Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প406 Mins Read0
    ⤶ ⤷

    স্ট্রেঞ্জার – ৩৪

    চৌত্রিশ

    ক’মুহূর্ত পেরোবার পর কাঠের দুটো খুঁটি এবং মুচড়ে যাওয়া করোগেটেড আয়ার্নের পাতের তলা থেকে হাঁচড়ে-পাঁচড়ে বেরোল রানা। শরীরের এখানে ওখানে কেটে গিয়ে রক্ত ঝরছে। পুড়ে গেছে মাথার পেছনের চুল। হাতে-পায়ে ছড়ে যাওয়ার দাগ। বেঁচে আছে, সেজন্যে ভাগ্যকে ধন্যবাদ দিল। মনে পড়ল, পালিয়ে যাওয়ার জন্যে মাস্ট্যাং বা অন্য কোনও গাড়ির কাছে যাচ্ছে হ্যাঙ্ক ও রিচি নোভাক। তবে প্রতিটা গাড়ির চাকা ফাঁসিয়ে দিয়েছে রানা। চাইলেও এখন সহজে এখান থেকে বেরোতে পারবে না নোভাকরা।

    হাত থেকে খসে পড়া বেরেটার খোঁজে চারপাশে তাকাল রানা। মাটিতে মিশে গেছে স্টোররুম ও সরু প্যাসেজ। প্রকাণ্ড ঘরের দিকে চেয়ে ওর মনে হলো, এইমাত্র ওটার ওপর আকাশ থেকে বোমা ফেলেছে এয়ার ফোর্সের যুদ্ধবিমান। দাউদাউ করে জ্বলছে কাঠের খুঁটি ও বিম। যে-কোনও সময়ে ওর ওপর ধসে পড়বে কাঠামোর বাকি অংশ। ঘন ধোঁয়ার মাঝ দিয়ে দেখল এখনও দাঁড়িয়ে আছে দীর্ঘ চিমনিটা। ভারসাম্য রাখতে না পেরে এখন যে-কোনও সময় কাত হয়ে পড়বে।

    বিপদ বুঝে পালিয়ে গিয়েছিল রাইফেলধারী লোকটা। আশপাশে নেই সে। মাটিতে পড়ে থাকতে দেখে অস্ত্রটা তুলে নিল রানা। ওটা পুরনো আমলের লিভার অ্যাকশন মার্লিন ডিয়ার কারবাইন। এবার ওর বুঝতে দেরি হলো না, কীজন্যে ভেগে গেছে লোকটা। লিভার টেনে চেম্বারে গুলি ভরার সময় কম শক্তি ব্যবহার করেছে বলে জ্যাম হয়ে গেছে অস্ত্রটা। মার্লিন কারবাইনের বড় একটা দোষ এটা। এই অস্ত্র এখন ঠিক করতে হলে চাই গানস্মিথ।

    অকেজো কারবাইন ফেলে রানা দেখল, আবর্জনার ভেতর থেকে বেরিয়ে আছে রক্তাক্ত একটা বাহু। লোকটা শত্রুপক্ষের, খুন করতে চেয়েছে ওকে, তবুও চাপা পড়ে শ্বাস আটকে মরবে সে, সেটা চাইল না রানা। তবে পাল্স্ দেখে বুঝল, মারা গেছে সে। আধ মিনিট খুঁজে মেঝে থেকে ধনুক আর পিস্তল উদ্ধার করে নিয়ে হ্যাঙ্ক ও রিচির খোঁজে চলল রানা।

    ঘন কালো ধোঁয়া আর হলদে ধুলোয় ঢাকা পড়েছে সূর্য। আকাশ কালচে। অবশিষ্ট ঘরগুলোর পাশ দিয়ে গাড়ি রাখার পার্কিং লটের দিকে ছুটল রানা। এখানে ওখানে খসে পড়ছে ডিসটিলারি ঘরের জ্বলন্ত টুকরো। কয়েক মুহূর্ত পর বিকট মড়-মড় আওয়াজে ধীরে ধীরে কাত হলো লোহার বিশাল চিমনি।

    ছোটার ফাঁকে ওটার দিকে চেয়ে রানার মনে হলো, ওর দিকেই পড়ছে কালো চিমনি। থমকে পিছিয়ে যেতে পারে রানা, অথবা চেষ্টা করতে পারে জায়গাটা পেছনে ফেলতে। দৌড়ের গতি আরও বাড়ল ওর। তীর বেগে ছুটছে। সরাসরি সামনে চোখ। মড়-মড়াৎ আওয়াজে চিমনি নেমে এল রানার ছয় ফুট পেছনের মাটিতে। চারপাশে ছিটকে উঠল ধুলোবালি। চিমনির সঙ্গে সঙ্গে ধসে পড়েছে নোভাকদের মদের কারখানার অবশিষ্ট কাঠামো। চ্যাপ্টা হয়ে গেল পাশের গুদামের ছাউনি।

    দাউদাউ করে জ্বলছে গুদাম। ওখানে আছে হাজার হাজার লিটার মদের ড্রাম। যে-কোনও সময়ে আগুন ধরে হাই-অকটেন ফিউয়েল রিফাইনারির মতই চারপাশ নরক করে দেবে শক্তিশালী অ্যালকোহল। আগুন ও ধোঁয়ার ভেতর দিয়ে জেদি বাচ্চার মত ছুটে চলেছে রানা। নানাদিকে উড়ে এসে পড়ছে জ্বলন্ত আবর্জনা। গনগনে তাপের মাঝ দিয়ে এগোতে গিয়ে বারবার মুখ ঢাকছে রানা। এখানে ওখানে জ্বলে উঠছে ছোট সব নীল অগ্নিকুণ্ড।

    আরও কয়েক গজ যেতেই পেরিমিটার ফেন্সের ধারে গাড়ি রাখার উঠানটা দেখল রানা। ওখানে সারি দিয়ে রাখা মাস্ট্যাং, দুটো পিকআপ, প্যাট্রিকের ক্যাডিলাক এবং প্রাচীন একটা ফ্ল্যাটবেড ট্রাক। বিস্ফোরণের ধুলোয় ঢেকে গেছে ওগুলো।

    এদিকে কোথাও নেই হ্যাঙ্ক বা রিচি নোভাক।

    চোখ সরু করে চারপাশে তাকাল রানা। হাতে পিস্তল। ওই দুই ভাইকে দেখলেই গুলি করবে।

    কিন্তু গেল কোথায় তারা?

    একমুহূর্ত পর মোটর সাইকেলের ইঞ্জিনের গর্জন শুনল রানা। চরকির মত ঘুরে দেখল, অবশিষ্ট গুদামের ছাউনির তলা থেকে বেরিয়ে এসেছে দুটো ডার্ট বাইক। জ্বলন্ত শত শত আবর্জনার ভেতর দিয়ে উন্মাদের মত তুমুল বেগে ছুটছে রিচি ও হ্যাঙ্ক। রিচির ডানদিকের কানের লতি ছিঁড়ে দিয়েছে রানার কার্বন ফাইবারের অব্যর্থ তীরের ফলা। রক্তে ভেসে যাচ্ছে টি-শার্ট। এদিকে ডানহাতে মোটর সাইকেল চালাচ্ছে হ্যাঙ্ক। অন্যহাতে নলকাটা বন্দুক। ওটা যেন বিশাল আকারের কোনও ডাবল ব্যারেলের পিস্তল। রানাকে দেখেই হ্যাণ্ডেলবারের ওপর বন্দুকের নল রেখে গুলি করল সে।

    ‘বুম্!’ আওয়াজে গর্জে উঠেছে বন্দুক। নল থেকে ছিটকে বেরোল কমলা আগুনের হলকা। একলাফে ধসে পড়া এক ছাউনির আড়ালে সরল রানা। ওর মাথার এক ইঞ্চি দূরে করোগেটেড আয়ার্নের পাত ফুটো করেছে হরিণ মারার কয়েকটা বল। কর্কশ গর্জন ছেড়ে ছুটে চলেছে অফ রোড বাইক। প্রচুর ধুলো তুলছে এবড়োখেবড়ো চাকা।

    ধসে পড়া ছাউনির আড়াল থেকে বেরিয়ে পিস্তল দিয়ে কয়েকটা গুলি করল রানা। একটা গুলি লেগেছে জায়গামত। হ্যাঙ্কের বাম বাহু থেকে ছিটকে বেরোল রক্ত। এদিকে ওদিকে ভীষণ দুলে উঠলেও এগিয়ে চলল তার মোটর সাইকেল। খেপা মানুষের মত দুই নোভাকের পিছু নিল রানা। পিস্তল দিয়ে ছুটন্ত টার্গেটে লক্ষ্যভেদ করা খুব কঠিন।

    তীব্র বেগে চলেছে দুই নোভাক। তবে সামনেই সরাসরি ধসে যাওয়া চিমনি। রানার মনে হলো, সরাসরি ওখানে গুঁতো খেয়ে ছিটকে পড়বে লোকদুটো। বামে সরে গেল রিচি নোভাক। ওদিকে চিমনির ওপরে পড়েছে গুদামের ছাউনি। ওটা আছে ঠিক র‍্যাম্পের মত। ধুপ্ শব্দে ওটার ওপর উঠল রিচি নোভাকের মোটর সাইকেল। কর্কশ আওয়াজে গর্জে উঠল ইঞ্জিন। পরক্ষণে স্টান্টম্যানদের মতই শূন্যে উঠে চিমনির ওপর দিয়ে পেরিয়ে গেল লোকটা।

    বড়ভাইকে অনুকরণ করল হ্যাঙ্ক। মাটিতে নেমে প্রচণ্ড বেগে ছুটে চলল তালাবদ্ধ মেইন গেটের দিকে। দৌড়ে গিয়ে ধড়মড় করে ছাউনি থেকে নামল রানা। গুলি করতে গিয়ে বুঝল, পিস্তল খালি। বিরক্ত হয়ে অস্ত্রটা ফেলে দুই মোটর সাইকেলের পিছু নিল ছুটন্ত রানা।

    হ্যাঙ্ক নোভাকের বন্দুকে এখনও রয়েছে একটা কার্তুজ। সরাসরি প্যাডলক আর শেকলের ওপর গুলি করল সে। শেকল থেকে খসে পড়ল তুবড়ে যাওয়া তালা। বাইরের দিকে খুলে গেছে মেইন গেটের দুই পাল্লা। গতি না কমিয়েই মাঝের জায়গা দিয়ে বেরিয়ে গেল দুই মোটর সাইকেল। মাত্র কয়েক সেকেণ্ডে বহু দূরে চলে গেল হ্যাঙ্ক ও রিচি।

    গেটের কাছে থামল রানা। ভাবছে, তিন নোভাকের একজন মারা গেলেও ওর নিজের উদ্দেশ্য মোটেও সফল হয়নি। মনে মনে স্বীকার করল, আর কিছুই করার ছিল না ওর। নিজেকে দোষ দিল, অনুচিত হয়েছে শত্রুকে হালকাভাবে নেয়া। এখন হারিয়ে গেল একমাত্র সূত্রটা। আবারও নোভাকদের সঙ্গে দেখা হবে, তেমনটা না-ও হতে পারে।

    অন্যদিকে মন দিল রানা। শত শত ফুট ওপরের আকাশে উঠেছে ঘন ধোঁয়ার উঁচু স্তম্ভ। এখন প্রথম কাজ হওয়া উচিত এ এলাকা থেকে সরে যাওয়া। কেউ না কেউ ওই ধোঁয়া দেখে পুলিশে যোগাযোগ করবে। ফলে একঘণ্টার ভেতর এদিকে গিজগিজ করবে শেরিফের লোকজন।

    ছুটতে ছুটতে গাড়ির কাছে পৌঁছুল রানা। লালচে হয়ে উঠছে বিকেলের রোদ। কানে এল হেলিকপ্টারের রোটরের মৃদু আওয়াজ। যান্ত্রিক ফড়িংটা এখনও বহু দূরে। মুখ তুলে আকাশে চোখ বোলাল রানা। কয়েক সেকেণ্ড পর দেখল দূরে পাহাড়ের চূড়ার কাছে ভাসছে ওটা। ওর অভিজ্ঞ চোখ জেনে গেল, ওটা বেল ৪৩০। আইন-শৃঙ্খলা বাহিনী ও মিলিটারি ইউনিটগুলো ব্যবহার করে এসব হেলিকপ্টার। এত দূর থেকে বোঝার উপায় নেই, ওটার লেজে স্টেট পুলিশের অফিশিয়াল নীল-সোনালি ডিযাইন আছে কি না। রানা নিশ্চিত, পাইলট ওকে দেখতে পাচ্ছে না। তবে তার চোখে পড়েছে বিধ্বস্ত ডিসটিলারির ধোঁয়া। এখানে হাজির হবে সে খোঁজ নিতে।

    ড্রাইভিং সিটে উঠে দরজা আটকে নিল রানা। ইঞ্জিন চালু করে ঘুরিয়ে নিল গাড়ি। এবড়োখেবড়ো ট্র্যাকে নাচতে নাচতে ফিরে চলেছে হাইওয়ের দিকে। দশ মাইল পেরোবার পর সামনে সরু এক কাউন্টি রোড পেয়ে ওখানে থামল রানা। গাড়ি থেকে নেমে চলে গেল পেছনের বুটের কাছে। তালা খুলে পেছন ডালা তুলে বলল, ‘কী হাল তোমার?’

    ‘তুমি আসলে মানুষের বাচ্চা না!’ নালিশের সুরে বলল মন্টি ডয়েল। ‘ঘণ্টার পর ঘণ্টা কাউকে এভাবে আটকে রাখে?’

    ‘কথা ঠিক,’ বলল রানা। ‘ভুলই করে ফেলেছি। আর তাই তো ঠিক করেছি তোমাকে ছেড়ে দেব।’

    লালচে চেহারা খুশিতে ঝলমল করে উঠল ডয়েলের। পরক্ষণে চোখে দেখা দিল সন্দেহের ছাপ। ‘সত্যি? তুমি যে বলেছিলে আমার হাত-পা ভেঙে দেবে, সেটা করবে না তো?’

    ‘আপাতত না। তবে আবারও আমার সামনে পড়লে কিংবা পেছনে লাগলে খুঁজে নিতেও বেশি দেরি করব না। সেক্ষেত্রে মাথা থেকে শুরু করে পায়ের কড়ে আঙুল পর্যন্ত প্লাস্টার করে দেবে ডাক্তার। ওই ছয়টামাস তুমি গিলবে শুধু বাচ্চাদের সাবুদানা আর বার্লি। এবার বেরোও আমার গাড়ির বুট থেকে।’

    ‘গাড়িটা তো তোমার নয়!’

    ‘চোপ! আবারও ফালতু তর্ক করে!

    আড়ষ্ট ভঙ্গিতে বুট থেকে নেমে এল ডয়েল। চারপাশে তাকাল। ওরা আছে জঙ্গুলে পাহাড়ি এলাকায়। ‘ইয়ে, রানা, এটা কোথায় নামিয়ে দিচ্ছ আমাকে, ভাই আমার? এখান থেকে পয়েন্ট ব্লাঞ্চ তো অন্তত পঞ্চাশ-ষাট মাইল দূরে!’

    ‘তা তো হবেই,’ সায় দিল রানা। তবে তাতে কী? ব্যায়াম সবসময় শরীরের জন্যে ভাল। রওনা হয়ে যাও। আবারও যদি দেখেছি তোমার লাল মুলোর মত চেহারা, একদম গুঁড়িয়ে দেব চোয়াল। আমার কথা বোঝা গেছে?’

    না বোঝার মত কথা নয়। রাস্তার ধারে মন খারাপ করে দাঁড়িয়ে রইল মন্টি ডয়েল। তাকে শুকনো একরাশ ধুলোয় ঝাপসা করে দিয়ে চলে গেল রানার গাড়ি।

    সগর্জনে চলেছে ফায়ারবার্ড। এবার কী করবে, ভাবছে রানা। সামনে কোনও সূত্র নেই। আবারও এন সার্কেল মোটেলে ফিরে লাভ হবে না। জায়গাটা অনিরাপদ। কখন যেন গাড়ির গতি আশি থেকে এক শ’ মাইলে তুলেছে রানা। ঝড়ের বেগে পেছনে পড়ছে গাছপালা, ফার্ম ও নানান বাইয়ুর শাখা-প্রশাখা। বুঝতে পারছে, এবার বিশাল এই লুইযিয়ানার কোথাও লুকিয়ে পড়তে হবে। ভেবে বের করতে হবে কীভাবে হাতের মুঠোয় পাওয়া যায় অবশিষ্ট দুই নোভাককে।

    সামনেই রাস্তার তীক্ষ্ণ বাঁক। ফায়ারবার্ড গাড়ি নিয়ে এক শ’ মাইল বেগে ঘুরেই কপালে উঠল রানার দু’চোখের ভুরু।

    সরাসরি পঞ্চাশ গজ সামনে পুলিশ চেকপোস্ট!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ
    Next Article মাসুদ রানা ১৩৩-১৩৪ – চারিদিকে শক্র (দুই খণ্ড একত্রে)

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }