Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প406 Mins Read0
    ⤶ ⤷

    স্ট্রেঞ্জার – ৪

    চার

    শেরিফের চোখের মণি ধূসর। দোকানের ভেতরটা দেখল সে। দৃষ্টি স্থির হলো মেঝেতে অচেতন জর্জি ডানের ওপর। কয়েক সেকেণ্ড পর দৃষ্টি থামল গিয়ে মহিষের সঙ্গীর ওপর। আরও কয়েক মুহূর্ত পর রানাকে দেখল শেরিফ। যেন মেপে নিল অচেনা যুবককে।

    রানা দেখল, শেরিফের কোমরে সার্ভিস গানবেল্ট বা সাইডআর্ম নেই। বদলে রয়েছে সৌখিন বাস্কেডেরো কাউবয় রিগ। হোলস্টারে ঝুলছে পুরনো স্টাইলের কোল্ট রিভলভার। ফুলের কারুকাজ করা বাস্কেডেরো কাউবয় রিগের সঙ্গে সুন্দর মানিয়ে গেছে শেরিফের দামি বুট। ডিউটির সময় ওটা পায়ে থাকার কথা নয়। অবশ্য সভ্য এলাকা থেকে এত দূরে কে কী পরছে, তা দেখতে আসে না কর্তৃপক্ষ।

    রানার চোখ থেকে চোখ না সরিয়ে জিজ্ঞেস করল শেরিফ স্যাম শেরিড্যান, ‘এখানে কী হয়েছে, হেকেথন?’ একেকটা শব্দ চিবিয়ে চিবিয়ে ধীর গতিতে উচ্চারণ করেছে। বোধহয় ভাল করেই জানে, কানে প্রায় কিছুই শোনেন না বৃদ্ধ হেকেথন। এই শহর যেমন ছোট, এর সমাজও ছোট। সবার গোপন সব কথাই সবার জানা।

    ‘এরা ডাকাতি করতে এসেছিল,’ বললেন হেকেথন। ‘এই ছেলে সেটা ঠেকিয়ে দিয়েছে। তাতে সময় নিয়েছে ঠিক এক সেকেণ্ড। তোমার কপাল মন্দ, ব্যাপারটা দেখতে পেলে না, শেরিড্যান। আমার বুকে বন্দুক ঠেকিয়েছিল জর্জি। তার ঠিক পরের মুহূর্তে মেঝেতে শুয়ে পড়ল। আগে কখনও এমন কাণ্ড দেখিনি!’

    ‘ওরা কি মারা গেছে?’

    ‘না, বেঁচে আছে,’ জবাব দিল রানা। ‘আপাতত ঘুমাচ্ছে। তবে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠাতে হবে। একজনের কবজি ভেঙেছে। অন্যজন গুলি খেয়েছে গোপনাঙ্গে। অনেক রক্ত যাচ্ছে।’

    ‘অ্যাম্বুলেন্স আসছে, গলা চড়িয়ে ধীর ভঙ্গিতে কথা বলছে শেরিফ শেরিড্যান। বলার ভঙ্গিতে কর্তৃত্ব। কড়া পড়া তর্জনী তাক করল রানার দিকে। ‘কে গুলি করল? তুমি?’

    রানার আগেই জবাব দিলেন বৃদ্ধ হেকেথন, ‘নিজেই নিজেকে গুলি করেছে, শেরিড্যান। উড়িয়ে দিয়েছে নিজের বিচি।’

    কথাটা শুনে অসন্তুষ্ট চেহারা করল শেরিফ। একপাশে ফিরে হাতের ইশারা করল দুই ডেপুটিকে। তাদের একজন পিস্তল বের করে তাক করেছে দুই ডাকাতের দিকে। তার ভাব দেখে রানার মনে হলো, যে-কোনও সময়ে গ্রেফতার এড়াতে চাইবে অচেতন দুই তস্কর। অন্য ডেপুটি তাদের কবজিতে আটকে দিল হ্যাণ্ডকাফ। এত রাতেও রাস্তায় জড় হয়েছে জনাকয়েক দর্শক। কেউ কেউ দোকানের ভেতর উঁকি দিচ্ছে জানালা দিয়ে।

    জানালার দিকে পিঠ রেখে হাতকড়াওয়ালা ডেপুটির উদ্দেশে বলল শেরিফ, ‘জার্ভিস, ওদেরকে বিদায় করো!’ দর্শক তাড়াতে দোকানের বাইরে গেল ডেপুটি। অন্য ডেপুটিকে বলল শেরিফ, ‘কনরাড, রেডিয়োতে জিজ্ঞেস করো অ্যাম্বুলেন্সের এত দেরি কেন! ওই বিচিফাটা হারামজাদা তো আমাদের চোখের সামনেই নিজের রক্তে ডুবে মরে যাচ্ছে!’

    পিস্তলওয়ালা ডেপুটির নাম কনরাড। মাথায় হ্যাট নেই। বাদামি চুল পেরেকের মত চোখা। মেরিন সৈনিকের মত চেঁছে নিয়েছে মাথার দু’পাশ। রোদে পোড়া, ফোলা দু’গালে দুইপোয়া বাড়তি মাংস। চোখের দৃষ্টি ঘোলাটে। নার্ভাস চোখে শেরিফ শেরিড্যানকে দেখল সে। ‘আর এই দুই ডাকাতের কী হবে?’

    ‘ওরা অচেতন, কনরাড,’ শান্ত গলায় বলল শেরিফ, ‘মনে হয় না ঝামেলা করবে। এবার গাড়িতে গিয়ে রেডিয়ো ব্যবহার করে অ্যাম্বুলেন্সকে তাগাদা দাও।’

    অস্ত্রটা হোলস্টারে রেখে দৌড়ে দোকান ছাড়ল ডেপুটি কনরাড। আফসোসের শ্বাস ফেলে মাথা নাড়ল শেরিফ। বেচারার মাথাটা ক্রিকেট বলের মতই নিরেট।’ ঘুরে চোখ সরু করে রানাকে দেখল সে। ‘আমি স্যাম শেরিডান। ক্লোভিস প্যারিশের শেরিফ। মনে হয় না তোমাকে আগে কখনও দেখেছি, মিস্টার।’

    ‘নামটা রানা। মাসুদ রানা।’

    ‘এদিকের লোক নও মনে হয়?’

    ‘আমারও তা-ই মনে হয়, বলল রানা। ‘গতকাল নিউ অরলিন্সে এসেছিলাম বন্ধু হ্যারি জন্সটনের বিয়ে উপলক্ষে। আর এই শহরে এসেছি আজই দুপুরের দিকে।’

    ‘কারণ?’

    ‘পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার বাঁশি শুনব বলে।’

    ‘আচ্ছা! এতই বিখ্যাত লোক নাকি ওই বাঁশিওয়ালা?’

    ‘পৃথিবী-সেরা।’

    মাথা ঝাঁকাল প্রৌঢ় শেরিফ।

    ‘তা, ওঠা হয়েছে কোথায়?’

    ‘আপাতত বাইয়ু ইন-এ।’ পকেট থেকে পাসপোর্ট নিয়ে এগিয়ে দিল ও।

    অসংখ্য সীল-ছাপ্পর মারা পাসপোর্টের পাতাগুলো ওল্টাল শেরিফ দ্রুতহাতে। মনে হলো সন্তুষ্ট। ফিরিয়ে দিল রানার হাতে। ‘তার মানে বাংলাদেশি?’ কথার ভেতর তাচ্ছিল্য।

    ‘হ্যাঁ, সেই দেশের মানুষ, যারা যুদ্ধ করে ছিনিয়ে এনেছে স্বাধীনতা। যারা মায়ের মুখের ভাষার জন্যে লড়াই করেছে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে।’

    ‘পেশা কী তোমার?’ জানতে চাইল শেরিফ।

    ‘টুকটাক গোয়েন্দাগিরি।’

    সন্দেহের চোখে রানাকে দেখল শেরিড্যান। ‘তোমাকে তো টিকটিকি বলে মনে হচ্ছে না! একাই কাত করে দিয়েছ দুইজন সশস্ত্র লোককে। থুতনি নেড়ে মেঝেতে শোয়া অচেতন মহিষটাকে দেখাল সে। ‘ক্লোভিস প্যারিশ পুলিশ ডিপার্টমেন্টে ওর বিরুদ্ধে একগাদা অভিযোগ আছে। অন্তত দশজনকে পিটিয়ে হাড়গোড় ভেঙে হাসপাতালে পাঠিয়েছে। আমাদের ধারণা, নোভাক দ্বীপের শয়তানগুলোর সঙ্গেও সম্পর্ক আছে ওর। সঙ্গের লোকটাকেও পাক্কা হারামি বলেই মনে হচ্ছে। অথচ, হেকেথর্নের কথা ঠিক হলে, নিজের

    শরীরে একটা আঁচড় না লাগিয়ে দুটোকেই ধরাশায়ী করেছ তুমি। এবার বলো দেখি, ঠিক কী ধরনের কাজ করো তুমি?’

    ‘ছোটখাটো একটা ডিটেকটিভ এজেন্সি চালাই,’ বলল রানা। ‘ছোটবেলায় শখ করে সামান্য জুডো-কারাতে শিখেছিলাম বলে সেটা কাজে লেগে গেছে আজ।’

    কড়া চোখে কিছুক্ষণ রানাকে দেখল শেরিফ, তারপর নিচু গলায় বলল, ‘ভাল চাইলে সত্যি কথা বলো, বাছা। নইলে কপালে জুটবে জেলের রুটি।’

    হুমকি শুনে রেগে গেল রানা। নিষ্পলক চোখে সরাসরি তাকাল শেরিফ শেরিড্যানের ধূসর চোখে।

    আড়ষ্ট কয়েকটা মুহূর্ত পেরিয়ে যাওয়ার পর বাঁকা হাসি ফুটল শেরিফের ঠোঁটে। ‘সবই বুঝতে পেরেছি। আগে ছিলে মিলিটারিতে।’

    চুপ করে থাকল রানা।

    ‘তুমি আর্মিতে ছিলে, চোখ বুজে বলে দিতে পারি। তোমার চোখ, দাঁড়ানোর ভঙ্গি সেই কথাই বলছে।’ সময়টা উপভোগ করছে শেরিফ শেরিড্যান। ‘কী, ভুল বললাম, মিস্টার রানা? তুমি সৈনিক ছিলে।’

    ‘কখনও সৈনিক ছিলাম না,’ বলল রানা। মিথ্যা বলছে না। ‘আর তা যদি হতামও তাতে তোমার কী?’

    রেডিয়োতে কথা শেষ করে দোকানে ঢুকেছে মাথা-মোটা ডেপুটি কনরাড। শেরিফকে জানিয়ে দিল, এখুনি পৌঁছুবে অ্যাম্বুলেন্স।

    থমথমে পরিবেশে দাঁড়িয়ে থাকল রানা ও অন্যরা।

    বেশ কয়েক মিনিট পর বাইরের রাস্তায় থামল দুটো অ্যাম্বুলেন্স। ওগুলো থেকে নামল কয়েকজন প্যারামেডিক আহত দুই ডাকাতকে স্ট্রেচারে তুলে হাসপাতালে নেবে। চিকিৎসা শেষে লোকদুটো সোজা যাবে জেলহাজতে।

    স্ট্রেচারে তোলার সময় হঠাৎ করেই জ্ঞান ফিরল জর্জি ডানের। ধড়মড় করে উঠে দাঁড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করল। তবে আগেই ঘুমের ইঞ্জেকশন দেয়া হয়েছে বলে আবারও শুয়ে পড়ল মেঝেতে। গড়গড় করে মিরাণ্ডা রাইট বলে শেষ করার আগেই ঘুমিয়ে গেল সে। অ্যাম্বুলেন্সে করে তার সঙ্গে যাওয়ার জন্যে ডেপুটি জার্ভিসকে পাঠিয়ে দিল শেরিফ। ওদিকে এখনও ডিম ফাটা ডাকাতের জ্ঞান ফেরেনি। তাকে নিয়ে বাতি জ্বেলে, ‘অ্যাঁ-ওঁ, অ্যাঁ-ওঁ’ ডাক ছেড়ে উধাও হলো দ্বিতীয় অ্যাম্বুলেন্স।

    ‘এবার?’ শেরিফের কাছে জানতে চাইল রানা।

    ‘আগামী পরশু রাত পর্যন্ত শহরে থাকছ, তাই না?’

    ‘তার পরদিন সকালেও থাকছি,’ বলল রানা। ‘কোনও তাড়া নেই।’

    ‘গুড। একবার স্টেশনে এসে লিখিত বক্তব্য দেবে। দু- চারটে ব্যাপারে জানতে চাইব।’

    ‘কী বিষয়ে?’ প্রশ্ন রানার।

    ‘বলতে পারো, কৌতূহল মেটানো। এই প্যারিশে যা ঘটে, সবই আদ্যোপান্ত জানতে হয় আমার। যেমন: কে আসছে শহরে, কে বেরিয়ে যাচ্ছে— এইসব আর কী! মিস্টার রানা, আমার সঙ্গে দেখা না করে এই শহর ছেড়ে কোথাও যাবে না। কথাটা বুঝতে পেরেছ?’

    ‘বিদায় নেবার আগে নিশ্চয়ই একবার দেখা করব,’ বলল রানা।

    একফালি তিক্ত হাসি হাসল শেরিফ। হেকেথনের দিকে চেয়ে হ্যাট স্পর্শ করল। ‘আশা করি বাকি রাতে আর কোনও সমস্যা হবে না।

    পুলিশের গাড়ি চলে যাওয়ার পর নীরবতা নামল দোকানের ভেতর। দাবড়ি খেয়ে রাস্তা ছেড়ে বিদায় নিয়েছে দর্শকরা। তবে দোকানের মেঝেতে থকথক করছে রক্ত। রানা ও বৃদ্ধকে মনে করিয়ে দিচ্ছে, একটু আগে কী ঘটেছে। বুড়ো মানুষটা এখন কষ্ট করে রক্ত পরিষ্কার করবে ভাবতে খারাপ লাগল রানার। কাজেই পরের একটা ঘণ্টা মেঝে ও দেয়াল সাফ করতে হেকেথনকে সাহায্য করল ও। কাজটা শেষ হলে বৃদ্ধ জানতে চাইলেন, ‘একটা কথা, রানা, তুমি কি সত্যিই সৈনিক ছিলে?’

    ‘জীবনেও ছিলাম না,’ দৃঢ় কণ্ঠে বলল রানা। ‘আপনাদের শেরিফের কাঁধে কল্পনার দুটো পাখা আছে। যখন যেদিক খুশি উড়াল দেয়।’

    মোটেলে ফেরার পথে কোনও ছিনতাইকারী বা ডাকাতের খপ্পরে পড়ল না রানা। রাত দেড়টায় পৌঁছে গেল বাইয় ইনে। এখন বাম বগলে নতুন একটা পনেরো বছর বয়সী গ্লেনমোরেঞ্জির বোতল। বারবার টাকা সেধেও ওটার জন্যে পয়সা নিতে কিছুতেই রাজি করানো যায়নি বৃদ্ধকে। নিজে গিয়ে র‍্যাক থেকে বোতলটা এনে কাপড় দিয়ে মুছে ধরিয়ে দিয়েছেন রানার হাতে। ছলছলে চোখে ওকে জানিয়ে দিয়েছেন, ওটা না নিলে মনে খুব কষ্ট পাবেন।

    মাঝরাত পেরিয়ে গেছে সেই কখন। বাতাসে ফুলের বুনো সুবাস। নীরব শহরের কোথাও অস্বাভাবিক কিছু ঘটছে না। নিজের রুমে ঢুকে আনমনে রানা ভাবল, যাক্, মিটে গেছে সব ঝামেলা। পরশু রাতে বাঁশি শোনার পর লম্বা একটা ঘুম দিয়ে সকালে ফিরবে নিউ অর্লিপ্স শহরে। এরপর দশটার বিমানে চেপে ত্যাগ করবে লুই আর্মস্ট্রং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

    এমনই সহজ-সরল হওয়ার কথা মানুষের জীবনটা। কিন্তু সমস্যা হচ্ছে, কখনও কখনও কোথা থেকে যে উটকো সব ঝামেলা এসে হাজির হয় ওর জীবনে!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ
    Next Article মাসুদ রানা ১৩৩-১৩৪ – চারিদিকে শক্র (দুই খণ্ড একত্রে)

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }