Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৫৮ – মহাপ্লাবন

    কাজী মায়মুর হোসেন এক পাতা গল্প414 Mins Read0
    ⤶ ⤷

    মহাপ্লাবন – ৫৫

    পঞ্চান্ন

    ‘অত ওপর থেকে লাফ দিয়ে পায়ে চোট লেগেছে,’ বলল সোহেল। পড়ে যাচ্ছিলেন হিমুরা, ডান হাতে তাঁকে জড়িয়ে ধরে ওজন নিয়েছে ও।

    খুঁড়িয়ে হাঁটছেন পুলিশ অফিসার। ব্যথায় কুঁচকে গেছে গাল। তবে কথাটা শুনে মৃদু হাসলেন। ‘লাফ ঠিকই ছিল। কিন্তু নেমে ব্যথা পেয়েছি।’

    ‘গোটা ছয়েক বিয়ার শেষ করলেই সুস্থ হয়ে যাবেন,’ ভরসা দিল সোহেল।

    আর চলতে পারছেন না হিমুরা।

    রানা গেছে সামনের বাড়ি দেখে আসতে।

    এই সুযোগে বসে পড়লেন পুলিশ অফিসার।

    পেরিয়ে গেল কয়েক মিনিট, তারপর ফিরল রানা। ‘আশপাশে আমাদের বন্ধু রোবটদের দেখলাম না।’

    ‘কপাল ভাল নরকের কীটগুলোর ডানা নেই,’ মন্তব্য করল সোহেল।

    মাথা দোলাল রানা। চালু করল নুমার ট্র্যান্সিভার। ‘এবার সাহায্য চাইব।’ সিনক্রোনাইয হওয়ার পর রেডিয়োর ডানে জ্বলে উঠল সবুজ বাতি। ট্র্যান্সমিট বাটন টিপল রানা। ‘হিনা, তুমি কোথায়?

    পেরোল বেশ কয়েক সেকেণ্ড। জবাব দিল না কেউ।

    ‘কে জানে, হয়তো মডার্ন টেকনোলজি ভেবে বোট থেকে ট্র্যান্সিভার ফেলে দিয়েছে মেয়েটা,’ বিমর্ষ সুরে বলল সোহেল।

    ‘হিনা, আমি মাসুদ রানা। শুনছ? রিসিভারের বামে বাটন টিপে কথা বলো।’

    স্ট্যাটিক এল। তারপর শোনা গেল মেয়েটার কণ্ঠ: ‘ভাল করেই জানি কীভাবে রেডিয়ো ব্যবহার করতে হয়।’

    ‘গুড,’ বলল রানা। ‘কোনও সমস্যায় পড়েছ?’

    ‘না, তবে সারারাত ভিজে সকালে জ্বর আসবে।’

    ‘আমরা আছি সমস্যায়,’ বলল রানা। ‘ভাল সংবাদ হচ্ছে: পেয়েছি পুলিশ অফিসার উবোন হিমুরাকে। খারাপ সংবাদ: তাড়া করছে আমাদেরকে একদল ওঅর-বট। আমরা অর্ধেক পথ যেতে পারব, তবে বাকি পথ এগিয়ে আসতে হবে তোমাকেই। পারবে?’

    ‘নিশ্চয়ই,’ বলল মেয়েটা। ‘কোনও ব্যাপারই নয়।’

    ‘আমরা এলে খুঁজে নিয়ো,’ বলল রানা। ‘ব্যবহার করব ডানা আর প্যারাসেইল।’

    ‘সাগরে নেমে এলেই বোটে তুলে নেব।’

    ‘ঠিক আছে।’ রেডিয়ো অফ করে সরিয়ে রাখল রানা। ‘তিনতলা নিচে ওদিকের বাড়িতে যাওয়ার সেতু। চলুন, রওনা হওয়া যাক।’

    নেমে এসে সেতুর মুখে পৌঁছল ওরা। সতর্ক চোখে দেখল আশপাশে নেই রোবট। সাবধানে সেতু পেরিয়ে সামনের বাড়িতে ঢুকল ওরা। চলে এল সিঁড়ির কাছে। তিন মিনিটও লাগল না উঠতে। দশতলার মেঝেতে নেমেছে ছাতের ঢালু, বড় স্ল্যাব। ওটা বেয়ে উঠতে হবে ছাতে।

    বৃষ্টিতে ভিজে ভীষণ পিছলা স্ল্যাব, ওঠা কঠিন। হাত ও হাঁটু ব্যবহার করে উঠতে লাগল রানা। ডানহাতে হঞ্জো মাসামিউনে। গতি কম ওর।

    ওকে পাশ কাটিয়ে ছাতের কাছে পৌঁছুল সোহেল। উঠে ছাতে পা রাখবে, এমনসময় চারপাশে লাগল একরাশ গুলি। ছাত থেকে ছিটকে উঠল কংক্রিটের চল্টা। চমকে গিয়ে পিছলে গেল সোহেল। নামার সময় সঙ্গে নিল রানা ও উবোন হিমুরাকে।

    নিচের মেঝেতে কয়েক গড়ান দিয়ে উঠে বসল রানা। ‘এত সমাদর আশা করিনি।’

    ‘দেখি গিয়ে কে সে,’ বলল সোহেল। আবারও স্ল্যাব বেয়ে উঠল ও, নিচু করে রেখেছে মাথা। হাতে নাইন এমএম পিস্তল। ছাতের কিনারা লক্ষ্য করে টিপে দিল ট্রিগার। গুলির ভয়ে হঠাৎ করে ছুটে আসবে না শত্রুপক্ষ।

    দ্বিতীয়বার উঁকি দিয়ে আবারও মাথা নামাল সোহেল। ‘রোবট?’ জানতে চাইল রানা।

    মাথা নাড়ল সোহেল। ‘ইয়াকুয়া খুনি। একহাতে পিস্তল, আরেক হাতে মস্ত এক তলোয়ার।’

    ‘একা?’

    ‘না, সঙ্গে হুয়াঙের চিফ ইঞ্জিনিয়ার সাবা সাবেলা। ‘অস্ত্র ফেলে আত্মসমর্পণ কর,’ কঠোর সুরে বলে উঠল ওরে চিচিওয়া।

    ‘যাতে জাপানের প্রধানমন্ত্রী খুনের দায়ে সব দোষ চাপিয়ে দিতে পারো আমাদের ঘাড়ে?’ পাল্টা চেঁচাল সোহেল, ‘মর্, ব্যাটা!’

    ‘সাহস থাকলে লড়বি, নইলে, অপেক্ষা করবি,’ বলল ওরে। ‘তাতে পৌঁছে যাবে ওঅর-বটগুলো। ঝাঁঝরা হবি গুলি খেয়ে। কীভাবে মরবি, তা নিয়ে আমার মাথা-ব্যথা নেই।’

    ‘মহাবিপদে ফেলেছে,’ মন্তব্য করলেন হিমুরা।

    ‘রোবট এলে পরিস্থিতি আরও খারাপ হবে;’ স্বীকার করল রানা।

    ‘এক কাজ করি, তেড়ে গিয়ে লড়াই করি,’ বলল সোহেল।

    ‘তুই না আত্মহত্যা পছন্দ করিস না?’ বলল রানা।

    ‘উপায় কী?’ মাথা নাড়ল সোহেল। ‘আর তো কোনও পথ নেই!’

    ‘আমার মনে হয় আছে,’ বলল রানা। ‘ব্যস্ত রাখ লোকটাকে। মাঝে মাঝে একটা দুটো গুলি পাঠাবি। যাতে মনোযোগ দিতে না পারে আমার দিকে।’ মেঝে থেকে উঠে তলোয়ার বাগিয়ে ধরল ও। *এরপর লড়াই হবে সামুরাই স্টাইলে!’

    রানা বিদায় নেয়ায় স্ল্যাবের আরও সামান্য ওপরে উঠে এক রাউণ্ড গুলি পাঠাল সোহেল। আলাপের সুরে বলল, ‘মনে হয় না খোলা ছাতে বাঁচবে। আড়াল বলতে কিছুই নেই। একটা গুলিই যথেষ্ট তোমাকে লাশ বানাতে।’

    ‘এত কপাল নেই তোর,’ খলখল করে হাসল প্রেতাত্মা, ‘চাইলে ছাতে উঠে লড়াই কর। সমান সুযোগ দেব।’

    ‘ধরে নিতে পারেন মিথ্যা বলছে,’ বললেন হিমুরা।

    ‘ধরে নিয়েছি, মৃদু হাসল সোহেল। হাত ওপরে তুলে ছাতের কিনারা লক্ষ্য করে পাঠাল আরেকটা গুলি।

    .

    সোহেলের দিকে মনোযোগ দিয়েছে চিচিওয়া, সেই সুযোগে বাড়ির অন্যদিকে এল রানা। একবার উঁকি দিয়ে দেখল বাইরে। গোটা বাড়ি ঘিরে রেখেছে ছয়পায়া মেশিনগুলো। কিছু ঢুকছে ভেতরে। সংখ্যায় কমপক্ষে এক ডযন। এবার নিয়ম মেনে সার্চ করবে না, সোজা হামলা করবে ওদের ওপর।

    সময় বিপক্ষে। কাজেই ঝুঁকি নিয়ে করতে হবে যা করার। জানালা দিয়ে বেরিয়ে কার্নিশ ধরে বাড়ির আরেক পাশে চলল রানা। দু’মিনিট লাগল জং ধরা ফায়ার এস্কেপের কাছে পৌছুতে। প্রথম যখন এসেছিল, ওটা ব্যবহার করেনি ওরা। কিন্তু এবার আর উপায় নেই।

    রানা শুনল, চিচিওয়ার উদ্দেশে বলল সোহেল: ‘রোবট দিয়ে আমাদের ঝাঁঝরা করলে করোনার বুঝে যাবে, আমরা প্রধানমন্ত্রীকে খুন করিনি।’

    ‘তোদের লাশ সাগরে ফেলে হাঙরের পেট পূর্তি করাব, ‘ পাল্টা বলল প্রেতাত্মা। ‘বাকি জীবন তোদের খুঁজেও পাবে না পুলিশ।’

    ফায়ার এস্কেপের রেলিং টপকে লোহার ধাপে পা রাখল রানা। অপেক্ষা করল। আবারও গুলি পাঠাল সোহেল। ওই আওয়াজ মিলিয়ে যাওয়ার আগেই লোহার সিঁড়িতে পুরো ভর দিল রানা। এদিক ওদিক দুলছে গোটা সিঁড়ি। ভয়ে আড়ষ্ট হয়ে গেল ও। এক পা এক পা করে উঠতেই ক্যাঁচকোঁচ আওয়াজে গুঙিয়ে উঠছে লোহার ধাপ। কপাল ভাল, এখনও খসে পড়েনি বহু নিচের চাতালে।

    ধীরে উঠছে রানা। জীবনে কখনও এত সতর্ক হয়ে সিঁড়ি বায়নি ও। প্রতি পা ফেলছে বুক ভরা ভয় নিয়ে। অস্ত্র বলতে সঙ্গের এই তলোয়ার।

    ছাতের কাছে পৌঁছুবার আগেই টের পেল, দেয়াল থেকে খুলে আসছে ফায়ার এস্কেপ। ফাটল ধরা মুড়মুড়ে কংক্রিটের বুক থেকে উধাও হয়েছে ব্র্যাকেট। গোটা কাঠামো টিকে আছে এখন স্রেফ এক প্রস্থ তারের কল্যাণে। ওটা ছিঁড়লেই খসে পড়বে গোটা লোহার সিঁড়ি।

    প্ল্যাটফর্ম থেকে সামনের নিচু দেয়ালে উঠল রানা। বাইরে সরল লোহার মই। আস্তে করে এনে ওটাকে দেয়ালের পাশে রাখল ও।

    ছাতে চলেছে তুমুল মৌখিক বিবাদ।

    ‘গুলি জমিয়ে রাখ, শালা! মাকড়সাগুলো এলে বুঝবি!’

    জবাবে তিনটে গুলি পাঠাল সোহেল। ওই আওয়াজ কাজে লাগিয়ে দেয়াল টপকে ছাতে নামল রানা। সামনে বাগিয়ে ধরেছে হঞ্জো মাসামিউনে। একটু দূরেই কাভার নিয়ে বসে আছে সাবা সাবেলা আর ওরে চিচিওয়া।

    রানাকে আগে দেখল চিফ ইঞ্জিনিয়ার। ‘সাবধান!’

    চরকির মত ঘুরেই উঠে দাঁড়াল চিচিওয়া। দেরি হলো না গুলি পাঠাতে। কিন্তু তলোয়ারের আঘাতে তার হাত থেকে পিস্তলটা উড়িয়ে দিল রানা। কাটা পড়েছে প্রেতাত্মার বুড়ো আঙুলের অর্ধেক।

    ছাতে পড়েই ‘বুম!’ শব্দে গর্জে উঠল পিস্তল। বোঝা গেল না কোথায় গেল নিশানাহীন গুলি। কাটা আঙুলের ব্যথায় ঘুরেই প্রায় বসে পড়ল ওরে চিচিওয়া।

    তার দিকে খেয়াল দিল না রানা। পিস্তল পেতে ডাইভ দিয়েছে সাবেলা। ঝড়ের বেগে সামনে বেড়ে তার চোয়ালে মোক্ষম এক লাথি মারল রানা। পরক্ষণে তলোয়ারের ডগা দিয়ে দূরে ঠেলে দিল পিস্তলটা।

    খয়েরি তলোয়ার দুলিয়ে ছুটে এল ওরে চিচিওয়া। ফলা নামাল রানার মাথার ওপর। কিন্তু হঞ্জো মাসামিউনে দিয়ে কোপ ঠেকিয়ে দিল রানা। পরের আক্রমণে সরল আরেক দিকে। চিচিওয়ার বুড়ো আঙুলের ক্ষত থেকে দরদর করে ঝরছে রক্ত, কিন্তু প্রচণ্ড রাগে বেসামাল সে। তেড়ে গেল রানার দিকে।

    হঞ্জো মাসামিউনে দিয়ে খয়েরি তলোয়ারের হামলা ঠেকাল রানা। পরক্ষণে পাশ থেকে চালাল তলোয়ার। এ হামলা ঠেকাতে না পারলে কাটা পড়বে খুনিটার মাথা

    তলোয়ারবাজি ভালই জানে চিচিওয়া। ঝটকা দিয়ে পিছিয়ে গেল সে। তলোয়ারের প্রচণ্ড এক মোচড়ে উড়িয়ে দিতে চাইল প্রতিদ্বন্দ্বীর অস্ত্র।

    হাত থেকে হঞ্জো মাসামিউনে ছুটে যাওয়ার আগেই পিছিয়ে গেল রানা। আক্রমণে এসে টিটকারির সুরে বলল চিচিওয়া, ‘তলোয়ারে তুই আমার তুলনায় কিচ্ছু না! এবার একটা একটা করে কেটে নেব তোর হাত-পা!’

    ঠং-ঠনাৎ আওয়াজে লাগছে দুই তলোয়ারের ফলা।

    একপাশ থেকে চিচিওয়া তলোয়ার চালাতেই দক্ষতার সঙ্গে আবারও ঠেকিয়ে দিল রানা। শ্রদ্ধার ভাব ফুটল জাপানীর কাঠবাদাম চোখে।

    ‘রক্তের স্বাদ নেবে বলে দু’ শ’ বছর অপেক্ষা করছে এ তলোয়ার,’ খলখল করে হাসল চিচিওয়া। লাফিয়ে এগোল রানার দিকে। ‘আজ তোর রক্তে প্রাণ জুড়াবে এর!’

    বিরাম নেই রানার। নানাদিকে সরে হামলা করছে ওরে চিচিওয়া। একবার তলোয়ারের ডগা রানার বুকে প্রায় ছুঁইয়ে দিল সে। তবে হাঁটু ভাঁজ করে কাত হয়ে ওকে বিফল করে দিল রানা। ওর কাঁধের ওপর দিয়ে সাঁই করে চলে গেল খয়েরি ফলা।

    এই সুযোগে হঞ্জো মাসামিউনে চালাল রানা।

    পাসাটা-সোট্টো।

    লাফিয়ে পেছাল চিচিওয়া। পরক্ষণে আবারও এগোল উন্মাদের মত। খেপে গেছে রানাকে খুন করতে না পেরে। শুরু হলো দু’জনের মুখোমুখি লড়াই। দুই তলোয়ারের ফলার সংঘর্ষে নানাদিকে ছিটিয়ে পড়ছে লাল ফুলকি। চিচিওয়ার বুড়ো আঙুলের রক্ত ভিজিয়ে দিয়েছে খয়েরি তলোয়ারের হাতল ও ফলা।

    প্রচণ্ড হামলার মুখে বারবার পিছাতে হচ্ছে রানাকে। পেছনেই ছাতের কিনারা। এত বিপদের মুখে আরও একটি নতুন বিপদ দেখল রানা। পিস্তলের জন্যে ক্রল শুরু করেছে সাবেলা।

    ‘সোহেল! জলদি!’ ডাক দিল রানা।

    এরই মধ্যে স্ল্যাব বেয়ে ছাতে উঠেছে সোহেল। দৌড়ে গিয়ে ডাইভ দিল সাবেলার ওপর। শুরু হলো পিস্তল দখলের লড়াই। ওদিকে আবারও রানার ওপর হামলে পড়ল ওরে চিচিওয়া।

    সামনে বেড়ে রানার বুক ভেদ করতে চাইল সে। ঝট্ করে সরল রানা। কিন্তু পরক্ষণে দু’হাতে খয়েরি তলোয়ার ওর মাথার ওপর নামাতে চাইল ওরে চিচিওয়া।

    এ আঘাতে মাথা থেকে পেট পর্যন্ত দু’ভাগ হবে রানা।

    হঞ্জো মাসামিউনে তুলে ঠেকাল দা-র মত কোপটা। কিন্তু টলে গেছে ভারসাম্য। প্রায় বসে পড়তে হয়েছে ওকে। এখন নিজেকে রক্ষা করা অসম্ভব। বুঝল, খুন হবে এবার।

    চিচিওয়া তলোয়ার চালাবার আগেই সামনে বেড়ে কাঁধ দিয়ে তার ঊরুতে প্রচণ্ড গুঁতো দিল রানা। বামহাতে জড়িয়ে ধরেছে শত্রুর হাঁটু। গায়ের সব শক্তি খাটিয়ে লোকটাকে তুলেই ছুঁড়ে ফেলল ফায়ার এস্কেপ লক্ষ্য করে।

    নিচু দেয়াল টপকে লোহার সিঁড়িতে পড়ল চিচিওয়া। খামচে ধরেছে ওপরের ধাপ। দুলে উঠল ফায়ার এস্কেপ। কয়েক ইঞ্চি সরতেই টানটান হলো তার।

    লাফ দিয়ে নিচু দেয়ালে উঠল রানা। ওকে দেখছে ওরে চিচিওয়া। চোখে ভয়ের অদ্ভুত চাহনি। হাত থেকে পড়ে গেল খয়েরি তলোয়ার। মাঝের ধাপে ঠং করে লেগে উধাও হলো নিচের অন্ধকারে।

    পেট চেপে ধরে রেখেছে চিচিওয়া। হাত সরাতেই রানা দেখল, নিজের রক্তে ভিজে গেছে তার পেট ও ঊরু। ফায়ার এস্কেপে নামার সময় তলোয়ারের ডগার ওপর পড়েছে তার পেট। ক্ষতটা গভীর, কিন্তু মারাত্মক নয়।

    লোকটা নতুন অস্ত্র বের করবে বা কৌশল খাটাবে, সে- সুযোগ দিল না রানা, হঞ্জো মাসামিউনে দিয়ে এক কোপে কেটে দিল তার। বাম পায়ে ঠেলে দিল ফায়ার এস্কেপটা।

    বাড়ির গা থেকে সরে ধাতব গোঙানি তুলে বহু নিচের গলিতে খসে পড়ল লোহার সিঁড়ি। ওটার সঙ্গে চিরকালের জন্যে বিদায় নিয়েছে ওরে চিচিওয়া।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক
    Next Article মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    Related Articles

    কাজী মায়মুর হোসেন

    অদৃশ্য ঘাতক – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    ধাওয়া – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    খুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }