Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প406 Mins Read0
    ⤶ ⤷

    স্ট্রেঞ্জার – ১৬

    ষোলো

    আরও কয়েক ঘণ্টা পর গুহা থেকে বেরোল মাসুদ রানা। চারপাশে ঘন অরণ্য। সাধারণ মানুষ এমন জঙ্গলে হারিয়ে গেলে ভাববে দুনিয়ার সবচেয়ে বড় বিপদে পড়েছে সে। চারদিকে ভয়ঙ্কর বিপদ, যদিও তার বেশিরভাগই কাল্পনিক। একবার এ ধরনের গোলকধাঁধার মত অরণ্যে পথ হারালে বেরোতে পারবে না তারা। তবে রানা ঠিক বুনো জন্তুর মতই নিঃশব্দে এগিয়ে চলেছে। খিদে লাগলে শিকার ধরে কাঁচা খেতেও দ্বিধা করবে না। ঝর্না থেকে খালি হাতে ধরবে মাছ। জঙ্গলের মাঝ দিয়ে এই যে চলেছে, তারও কোনও প্রমাণ থাকবে না কোথাও। নিজের বাড়ির সামনের বাগানের মতই এ ধরনের এলাকা চেনে রানা।

    অবশ্য পরিবেশ এখন বিরূপ। রানা একা, নিরস্ত্র, আহত। তার ওপর ওকে খুঁজছে এখন লুইযিয়ানা স্টেটের শত শত পুলিশ। খুঁজছে হন্যে হয়ে। খুনের দায়ে।

    প্রচুর রক্তক্ষরণে খুব দুর্বল বোধ করছে রানা। ভাল করেই জানে, বিপক্ষকে ফাঁকি দিয়ে টিকে থাকা খুবই কঠিন হবে।

    তুমি শুধু দুটো দিন কোনমতে টিকে থাকো, বারবার নিজেকে বলছে রানা। জঙ্গলের মাঝ দিয়ে চলার সময় প্রতিবার সামনের এক শ’ গজ দূরের কোনও গাছকে টার্গেট করছে। একবার ওখানে পৌছে গেলে আবারও স্থির করছে পরের টার্গেট। অবশ্য এভাবে কিছুক্ষণ চলার পর দুর্বলতার কারণে টার্গেট নামিয়ে আনল পঞ্চাশ গজে। তারও কিছুক্ষণ পর প্রতি বিশ গজ পেরোতে নিজেকে সাহস জোগাতে লাগল। রানা এতই দুর্বল, বারবার মনে হচ্ছে পরের কদম ফেলতে গিয়ে হুমড়ি খেয়ে পড়বে। ভীষণ শুকিয়ে গেছে গলা। ও তৃষ্ণার্ত। পেটেও কিছু দেয়া দরকার। দুর্বলতার কারণেই কি না কে জানে, ভীষণ খিদে লেগেছে। তবে এখন পর্যন্ত আশপাশে একটা জলাশয় বা খরগোশ চোখে পড়ল না।

    আরও আধঘণ্টা চলার পর নিচের দিকে সামান্য ঢালু হলো জঙ্গলের মেঝে। তাতে কিছুটা সহজ হলো হাঁটা। একটু পর উপড়ে পড়া এক শেওলা ধরা গাছের কাণ্ডে হেলান দিয়ে বসল রানা। শুনছে কাছেই কলকল করে বইছে পাহাড়ি ঝর্না। আওয়াজটা আসছে ঢালু জঙ্গলের আরও কিছুটা নিচের দিক থেকে। একটু বিশ্রাম নিয়ে ওদিকেই চলল রানা। চারপাশে হালকা হয়ে এল জঙ্গল। ঝোপঝাড়ের মাঝ দিয়ে ওর চোখে পড়ল রোদে ঝিকিয়ে ওঠা পানি। ওটা ধীর গতির সবুজ, নোংরা বাইয়ু নয়। ছল-ছলাৎ আওয়াজে নাচতে নাচতে চলেছে পাহাড়ি ঝর্না। পরিষ্কার টলটলে জল। চারপাশের পরিবেশটা রীতিমত লোভনীয়।

    সবুজ ঝোপঝাড় গিয়ে থেমেছে নদীর তীরে। তৃষ্ণায় শুকনো কাঠের মত খড়খড়ে গলা নিয়ে নদীর দিকে পা বাড়িয়েও থেমে গেল রানা।

    ছেলেটার বয়স বড়জোর তেরো কি চোদ্দ। উজানে মাত্র বিশ গজ দূরে। বড় এক সাইপ্রেস গাছের নিচে দাঁড়িয়ে ছিপ ফেলেছে নদীতে। রানা লক্ষ করল, বেশ বড়সড় একটা মাছ আটকেও ফেলেছে বড়শিতে। ছেলেটার খুব কাছে পৌঁছে না গেলে রানা টেরই পেত না ওখানে কেউ আছে। কিশোরের পরনে মিলিটারি ক্যামোফ্লেজ জ্যাকেট ও প্যান্ট। চট্ করে ওগুলো চিনল রানা। জঙ্গলে ব্যবহারের জন্যে ইউএস আর্মির তৈরি ইউনিফর্ম। জ্যাকেটটা ছেলেটার তুলনায় তিন সাইয বড়। ঢলঢল করছে হাড্ডিসার শরীরে। প্যান্টের পায়া তুলেছে হাঁটু পর্যন্ত। ছেলেটাকে ঝোপের ভেতর লাগছে একটু বেশি ঘন সবুজ ঝোপ। কলকল করে বইছে ঝর্না। একদৃষ্টে পানির দিকে চেয়ে রয়েছে কিশোর। রানার দিকে পিঠ। একবার মাছটাকে কাছে নিয়ে আসতে পারলেই নেমে পড়বে হাঁটু পানিতে। দু’হাতে ধরেছে ছিপ। টানটান হয়ে আছে সুতো। মাছটা চটাস্ করে লেজের ঝাপ্‌টা মারল পানিতে।

    সহজেই কিশোরের পেছনে পৌঁছুতে পারবে দক্ষ কোনও শিকারী। তীরের ঝোপে ঢুকল আহত, হতক্লান্ত রানা। একটু পর খোলা জায়গায় বেরিয়ে এসে প্রায় পৌঁছে গেল ছেলেটার পেছনে। ডেঙ্গু জ্বরের রোগীর মত বনবন করে ঘুরছে রানার মাথা। ঝাপসা হয়ে আসছে চোখ। স্পষ্ট দেখার জন্যে একটু পর পর মিটমিট করছে দু’চোখ। নদীতীর থেকে কয়েক গজ পেছনে রাখা আছে ছেলেটার ব্যাকপ্যাক। ওটার চেইন খোলা। ভেতরে দুই লিটারের একটা পেপসির প্লাস্টিক বোতল দেখল রানা। এ ছাড়া আছে বড় একটা লোভনীয় চকোলেট বার। ওটার ওপর আঠার মত সেঁটে গেল রানার দৃষ্টি, পানি এসে গেছে জিভে। যেমন করে হোক চকোলেট বারটা ওর চাই-ই চাই। এটা চুরি হোক বা ডাকাতি, ওটা ছাড়া যেন বাঁচবে না ও, তেমনই মনে হলো রানার। তবে এ-ও লক্ষ করল, এরই মধ্যে রুপালি রাংতা খুলে চৌকো কয়েক টুকরো চকোলেট খেয়ে নিয়েছে রাক্ষসটা।

    ছিপ-সুতো ছাড়াও ছেলেটা সঙ্গে এনেছে তীর-ধনুক। তূণে ভরা ঝকঝকে এক সেট তীর দেখা যাচ্ছে। ধনুকটা আকারে কিছুটা ছোট হলেও অত্যন্ত আধুনিক। চকচক করছে অ্যালিউমিনিয়ামের ফ্রেম, কেব্‌ল্ ও পুলি। ধনুকের পাশেই রয়েছে তৃণ। মাছ ধরতে না পারলে ছেলেটা হয়তো ডিনারের জন্যে জঙ্গল থেকে শিকার করত জ্যাকর‍্যাবিট বা বুনো টার্কি। অথবা, কে জানে, তীর-ধনুক রেখেছে হয়তো আত্মরক্ষার জন্যে। মাঝে মাঝেই এদিকে আসে কালো ভালুক। ঘটনা যা-ই হোক, তরুণ শিক্ষানবিশ শিকারির জন্যে এই তীর- ধনুক ভাল একটা অস্ত্র। তবে ছেলেটা বেখেয়াল। ওর বয়সে রানা হলে কখনও ধুলোর ভেতর ধনুক ফেলে রাখত না। জঙ্গল বা পাহাড় থেকে নেমে এসে তীর-ধনুক চুরি করতে গিয়ে হয়তো ছেলেটাকে খুন করবে কোনও চোর।

    ছেলেটা জানে না খুব কাছে পৌঁছে গেছে কেউ। মাছটাকে তীরে তুলবে বলে ব্যস্ত সে। নিঃশব্দে নিজের ব্যাগ মাটিতে রেখে ছেলেটার ব্যাকপ্যাক থেকে পেপসির বোতল নিল রানা। কয়েক ঢোক কালচে তরল গিলে চকোলেট বার থেকে ভেঙে মুখে ফেলল কয়েক টুকরো চৌকো অমৃত। একগাদা চিনির জোরে মুহূর্তে শরীরে ফিরল শক্তি। এখনও রানার দিকে পিঠ দিয়ে আছে ছেলেটা। মাছের সঙ্গে এঁটে উঠতে পারছে না। রেগে গিয়ে চিৎকার করল: ‘উঠে আয়! উঠে আয় বলছি!’

    ছেলেটা সুদর্শন, বড় হলে সুঠাম হবে। বারবার বামহাতে চোখের ওপর থেকে সরিয়ে দিচ্ছে দীর্ঘ সোনালি চুল। পেপসির বোতলে আরেক চুমুক দিয়েই দ্বিতীয় ছেলেটাকে দেখল রানা। এই ছেলে আরও ছোট। বয়সে বড়জোর পাঁচ বা ছয়। তেরো বছরের ছেলেটা শ্বেতাঙ্গ হলেও এই পিচ্চি বর্ণসংকর। মাথার চুল ও ত্বক চকোলেটের মত খয়েরি। নদীতীর থেকে একটু দূরে কয়েকটা পাথরের বোল্ডারের ভেতর বসে আনমনে খেলছিল, কিশোর ছেলেটা চিৎকার করে ওঠায় হৈ-হৈ করে দৌড়ে এল সে। গলা ফাটিয়ে উৎসাহ দিচ্ছে ওর ওস্তাদকে।

    ‘পারবে তুমি! এক টানে তুলে আনো! মারো টান হেঁইও!’

    দু’জনের বয়সের পার্থক্য দেখে রানার মনে হলো না ওরা বন্ধু। মনে প্রশ্ন জাগল, এরা স্কুলে যায়নি কেন?

    আরেক টুকরো চকোলেট চিবুতে গিয়ে নিজেকে ভয়ঙ্কর খারাপ এক চোর বলেই মনে হলো রানার। ও আহত হোক বা হোক মৃতপ্রায়, এটা খুব লজ্জার ব্যাপার যে ওর পেটে চালান হচ্ছে বাচ্চার কাছ থেকে চুরি করা খাবার। বদলে ওদেরকে পুষিয়ে দিতে হবে। টাকা দিয়ে দেয়াই ভাল। ওর মানিব্যাগ ফুলে আছে আমেরিকান ডলারে। ওখান থেকে দশ ডলারের পাঁচটা নোট নিয়ে ছেলেটার ব্যাকপ্যাকে গুঁজে দিল রানা। তাতে একটু কমল চুরির গ্লানি।

    তবে মুশকিল হচ্ছে, এখন যে-কোনও সময়ে ওকে দেখে ফেলবে ওরা। রক্তাক্ত একটা লোক। ওদের দৃষ্টিতে খুনি বা ডাকাত! ছেলেগুলো একদৌড়ে গিয়ে অভিভাবকদেরকে খবর দেবে, জানাজানি হয়ে যাবে ওর উপস্থিতির কথা। নিঃশব্দে আবারও জঙ্গলে গিয়ে ঢুকবে, ভাবল রানা।

    ছেলেরা নদীতীর থেকে সরে গেলে আবারও ফিরবে ও এখানে। পেট ভরে পানি খাবে। তখন ধুয়ে পরিষ্কার করবে মুখ-হাত-পা।

    নিজের ব্যাগটা তুলে নিয়ে নীরবে সরে যেতে গিয়েও আবার থমকে দাঁড়াল রানা। নদীতীরে দেখা যাচ্ছে কেমন অস্বাভাবিক নড়াচড়া। জিনিসটার গায়ে ধূসর ও কালো ছোপ-ছোপ চক্কোর আঁকা। লম্বা। বাচ্চাদের বাহুর মত মোটা। ঘাসের মাঝ দিয়ে এঁকেবেঁকে চলেছে কিশোরের বাম পা লক্ষ্য করে। মাথাটা ত্রিকোণ। চাঁদিতে আবছা সব দাগ। রানা বুঝে গেল, ওটা কোনও ধরনের পিট ভাইপার!

    এ-ও বুঝল, মস্তবড় বিপদে আছে বড় ছেলেটা। মাছ তুলতে গিয়ে কোনও দিকেই আর নজর নেই। নড়াচড়া ও চেঁচামেচি করতে গিয়ে বিরক্ত করেছে সাপটাকে। জানে না, ওর দিকে তেড়ে আসছে সাক্ষাৎ মৃত্যু!

    দ্বিতীয়বার ভাবল না রানা। খপ্ করে মাটি থেকে তুলে নিল ধনুক। সেইসঙ্গে বিদ্যুৎ-বেগে তূণ থেকে কার্বন ফাইবারের একটা তীর তুলে নিয়ে ছিলায় পরাল। শক্ত হাতে ধনুক ধরল রানা। এতই দুর্বল হয়ে গেছে যে ওটাকে খুব ভারী লাগল ওর কাছে। ছিলা কানের কাছে টানতে গিয়ে প্রায় ফুরিয়ে গেল শক্তি। কাঁপা হাতে সাপের দিকে তাক করল তীর। বড় একটা গোল বিস্কিটের সমান হবে পিট ভাইপারের মাথা। এগোতে গিয়ে বারবার উঁচু করছে। দু’বার চোখ টিপে দৃষ্টি পরিষ্কার করে নিয়ে দাঁতে দাঁত চেপে হাত স্থির করল রানা।

    ছেলেটার বাম পায়ের খুব কাছে পৌঁছে গেছে পিট ভাইপার। হঠাৎ করেই কয়েলের মত গুটিয়ে গেল। মাটি থেকে মাথা ওপরে তুলে পিছিয়ে নিল ঘাড়। খোলা মুখ থেকে বেরোল হিলহিলে, কালো, চেরা জিভ।

    ওই একইসময়ে ঘুরে রানাকে দেখে তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে উঠল বাচ্চা ছেলেটা। চরকির মত ঘুরে তাকাল ওর কিশোর সঙ্গী। ভয় পেয়েছে বলে ওর হাত থেকে ছপাস্ করে নদীতে পড়ল ছিপ। বিস্ফারিত চোখে রক্তাক্ত রানাকে দেখছে ছেলেটা। বুঝতে পারছে না, হঠাৎ কোথা থেকে এল এই ভয়ঙ্কর লোকটা। পরনে ময়লা জিন্সের প্যান্ট। কাঁধে ঝুলছে জ্যাকেট। পেটে ছেঁড়া শার্টের টুকরো। দুলছে লোকটা ওর ধনুক হাতে।

    তখনই হঠাৎ এগিয়ে ফোঁস আওয়াজ তুলে ছোবল দিল পিট ভাইপার। খুলে হাঁ হয়ে গেছে চোয়াল। এতই দ্রুতগতি যে আবছাভাবে ওটাকে দেখল রানা।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ
    Next Article মাসুদ রানা ১৩৩-১৩৪ – চারিদিকে শক্র (দুই খণ্ড একত্রে)

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }