Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৫৯ – অন্তর্যামী

    ইসমাইল আরমান এক পাতা গল্প358 Mins Read0
    ⤶ ⤷

    অন্তর্যামী – ২২

    বাইশ

    কোল্ড স্প্রিংসে ঢোকা নিরাপদ মনে হলো না রানার কাছে। রাস্তা ছেড়ে মরুভূমিতে নামল ও, এবড়ো-খেবড়ো জমিনের ওপর দিয়ে ছোটাল গাড়ি। কয়েক মাইল যাবার পর একটা কাঁচা রাস্তার দেখা মিলল, সেটা উত্তরে গিয়ে ইউ.এস. ফিফটিতে মিলেছে। সেই রাস্তা ধরে ফ্রিওয়েতে উঠে এল অ্যাকর্ড। এবার গতি বাড়াল রানা।

    পিকআপ ফেলে আসার পর থেকে একটা কথাও বলেনি কেউ। অ্যালিকে উসখুস করতে দেখে রানা নীরবতা ভাঙল। বলল, ‘আমাকে কিছু জিজ্ঞেস কোরো না। কী ঘটল ওখানে, তা আমিও ঠিক বুঝে উঠতে পারছি না।’

    আরও ঘণ্টাখানেক না কাটা পর্যন্ত স্বস্তি পেল না ও। শেষে ইন্টারস্টেট সেভেন্টিতে পৌঁছে একটু ঢিল দিল সতর্কতায়। অঙ্গরাজ্যের পূর্ব প্রান্ত ঘেঁষে ছুটছে এখন ওদের অ্যাকর্ড। কিছুক্ষণ পর সামনার নামে একটা ছোট্ট শহরের দেখা পেল। ফ্রিওয়ে থেকে শহরের আকার দেখে মনে হলো, ভেতরে একটা লাইব্রেরি পাওয়া যেতে পারে।

    সত্যিই পাওয়া গেল—শহরের স্কুলের পাশে ছোট্ট পাবলিক লাইব্রেরি, পার্কিং লটটা প্রায় ফাঁকা। খুশি হলো রানা, খুব বেশি লোকজনের সঙ্গে দেখা হবে না। সানগ্লাস আর বেসবল ক্যাপ পরে আছে ও, কিন্তু তাতে চেহারা পুরোপুরি ঢাকা পড়ে না।

    অ্যালিকে একাই লাইব্রেরিতে পাঠাবার কথা ভাবল রানা, কিন্তু পরক্ষণে সিদ্ধান্ত পাল্টাল। একা থাকা চলবে না ওর। একাকী একজন অপরিচিত লোককে গাড়িতে বসে থাকতে দেখলে শহরবাসীর সন্দেহ সৃষ্টি হতে পারে।

    ‘আমাকে একা দেখলেও সন্দেহ করতে পারে,’ রানার মনের কথা পড়ে বলল অ্যালি। ‘আমার বয়েসী একটা অচেনা মেয়ে একাকী ঘুরে বেড়াচ্ছে, সেটা ঠিক স্বাভাবিক নয়।’

    ‘ঠিক বলেছ,’ একমত হলো রানা। দু’জনে নেমে পড়ল গাড়ি থেকে।

    লাইব্রেরির এন্ট্রান্সের মুখে একটা ডেস্কে বসে আছে মাঝবয়েসী এক মহিলা—সে-ই লাইব্রেরিয়ান। রানা আর অ্যালিকে ঢুকতে দেখে মুখ তুলে তাকাল, উপহার দিল সৌজন্যমূলক হাসি। নড করল রানা, মুখ ঘুরিয়ে নিল আরেকদিকে। ওকে ভাল করে দেখার সুযোগ পেল না মহিলা, উৎসাহী ভঙ্গিতে হাত নেড়ে তাকে সম্ভাষণ জানাল অ্যালি, বাধ্য করল নিজের দিকে তাকাতে।

    বুদ্ধিমতী মেয়ে… মনে মনে ওর কৌশলের প্রশংসা করল রানা।

    ‘থ্যাঙ্কস,’ নিচু গলায় বলল অ্যালি

    ‘লাইব্রেরিয়ান কী ভাবছে, বুঝতে পেরেছ? আমাকে চিনে ফেলেনি তো?’

    মাথা নাড়ল অ্যালি

    লাইব্রেরির এক কোণে, একটা কাউন্টারের ওপর সাজিয়ে রাখা হয়েছে তিনটে কম্পিউটার। আশপাশে কেউ নেই। এখন পর্যন্ত অল্পবয়েসী এক ছেলে ছাড়া আর কাউকে চোখে পড়েনি ওদের। দূরের একটা টেবিলে বসে নিবিষ্টমনে বই পড়ছে সে, কোনোদিকে খেয়াল নেই। চেয়ার টেনে একটা কম্পিউটারের সামনে বসল রানা, মাউস নেড়ে স্লিপ মোড থেকে জাগিয়ে তুলল ওটাকে। আরেকটা চেয়ার টেনে ওর পাশে বসল অ্যালি।

    ইন্টারনেট কানেকশন আছে কি না দেখে নিল রানা, এরপর ব্রাউজার খুলে সার্চবারে টিফানি ক্যানট্রেলের নাম টাইপ করল—ইয়েলো-পেজ-সার্চ চালাল অ্যামারিলো, টেক্সাসে।

    ফলাফল, শূন্য।

    এক সেকেণ্ড অপেক্ষা করে আবারও সার্চ করল রানা, এবার প্যারামিটার বদলে পুরো টেক্সাসে দেখছে। ডা. ক্যানট্রেল হয়তো অ্যামারিলোর বাইরে থাকে। কিন্তু আবারও ব্যর্থ হতে হলো।

    সার্চ পেজ বন্ধ করে দিয়ে এরপর গুগল ম্যাপ ওপেন করল রানা, অ্যামারিলোর ওপর জুম করে হাসপাতাল খুঁজল। তিনটা বড় হাসপাতাল আছে শহরে, আর আছে বেশ কিছু প্রাইভেট প্র্যাকটিস। প্রাইভেট ডাক্তারদের কারও নাম টিফানি ক্যানট্রেল নয়।

    বড় হাসপাতালগুলোর ওয়েবসাইটে এবার ঢুঁ মারল রানা। স্টাফদের তালিকা বের করে পড়তে থাকল সবক’টা নাম। তিন নম্বর হাসপাতালে গিয়ে একটু আশান্বিত হয়ে উঠল। টিফানি প্রাইস নামে একজন ডাক্তার রয়েছে ওখানে, তবে তার পরিচিতির পেজে কোনও ছবি দেয়া হয়নি। ভুলে বাদ পড়ে গেছে, নাকি ইচ্ছাকৃতভাবে ছবিটা দেয়া হয়নি, কে জানে। নিশ্চিত হবার জন্যে ফটো গ্যালারির সব ছবি খুঁটিয়ে দেখতে শুরু করল। খানিক পরেই পাশ থেকে অস্ফুট শব্দ করে উঠল অ্যালি।

    ‘কী হয়েছে?’ জানতে চাইল রানা।

    স্ক্রিনের দিকে আঙুল তুলল অ্যালি, নিচদিকের একটা ছবিকে ইশারা করছে। হাসপাতালের ছাতের ছবি। স্ট্রেচারে করে একজন রোগীকে নিয়ে হেলিপ্যাডে অপেক্ষমাণ হেলিকপ্টারের দিকে যাচ্ছে দু’জন মেডিক্যাল স্টাফ। তবে তাদের দিকে নয়, অ্যালি ইশারা করছে স্টাফদের পেছনে, ছাতে বেরুবার করিডোরে দাঁড়ানো একটি নারীমূর্তির দিকে। ক্যামেরার দিকে পাশ ফিরে রয়েছে মেয়েটি, চেহারা পুরোপুরি বোঝা যাচ্ছে না… প্রথম দর্শনে চোখ পড়ে না তার দিকে। রানাও মিস করে গিয়েছিল।

    ‘ইনিই?’ জিজ্ঞেস করল ও।

    কম্পিউটারের স্ক্রিনের কাছে মুখ নিয়ে গেল অ্যালি। ভালমত দেখল ছবিটা। বলল, ‘হ্যাঁ। আমি শিয়োর।’

    গম্ভীর চোখে ছবির নারীকে খেয়াল করল রানা। ডাক্তারের অ্যাপ্রন পরে রয়েছে; বয়স খুব বেশি নয়, ত্রিশের আশপাশে। মাথায় সোনালি চুল। সত্যিই কি টিফানি ক্যানট্রেল? হতে পারে, মনে মনে স্বীকার করল রানা। হয়তো নাম ভাঁড়িয়ে কাজ করছে হাসপাতালে। টিফানি ক্যানট্রেলই হয়তো টিফানি প্রাইস—পুরো নাম না বদলে শুধু পদবী পাল্টেছে। এমনটা করে অনেকে, রানা দেখেছে।

    নাম বদলানো, এবং কোথাও ছবি না দেয়া… মানেটা কী দাঁড়াল? এই ডাক্তার বিপদের মধ্যে রয়েছে, এবং সেটা সে জানে। সেজন্যেই নাম-ধাম বদলে আত্মগোপন করেছে।

    ইয়েলো পেজে ফিরে গেল রানা। টিফানি প্রাইসের নাম টাইপ করে সার্চ বাটন চাপল। একটামাত্র এন্ট্রি বেরুল। সঙ্গে ঠিকানা দেয়া আছে।

    গুগল থেকে ঠিকানাটা ম্যাপে দেখে নিল রানা। স্ট্রিট ভিউ অপশন থেকে দেখে নিল বাড়ি ও তার আশপাশের রাস্তা। পুরনো আমলের একটা টাউনহাউস মডেলের বাড়িতে থাকে ডা. ক্যানট্রেল। আশপাশের সব বাড়ি ওই একই ডিজাইনে তৈরি।

    ‘ডাক্তার যদি এখনও বেঁচে থাকেন, লিয়ারির লোকেরা নিশ্চয়ই তাঁকে চোখে চোখে রাখছে,’ প্রশ্ন নয়, মন্তব্যের সুরে বলল অ্যালি।

    ‘নিঃসন্দেহে।’ সায় দিল রানা।

    ‘তা হলে ওঁর সঙ্গে আমরা যোগাযোগ করব কীভাবে? ‘যোগাযোগের আগে ডাক্তারের সম্পর্কে ভাল করে জেনে নিতে হবে আমাদেরকে,’ রানা বলল। ‘তোমার স্মৃতিতে তাকে ভালমানুষ মনে হয়েছে মানে এ-ই না যে, আগুপিছু না ভেবে সরাসরি হাজির হয়ে যাব তার সামনে। সে শত্রুপক্ষের লোকও হতে পারে!’

    কম্পিউটারের স্ক্রিনে আবার মনোযোগ দিল ও। স্ট্রিট- ভিউ থেকে ভালমত দেখে নিচ্ছে ডাক্তারের বাড়ি, রাস্তা, আর পুরো পাড়াটা। ওখানে আড়ি পাতা যায় কি না, ভাবল। কার সঙ্গে, কী বিষয়ে কথা বলছে ডাক্তার, সেসব শুনতে পারলে একটা আইডিয়া পাওয়া যাবে—কারও সঙ্গে সে হাত মিলিয়েছে কি না। সমস্যা হলো, আড়ি পাতার কোনও যন্ত্রপাতি নেই ওদের সঙ্গে। এসব জিনিস সাধারণ কোনও দোকানে পাওয়া যায় না।

    রানার চিন্তাধারা অনুসরণ করছিল অ্যালি। এবার ও বলল, ‘আড়ি পাতার আরেকটা কায়দা আছে।’

    ‘কী কায়দা?’

    টিফানির বাড়ির দু’পাশের বাড়িগুলো দেখাল অ্যালি। জিজ্ঞেস করল, ‘এগুলোর কোনোটায় ঢুকতে পারব আমরা? মানে… কিছুটা সময় থাকতে পারব ওগুলোর কোনোটার ভেতরে?’

    ‘কী জানি,’ কাঁধ ঝাঁকাল রানা। ‘একেবারে অসম্ভব বোধহয় না। ঘরের লোক বাইরে গেছে, এমন বাড়ি নিশ্চয়ই পাব। ভাড়া হয়নি, এরকম খালি অ্যাপার্টমেন্টও থাকতে পারে। কিন্তু কেন?’

    ‘একেকটা বাড়ি কতটুকু চওড়া?’ জবাব না দিয়ে আরেকটা প্রশ্ন ছুঁড়ল অ্যালি।

    ‘টাউনহাউস তো, পঁচিশ-ত্রিশ ফুটের বেশি হবে না।’ ঘাড় ফিরিয়ে লাইব্রেরির রিডিং এরিয়ার দিকে তাকাল অ্যালি। লাইব্রেরিতে হাজির হওয়া একমাত্র পাঠকটি একেবারে শেষ টেবিলে বসে বই পড়ছে।

    ‘ছেলেটা আমাদের থেকে কত দূরে?’ অ্যালির তৃতীয় প্রশ্ন।

    ‘ষাট ফুট,’ রানা বলল। ‘সামান্য কম-বেশি হতে পারে।’

    ‘গুড।’ ওদিকে ঘুরে বসল অ্যালি, চোখ মুদল। কপালে ভাঁজ পড়ল ওর, কুঁচকে গেল ভুরু। মনে হলো, দুর্বল কানেকশনের টেলিফোনে কিছু শোনার চেষ্টা করছে বুঝি। খানিক পর বিড়বিড় করে বলতে শুরু করল:

    ‘…হি গিভস্ হিজ হারনেস বেলস্ আ শেক
    টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক।
    দি ওনলি আদার সাউণ্ড’স্ দ্য সুইপ
    অভ ইজি উইণ্ড অ্যাণ্ড ডাউনি ফ্লেক।
    দ্য উডস্ আর লাভলি, ডার্ক অ্যাণ্ড ডিপ,
    বাট আই হ্যাভ প্রমিজেস টু কিপ,
    অ্যাণ্ড মাইলস্ টু গো বিফোর আই স্লিপ…’

    চোখ খুলল অ্যালি। রানার দিকে তাকিয়ে ভুরু নাচাল।

    ‘রবার্ট ফ্রস্ট,’ বলল রানা।

    মৃদু হাসল অ্যালি। দূরে বসা পাঠককে ইশারা করে বলল, ‘ওর প্রিয় কবি। বসে বসে তাঁর কবিতা পড়ছে।’

    ওর মতলবটা এবার বুঝতে পারছে রানা। মুখ ঘুরিয়ে কম্পিউটারের ছবি দেখল। ষাট ফুট… তারমানে, ডাক্তারের বাড়ি থেকে দু’বাড়ি দূরে পজিশন নিলেও তার মাইগুরিডিং করতে পারবে অ্যালি। কে জানে, আরও দূর থেকেও হয়তো সম্ভব।

    ‘ইন্টারেস্টিং,’ মন্তব্য করল ও।

    ‘আইডিয়াটা পছন্দ হয়েছে?’ জানতে চাইল অ্যালি।

    ‘খুব,’ বলে কিবোর্ডের বোতাম চাপল রানা, একটা রিয়াল এস্টেটের ওয়েবসাইট ওপেন করল। এক মিনিটের মাথায় টিফানি ক্যানট্রেলের পাড়ার লিস্টিং পেয়ে গেল ও। পছন্দসই রেঞ্জের ভেতর তিনটা অ্যাপার্টমেণ্ট ফাঁকা রয়েছে। সবচেয়ে সুবিধেজনকটা টিফানির দুটো বাড়ি পরে। দোতলায়। টিফানির বাড়ির পুরোটাই অ্যালির নাগালের ভেতর থাকবে।

    ‘কতক্ষণ লাগবে ওখানে পৌঁছুতে?’ জিজ্ঞেস করল অ্যালি।

    ডেস্কটপের কোনায় ঘড়ি দেখে নিল রানা। মনে মনে হিসেব করে বলল, ‘মাঝরাত।’

    ‘চলো, রওনা হওয়া যাক।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরিং – কোজি সুজুকি
    Next Article সাবাস অয়ন! সাবাস জিমি!! – ইসমাইল আরমান

    Related Articles

    ইসমাইল আরমান

    দ্য সি-হক – রাফায়েল সাবাতিনি

    July 11, 2025
    ইসমাইল আরমান

    সাবাস অয়ন! সাবাস জিমি!! – ইসমাইল আরমান

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }