Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প406 Mins Read0
    ⤶ ⤷

    স্ট্রেঞ্জার – ৪৬

    ছেচল্লিশ

    গুডরিচদের কিচেনে অস্থায়ী কমাণ্ড সেন্টার করেছে শেরিফ স্যাম শেরিড্যান। কয়েকটা বিস্ফোরণের আওয়াজের পর এ মুহূর্তে বাইরের কাণ্ড দেখে চোয়াল ঝুলে গেছে তার। বুঝতে পারছে না কীভাবে গুবলেট হলো সুষ্ঠুভাবে সাজানো গুছানো নিখুঁত অপারেশন। চোখের সামনে দুঃস্বপ্ন দেখছে ভীত পুলিশ অফিসাররা। ছড়িয়ে ছিটিয়ে রেডিয়োতে আলাপ করছে। কারও জানা নেই কীভাবে নিয়ন্ত্রণে আসবে এই অস্বাভাবিক পরিস্থিতি। শেরিড্যান ভাবতে শুরু করেছে, স্পেশাল ফোর্সের বন্ধু-বান্ধবদেরকে নিয়ে খামারে হামলা করেছে বদমাশ মাসুদ রানা। অথচ, এটা ছিল কল্পনাতীত!

    ‘সাক্ষাৎ শয়তান!’ বিড়বিড় করল শেরিফ। নিজ চোখে যা দেখছে, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কোনও দিকে খেয়াল নেই বলেই একটু দেরিতে টের পেল, এইমাত্র তার হোলস্টার থেকে তুলে নেয়া হলো প্রিয় রিভলভারটা।

    ঝট্ করে ঘুরেই চমকে গেল সে। গানবেল্ট হাতড়ে দেখল খালি হয়েছে তার হোলস্টার। কর্কশ স্বরে বলল শেরিড্যান, ‘তুমি!’ নিজের .৪৫ কোল্ট এখন তাক করা ত বুকের দিকে!

    ‘আপনি তো অপারেশন কমাণ্ডার, তাই ভাবলাম এখানেই আপনাকে পাব,’ কিচেনের ওঅর্কটপে হেলান দিল রানা। মাত্র একদিন আগেও এ ঘরে বসে রনকে অ্যালজেব্রা করতে দেখেছে। রান্না করছিল জোসেফ গুডরিচ। তবে এখন রন, রব, টিনা আর ওদের মা বন্দি নোভাকদের দ্বীপে। জেলহাজতে রাখা হয়েছে জোসেফ গুডরিচকে।

    কথাগুলো ভাবতে খারাপ লাগল রানার। ওর রাগটা গিয়ে পড়ল শেরিফের ওপর। ভারী ক্যালিবারের রিভলভারের হ্যামার কক করে লোকটার পেটে নল তাক করল রানা। অস্ত্রটা খাপে খাপে বসেছে ওর মুঠোয়। ভারসাম্যও চমৎকার। আধুনিক পলিমার ও অ্যালয়ের মিশ্রণ নয়, সত্যিকারের ওয়ালনাট ও নীল ইস্পাতের পুরনো অস্ত্র। ওটার নল সামান্য ওপরে তুলল রানা। ‘আপনি তো কাউবয়ের মত রিভলভার ব্যবহার করেন। বোধহয় বাস করেন ঊনবিংশ শতকে?’

    ‘আমারই অস্ত্র আমার দিকে তাক করে মস্ত ভুল করেছ, মাসুদ রানা!’ রাগী গলায় বলল শেরিফ।

    ‘অন্য কারও অস্ত্র তাক করলে খুশি হতেন?’ জানতে চাইল রানা।

    এজন্যে চরম শাস্তি পাবে,’ জানালা দেখাল শেরিড্যান। বাইরে ছোটাছুটি করছে ক’জন পুলিশ অফিসার। গুলি করছে জঙ্গল লক্ষ্য করে। অন্যরা কাভার নিয়েছে নানান জায়গায়। প্রাথমিক হামলা শেষ হলেই একত্র হবে। ‘ওরা একবার টের পেলে আর পালাতে পারবে না কোথাও।’

    ‘চেয়েছি ওদের মনোযোগ বিক্ষিপ্ত করতে,’ বলল রানা। ‘খুব খারাপ করিনি নিজের কাজে, কী বলেন?’

    ‘কী চাও তুমি? এখানে এসেছ কেন?’

    ‘চাই আপনার খানিকটা একান্ত ব্যক্তিগত সময়,’ বলল রানা। ‘সেজন্যেই এসেছি। পালাতে পালাতে বিরক্ত হয়ে গেছি। তাই ভাবলাম, উল্টে কিছু করে দেখাই। তাই নিজেই এলাম।’

    মাথা নাড়ল শেরিফ স্যাম শেরিড্যান। দেখা দিতে গিয়ে অনেক ঝামেলায় জড়িয়ে গেছ। হয়তো মরবেও সেজন্যে।’

    ‘আমি এসেছি আপনার কাছে আত্মসমর্পণ করতে,’ বলল রানা। ‘আপনি তো আর এমন লোক নন যে নিরীহ মানুষের ওপর গুলি ছুঁড়বেন— অবশ্য আপনার হাতে কোনও অস্ত্র থাকলে তবেই সে প্রশ্ন উঠত, তাই না?’

    তিক্ত হাসল শেরিড্যান। ও, নিজেকে এখন নিরপরাধ বলে মনে হচ্ছে তোমার?’

    ‘আপনি ভাল করেই জানেন, আমি সত্যিই নিরপরাধ। নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। নষ্ট করেছি কয়েকটা গাড়ি, আর আমার ওপর হামলে পড়েছে বলে ছেঁচে দিয়েছি আপনার এক ডেপুটির নাক-মুখ, এ ছাড়া কারও কোনও ক্ষতি করিনি। মন দিয়ে শুনুন, শেরিড্যান, আমি খুন করিনি লিয বাউয়ারকে। মহিলা ছিল আমার বড়বোনের মত। পছন্দ করতাম। আর পছন্দের কাউকে খুন করা আমার অভ্যেস নয়। আরও একটা কথা মন দিয়ে জেনে নিন, আমি নিজে লিয়কে খুন না করলেও ভাল করেই জানি, কে বা কারা খুন করেছে ওকে।’

    চুপ করে রানাকে দেখছে শেরিফ স্যাম শেরিড্যান।

    ‘একটু ভেবে দেখুন,’ বলল রানা, ‘আপনি নিজেই ওখানে গিয়ে দেখেছেন কী ঘটেছে নোভাকদের ডিসটিলারিতে।’

    জিভ দিয়ে ওপরের ঠোঁট ভেজাল শেরিফ। চোখ সরু করে দেখছে রানাকে। মুখটা পাথরের ক্লিফের মত রুক্ষ। চাপা স্বরে বলল সে, ‘তার মানে হামলা করেছিলে তুমিই? অবশ্য আমিও তাই ভেবেছি।’

    ‘আপনার মনে হয়নি, কেন ওখানে হামলা করলাম?’ বলল রানা। ‘ওটা যৌক্তিক নয়। অথচ, ঠিকই গেলাম তিন নোভাককে বন্দি করতে। এখন তারা বেঁচে আছে দু’জন। আর সেজন্যে নিজেকে দোষও দিচ্ছি।’

    ‘বলতে চাইছ লিয বাউয়ারকে খুন করেছে নোভাকরা?’

    ‘আপনার তো অনেক বুদ্ধি! এজন্যেই বোধহয় আপনাকে শেরিফ করেছে ওরা। মাথায় কথাটা ভালো করে গুঁজে নিন, মিথ্যা বলছি না। নিজেও সেটা বুঝতে পারছেন। নইলে আপনার চোখে-মুখে বিস্ময় নেই কেন? আপনার জানা আছে, কত বড় জানোয়ার ওই নোভাকরা। অথচ, তাদের বিরুদ্ধে কিছুই না করে বছরের পর বছর ধরে তাদেরকে বেড়ে উঠতে দিয়েছেন। তবে এবার সময় হয়েছে কিছু করার।’

    ‘তা-ই?’ ঠোঁট বাঁকা করে রানাকে দেখল শেরিড্যান।

    ‘হ্যাঁ, শেরিফ। ওই খুনের ব্যাপারে আরও কিছু বিষয় জানলে ভাল লাগবে না আপনার।’

    শুনে দেখি সেসব কী?’

    ‘আপনার ডেপুটি শেরিফ বিলি এস. কনরাড প্রথম থেকেই এসবে জড়িয়ে আছে। সে নোভাকদের লোক।’

    তিক্ত চেহারা করল শেরিড্যান। ‘তুমি কি পাগল হলে?’

    নিষ্কম্প হাতে রিভলভার ধরেছে রানা। বামহাতে শার্ট তুলে দেখাল পেটের ক্ষত। ‘আপনার ডেপুটির কাজ।’

    কুঁচকে গেছে শেরিফ শেরিড্যানের ভুরু।

    ‘এজন্যেই সে রাতে লিযের বাড়ি থেকে বহু দূর পর্যন্ত রক্তের চিহ্ন পেয়েছেন,’ বলল রানা। ‘বুটের খাপ থেকে ছোরা নিয়ে আমার বুকে গেঁথে দিতে চেয়েছিল কনরাড। তবে তার আগে গুলি করতে চেয়েছে বেআইনি অস্ত্র দিয়ে। ফাইল মেরে তুলে ফেলা হয়েছিল এটার সিরিয়াল নম্বর। নিজেকে তখন জিজ্ঞেস করেছি, এ ধরনের অস্ত্র একজন ডেপুটির হাতে কেন? এ ব্যাপারে আপনার কী মনে হয়, শেরিফ?’

    চুপ করে থাকল শেরিড্যান। শান্ত হয়েছে বাইরের পরিবেশ। পুলিশ অফিসাররা বুঝেছে, আর হামলা হবে না।

    ‘রিচি আর হ্যাঙ্ক নোভাক কিনে নিয়েছে কনরাডকে বলল রানা। ‘ওরা আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল, যেন ফেঁসে যাই খুনের দায়ে। আর আপনার ডেপুটির কাজ ছিল চিরকালের জন্যে আমার মুখটা বুজে দেয়া, যাতে আদালতে দাঁড়িয়ে কিছু বলতে না পারি। ওখানেই কেস খতম। কিন্তু সফল হলো না কনরাড। আপনার বোধহয় জানা নেই, তাকে আরেকটা কাজ দিয়েছে নোভাকরা। হয়তো ভাবছেন, খামারে কেন নেই এলিসা গুডরিচ আর তার সন্তানরা। এর জবাবে বলব, আজ সকালে তাদেরকে কিডন্যাপ করে নোভাকদের ওখানে নিয়ে গেছে কনরাড। আপাতত ওরা জিম্মি।

    ফ্যাকাসে হলো শেরিড্যানের মুখ। ‘একমিনিট, রানা! জোসেফ গুডরিচ তো এখন আমার জেলখানায়। ছেলে-মেয়ে আর স্ত্রী কিডন্যাপ হলে মুখ খুলল না কেন সে?’

    ‘কারণ কিছু বলতে আমি তাকে নিষেধ করেছি,’ বলল রানা। ‘এটাই ভাল যে আমার কাছ থেকে শুনবেন আপনি। গোটা ব্যাপারটা খুব জটিল হয়ে গেছে।’

    ‘কিন্তু…’

    ‘শেরিফ, টাকার জন্যে গুডরিচদেরকে জিম্মি করেনি রিচি আর হ্যাঙ্ক। ওদেরকে ছেড়ে দেয়ার বদলে হাতের মুঠোয় আমাকে চায় তারা। রিচি আর হ্যাঙ্কের ধারণা আমার জন্যেই খুন হয়েছে তাদের ছোটভাই প্যাট্রিক। তবে এখন আমাকে না পেলে রাগের বশে এলিসা আর বাচ্চাদের খুন করবে তারা। আমি যাব ওদেরকে উদ্ধার করতে। তবে তার আগে এখানে এসেছি, যেন তুলে নেয়া হয় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা। সেক্ষেত্রে চারপাশ থেকে হামলা হবে না আমার ওপর।’

    চুপ করে রানাকে দেখছে শেরিফ স্যাম শেরিড্যান।

    ‘যদি বেঁচে থাকি, নোভাক দ্বীপে গিয়ে বন্দি করব রিচি আর তার ভাইকে। পৌঁছে দেব আপনার অফিসে।’

    যে দৃষ্টিতে চেয়ে আছে শেরিড্যান, রানার মনে হলো লোকটা দেখছে ভিনগ্রহের প্রাণী।

    কয়েক মুহূর্ত পর মাথা নাড়ল শেরিফ। ‘তোমার একটা কথাও বিশ্বাস করছি না।’

    ‘তা হলে ডেকে জিজ্ঞেস করুন আপনার ডেপুটি বিলি এস. কনরাডকে, সকালে কোথায় ছিল সে।’

    আবারও ভুরু কুঁচকে ফেলল শেরিড্যান। ‘সেজন্যেই কেমন অবাক লাগছে। সকালেই ম্যালয়দের সঙ্গে কথা বলার পর রেডিয়োতে কনরাডের সঙ্গে যোগাযোগ হয়েছে। আর তারপর কোথায় যেন গেছে সে। অথচ, অনেক আগেই তার এখানে পৌঁছে যাওয়ার কথা।’

    শ্বাস ফেলল রানা। বুঝে গেছে, প্রতিবেশী বুড়ো-বুড়ির কাছ থেকেই ওর খোঁজ পেয়েছে এরা। নরম সুরে বলল রানা, ‘কিন্তু এখানে পৌঁছে কোনও রিপোর্ট আপনাকে দেয়নি কনরাড, তাই না?’

    মাথা দোলাল শেরিফ। ভয়ঙ্কর ভ্রুকুটি করেছে সে। ‘এটাও জানি না সে এখন কোথায় আছে।’

    ‘সে হয়তো এখন আছে নোভাক দ্বীপে, বিয়ার গিলতে গিলতে হাসছে আপনাকে বোকা বানাতে পেরে,’ বলল রানা।

    ফ্যাকাসে হয়েছে শেরিফের মুখ। ‘কী জানি, মাসুদ রানা। আসলেই কিছু বুঝতে পারছি না।’

    চট্ করে হাতঘড়ি দেখল রানা। ‘এন সার্কেল মোটেল থেকে আমাকে তুলে নেবে নোভাকদের লোক। ওখানে আমাকে পৌছুতে হবে রাত নামার আগেই। নইলে খুন হবে এলিসা, রন, রব আর টিনা। কাজেই কী করবেন ভেবে দেখুন। আপনাকে দেখিয়ে দিয়েছি আমার হাতের সব তাস।’

    ভীষণ দ্বিধা শেরিফের চোখে। ক’মুহূর্ত পর জানতে চাইল, ‘তো তুমি চাও যেন তোমার বিরুদ্ধে মামলা তুলে নেয়া হয়?’

    আনকক করে শেরিফের দিকে রিভলভারের বাঁট এগিয়ে দিল রানা। কয়েক সেকেণ্ড অস্ত্রটা দেখে ওটা হাতে নিল শেরিফ। নল তাক করল না রানার দিকে। চোখ থেকে মিলিয়ে যাচ্ছে সন্দেহের ছাপ।

    হাতদুটো শেরিড্যানের দিকে বাড়িয়ে দিল রানা। সহজ সুরে বলল, ‘আমার কথা শুনুন, শেরিফ। ভঙ্গি করুন বন্দি করেছেন আমাকে। সোজা নেবেন ভিলেনিউভ শহরে চারদিকে খবর ছড়িয়ে পড়বে, বহু কষ্টে ভীষণ বিপজ্জনক এক সশস্ত্র অপরাধীকে বন্দি করেছেন দুর্ধর্ষ শেরিফ। ফলে নিজের পেশার সেরা সময় পার করবেন আপনি।’

    ‘তারপর কী করব?’ রানাকে দেখল শেরিফ।

    ‘অফিসে ডাকবেন ডেপুটি বিলি এস. কনরাডকে। ভঙ্গি করবেন সবই স্বাভাবিক আছে। সে আসার আগে অফিসেই বসে থাকব আমরা।’

    ‘ধরলাম তোমার কথাই ঠিক… কিন্তু নিজের দোষ স্বীকার করবে সে? জানিয়ে দেবে খুনিদের সঙ্গে হাত মিলিয়ে কুকীর্তি করে চলেছে? ব্যাপারটা এত সহজ নয়। কোনও প্রমাণ নেই তার বিরুদ্ধে।’

    ‘মুখ খুলবে, এ ব্যাপারে আমার মনে কোনও সন্দেহ নেই,’ বলল রানা। ‘ওর মুখেই সব শুনতে পাবেন আপনি।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ
    Next Article মাসুদ রানা ১৩৩-১৩৪ – চারিদিকে শক্র (দুই খণ্ড একত্রে)

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }