Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প406 Mins Read0
    ⤶ ⤷

    স্ট্রেঞ্জার – ৪৩

    তেতাল্লিশ

    পরিত্যক্ত পেট্রল স্টেশনের সামনে পৌঁছে গাড়ি থেকে নেমে চার্লসের জানালার কাঁচে টোকা দিল রানা।

    হ্যাণ্ডেল ঘুরিয়ে কাঁচ নামাল লোকটা। ‘কিছু বলবেন?’

    ‘চলে যাওয়ার আগে একটা প্রশ্ন।’

    ‘বলে ফেলুন।’

    ‘জঙ্গলে আপনাদের সঙ্গে যেসব অস্ত্র দেখেছি, সত্যিই কি ওগুলোর ভেতর গুলি আছে? কেন যেন আমার মনে হয়েছে, অচেনা কাউকে ভয় দেখাবার জন্যেই ওগুলো রেখেছেন। ‘

    কথাটা শুনে চিন্তায় পড়ে গেল চার্লস। তবে কয়েক মুহূর্ত পর সত্যি কথাই বলল, ‘না, ম্যান, আপনার কথাই ঠিক। অস্ত্র শুধু ভয় দেখাবার জন্যে। ভেতরে গুলি নেই। আমি জীবনেও গুলি চালাইনি।’

    ‘বুঝলাম। ঠিক আছে, পরে দেখা হবে, চার্লস।’

    লোকটা বিদায় নিতেই ফোর্ড টরাস গাড়ির সামনে থামল রানা। রোদের ভেতর পড়ে থেকে কয়লার আগুনের মত গরম হয়েছে গাড়িটা। জ্বলন্ত আভেনে বসে পুরো এক মাইল যাওয়ার পর রাস্তা থেকে নেমে কয়েকটা ম্যাগনোলিয়া গাছের নিচে থামল রানা। জানালা খুলল বাতাসের আশায়। অনেকক্ষণ ধরে দেখল এবি পামবোর দেয়া ম্যাপ।

    যুম ক্যামেরার মাধ্যমে ছবি নেয়া হয়েছে অন্তত দুই হাজার ফুট ওপর থেকে। কোনও সেতু, বাড়ি বা কাউকে দেখা না গেলেও পরিষ্কার বোঝা যাচ্ছে ওটা একটা দ্বীপ। ওখানে আছে বড়জোর পনেরো একর জমি। বাইয়ুর একদিকে বাঁক নিয়েছে দ্বীপ। ওদিকটায় মাটি খসিয়ে নিয়েছে বাইয়ুর পানির ধীর স্রোত। তীরের সঙ্গে এখন আর কোনও সম্পর্ক নেই, সত্যিই ওটা দ্বীপের মতই। চারদিকে কাদাপানি ভরা পরিখা। রানা একবার ভাবল, ওখানে হয়তো বাস করে একগাদা অ্যালিগেটর।

    এবি পামবোর কথা মনে পড়ল রানার।

    ‘অনেকটা সময় নিয়ে ওই মোজো ব্যাগের ওপর নিজের সব জাদু খাটিয়ে দিয়েছি। কিন্তু একবার গলায় পরার পর ওটা খুলবে না।’

    আনমনে গলার কাছে ঝুলন্ত মোজো ব্যাগ স্পর্শ করল রানা। ঠিক করেছে হামলা করবে রিচি, হ্যাঙ্ক ও তাদের লোকজনের ওপর। এরই ভেতর হয়তো ওকে খুঁজতে শুরু করেছে নোভাকরা। আপন ভাইকে চিরকালের জন্যে হারিয়ে প্রতিশোধ নিতে চাইছে। তার ওপর ধ্বংস করে দিয়েছে রানা ওদের এত সাধের ডিসটিলারি: ওদের ক্ষমতার উৎস।

    অবশ্য তারা ওকে খুঁজে বের করার আগে নিজেই হাজির হবে ও নোভাক দ্বীপে। বন্দি করবে রিচি আর হ্যাঙ্ককে। তা যদি না পারে, বাঁচতে দেবে না তাদেরকে। তাতে হয়তো শান্তি পাবে লিযের আত্মা।

    দ্বীপে দলের সবাইকে নিয়ে তৈরি থাকবে তারা। সহজ হবে না চোখ এড়িয়ে ওখানে পা রাখা। আগেও বহুবার মৃত্যুর ঝুঁকি নিয়ে শত্রু এলাকায় ঢুকেছে রানা। তবে নিজের সমস্ত দক্ষতা প্রয়োগ করলেও হয়তো রিচি বা হ্যাঙ্ককে চমকে দিতে পারবে না। ধরে নিল, ঢিল ছুঁড়ছে বোলতার চাকে। কাজটা আসলে আরও কঠিন। কারণ, রিচি আর হ্যাঙ্ককে জীবিত ধরতে না পারলে নিরপরাধ হিসেবে আইনের চোখে নিজেকে প্রমাণ করতে পারবে না রানা।

    রানা নিজে আহত। ভাল হতো পাশে ঘনিষ্ঠ ক’জন অভিজ্ঞ যোদ্ধা বন্ধুকে পেলে।

    কিন্তু এখানে সাহায্য নেবে কার?

    এবি পামবোর দেহরক্ষী দলনেতা চার্লস স্বীকার করেছে, অস্ত্রের ব্যাপারে তাদের কোনও অভিজ্ঞতা নেই। জঙ্গলে বৃদ্ধা মহিলার ওপর হামলা করবে না কেউ, সেটা জেনেই নিশ্চিন্তে জীবন পার করছে চার্লস ও তার দলবল।

    ওরা নিরীহ মানুষ। দ্বীপে তাদেরকে নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।

    রানা এজেন্সির ছেলেরা অবশ্য ট্রেইণ্ড, কিন্তু ওদেরকেও এই ঝামেলায় জড়ানো ঠিক বলে মনে হচ্ছে না।

    বাদ থাকল ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব।

    সোহেল, সলীল, জাহিদ যে যার কাজে ব্যস্ত। তবে ডাকলেই যত দ্রুত সম্ভব এসে হাজির হবে।

    কিন্তু বিসিআই এজেন্টরা আমেরিকায় পা রাখলেই সতর্ক হয়ে যাবে সিআইএ। কঠিন হবে সোহেলদের সঙ্গে গোপনে সাক্ষাৎ করা। তাছাড়া… এটা তো আসলে ওর একার যুদ্ধ।

    আর হাতেও সময় নেই। মনে মনে বলল রানা, ‘না রে, ভুলে যা তুই আহত। যা করার তুই নিজেই করবি, আর দেখিস ঠিকই পারবি।’

    ইগনিশনের দিকে হাত বাড়াতেই বাজল মোবাইল ফোন পকেট থেকে ওটা নিল রানা। ধারণা করছে আবারও ফোন করেছে চার্লস। হয়তো বলবে, দলবল নিয়ে যেতে চায় নোভাক দ্বীপে। সেক্ষেত্রে এককথায় তাকে মানা করে দেবে ও। কল রিসিভ করল রানা। না, ফোন চার্লসের নয়।

    একমুহূর্ত পর জোসেফ গুডরিচের কণ্ঠস্বর চিনল রানা।

    ‘রানা! রা… না… আমার মস্ত বড় বিপদ!’ কেমন ভেঙে গেছে মানুষটার গলা। কী যেন হয়েছে তার।

    ‘জোসেফ, শান্ত হও। যা বলার ধীরেসুস্থে খুলে বলো। …কী হয়েছে?’

    হড়বড় করে বলতে গিয়েও রানার কথায় থমকে গেল জোসেফ। কয়েক মুহূর্ত পর দীর্ঘশ্বাস ফেলল। ওদেরকে কিডন্যাপ করেছে, রানা! আমার পরিবারের সবাইকে!’

    হঠাৎ রানার মনে হলো, বরফের মত শীতল একটা হাত মুচড়ে ধরেছে ওর হৃৎপিণ্ডটা। ‘কারা কিডন্যাপ করেছে, জোসেফ? খুলে বলো কী হয়েছে।’

    ‘আজ সকালে… ছিলাম শহরে… বাড়ির দিকে ফিরছি, সেসময়ে পাশ কাটিয়ে গেল পুলিশের একটা গাড়ি। ওটার ভেতর দেখলাম এলিসা আর বাচ্চাদেরকে। ভীষণ ভয় পেলাম। গাড়ি ঘুরিয়ে পিছু নেয়ার চেষ্টা করলাম। কিন্তু আমার পুরনো গাড়িটা পুলিশের ক্রুয়ারের সঙ্গে তাল মেলাতে পারল না। রানা, ওদেরকে ধরে নিয়ে গেছে!’

    ‘কিন্তু কেন তোমাদেরকে এসবে জড়াবে পুলিশ?’ জানতে চাইল রানা। ‘তাদের তো কিছুই জানা নেই। এলিসাকে গ্রেফতার করেছে পুলিশ?’

    ‘গ্রেফতার করেনি, রানা, শ্বাস আটকে ফেলল জোসেফ। ‘লোকটা কিডন্যাপ করেছে ওদেরকে!

    ‘একমিনিট, জোসেফ, কেন ভাবছ কিডন্যাপ করেছে?’

    ওই পুলিশের ক্রুযার চালাচ্ছিল বিলি এস. কনরাড। তার সঙ্গে অন্য আর কোনও অফিসার ছিল না। আমার বাড়িতে গিয়ে এলিসা আর বাচ্চাদেরকে কিডন্যাপ করেছে।’ থরথর করে কাঁপছে জোসেফের কণ্ঠ। ‘আমি এখন কী করব, রানা?’

    ডেপুটি শেরিফ বিলি এস. কনরাডের নাম শুনে চমকে গেছে রানা। নিচু গলায় বলল, ‘মাথা ঠাণ্ডা রাখো, জোসেফ। কিডন্যাপ না-ও হতে পারে। নিশ্চিত না হয়ে…’

    ‘কিডন্যাপ করেছে তা পরিষ্কার বুঝতে পেরেছি,’ রানাকে থামিয়ে দিল জোসেফ। ‘ঘণ্টাখানেক আগে ফোন করেছিল রিচি নোভাক।’

    শিরশিরে শীতল অনুভূতি নামল রানার মেরুদণ্ড বেয়ে। এত জোরে ধরেছে মোবাইল ফোন, চাপ খেয়ে মৃদু মুড়মুড় আওয়াজ তুলল পলকা জিনিসটা। ‘রিচি নোভাক তোমাকে কী বলেছে, জোসেফ?’

    ‘বলেছে এলিসা আর বাচ্চাদেরকে গোপন জায়গায় নিয়ে গেছে। ওদেরকে খুঁজে পাবে না কেউ। বাঁচাতেও পারবে না। …তারপর বলতে লাগল, কীভাবে নির্যাতন করে খুন করবে ওদেরকে। তবে…’ গলা ভেঙে যেতেই চুপ হয়ে গেল জোসেফ। ফুঁপিয়ে উঠল কয়েকবার।

    ‘আর কী বলেছে রিচি?’ অসম্ভব গম্ভীর কণ্ঠে জানতে চাইল রানা।

    জবাব দিল না জোসেফ গুডরিচ 1

    ‘কী বলেছে সেটা বলো, জোসেফ।’

    গুঙিয়ে উঠল প্রাক্তন উকিল, ‘সে বলেছে বাচ্চাদের সামনে ধর্ষণ করবে এলিসাকে। তারপর এলিসার চোখের সামনে বাচ্চাদেরকে ছুঁড়ে ফেলবে অ্যালিগেটর ভরা বাইয়ুর ভেতর। প্রথমে মরবে টিনা। তারপর রব। আর শেষে রন। এরপর নাকি পা বেঁধে এলিসাকে ফেলবে রিচির প্রিয় অ্যালিগেটরের মুখে। … রানা, ওর প্রতিটা কথা বিশ্বাস করেছি! চিনি ওদেরকে! আমার আর কিছুই করার নেই! এলিসা আর বাচ্চাদের কিছু হলে আত্মহত্যা ছাড়া আর কিছুই করার থাকবে না আমার।’

    ‘আরও কিছু বলেছে রিচি, সেটা বলো,’ বলল রানা। অন্তরের ভেতর বুঝে গেছে, জোসেফের কাছে কী চেয়েছে নোভাকরা।

    ‘ওরা তোমাকে চায়, সেটাই একমাত্র শর্ত। আত্মসমর্পণ করবে তুমি। সেক্ষেত্রে এলিসা আর বাচ্চাদেরকে ছেড়ে দেবে।’ তিক্ত হয়েছে জোসেফের কণ্ঠ। ‘একটা লোকেশনে তোমাকে নিয়ে যেতে বলেছে। ওই মোটেলের নাম এন সার্কেল।’

    ‘আমি চিনি ওটা,’ বলল রানা।

    ‘ওখানে তোমার জন্যে রিচির দলের লোক অপেক্ষা করবে। রিচি বলে দিয়েছে, রাত নামার আগেই তুমি ওখানে না গেলে…’ বাচ্চাদের মত হু-হু করে কেঁদে ফেলল জোসেফ। ‘রানা, আমি শেষ হয়ে গেলাম! আর কিছুই করার নেই! কাউকে কিছু বলার নেই! জানি না এখন কী করব!’

    ভীষণ শীতল অনুভূতি রানার বুকে। মোবাইল ফোন ধরা শক্ত মুঠিতে ঢিল দিল। চাপা স্বরে বলল, ‘আমার কথা শোনো, জোসেফ। মন দিয়ে শুনবে।’

    ‘শুনছি…’

    ‘একদম চিন্তা করবে না। সব ঠিক হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছ? নিরাপদ থাকবে তোমার পরিবার।’

    ‘কিন্তু…’

    ‘এর ভেতর কোনও কিন্তু নেই। রিচি নোভাক আমাকে চায়। তা সে পাবে। বদলে এলিসা আর বাচ্চাদেরকে ছেড়ে দেবে। যেমন চেয়েছে সে। তোমাকে শপথ করে বলছি, এলিসা আর বাচ্চাদেরকে সুস্থ অবস্থায় ফিরে পাবে তুমি।’

    ‘সেজন্যে আমাকে কী করতে হবে?’

    ‘চুপচাপ অপেক্ষা করো। তুমি কি বাসায়?’

    ‘না। ওখানে এখন গিজগিজ করছে পুলিশ। গেলেই বোধহয় গ্রেফতার করবে। যেভাবেই হোক, আমাদের সঙ্গে তোমার সম্পর্কের ব্যাপারটা জানাজানি হয়ে গেছে।’

    রানা ভাবছে, কেউ না কেউ জেনেছে গুডরিচদের ওখানে উঠেছিল ও। পুলিশে যোগাযোগ করেছে সে। সেই লোক বোধহয় নোভাকদের দলের কেউ। সে বা তারা যোগাযোগ করেছে বিলি এস. কনরাডের সঙ্গে। ওই এলাকাতেই ছিল সে। পুলিশের কেউ যাওয়ার আগেই এলিসা আর বাচ্চাদেরকে কিডন্যাপ করেছে হারামি লোকটা। শেরিফ স্যাম শেরিড্যান হয়তো এখন ভাবছে কোথায় গেল তার ডেপুটি।

    দীর্ঘক্ষণ চুপ করে থাকল রানা। ভাবছে প্রতিটি দিক।

    একটা সময়ে বেসুরো কণ্ঠে জানতে চাইল জোসেফ, *রানা? তুমি কি এখনও লাইনে আছ, বাড়ি?’

    ‘আছি,’ বলল রানা, ‘ঠিক আছে, এবার জেনে নাও তোমার কী করতে হবে। আমি চাই দেরি না করে এক্ষুণি বাড়ি ফিরবে তুমি। যাতে তোমাকে গ্রেফতার করে পুলিশের লোক।’

    ‘তুমি কি পাগল হলে, রানা? তাতে কী উপকার হবে আমার পরিবারের?’

    ‘তুমি কি আমাকে বিশ্বাস করো, জোসেফ?’ জানতে চাইল রানা।

    ‘তা করি।’

    ‘গুড। তা হলে মন দিয়ে শোনো আমার কথা। মনের মাঝে গুছিয়ে নেয়া প্ল্যান জোসেফকে বলতে লাগল রানা।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ
    Next Article মাসুদ রানা ১৩৩-১৩৪ – চারিদিকে শক্র (দুই খণ্ড একত্রে)

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }