Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৫৯ – অন্তর্যামী

    ইসমাইল আরমান এক পাতা গল্প358 Mins Read0
    ⤶ ⤷

    অন্তর্যামী – ১৪

    চোদ্দ

    চমকে উঠল রানা। পরমুহূর্তে কেবিনের বাইরে শোনা গেল ছুটন্ত পদশব্দ, দেয়াল ঘেঁষে সামনের দিকে যাচ্ছে। নিঃসন্দেহে অ্যালির কথাবার্তা শুনতে পেয়েছে লোকটা।

    এক লাফে উঠে দাঁড়াল রানা। হাতে চলে এসেছে বিশ্বস্ত সিগ-সাওয়ার। তাক করল খোলা দরজার দিকে। এক মুহূর্ত পরেই দোরগোড়ায় উদয় হলো প্রতিপক্ষ। বিশালদেহী একজন মানুষ, আবছা আলোয় দেহের কাঠামো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, তবে হাতে ধরা শটগানটা বোঝা যাচ্ছে পরিষ্কার। গুলি করতে চলেছে সে।

    নির্দ্বিধায় ট্রিগার চাপল রানা—পর পর দু’বার। কান ফাটানো আওয়াজ হলো বদ্ধ কেবিনের ভেতরে। বুকের ওপর যেন হাতুড়ির বাড়ি খেল লোকটা। ছিটকে গেল পেছনদিকে। হুড়মুড় করে উল্টে পড়ল বারান্দা থেকে।

    অ্যালির চিৎকার শোনা গেল। ঘুম ভেঙে গেছে ওর, লাফ দিয়ে উঠে বসেছে। ওর কাঁধে হাত রাখল রানা। বলল, ‘শান্ত হও। ভয়ের কিছু নেই।’

    চিৎকার থামাল অ্যালি। কিন্তু কাঁপছে হিস্টিরিয়াগ্রস্তের মত। ওকে ওভাবেই থাকার ইশারা করে পায়ে পায়ে কেবিন থেকে বেরুল রানা। কে এই লোক, জানা দরকার। পিস্তল ধরে রেখেছে সামনে, প্রয়োজনে আবার গুলি করবে।

    বারান্দার সামনে চিৎ হয়ে পড়ে আছে বিশালদেহী লোকটা, বুক ভিজে গেছে রক্তে। হাত থেকে পড়ে গেছে শটগান। লাথি দিয়ে অস্ত্রটা দূরে পাঠিয়ে দিল রানা। তারপর হাঁটু গেড়ে বসল লোকটার পাশে।

    ‘কে তুমি?’ জানতে চাইল ও।

    কেশে উঠল লোকটা। মুখ দিয়ে বেরিয়ে এল রক্ত। গাল দিয়ে উঠল, ‘জাহান্নামে যাও!’

    ‘আমার প্রশ্নের জবাব দাও। এখনও দেরি হয়নি, হাসপাতালে নিয়ে গেলে বেঁচে যাবে তুমি।’

    কথাটা মিথ্যে, কিন্তু মৃত্যুপথযাত্রী লোকটা যেন আশান্বিত হয়ে উঠল। বলল, ‘কী জানতে চাও?’

    ‘তোমার পরিচয়।’

    ‘সেটা তোমার কোনও কাজে আসবে না, মিস্টার, ‘ হাঁপাতে হাঁপাতে বলল লোকটা। ‘শুধু এটুকু জেনো, আমাকে স্কাউট হিসেবে পাঠানো হয়েছে তোমাদেরকে খুঁজে বের করার জন্যে।’

    ‘কী করে জানলে, আমাদেরকে এখানে খুঁজতে হবে?’

    ‘ট্রেইলের মাথায় তোমাদের গাড়িটা খুঁজে পেয়েছে একজন হাইকার। পুলিশকে জানিয়েছে সে। আর আমরা জেনেছি পুলিশের কাছ থেকে।’

    ‘হাইকার?’ ভ্রূকুটি করল রানা। ‘সে কেন রিপোর্ট করতে যাবে?’

    ‘দুনিয়ার সবাই তোমাকে খুঁজছে, মিস্টার,’ ক্ষীণ হাসল লোকটা। ‘টিভিতে সারাক্ষণ দেখানো হচ্ছে তোমাকে।’

    ‘কীসের জন্যে?’

    জবাব দিল না লোকটা। আবার কাশছে সে, থামছে না। খানিক পর নিথর হয়ে গেল।

    উঠে দাঁড়াল রানা। উল্টো ঘুরতেই কেবিনের দরজায় দেখতে পেল অ্যালিকে। বিস্ফারিত চোখে তাকিয়ে আছে নিহত মানুষটার দিকে।

    ‘ও কি…’ প্রশ্নটা শেষ করতে পারল না ও।

    ‘হ্যাঁ,’ সংক্ষেপে বলল রানা। ‘তৈরি হয়ে নাও। এখান থেকে সরে যেতে হবে আমাদেরকে। এক্ষুণি!’

    কেবিনে ঢুকে জুতো পরতে শুরু করল অ্যালি। আর তখুনি দূর থেকে ভেসে, এল চাপা ছন্দোবদ্ধ আওয়াজ। হেলিকপ্টার আসছে! ড্রামবিটের মত বাজছে তার রোটর! আকাশে চোখ বোলাল রানা। চারদিকের পাহাড়ে বাড়ি খেয়ে প্রতিধ্বনি উঠছে, বোঝা যাচ্ছে না ঠিক কোনদিক বা কতদূর থেকে আসছে আওয়াজ, তবে বেশ কাছ থেকে আসছে, তাতে সন্দেহ নেই।

    দৌড়ে কেবিনে ঢুকল ও। অ্যালিকে তাড়া দিল, ‘হারি আপ! ওরা এসে পড়েছে!’

    জিনিসপত্র গোছানোর সময় নেই, এক কোণে রাখা ডাফল ব্যাগটা শুধু তুলে নিল রানা, ওটার ভেতরে রয়েছে ভিসালিয়া থেকে কেনা স্পেশাল আইটেমদুটো।

    জুতো পরা শেষ হয়েছে অ্যালির। উঠে দাঁড়াল ও। ডাফল ব্যাগটার দিকে ইশারা করে জিজ্ঞেস করল, ‘ওগুলো বের করবে না?’

    ‘এখুনি না,’ দরজার কাছে গেল রানা। বাইরে বেড়ে গেছে আওয়াজ, কানে তালা লেগে যাবার জোগাড়। তবে এখনও দৃষ্টিসীমায় উদয় হয়নি হেলিকপ্টার।

    অ্যালিকে হাতছানি দিয়ে ডাকল ও। কেবিন থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করল দু’জনে।

    .

    রাগে লাল হয়ে আছে লিয়ারির চেহারা। একটা চেয়ারের ব্যাকরেস্ট ধরে ঝুঁকে দাঁড়িয়ে আছে সে, হাবভাবে মনে হচ্ছে এখুনি চেয়ারটা তুলে ছুঁড়ে মারবে স্ক্রিনের দিকে। শেষ পর্যন্ত তেমন কিছু অবশ্য করল না, তাই বলে চেহারা থেকে হিংস্র ভাব দূর হলো একটুও।

    রানা আর অ্যালির খোঁজ পাওয়া যেতেই কম্পিউটার রুমে চলে এসেছে সে। হুপারকে দিয়ে মিরাণ্ডা স্যাটেলাইট সেট করেছে সেকুইয়া ন্যাশনাল পার্কের ওপর। স্ক্রিনে পরিষ্কার ফুটে উঠছে সব খুঁটিনাটি। এ-মুহূর্তে চিৎ হয়ে থাকা স্কাউটের ওপর আটকে আছে লিয়ারির দৃষ্টি, দেহের তাপমাত্রা কমে আসছে তার। জঙ্গলে ঢুকে যাচ্ছে অন্য দুটো বিন্দু।

    ‘ওই গাধার বাচ্চাটাকে কে পাঠিয়েছিল ওখানে?’ অবশেষে মুখ খুলল লিয়ারি।

    ‘সরি, স্যর,’ কি-বোর্ড থেকে মুখ তুলল হুপার। ‘ওদিকে ও ছাড়া আমাদের আর কোনও অপারেটর ছিল না। তাই বাধ্য হয়ে ওকেই পাঠাতে হয়েছে স্কাউটিঙের জন্যে। তবে পই পই করে বলে দিয়েছিলাম, টার্গেটকে যেন কিছুতেই এনগেজ না করে। দূর থেকে জায়গাটা দেখে নিয়ে আমাদেরকে রিপোর্ট করলেই চলবে।’

    ‘তা হলে হিরো সাজতে গেল কেন? ওর কারণে আমরা এলিমেণ্ট অভ সারপ্রাইজ হারালাম।’

    ‘তাতে তেমন কোনও অসুবিধে নেই,’ হুপার আশ্বস্ত করল। ‘হেলিকপ্টারের আওয়াজে রানা এমনিতেও সতর্ক হয়ে যেত। আমাদের প্ল্যান তো সারপ্রাইজের ওপর নির্ভরশীল নয়।’

    তা অবশ্য ঠিক, মনে মনে ভাবল লিয়ারি। কায়দামত পাওয়া গেছে রানাকে। গা ঢাকা দেবার জন্যে ভুল জায়গা বেছেছে সে। কেবিনের চারপাশের বিশ মাইলে রাস্তা আছে মাত্র সাতটা। সবগুলোই ব্লক করে দেয়া হয়েছে লোকাল পুলিশ এবং ফেডারেল অথরিটির সাহায্যে। তা ছাড়া রাস্তা পর্যন্ত পৌছুতেই পারবে না রানা। দশজন স্পেশালিস্ট পাঠিয়েছে লিয়ারি ব্ল্যাক হক হেলিকপ্টারে করে—এরা সিসকোর টিমের রিপ্লেসমেন্ট। কপ্টারের পাইলটকে বলে দেয়া হয়েছে, রানার কাছাকাছি যেন না যায়। সারাটা দিন ওদের নজরের বাইরে ছিল বাঙালি এজেন্ট, এর ভেতরে কী ধরনের অস্ত্রশস্ত্র জোগাড় করেছে কে জানে। ওর মত একটা লোকের জন্যে আকাশ থেকে একটা হেলিকপ্টার ফেলে দেয়া কঠিন কাজ নয়। কাজেই দূরে দূরে থাকতে বলা হয়েছে পাইলটকে। তার কাজ, কেবিন থেকে এক মাইল দূরত্বে একটা কাল্পনিক বৃত্তের বিভিন্ন পয়েন্টে দশ স্পেশালিস্টকে নামিয়ে দেয়া। এরা সবাই জাঙ্গল ওয়ারফেয়ারে অভিজ্ঞ—চারপাশ থেকে সাঁড়াশি আক্রমণ চালাবে। বাঁচার কোনও উপায় নেই রানার।

    .

    কাছে চলে এসেছে হেলিকপ্টার… পূর্ব আর পশ্চিমে যে পাহাড়দুটোয় বাড়ি খেয়ে প্রতিধ্বনি তুলছে রোটরের আওয়াজ, তার চেয়েও কাছে। এবার ওটার অবস্থান বুঝতে পারছে রানা। দক্ষিণে, মাইলখানেক দূরে রয়েছে ওটা। অগ্রসর না হয়ে হোভার করছে। তবে সব লাইট নিভিয়ে রেখেছে বলে দেখা যাচ্ছে না।

    ঘাবড়াল না রানা। গত রাতের সঙ্গে বড় একটা পার্থক্য রয়েছে আজ রাতে। পরিস্থিতি নিয়ে ভাববার জন্যে আজ সারাদিন সময় পেয়েছে ও। কেবিনে ওঠার সময়েই জানত, ওটার সবচেয়ে বড় সুবিধেটাই আরেক অর্থে সবচেয়ে বড় দুর্বলতা। গা ঢাকা দেবার জন্যে নির্জন অরণ্য যতটা আদর্শ, বিপদ দেখা দিলে সেখান থেকে পালানো ততটাই কঠিন। বিশেষ করে আল্ট্রা-মডার্ন স্যাটেলাইটের সঙ্গে ইঁদুর-বেড়াল খেলায় নির্জনতার চেয়ে বড় দুর্বলতা আর নেই।

    মুচকি হাসল রানা। সন্দেহ নেই, লিয়ারিও তা-ই ভাবছে। আক্রমণের ছক সাজাবার সময় রানার দক্ষতা ও ব্যাকগ্রাউণ্ডকেও নিশ্চয়ই মাথায় রেখেছে সে। নির্দিষ্ট দূরত্বে হেলিকপ্টারটার থেমে যাওয়া সেটাই প্রমাণ করে। মাথার ওপরে এসে হামলা চালানোর বদলে দূরে থাকছে ওটা, কারণ একটা পয়েন্ট ফিফটি ক্যালিবারের হেভি মেশিনগান দিয়ে অনায়াসে ওটাকে ফেলে দিতে পারবে রানা। অমন একটা অস্ত্র জোগাড় করার কথাও ভেবেছিল ও, শেষ পর্যন্ত বাস্তবতার কথা ভেবে মত পাল্টেছে। এই সিনারিয়োতে হেলিকপ্টার ক্র্যাশ করিয়ে খুব একটা লাভ হবে না।

    দৌড়াতে দৌড়াতে রোটরের আওয়াজ বদলে যেতে শুনল রানা। আবারও চলতে শুরু করেছে কপ্টার। তবে ওদের দিকে এগিয়ে এল না, দূরেও গেল না। বরং নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘড়ির কাঁটার বিপরীতমুখী একটা বৃত্তাকার পথ ধরেছে। কয়েকশ’ গজ গিয়ে ফের হোভার করার জন্যে থামল। কী ঘটছে বুঝতে অসুবিধে হলো না রানার—গ্রাউণ্ড টিমের সদস্যদের নামানো হচ্ছে একে একে। ওরাই লিয়ারির মূল অস্ত্র।

    এ-ব্যাপারটাও প্রত্যাশিত। এক অর্থে, প্রতিপক্ষের এই কৌশলের ওপর ভিত্তি করেই নিজের প্ল্যান সাজিয়েছে রানা। দ্বিতীয়জনকে নামিয়ে আবার চলতে শুরু করল কপ্টার, তৃতীয় পয়েন্টে চলেছে। মানসচোখে মাটিতে নেমে আসা সৈনিকদের দেখতে পেল ও—অস্ত্র বাগিয়ে ছুটে আসছে দুই শিকারের অবস্থান লক্ষ্য করে, কানে হেডসেট, তাতে ওদেরকে আদেশ- নির্দেশ দিচ্ছে স্যাটেলাইট অপারেটররা।

    ‘এবার বোধহয় তোমার ডাফল ব্যাগটা খোলার সময় হয়েছে,’ বলে উঠল অ্যালি।

    ‘ঠিক বলেছ,’ ওর দিকে তাকিয়ে মুচকি হাসল রানা।

    .

    স্ক্রিনে সেঁটে আছে লিয়ারির চোখ—র‍্যাপলিং করে গ্রাউণ্ড টিমের তৃতীয় সদস্য নামছে জঙ্গলে। হিট সিগনেচার পরিষ্কার নয়, আকাশে ভেসে থাকা হেলিকপ্টারের ইঞ্জিনের উত্তাপের কারণে প্রায় ঢাকা পড়ে গেছে লোকটার সিগনেচার।

    ‘হোয়াট দ্য হেল!’ হঠাৎ বলে উঠল হুপার।

    তার দিকে ঘাড় ফেরাল লিয়ারি। কম্পিউটারের মনিটরে টোকা দিচ্ছে হুপার, যেন কোনও সমস্যা দেখা দিয়েছে ওটায়।

    ‘কী হয়েছে?’ জানতে চাইল লিয়ারি।

    ‘রানা আর মেয়েটা…’ বলল হুপার, ‘আচমকা গায়েব হয়ে গেছে।’ হ্যাণ্ডসেট তুলে নিল সে। বাটন টিপে যোগাযোগ করল গ্রাউণ্ড টিমের সঙ্গে। নির্দেশ দিল, ‘যেভাবে এগোচ্ছিলে এগোও, তবে সতর্ক থেকো। ছোট্ট একটা সমস্যা দেখা দিয়েছে এদিকে, টার্গেটদের দেখতে পাচ্ছি না আমরা।’

    ‘কী সব আবোল-তাবোল বকছ!’ ধমকে উঠল লিয়ারি। ‘নিশ্চয়ই তোমার ক্যামেরার সামনে বড় কোনও রেডউড গাছ পড়েছে।’

    ‘আমরা চারটা স্যাটেলাইট তাক করে রেখেছি ওদিকে, স্যর,’ হুপার বলল। ‘সবগুলোর ক্যামেরা একসঙ্গে ব্লক হতে পারে না। অন্তত এতটা সময়ের জন্যে তো নয়ই।’

    পাল্টা কোনও যুক্তি খুঁজে পেল না লিয়ারি। ফ্যাল ফ্যাল করে তাকাল মেইন স্ক্রিনের দিকে। চার নম্বর ড্রপের জন্যে মুভ করছে হেলিকপ্টার। যে-তিনজন ইতিমধ্যে নেমেছে মাটিতে, তারা এগোতে শুরু করেছে অদৃশ্য টার্গেটের খোঁজে। চোখ পিটপিট করল লিয়ারি। সত্যিই উধাও হয়ে গেছে রানা আর মেয়েটা। সেই সঙ্গে কর্পূরের মত উবে গেছে তার নিজের সমস্ত স্বস্তি।

    .

    ভিসালিয়ার স্পেশালিটি শপটা দমকল কর্মীদের জন্যে নানা ধরনের ফায়ার-ফাইটিং ইকুইপমেন্ট বিক্রি করে; সেখান থেকে বিশেষ দুটো আইটেম কিনেছে রানা—একটা বড়, আরেকটা ছোট সাইজের। দমকল বাহিনীর পরিভাষায় ওগুলোকে বলে প্রক্সিমিটি স্যুট, সোজা বাংলায় অগ্নিপ্রতিরোধক পোশাকও বলা যেতে পারে। ওজনে হালকা, অনেকগুলো স্তরবিশিষ্ট, একদম বাইরের স্তরটা অ্যালিউমিনাইযড় ফ্যাব্রিকে মোড়া—তাপ ঠেকিয়ে রাখে। দমকল কর্মীরা নিয়মিত ব্যবহার করে এ-পোশাক, যখন আগুনের ভেতর তাদের ঢুকতে হয়। পনেরোশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপ ঠেকাতে পারে পোশাকটা, তবে রানা আর অ্যালির প্রয়োজন তার চেয়ে অনেক কম—মাত্র আটানব্বুই দশমিক ছয় ডিগ্রি!

    স্যুটগুলো উল্টো করে পরেছে ওরা—বাইরের স্তরটা রেখেছে ভেতরদিকে, যাতে ওদের শরীরের তাপ পোশাকের আবরণ ভেদ করে বেরুতে না পারে। স্যুটের হুডদুটো একই ফ্যাব্রিকে তৈরি বলে মাথাও ঢেকে ফেলা গেছে। রানা ধারণা করছে, এর ফলে স্যাটেলাইটের থারমাল ক্যামেরায় আর দেখা যাবে না ওদেরকে।

    অসুবিধে একটাই—এই স্যুট পরে দৌড়ানো যাচ্ছে না স্বাভাবিকভাবে। তারপরেও নতুন একটা দিক ধরে যতটা দ্রুত পারে এগিয়ে চলেছে দু’জনে। লক্ষ্য, পাহাড়ের কাছাকাছি একটি বিশেষ জায়গা। ম্যাপে ওটা আগেই দেখে রেখেছে রানা। ওখানে পৌছুবার পর শুরু হবে পলায়নের দ্বিতীয় পর্ব।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরিং – কোজি সুজুকি
    Next Article সাবাস অয়ন! সাবাস জিমি!! – ইসমাইল আরমান

    Related Articles

    ইসমাইল আরমান

    দ্য সি-হক – রাফায়েল সাবাতিনি

    July 11, 2025
    ইসমাইল আরমান

    সাবাস অয়ন! সাবাস জিমি!! – ইসমাইল আরমান

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }