Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৫৮ – মহাপ্লাবন

    কাজী মায়মুর হোসেন এক পাতা গল্প414 Mins Read0
    ⤶ ⤷

    মহাপ্লাবন – ৫৭

    সাতান্ন

    ভোর হতে এখনও অন্তত একঘণ্টা।

    শাংহাই শহর কেন্দ্রে পিপল্স্ স্কয়্যারের ফাঁকা প্লাযা পার হয়ে আঁধারে হাঁটছে আসিফ রেজা ও তার স্ত্রী তানিয়া। ওদের সঙ্গে রয়েছে মহিলা সাংবাদিক মেরিয়ান হিউবার্ট। সে বলল, ‘আগে এ জায়গাটা ছিল ঘোড়ার রেসের মাঠ। কিন্তু কমিউনিস্ট পার্টি চাইল না জুয়া নিয়ে মাতামাতি করুক মানুষ। তখন তারা এখানে তৈরি করল এই পার্ক।’

    ‘অথচ এখন সেই জুয়াই খেলতে হচ্ছে,’ বলল আসিফ। ‘জীবন-জুয়া। বন্দি হলে বাকি জীবনেও জেল থেকে বেরোতে পারব না।’

    পার্ক পার হয়ে সরকারী ভবনের কাছে পৌঁছুল ওরা। লোকে ওটাকে বলে শামুক বাড়ি। এর কারণ, একতলায় বেশ ক’টি দরজা থাকলেও কংক্রিটের ভাঁজ ও কাঁচের কারণে দেখা যায় না নিচের কয়েক তলা।

    আগেই সিদ্ধান্ত নেয়া শেষ, তাই দ্বিধা ঝেড়ে হেঁটে চলেছে আসিফ, তানিয়া ও মেরিয়ান। নির্দিষ্ট ভবনের গেটে গিয়ে থামল ওরা। নিজের ক্রেডেনশিয়াল বাইরের গার্ডকে দেখাল মেরিয়ান।

    ‘ভাল হতো না আমি একা গেলে?’ বলল আসিফ। ‘বন্দি হলে সেই সুযোগে পালাতে পারতে তোমরা দু’জন।’

    মাথা নাড়ল তানিয়া। ‘মনে নেই, বিয়ের আগে দু’জন দু’জনকে কথা দিয়েছি, ঘটনা যাই ঘটুক, সবসময় পাশে থাকব আমরা?’

    ‘কিন্তু তোমার খারাপ কিছু হবে ভাবতে গেলে…’

    ‘আমরা ভালই থাকব,’ স্বামীকে থামিয়ে দিল তানিয়া। ‘তা ছাড়া, মেরিয়ানের ওই ভ্যানে ঘুমানোর চেয়ে জেলখানাও ভাল।’

    সামনের গার্ড ছেড়ে দেয়ায় চেক পয়েন্টে গিয়ে থামল ওরা। এ জায়গা পাহারা দেয়া হয় চব্বিশ ঘণ্টা। ওদেরকে ঘিরে ফেলল কয়েকজন সশস্ত্র সৈনিক। পরীক্ষা করে দেখছে ওদের সঙ্গের জিনিসপত্র। কঠোর গলায় দলনেতা বলল, ‘ক্রেডেনশিয়াল?’

    ওর নেটওঅর্কের আইডি বাড়িয়ে ব্যাখ্যা দিল মেরিয়ান, ‘এরা আমার নতুন প্রোডাকশন ক্রু। ওদেরকে…’

    মহিলা সাংবাদিককে পাত্তা না দিয়ে কড়া চোখে আসিফ ও তানিয়াকে দেখল গার্ডদের দলনেতা। ক্ষণিকের জন্যে দ্বিধায় পড়ল সে। চিনা ভাষায় চিৎকার করে কী যেন বলে হাতের ইশারা করল। জড় হলো আরও কয়েকজন গার্ড।

    ‘আমাদেরকে বলে দেয়া হয়েছে জেনারেল ফং মিং-এর সঙ্গে দেখা করতে,’ ঘাবড়ে গিয়ে বলল আসিফ। ‘তাঁর জন্যে জরুরি কিছু জিনিস এনেছি।’

    ওর কথা চাইনি ভাষায় অনুবাদ করল মেরিয়ান।

    মাথা নাড়ল গার্ডদের দলনেতা। পকেট থেকে বের করল মোবাইল ফোন। তার সঙ্গীরা বের করেছে অস্ত্র। একজন পিস্তল তাক করল আসিফের হাঁটু লক্ষ্য করে।

    ওদেরকে আসতে দাও,’ কণ্ঠস্বর এল ছায়ার ভেতর থেকে। সবার চোখ চলে গেল ওদিকে।

    থমকে গেছে গার্ডরা।

    বিশাল লবি থেকে বেরিয়ে এল সুদর্শন এক চিনা যুবক। পরনে ধূসর সুট। তাকে দেখে অ্যাটেনশন হয়ে দাঁড়াল গার্ডরা।

    ‘তোমাদের সার্চ হয়ে গেলে এঁদেরকে নেব আমাদের অফিসে,’ বলল ধূসর সুট। ‘বডি সার্চ।’

    ‘কিন্তু, স্যর, এরা পলাতক অপরাধী,’ বলল গার্ডদের দলনেতা। ‘আমাদের লিস্টে আছে। দেশের শত্রু।’

    কড়া চোখে তাকে দেখল যুবক। ‘আমি কিন্তু তোমাকে একটা নির্দেশ দিয়েছি।’

    ‘জী, স্যর।’

    কী বলা হয়েছে, ইংরেজি করে আসিফ ও তানিয়াকে জানাল মেরিয়ান।

    ‘যাক্, মনে হচ্ছে মেজর জেনারেল (অব.) রাহাত খানের কথা রাখবে এই লোক,’ বলল আসিফ।

    পরিষ্কার বাংলায় জবাব এল যুবকের, ‘অবস্যই!’

    ‘ক্যালকাটার বাংলা বলচে, গো,’ বলল তানিয়া।

    ওদেরকে সার্চ করল গার্ডরা।

    সরিয়ে নিল সব ইকুইপমেণ্ট।

    মেরিয়ানের কাছ থেকে আসিফ ও তানিয়াকে আলাদা করে নিয়ে গেল বাড়ির ভেতর। তুলে আনা হলো সপ্তমতলার এক অফিসে। এরই ভেতর পরস্পর পরিচিত হয়েছে চাইনি যুবক, আসিফ ও তানিয়া।

    চমৎকারভাবে গুছিয়ে রাখা অফিসে বসতে বলে বিদায় নিল চাইনি যুবক।

    ‘এবার কী?’ স্ত্রীর দিকে তাকাল আসিফ।

    ‘অপেক্ষা,’ বলল তানিয়া। ‘আশা করি আমাদের কথা জেনেছেন জেনারেল ফং মিং।’

    চুপ করে বসে থাকল ওরা। কিছুক্ষণ পর বিরক্ত হয়ে বিশাল পিকচার উইণ্ডো দিয়ে দূরে তাকাল আসিফ। নিচে ধূসর হয়ে উঠেছে প্লাযা। ভোর হচ্ছে।

    আরও ক’মিনিট পর অফিসে ঢুকলেন বয়স্ক এক লোক। পরনে সবুজ রঙের পিপল্স লিবারেশন আর্মির ইউনিফর্ম। বুক ভরা মেডেল। মাথার ক্যাপের নিচ থেকে চেয়ে আছে তীক্ষ্ণ দুটো চোখ। জেনারেলের পর অফিসে ঢুকল সেই যুবক, হাতে আসিফদের ল্যাপটপ।

    ‘স্যর, এঁদের কথাই বলেছেন বিসিআই চিফ।’

    মৃদু মাথা দোলালেন চাইনিয সিক্রেট সার্ভিস চিফ ফং মিং। আসিফ জানালার দিকে চেয়ে আছে দেখে বললেন, ‘খোলা যায় না এসব জানালা। পালাতে পারবেন না।’

    ‘পালাতে চাইলে এখানে আসতাম না,’ বলল আসিফ, ‘আপনিই তো ফু-চুঙের বস, জেনারেল ফং মিং?’

    ‘হ্যাঁ,’ বললেন জেনারেল, ‘ফু-চুঙের কাছে শুনলাম আপনারা আসিফ ও তানিয়া রেজা। কাজ করেন নুমার হয়ে। অনেকের ধারণা: আপনারা গুপ্তচর। এর কারণও আছে। বেআইনীভাবে পা রেখেছেন এ দেশে। হয়তো জানেন না, এ অপরাধের জন্যে মৃত্যুদণ্ড হতে পারে।

    কথা শুনে মুখ শুকিয়ে গেল আসিফের। ভেবেছিল বড়জোর জেল হবে। কিন্তু এই লোক বলছে মেরেও ফেলা হতে পারে!

    ‘আশা করি আপনাদের জেল-জরিমানা বা বিপদ হবে না, বললেন জেনারেল ফং মিং।

    ‘আমাদের ব্যাপারে সবই মিস্টার ফু-চুংকে জানিয়ে দিয়েছেন বিসিআই চিফ,’ বলল তানিয়া। ‘মিস্টার ফু-চুং আপনাকে কিছু জানাননি?

    মৃদু হেসে যুবককে দেখালেন জেনারেল, বললেন, ‘ইনিই ফু-চুং। হ্যাঁ, জানিয়েছেন। তবুও আরেকবার বলুন কেন এসেছেন।’

    লজ্জিত দৃষ্টিতে যুবককে দেখল তানিয়া।

    ‘সব শুনলে বিশ্বাস করবেন না,’ বলল আসিফ।

    ভুরু কুঁচকে ওকে দেখলেন জেনারেল। ‘বিশ্বাস করব কী করব না, সেটা আমার ওপরই ছেড়ে দিন। নিন শুরু করুন।’

    সংক্ষেপে বলতে লাগল আসিফ ও তানিয়া।।

    টেবিলের কিনারায় বসে শুনছেন জেনারেল। কিছুক্ষণ পর আরও গম্ভীর হয়ে গেল তাঁর চেহারা।

    ‘আমরা বরং দেখাই কী ঘটছে,’ ফু-চুঙের হাতের ল্যাপটপ দেখাল আসিফ।

    মাথা দোলালেন জেনারেল। ল্যাপটপ আসিফের হাতে দিল চাইনিয সিক্রেট সার্ভিসের দ্বিতীয় ক্ষমতাশালী কর্মকর্তা লিউ ফু-চুং।

    কমপিউটার চালুর পর প্রতিটি বিষয় ব্যাখ্যা দিতে লাগল আসিফ ও তানিয়া। জেনারেলকে বলল, কীভাবে ওরা জানল উঠে আসছে সাগর-সমতল, কীভাবে পাঠাল পুব চিন সাগরের নিচে রোভ, কী দেখেছে পানির গভীরে। ঢিবি থেকে উঠে আসছে বিপুল পরিমাণের পানি।

    ওরা আরও জানাল, ক্রমেই বাড়ছে রিংউডাইটের বুকে ফাটল। অল্পদিনেই তলিয়ে যাবে বহু দেশ। শেষে সাগরের উচ্চতা হবে শত শত ফুট। তারপর ছাড়িয়ে যাবে মাউন্ট এভারেস্টকেও।

    চুপচাপ শুনছেন জেনারেল মিং। মাঝে মাঝে দেখছেন ফু- চুংকে। আসিফ ও তানিয়ার বক্তব্য শেষ হলে বললেন, ‘আমার সহকর্মীর কাছে শুনেছি আপনারা মাসুদ রানার ঘনিষ্ঠ বন্ধু। বহুবার এ দেশের বিপদে সাহায্য করেছে সে। সুতরাং আপনাদের একটা কথাও অবিশ্বাস করব না। তবুও জানতে চাই, এক বছর আগে খনির কাজ বন্ধ করে দেয়ার পরেও কেন উঠে আসছে এত পানি?’

    ‘জবাব আমাদের কাছে নেই,’ স্বীকার করল আসিফ, ‘আপনাদের জিয়োলজিস্টরা হয়তো দিতে পারবেন এর ব্যাখ্যা। নানান টেস্ট ও এক্সপেরিমেন্ট শেষ না করে আমি নিজে কোনও মন্তব্য করব না।’

    চুপ করে থাকলেন চাইনিয সিক্রেট সার্ভিস চিফ। তাঁর চেহারা দেখে তানিয়ার মনে হলো, কী যেন ভেবে বিব্রত বোধ করছেন জেনারেল।

    ‘জেনারেল, আমরা মিথ্যা বললে নিজেদের স্বাধীনতা জলাঞ্জলি দিতাম?’ বলল তানিয়া। ‘আপনারা তো বছরের পর বছর আটকে রাখতে পারবেন আমাদেরকে। কিন্তু অন্তর থেকে বলতে পারি, আমরা গুপ্তচর নই। কারও কোনও গুটি নই। এসেছি জরুরি প্রশ্নের জবাব খুঁজে মানুষের উপকার করতে— সেই মানুষদের মধ্যে আপনারাও আছেন। আর তা করতে গিয়ে তাড়া খেয়ে পালিয়ে বেড়াচ্ছি এখন। হয়তো মারাই যাব। তবে চাই, মানুষ যেন জেনে নেয়, আসছে মহাপ্লাবন… সাক্ষাৎ মৃত্যু।

    ও থেমে যাওয়ার পর থমথম করছে ঘরের পরিবেশ।

    ‘বিসিআই চিফের বক্তব্য অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি আমরা,’ একটু পর বললেন জেনারেল মিং। ‘তবু আপনাদের কাছ থেকে বিস্তারিত জেনে নিতে চাই। ভুললে চলবে না, এটা মহাচিন। একটাই রাজনৈতিক পার্টি। আমি বা ফু-চুং বড় কোনও ভুল করলে রক্ষা পাব না নিজেরাও। …এবার বলুন, কী ধরনের প্রমাণ আছে আপনাদের হাতে?’

    ‘ভিডিয়ো তো দেখেছেন, সাগরের ওই ক্যানিয়নে রোভ নামালে পাবেন সব প্রমাণ,’ বলল আসিফ, ‘এ ছাড়া, দেখতে পারেন লো হুয়াং লিটনের ব্যক্তিগত ফাইল। ওখানে অনেক কিছুই থাকবে।’

    চোখ সরু করলেন জেনারেল মিং। ‘লো হুয়াং লিটন? সেই মস্ত ইণ্ডাস্ট্রিয়ালিস্ট?’

    ‘জী,’ বলল আসিফ, ‘আপনি একটু আগে সাগরের নিচে যে রোবটের হাত ও কাঁধ দেখলেন, ওগুলো তৈরি করেছে তারই কোম্পানি। এই একই লোক খুন করতে চেয়েছে আমাদেরকে জাপানে।’

    জানালা দিয়ে দূরে তাকালেন জেনারেল।

    কিছুক্ষণ পর বলল ফু-চুং, ‘হুয়াং এসবে জড়িত হলে, তাকে অনুমতি দিয়েছেন পার্টির ওপর মহলের কেউ।’

    ‘কতটা উঁচু পর্যায়ের লোক সে?’ বলল তানিয়া, ‘এমন কেউ যে যা খুশি করতে পারে কোটি কোটি মানুষের জীবন নিয়ে?’

    চুপ করে রইলেন জেনারেল।

    ‘স্যর, আপনাদের কাজ চিনকে নিরাপদ রাখা, তাই না?’ মুখ খুলল আসিফ।

    ‘অবশ্যই!’ মাথা দোলালেন জেনারেল।

    ‘আপনাদের কাছে প্রমাণ আছে, চিনের পুব সাগরের নিচে মাইনিং হয়েছে,’ বলল আসিফ। ‘ওই ক্যানিয়নের তলার ফাটল থেকে উঠছে প্রতি ঘণ্টায় কোটি কোটি গ্যালন পানি। আরও জানেন, চওড়া হচ্ছে এসব ফাটল। কিছু দিন পর কিছুই গোপন থাকবে না। তার আগেই চেষ্টা করা উচিত বিপর্যয় ঠেকাবার। নইলে গোটা পৃথিবীর মানুষ অভিশাপ দেবে আপনাদেরকে।’

    মাথা দোলালেন জেনারেল মিং। ‘সমস্যার মাত্রা আরেকটু খুলে বলুন।’

    কিছুক্ষণ কী যেন ভাবল আসিফ, তারপর বলল, ‘চিনের সামনে মাত্র দুটো পথ খোলা। হয় সমস্ত দোষের দায় নিজেদের ঘাড়ে নেবে মহাচিন সরকার, নয়তো এ দায় চাপবে ইণ্ডাস্ট্রিয়ালিস্ট লো হুয়াং লিটনের কাঁধে। আমার ধারণা, তার কারণেই ঘনিয়ে এসেছে পৃথিবীর বুকে এই মহা বিপর্যয়। এসব করেছে ক্ষমতা ও আরও টাকার মালিক হওয়ার জন্যে।’

    ‘মহাচিনের বদলে দায় নেবে হুয়াং,’ বিড়বিড় করলেন জেনারেল।

    ‘সে দায়ী হলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অপেক্ষাকৃত সহজ,’ মন্তব্য করল ফু-চুং।

    ‘তাতে মুখ রক্ষা হবে চিনের,’ বলল তানিয়া। ‘সবাই জানবে ওই লোকের জন্যে ডুবে মরতে বসেছে কোটি কোটি মানুষ। এটা প্রমাণ হলে তার পেছন থেকে সরে যাবে চিন সরকার। কিন্তু যা করার করতে হবে দেরি না করে। হাতে বেশি সময় পাবেন না আপনারা।

    টেবিল থেকে নেমে বললেন জেনারেল, ‘আপনারা এ ঘর ছেড়ে কোথাও যাবেন না। বাইরে থাকবে গার্ড। কোনও বিপদ হবে না। কেউ জানবে না আপনারা আছেন এ ভবনে।’ ফু- চুঙের দিকে ফিরলেন জেনারেল। হাতের ইশারায় দেখালেন দরজা। ‘আমার অফিসে অপেক্ষা করছি আমি। তুমি ওপরতলায় যাও। কথা বলে দেখো যেইন নিং-এর সঙ্গে। তবে বাধ্য না হলে গ্রেফতার করবে না।’

    ঘর ছেড়ে বেরিয়ে গেলেন জেনারেল।

    পিছু নিল চিনের দুর্ধর্ষ গুপ্তচর মাসুদ রানার প্রিয় বন্ধু লিউ ফু-চুং।

    .

    বিশাল ভবনের দশমতলায় এলিভেটর থামতেই করিডোরে বেরিয়ে এল লিউ ফু-চুং। সরাসরি করিডোরের শেষমাথার অফিসে পা রাখতেই পরের ঘরের দরজা আগলে অ্যাটেনশন হয়ে দাঁড়াল দু’জন গার্ড। ফু-চুংকে দেখে আরেকটু আড়ষ্ট হয়েছে তারা। ভাল করেই জানে, এই লোক চিন সিক্রেট সার্ভিসের দ্বিতীয় ব্যক্তি।

    ‘ভেতরে যেইন নিং আছেন?’ দুই স্ট্রিপওয়ালা এক কর্পোরালের কাছে জানতে চাইল ফু-চুং।

    ‘জী, স্যর,’ বলল যুবক সৈনিক। ‘তবে তাঁকে বিরক্ত করতে মানা করে দিয়েছেন।’

    ‘জরুরি কাজে দেখা করব,’ বলল ফু-চুং।

    ‘কিন্তু, স্যর… তিনি…..

    ‘কাজটা জরুরি, দরজা ছেড়ে দাঁড়াও।’

    নিচু পদের সৈনিকরা বড় সমস্যায় পড়ে ওপরমহলের দু’জন দুটো আলাদা নির্দেশ দিলে। যেইন নিং রাজনৈতিক নেতা হলেও মিলিটারিতে লিউ ফু-চুং-এর পদ ব্রিগেডিয়ার জেনারেলের। সৈনিক মাত্রেই জানে ওই পদের মালিকের দাপট কতখানি। চুপচাপ দরজা ছেড়ে দিল দুই কর্পোরাল।

    ঘরে ঢুকে যেইন নিংকে কাউচে বসে থাকতে দেখল ফু- চুং। বয়স্ক মানুষটা দেখছে জাপানি নেটওঅর্কের সকালের খবর।

    মুখ তুলে তাকাল না যেইন নিং। ‘আমি কিন্তু বলেছি কেউ যেন বিরক্ত না করে আমাকে।’

    ‘গার্ডদের অন্য নির্দেশ দিয়েছি,’ নিচু গলায় বলল ফু-চুং।

    বেশিরভাগ মানুষ ক্ষমতা পেলেই তা প্রয়োগ করে। তবে এমনি এমনি খামোকা প্রতিক্রিয়া দেখাবার লোক নয় নিং। মোলায়েম সুরে বলল, ‘আপাতত আমাকে বিরক্ত করবেন না, ব্রিগেডিয়ার জেনারেল। তবে ওই বাঙালি-আমেরিকান গুপ্তচরদেরকে ধরে থাকলে, সে কথা আলাদা।’

    মিলিটারি এবং পুলিশে প্রবল প্রভাব আছে এ লোকের। আসিফ ও তার স্ত্রীকে তন্নতন্ন করে খুঁজছে হাজার হাজার অফিসার ও তাদের লাখ লাখ অধীনস্থরা। কয়েক পা সামনে বাড়ল ফু-চুং। ‘জী, খুঁজে পাওয়া গেছে তাদেরকে। অদ্ভুত এক কাহিনী বলেছে তারা আমাদেরকে।’

    এবার ওর প্রতি মন দিল নিং। ‘ওরা কোথায়? নিজ চোখে দেখতে চাই তাদেরকে।’

    ‘আপাতত সেটা সম্ভব হবে না,’ বলল ফু-চুং।

    কথাটা শুনে ঝট্ করে উঠে দাঁড়াল প্রবীণ রাজনৈতিক নেতা। রাগে বিকৃত হয়েছে চেহারা। ‘আপনি জানেন আমি কে? আমি তো ভেবেছিলাম আপনি বুদ্ধিমান অফিসার!’

    মুহূর্তের জন্যে ফু-চুঙের মনে হলো, মস্তবড় ভুল করেছে ও। চেতিয়ে দিয়েছে দেশের দ্বিতীয় ক্ষমতাশালী লোকটাকে। ফলাফল হয়তো ভয়ানক। সাইবেরিয়ার কাছে বরফে ছাওয়া কোনও স্টেশনে পাঠানো হবে ওকে বাকি জীবনের জন্যে। পার্টির পেছনে বসে থাকলেও এর নির্দেশে চলে কোটি কোটি সদস্য। কিন্তু আগে কখনও কোনও কাজে পিছিয়ে যায়নি ফু- চুং। ঠিক করল, আজও নিজেকে ছোট করবে না। তা ছাড়া, ওর হাতে রয়েছে খেলার মত তাস। নরম সুরে বলল ও, ‘জাপানে কী করছে লো হুয়াং লিটন, স্যর? আমরা জানি সে যা করছে, আপনার নির্দেশেই করছে।’

    ‘এ কথা জিজ্ঞেস করেছেন বলে আপনাকে পাঠাতে পারি দেশের সবচেয়ে খারাপ জেলখানায়, তা কি জানেন?’

    ‘তবুও ওই প্রশ্নের জবাবটা চাই আপনার কাছে।’

    প্রায় মুখোমুখি দাঁড়িয়ে আছে দু’জন। বহু বছর পর কেউ চ্যালেঞ্জ করেছে নিংকে। সামান্য বিস্মিত চোখে তাকাল সে। কয়েক মুহূর্ত পর টের পেল, পিছিয়ে যাবে না এই যুবক।

    ঘুরে দাঁড়িয়ে ছোট একটা টেবিলের পেছনে বসল যেইন নিং। সামনে পেতে রাখা খেলার বোর্ড। কাপ থেকে নিয়ে কালো একটা পাথর:বোর্ডে রাখল বৃদ্ধ।

    ‘হাত বেশি নাড়াবেন না, লাও-শি,’ বলল ফু-চুং।

    ‘আপনি কি আমাকে গ্রেফতার করতে এসেছেন?’

    ‘লো হুয়াং জাপানে কী করছে, তার ওপর নির্ভর করে আপনাকে গ্রেফতার করব কি না,’ বলল ফু-চুং। কিছুক্ষণ আগে রানার কাছ থেকে ফোন পেয়েছে। জেনেছে, কী ঘটবে আজ জাপানে। দেরি করেনি এ বিষয়ে জেনারেলকে জানাতে। তিনি পরিষ্কার বলেছেন, উপযুক্ত প্রমাণ না পেলে যেইন নিংকে বিরক্ত করবে না, নইলে বিপদ হবে। নিচু গলায় বলল ফু-চুং, ‘আরও একটা ব্যাপার এখানে জড়িত। আমরা জানতে চাই আপনারা কী করেছেন সরীসৃপের চোয়ালে।’

    ‘ও… তো দু’একটা ব্যাপার জেনেছেন আপনি।’ খেলার বোর্ডে মনোযোগ দিল নিং। চিন সিক্রেট সার্ভিসের সেরা এজেন্টের দিকে ঘুরেও তাকাল না। হাড্ডিসর্বস্ব তর্জনী তুলে দেখাল টিভি স্ক্রিন। ‘সংবাদ পাঠিকার দিকে নজর দিন, একটু পর নিজেই দেখবেন কী ঘটছে।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক
    Next Article মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    Related Articles

    কাজী মায়মুর হোসেন

    অদৃশ্য ঘাতক – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    ধাওয়া – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    খুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }