Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প406 Mins Read0
    ⤶ ⤷

    স্ট্রেঞ্জার – ২৮

    আটাশ

    ঘাড় ধরে মন্টি ডয়েলকে গাড়ির দিকে নিল রানা। একমিনিট পেরোবার আগেই তাকে বসিয়ে দিল স্টিয়ারিং হুইলের পেছনে। ঘুরে গিয়ে প্যাসেঞ্জার ডোর খুলল। সিট সামনে ঠেলে পেছন সিটে রাখল নিজের জিনিসপত্র। তারপর নিজেও বসল ওগুলোর পাশে। জ্যাকেটের ভাঁজ থেকে নিল রনের দেয়া একটা হান্টিং তীর। ওটার ফলা ক্ষুরের মত ধারালো। ডয়েলের ঘাড়ের নরম অংশে ঠেকাল ওটা।

    ‘সাবধানে গাড়ি চালাবে, ডয়েল। কড়া ব্রেক করবে না। আমি সিট বেল্ট বাঁধিনি। হুমড়ি খেলে আমার হাতের তীর খচ্ করে ঢুকবে তোমার মগজে। ঠিকভাবে চলাফেরা করতে আর কথা বলতে সাহায্য করে মগজের নিচের এই অংশটা।’

    ফায়ারবার্ডের ইঞ্জিন চালু করল ডয়েল। ওঅর্কশপ ভরে গেল ঘড়ঘড়ে আওয়াজে। আড়ষ্ট হয়ে বসে খুব সাবধানে গাড়ি ঘুরিয়ে নিল যুবক। তার ঘাড়ের ওপরের দিকে হালকা খোঁচা মারছে তীরের চোখা ফলা। ধীর গতি তুলে গুড়গুড় আওয়াজে রাস্তায় বেরোল ভারী গাড়িটা। ‘এবার ডানদিকে যাবে,’ নির্দেশ দিল রানা।

    একটু পর পেছনে পড়ল কাঁচা বাজার। ওখান থেকে সদাই কিনে রানাকে গাম্বো রান্না করে খাইয়েছিল লিয।

    ব্যাঙের বেসুরো ডাকের মত বলে উঠল মণ্টি ডয়েল, ‘বুঝতে পারছি না কী চাও, ডিউড। আমরা কোথায় যাচ্ছি?’

    ‘তা হলে তোমাকে খুলেই বলি,’ বলল রানা। ‘গতবার যখন দেখা হলো, নিশ্চয়ই মনে আছে কী বলেছিলে?’

    ‘আমি আবার কী বলেছি? কিচ্ছু বলিনি!’

    ‘বলেছিলে, গরিলাটাকে যেন খাবার বেশি না দিই। অন্তর থেকে বর্ণবাদী বলেই ওসব বলতে পেরেছিলে। একদিন লাথি মেরে তোমার পাছায় আরেকটা ফাটল তৈরি করে দেবে কোনও ভদ্রলোক। তবে আজ সেজন্যে আসিনি।’

    ‘তা হলে কী করতে এসেছ?’ করুণ সুরে জানতে চাইল ডয়েল। মনে হচ্ছে, এখুনি কেঁদে ফেলবে বীরপুরুষ।

    ‘আমি এসেছি তোমার দোস্ত জর্জি ডানের ব্যাপারে দুয়েকটা বিষয়ে আলাপ করতে,’ বলল রানা। ‘তোমার কথা থেকে জেনেছি, ভাল করেই চেনো তাকে। তোমরা একই জাতের পাখির পালক। তা ছাড়া, আমার ধারণা, এদিকের লোক সবাই সবাইকে ভাল করেই চেনে।’

    কাঁধ ঝাঁকাতে গিয়েও ঘাড়ে তীরের খোঁচা খেয়ে থমকে গেল ডয়েল। ‘তা ঠিক। আমি জর্জি ডানকে চিনি। দু’চারবার একসঙ্গে মদও গিলেছি। টুকটাক ব্যবসাও করেছি দু’জনে। কিন্তু আসলে কুকুরের পোঁদের ফুটোর চেয়েও নোংরা ওই লোকটা।’

    ‘এ-ব্যাপারে দ্বিমত নেই আমার,’ বলল রানা। ‘তবে তুমিও কম যাও না। এবার বলো দেখি, কী ধরনের ব্যবসা করেছ। ড্রাগস্?’

    ‘অস্ত্র, ম্যান। নল কাটা বন্দুক। পাম্প গান, সেমি অটোমেটিক, দোনলা বন্দুক… এসবই আর কী। কমে পেলে ওগুলো কিনে ব্যারেল কেটে বিক্রি করি আমরা।’

    ‘তার মানে তোমরা জড়িত ডাকাতির সঙ্গে। খুশি না হয়ে পারছি না।’ তীরের ডগা দিয়ে ডয়েলের ঘাড়ে সামান্য খোঁচা দিল রানা।

    ‘কিন্তু ওসব তো বহুদিন আগের কথা! আমি তো বললাম: ওই শুয়োরের বাচ্চা আসলে কুকুরের পোঁদের ফুটোর চেয়েও খারাপ! আসলে কী চাও তুমি? অস্ত্র কিনবে?’

    ‘না, অস্ত্র ছাড়াও নানানভাবে মানুষ খুন করার কায়দা জানা আছে আমার। আর তাতে সামান্য আওয়াজও হয় না। এই কথাটা ভাল করে মনে রেখো, ডয়েল।’

    ‘মনে রেখেছি, ভুলে যাব না,’ শুকনো গলায় বলল ডয়েল। রানা বুঝল, একফোঁটা মিথ্যা নেই বর্ণবাদী যুবকের কথার ভেতর। স্টিয়ারিং হুইলে মৃদু কাঁপছে তার হাত। কাঁপুনি বেড়ে গেল শহর পেছনে পড়তেই।

    ‘জর্জি ডানের সঙ্গে অনেক দিন ধরেই মেলামেশা করছ, ‘ বলল রানা, ‘তাই মনে হচ্ছে, ক্লোভিস প্যারিশে একই সার্কেলের অনেককেই চেনো। আমি কি ঠিক বললাম?’

    দীর্ঘ মুহূর্ত দ্বিধা করল ডয়েল, তারপর বলল, ‘ওদের দু’চারজনকে চিনি।’

    ‘যেমন তিন নোভাক ভাই, তাই না?’ বলল রানা। রিয়ার ভিউ মিররে ডয়েলের চোখ দেখছে। নোভাকদের নাম নেয়ার ফলে অনিশ্চয়তা আর ভয় ভর করেছে যুবকের দুই চোখে।

    ‘আ…. আমি জানি না কী বলতে চাইছ। কীসের ভাই?’

    ‘মিথ্যা বলে বাঁচবে না, ডয়েল। আমি বলছি রিচি, হ্যাঙ্ক আর প্যাট্রিকের কথা। আমার জানা আছে, ক্লোভিস প্যারিশের প্রত্যেকটা হারামি যুবক চায় নোভাকদের দলে ভিড়ে যেতে। আর তুমিও তার বাইরে নও। সেদিন গ্যারাজে বন্ধুদের সামনে বাহাদুরি দেখাতে গিয়েছিলে, মনে নেই? সেই মুহূর্তে সত্যিই প্রচণ্ড ভয় পেয়েছিলাম। তোমরা আমার হাতে খুন হয়ে গেলে পুলিশী ঝামেলায় জড়িয়ে যেতাম।’

    ‘স-সত্যি বলছি, আমি ওদেরকে চিনি না, ম্যান। মানে… দেখেছি ওদেরকে, কিন্তু পরিচয় নেই।’

    ‘তার মানে, জানো না ওরা কোথায় আড্ডা দেয়? ভুল হচ্ছে না তো তোমার?’

    দরদর করে ঘামছে ডয়েল। স্টিয়ারিং হুইল থেকে ডানহাত তুলে ঘর্মাক্ত মুখ মুছল। ‘সত্যিই জানি না। ঈশ্বরের মায়ের কসম!’

    ‘যাহ্, তা হলে তো ভুলই করে ফেলেছি,’ বলল রানা। ‘আমি খুব নিশ্চিত ছিলাম। যাক্ গে, বাদ দাও। তার মানে, তোমাকে আর লাগবে না আমার। সেক্ষেত্রে শহর থেকে দূরে নির্জন কোথাও থামব। তারপর এক এক করে ভাঙব তোমার গোড়ালি, হাঁটু, কনুই আর হাত-পায়ের আঙুলগুলো। তারপর ফেলে দেব শুকনো কোনও নালায়। এরপর একাই আরাম করে তোমার বসের গাড়িটা নিয়ে বেরোব হাওয়া খেতে। ওটার কাজ শেষ হলে গিয়ে রাখব ভিলেনিউভ শহরে শেরিফের অফিসের সামনে। সরে যাওয়ার আগে আগুন দেব ওটাতে। এসব শুনে ঠিক কেমন লাগছে তোমার, মাই ডিয়ার ডয়েল?’

    পাহাড়ি ঝর্নার মত কুলকুল করে ঘামছে যুবক। পিঠ কুঁজো করে বিড়বিড় করল, ‘তুমি শালা আসলে বদ্ধ উন্মাদ!’

    ‘আমাকে সাইকোপ্যাথও বলতে পারো, নরম সুরে বলল রানা। ‘তবে খবরের কাগজ থেকে এরই ভেতর নিশ্চয়ই জেনে গেছ, কী ধরনের খুন-জখম করতে ভালবাসি।’

    ‘আ… আমি একটা মেয়েকে চিনি, গলা ভেঙে গেল ডয়েলের। ‘সে আসলে প্যাট্রিকের ঘনিষ্ঠ বান্ধবী। ‘

    ‘এই তো বোল ফুটতে শুরু করেছে। তো ওই মেয়ে আসলে কে? তার কাজ কী?’

    ‘ওই মেয়ে আসলে বেশ্যা। নাম জেসি। ক্লোভিস প্যারিশের কয়েক জায়গায় পতিতালয় চালায় প্যাট্রিক।’

    ‘তুমি একবার মুখ খুললে দেখছি অনেক তথ্য দিতে পারো, ডয়েল। এখন ভাবছি, ওই মেয়েকে ধরলে হয়তো সে আমাকে বলবে, কোথায় আছে প্যাট্রিক। এবার বলো তো, ডয়েল, ওই মেয়েকে কোথায় পাই?’

    ‘আমি জানি না, ম্যান! উস্‌, বাবারে! সত্যিই…’

    তীরের ডগা দিয়ে ঘাড়ে আরেকটা খোঁচা দিল রানা। ‘মিথ্যা বলছ।’

    ‘ঠিক আছে, ঠিক আছে, ওরা দেহব্যবসা করে এন সার্কেলে। ওটা একটা মোটেল।’ তৃতীয় খোঁচা আসার আগেই গড়গড় করে বলল সে, কোন্ হাইওয়েতে আছে মোটেলটা।

    তীরের ডগা আধ ইঞ্চি পিছিয়ে নিল রানা। ‘ওই জায়গা এখান থেকে কতটা দূরে?’

    ‘কমবেশি তিরিশ মাইল। আমি অবশ্য ওখানে কখনও যাইনি।’

    ‘হ্যাঁ, চোখ দেখেই বুঝেছি। আগে যাওনি তাতে কী, আজ তোমার ফুর্তির দিন। আমরা ওখানেই যাচ্ছি।’

    ‘হাজার হাজার পুলিশ তোমাকে খুঁজছে। ওই পর্যন্ত তুমি পৌঁছুতেই পারবে না।‘

    ‘যদি না পারি, এ জীবনে আর কোনও দিন মৌজ করতে পারবে না। কারণ, ঘাড় ফুটো হয়ে মগজে গিয়ে ঢুকবে তীর।’

    পরের আধঘণ্টায় টু-শব্দ করল না ওরা। পশ্চিমের রাস্তা ধরে দক্ষিণের সড়কে পড়ল ডয়েল। পেছনের সিটে নিচু হয়ে বসে থাকল রানা। কালো টিণ্ট করা জানালা, চট্‌ করে ওকে দেখবে না কেউ। রানা বুঝতে পারছে, মস্তবড় ঝুঁকি নিয়েছে। সামনে হয়তো থাকবে পুলিশের রোডব্লক। অবশ্য ভেবেই বা এখন ফায়দা কী? দুশ্চিন্তার ময়দান ছেড়ে দিল রানা মুখ ভরা লাল ফুটকিওয়ালা মাস্তান ডয়েলের ওপর।

    পয়েন্ট ব্লাঞ্চের তিরিশ মাইল দূরে এন সার্কেল মোটেলে নিরাপদেই পৌছুল ওরা। মোটেলটা জীর্ণ, পুরনো দোতলা বাড়ি। হাইওয়ে ধরে ক্লোভিস প্যারিশের দিকে আসার পথে এমন বহু বাড়ি দেখেছে রানা। সামনে চওড়া পার্কিং লটে নানাধরনের ঝোপঝাড়। একতলায় ধুলোভরা কাঁচের দরজায় নো স্মোকিং বা নো কনসিল্ড হ্যাণ্ড গান সাইন নেই। ওদিকে রিসেপশন অফিস। আপাতত সেখানে কাউকে দেখা গেল না। থমথম করছে চারপাশ।

    পার্কিং লটের মুখে ফায়ারবার্ড থামাল ডয়েল। রিয়ার ভিউ মিররে তাকাল। ‘এবার?’

    ডয়েলের ঘাড় থেকে তীর সরাল রানা। ওটার ডগায় ঝুলছে একফোঁটা রক্ত। খোঁচা খেয়ে বন্দির ঘাড়ে তৈরি হয়েছে ছোট্ট একটা ফুটো।

    ‘পার্কিং লটে গাড়ি রাখো। চোখ রাখতে চাই রিসেপশন অফিসের দরজার ওপর। মুখ বুজে মনে মনে প্রার্থনা করতে খাকো, যেন অধৈর্য না হই। ধৈর্য শেষ তো তুমিও শেষ!’

    নানান মিশনে শত্রুর ওপর চোখ রাখতে গিয়ে হাজারো ঘণ্টা ব্যয় করেছে রানা। কখনও কনকনে বরফের প্রান্তরে, ঊষর মরুভূমিতে, গভীর ঘন জঙ্গলে, দুর্গম পাহাড়ে, কখনও বা ঝোড়ো সাগরে। চুপ করে বসে থাকল রানা। প্রাণের ভয় এমনই জিনিস, অপেক্ষা করতে গিয়ে ওর চেয়ে খারাপ করছে না মণ্টি ডয়েল।

    পার্কিং লটে লাল গাড়ি থেকে কাস্টমার নামছে না দেখে হয়তো বিস্মিত রিসেপশন স্টাফ। তবে বাড়ি থেকে বেরিয়ে এল না কেউ। মাত্র একজন খদ্দেরকে নিয়ে চিন্তা করার পর্যায়ে নেই এন সার্কেলের কর্তৃপক্ষ। একটু পর পর বাড়ির সামনে থামছে একটা দুটো গাড়ি। ধীর ভঙ্গিতে ওগুলো থেকে নেমে বাড়িতে প্রবেশ করছে একজন বা দু’জন যুবক। বাড়ি থেকে বেরিয়েও আসছে কেউ কেউ। গাড়িতে চেপে চলে যাচ্ছে রাস্তার ডানে বা বাঁয়ে। এইমাত্র রিসেপশন অফিসের দরজা ঘেঁষে থামল একটা গাড়ি। ওটা থেকে নেমে পড়ল এক যুবক। চট্ করে তাকাল রাস্তার দিকে। নার্ভাস। ভাবছে, কেউ পিছু নিতে পারে। আরেকবার চারপাশ দেখে নিয়ে রিসেপশন অফিসে ঢুকল সে। মুখে হাসি নিয়ে তাকে অভ্যর্থনা জানাল সোনালি চুলের এক যুবতী। সিঁড়ি বেয়ে ওপরতলায় উঠল যুবক। এ মোটেলে পনেরো বা বিশ মিনিট পর পর আসছে- যাচ্ছে যুবকেরা।

    ‘তেরো নম্বর ঘর জেসির,’ নিচু গলায় বলল ডয়েল। ওর চাহিদা সবচেয়ে বেশি।’

    চুপ করে বসে থাকল রানা।

    পেরোল আরও বিশ মিনিট। বাড়ি ছেড়ে গাড়িতে উঠল একটু আগের সেই যুবক। চেহারা হাসি-হাসি। মাঝারি গতি তুলে বামের রাস্তায় গেল সে।

    এন সার্কেল ব্যস্ত পতিতালয়।

    পরবর্তী একঘণ্টায় এল আরও পাঁচজন কাস্টোমার।

    ধীর গতি তুলে পেরোল আরও একঘন্টা।

    জ্বলন্ত রোদের তাপে আভেনের মত তপ্ত হয়েছে ফায়ারবার্ডের ভেতরটা। বিশ মিনিট পর বিরক্ত হয়ে রানা ভাবল: যথেষ্ট হয়েছে, এবার ঘাড় ধরে ডয়েলকে নিয়ে ঢুকব তেরো নম্বর ঘরে। ওখানে ব্যস্ত কোনও যুবক রয়ে গেলে ঝামেলা হবে। তা হোক! তাকে ঢিট করে মেয়েটার কাছ থেকে জানব জরুরি তথ্য। গাড়ি থেকে নেমে পড়বে ভেবেছে রানা, এমনসময় পার্কিং লটে ঢুকল বাক্সের মত কালো একটা ক্যাডিলাক এসইউভি। রিসেপশন দরজার সামনে কড়া ব্রেক কষে থামল ওটা। প্রায় ঝাঁপ দিয়ে গাড়ি থেকে নামল এক যুবক। হাঁটার ভঙ্গি থেকে ঝরছে আত্মবিশ্বাস। তার বয়স হবে তিরিশ-একত্রিশ। মাথার চুল লালচে। চোখে কালো সানগ্লাস। পরনে নীল জিন্স, পায়ে দামি বুট। তাকে সাধারণ খদ্দের বলে মনে হলো না রানার। কী যেন আছে যুবকের ভেতর। রিসেপশন অফিসের দরজা খুলে কোনও দিকে না চেয়ে উঠে গেল সিঁড়ি বেয়ে দোতলায়।

    তাকে চিনেছে ডয়েল। বিড়বিড় করল, ‘ক্রাইস্ট! এ-ই তো প্যাট্রিক নোভাক!’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ
    Next Article মাসুদ রানা ১৩৩-১৩৪ – চারিদিকে শক্র (দুই খণ্ড একত্রে)

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }