Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৫৮ – মহাপ্লাবন

    কাজী মায়মুর হোসেন এক পাতা গল্প414 Mins Read0
    ⤶ ⤷

    মহাপ্লাবন – ৫৩

    তেপান্ন

    একজন বন্দি পালিয়ে গেছে বুঝতেই সোহেলকে মেঝেতে ফেলে পাইপের দিকে দৌড় দিল লো হুয়াঙের লোকদু’জন। ডানদিকের গার্ড হিমুরার কাঁধ ঝাঁকিয়ে ধমকে উঠল, ‘মাসুদ রানা কোথায়?’

    ‘জানি না,’ বললেন পুলিশ অফিসার। ‘মনে হয় পালিয়ে গেছে।

    ‘কী করে? কোথায় গেছে সে?

    ‘শেকল খুলে ফেলেছিল,’ বললেন হিমুরা। ‘আপনারা বোধহয় অনেক বেশি ঢিলা রেখেছিলেন।’

    ‘তা হলে তোমাকে ফেলে গেল কেন সে?’

    মাথা নাড়লেন অফিসার। ‘অকৃতজ্ঞ। চরম অকৃতজ্ঞ! অথচ, কত কিছুই না করেছি তার জন্যে।

    প্রতিটা কথা শুনছে রানা। আছে এয়ার শাফটের দশ ফুট নিচে। এরপর কী হবে ভাল করেই জানে। পা রেখেছে একটা ক্ল্যাম্পের ওপর। বামহাতে জড়িয়ে ধরেছে পাইপ। ডানহাতে দেয়াল থেকে খসিয়ে নেয়া পাথর।

    ‘পালিয়ে যাওয়ার উপায় ছিল না,’ বলল বামের গার্ড।

    ধাক্কা দিয়ে উবোন হিমুরাকে মেঝেতে ফেলল তারা। সুড়ঙ্গের আরও গভীরে ফেলল ফ্ল্যাশলাইটের আলো।

    ওদিকে কেউ নেই।

    এবার শাফটে উঁকি দিল বামদিকের গার্ড।

    লোকটার মুখ দেখামাত্র গায়ের জোরে পাথর ছুঁড়ল রানা। সরাসরি গার্ডের চোয়ালে লাগল ওটা। ঝটকা খেয়ে পিছিয়ে গেল মাথা। ওই একইসময়ে তার হাঁটুর নিচে দু’পায়ের জোরালো লাথি বসালেন উবোন হিমুরা।

    ধড়াস্ করে কূপের পাশে পড়ল লোকটা।

    ওদিকে পাইপ বেয়ে উঠে এসেছে রানা। কাঁধ চেপে ধরে হ্যাঁচকা টান দিল নিচ থেকে। হুড়মুড় করে কূপে পড়ে দেয়ালে নাক-মুখ ছেঁচে গেল গার্ডের, পরক্ষণে রওনা হলো চল্লিশ ফুট নিচের পানি লক্ষ্য করে। পাঁচ সেকেণ্ড পর এল জোরালো ঝপাস্ আওয়াজ।

    একই মুহূর্তে পেছন থেকে দ্বিতীয় গার্ডকে ট্যাকল করেছে সোহেল। সামনের দেয়ালে হুড়মুড় করে আছড়ে পড়ল লোকটা। মেঝেতে পড়েছে সোহেলও। উঠে বসেই গার্ডের কিডনিতে বসাল প্রচণ্ড ঘুষি। বিরতি না দিয়ে পরক্ষণে কপাল নামাল লোকটার চোয়ালের ওপর।

    এদিকে কূপ থেকে উঠে এসেছে রানা। ধস্তাধস্তি করছে সোহেল আর গার্ড। একপাশ থেকে লোকটার ঘাড়ে লাথি মেরে তাকে অজ্ঞান করল রানা। নরম সুরে বলল, ‘কী রে, তিন টাচে না এর খুন হওয়ার কথা?’

    ‘বুঝলি না, আমি শম্ভু, বলল সোহেল। ‘তুই যখন আরাম করে সাঁতরে বেড়াচ্ছিস, আমি তখন জীবনের সেরা অভিনয় করেছি।’

    গার্ডের পকেটে চাবি পেয়ে সোহেলের হাতের শেকল খুলল রানা। এরপর মুক্ত করল উবোন হিমুরাকে। নিজের শেকল খুলে ব্যস্ত হাতে গার্ডের শার্ট খুলে গোল্লা তৈরি করে গুঁজে দিল তারই মুখে। হাত-পা শেকলে জড়িয়ে মেরে দিল তালা। উঠে দাঁড়াল গার্ডের পিস্তল হাতে।

    ‘কূপে যে ব্যাটা সাঁতরে বেড়াচ্ছে, তার কী হবে?’ জানতে চাইল সোহেল।

    মাথা নাড়লেন হিমুরা। ‘সাঁতার জানে না, তলিয়ে গেছে।’

    পিস্তল হাতে ফিরতি পথ ধরল রানা। পাশে সোহেল। পিছনে ধীর পায়ে হিমুরা। বাঁক নেয়ার আগে থামল ওরা। ওদিক থেকে আসছে পায়ের আওয়াজ।

    ছায়া থেকে সাবধানে উঁকি দিল রানা ও সোহেল।

    এগিয়ে আসছে হুয়াঙের এক লোক। পরনে সাদা ল্যাব কোট। চোখে ভারী কাঁচের চশমা। পিঠ ভরা দীর্ঘ কালো চুল। দু’হাতে পাঁজাকোলা করে রেখেছে লম্বা দুটো কাঠের কেস। প্লাস্টিক পেইন্ট করা দরজার হ্যাণ্ডেল ধরে চোখ থেকে সরিয়ে দিল চুল। টিপল দরজার পাশের বাটন। জ্বলে উঠল সবুজ বাতি। মৃদু আওয়াজে খুলে গেল কবাট। লোকটা ভেতরে ঢুকতেই বন্ধ হলো হুশ্ আওয়াজে।

    ‘ব্যাটা বেরিয়ে আসার আগেই, চল্, জায়গাটা পার হয়ে যাই,’ বলল সোহেল।

    ‘না,’ রাজি হলো না রানা, ‘আগে গিফট শপ দেখব।’ বাঁক ঘুরে দরজাটার সামনে থামল ও। টেকনিশিয়ানের মতই চাপ দিল বাটনে। জ্বলে উঠল ‘সবুজ বাতি। হ্যাণ্ডেল মুচড়ে দরজা খুলে ভেতরে ঢুকল রানা।

    ঘরের দূরে পলিশ করা এক তলোয়ার গভীর মনোযোগে দেখছে টেকনিশিয়ান। নিঃশব্দে তার দশ ফুট পিছনে পৌঁছে গেল রানা। খুকখুক করে কেশে উঠে কক করল পিস্তল।

    আওয়াজ পেয়ে ঘুরে তাকাল লোকটা। রানাকে দেখেই তলোয়ার টেবিলে নামিয়ে ঝট্ করে দু’হাত তুলল মাথার ওপর।

    ‘ইংরেজি জানো?’ জানতে চাইল রানা।

    মাথা নাড়ল টেকনিশিয়ান।

    ‘গুড, তো চিনা ভাষায় বলছি, হাঁটু গেড়ে বসো,’ বলল রানা।

    বেকায়দাভাবে মেঝেতে বসল লোকটা। দু’হাত মাথার ওপর। চোখে পড়ল চুল। গাল ফুলিয়ে ফুঁ দিয়ে সরাতে চাইল ওগুলোকে।

    ‘মাঝে মাঝে চুল কাটলেও তো পারো,’ বলল রানা।

    মাথা দোলাল টেকনিশিয়ান। কাছের কেস থেকে তলোয়ার নিল রানা। চমৎকার অস্ত্র। ঝিকমিক করছে ল্যাবের ফ্লুরেসেন্ট বাতির আলোয়।

    খুলে গেল ঘরের দরজা। ভেতরে ঢুকল সোহেল ও উবোন হিমুরা।

    ‘পেলি স্যুভেনিয়র?’ জানতে চাইল সোহেল।

    তলোয়ার তুলে দেখাল রানা।

    ওটা দেখেই চমকে গেলেন পুলিশ অফিসার। মৃদু কাঁপা গলায় বললেন, ‘সাবধান! আপনার হাতে জাপানের জাতীয় সম্পদ! ওটার নাম হঞ্জো মাসামিউনে। তিয়াত্তর বছর আগে লুকিয়ে ফেলা হয়েছিল শিনটো মন্দিরে।’

    টেকনিশিয়ানের দিকে তাকাল রানা। ‘লো হুয়াং এসব তলোয়ার দিয়ে কী করবে?’

    ‘ওটা জাপানের প্রতীক,’ বলল টেকনিশিয়ান।

    ‘আর অন্যগুলো?’

    দ্বিধা করল লোকটা। ‘আমরা পরীক্ষা করে দেখছি।’

    ‘তা বুঝলাম,’ ল্যাবের নানা ইকুইপমেন্ট দেখছে রানা।

    ‘কিন্তু কেন? তলোয়ারে কী খুঁজছে লো হুয়াং?’

    ‘একটা অ্যালয়,’ বলল টেকনিশিয়ান, ‘সোনালি শিখা। খুবই দুর্লভ। এখন পর্যন্ত পাওয়া গেছে সামান্য পরিমাণে। আগ্নেয় ফাটলের ভেতর। আমরা ধারণা করছি, ওটা আছে জাপানে। আর এসব তলোয়ারের একটা তৈরি হয়েছে ওই অ্যালয় দিয়ে। জানতে হবে কীভাবে তৈরি হলো তলোয়ারটা। তার চেয়েও বড় কথা, কোন্ খনি থেকে এল ওই অ্যালয়।’

    ভুরু কুঁচকে ফেলল সোহেল। ‘আমরা এখন জানি, চিনের পুব সাগরে কী খুঁজছিল লো হুয়াঙের লোক।’

    ‘প্রথমে ওখান থেকেই সংগ্রহের চেষ্টা করা হয়,’ বলল টেকনিশিয়ান। ‘কিন্তু তারপর ফুরিয়ে গেল খনি।

    ‘সাগরের নিচে কীভাবে খনি চালু করেছে?’ জানতে চাইল রানা।

    ‘আল্ট্রাসনিক ওয়েভ ও হাই-ইনটেনসিটি ভাইব্রেশনের মাধ্যমে। সঙ্গে ব্যবহার করা হয় কার্বন সিলিকন ফ্র্যাকিং লিকুইড। ইউনিক সিস্টেম, গভীর খনিতে ড্রিল না করেও তোলা যায় ‘ওর’।’

    ‘ওই ‘ওর’-এর সঙ্গে গভীর থেকে উঠছে কোটি কোটি গ্যালন পানি, সেটা জানো?’ জিজ্ঞেস করল রানা।

    ‘প্রসেসের সময় পানি বেরোয়ই,’ বলল টেকনিশিয়ান, ‘তবে সেটা বেশি নয়।’

    ‘বেশি নয়?’ ভুরু কুঁচকে ফেলল রানা। ‘তোমরা তা হলে কিছুই জানো না। তোমাদের তৈরি ফাটল থেকে প্রতি সেকেণ্ডে বেরোচ্ছে কোটি কোটি গ্যালন পানি। আমরা ঠেকাতে না পারলে আগামী একবছরে তলিয়ে যাবে অনেকগুলো নিচু দেশ।’

    ‘অসম্ভব,’ মাথা নেড়ে বলল লোকটা।

    ‘হাড়ে হাড়ে সব টের পাবে,’ বলল রানা।

    ‘চল, বেরিয়ে যাই,’ তাড়া দিল সোহেল। ‘যে-কোনও সময়ে কেউ বুঝবে আমরা শাফটে নেই।’

    ঠিকই বলেছে সোহেল। টেকনিশিয়ানের দিকে তাকাল রানা। ‘প্রথম যখন এলাম, সঙ্গে ছিল একটা ইকুইপমেন্ট ব্যাগ। ওটা এখন কোথায়?’

    লোকটার চোখ গেল লকারের দিকে। চোখ অনুসরণ করেছে সোহেল। লকার খুলে ওদের ব্যাগ বের করে নিল ও। ভেতরে রয়েছে সুইম ফিন, মাস্ক আর অক্সিজেনের ছোট বোতল। পাশেই ইনফ্রারেড গগলস। ‘সবই আছে। বাদ পড়েনি আমাদের রেডিয়ো ট্র্যান্সিভার।’

    ‘অস্ত্র?’ জানতে চাইল রানা।

    আরও ক’টা লকার ঘেঁটে দেখল সোহেল। ‘না। নেই।’

    নিজের পিস্তল ওর হাতে দিল রানা। তলোয়ার উঁচিয়ে বলল, ‘এটাই সই। কাজ শেষে ফেরত দেব সত্যিকারের মালিকের কাছে।’

    পিস্তলের চেম্বারে গুলি আছে, দেখল সোহেল। তলোয়ার নাচিয়ে টেকনিশিয়ানকে উঠে দাঁড়াতে ইশারা করল রানা। ‘আমাদের সঙ্গে যাচ্ছ। আরও অনেক কিছু বেরোবে তোমার পেট থেকে।’

    তোয়ালে দিয়ে লোকটার মুখ বাঁধলেন উবোন হিমুরা। তার বেল্ট থেকে নিলেন রেডিয়ো। দরজা খুলে সুড়ঙ্গে চোখ বুলিয়ে নিল রানা। কেউ নেই। ‘এবার যাওয়া যাক।’

    সুড়ঙ্গ-মুখের দিকে চলেছে ওরা। কিছু দূর যেতেই সামনে পড়ল অ্যাসেম্বলি রুম। ওটা পাশ কাটিয়ে যেতেই হঠাৎ খুলে গেল পেছনের ওই ঘরের দরজা। বেরিয়ে এসেছে দুই চিনা কর্মী। রানা আর সোহেলের মাঝে মুখ বাঁধা টেকনিশিয়ানকে দেখেই সব বুঝে নিল তারা।

    ধাক্কা দিয়ে টেকনিশিয়ানকে সরিয়ে তলোয়ার হাতে ঘুরে দাঁড়াল রানা। কিন্তু দু’লাফে দরজার ওদিকে গেল লোকদুটো। পেছনে আটকে দিল কবাট। মাত্র পাঁচ সেকেণ্ড পর ইন্টারকমে এল ঘোষণা: ‘ছুটে গেছে বন্দিরা! প্রধান সুড়ঙ্গে! আবারও বলছি: বন্দিরা এখন প্রধান সুড়ঙ্গে!’

    ঠেলা দিয়ে টেকনিশিয়ানকে মেঝেতে ফেলল রানা। তাকে নিলে ধীর হবে গতি। এবার পালাতে হবে লেজ তুলে। ‘চল্‌, চল, হিমুরা আসুন!’

    সুড়ঙ্গ-মুখের দিকে ঝেড়ে দৌড় দিল ওরা তিনজন

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক
    Next Article মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    Related Articles

    কাজী মায়মুর হোসেন

    অদৃশ্য ঘাতক – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    ধাওয়া – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    খুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }