Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প406 Mins Read0
    ⤶ ⤷

    স্ট্রেঞ্জার – ১৮

    আঠারো

    হঠাৎ জেগে উঠে কোথায় আছে বুঝল না রানা। পিঠের নিচে নরম, আরামদায়ক বিছানা। জানালার নেটের পর্দার মাঝ দিয়ে মেঝেতে এসে পড়েছে ঝলমলে সোনালি রোদ। চারপাশে তাকাল রানা। এটা ছোট বেডরুম। কাঠের দেয়ালে হলদে প্যানেল। সুতির চাদর থেকে আসছে ল্যাভেণ্ডারের সুবাস। মাথার নিচে নরম বালিশ।

    এখন আর বমি-বমি ভাব ও মাথা ঘোরা নেই। পেটে চাপা ব্যথা। উঠে বসতে যেতেই বাড়ল ওটা। বুকের ওপর থেকে চাদর সরে গেছে। রানা দেখল, ওর পরনে জাঙ্গিয়া ছাড়া আর কিছুই নেই। পেটের চেরা ক্ষতের ওপর দক্ষ হাতে ড্রেসিং করেছে কেউ। বিছানার পাশেই কাঠের চেয়ারে রাখা ওর পোশাক। ধুয়ে, শুকিয়ে, ভাঁজ করে রাখা হয়েছে ওগুলো। বিছানার পাশের কেবিনেটে একটা বাউল ভরা ফলমূল ও এক গ্লাস পানি।

    পরিবেশটা অদ্ভুত লাগছে রানার। কারণ, ভাল করেই মনে আছে, জ্ঞান হারাবার আগে ওর মুখের দিকে তাক করা ছিল একটা বন্দুকের নল। ভীষণ আতঙ্ক নিয়ে ওকে দেখছিল এলিসা ও তার স্বামী জোসেফ। তারপর কী ঘটে গেল যে এত রাজকীয় আতিথেয়তা করছে এরা?

    ব্যাপারটা কী ভাবতে শুরু করেছে রানা, এমন সময় দরজা খুলে বেডরুমে ঢুকল রন ও রবের বাবা। তার পরনে এখন গ্রিস মাখা ওভারঅল নেই। হাতেও নেই সেই ভয়ঙ্কর বন্দুক। বিষয়টা আসলে কী, সেটা ভাবতে চাইলেও কোনও কূল পেল না রানা।

    ‘যাক, শেষে তোমার জ্ঞান ফিরল,’ বিছানার একপাশে বসে মৃদু হাসল লোকটা। তার ভারী ওজনে করুণ সুরে গুঙিয়ে উঠল গদিওয়ালা খাট।

    ‘আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম?’ জানতে চাইল রানা।

    ‘মাত্র বাইশ ঘণ্টার কিছু বেশি।’

    রানা বুঝল, আর শুনতে পাবে না পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার বাঁশির ইন্দ্রজাল। অবশ্য, যে বিপদে জড়িয়ে গেছে, এমনিতেও সিভিক সেন্টারে পা রাখতে পারত না। মনটা খারাপ হয়ে গেল রানার। বড় করে শ্বাস ফেলল।

    ‘এখন কেমন লাগছে?’ জানতে চাইল জোসেফ গুডরিচ।

    ‘আগের চেয়ে ভাল। সেজন্যে তোমাদেরকে ধন্যবাদ। ব্যাণ্ডেজ দেখে মনে হচ্ছে ওটা বেঁধে দিয়েছে পেশাদার কেউ।

    ‘ওটা করেছে আমার স্ত্রী। আমি তো নিজে আঙুলের কাটা ঠিকভাবে ব্যাণ্ড-এইড দিয়েও আটকে নিতে পারি না। তোমার আহত জায়গাটা পরিষ্কার করে সেলাই করেছে এলিসা। তারপর গিলিয়ে দিয়েছে একগাদা অ্যান্টিবায়োটিক, পেইনকিলার, ভিটামিন আর আরও কীসব যেন। ধরে নিতে পারো, এখন আর চেষ্টা করলেও মরতে পারবে না।’

    ‘তোমার স্ত্রী… এলিসা… সে কি ডাক্তার?’

    ‘নার্স। ভেটেরিনারি। তাতে কী, কুকুরের গায়ে সেলাই দেয়া যা, মানুষের গায়ে দেয়াও তো একই ব্যাপার।’

    ‘আমি তোমার স্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই।’

    ‘জানিয়ো পরে। এখন বাড়িতে নেই। রবের জন্যে জুতো কিনতে শহরে গেছে।’ কড়া পরা তর্জনী রানার দিকে তাক করল জোসেফ গুডরিচ। ‘আর এই ফাঁকে এসো, জেনে নিই পরস্পরকে। আমার নাম জোসেফ গুডরিচ। আর তুমি হচ্ছ মাসুদ রানা। যাকে নিয়ে হৈ-চৈ করছে সবাই। … ঠিক বলেছি, তাই না?’

    আড়ষ্ট হাত বাড়িয়ে লোকটার সঙ্গে হ্যাণ্ডশেক করল রানা। ‘অন্তত এ ব্যাপারটা অস্বীকার করার উপায় নেই।’

    ‘সেটাই হলো আসল কথা। তোমার কপাল ভাল, আমাদের বাড়িতে এসেছিলে। গুলি মেরে খুলিটা উড়িয়ে দেয়ার জন্যে তোমাকে খুঁজছে শত শত লোক। সেটা যদি পারে, হিরো হয়ে যাবে পুলিশের লোকদের কাছে। বেচারী মহিলা খুন হওয়ায় সতর্ক হয়ে উঠেছে ক্লোভিস প্যারিশের সবাই। আমার কথা বুঝতে পারছ? খুন এখানে কিছুই নয়। আমেরিকার এই স্টেটে সবচেয়ে বেশি মানুষ মরে। কিন্তু তাই বলে কেউ সেইবার দিয়ে একজন মহিলাকে গেঁথে ফেলবে, এটা মেনে নেবে না কেউ। তাই লুইযিয়ানার সবক’জন পুলিশ এখন খুঁজছে তোমাকে। পেলেই গুলি করে তোমার পাছায় আরেকটা ফুটো তৈরি করবে। তাদের নেতৃত্ব দিচ্ছে আমাদের প্রাণপ্রিয় শেরিফ স্যাম শেরিড্যান। আমার কোনও ভুল না হলে… মোটা অঙ্কের পুরস্কারও ঘোষণা করেছে ওরা। তোমাকে একবার ধরিয়ে দিলেই মেলা টাকা পাওয়া যাবে। এই টাকার বড় অভাব এদিকের মানুষের। তাদের ভেতরে আমিও আছি।’

    ‘আগেও বলেছি, আমি খুন করিনি,’ বলল রানা। ‘আমার কথা বিশ্বাস করতে পারো।’

    ঠোঁটে ঠোঁট চেপে বসল জোসেফ গুডরিচের। একটু পর মুখ খুলল, ‘জেনে বুঝে কোনও খুনিকে নিজেদের বাড়িতে উঠতে দেব না এলিসা বা আমি। বাদ দাও খেদমত করার কথা। তুমি যখন ঘুমিয়ে ছিলে, এলিসা আর আমি অনেকক্ষণ ধরে আলাপ করেছি। তারপর ঠিক করেছি, তিনটে কারণে তোমাকে আশ্রয় দেয়া উচিত। নিশ্চয়ই বুঝতে পারছ, আমরা তোমার কথা বিশ্বাস করেছি বলেই এখানে আছ। কিন্তু আমরা যদি ভুল ভেবে থাকি, ঈশ্বর যেন ক্ষমা করেন আমাদেরকে। আর সেক্ষেত্রে তুমি নিজেও পড়বে মস্তবড় বিপদে। কারণ নিরীহ ওই মহিলাকে খুন করেছ বলে সোজা পৌঁছুবে সবচেয়ে খারাপ নরকে। সেজন্যে জগতের কোনও আইন লাগবে না। ‘

    ‘তোমরা আমাকে বিশ্বাস করেছ বলে ধন্যবাদ,’ বলল রানা। ‘আর আশ্রয় দিয়েছ বলে আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তবে কোন্ তিনটে কারণে এমন জামাই আদর পাচ্ছি, সেটা খুলে বলবে?’

    ‘বলতে আপত্তি নেই,’ আরাম করে বসল গুডরিচ। ‘প্রথম কথা, টিভির খবর আমরা বিশ্বাস করিনি। তুমি যদি খুনিই হবে, তা হলে তো রনের মত বিপদে পড়া ছোট একটা ছেলেকে সাহায্য করতে না। ওই ভাইপারের কবল থেকে ওকে বাঁচিয়েছ। শুধু তা-ই নয়, তারপর অজ্ঞান ছেলেটাকে এই পর্যন্ত বয়ে আনতে গিয়ে নিজেও প্রায় খুন হয়ে গেছিলে।’

    ‘যে-কারও জন্যে এই কাজটা করতাম,’ বলল রানা।

    ‘হয়তো।’ কাঁধ ঝাঁকাল গুডরিচ। ‘তবে বেশিরভাগ মানুষ নিজের স্বার্থ ছাড়া এক পা-ও নড়ে না। যাই হোক, রনকে রক্ষা করেছ বলে আমি তোমার কাছে ঋণী। আমরা দু’জন ঝর্নার ধারে গিয়ে মরা সাপটা নিজ চোখে দেখে এসেছি। …ভাল কথা, কোথা থেকে শিখলে এমন ধনুর্বিদ্যা? ছোবল দেয়ার সময় ওই ধরনের সাপের গতি বিদ্যুতের চেয়েও বেশি থাকে। আমি অন্তত এমন কাউকে দেখিনি, যে কিনা তীর মেরে শেষ করতে পারবে কটনমাউথকে। আমার মনে হয় না, ধনুক দিয়ে শিকার করতে শেখানো হয় বাংলাদেশ আর্মিতে।’

    ‘তোমার কথা শুনে মনে হচ্ছে, স্থানীয় মিডিয়ার সবই ফলো করছ।’

    ‘শুধু আমি নই, অনেকেই নিউয ফলো করছে। তোমাকে খতম করতে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে হাজার হাজার সশস্ত্র মানুষ। দেখা পেলেই গুলি করবে। চারদিকে গুজব ছড়িয়ে গেছে, তুমিই খুন করেছ লিয বাউয়ারকে। এই ধরনের বাজে প্রচারণা হয়তো শেষ করে দেবে তোমাকে।’

    ‘শুনে খুব খুশি হতে পারলাম না।’ দীর্ঘশ্বাস ফেলল রানা। এবার দ্বিতীয় কারণটা বলো।’

    ‘এলিসা। ওর আধ্যাত্মিক ক্ষমতা আছে।’

    ‘তাই?’ মনে মনে হাসল রানা।

    ‘ব্যাপারটা ঠাট্টা নয়। ও সত্যিই যে-কোনও মানুষকে দেখেই চট্ করে বহু কিছু বুঝে ফেলে। ওটাকে বলতে পারো ষষ্ঠ ইন্দ্রিয়। যে-কারও দিকে চেয়ে বুঝতে পারে তার অন্তরটা ভাল কি না। এ ছাড়া, আগেই জেনে যায় বহু কিছু। কীভাবে পারে, আমার জানা নেই। তবে ছোটবেলা থেকেই ওই ক্ষমতাটা আছে ওর। এলিসা যদি মুখ ফুটে একবার বলে যে তুমি আসলে ভালমানুষ, অবিশ্বাস করার উপায় নেই আমার। ব্যাপারটা এমনই সহজ।’

    মৃদু হাসল রানা। ‘আর তৃতীয় কারণ?’

    ‘ওটা ব্যক্তিগত,’ বলল জোসেফ। ‘তুমি হয়তো খেয়াল করেছ, রন এলিসার পেটের ছেলে নয়। যদিও ছেলেটাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালবাসে এলিসা।’

    ‘সেটা খেয়াল করেছি।’

    ‘আমার বড় ছেলেটাকে নিয়ে গর্ব করতে পারি,’ বলল জোসেফ। ‘ঈশ্বর জানেন, এত ভাল স্বভাব আমার কাছ থেকে পায়নি ও। আসলে রন হয়েছে ওর মা ক্যারির মত। ক্যারি ছিল আমার প্রথম স্ত্রী।’ দীর্ঘশ্বাস ফেলে কোলের ওপর হাতদুটো রাখল গুডরিচ। ‘আশা করি ওকে স্বর্গে ভাল রেখেছেন ঈশ্বর।’

    ‘তোমার প্রথম স্ত্রী আর জীবিত নেই শুনে খারাপ লাগছে।’

    ‘খুন করা হয়েছে ওকে, রাগের ছাপ পড়ল জোসেফের চোখে। ‘গুলিটা করেছিল শেরিফ স্যাম শেরিড্যান। তার সঙ্গে ছিল তার অযোগ্য দুই ডেপুটি। ওই ঘটনা ঘটেছিল আজ থেকে সাত বছর আগে। দিনটা ছিল রনের জন্মদিন। আমার স্ত্রীকে খুন করেছে বলে কোনও দিন ওই লোককে ক্ষমা করব না আমি। আর ওটাই তৃতীয় কারণ। এজন্যেই ওই লোকটার হাতে তোমাকে তুলে দিইনি। তুমি যদি সত্যি অপরাধী হও, আমি বরং নিজ হাতে তোমাকে খুন করব। তবুও বাহাদুরি নিতে দেব না স্যাম শেরিড্যানকে।’

    অবাক চোখে তাকে দেখল রানা। ওই লোক গুলি করেছে তোমার স্ত্রীকে?’

    বড় করে শ্বাস ফেলে বলতে শুরু করল জোসেফ, ‘ওই দিন শুধু যে ক্যারিই মারা গিয়েছিল, তা নয়। ভিলেনিউভ শহরে নিরীহ আরেক লোকের মাথা গুলি করে চুরমার করে দিয়েছিল শেরিড্যানের কুকুরগুলো। সেসময়ে ওই শহরেই বাস করতাম আমরা। খুন হয়ে যাওয়া লোকটার নাম ছিল জনি রচেস্টার। কাজ করত স’ মিলে। তার সঙ্গে অনেক মিল ছিল ডাকাত স্টিভ এভার্সের। সে ঠিক করেছিল ব্যাঙ্ক ডাকাতি করবে। যাই হোক, দুই হাজার তেরো সালের এপ্রিলের ওই দিন কষ্টার্জিত টাকা দিয়ে পরিবারের জন্যে খাবার কিনে গ্রোসারির দোকান থেকে বেরিয়েছিল জনি রচেস্টার। কিন্তু তখনই হাজির হলো শেরিফ আর তার কুকুরগুলো। চিৎকার করে বলল, ‘মাথার ওপর হাত তোলো, স্টিভ এভার্স! হাঁটু গেড়ে বসে পড়ো রাস্তায়! নইলে তোমার বুকে গুলি করব আমরা!’

    ‘বেচারা রচেস্টার বুঝতেই পারেনি কী ঘটছে। বুক পকেট থেকে স’ মিলের কর্তৃপক্ষের দেয়া আইডি বের করতে গেল সে। মুখেও বলল, ‘আমার নাম জনি রচেস্টার। আমি স্টিভ এভার্স নই!’

    ‘কিন্তু তখনই কোনও কথা না বলে তার ওপর গুলি চালাল শেরিফের দুই কুকুর। বেচারা রচেস্টার যেন জলাতঙ্ক রোগাক্রান্ত কুকুর। ঝাঁঝরা হয়ে গ্রোসারি স্টোরের সামনে পড়ে থাকল সে। এখানেই সব শেষ নয়। তাড়াহুড়ো করে তার শখের .৪৫ ক্যালিবারের রিভলভার দিয়ে গুলি করেছিল শেরিফ শেরিড্যান। তার প্রথম গুলি গেল রচেস্টারের কাছ থেকে আধ মাইল দূর দিয়ে। তবে ওই বুলেট সোজা ঢুকল দোকানের কাঁচের জানালা ভেদ করে। ভেতরেই রনের জন্মদিনের কেক তৈরির জন্যে ময়দা, বেকিং পাউডার এসব কিনছিল ক্যারি। শেরিড্যানের গুলি ছিঁড়ে দিল ওর ঘাড়।’

    ঝোপ সদৃশ দাড়িতে কড়া ভরা আঙুল গুঁজল জোসেফ গুডরিচ। দৃঢ়বদ্ধ হয়েছে চোয়াল। ‘সেসময়ে আমি ছিলাম ওকালতি পেশায়। কি, অবাক হচ্ছ? গুলির আওয়াজ পেলাম অফিস থেকে। একটু পর কে যেন দৌড়ে এসে বলল, গুলি খেয়েছে ক্যারি। অ্যাম্বুলেন্স আসার আগেই ওই দোকানে পৌছে গেলাম। আমার কোলে মাথা রেখে মারা গেল ক্যারি।’

    কী বলবে ভেবে পেল না রানা। তবুও কিছু বলতে হবে। ‘আমি দুঃখিত,’ নিচু গলায় বলল ও।

    ‘আমিও। একগাদা খোঁড়া কৈফিয়ত দিল শেরিফ স্যাম শেরিড্যান। কারও নাকি দোষ নেই! ভুল সময়ে ভুল জায়গায় ছিল ক্যারি। কাজ করতে গেলে এমন ভুল হতেই পারে!’ মাথা নিচু করে নিল জোসেফ গুডরিচ। বুজে ফেলেছে চোখ। একফোঁটা অশ্রু পড়ল গালে। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বলল, ‘একা হয়ে গেলাম। কিছুই রইল না জীবনে। সাত বছরের বাচ্চা ছেলে রন। ওকে কী করে বোঝাব, আর কোনও দিন ফিরবে না ওর মা? কী করে মানুষ করব ওকে? তুমি বুঝবে না কতটা অসহায় হয়ে গেলাম।’

    মাথা দোলাল রানা। নিশ্চুপ।

    ‘এরপর সংক্ষেপে বললে: বেশিরভাগ মানুষের জীবনে যা হয়, আমারও তাই হলো। মানব-সভ্যতার প্রতি মনে জন্মাল চরম অবিশ্বাস।’

    ‘স্বাভাবিক,’ বলল রানা।

    ‘চরম ঘৃণা করি শেরিড্যানকে। প্রশ্নই ওঠে না তাকে বিশ্বাস করার।’ রানার দিকে তাকাল জোসেফ। ‘কিন্তু একটা কথা, পাডনাহ্, ওই খুন তুমি না করলে কুকীর্তিটা করল কে?’

    ‘আমিও সেটাই জানতে চাই,’ বলল রানা।

    নিজ জীবনের কাহিনী বলেছে জোসেফ গুডরিচ, এবার রানার পালা। কেন লুইযিয়ানায় এল, কীভাবে জড়িয়ে গেল মদের দোকানের ডাকাতিতে, কেন উঠল লিয বাউয়ারের গেস্টহাউসে, কেমন চমৎকার সম্পর্ক তৈরি হলো মহিলার সঙ্গে— সবই খুলে বলল রানা। ছোট ওই বসতিতে গিয়ে বাজার করা, গাড়ির গ্যারাজে যুবকদের সঙ্গে বিরোধ হওয়া, বাড়ি ফিরে গভীর রাতে আওয়াজ পেয়ে নিচে নেমে লিযের রক্তাক্ত দেহ দেখা, কালো মাস্ট্যাং ও খুনির পালিয়ে যাওয়া, আর তারপর থেকে যা ঘটেছে, বাদ পড়ল না কিছুই

    রানার কথা শুনতে শুনতে হাঁ হয়ে গেল গুডরিচ। কুঁচকে গেছে ঝোপের মত ভুরু। ‘এ তো ভয়ঙ্কর ব্যাপার! তা হলে তো বলব, আমার দেখা সবচেয়ে খারাপ শুয়োরের বাচ্চা হচ্ছে ওই ডেপুটি শেরিফ বিলি এস. কনরাড! শপথ করে আইনের পোশাক গায়ে চড়িয়ে তারপর চরম অন্যায় করছে সে! ভাবা যায় না খুন করতে চেয়েছে নিরীহ এক সাক্ষীকে! তা-ও ঠাণ্ডা মাথায়! কিন্তু এ ধরনের বেআইনি কাজ করবে কেন সে?’

    ‘ভাল প্রশ্ন,’ বলল রানা। ‘তবে আপাতত প্ৰায় কিছুই জানা নেই আমার। অবশ্য, এটা বুঝতে পারছি, ভালভাবেই আমাকে ফাঁসিয়ে দেয়া হয়েছে খুনের দায়ে। কী কারণে এসব ঘটছে, সেটা খুঁজে বের করতে হবে আমাকেই।’

    ক’মুহূর্ত পর বলল গুডরিচ, ‘ভাবছি ওই মাস্ট্যাং গাড়ির লোকদুটোর কথা। আগেই বলেছি, একসময় উকিল ছিলাম। ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি। খুব খারাপও ছিলাম না নিজের পেশায়। তারপর তো ওলটপালট হয়ে গেল জীবনটাই। আর তখন ভাল করেই বুঝেছি কিছু জটিল বিষয়। বারবার মনে হয়েছে, নিজের পাপের জন্যে আজ শাস্তি পাচ্ছি। কারণ, পাঁচ শ’ মাইলের ভেতর সমস্ত বর্ণবাদী হারামজাদাকে আইনি সহায়তা দিতাম। চিনি ওদের প্রত্যেককে। তুমি যে একটু আগে বললে মদের দোকানের ডাকাত জর্জি এস. ডানের কথা, ওই লোকও ছিল আমার মক্কেল। আর তাই মনে হচ্ছে, তুমি ওই দুই খুনির চেহারার বর্ণনা দিলে, আমি হয়তো বলে দিতে পারব তারা আসলে কারা।’

    ‘ভাল করে দেখতে পাইনি,’ বলল রানা। ‘শুধু মনে আছে চুলের কাটিং আর পোশাক। দৈহিক গড়নও এখন চিনি। আবার দেখলে ভুল হবে না। হয়তো সময় লাগবে, তবে ঠিকই খুঁজে নেব ওদেরকে। আর তখন ছাড় পাবে না আমার কাছ থেকে।’

    মৃদু মাথা নাড়ল জোসেফ। ‘একমিনিট! খুনিকে খুঁজে বের করে নিজেকে আইনের ঊর্ধ্বে নিয়ে যাওয়া এককথা, আর খুনির বিরুদ্ধে লড়তে যাওয়া আলাদা কথা। মনে রেখো, ওরা ভয়ঙ্কর মানুষ। যে-কোনও সময়ে খুন হবে তুমি।’

    ‘আগে আর্মি কমাণ্ডো ছিলাম,’ নিচু গলায় বলল রানা। চেপে গেল বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দুর্ধর্ষ এক গুপ্তচর ও। ‘ওদের চেয়েও খারাপ কিছু লোককে শায়েস্তা করেছি। ধরে নাও, লিযকে যারা খুন করেছে, ঠিক সময়ে তারা বুঝবে জীবনটা ঠিক অতটা সহজ নয়।’

    ‘কী করবে তুমি?’

    ‘ওরা জানবে, ওদের চেয়েও বিপজ্জনক কেউ আছে। মানুষ-শিকারে তার দক্ষতাও হয়তো তাদের চেয়ে বেশি।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ
    Next Article মাসুদ রানা ১৩৩-১৩৪ – চারিদিকে শক্র (দুই খণ্ড একত্রে)

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }