Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৫৯ – অন্তর্যামী

    ইসমাইল আরমান এক পাতা গল্প358 Mins Read0
    ⤶ ⤷

    অন্তর্যামী – ২৬

    ছাব্বিশ

    কয়েক মুহূর্তের নীরবতা বিরাজ করল। এরপর রানাকে লক্ষ্য করে ভেরোনিকা বলল, ‘কিছু কিছু ব্যাপার আছে, যেগুলো এ-মুহূর্তে আমরা খুলে বলতে পারছি না। অ্যালি সহ্য করতে পারবে না। না, শুধু ওর ভিন্নতার কথা বলছি না, আর বেশ কিছু বিষয় আছে। ওর মায়ের পরিণতি… বন্দিদশা থেকে আমাদের পালানো… টিফানি ক্যানট্রেল…’

    ‘তার মানে এ-ই নয় যে, আমরা ওসব চাপা দিতে চাইছি,’ বলল এলিনা। ‘সবই খুলে বলব তোমাদেরকে, কিন্তু তার আগে অ্যালি ওর স্মৃতি ফিরে পেলে ভাল হয়। নইলে আমাদের কথা বিশ্বাস করতে পারবে না ও। বিশ্বাস করতে চাইবে না।’ অ্যালির দিকে তাকাল সে। ‘তুমি নিশ্চয়ই আন্দাজ করতে পারছ, অ্যালি, ওসবের একটাও সুখকর অভিজ্ঞতা নয়।’

    ‘ডায়েরি লেখার অভ্যেস আছে তোমার,’ অ্যালিকে বলল ভেরোনিকা। ‘গত কয়েক বছর থেকেই লিখছ। কিন্তু সে- ডায়েরি তোমাকে দেখাব কি না, এ-নিয়ে বিস্তর আলোচনা করেছি আমি আর এলিনা। ওভাবে হয়তো শর্টকাটে সব জানতে পারবে তুমি, কিন্তু হজম করতে পারবে না। তারচেয়ে স্মৃতিগুলো স্বাভাবিকভাবে ফিরে আসা ভাল। বাড়তি কোনও চাপ পড়বে না তোমার ওপর। বিশ্বাস করো, তোমার মঙ্গলের কথা ভেবেই এ-সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

    ‘টিফানি ক্যানট্রেল কোথায় থাকেন, তা লিয়ারি জানে, ‘ থমথমে গলায় বলল অ্যালি। ‘তিনি যদি বিপদের মধ্যে থাকেন, তা হলে এভাবে অপেক্ষা করাটা কি ঠিক হবে আমাদের?’

    ‘সত্যিই বিপদে আছে টিফানি,’ স্বীকার করল এলিনা। ‘বড় ধরনের বিপদ। কিন্তু খুব শীঘ্রি কিছু ঘটবে না তার কপালে। জানি, কথাটা অদ্ভুত শোনাচ্ছে… তবে নিশ্চিত থাকতে পারো, অন্তত আগামী এক সপ্তাহের ভেতর কেউ ফুলের টোকাও দেবে না তার গায়ে।’

    ‘তোমরা সেটা কীভাবে জানো?’

    ‘যেভাবেই হোক, জানি,’ সংক্ষেপে বলল এলিনা। ব্যাখ্যা দিতে গেল না। ‘আমার ওপর বিশ্বাস রাখো।’

    হতাশা দেখা দিয়েছে অ্যালির চেহারায়। তাকে দোষ দিতে পারল না রানা। ওর নিজের ভেতরেও উঁকি দিচ্ছে হতাশা। এরা কিছু বলতে চাইছে না কেন?

    ‘লিয়ারি আমার নাগাল পেল কী করে?’ জিজ্ঞেস করল অ্যালি। ‘দু’মাস আগে আমাকে কীভাবে খুঁজে পেল সে?’

    ‘সেটাও পুরো ব্যাপারটার সঙ্গে জড়িত, ‘ বলল ভেরোনিকা। ‘আসলে… পুরোটাই একটা লম্বা কাহিনী। এখন সেটা তোমার না শোনাই ভাল।’

    আসলেই কি ভাল? মনে মনে ভাবল রানা। নাকি অন্য কোনও মতলবে ওদেরকে অন্ধকারে রাখতে চাইছে এরা?

    ভাবনাটা শেষ হতে না হতেই ভেরোনিকার ওপর চোখ পড়ল ওর—একদৃষ্টে তাকিয়ে আছে সে। চিন্তাটা পড়তে পেরেছে নিঃসন্দেহে। বিব্রত হলো রানা। বলল, ‘সরি।’

    ‘সরি বলার কিছু নেই,’ একটু হাসল ভেরোনিকা। ‘এমন পরিস্থিতিতে মনের ভেতর সন্দেহ জাগাটাই স্বাভাবিক। তবে আমাদের কোনও কুমতলব নেই। বিশ্বাস করো!’

    ‘তা হলে মরুভূমির মাঝখানের ওই সেল টাওয়ারটার কথা বলো,’ বলল রানা। ‘কেন ওটাকে ভয় পাচ্ছে লিয়ারি ও তার লোকেরা?’

    ‘টাওয়ারটাকে ভয় পাচ্ছে না… ওটাকে এ-মুহূর্তে যে- কাজে ব্যবহার করা হচ্ছে, সেটাও ওদের ভয়ের কারণ নয়। এর পেছনে আরও বড় একটা রহস্য রয়েছে।’ পালা করে রানা আর অ্যালির দিকে তাকাল ভেরোনিকা। ‘সব প্রশ্নের জবাব খুব শীঘ্রিই পাবে তোমরা, নিশ্চিন্ত থাকো। তার আগ পর্যন্ত দয়া করে ধৈর্য ধরো। আমি শুধু এটুকুই বলব, পুরোটা জানার পর তোমাদের মনে হবে, ওসব না জানলেই ভাল হতো।’

    .

    সান্তা মনিকা উপসাগরের বুকে আঁধার নেমে এসেছে। ডাঙার এক মাইল ভেতরে, পাঁচশো ফুট উঁচুতে, নিজের বাড়ির প্যাটিয়ো থেকে আনমনে সেদিকে তাকিয়ে আছে লিয়ারি। চাঁদের আলোয় পশ্চিমে আবছাভাবে ফুটে উঠেছে পয়েন্ট ডিউমের সাগরসৈকত। আর পুবে, বিশ মাইল দূরে ঝিকমিক করছে লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আলো। এয়ারপোর্টের পেছনে দেখা যাচ্ছে ব্যস্ত মহানগরীর কৃত্রিম আভা।

    সুইমিং পুলের পাশের একটা চেয়ারে বসে পড়ল সে। পানিতে প্রতিফলিত হচ্ছে বাতির আলো, চোখের সামনে তুলে ধরল একটা বাঁধাই করা ফোল্ডার। প্রথমবার ওটায় চোখ বোলানোর পর থেকে ফোল্ডারটার শিরোনাম তার জন্যে একটা চিরন্তন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

    ইউ.এস. আর্মি বায়ো-ওয়ারফেয়ার রিসার্চ ইন্সটিটিউট
    (ইউ.এস.এ.বি.আর.আই.)
    লিভিং ওয়েপন্স ইনিশিয়েটিভ—কোর্ট ২৩.৩
    অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন রিপোর্ট
    ‘স্ন্যাপড্রাগন’

    চেয়ারে হেলান দিয়ে চোখ মুদল লিয়ারি। আর তখুনি পকেটে রাখা সেলফোনটা বেজে উঠল। রিংটোনটা হুপারের। চোখ না খুলেই ফোনটা বের করল সে, কানে ঠেকাল।

    ‘শিকাগো অপশন চালু করা হয়েছে, স্যর,’ জানাল হুপার।

    ‘খুব ভাল,’ বলে লাইন কেটে দিল লিয়ারি। ফোনটা নামিয়ে রাখল পাশে।

    দু’মাস আগে, অ্যালি ধরা পড়ার পর ওর চামড়া আর চুলের পলিউট্যান্ট প্রোফাইল বের করা হয়েছিল। ওটা আসলে এক ধরনের কেমিক্যাল অ্যানালিসিস—দীর্ঘ সময় কোথাও বাস করলে সেখানকার পরিবেশ দূষণের প্রভাবে মানুষের শরীরে অদৃশ্য একটা রাসায়নিক প্রলেপ পড়ে। সেই প্রলেপ বিশ্লেষণের মাধ্যমে বোঝা যায়, মানুষটা কোথাকার অধিবাসী। অ্যালির বেলায় শিকাগোর প্রোফাইল পাওয়া গিয়েছিল। যদিও তাকে শিকাগো থেকে ধরেনি লিয়ারির লোকজন, তারপরেও ওই প্রোফাইল দেখে বোঝা যাচ্ছিল, মেয়েটা বেশ কিছুদিন শিকাগোতে থেকেছে। ওখানে নিশ্চয়ই কোনও আশ্রয়স্থল আছে ওর।

    অবশ্য এত দ্রুত শিকাগোর ঠিকানা মনে করতে পারার কথা নয় অ্যালির, তাও কোনও ঝুঁকি নিচ্ছে না লিয়ারি। চালু করে দিয়েছে শিকাগো অপশন—মেয়েটাকে খুঁজে পাবার জন্যে। এক ধরনের মরিয়া পদক্ষেপও বলা যায় ওটাকে। নইলে চোখে-মুখে অন্ধকার দেখছে লিয়ারি। যত সময় যাচ্ছে, ততই চোরাবালিতে ডুবে যাবার মত একটা অনুভূতি হচ্ছে তার।

    .

    ‘তুমি তা হলে লিভিং রুমে ঘুমাবে?’ বেডরুমের দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করল অ্যালি। পরনে ঘুমানোর পোশাক, বুকের কাছে কাছে জাপটে ধরে রেখেছে ডায়নোসরের পুতুলটা—এখন ওকে সত্যিকার একটা বাচ্চা মেয়ের মত দেখাচ্ছে।

    মাথা ঝাঁকিয়ে সায় জানাল রানা। বলল, ‘অ্যাপার্টমেন্টের দরজার যতটা সম্ভব কাছে থাকতে চাই। বিপদ এলে ওদিক থেকে আসবে। তিরাশি তলায় ঢোকার পথ ওই একটাই।’

    ‘এখন বোধহয় অতটা সতর্ক না থাকলেও চলে,’ বলল অ্যালি। ‘এখানে আমরা নিরাপদ। তুমি আমার পাশের কামরায় থাকতে পারো না? তুমি কাছে থাকলে আমি সাহস পাই।’

    ‘পাশের রুমটাও যথেষ্ট দূরে,’ হালকা গলায় বলল রানা। ‘বড় বাড়িতে থাকার এই এক অসুবিধে।’

    জোর করে একটু হাসল অ্যালি। লাঞ্চের পর থেকে আবার মনমরা হয়ে গেছে ও। মাথা নিচু করে বলল, ‘আমার খুব ভয় করছে, জানো? পুরনো স্মৃতি মনে করার জন্যে খুব চেষ্টা করেছি গত ক’দিন, কিন্তু আজ ওদের কথা শুনে মনে হচ্ছে, কোনোকিছু মনে না পড়াই হয়তো ভাল। খুব খারাপ কিছু লুকিয়ে আছে ওর ভেতর, তাই না? আমি তার সঙ্গে জড়িত।’

    ‘ওটা তোমার অনুমান। সত্যি না-ও হতে পারে।’

    ‘না, সত্যি। আমি সেটা অনুভব করছি, রানা। নিশ্চয়ই কোনও মন্দ কাজ করেছি আমি, সেটা জানতে চাই না। অথচ… না জেনেও তো উপায় নেই। আমার স্মৃতি ফিরবেই। এখুনি তার আভাস পেতে শুরু করেছি।’

    ‘খামোকা দুশ্চিন্তা করছ, অ্যালি। ব্যাপারটা তেমন কিছু না-ও হতে পারে।’

    ‘আর যদি হয়?’

    কী জবাব দেবে, ভেবে পেল না রানা। ওকে আর কিছু বলল না অ্যালি। এগিয়ে এসে জড়িয়ে ধরল, তারপর শুভরাত্রি জানিয়ে বন্ধ করে দিল রুমের দরজা।

    অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন রিপোর্টটা উল্টে চলেছে লিয়ারি। এই প্রথম নয়, আগেও বহুবার পড়েছে ওটা। তারপরেও মাঝে মাঝে রিভাইস দেয়। মাথায় গেঁথে নেবার চেষ্টা করে গুরুত্বপূর্ণ সব তথ্য।

    বরাবরের মত রিপোর্টের শেষদিকে একটা সেকশনে পৌঁছে থামল। ওপরে বড় করে শিরোনাম লেখা রয়েছে: অ্যালিসন মিচেল। পাতাটার ওপর হাত বোলাল লিয়ারি, কিন্তু সযত্নে এড়িয়ে গেল শিরোনামের শব্দদুটো। যেন ওগুলোকে স্পর্শ করলেই আঙুল কেটে যাবে তার।

    .

    লিভিং রুমে রানার ঢুকে যাওয়া পর্যন্ত অপেক্ষা করল ভেরোনিকা, এরপর পা টিপে টিপে বেরিয়ে এল নিজের কামরা থেকে। হাজির হলো এলিনার কামরায়। ভেজিয়ে দিল দরজা। এলিনা তখন জানালার পাশে দাঁড়িয়ে আছে। লেক মিশিগানের পিয়ার, থেকে ভেসে আসা আভায় নিশ্চল মূর্তির মত লাগছে ওকে।

    পাশে গিয়ে দাঁড়াল ভেরোনিকা। বলল, ‘ওকে এভাবে অন্ধকারে রাখতে ভাল লাগছে না আমার।’

    ‘এভাবে বেশিদিন ও থাকবেও না,’ এলিনা বলল। ‘ধৈর্য ধরো।’

    ‘কী ঘটবে বলে মনে হয় তোমার? যখন সবকিছু মনে পড়বে ওর… সব ফিরে পাবে?’

    নিঃশ্বাসের সঙ্গে চাপা হাসির মত একটা আওয়াজ করল এলিনা—কঠিন, শীতল হাসি। তবে একেবারে রসকষহীন নয়।

    ‘আর কিছু না হোক, দেখার মত একটা ব্যাপার হবে!’ বলল সে।

    .

    মনোযোগ দিয়ে অ্যালিকে নিয়ে লেখা সেকশনটা পড়ছে লিয়ারি। সংক্ষিপ্ত জীবনে মেয়েটা যা যা করেছে, তার বিস্তারিত বিবরণ আছে ওতে। বেশ কিছু রঙিন ছবিও আছে রিপোর্টের সঙ্গে। যথেষ্ট শক্ত ধাতের মানুষ লিয়ারি, কিন্তু তারপরেও ছবিগুলো তার স্নায়ুর ওপর চাপ ফেলে। অস্বস্তি চাপা দিয়ে ছবিগুলোয় চোখ বোলাচ্ছে সে। নিজেকে মনে করিয়ে দিচ্ছে, ব্যাপারটা কতখানি গুরুতর।

    খানিক পর রিপোর্ট পড়া শেষ হলো লিয়ারির। ফোল্ডারটা চেয়ারের পাশে নামিয়ে রাখল। টের পেল, বরাবরের মত কাঁপছে তার হাত।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরিং – কোজি সুজুকি
    Next Article সাবাস অয়ন! সাবাস জিমি!! – ইসমাইল আরমান

    Related Articles

    ইসমাইল আরমান

    দ্য সি-হক – রাফায়েল সাবাতিনি

    July 11, 2025
    ইসমাইল আরমান

    সাবাস অয়ন! সাবাস জিমি!! – ইসমাইল আরমান

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }