Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প406 Mins Read0
    ⤶ ⤷

    স্ট্রেঞ্জার – ৩৫

    পঁয়ত্রিশ

    জ্বলন্ত ডিসটিলারির ওপর দিয়ে দু’বার চক্কর দিয়ে অফিসে রেডিয়ো করল লুইযিয়ানা স্টেট পুলিশ এয়ার সাপোর্ট ইউনিট বেল ৪৩০ হেলিকপ্টারের পাইলট জোনাথন ব্রিড। জানিয়ে দিল সে আছে পয়েন্ট ব্লাঞ্চ শহর থেকে উত্তর-পশ্চিমে পঁয়তাল্লিশ মাইল দূরে নির্জন ডিক্লোউয়েট হিলে। কাছেই এলিযিয়াম প্যারিশের সীমান্ত। নির্জন এই এলাকায় আগুন ধরেছে কোনও খামারে।

    অফিস থেকে পাইলটকে বলা হলো, যেন হেলিকপ্টার থেকে নেমে চারপাশ তদন্ত করে দেখে সে ও তার সহকারী পাইলট জন ম্যাথিউ।

    নিজেদের দায়িত্ব পালনে কোনও ত্রুটি রাখল না দুই পাইলট। ল্যাণ্ড করার পর কাছ থেকে দেখে তারা বুঝল, কিছুক্ষণ আগে আগুন ধরেছে ফ্যাক্টরিতে। দাউ-দাউ করে জ্বলছে বিধ্বস্ত বাড়িঘর। আবর্জনার ভেতর কিছু অস্ত্র পেল তারা। কাছেই খরচ করা গুলির খোসা। টনকে টন টিন ও কাঠের খুঁটির নিচে চাপা পড়েছে এক লোকের লাশ। তার মৃতদেহ উদ্ধার করতে হলে চাই আরও লোকের সাহায্য।

    কিছুটা দূরে কালিঝুলি মেখে পড়ে আছে আরেক লাশ। কীভাবে যেন উড়ে গেছে মাথার অর্ধেকটা। পোড়া একটা কুঠরির ভেতর চেয়ারে আরেকটা লাশ। হাত-পা বেঁধে রাখা হয়েছে ইলেকট্রিকাল তার দিয়ে। ঘরের ভেতর চোখ বুলিয়ে পাইলট জোনাথন এবং তার সহকারী ম্যাথিউ বুঝল, নির্জন এই পাহাড়ি এলাকায় ছিল বেআইনি মদের কারখানা। তারা ধারণা করল, প্রতিযোগিতা কমাতে চেয়েছে প্রতিপক্ষ। ফলে হামলা করে পুড়িয়ে দিয়েছে এই ডিসটিলারি।

    একটা ছাউনিতে দু’জন লোককে লুকিয়ে থাকতে দেখে তাদের গ্রেফতার করল পুলিশ পাইলট জোনাথন। জানিয়ে দিল কী ধরনের আইনি অধিকার আছে লোকদু’জনের। তাদের একজনের গালে চাপ দাড়ি। ফুলে আছে মাথার একদিক। নাম উইলসন বললেও আর কিছুই জানাল না সে। অন্যজনের নাম ডুগি হাওয়ার্ড। কথার রাজা। ভড়ভড় করে বলতে লাগল কী ঘটেছে এখানে। কান পেতে তার কথা শুনল জোনাথন ও ম্যাথিউ। পরস্পরের দিকে তাকাল। বুঝে গেছে, এখনই এসব জানাতে হবে শেরিফ শেরিড্যানকে। হেলিকপ্টারের রেডিয়োর মাধ্যমে যোগাযোগ করল তারা শেরিফের সঙ্গে।

    দশ মিনিট পর দ্বিতীয় স্টেট পুলিশ বেল ৪৩০-এ চেপে ডিক্লোউয়েট হিলের দিকে রওনা হলো শেরিফ। নিজ কানে শুনবে অপরাধীর বক্তব্য।

    বিশ মিনিট পর বিধ্বস্ত ডিসটিলারিতে প্রথম হেলিকপ্টারের পাশে নামল দ্বিতীয় বেল ৪৩০। রোটর থেমে যাওয়ার আগেই ডানহাতে ক্যাম্পেইন হ্যাট চেপে ধরে নেমে পড়ল শেরিফ। তার পিছু নিল ডেপুটি শেরিফ বিলি এস. কনরাড এবং বব ট্রায়াল। ধ্বংসস্তূপের দিকে চেয়ে শেরিফের মনে হলো, একদল বদমাশ হামলা করেছে আরেকদল বদমাশের ওপর। বারোটা বেজে গেছে কারখানা ও আশপাশের বাড়িঘরের। ক্লোভিস প্যারিশে আগে কখনও এ ধরনের হামলা হতে দেখেনি সে।

    ‘আশা করি জরুরি কাজে ডেকেছ,’ অফিসার জোনাথন ও ম্যাথিউয়ের উদ্দেশে বলল শেরিফ। হাত হোলস্টারে রাখা কোল্টের বাঁটে। ‘এখনও ধরা পড়েনি মাসুদ রানা। সবার পাগল হওয়ার দশা। এখন এসব! যা বলার সংক্ষেপে সারো।’

    ‘আজ বিকেলের ঘটনা, শেরিফ,’ শুরু করল জোনাথন ব্রিড, ‘এখানে এসে একরাশ গুলির খোসা পেয়েছি। মারা গেছে তিনজন লোক। তাদের লাশ পাঠাতে হবে করোনারের কাছে। তাদের একজনকে খুঁড়ে তুলতে হবে আবর্জনার তলা থেকে। তবে আমাদের মনে হয়নি, এখানে হামলা করেছে কোনও দল।

    কড়া চোখে দুই অফিসারকে দেখল শেরিফ স্যাম শেরিড্যান। ‘কী বলতে চাও?’

    মাটিতে কুঁজো হয়ে বসে আছে বন্দি ডুগি হাওয়ার্ড। তার পিঠে পিস্তলের নলের খোঁচা দিল অফিসার ম্যাথিউ। ‘শেরিফকে সব খুলে বলো।

    ‘কোনও দলবল হামলা করেনি,’ বলল ডুগি হাওয়ার্ড। ‘এসেছিল মাত্র একজন।’

    ‘মাত্র একজন?’ আরও কঠোর হলো শেরিফের মুখ। ‘খুলে বলো।’

    ‘একাই সে আর্মির পুরো এক রেজিমেন্টের মত!’ বিড়বিড় করল ডুগি। ‘গুলি করতে করতে বেরিয়ে এল ডিসটিলারি থেকে। আরেকটু হলে খুন হতো উইলি।’

    ‘উইলির কথা বাদ দাও, আমি বেরিয়ে আসা ওই লোকের কথা শুনতে চাই,’ ঘড়ঘড়ে কণ্ঠে ধমক দিল শেরিফ।

    ‘ওই লোক বিদেশি, গায়ের রঙ বাদামি। ওই একই লোক ঘাড় প্রায় ভেঙে দিয়েছে জর্জি এস. ডানের। তারপর খুন করেছে চিটিমাচার ওই কালো মহিলাকে। তার নাম বোধহয়…’

    ‘রানা, শ্বাস আটকে ডুগির কথা শেষ করল শেরিফ। ‘ওর নাম মাসুদ রানা।’ আনমনে মাথা নাড়ল সে। বুঝতে পারছে না এসবের সঙ্গে মাসুদ রানার কীসের সম্পর্ক। ‘আমার বোঝা উচিত ছিল যে এ ধরনের কাজই করবে ওই ভয়ঙ্কর ম্যানিয়াক। এ থেকে বোঝা যাচ্ছে, বহাল তবিয়তেই বেঁচে আছে সে। কিন্তু এখানে হামলা করল কেন?’

    ‘আমিও বুঝলাম না, শেরিফ,’ বলল হেলিকপ্টারের পাইলট জোনাথন ব্রিড। ‘তবে এটা জানা গেছে, এরা কাজ করত নোভাকদের ডিসটিলারিতে। আজ দুপুরে বেআইনি মদ তৈরি করছিল। তারপর… খুনি হামলা করল নোভাকদের কারখানায়।

    ‘নোভাক?’ মাথা নাড়ল ডেপুটি শেরিফ কনরাড। ‘আমার মনে হয় না ওরা এসবে জড়িত থাকতে পারে।’

    কৌতূহলী চোখে তাকে দেখল শেরিফ। ‘তোমার মনে হয় না? তা হলে তুমিই বরং বলো এখানে কী হয়েছে!’

    ডুগির পিঠে পিস্তলের নলের গুঁতো দিল পাইলট জোনাথন। ‘প্রথম থেকে খুলে বলো। বাদ দেবে না কিছু।’

    দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল ডুগি। কয়েক মুহূর্ত পর বলল, ‘আগে উকিল চাই। আমার আইনি অধিকার আছে। আপনারা ফেডারেল উইটনেস হিসেবে আমাকে চাইলে আমার নিরাপত্তা দিতে হবে। নইলে একটা কথাও বলব না।’

    ‘উকিল তুমি পাবে,’ কঠোর চোখে তাকে দেখল শেরিফ। ভাবছে, আগের সেই দিন আর নেই। নইলে কোল্টের নলের এক বাড়িতে ক্লাউনটার চোয়াল ফাটিয়ে দিতাম। বাপ-বাপ করে সব বলত। ‘জেলহাউসে পৌঁছে গেলেই তোমার জন্যে হাজির করা হবে শ্যাম্পেইন আর স্টেক। তবে আগে জানাতে হবে সব। এবার শুরু করো।’

    আইনের কঠিন প্যাচ থেকে বাঁচতে কথা বলতে রাজি ডুগি হাওয়ার্ড। ‘এখানেই ছিল নোভাকদের মদের বেআইনি কারখানা,’ বলতে শুরু করল সে। ‘আজকে নিজেও এখানে ছিল রিচি নোভাক।’ বলার সুরে গর্ব প্রকাশ পেল, যেন মস্ত এক রাজার কাঁধে হাত রেখেছিল সে। ‘আমার মনে হলো ওই মাসুদ রানা লোকটা খেপে গিয়ে খুন করতে চাইল নোভাক ভাইদেরকে। কিন্তু শেষে আর পারল না। ব্যাটম্যানের মত মোটর সাইকেলে চেপে ভোঁ করে পালিয়ে গেল রিচি আর হ্যাঙ্ক নোভাক। তবে ডিসটিলারি ঘরের ভেতর বোধহয় পুড়ে মরেছে তাদের ছোটভাই প্যাট্রিক নোভাক। ওই ঘরেই মরেছে রুডলফ আর উইলি।

    ‘উইলি মানে উইলসন এন. ব্র্যাগ, বলল অফিসার জন ম্যাথিউ। ‘তার নামে ফোর্ড পিকআপ রেজিস্ট্রি করা আছে। ওদিকের প্রত্যেকটা গাড়ি সার্চ করেছি আমরা। কয়েক বছর আগে চুরি করা হয়েছে ক্যাডিলাক এস্কেলেড আর মাস্ট্যাং গাড়িদুটো। রুডলফকেও খুঁজছি আমরা দু’জন মহিলাকে রেপ করার দায়ে।’

    অফিসারদেরকে ছাউনি থেকে বেরোতে ইঙ্গিত করল শেরিফ। চুপ হয়ে গেছে ডেপুটি শেরিফ বিলি এস. কনরাড।

    ‘আপনার কী মনে হয়, শেরিফ?’ জানতে চাইল জোনাথন ব্রিড।

    হ্যাট খুলে ধূসর চুলে হাত বোলাল শেরিফ। ‘অন্তত বারো-তেরো বছর আগে ডাকাতি আর বেআইনি অস্ত্র রাখার জন্যে জেলে ভরেছিলাম উইলসন এন. ব্র্যাগকে। মাঝে মাঝে মনে হতো, সে যোগ দিয়েছে নোভাকদের দলে। তবে হাতে কোনও প্রমাণ ছিল না। তা না হয় বুঝলাম, কিন্তু মাসুদ রানা কীভাবে জড়িয়ে গেল এসবে?’

    ‘আমরা তো আগেই জানি, কয়েক বছর ধরে বেআইনি অস্ত্রের ব্যবসা করছে নোভাকরা,’ বলল জোনাথন ব্রিড। ‘মনে হয় অস্ত্র জোগাড় করতেই এখানে এসেছিল মাসুদ রানা।’

    ‘অথবা, সে ছিল ওই দলের কেউ, বলল জন ম্যাথিউ। ‘ঝগড়া লেগে গেলে গোলাগুলি শুরু হয়।’

    কী যেন ভাবছে শেরিফ। পাথরের মত রুক্ষ দেখাচ্ছে চেহারাটা। কয়েক মুহূর্ত পর মাথা নাড়ল। ‘নাহ্। আমার তা মনে হয় না। অন্যকিছু আছে এসবের ভেতর। যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে না কিছুই।’

    কেউ কিছু বলার আগেই খড়-খড় শব্দ ছাড়ল শেরিফের রেডিয়ো। খপ্ করে ওটা নিয়ে কানের কাছে ধরল শেরিফ। ‘শেরিড্যান বলছি। কী ব্যাপার?’

    ‘শেরিফ!’ ওদিক থেকে এল উত্তেজিত কন্ঠস্বর। ‘আমরা পেয়েছি ওকে! মাসুদ রানা! এবার ধরা পড়বে ও!’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ
    Next Article মাসুদ রানা ১৩৩-১৩৪ – চারিদিকে শক্র (দুই খণ্ড একত্রে)

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }