Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৫৮ – মহাপ্লাবন

    কাজী মায়মুর হোসেন এক পাতা গল্প414 Mins Read0
    ⤶ ⤷

    মহাপ্লাবন – ৮

    আট

    টোকিও শহরের দিকে নামতে শুরু করেছে নুমার জেট বিমান। এয়ার পকেটে পড়ে ঘুম ভেঙে গেল রানার। সিটে উঠে বসে দেখল চারপাশ। দু’পাশের সিটে সোহেল, আসিফ ও তানিয়া। দীর্ঘ এ যাত্রায় একটুও ঘুমিয়ে নেয়নি ওরা। রানার ধারণা: বেশি পণ্ডিতির জন্যে সামনে দুঃখ আছে ওদের তিনজনের কপালে।

    নিজে রানা নিশ্চিন্তে ঘুমাতে পারে বিমানে। ইঞ্জিনের হালকা আওয়াজ যেন স্লিপিং পিল। তা ছাড়া, গত আড়াই মাস বৃষ্টি, ঝড় ও তুষারপাতের মাঝে তাঁবুতে ঘুমাবার পর জেট বিমানের স্লিপার সিট মনে হয়েছে রাজার বিছানা।

    ‘বিমানে পড়ে পড়ে ঘুমিয়ে তুই চ্যাম্পিয়ন বদ্ধ-পাগল, ‘ ঘড়ি দেখল সোহেল। ‘পুরো দশ ঘণ্টা পার করেছিস এক ঘুমে। এটা একটা রেকর্ড।’

    ‘এটা কিছুই না,’ বলল রানা, ‘এর দ্বিগুণ রেকর্ড আছে আমার।’ এতদিন পর মসৃণ গালে হাত বুলিয়ে নিজেকে কেমন যেন অচেনা লাগল ওর।

    কেবিনে ঢুকল সুন্দরী অ্যাটেণ্ড্যান্ট। সবার হাতে দিল ইউক্যালিপটাস পাতার সুবাস ভরা ভেজা, গরম তোয়ালে। ওটা দিয়ে মুখ ও ঘাড় মুছে পুরো সচেতন হয়ে উঠল রানা। জানালা দিয়ে তাকাল নিচে। সাগর থেকে বইছে হাওয়া, তাতে ভর করে উপসাগর পেরোল ওদের বিমান। শহরের ওপরে পৌছে ঘুরে চলল মানুষের তৈরি নকল দ্বীপের হ্যানেডা এয়ারপোর্ট লক্ষ্য করে।

    হতাশ করল না রাতের টোকিও, ঝিকমিক করছে কোটি কোটি রঙিন বাতি। ঠিক মাঝে আকাশ ছুঁয়ে ঝলমল করছে লালচে স্তম্ভ— টোকিও টাওয়ার।

    মাঝারি হোঁচট খাওয়ার পর রানওয়েতে নেমে ক্রমেই হ্রাস পেল বিমানের গতি। ট্যাক্সিং করে গেট লক্ষ্য করে চলল পাইলট।

    একটু পর ফুরফুরে মনে বিমান থেকে নামল রানা।

    দীর্ঘ বিমান যাত্রায় ওরা পেরিয়ে এসেছে আন্তর্জাতিক ডেট লাইন, ফলে হারিয়ে গেছে পুরো একটা দিন। জাপানে এখন রাত দশটা।

    কাস্টম বুথ থেকে বেরিয়ে ব্যাগেজ চেইনের সামনে থামল ওরা। রানা ও তানিয়ার মনের প্রশ্নটা করল সোহেল, ‘টেকনোলজিওয়ালাদের শত্রু তোর আদিম বন্ধুর সঙ্গে যোগাযোগ হয়েছে, আসিফ?’

    ‘না,’ বলল জিয়োলজিস্ট, ‘করিনি। তবে হোটেলে উঠেই টেলিগ্রাম পাঠাব। তাতে যদি সাড়া না দেন, তখন অন্য উপায় খুঁজতে হবে।’

    ‘তোমার ভাবতে হবে বলে মনে হয় না,’ টার্মিনালের দিকে তর্জনী তুলল তানিয়া।

    টার্মিনালের অটোমেটিক গেটের কাছে সাদা প্যান্ট ও ক্লাসিক গেইশা প্যাটার্নের রঙিন সিল্ক টপ পরে দাঁড়িয়ে আছে এক মেয়ে। কাঁধ থেকে ঝুলছে ব্যাকপ্যাক। হাতের বোর্ডে লেখা: বাঙালি জিয়োলজিস্ট আসিফ রেজা।

    ‘তোমাকেই খুঁজছে ওই মেয়ে,’ বলল তানিয়া।

    ‘তাই তো মনে হচ্ছে,’ মাথা দোলাল আসিফ।

    ‘তো গিয়ে কথা বল্,’ বলল রানা, ‘তোর পিছু নেব আমরা।’

    আসিফের ভারী সুটকেস অনায়াসেই বামহাতে তুলল সোহেল। রানার সঙ্গে বিপজ্জনক এক অ্যাসাইনমেন্টে গিয়ে চলন্ত ট্রেনে কাটা পড়েছিল কনুইয়ের ওপর থেকে। পরে বিখ্যাত বাঙালি বিজ্ঞানী কুয়াশা ওকে তৈরি করে দিয়েছে দুর্দান্ত কাজের একটা রোবটিক হাত।

    তরুণীর সামনে গিয়ে বাউ করল আসিফ। ‘আমিই আসিফ রেজা। জিয়োলজিস্ট।’

    ‘আপনিই দেখা করতে এসেছেন মাস্টার ইয়োশিরো শিমের সঙ্গে?’

    ‘হ্যাঁ। আর এরা আমার কলিগ।’

    ‘আমার নাম হিনা,’ বলল তরুণী, ‘মাস্টার শিমের ছাত্রী। তিনি লেকের মধ্যে দুর্গে আপনাদের সঙ্গে দেখা করবেন। চমৎকার জায়গা। দয়া করে আমার পিছু নিন।

    ঘুরে টার্মিনাল ভবন থেকে বেরিয়ে গেল মেয়েটা। পিছু নিল রানা, সোহেল, আসিফ ও তানিয়া। ফুটপাথ ধরে হেঁটে চলেছে ওরা। টার্মিনালের বাইরে গিজগিজ করছে গাড়ি, শাটল বাস ও ট্যাক্সি। তাড়াহুড়ো করছে সামনের জায়গা দখল করতে। কিন্তু পাঁচজনের দলটির দিকে এগিয়ে এল না কোনও যানবাহন।

    হিনার পাশে হাঁটছে আসিফ ও তানিয়া। পেছনে লেজের মত ঝুলে আছে রানা ও সোহেল। দমে গিয়ে রানাকে বলল বিসিআই চিফ অ্যাডমিনিস্ট্রেটর, ‘বুঝলি, ওই ছেমড়ি বোধহয় ভেবেছে হাঁটিয়ে নেবে মাইলের পর মাইল দূরের লেকের তীরে। আমি তা হলে শালা শেষ!’

    ‘না, মনে হয় ঘোড়ার গাড়ি এনেছে,’ ভরসা দিল রানা।

    ‘হতে পারে,’ মাথা দোলাল সোহেল। ‘টেকনোলজি যখন পছন্দ করে না…’

    ‘আমরা অতটা অপছন্দ করি না টেকনোলজি,’ নানান আওয়াজের ওপর দিয়ে কথা শুনেছে তরুণী। ‘আমাদের আপত্তি শুধু ইলেকট্রনিক্স জিনিসপত্রের ব্যাপারে। সাধারণ সব যন্ত্র ঠিকই আছে, তবে সমস্যা করছে মানুষের মনোভাব পাল্টে দেয়া যন্ত্র। যেমন কমপিউটার, ফোন বা অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্রপাতি। ওগুলো প্রতি দিন বারবার বদলে নিচ্ছে প্রোগ্রাম। প্রকাশ করে দিচ্ছে, আপনারা এখন ঠিক কোথায় আছেন, বা কী করছেন। নানানদিক থেকে ব্যক্তিগত জীবনে অশান্তি ডেকে আনছে এসব ইলেকট্রনিক্স জঞ্জাল। তাতে তৈরি হচ্ছে আরও বড় সব সমস্যা।’

    ‘যেমন?’ জানার আগ্রহ প্রকাশ করল সোহেল।

    ‘জাপানের কথাই ভাবুন। তরুণ-তরুণীরা ডুবে আছে কমপিউটার, ভিডিয়ো স্ক্রিন বা ভার্চুয়াল রিয়েলিটির ভেতর। তাদের কাছে বহু দূরের বিষয় বাস্তবতা। মানুষ হয়েও মানুষের সঙ্গে সম্পর্ক রাখছে না কেউ। যাচ্ছে রেস্তোরাঁ, বার, হোটেলে— ডুবে আছে নিজের ভেতর। খাচ্ছে-দাচ্ছে আর ঘুমাচ্ছে। দুনিয়ার হুঁশ নেই। হাজার হাজার মানুষের ভেতরেও একা দ্বীপের মত। চোখ সবসময় কোনও স্ক্রিনে, কানে ইয়ারবাড। এ দেশের মানুষ হয়ে যাচ্ছে রোবটের মত। এখন বিয়ে করতে চায় না যুবক-যুবতীরা। অনেক কমে গেছে বাচ্চা নেয়া। এভাবে চললে আগামী এক বা দুই প্রজন্মের ভেতর জাপানের জনসংখ্যা হবে অর্ধেক। এসবই হচ্ছে পশ্চিমা দুনিয়াতেও। আর এ ক্ষতি করেছে আধুনিক টেকনোলজি।’

    মানুষের ভিড়ে ভরা টোকিও দেখে সত্যিই বিশ্বাস হবে না, মাত্র ত্রিশ বছরে অর্ধেক ফাঁকা হয়ে যাবে চারপাশ।

    একটা পার্কিং লটে ঢুকে থামল হিনা। ‘আমরা র হওয়ার আগে আমার কাছে দেবেন সেল ফোন, আইস, ক্যামেরা বা কমপিউটার। অন্য আর কোনও ইলেকট্রনিক্স যন্ত্র থাকলে, সেসবও দেবেন।’

    ব্যাকপ্যাক নামিয়ে একে একে সবার ইলেকট্রনিক্ যন্ত্রপাতি সংগ্রহ করতে লাগল হিনা। রানা খেয়াল করল, ব্যাগের ভেতরে রয়েছে কোনও ধাতুর তৈরি ফয়েল।

    সবার কাছ থেকে ইলেকট্রনিক্স যন্ত্র নেয়ার পর দেখা গেল তৈরি হয়েছে ছোটখাটো স্তূপ। মনে মনে স্বীকার করল রানা, আজকাল প্রত্যেকে ওরা বয়ে বেড়াচ্ছে এসব। অথচ, কয়েক বছর আগেও এসবের কোনও দরকার ছিল না কারও।

    ‘এত কিছু, বাস্‌!’ বিড়বিড় করল সোহেল।

    ভারী ব্যাগের মুখ বেঁধে পার্কিং লটের আরেকদিকে এল হিনা। রানা ভেবেছিল, ওদেরকে নেয়ার জন্যে সাদা কোনও ভ্যান গাড়ি এনেছে মেয়েটা, কিন্তু দেখা গেল পাশাপাশি দাঁড়িয়ে আছে ষাট দশকের দুটো ক্লাসিক জাপানি গাড়ি।

    প্রথমটা সাদা সেডান। দেখতে অনেকটা ওই সময়ের বিএমডাব্লিউ গাড়ির মত। খুব দ্রুত চলার জন্যে তৈরি চাকা। ভেতরে ভিন্টেজ স্পয়লার। চকচক করছে পলিশ করা ক্রোম। দ্বিতীয় গাড়িটা উনিশ শ’ ঊনসত্তর সালের রুপালি রঙের ডাসান ২৪০যেড। নিচু ও লম্বা হুড। নিচু ছাত ও উইণ্ডশিল্ড পেরিয়ে অনেকটা সামনে আয়না। ফেণ্ডার দেখলে যে-কারও মনে হবে, যেন খুব দ্রুত চলছে গাড়িটা। দারুণ যত্নে তৈরি দু’পাশের কিনারা। ভেণ্ট দেখতে মাছের ফুলকার মত। যে- কেউ ভাববে, গাড়িটা আসলে ডাঙায় চলা ক্ষুধার্ত হাঙর।

    রানার কাছ থেকে গাড়ি বিষয়ে বহু কিছুই শিখেছে সোহেল। নিজেও হয়ে উঠেছে দক্ষ এক্সপার্ট। প্রশংসা না করে পারল না, ‘দুর্দান্ত গাড়ি তো!’

    ‘স্যালভেজ ইয়ার্ড থেকে কিনে নিজেই মেরামত করেছি,’ গর্ব ভরে বলল হিনা।

    ‘তাই?’ চমকপ্রদ তথ্য পেয়ে অবাক হয়েছে সোহেল। বলে ফেলল, ‘তা হলে পরে সুযোগ পেলে আমরা দু’জন মিলে হয়তো মেরামত করব কোনও পুরনো গাড়ি।’

    মুখে কিছু না বলে মৃদু মাথা দোলাল হিনা। ‘এই দুই গাড়িতে করে লেকের তীরে যাব।’ সেডানের পাশে গেল সে। ট্রাঙ্ক খুলে ওখানে রাখল রানাদের কাছ থেকে জব্দ করা ইলেকট্রনিক্স যন্ত্র ভরা ব্যাগ। রানা খেয়াল করল, ট্রাঙ্কের ভেতরেও আরেক স্তরের ধাতুর লাইনিং।

    ‘আমি তোমার সঙ্গে যেতে পারি,’ হিনাকে বলল সোহেল।

    ধুপ্ করে ট্রাঙ্ক বন্ধ করে হিনা বলল, ‘না, আমার সঙ্গে যাবেন বাঙালি জিয়োলজিস্ট আসিফ রেজা।’

    এ কথায় মস্ত এক দীর্ঘশ্বাস ফেলল প্রেমিকপুরুষ সোহেল।

    ‘আর বাঙালি জিয়োলজিস্ট আসিফ রেজার সঙ্গে অবশ্যই যাবে তার স্ত্রী,’ জানিয়ে দিল তানিয়া।

    ‘তাতে কোনও আপত্তি নেই,’ বলল হিনা। ‘অন্য দু’জন দ্বিতীয় গাড়িটাতে করে পিছু নেবেন। বেশি পেছনে পড়ে যাবেন না। আমরা দ্রুত গতি তুলে যাব। হয়তো এরই ভেতর নজর রাখছে কেউ।’

    রানা ও সোহেলের দিকে চাবি ছুঁড়ে দিল তরুণী।

    খপ্ করে চাবি ক্যাচ ধরল সোহেল। রানাকে বিজয়ীর হাসি দিয়ে বলল, ‘আমিই গাড়ি চালাচ্ছি।’

    ক্লাসিক স্পোর্টস কারের দিকে চলেছে। রানা গিয়ে খুলল ডানদিকের দরজা। একইসময়ে গাড়ির বামের দরজা খুলে নিজের ভুলটা বুঝে মুখ গম্ভীর করে ফেলল সোহেল। কঠোর চোখে তাকাল রানার দিকে। কিন্তু ততক্ষণে স্টিয়ারিং হুইলের পেছনে সমাসীন হয়েছে রানা।

    ‘যাশালা!’ বিড়বিড় করল সোহেল। আমেরিকায় ক’দিন গাড়ি চালিয়ে মনে ছিল না, জাপানি গাড়ির স্টিয়ারিং থাকে ডানদিকে।

    ‘জাপানে রাইট হ্যাণ্ড ড্রাইভ গাড়ি চলে, দোস্ত,’ আগুনে ঘি ঢালল রানা। ‘পরেরবার মনে রাখবি। তা হলে দেখবি তোর বান্ধবীর সঙ্গে বসে গাড়ি মেরামত সহজ হবে।’

    ‘জেট ল্যাগে মাথা কাজ করছে না, আর সেই সুযোগে আমাকে ঠকিয়ে দিয়েছিস,’ আপত্তির সুরে বলল সোহেল।

    ‘এজন্যেই বলেছিলাম প্লেনে একটু ঘুমিয়ে নে,’ জিভ দিয়ে চুকচুক করে আওয়াজ তুলল রানা। ‘ওই ঘুম তোকে প্রায় তুলে আনত আদিম মানুষের কাছাকাছি। এবার চাবিটা দে দেখি!’

    ‘শালা, বাটপার!’ চাবি দিয়ে গোমড়া মুখে প্যাসেঞ্জার সিটে উঠে পড়ল সোহেল।

    ইঞ্জিন চালু হতেই একফস্ট পাইপ থেকে বেরোল নিখুঁত আওয়াজ। ডাটসান ২৪০যেড-এর দুই দরজা বন্ধ হতে না হতেই রওনা হয়ে গেল সাদা সেডান। দ্রুত গতি তুলছে হিনা। গিয়ারশ্যাফট ধরে ব্যাক গিয়ার ফেলে পিছিয়ে গেল রানা, তারপর গাড়ি ঘুরিয়ে তীরবেগে চলল সেডানের পেছনে। একমিনিট পেরোবার আগেই দুই গাড়ি উড়ে চলল রাত্রিকালীন টোকিওর সড়কে।

    কিছুক্ষণ পর গতি কমাতে হলো জ্যামের কারণে। তবে শহর পেছনে পড়ার পর আবারও তুমুল গতি তুলল হিনা। পেছনে আঠার মত লেগে রইল রানা ওর ডাটসান ২৪০যেড নিয়ে। ঘণ্টায় এক শ’ মাইল বেগে চলেছে দক্ষিণ-পশ্চিমের হাইওয়ে ধরে।

    ‘সত্যিই কেউ চোখ রেখেছে ভাবছিস?’ জানতে চাইল সোহেল।

    ‘কাউকে দেখিনি,’ বলল রানা। ‘তবে বেশিরভাগ মানুষ চাইছে আরও আধুনিক হোক জাপান, আর এরা চাইছে তার উল্টোটা।’ হাত বাড়িয়ে ম্যানুয়াল অ্যানালগ বাটন টিপে এম/এফ রেডিয়ো চালু করল রানা। ঠিক জায়গায় নিল নিডল। ‘মনে আছে, ছোটবেলায় এই জিনিস দেখে লোভ হতো? কিন্তু বড়রা ধরতে দিতেন না। সে সময়ের আধুনিক টেকনোলজি।’

    মৃদু হাসল সোহেল। ‘মনে আছে। অ্যানালগ রেডিয়ো। এই গাড়িটাও অন্য যুগের টেকনোলজি। কার্বুরেটর আছে। ম্যানুয়ালি ক্যামশাট্ দিয়ে বন্ধ বা খুলতে হবে ভাল্‌ভ্। কমপিউটার ডায়াগনস্টিক আর ইঞ্জিন কন্ট্রোল ইউনিট তখনও আঁকা হয়নি ড্রয়িং বোর্ডে। সত্যিকারের মেশিন। যে চালাবে, চলবে তার ইশারায়। নিজে থেকে ভাববে না।’

    লেন বদলে অ্যাক্সেলারেটরে চাপ দিল রানা। সাঁই করে পেছনে পড়ল নতুন অডি আর লেক্সাস গাড়ি। ‘এই জিনিসের মজাই আলাদা। মনে হয় কিছু করছি।’

    একঘণ্টা হাইওয়ে ধরে যাওয়ার পর ওরা ঢুকল অন্ধকার, টিলাময় এলাকায়। চলল অপেক্ষাকৃত সরু সেকেণ্ডারি রোড ধরে। পেরিয়ে গেল আরও একঘণ্টা। পাহাড়ের আঁকাবাঁকা পথে হিনার পেছনে চলেছে রানা। আরও অনেকক্ষণ পর পৌঁছল উঁচু এক মালভূমিতে। এরপর পথ হলো সোজা। দূরে দেখা গেল চাঁদের আলোয় ঝিকমিক করছে হ্রদ।

    কাছে গিয়ে গতি কমিয়ে মাটির কাঁচা রাস্তায় নামল হিনা। এগিয়ে চলল।

    ‘আশপাশে বাড়ি নেই,’ মন্তব্য করল সোহেল। ‘দুর্গ তো দূরের কথা!’

    চুপ করে থাকল রানা। মেয়েটার পিছু নিয়ে পৌছে গেল লেকের তীরে। ওরা দেখল এক শ’ ফুট দূরে পানির ভেতর ছোট একটা দ্বীপ। সরু সেতু গেছে ওদিকে। খুব সাবধানে সেতুর ওপর গাড়ি তুলল হিনা। রানা ও সোহেল বুঝল, ওই সেতু প্রস্থে বড়জোর মেয়েটার গাড়ির সমান। হেডলাইট গিয়ে পড়ল দ্বীপে। সামনে রয়েছে পুরু পাথরের দেয়াল। মাঝে ড্র- ব্রিজ। ধীরে ধীরে নামছে ওটা।

    ‘দ্বীপই দুর্গ বা কেল্লা,’ বলল সোহেল।

    প্রাচীন দেয়ালে জায়গায় জায়গায় পাথরের ব্যাটলমেন্ট। ভেতরের দিকে বিশাল প্যাগোডা আকৃতির দুর্গ।

    ‘যখন তখন দেখব ড্রাগন,’ ঠাট্টার সুরে বলল সোহেল। রানার মনোযোগ কাঠের সেতুর ওপর। ওটা এতই সরু ও নড়বড়ে, একটু এদিক-ওদিক হলে গাড়ি নিয়ে লেকে পড়বে ওরা। ‘সেডান যখন গেছে, আমরাও পারব।

    নেমে এসেছে ড্র-ব্রিজ। ওটার ওপর উঠল হিনার গাড়ি। ঢুকে পড়ল দুর্গের ভেতর।

    ‘এবার আমাদের পালা,’ শ্বাস আটকে বলল সোহেল। সাবধানে এগোল রানা। ধুপ্ আওয়াজে কাঠের তক্তায় উঠল গাড়ি। ঠিকভাবে চলেছে বুঝতে মাথা বের করে সামনের চাকার ওপর চোখ রাখল রানা। সেতুর এক ইঞ্চি ভেতরে রয়ে গেছে চাকার বাইরের দিক।

    ‘এদিকে অনেক জায়গা,’ জানাল সোহেল।

    ‘কতটা?’

    ‘অন্তত তিন ইঞ্চি।’ রানাকে দেখে নিল সোহেল।

    ‘শুনে সন্তুষ্ট হইলাম, বৎস।’ বামে দুই ইঞ্চি সরল রানা। শামুকের গতি তুলে চলেছে ড্র-ব্রিজের দিকে। নিচে কড়মড় আওয়াজে গুঙিয়ে উঠছে তক্তা। ড্র-ব্রিজ প্রস্থে আরও কয়েক ইঞ্চি চওড়া। সেতুর চেয়ে মজবুত। নিচে লোহার পাত। ড্র- ব্রিজ পেরিয়ে দুর্গের গ্যারাজে ঢুকল রানা। আগে ওখানে রাখা হতো ঘোড়া।

    গ্যারাজের চারদিকে ডযনখানেক গাড়ি। সব পঞ্চাশ, ষাট বা সত্তর সালে তৈরি। একটা মিনি কুপার গাড়ির পাশে থামল রানা। কিছুটা দূরে আইকনিক ইউনিয়ন জ্যাক। ছাতে ভোরের লালচে সূর্য আঁকা।

    ‘ভাল সংগ্রহ,’ মন্তব্য করল সোহেল।

    ইঞ্জিন বন্ধ করে গাড়ি থেকে নামল ওরা। এসে রানার হাত থেকে চাবি নিল ধূসর আলখেল্লা পরা এক তরুণ। একই পোশাকের এক তরুণী নিল হিনার গাড়ির চাবি। রানা দেখল, দুই তরুণ-তরুণীর কোমরের খাপে ড্যাগার। চারদেয়ালে ঝুলছে প্রাচীন সব অস্ত্র। তলোয়ার, বর্শা, কুঠার, বর্ম, ঢাল ইত্যাদি। গ্যারাজ ভরা পুরনো আমলের গাড়ির সঙ্গে যেন খাপ খাচ্ছে না অস্ত্রগুলো। তবে খোঁজ নিলে হয়তো জানা যাবে, গাড়ি বা অস্ত্র প্রতিটি অ্যান্টিক— দুর্মূল্য।

    কোথা থেকে যেন বাজপড়া এক কণ্ঠ বলে উঠল, ‘স্বাগতম আমার দুর্গে!

    চোখ তুলে তাকাল রানা। গ্যারাজের ওপরের বারান্দা থেকে এসেছে কণ্ঠস্বর। লোকটার পরনে কালো আলখেল্লা। কাঁধে কাঠের বোর্ড। কোমরে ঝুলছে লাল-সাদা দীর্ঘ খাপ। ভেতরে বোধহয় কারুকাজ করা সামুরাই তলোয়ার। লম্বা চুল খোঁপা করেছেন ভদ্রলোক। গালে বাঁদরের মত হালকা দাড়ি। গোঁফ নেই। ‘আমিই ইয়োশিরো শিমেযু,’ বললেন তিনি। ‘দুঃখিত, দুর্গে ঢোকার আগে সার্চ করা হবে আপনাদেরকে। তবে আমরা খুশি, এসেছেন অতিথি হতে। আতিথেয়তায় ত্রুটি করব না আমরা।’

    রানাদেরকে ঘিরে ফেলেছে শিমের ক’জন স্যাঙাৎ। ওদিকে ধুম্ আওয়াজে আটকে গেল ড্র-ব্রিজ। ব্র্যাকেটে লোহার দণ্ড বসিয়ে দিল দু’জন তরুণ।

    ‘ফোন বা ই-মেইল নেই…’ বিড়বিড় করল সোহেল।

    বেরোবারও উপায় নেই,’ নিচু গলায় ওকে বলল রানা। ‘তরুণ-তরুণীদেরকে জিম্মি করেছে, সাধে বলে না অন্যরা।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক
    Next Article মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    Related Articles

    কাজী মায়মুর হোসেন

    অদৃশ্য ঘাতক – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    ধাওয়া – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    খুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }