Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প406 Mins Read0
    ⤶ ⤷

    স্ট্রেঞ্জার – ১৪

    চোদ্দ

    পুরনো ফোর্ড পিকআপ চালিয়ে চিটিমাচা ছেড়ে সরে যাচ্ছে রানা। ভাল করেই জানে, বেশিক্ষণ নিরাপদ থাকবে না এই হাইওয়ে। লিয যে বাড়িতে থাকত, এরই ভেতর সে এলাকা কর্ডন করেছে ট্রুপাররা। আটকে দেবে বেরোবার সব পথ সার্চ করা হবে প্রতিটি বাড়ি, গাড়ি। আগামী একঘণ্টার ভেতর গোটা স্টেট জুড়ে শুরু হবে ম্যান-হান্ট। হোটেল, মোটেল ও হাসপাতালে খুঁজবে ওকে পুলিশবাহিনী।

    ভোরের আগেই স্থানীয় টিভি স্টেশন থেকে প্রচারিত হবে সেইবার দিয়ে গেঁথে মানুষ খুনের কাহিনী। সকালে নাস্তার সঙ্গে দৈনিক পত্রিকার খবর গোগ্রাসে গিলবে সাধারণ মানুষ। জানবে, কত নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে লিয বাউয়ারকে। দুপুরের মধ্যেই প্যারিশের সবাই হয়ে উঠবে আতঙ্কিত— আশপাশে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর এক বিদেশি খুনি! যার কাছে আগ্নেয়াস্ত্র আছে, জানালার কাছ থেকে চোখ রাখবে বাড়ির সদর দরজার ওপর। অচেনা কাউকে দেখলেই ‘বুম’! আর মাঝ দুপুরের ভেতর পরিস্থিতি হবে ভয়াবহ। দেখলেই রানাকে গুলি করে মারবে লুইযিয়ানার সশস্ত্র যে-কোনও নাগরিক।

    অবশ্য, দুপুর পর্যন্ত হাঁটাচলার সাধ্য রানার থাকবে কি না, তা ভিন্ন প্রসঙ্গ। ক্রমেই দুর্বল হয়ে পড়ছে ও। গাড়ির সিটে জমছে রক্ত। চুইয়ে নামছে মেঝের ম্যাটিঙে। অ্যাক্সেলারেটর ও ব্রেক প্যাডেলের ওপর পিছলে যাচ্ছে রক্ত- ভেজা জুতো। তবে এখনও টনটনে ব্যথার কারণে সজাগ রয়েছে রানা। গভীর মনোযোগ স্টিয়ারিং হুইলের ওপর।

    কিছুক্ষণ পর মেইন রোড থেকে পাহাড়ি সরু এক কাঁচা রাস্তায় নামল রানা। একটা ব্যাপারে খুশি। লুইযিয়ানার বেশিরভাগ গাড়ি ফোর-হুইল-ড্রাইভ। সাসপেনশন ও চাকা শক্তপোক্ত। এবড়োখেবড়ো, রুক্ষ পাহাড়ি এলাকায় চলতে বাধা নেই। ভাঙাচোরা, কাঁচা পথে নাচতে নাচতে চলেছে ফোর্ড পিকআপ। গত মৌসুমে প্রচুর বৃষ্টির হয়েছে বলে একধারে গভীর নালা। একটু পর রাস্তা ছেড়ে জঙ্গলের ভেতর ঢুকল রানা। অবশ্য থামতে হলো সিকি মাইলের মত গিয়েই।

    আর এগোবার উপায় নেই।

    গাড়ি থামিয়ে হেডলাইট নিভিয়ে ইঞ্জিন বন্ধ করল রানা। দরজা খুলে রক্তমাখা সিট থেকে নেমে পড়ল। পুরো দশ মিনিট চুপ করে দাঁড়িয়ে থাকল পিকআপের গায়ে হেলান দিয়ে। টিকটিক শব্দে শীতল হচ্ছে তপ্ত ধাতু, এ ছাড়া জঙ্গলে রয়েছে শুধু প্রাকৃতিক স্বাভাবিক সব আওয়াজ।

    রক্তমাখা শার্টের ওপর দিয়ে পেটের ক্ষত চেপে ধরল রানা। অনেক কষ্টে সাবধানে উঠল পিকআপের পেছনে। ওখানে জং ধরা, পুরনো একটা লোহার ক্রেট দেখেছে। ওটার ঢাকনি খুলে দেখল, পিকআপের সৌখিন মালিক ওখানে জড়ো করেছে বেশকিছু দরকারি যন্ত্রপাতি। ওই লোক শিকারি অথবা অভিযান-প্রিয় কেউ হবে। পাহাড়ে-জঙ্গলে ক্যাম্প করার অভ্যাস আছে লোকটার। ক্রেটের ভেতর টুক- টাক ইঞ্জিন মেরামত ও চাকা পাল্টানোর যন্ত্রপাতির সঙ্গে রয়েছে নতুন একটা হ্যাক-স’, ছোট ধারালো কুঠার, কয়েকটা সবুজ রঙের ক্যানভাসের তারপুলিন আর হালকা কিন্তু শক্ত দড়ির একটা বাণ্ডিল। লোহাকাটা করাত, কুঠার, তেরপল, দড়ি আর একটা প্লায়ার্স নিল ও এখান থেকে। এবার ড্রাইভারের গ্লাভস বক্স ঘেঁটে রানা পেল ডলি পার্টনের অটোগ্রাফ দেয়া একটা ছবি, এক রোল গ্যাফার টেপ ও লেবেল ছাড়া কোয়ার্টার সাইযের মদের একটা বোতল। মদটুকু পানির মত স্বচ্ছ। গন্ধ শুঁকে রানার মনে হলো ঘরে তৈরি অবৈধ মাল— চাঁদ থেকে একপাক ঘুরে আসার জন্যে যথেষ্ট কড়া জিনিস ওটা। ডলি পার্টনের ছবি ওর কোনও কাজে লাগবে না। টেপ আর মদের বোতল গ্লাভস কমপার্টমেন্ট থেকে বের করে নিল রানা।

    এখন চাই পূর্ণ-বিশ্রাম। তবে তার আগে আছে জরুরি কিছু কাজ। এই পিকআপ ট্রাকের ঝলমলে কমলা রঙ ঢাকতে না পারলে সহজেই আকাশ থেকে পুলিশ হেলিকপ্টারের পাইলটের নজরে পড়ে যাবে।

    বড় দুটো তারপুলিন খুলে পিকআপের ওপর বিছিয়ে তিন জায়গায় ভালভাবে দড়ি বাঁধল রানা। চট্ করে হাওয়ার তোড়ে উড়বে না এখন তারপুলিন। এরপরের আধঘণ্টা গাছ থেকে পাতাভরা ডাল কাটার কষ্টকর কাজে ব্যয় করল রানা। এতই দক্ষভাবে পিকআপটাকে ঢাকল, পাশ দিয়ে যাওয়ার সময় টের পাবে না সতর্ক কোন হরিণও। গাড়িটা লুকিয়ে রেখে প্লায়ার্স, করাত, কুঠার আর দড়ি রাখল নিজের ব্যাগের ভেতর। ব্যাগের ওপরে থাকল ভাঁজ করা ছোট দুটো তারপুলিন। এবার একটু বিশ্রাম নিয়ে ব্যাগ কাঁধে তুলে রওনা হলো আহত রানা।

    ঘন জঙ্গলের মাঝ দিয়ে যেতে গিয়ে মনে হলো, পৌঁছে গেছে স্রেফ নরকে। প্রতি পদক্ষেপে পেটের ক্ষতে টান খেয়ে লাগছে তীক্ষ্ণ ব্যথা। গভীর অরণ্যে পুরো এক মাইল হাঁটল রানা। তারপর বুঝল, যে-কোনও সময়ে এখন জ্ঞান হারিয়ে মাটিতে পড়বে। শেকড়সহ উপড়ে পড়া বিশাল এক ওক গাছের সামনে থামল। আগে যেখানে ছিল ওটার গুঁড়ি, সেখানে এখন মাটির বুকে গভীর গর্ত। অনায়াসেই ওখানে লুকিয়ে থাকতে পারবে যে-কেউ।

    কিছুক্ষণ বিশ্রাম নিতেই হবে, ভাবল রানা। শেকড় সরিয়ে ঢুকল গর্তের ভেতর। চাদরের মত করে ভেজা মাটিতে বিছাল ছোট তারপুলিন। গুহার ভেতর পচা পাতা ও ছোট জানোয়ারের গায়ের গন্ধ। এ নিয়ে কিছু বলার নেই, এর চেয়ে ঢের খারাপ জায়গায় থেকেছে রানা।

    ছোট টর্চটা জ্বেলে খুলল জ্যাকেট ও রক্তাক্ত শার্ট। বাতির আলোয় দেখল পেটের ক্ষত। ওটা থেকে এখনও টপটপ করে রক্ত পড়ছে। তবে প্রথমে যতটা ভেবেছে, তার চেয়ে অগভীরভাবে মাংস চিরেছে ছোরাটা। পাঁজরের নিচ থেকে নাভি পর্যন্ত নেমেছে পাঁচ ইঞ্চি দীর্ঘ ক্ষত।

    পাহাড়-জঙ্গলে যে-কোনও সময়ে খোলা জখমে শুরু ইনফেকশন। তবে ভরসার কথা হচ্ছে, রানার ই সিস্টেম ভাল। তার ওপর, অফিস থেকে নিয়মিত শরার চেকআপ করানো হয় বলে আপ-টু ডেট আছে টিটেনাসের ইঞ্জেকশন। অবশ্য বড় ধরনের ঝামেলা করতে পারে রক্তহীনতা। হাত-পায়ে আঘাত পেলে ভালভাবে ওটা বেঁধে নিতে পারত রানা। হয়তো থেমেও যেত রক্ত পড়া। কিন্তু পেটের ক্ষত অন্য জিনিস। নিজের চোখে দেখেছে রক্তশূন্যতায় কীভাবে মরে মানুষ। জানে, আধ লিটার রক্ত হারালে কমে আসবে সচেতনতা। একলিটার হারিয়ে বসলে বাড়তে থাকবে হৃৎপিণ্ডের গতি ও শ্বাসপ্রশ্বাস। এই মুহূর্তে ঠিক সেটাই ঘটছে ওর ক্ষেত্রে। শরীর থেকে আরও আধ লিটার রক্ত বেরিয়ে গেলে জ্ঞান হারাবে ও। দুই দশমিক দুই লিটার বা চার পাইণ্টের মত রক্ত ঝরলে ঘনিয়ে আসবে অবধারিত মৃত্যুঘুম

    ম্যাগলাইট টর্চের আলোয় ভাল করে দেখে শা পরিষ্কার একটা অংশ ফড়াৎ করে ছিঁড়ল রানা। ওটা ব্যবহার করবে ক্ষত মুছে নেয়ার জন্যে। কড়া মদের বোতলটা খুলল। অ্যালকোহলে ভিজিয়ে নিল কাপড়টা। চেপে ধরল ক্ষতের ওপর। ওরেব্বাপ! জ্বলুনি কাকে বলে! ভীষণ যন্ত্রণায় গাল- ভুরু-কপাল-চোখ কুঁচকে গেল ওর। কিন্তু থামছে না কিছুতেই, ক্রমাগত ঝরে চলেছে রক্ত। মুছলেও ক্ষত থেকে দরদর করে বেরোচ্ছে অবিরল। না, এভাবে থামবে না রক্ত- স্রোত। ক্ষতটা খারাপ ধরনের। মনে হচ্ছে, কোনও ধর্মনি কেটেছে।

    বাঁচতে হলে এখন একটাই কাজ করতে হবে। যেমন করে হোক বুজিয়ে দিতে হবে ক্ষত। তাতে যদি থামে কাটা পড়া রক্তনালীর ক্ষরণ। তবে ঠিকভাবে কাজটা শেষ করতে হলে ওর চাই গনগনে আগুন। সেই আগুনে গরম করতে হবে ধাতব কিছু। জিনিসটা হতে পারে ছোরা বা কুড়ালের মত কিছু। তবে লাইটারের আগুনে একঘণ্টা কুঠারটা ধরে থাকলেও যথেষ্ট গরম হবে না ধাতু। ততক্ষণে রক্তক্ষরণে মারা পড়বে ও। গুহা থেকে বেরিয়ে আগুন জ্বালতে পারে। কিন্তু সেটা খুবই বিপজ্জনক কাজ হবে। কমলা রঙের গাড়ির চেয়েও বেশি দৃষ্টি আকর্ষণ করবে ধোঁয়া। কয়েকমাইল দূর থেকেও দেখা যাবে, এদিকে আগুন জ্বেলেছে কেউ।

    অবশ্য ক্ষত বুজে দেয়ার অন্য উপায় আছে। বেল্ট থেকে রিভলভার নিয়ে ওটার সিলিণ্ডার খুলল রানা। খরচ হয়েছে একটা বুলেট। রয়ে গেছে আরও পাঁচটা। রিভলভারের নল ওপরে তাক করতেই সিলিণ্ডার থেকে ওর কোলে ঝরে পড়ল নাক বোঁচা বড়সড় ম্যাগনাম কার্ট্রিজগুলো। ফায়ার করা হলে এসব বুলেট তৈরি করবে প্রচণ্ড কেমিকেল ফোর্স। ফলে ঠেকিয়ে দেয়া যাবে তেড়ে আসা গ্রিজলি ভালুককেও।

    ব্যাগ থেকে নিয়ে লোহা-কাটা করাতটা পরখ করল রানা। যথেষ্ট ধার আছে ব্লেডে। তা ছাড়া পিতল সবসময়েই লোহার চেয়ে নরম। কিন্তু পিচ্ছিল পিতলের গায়ে দাগ বসাতে পারবে কি না সন্দেহ আছে ওর। যা-ই হোক, চেষ্টা তো করে দেখতেই হবে।

    ছোট কুঠারটা পাশের মাটিতে রাখল রানা। হাঁটুর পাশে থাকল বুলেটগুলো। ঠিক করেছে বুটের সোলের একপাশ ব্যবহার করবে কাটিং বেঞ্চ হিসেবে। কার্ট্রিজের মাঝামাঝি জায়গায় বসিয়ে নিল করাতের দাঁত।

    পিছলে যাচ্ছে বলে প্রথমে কঠিনই হলো খোলের গায়ে করাতের দাঁত বসানো। তবে একবার অগভীর একটা খাঁজ তৈরি করার পর সহজ হয়ে গেল কাজ। গভীরভাবে কাটতে শুরু করতেই রানার বুটের পাশে জমতে লাগল পিতলের খুদে সব গুঁড়ো। গুলির চার ভাগের তিন ভাগ কাটার পর সহজেই মুচড়ে জিনিসটা দু’টুকরো করল রানা। সাবধানে ভেতরের পাউডার ঢেলে রাখল কুঠারের ফলার সমতল জায়গায়।

    কার্ট্রিজে রয়েছে প্রচণ্ড গতি ও তাপ তৈরির জন্যে কালচে ধূসর নাইট্রোসেলিউলোয মিশ্রিত পাউডার। এটা পুরনো আমলের গান পাউডার নয়। ব্যবহার হয়নি গন্ধক, কয়লা, পটাসিয়াম বা সোডিয়াম নাইট্রেট। সেকালে মুহূর্তে ভয়ঙ্কর আগুন তৈরি করে চেম্বার ও ব্যারেলে প্রচণ্ড চাপ তৈরি করত গান পাউডার। পুড়ে ছিটকে বেরোত সাদা ধোঁয়া। গন্ধ ছিল পচা ডিমের মত। গুলি বেরোবার সময় চেম্বার ও ব্যারেলে লেগে যেত বাজে কালো ময়লা। ফলে কিছুক্ষণ গুলির পর চেম্বার বা ব্যারেল বিস্ফোরণের ভয় থাকত। সেই তুলনায় ঢের আধুনিক জিনিস নাইট্রোসেলিউলোয় পাউডার। মাত্র দুই থেকে তিন সেকেণ্ডে এতই দ্রুত জ্বলবে, ধোঁয়া যেমন কম হবে, ময়লাও তৈরি হবে অতি সামান্য। ওটা আবিষ্কার না হলে বর্তমানের অটোমেটিক ওয়েপন বা মেশিন গান তৈরি করা ছিল অসম্ভব। বেশিরভাগ মানুষ জানে না, গত উনিশ শতকের শেষদিকে পুরনো গান পাউডার বাদ দিয়ে নতুন এই পাউডার আবিষ্কার করা আসলে ছিল মানব-সভ্যতার সবচেয়ে বড় বিপর্যয়। কালচে ধূসর এই পাউডারের গুণে অস্ত্রের ক্ষমতা বহুগুণ বেড়ে যাওয়ায় বর্তমান জগতে দেশে দেশে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর যুদ্ধ।

    ব্যস্ত হয়ে নিজের কাজ করছে রানা। ম্যাগলাইটের উজ্জ্বল আলোয় বিশ মিনিট উবু হয়ে করাত চালাবার পর পাঁচ গুলির পেট থেকে বের হয়ে এল সমস্ত গান পাউড়ার। সব কুড়ালের সমতল অংশে রাখল রানা। এবার লাইটার দিয়ে জ্বেলে নেবে নাইট্রো পাউডার। শুকনো জিনিসটা রক্তভেজা ক্ষতর ওপর ঢাললে আগুন জ্বলার আগেই নষ্ট হবে পাউডার। শুধু তা-ই নয়, রক্তে মিশে যাবে নানান ধরনের বিষাক্ত কেমিকেল। এ থেকে বাঁচতে হলে ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করতেই হবে ওকে।

    চরম ব্যথার জন্যে নিজেকে তৈরি করল ও। আনমনে বলল, ‘উপায় নেই! একটু সহ্য করো, রানা, লক্ষ্মী সোনা!’

    বড় করে ক’বার শ্বাস নিল রানা। তারপর সাবধানে তুলল কুঠারটা। ফলার চ্যাপ্টা অংশে আছে কালচে ধূসর গুঁড়ো। পকেট থেকে লাইটার নিয়ে আগুন দিল হ্যাচেটের ওপরের কালো ছোট্ট স্তূপে।

    লাইটারের কমলা শিখা বারুদ স্পর্শ করতেই হঠাৎ দেখা দিল বিদ্যুতের মত সাদা ঝিলিক। সাপের মত ফুঁসে উঠে রানার চোখ ধাঁধিয়ে দিল জ্বলন্ত পাউডার। ওই শিখা তিন-চার ইঞ্চি উঁচু। চুলোর আগুনের চেয়ে অনেক উত্তপ্ত। আরও একটু জ্বলেই দপ করে নিভে যাবে এই নরকের আগুন। অবশ্য তার আগেই হ্যাচেটের চ্যাপ্টা উত্তপ্ত দিক পেটের রক্তভেজা ক্ষতে চেপে ধরল রানা।

    উহ্!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ
    Next Article মাসুদ রানা ১৩৩-১৩৪ – চারিদিকে শক্র (দুই খণ্ড একত্রে)

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }