল, তা প্রমাণ হলে তখন টাকা পাবে সে।

    এসব তলোয়ার খাঁটি, ভাবছে ওরে। ওগুলোর জন্যে কম পরিশ্রম করেনি সে, খুন করেছে তিন পুলিশ অফিসার আর ডযনখানেক শিনটো সাধুকে।

    হাতের তলোয়ার দেখল চিচিওয়া। চকচক করছে হঞ্জো মাসামিউনে। মন্দিরের প্রধান সাধু মরার আগে শপথ করে বলেছে, এটাই সেই অস্ত্র। তবে নিশ্চিত নয় ওরে। আলো ‘পড়লেই সোনালি ঝিলিক দিচ্ছে হালকা অস্ত্রটা।

    চারপাশে ভাঙা কংক্রিটের জঞ্জাল ও দেয়ালে বেড়ে উঠেছে সাপের মত সবুজ লতাগাছ। আকাশে জমছে ঘন মেঘ। যে- কোনও সময়ে শুরু হবে ঝড়। বিদ্যুৎ ঝিলিক দিলেই সে- আলো প্রতিফলিত করছে তলোয়ারটা।

    গুজব আছে, তৈরির সময় দামি সব রত্নের গুঁড়ো অস্ত্রের ফলায় মিশিয়ে দিয়েছিলেন মাসামিউনে। অবশ্য ওরের ধারণা, এটা স্রেফ বাজে কথা। ধাতুর সঙ্গে পাথর মেশালে বারোটা বাজবে সে তলোয়ারের। তবে এ-ও ঠিক, ইস্পাতের চেয়ে বেশি ঝিকমিক করছে জিনিসটা।

    ওরের পেছনে খুলে গেল দরজা। গলা বাড়িয়ে দিল হুয়াঙের বিজ্ঞানী সাবা সাবেলা। তাকে দেখলেই ওরের মনে হয়, একটা মস্তবড় ধেড়ে ইঁদুর, উঁকি দিচ্ছে গর্ত থেকে।

    ‘আমার সঙ্গে চলুন,’ বলল সাবেলা, ‘মিস্টার হুয়াং বলেছেন সবাইকে থাকতে হবে ভেতরে।

    বিরক্ত হয়ে মাথা নাড়ল ওরে। বেশ ক’বছর থেকেছে জেলখানায়, তাই বদ্ধ জায়গা ভাল লাগে না। তা ছাড়া, দরদর করে ঘামছে। আবারও ফিরে আসছে জ্বর। খেতে হবে আরও শক্তিশালী অ্যান্টিবায়োটিক। ‘তুমি যাও, আমি বাইরেই থাকব।’

    ‘ঠিক আছে, থাকুন, তবে তলোয়ারটা দিন। ল্যাবে পরীক্ষা করতে হবে ওটা।’

    হাতে তলোয়ার না দিয়ে ভিতু ইঞ্জিনিয়ারের বুক লক্ষ্য করে ওটা বাড়াল ওরে। আরেকটু হলে গাঁথত পাঁজরে। ‘পরে পাবে। আগে টাকা চাই।’

    চমকে পিছিয়ে গেছে সাবেলা। চোখে ভয় নিয়ে ওরেকে দেখল। পেছনে কাঠের দরজা বন্ধ করে নেমে গেল ওদিকের সিঁড়ি বেয়ে।

    আবারও চারপাশে তাকাল ওরে। দূরে দেখা যায় না এ ঘর থেকে। চারপাশে শুধু পুরনো, ভাঙাচোরা কংক্রিটের বাড়ি। একটু দূরেই ন্যাড়া পাহাড়ের এখানে ওখানে গর্ত। এখন আর কয়লা নেই। সবই পরিত্যক্ত।

    আসন্ন বৃষ্টির সোঁদা গন্ধ পেল। খারাপ লাগছে শরীর, জ্বর ছেড়ে গেলে ভাল লাগবে। বিরক্তি নিয়ে আঁধার হেলিপ্যাডের দিকে চলল সে।

    .

    হাশিমা দ্বীপের ছত্রিশ নম্বর বাড়ির রেলিংহীন ছাতে শুয়ে ইনফ্রারেড গগলস পরে চারপাশ দেখছে রানা। ডানে পাহাড়, বামে নয়তলা বাড়ি। ওরা যে বাড়িতে আছে, সেটার কয়েক তলা নিচে কংক্রিটের সেতু সরাসরি গেছে পাশের বাড়িতে।

    আলোর কোনও চিহ্ন নেই পাহাড়ে।

    নিচে কংক্রিট সেতুর ওদিকের বাড়িতে একটার ওপর একটা ফাঁকা ঘর, যেন সব প্রাচীন আমলের গুহা।

    ক্রল করে রানার পাশে থামল সোহেল।

    ওর দিকে তাকাল রানা। ‘গগটা খুঁজে পেলি?’

    ‘না,’ মাথা নাড়ল সোহেল, ‘বোধহয় পড়ে গেছে ছাত থেকে।’

    ‘আমরা নিজেরা পড়িনি সেটাই কপাল।’

    ‘ঠিক,’ বলল সোহেল। ‘কিছু দেখলি?’

    ‘ওদিকে গোল জায়গায় ঘাস,’ বলল রানা, ‘তাপ আছে, কারণ গত দু’ঘণ্টা ওখানে বসে ছিল হেলিকপ্টার।’

    ‘যাত্রীদের কাউকে দেখেছিস?’

    ‘না। তাপ বেরোচ্ছে না কোনও ভেণ্ট বা দরজা থেকে। আঁধার সব বাড়ি।’

    ‘হলদে ইঁটের রাস্তা আর পেলি না,’ বলল সোহেল।

    বাড়ি স্ক্যান করবে রানা, তখনই পড়তে শুরু করল কাঠবাদামের সমান সব বৃষ্টির হিমঠাণ্ডা ফোঁটা। আকাশের দিকে তাকাল দুই বন্ধু। ঘন হয়ে জমেছে ধূসর মেঘ, বোধহয় একাধারে ঝরাবে সারারাত। নতুন করে বাড়িগুলো স্ক্যান করতে লাগল রানা। পাশে শুয়ে ভিজছে সোহেল।

    চারপাশের সারি সারি বাড়ি তৈরি করা হয়েছিল কয়েক দশক আগে। সবই এখন কংক্রিটের কঙ্কাল। কোনও গলি এতই সরু, সাইকেল চালানোও কঠিন। নানান গলি মিশেছে অন্যগুলোর বুকে। জায়গায় জায়গায় ধসে গেছে দু’পাশের বাড়ির দেয়াল। খাঁ-খাঁ করছে ফাঁকা ঘরগুলো।

    কোনও বাড়িতে হুয়াঙের লোক থাকবে, ভেবেছিল রানা। বলল, ‘যা ভেবেছিলাম, তার চেয়েও খারাপ অবস্থা এসব বাড়ির। কে বলে বাংলাদেশের কন্ট্রাক্টররা খারাপ– এদের কাছে দশ-শূন্য গোলে হেরে ভূত হয়ে যাবে। ডেমোলিশন টিম কয়েক ঘণ্টাতেই ধসিয়ে দিতে পারবে গোটা শহর।’

    ‘তাও লাগবে না,’ বলল সোহেল, ‘এমনিতেই ধসে গেছে অর্ধেক বাড়ি।’

    হঠাৎ একটা চিন্তা আসতেই বলল রানা, ‘আমি বোধহয় জানি ওরা কোথায় আছে।’

    ‘কাউকে দেখলি?’

    ‘না। তবে এ দ্বীপে এলে এসব বাড়িতে থাকতি তুই? যে- কোনও সময়ে মাথার ওপর নামবে ছাত। তা ছাড়া, ঝড় আর বৃষ্টির ভেতর রয়ে যেতি?’

    মৃদু হাসল সোহেল। ‘না থাকতাম না। তুই ভাবছিস ওরা নেমে গেছে খনির ভেতর?’

    মাথা দোলাল রানা। ‘কয়েক দশক আগে দ্বীপ থেকে কয়লা তুলত। ওই খনিতে আছে সুড়ঙ্গের মুখ। ভেতরে থাকবে ঘরের মত বড় গুহা। ভিজতে হবে না।

    ‘শুনে ভালই তো লাগছে,’ বলল সোহেল, ‘চল, যাই।’ প্রথম সিঁড়ি ওরা পেল বাড়ির বাইরে— ফায়ার এস্কেপ। লোহার, বাজেভাবে ক্ষয়ে গেছে হলদেটে জং-এ। কয়েক তলা নিচে সিঁড়ি, সেটাও ধসে পড়েছে গলিতে।

    রানা ওপরের ধাপে পা দিতেই ভীষণ ক্যাঁচকোঁচ শব্দে দুলে উঠল গোটা সিঁড়ি। ‘ওজন নেবে না।’

    ‘অন্য কোনও সিঁড়ি চাই,’ বলল সোহেল।

    একটু এগোতেই ওরা দেখল সামনে ধসে গেছে ছাত। কংক্রিটের চাপড়া ঢালু হয়ে নেমেছে নিচের মেঝেতে। ওটা র‍্যাম্পের মত। বৃষ্টিতে ভেজা, পিচ্ছিল। সাবধানে স্ল্যাবে বসে

    সরসর করে নেমে এল ওরা।

    বাড়ির ভেতর স্যাঁতসেঁতে ও পূতিগন্ধময়। ছাতের শত শত ফাটল থেকে টপটপ করে ঝরছে বৃষ্টির ফোঁটা। এখানে ওখানে লতাগাছ ও ছোট ঝোপ। কয়েক ইঞ্চি কাদার নিচে ঢাকা পড়েছে মেঝে।

    আঁধার বাড়িতে কাজ করবে না ইনফ্রারেড গগলস। কিছুক্ষণ খোঁজার পর সিঁড়ি পেল ওরা। দুটোতলা নামার পর পেল করিডোর। ওটা গেছে সেতুর দিকে। ওদিক দিয়ে হয়তো যেতে পারবে পাশের বাড়িতে।

    সেতুর মুখে গিয়ে থামল রানা। ‘সিঁড়ি বেয়ে নামলে হয়তো কারও চোখে পড়ব না।’

    একটা ঝোপ এড়িয়ে রানার পাশে থামল সোহেল।

    অজস্র সরু ফাটল সেতুর বুকে। গোটা কাঠামো ধসে পড়বে যে-কোনও দিন। সাবধানে সেতু পেরিয়ে ওদিকের বাড়িতে ঢুকল রানা। হাতের ইশারা করল। পা টিপে টিপে সোহেল পৌঁছে যেতেই ফিসফিস করল, ‘ভুল ভেবেছি।’

    ‘কী ভুল?’ ভুরু নাচাল সোহেল।

    হাতের ইশারায় পাহাড় দেখাল রানা। ‘ওখানে পাহারা দিচ্ছে হুয়াঙের লোক। দু’জন। আমরা নামলেই দেখবে।’

    .

    বৃষ্টির মাঝে পায়চারি করে পাহারা দেয়া বিশ্রী অভিজ্ঞতা, এ কথা বলবে যে-কেউ। লো হুয়াঙের লোকদু’জনও ব্যতিক্রম নয়। তবে কাজটা ভাল না লাগলেও তাদের উপায় নেই। মাঝের টিলায় উঠছে তারা। ওপরের উঁচু চূড়া থেকে দেখবে গোটা দ্বীপের চারপাশ।

    ঝোপঝাড়ে ভরা টিলা। ওঠা কঠিন। তার ওপর বৃষ্টিতে ভিজে প্যাচ-প্যাচ করছে মাটি। একবার পিছলে কয়েক শ’ ফুট নিচে গিয়ে পড়লে খুন হবে। কাজেই খুব সাবধানে চূড়ায় উঠল তারা।

    ‘অস্বাভাবিক কিছু দেখলে?’ জানতে চাইল দলনেতা।

    মাথা নাড়ল অন্য লোকটা। ‘বোধহয় নষ্ট হয়েছে আমার ইকুইপমেণ্ট।’ চোখ থেকে নাইট ভিশন গগলস খুলল। ‘খালি দপ-দপ করছে।’

    রেইন কোটের হুড মাথায় টেনে নিল দ্বিতীয়জন। তাদের আছে নাইট ভিশন গগলস। কিন্তু বৃষ্টির জন্যে ঠিকভাবে কাজ করছে না ওগুলো। সব পানির মতই আলো পড়লে বিচ্ছুরণ ঘটায় বৃষ্টির ফোঁটা, যেন ক্যালাইডোস্কোপ।

    গগটা নিয়ে পরখ করল দলনেতা। ফেরত দিল সঙ্গীর হাতে। ‘রেযোলিউশন কমাও।’ নিজেও একই কাজ করল সে। দূরে বিদ্যুতের ঝিলিক বড় সমস্যা। গগস্-এ বিশেষ সার্কিট আছে বলে অন্ধ হবে না তারা। কিন্তু বিজলির ঝিলিক প্রতিবার কয়েক মুহূর্তের জন্যে অন্ধ করে দিচ্ছে।

    ‘খামোকা বৃষ্টির ভেতর পাঠাল কেন?’ জানতে চাইল কমবয়সী গার্ড। পরে নিল গগলস। মাথায় টেনে নিল রেইন কোটের হুড।

    ‘কারণ, বস্ চান তোমরা যেন ঠিকমত পাহারা দাও,’ বলে উঠল তৃতীয় কেউ।

    ঘুরে দাঁড়াল হুয়াঙের দুই গার্ড, কিন্তু তখনই তাদের একজনের মাথার তালুতে সজোরে নামল মোটা এক ডাল। অন্যজনের পেটে গেঁথে গেল প্রচণ্ড এক ঘুষি। পরক্ষণে খুব জোরে ঠুকে দেয়া হলো দু’জনের মাথা। জ্ঞান হারিয়ে ধুপ করে মাটিতে পড়ল তারা।

    একটু পর চেতনা ফিরতেই দেখল, মোটা গাছের কাণ্ডে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে বাঁধা হয়েছে তাদেরকে। অস্ত্র, রেইন কোট বা নাইট ভিশন গগলস নেই। তাদেরই রুমাল গুঁজে তাদের মুখ বন্ধ করা হয়েছে। আশপাশে কেউ নেই!

    .

    হুয়াং লিটনের গার্ডদের রেইন কোট পরে পাহাড় থেকে নিচে নেমে এসেছে রানা ও সোহেল। ইনফ্রারেড গগলস দিয়ে রানা দেখল, এখনও তাপ আছে হেলিপ্যাডে। তবে বৃষ্টির কারণে ক্রমেই শীতল হয়ে আসছে চারপাশ।

    ল্যাণ্ডিং এরিয়ার পাশের দেয়াল দেখল রানা। পাহাড়ের গায়ে ওখানে কয়েকটা গুহামুখ। সবই ব্যারিকেড দিয়ে বন্ধ। খালি চোখে অন্যরকম মনে হলেও হিট সেনসেটিভ গগসের কারণে দেখছে চকচক করছে লালচে রঙ।

    ‘মাঠের ওদিকে বামে শাফট,’ বলল রানা, ‘ওদিক দিয়ে ঢুকতে হবে।’

    ‘কেউ আসার আগেই, চল্‌, ঢুকে পড়ি।’

    গগলস কপালে তুলে দৌড়ে খোলা জমি পেরিয়ে সুড়ঙ্গমুখে পৌঁছল ওরা। সেঁটে গেল একদিকের দেয়ালে। রানার পাশ থেকে উঁকি দিল সোহেল। গগলসের জন্যে সময় লাগল না ওদের বুঝতে, সুড়ঙ্গ থেকে বেরোচ্ছে তাপ।

    আকাশের দিকে তাকাল সোহেল। ঝরঝর করে ঝরছে হিমঠাণ্ডা বৃষ্টি। ‘ভেতরটা গরম আর শুকনো।’

    মৃদু মাথা দোলাল রানা।

    নিঃশব্দে সুড়ঙ্গের গভীরে চলল ওরা।

    .

    দ্বীপ ঘুরে দেখছে ওরে চিচিওয়া। পায়ের নিচে মাটি হয়ে উঠেছে কাদাটে। আগে কখনও এত আবর্জনা ও জঞ্জাল ভরা স্বর্গ দেখেনি ওরে। মুখে বলে শেষ করতে পারবে না, কী অপূর্ব এই দ্বীপ। প্রায় ধসে পড়া বাড়িগুলো যেন ওকে মিষ্টি কণ্ঠে বলছে: ওহে, রয়ে যাও এখানে। দারুণ মজা পাবে।

    মানুষগুলো মরলে পৃথিবী এমনই হবে, ভাবছে ওরে। মানুষের সব চিহ্ন মুছে দিতে প্রকৃতির বেশি সময় লাগবে না। এটাই তো হওয়া উচিত!

    উঁচু বাঁধ বা দেয়ালের কাছে যেতেই বাড়ল হাওয়ার বেগ। যে-কোনও সময়ে শুরু হবে ঝড়। যথেষ্ট দেখেছে ভেবে ল্যাবের দিকে চলল ওরে। কিন্তু কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ করেই থেমে গেল।

    কী যেন চকচক করছে সামনের জঞ্জালের ভেতর। ক’সেকেণ্ড দাঁড়াবার পর ওদিকে পা বাড়াল সে। আলো আছে ওই জঞ্জালে। নিভে আবারও জ্বলছে।

    সামুরাই তলোয়ার ব্যবহার করে ঝোপের কয়েকটা ডাল কাটল ওরে। জায়গাটা পরিষ্কার হতেই ভালভাবে দেখল মাটি। ওখানে আবর্জনার ভেতর পড়ে আছে লো পাওয়ারের একটা এলইডি স্ক্রিন।

    ঝুঁকে জঞ্জালের মাঝ থেকে ওটা তুলে নিল ওরে। দেরি হলো না চিনতে। ভাঙা নাইট ভিশন গগলস একটা। খসে পড়েছে সামনের প্লেট। ফাটল ধরেছে স্ক্রিনে। তবে কাজ করছে এখনও। আঁধারে এই জিনিস ব্যবহার করে মিলিটারি আর পুলিশের লোক।

    চারপাশে তাকাল ওরে। ‘ভাবছে, এবার বুকে বিঁধবে বুলেট। অথবা হামলা হবে ওর ওপর। কিন্তু আশপাশে নেই কেউ। আর যাই হোক, আকাশ থেকে পড়েনি এই হাই-টেক ডিভাইস!

    ঝমঝম আওয়াজে পড়ছে বৃষ্টি। ঘোলাটে কুয়াশা ঘিরে রেখেছে পাশের ভাঙাচোরা বাড়িটাকে। ঝট্ করে ওদিকে তাকাল ওরে। বহু ওপর থেকে পড়েছে গগলস। ভেঙে তুবড়ে গেছে একপাশ। ঘষা খাওয়ার দাগ। আরেক দিক অক্ষত। খুঁজে দেখল ওরে, ধারেকাছে নেই গগসের ভাঙা টুকরো।

    সত্যিই বোধহয় আকাশ থেকেই পড়েছে জিনিসটা!

    ভাঙা গগসের সুইচ অফ করল ওরে। ওটা বেল্টে গুঁজে খুঁজতে লাগল কোন্ পথে উঠবে বাড়ির ছাতে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক
    Next Article মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    Related Articles

    কাজী মায়মুর হোসেন

    অদৃশ্য ঘাতক – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    ধাওয়া – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    খুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }