Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৫৯ – অন্তর্যামী

    ইসমাইল আরমান এক পাতা গল্প358 Mins Read0
    ⤶ ⤷

    অন্তর্যামী – ৩৪

    চৌত্রিশ

    মাঝরাতের খানিক আগে হাতের বইটা বন্ধ করল রানা, বেরিয়ে এল ফার্মহাউসের বারান্দায়। উন্মুক্ত প্রান্তর থেকে ভেসে আসছে উষ্ণ, আর্দ্র হাওয়া। বারান্দার সিঁড়ির কাছে গিয়ে বাইরে নজর বোলাল ও। বাড়ির সামনের জমিন একটু ঢালু হয়ে নেমে গেছে প্রায় দু’শো গজ, ড্রাইভওয়েটা ঠিক তার মাঝ দিয়ে এগিয়েছে। চারদিকে ঘাসে ছাওয়া সমতল মাঠ। বিশাল প্রান্তরের ঠিক মাঝখানে নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে বাড়িটা, সবদিকেই অন্তত ছ’শো গজ খোলা জায়গা, ফলে গা-ঢাকা দিয়ে কারও পক্ষে বাড়ি পর্যন্ত পৌছুনো সম্ভব নয়। সন্দেহ নেই, এ-কারণেই ফাঁদ পাতার জন্যে জায়গাটা বেছে নিয়েছে লিয়ারি।

    বাড়িটার বয়স অন্তত একশো বছর—বিবর্ণ চেহারা নিয়ে বহন করছে অতীতের স্মৃতি। উত্তরে ধীরে ধীরে প্রসারিত হচ্ছে টোপেকা নামের আধুনিক নগরী, হয়তো কয়েক বছরের ভেতরেই পৌছে যাবে এই বাড়ির লোকেশন পর্যন্ত। ব্যস্ত যে- সড়কের কথা বলেছে লিয়ারি, সেটা দক্ষিণে… দিগন্তের কাছে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। যেন নিয়ন আর সোডিয়াম বাতি লাগানো একটা ফিতে। অ্যালি ওখানে আছে কি না, কে জানে। দশদিন হলো ফার্মহাউসে উঠেছে ও আর টিফানি, ওদের খোঁজ পেতে এত সময় লাগার কথা নয় মেয়েটার।

    অন্ধকারে, রানার ডানদিকে ক্যাঁচকোঁচ করে উঠল বারান্দায় ঝোলানো দোলনাটা। স্বভাবসুলভ ভঙ্গিতে ঝট্ করে ওদিকে ঘুরে গেল ও, সবগুলো স্নায়ু টানটান হয়ে উঠেছে। পরমুহূর্তে ঢিল দিল পেশিতে। কেউ নেই। বাতাসে নড়ে উঠেছে প্রাচীন দোলনা—বাড়িটার সমান বয়স ওটার। বারান্দায় দাঁড়িয়ে আরও কিছুক্ষণ রাতের প্রকৃতি দেখল রানা, এরপর ফিরে গেল ভেতরে।

    নিজের কামরায় ঘুমাচ্ছে টিফানি। একটা রুটিন করে নিয়েছে দু’জনে, যাতে যে-কোনও সময় অন্তত একজন জাগ্রত অবস্থায় থাকে। ফার্মহাউসে ওদেরকে রেখে যাবার সময় খুব বেশি কিছু বলে যায়নি লিয়ারি। শুধু কাছাকাছি থাকতে, এবং চোখকান খোলা রাখতে পরামর্শ দিয়ে গেছে। দু’জনকেই একটা করে সেলফোন দিয়ে গেছে—কন্ট্যাক্ট লিস্টে নিজের ফোন নাম্বার-সহ। বলে দিয়েছে, অস্বাভাবিক কিছু ঘটলেই যেন ওরা ফোন করে তাকে।

    কিচেনে ঢুকল রানা। বিশাল প্যান্ট্রিতে মজুত করে রাখা হয়েছে অন্তত দু’মাস চলার মত শুকনো খাবার। অ্যাটাচড্ গ্যারাজে রয়েছে তিনটে অতিকায় ডিপ ফ্রিজ-মাছ, মাংস আর নানা ধরনের সবজিতে টইটম্বুর সেগুলো। গ্যারাজে দুটো গাড়িও আছে—একটা ফোর্ড এস্কেপ এস.ইউ.ভি, আর একটা শেভি ম্যালিবু সেডান। ফিউয়েল ট্যাঙ্ক ভরে রাখা হয়েছে, ইগনিশনে সারাক্ষণ ঝুলছে চাবি… যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সটকে পড়া যায়। নিয়ম করে গাড়িদুটো স্টার্ট দেয় রানা, ব্যাটারি যেন বসে না যায়।

    কাউন্টারের ওপর পড়ে আছে টিফানির ল্যাপটপ কম্পিউটার—চার্জ হচ্ছে। জিনিসটা আনতে বাধা দেয়নি লিয়ারি, ব্যবহারেও কোনও নিষেধাজ্ঞা দেয়নি। সন্ধ্যায় ওতে ইমেইল চেক করছিল টিফানি, খানিক পর ল্যাপটপ বন্ধ করে বেরিয়ে গিয়েছিল বারান্দায়। দোলনায় বসে দোল খেতে শুরু করেছিল। স্ক্রিন ডোরের এপাশ থেকে ওর চাপা কান্না শুনতে পেয়েছে রানা, কিন্তু সান্ত্বনা দিতে যায়নি। কখনও কখনও মানুষকে একা থাকতে দিতে হয়। বারান্দায় ঘণ্টাখানেক বসে ছিল টিফানি, তারপর ঘরে ঢুকে চলে গেছে নিজের কামরায়। শুয়ে পড়েছে।

    ল্যাপটপটা একপাশে সরিয়ে স্যাণ্ডউইচ বানাতে শুরু করল রানা। ফ্রিজ থেকে পনিরের একটা চাকা নিয়ে এল, ছুরি দিয়ে কেটে নিল দুটো পাতলা স্লাইস। ধারালো ফলাটার দিকে তাকিয়ে কয়েক মুহূর্তের জন্যে থমকে গেল ও। এখন যদি অ্যালি ওকে লক করে, তা হলে কী ঘটবে? কিছু কি টের পাবে? নাকি যন্ত্রের মত ধারালো ছুরিটা ঢুকিয়ে দেবে নিজের গলায়, বুকে বা পেটে? আনমনে মাথা নাড়ল ও, ছুরিটা সরিয়ে রাখল নাগালের বাইরে। প্লেটে স্যাণ্ডউইচ সাজিয়ে বেরিয়ে এল কিচেন থেকে।

    চার ঘণ্টা পর টিফানি জেগে উঠলে নিজের কামরায় গেল রানা। পোশাক পাল্টে শুয়ে পড়ল বিছানায়। খোলা জানালা দিয়ে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক আর বাতাসে দুলতে থাকা ঘাসের মর্মর। তন্দ্রায় ঢলে পড়ল ও, আধো-ঘুমের ভেতর দেখতে পেল অ্যালিকে। মনে হলো, অ্যামারিলোর সেই অন্ধকার বাড়িটায় ফিরে গেছে ওরা, অ্যালি ঘুমাচ্ছে ওর কাঁধে মাথা রেখে। মুখের ওপর এলোমেলো ভঙ্গিতে পড়ে আছে চুল। অদ্ভুত এক মায়ায় মন ভরে উঠল রানার। নড়ল না, পাছে স্বপ্নটা ভেঙে যায়। ঘুমের অতলে তলিয়ে যাবার আগ পর্যন্ত দৃশ্যটা মনের চোখ ভরে দেখল ও।

    .

    ‘ওটা আর্কটারাস,’ বলল টিফানি।

    দু’রাত পর। বারান্দার সিঁড়িতে বসে আছে ও আর রানা, ঘনঘোর আকাশের দিকে তাকিয়ে নক্ষত্র দেখছে।

    ‘দেখে বোঝা যায় না, কিন্তু আর্কটারাস একটা দানব তারা,’ বলে চলল টিফানি। ‘আমাদের সূর্যকে যদি ওটার পাশে রাখো, মনে হবে বাস্কেটবলের পাশে একটা চেরি ফল রেখেছ।’

    ‘তুমি জ্যোতির্বিজ্ঞানও পড়েছ?’ জিজ্ঞেস করল রানা।

    ‘না,’ মাথা নাড়ল টিফানি। ‘তবে জ্যোতির্বিজ্ঞানে আগ্রহী একজনকে চিনতাম। সে মেয়েটাই আমাকে এরকম অনেক ছোটখাট তথ্য বলেছে।’

    কিছুক্ষণের জন্যে নীরব হয়ে গেল সে। এরপর জানতে চাইল, ‘অ্যালি যখন তোমার সঙ্গে ছিল, কেমন লাগত তোমার?’

    ‘কী জানি,’ কাঁধ ঝাঁকাল রানা। ‘অন্যরকম একটা অভিজ্ঞতা। জীবনটা বদলে গিয়েছিল কয়েকদিনের জন্যে।’

    বুকের কাছে দু’পা ভাঁজ করল টিফানি, দু’হাতে জড়িয়ে ধরল হাঁটুদুটো। থুতনি রাখল হাঁটুর ওপর। উদাস গলায় বলল, ‘অপরাধবোধের চেয়ে ভয়ঙ্কর অনুভূতি আর নেই। ঘুণের মত খেয়ে ফেলছে আমার ভেতরটা। এক মুহূর্তের জন্যে শান্তি দিচ্ছে না। বলে বোঝাতে পারব না, রানা, ফোর্ট ডেট্রিকের ঘটনার জন্যে আমি কতটা দুঃখিত… কতটা কষ্ট পাচ্ছি। অ্যালি যদি সেটা জানত!’

    অদ্ভুত এক বেদনা ফুটে উঠেছে তার গলায়। সান্ত্বনার সুরে রানা বলল, ‘নিশ্চয়ই জানবে। ও তো মানুষের মন পড়তে পারে।’

    ‘তাতে লাভ হবে কোনও? ও কি আমাকে ক্ষমা করতে পারবে?’

    এ-প্রশ্নের জবাব নেই রানার কাছে। অ্যালির কথা ভাবল, চোখের সামনে নিজের মমতাময়ী মাকে খুন হতে দেখেছে বেচারি। এ-ধরনের মানসিক আঘাত কাটানো সহজ নয়।

    বাতাসের তোড় একটু বাড়ল। কেঁপে উঠে হাঁটুজোড়া আরও শক্ত করে জড়িয়ে ধরল টিফানি। রানা তাকাল ওর দিকে। ক্লান্ত মুখশ্রীর ভেতর কোথায় যেন অদ্ভুত কমনীয়তা লুকিয়ে আছে। বাতাসে কপালের ওপর লুটিয়ে পড়েছে এক গোছা চুল। রাতের আবছায়া পরিবেশে সেটাই যেন আবেদনময়ী করে তুলেছে ওকে। চোখ ফেরাতে পারছে না রানা।

    ওকে অপলকে তাকাতে দেখে মুখ ঘোরাল টিফানি। চোখাচোখি হলো দু’জনের। টিফানির চোখে বিস্ময় ফুটল, পরক্ষণে লজ্জায় আনত হলো দৃষ্টি।

    এক সেকেণ্ড পরেই পরস্পরকে চুমো খেতে শুরু করল ওরা—পাগলের মত। টিফানিকে শক্ত আলিঙ্গনে বেঁধেছে রানা, ওর পিঠ খামচে ধরেছে মেয়েটা। নিঃশ্বাসে যেন আগুনের হলকা। সিঁড়ির ওপর বিচিত্র ভঙ্গিতে শুয়ে পড়েছে দুজনে, ইঞ্চি ইঞ্চি করে উঠে এল সমতল বারান্দায়।

    রানার বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিল টিফানি, হাঁটুতে ভর দিয়ে সোজা হলো, ব্যস্ত হাতে খুলতে শুরু করল জামার বোতাম। আর তখুনি সচেতন হয়ে উঠল রানা। সমস্ত উত্তেজনা মিলিয়ে গেল নিমেষে, পরিষ্কার হয়ে এল মাথা।

    ‘থামো!’ কর্কশ গলায় বলে উঠল ও।

    থমকে গেল টিফানি। অবাক হয়ে জিজ্ঞেস করল, ‘কেন?’

    ‘বারো দিন…’ বলল রানা, ‘বারোটা দিন একসঙ্গে আছি আমরা। এর ভেতর কিছু ঘটেনি আমাদের ভেতর।

    ‘এখন ঘটছে। তাতে সমস্যা কোথায়?’

    ‘কিছু মনে কোরো না, টিফানি। তুমি সুন্দরী… কিন্তু একবারও তোমার প্রতি সেরকম আকর্ষণ অনুভব করিনি আমি।’

    বিব্রত দেখাল টিফানিকে। ‘ইয়ে… আমি সেকথা বলতে পারছি না।’

    ‘আমাকে কাছে পেতে চেয়েছ তুমি? এভাবে?’

    ‘ঠিক তা নয়। কিন্তু, হঠাৎ এসব কথা কেন?

    ‘কী বলতে চাইছি সেটা ভেবে দেখো।’

    এক মুহূর্তের জন্যে স্থির হয়ে রইল টিফানি। তারপরেই আঁতকে উঠল। ‘ওহ্ গড়!’

    ‘ঠিক ধরেছ,’ মাথা ঝাঁকাল রানা। ‘এইমাত্র যা ঘটল, সেটা তুমি-আমি নিজ থেকে করিনি। আমাদেরকে দিয়ে করানো হয়েছে।’

    ‘তার মানে…’

    ‘অ্যালি,’ থমথমে গলায় বলল রানা। ‘ও এসে পড়েছে।’

    .

    লাফ দিয়ে উঠে দাঁড়াল দু’জনে। অবিন্যস্ত পোশাক ঠিকঠাক করতে করতে পকেট থেকে সেলফোন বের করল রানা। কল করল লিয়ারির নাম্বারে। রিং হবার ফাঁকে দেখে নিল দক্ষিণের ঘেসো জমিটা—ওদিক থেকে আসার কথা অ্যালির। কিন্তু কাউকে দেখা গেল না। আকাশে চাঁদ নেই। ঘন অন্ধকারে ছেয়ে আছে প্রান্তর।

    দু’বার রিং হলো। জবাব নেই। তৃতীয় রিঙেও রিসিভ করা হলো না কল।

    উদ্বেগ ফুটল টিফানির চেহারায়।

    চারবার রিং হলো।

    পাঁচবার।

    ‘লিয়ারির কিছু হয়ে যায়নি তো?’ শঙ্কা প্রকাশ করল টিফানি। ‘ওকে হয়তো খুন করে এসেছে অ্যালি। আমাদেরকে সাহায্য করার কেউ নেই!’

    চুপ করে রইল রানা। ষষ্ঠবারের মত বাজছে রিং।

    সাত…

    দরজা ঠেলে বাড়ির ভেতরে ঢুকে পড়ল রানা। বারান্দাটা বড্ড অরক্ষিত। কানে ঠেকিয়ে রেখেছে সেলফোন। ওকে অনুসরণ করল টিফানি।

    আটবারের মত রিং হলো ওপাশে। সাড়া নেই কারও।

    লাইন কেটে দিয়ে ফোনটা পকেটে রেখে দিল রানা। আর চেষ্টা করার প্রয়োজন নেই। চাইলে লিয়ারিই ফোন করতে পারবে ওকে।

    লিভিং রুমে দাঁড়িয়ে আছে ও আর টিফানি। আলো নেভানো। জানালা দিয়ে প্রান্তরের অনেকটাই দৃষ্টিগোচর হয়। পাশে গিয়ে দাঁড়াল রানা।

    ‘প্রথমে তোমাকে লক করেছে ও, তারপর আমাকে, বিশ্লেষণের ভঙ্গিতে বলল টিফানি। ‘তোমাকে ওভাবে তাকাতে দেখে তাই অবাক হয়েছিলাম। এরপর তো আমার ওপরেই ভর করল। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারিনি।’

    ‘একসঙ্গে দু’জনকে লক করতে পারে না ও,’ রানা বলল। ‘তাই পালা করে আমাকে আর তোমাকে লক করেছে। কৌশলটা ভালই বেছেছে, এমন একটা কাজে জড়িয়েছে আমাদেরকে, যেটা একবার শুরু করে দিতে পারলে আর লকিঙের দরকার হয় না। নিজ থেকেই চলতে থাকে। গাড়ির ইঞ্জিনের মত।’

    ‘কিন্তু কেন? খেলতে চাইল আমাদের নিয়ে?

    ‘উঁহুঁ। আমাদের মনোযোগ ফেরাতে চেয়েছে, যাতে খোলা জায়গাটা নির্বিঘ্নে পেরোতে পারে… বাড়িতে পৌঁছুতে পারে।’

    চেহারা ফ্যাকাসে হয়ে গেল টিফানির। অ্যালি কেন বাড়িতে ঢুকতে চায়, তা বুঝতে পারছে—ওকে নিজ হাতে খুন করার জন্যে!

    নিঃশব্দে সায় দিল রানা। তবে একটা ব্যাপারে খটকা লাগছে। খুব অল্প সময়ের জন্যে ওদেরকে লক করেছিল অ্যালি, তারপরেই ক্ষান্ত দিয়েছে। কেন? এখন… এ-মুহূর্তে ওদেরকে লক না করার কারণ কী? ইচ্ছে করলেই ওদেরকে অচল করে বসিয়ে রাখতে পারে ও, করছে না কেন? জবাবটা জানা নেই রানার। অস্বস্তিতে ভুগতে শুরু করল। তাকাল সেলফোনের নিষ্প্রাণ স্ক্রিনের দিকে। অসহায় বোধ করছে।

    ‘আমরা এখন কী করব, রানা?’ ফিসফিসিয়ে জানতে চাইল টিফানি।

    .

    দক্ষিণ যুক্তরাষ্ট্রের দু’হাজার একত্রিশ মাইল ওপরে, মহাশূন্যে ভাসতে থাকা মিরাণ্ডা টোয়েন্টি সিক্স স্যাটেলাইট আচমকা চঞ্চল হয়ে উঠল। ক্যানসাসের টোপেকার উত্তরে, ঘাসে ভরা চারণভূমির দিকে তাক করল সব ইকুইপমেন্ট। মাইক্রোস্কোপিক অ্যাডজাস্টমেন্টে ব্যস্ত হয়ে পড়ল লেন্স প্ল্যাটফর্ম, ভিউয়িং ফ্রেম লক হলো পূর্ব-নির্ধারিত টার্গেটের ওপর। স্যাটেলাইটের অনবোর্ড কম্পিউটারে কমাণ্ড দেয়া আছে—টার্গেটের আশপাশে কোনও ধরনের মুভমেন্ট দেখা দিলেই এ-কাজ করতে হবে।

    টার্গেটটা একটা চৌকোনা ফার্মহাউস, ঘাসে ঢাকা জমির মাঝখানে অবস্থিত। ঋতু ও এলাকাকে ধর্তব্যে রেখে দ্রুত একটা হিসেব কষল কম্পিউটার—ঘাসগুলো বুটেলুয়া গ্রাসিলিস প্রজাতির হবার সম্ভাবনা শতকরা ৯৭.৪৪১ ভাগ। সেই ঘাস মাড়িয়ে দুটো ছায়ামূর্তি পায়ে হেঁটে এগোচ্ছে বাড়িটাকে লক্ষ্য করে। মিরাণ্ডার অ্যানালিসিস বলছে, ওদের একজন প্রাপ্তবয়স্ক এবং অন্যজন অপ্রাপ্তবয়স্ক। দু’জনেই স্ত্রীলিঙ্গের মানুষ।

    মিরাণ্ডা টোয়েন্টি সিক্সের কমিউনিকেশন মডিউল চালু হয়ে উঠল। বারো দিন, চার ঘণ্টা, সাতাশ মিনিট ও একচল্লিশ সেকেণ্ড আগে পাওয়া কমাণ্ড অনুসারে ইমেজ ডেটা পাঠাতে শুরু করল নিচের সিকিউর ডাউনলিঙ্কে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরিং – কোজি সুজুকি
    Next Article সাবাস অয়ন! সাবাস জিমি!! – ইসমাইল আরমান

    Related Articles

    ইসমাইল আরমান

    দ্য সি-হক – রাফায়েল সাবাতিনি

    July 11, 2025
    ইসমাইল আরমান

    সাবাস অয়ন! সাবাস জিমি!! – ইসমাইল আরমান

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }