Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প406 Mins Read0
    ⤶ ⤷

    স্ট্রেঞ্জার – ৪৮

    আটচল্লিশ

    স্বীকারোক্তি সত্যিই দিল বিলি এস. কনরাড। শেরিফ স্যাম শেরিড্যান, রানা এবং চারজন ডেপুটির সামনে একটা কথাও গোপন করল না। সাক্ষী হিসেবে রইল তার প্রাক্তন সহকর্মীরা। প্রতিটা কথা রেকর্ড করা হলো। কাঁদতে কাঁদতে জানাল কনরাড, গত তিনবছর ধরে নোভাকদের হয়ে কাজ করছে সে। কী কী করেছে, কেন করেছে, জানাল তা-ও।

    দরকার ছিল টাকার। শোধ দিচ্ছে মর্টগেজের ঋণ। তার ওপর ভাল স্কুলে পড়াচ্ছে ছেলেমেয়েদেরকে। সমস্ত খরচ দিয়েছে নোভাকরা। বদলে কোনও বিপদের সম্ভাবনা দেখলেই নোভাকদের সতর্ক করেছে সে। এ ছাড়াও ড্রাগ আর বেআইনি অস্ত্র বিক্রির সময় মুনাফার ভাগ পেত। কখনও ভাবেনি এত গভীর পাঁকে তলিয়ে যাবে। পরে যখন টের পেল, ততক্ষণে চোরাবালিতে গলা পর্যন্ত ডুবে গেছে সে।

    হ্যাঁ, রানাকে খুনের দায়ে ফাঁসিয়ে দেয়ার যে পরিকল্পনা করেছিল নোভাকরা, প্রথম থেকেই তাতে ছিল কনরাড। মিথ্যা নয় যে সেই রাতে রানাকে খুন করতে চেয়েছে সে। এ ছাড়া উপায় ছিল না। নইলে আদালতে রানা জানিয়ে দিত খুনির চেহারার বর্ণনা। আর আজ নিজেই সে এলিসা ও তার বাচ্চাদেরকে কিডন্যাপ করে পৌঁছে দিয়েছে নোভাক দ্বীপে।

    ‘কিন্তু এসব করতে চাইনি আমি,’ আবার ফুঁপিয়ে উঠল কনরাড। ‘তিনটে ছেলেমেয়ে মহিলার। নোভাকদের হাতে ওদেরকে তুলে দেয়ার সময় আমার নিজের মেয়ে সামান্থার কথা মনে পড়েছে। বারবার রিচিকে বলেছি, তোমরা এসব ঠিক করছ না। এরপর থেকে আর কখনও আমার কাছ থেকে কোনও সাহায্য পাবে না।’

    কঠোর চোখে কনরাডকে দেখছে রানা। চোখে আগুন নিয়ে অপরাধী সহকর্মীকে দেখছে শেরিফ এবং ডেপুটিরা।

    ‘খুব সম্মানের কাজ করেছ, কনরাড, চিবিয়ে চিবিয়ে বলল শেরিফ স্যাম শেরিড্যান। ‘এটাও ভুলে যাচ্ছি না, একটু আগে পিস্তল দিয়ে আমার মাথাটা উড়িয়ে দিতে যাচ্ছিলে। যাকে খুন করতে এত কিছু করলে, সেই মাসুদ রানা সাহায্য না করলে এই মুহূর্তে মেঝেতে পড়ে থাকত আমার লাশ। একটা কথা জানো, কনরাড, সে রাতে ওর হাতে তুমি খুন হলেই হয়তো ভাল হতো।’

    ‘আমি দুঃখিত, শেরিফ,’ ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে লাগল কনরাড। ‘বুঝতে পারিনি করছি।’ মাথাটা বুকের কাছে ঝুলে গেল তার। ‘হায়, ঈশ্বর! কখনও ভাবতে পারিনি এত অপমানিত হব!’

    ‘একটা কথা জানো, কনরাড?’ মাথা নাড়ল শেরিড্যান। ‘তুমি যতটা লজ্জা পেয়েছ, তার দশগুণ লজ্জা পেয়েছি আমি। আমার উচিত ছিল চাকরিতে নেয়ার আগে মানুষ চিনে নেয়া। তোমার মত এত নির্বোধ এবং নির্লজ্জ লোক আগে কখনও দেখিনি। যা করেছ, বেঁচে থাকলে সেজন্যে অ্যাঙ্গোলা জেলখানায় পচবে বহু বছর। তোমার তো জানা আছে, লুইযিয়ানা স্টেট পেনিটেনশিয়ারিতে অপরাধী পুলিশদেরকে কী ধরনের নির্যাতন করে কয়েদিরা। এখন তোমার জন্যে খারাপই লাগছে।’

    ডেপুটি শেরিফদের দিকে তাকাল শেরিড্যান। তার দিকে চেয়ে নেই কেউ। আগুনের মত তপ্ত দৃষ্টি সবার কনরাডের ওপর। প্রত্যেকের ভেতর ঘুরছে একই চিন্তা: এই শুয়োরটাকে গুলি করে মেরে ফেলা উচিত!

    ‘ফিল, রেলি, লট, ট্রন, কাপুরুষটাকে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে! নিচতলায় নিয়ে গ্রেফতার দেখাবে। এমন কোনও অপরাধ নেই, যা করেনি। লিখিত অভিযোগ তৈরির সময় খেয়াল রাখবে, অন্তত বিশ বছরের ভেতর যেন জেল থেকে বেরোতে না পারে।

    ‘আমি হারামজাদাটাকে শুকনো প্যান্ট জোগাড় করে দেব, শেরিফ?’ জানতে চাইল ডেপুটি ফিল জনসন।

    অন্যদিকে তাকাল শেরিড্যান। ‘না। ভেজা প্যান্টেই বসে থাকুক বেইসমেন্টের সেলের মেঝেতে।’

    খুশিমনে শেরিফের নির্দেশ পালন করল চার ডেপুটি। টেনেহিঁচড়ে বাইরের করিডোরে নিল কনরাডকে। তার আগেই কবজিতে আটকে দিয়েছে হ্যাণ্ডকাফ। লজ্জা ও অপমানে হাউমাউ করে কাঁদছে কনরাড।

    রানার দিকে তাকাল শেরিফ স্যাম শেরিড্যান। ‘ঠিক আছে, মিস্টার রানা, এখন জানি তুমি অপরাধী নও। আর অনিচ্ছাকৃত যে ভুল হয়ে গেছে, সেজন্যে আমার বোধহয় তোমার কাছে মাফ চেয়ে নেয়া উচিত।’

    ‘আমি আপনার ক্ষমা-প্রার্থনা আশা করছি না, শেরিফ।’

    ‘তা হলে কী চাও?’

    ‘আগে জোসেফ গুডরিচকে জেল থেকে বের করুন।’

    ‘ধরে নাও তা করা হয়েছে। মুক্তি পেয়ে গেছে সে। তুমি নিজেও মুক্ত। তুলে নিচ্ছি সব অভিযোগ। আমার প্যারিশে যা ঘটল, এরপর এটা আমার দায়িত্ব। তবে আবারও পুড়িয়ে দিয়ো না আমাদের পেট্রল কার, তাতেই আমরা খুশি থাকব।’

    ‘আমি এই মর্মে শেরিফ ডিপার্টমেন্টের সিলমোহর করা চিঠি চাই, যাতে লেখা থাকবে: আমার বিরুদ্ধে আপনাদের কোনও অভিযোগ নেই।’

    কাঁধ ঝাঁকাল শেরিফ। ‘আমার মুখের কথাই যথেষ্ট, রানা। কেউ তোমার বিরুদ্ধে আঙুলও তুলবে না।’

    মৃদু মাথা দোলাল রানা। জানালার কাছে গিয়ে পর্দা সামান্য ফাঁক করে বাইরে তাকাল। তা হলে গিয়ে সাংবাদিকদেরকে সেটা জানান। তাদের জানা উচিত খুনের দায় আমার ওপর থেকে তুলে নেয়া হয়েছে।’

    মাথা দোলাল শেরিফ। ‘ওদেরকে ঠিক কী বলতে বলো?’

    ‘অর্ধেক কথা বলবেন, বাকিটা থাকুক আপনার পেটে। এটা বলাই যথেষ্ট, নতুন প্রমাণ পাওয়ায় আমাকে ছেড়ে দেয়া হয়েছে। খুনের দায়ে খোঁজা হবে সত্যিকারের খুনিকে। তবে আপাতত কারও বিরুদ্ধে সন্দেহজনক তথ্য আপনাদের হাতে নেই।’

    ‘এই মিথ্যাটা বলব কেন?’

    জানালা থেকে ঘুরে শেরিফকে দেখল রানা। ‘কারণ, আমার ধারণা টিভির সংবাদ দেখছে নোভাকরা। আমি জেলে গেলে জিম্মি বদলের সুযোগ পাবে না। রেগে গিয়ে হয়তো খুনোখুনি করবে। তবে আমি মুক্ত হলে আগের মতই এলিসা আর বাচ্চাদের বদলে আমাকে চাইবে তারা। নিশ্চয়ই বুঝতে পারছেন, ওদেরকে উদ্ধার করার জন্য হাতে খুব কম সময় পাচ্ছি।’ অফিসের দেয়ালঘড়ি দেখাল রানা। ওটাতে বাজে বিকেল পাঁচটা পাঁচ মিনিট।

    ‘সত্যিই ভাবছ কয়েকটা বাচ্চাকে খুন করবে নোভাকরা?’

    ‘তার আগে রেপ করবে একজন ভদ্রমহিলাকে, তারপর তার চোখের সামনে অকথ্য নির্যাতন করে হাত-পা ভেঙে দেবে তার তিন সন্তানের। সবশেষে অ্যালিগেটর দিয়ে খাওয়াবে ওদের সবাইকে, যাতে কোথাও ওদের চিহ্নমাত্র খুঁজে না পাওয়া যায়।’

    ‘ও, মাই গড!’ দীর্ঘশ্বাস ফেলল স্যাম শেরিড্যান। ঠিক আছে। আমি গিয়ে সাংবাদিকদেরকে আধ-খাপচা তথ্য দেব। আশা করি তাতে কাজ হবে। নোভাকরা ভাববে এন সার্কেল মোটেলে হাজির হবে তুমি। এদিকে রাত নামার আগেই ওখানে পৌছবে সোয়্যাট ইউনিট। নোভাকরা ওখানে গেলেই গ্রেফতার হবে। আমার ওপর বিশ্বাস রাখো, রানা, কোনভাবেই ছাড়া পাবে না রিচি আর হ্যাঙ্ক। টোকাও পড়তে দেব না বাচ্চাদের গায়ে।’

    ‘কিন্তু এন সার্কেলে হয়তো যাবে না দুই নোভাক। দলের কয়েকজনকে পাঠাবে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্যে। আর তাতে বাধা এলেই খুন হবে এলিসা আর বাচ্চারা।’

    ‘তা হতে পারে। সেক্ষেত্রে তুমি কী করতে চাও?’

    ‘হামলা করব নোভাক দ্বীপে।’

    ‘ব্যাকআপ টিম হিসেবে আমার লোক পাবে। তবে তুমি

    একা ওখানে পা রাখলে মস্ত ভুল করবে। তোমাকে হাতে পেলে অ্যালিগেটর দিয়ে খাওয়াবে ওরা।’

    ‘তবুও ঝুঁকিটা নেব আমি।’

    ‘প্রায়-অচেনা মানুষের জন্যে প্রাণের এমন ঝুঁকি নেবে?’

    মৃদু মাথা দোলাল রানা। ‘পুরোপুরি অচেনা হলেও তাই করতাম।’

    হঠাৎ ক্লান্তির ছাপ পড়ল শেরিফ স্যাম শেরিড্যানের চোখে-মুখে। ধীর গলায় বলল, ‘রিটায়ারমেন্টের সময় ঘনিয়ে এল। ভেবেছি একটা নৌকা কিনব। নদীতে ঘুরে বেড়াব নাতিদের নিয়ে। আসলে গোলাগুলির বয়স ফুরিয়ে গেছে, বুড়ো হয়ে গেছি। তবুও নিশ্চিত মৃত্যুর মুখে তোমাকে একা যেতে দেব না আমি। ডেপুটি আর সোয়্যাট টিম নিয়ে তোমার সঙ্গে আমিও যাব ওই দ্বীপে।’

    আরেকবার দেয়ালঘড়ি দেখল রানা। ‘ওই দ্বীপ শুনেছি দুর্গম ঘাঁটি। চারপাশে পরিখার মত বাইয়ু। দ্বীপে ঘন হয়ে জন্মেছে জঙ্গল। মাঝে নোভাকদের বাড়ি। যে-কোনও দিক থেকে হামলা হবে।’

    ‘দলে ভারী হয়েই যাব। সঙ্গে থাকবে সোয়্যাট ট্যাঙ্ক আর ট্রুপার।’

    এতজন গেলে টের পাবে নোভাকরা, ভাবছে রানা। আজ গুডরিচের খামারে যে আনাড়িপনা দেখাল পুলিশ আর ট্রুপাররা, তার এক শতভাগের একভাগ ভুল হলে এরাও খুন হবে নোভাকদের হাতে, এলিসা আর বাচ্চারাও। শেরিফকে মানা করে দিতে গিয়েও মনে পড়ল, কাঁচা ওর পেটের ক্ষত। ওকে লড়তে হবে একদল ইবলিশের বিরুদ্ধে। তবুও বোঝাতে চেষ্টা করল শেরিফকে, ‘আপনারা গেলে হয়তো খুন হবে এলিসা আর বাচ্চারা। আমার একা যাওয়াই ভাল।’

    মাথা নাড়ল শেরিফ। ‘নিজের দায়িত্ব এড়াতে পারি না, রানা। যেতে আমাকে হবেই।’

    শেরিফ শুনবে না, বুঝে গেল রানা। ক’মুহূর্ত ভাবার পর ও বলল, ‘সত্যিই যেতে চাইলে দলের সবাইকে তৈরি হতে বলুন।’

    মাথা দোলাল শেরিড্যান। ‘ধরে নাও, নিজের চামড়া বাঁচাতে চাইছি। আবারও পরিবারের কেউ খুন হলে আদালতে আমার বিরুদ্ধে অভিযোগ তুলবে জোসেফ গুডরিচ। অথবা হয়তো আদালতে গেলই না। আমার ভুলে খুন হয়েছে ওর প্রথম স্ত্রী। নোভাকরা আরও খারাপ কিছু করলে হয়তো নিজ হাতে আমাকে গুলি করে মারবে জোসেফ।’

    ‘ক্যারির ব্যাপারটা শুনেছি ওর মুখে,’ বলল রানা।

    চোখ নিচু করল শেরিড্যান। ‘মস্ত ভুল করেছি। চিরকালের জন্যে দোষী হয়ে গেছি বিবেকের কাছে।’

    শেরিফের চোখে অনুতপ্ত দৃষ্টি। রানা নরম সুরে বলল, ‘তো বাইরে গিয়ে সাংবাদিকদের জানিয়ে দিন আমি এখন মুক্ত। এরপর অ্যাটাক টিম গুছিয়ে নেয়ার সময় দলের সদস্যদেরকে বলবেন, আপনাদের সঙ্গে অবসার্ভার হিসেবে আমিও যাব নোভাক দ্বীপে।’

    মাথা দুলিয়ে দরজার দিকে চলল শেরিফ শেরিড্যান।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ
    Next Article মাসুদ রানা ১৩৩-১৩৪ – চারিদিকে শক্র (দুই খণ্ড একত্রে)

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }