Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প406 Mins Read0
    ⤶ ⤷

    স্ট্রেঞ্জার – ৪৯

    ঊনপঞ্চাশ

    কয়েক মিনিটে চাউর হলো, নতুন কিছু প্রমাণ হাতে পাওয়ায় মুক্তি দেয়া হচ্ছে মাসুদ রানাকে। কোর্ট ভবনের বাইরে ভিড় করল সাংবাদিকরা। তার আগেই গ্রেফতারকৃত বিলি এস. কনরাডকে নেয়া হয়েছে বেইসমেন্টের সেলে। লিয বাউয়ার খুন, মানব-হত্যা প্রচেষ্টা, কিডন্যাপিং এবং বেআইনি ডিসটিলারির দায়ে রিচি নোভাক এবং তার ভাই হ্যাঙ্ক নোভাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তৈরি করল শেরিফ স্যাম শেরিড্যান। আইনি কাগজপত্র পাঠানো হলো জাজ উইলিয়াম ডাব্লিউ. মুরের কাছে। তাঁর অনুমতি পেলেই কাজে নামবে আইন-শৃঙ্খলা বাহিনী।

    প্রাক্তন ডেপুটি শেরিফ কনরাডের স্বীকারোক্তি পড়ার পর মাত্র পাঁচ মিনিটে নিজের সই করা অনুমতি-পত্র শেরিফের অফিসে পাঠিয়ে দিলেন জাজ।

    ফলে আর কোনও বাধা থাকল না আইনি ব্যবস্থা নেয়ায়। মানসিক প্রস্তুতি নিতে লাগল শেরিফ স্যাম শেরিড্যানের ডেপুটিরা।

    এদিকে গ্রেফতারের সময় যেসব জিনিস ওর কাছ থেকে নেয়া হয়েছে, সেসব ফেরত পেল রানা। দেখা করল জোসেফ গুডরিচের সঙ্গে। ভীষণ বিভ্রান্ত চোখে ওকে দেখল মানুষটা। ফ্যাকাসে হয়েছে চেহারা। চোখের নিচে কালি। সান্ত্বনা দেয়ার জন্যে জোসেফের পিঠ চাপড়ে দিল রানা। ‘চিন্তার কিছু নেই। সব ঠিক হয়ে যাবে।’

    ‘আসলে কী হচ্ছে এসব, রানা?’ প্রায় ফিসফিস করে জানতে চাইল জোসেফ। ‘তোমাকে ছেড়ে দিল কেন? আমার পরিবারের সবাই এখন কোথায়? কেউ তো কিছুই বলছে না!’

    ‘ব্যাপারটা জটিল,’ বলল রানা। ‘তবে সুস্থ অবস্থায় এলিসা আর বাচ্চাদেরকে ফিরিয়ে আনা হবে। সেজন্যেই শেরিফের সঙ্গে কাজ করছি। দেখো, ওদের কোনও ক্ষতি হবে না।’

    ‘জানি না শেরিড্যানের সঙ্গে কী চুক্তি করেছ, তবে তাকে একদম বিশ্বাস করি না। তুমি তো জানো সে কী ধরনের লোক।’

    ‘অতীতের ওই দুর্ঘটনার জন্যে সে অনুতপ্ত,’ বলল রানা। ‘নিজের সাধ্য মত সবই করবে।’

    ‘এ কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।’

    ‘আমি তাকে মাফ করতে বলছি না। তবে নিজের চেষ্টায় লোকটা কোনও ত্রুটি রাখবে বলে মনে হয় না।’

    দীর্ঘশ্বাস ফেলল জোসেফ। কুঁচকে গেল মুখ। ভীষণ কষ্ট হচ্ছে কান্না চেপে রাখতে। নিজের মস্ত দুই হাতে রানার ডানহাত ধরল সে। ‘তুমি তো ওদের সঙ্গে যাবে, তাই না? প্লিয, দেখো, এলিসা আর বাচ্চাদের যেন কোনও ক্ষতি না হয়।’

    ‘সেদিকে খেয়াল থাকবে আমার,’ বলল রানা।

    ‘কী করবে ভাবছ, রানা?’

    ‘ফিরিয়ে আনব তোমার পরিবারের সবাইকে।’

    ঢোক গিলে বিড়বিড় করে বলল জোসেফ, ‘আগেও আমার ছেলেটাকে বাঁচিয়েছ। আশা করি এবারও তুমি সফল হবে।’

    আস্তে করে হাতটা ছুটিয়ে নিয়ে জোসেফের বাহু ধরল রানা। ‘তুমি বরং বাড়ি ফিরে যাও, জোসেফ। কাজ শেষ হলে তোমাকে ফোন দেব। তোমার উঠানে পুলিশের পোড়া গাড়ি দেখে ঘাবড়ে যেয়ো না।’

    ‘ওদেরকে না নিয়ে বাড়ি ফিরতে পারব না।’

    ‘তা হলে এখানেই অপেক্ষা করো। বেশিক্ষণ লাগবে না ওদের ফেরত আনতে

    জোসেফকে রেখে ওঅর রুমে ঢুকল রানা। ওখানেই জড় হয়েছে শেরিফের সহকর্মীরা। রানা, শেরিফ এবং ডেপুটি মিলে ওরা বিশজন। ষোলোজন পুরুষ ডেপুটি, দু’জন মহিলা। এদের কেউ পেটমোটা, ঘুষখোর পুলিশ নয়। চোখে- মুখে কঠোরতা। ভাল করেই জানে, চলেছে যুদ্ধে। দুই মহিলা অফিসারের একজন কৃষ্ণাঙ্গিনী, অন্যজন শ্বেতাঙ্গিনী। চোখের দৃষ্টি পাথরের মত কঠিন। শক্তপোক্ত শরীর। আঙুলে কোনও আংটি নেই।

    রানা ঘরে ঢুকতেই ওর দিকে তাকাল অফিসাররা, চোখে স্পষ্ট অপছন্দ। ধূসর চুলের এক অফিসার কড়া গলায় বলল, ‘একেই না আমরা একটু আগে গ্রেফতার করে আনলাম?’

    ওর পাঁজরে কনুই দিয়ে গুঁতো দিল অফিসার লট সুয়ের ‘ওকে ছেড়েও দেয়া হয়েছে। আমাদের সবার সামনে দোষ হিসেবে স্বীকারোক্তি দিয়েছে বিলি এস. কনরাড।’

    ‘বলো কী! কনরাড?’

    ‘আমি ওখানে উপস্থিত ছিলাম। নিজের কানে ওর স্বীকারোক্তি শুনেছি। আমরা সবাই ভুল লোকের পেছনে দৌড়েছি। আসল খুনি কনরাডও না… অন্য কেউ।’

    ‘হোলি কাউ!’

    ‘তোমাদের কি জানা আছে উনি কে?’ রানাকে দেখিয়ে জানতে চাইল শেরিফ স্যাম শেরিড্যান।

    মাথা নাড়ছে অফিসাররা।

    শেরিফ স্যাম শেরিড্যান বলল, ‘ইনি বিখ্যাত রানা ইনভেস্টিগেশন এজেন্সির চিফ। আগেও কিডন্যাপড্ মানুষকে উদ্ধার করেছেন। তিনি অবযার্ভার হিসেবে আমাদের সঙ্গে নোভাক দ্বীপে যেতে রাজি হয়েছেন। জাজ এরই ভেতর ওয়ারেন্ট জারি করেছেন। ভীষণ ঝুঁকির ভেতর রয়েছে নিরীহ ক’জন মানুষ। আমাদের কাজ হবে তাদেরকে নোভাকদের হাত থেকে ছুটিয়ে আনা। সেইসঙ্গে রিচি আর হ্যাঙ্ক নোভাককে গ্রেফতার করা।’

    প্রথম থেকে শেরিফ বলে গেল কীভাবে কিডন্যাপ করা হয়েছে এলিসা গুডরিচ এবং তার বাচ্চাদেরকে। হতবাক হয়ে শুনল অফিসাররা। শেরিফ আরও জানাল, কীভাবে মাসুদ রানার ঘাড়ে চাপিয়ে দেয়া হয় খুনের দায়। আর এখন বেইসমেন্টের সেলে বিচারের জন্যে ভেজা প্যান্ট পরে অপেক্ষা করছে বিলি এস. কনরাড।

    শেরিড্যান চুপ হওয়ায় ঝোপের মত গোঁফওয়ালা এক ডেপুটি মাথার ওপর হাত তুলল। ‘পার্ডন, শেরিফ। আমরা কি তা হলে সত্যিই নোভাক দ্বীপে রেইড দিচ্ছি?’

    নীরবতা নামল ঘরে। সবক’টা কান খাড়া।

    বহু বছর ওই দ্বীপে পা রাখেনি আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ। শুঁয়োপোকা ভরা জায়গার মত ওটা এতকাল এড়িয়ে চলেছে সবাই।

    ‘তোমরা আমার কথা শুনেছ, চাক,’ বলল শেরিফ।

    নিচু গলায় আলাপ শুরু করল অফিসাররা। মাথা নাড়ছে কেউ কেউ। তবে হাত ওপরে তুলে সবাইকে নীরব হতে বলল শেরিফ। ‘মন দিয়ে শোনো। তোমরা আমার দলের সবচেয়ে নির্ভরযোগ্য অফিসার। এতদিন আইনের শাসন বজায় রাখতে প্রাণের ঝুঁকি নিতেও দ্বিধা করোনি। কখনও ভয় পাওনি। আশা করি এবারও দায়িত্ব পালনে কোনও ত্রুটি করবে না। সহজ হবে না আমাদের কাজ। নোভাকরা পাকা বদমাশ। ক্লোভিস প্যারিশের সমাজে ওরা পচা গ্যাংগ্রিনের মত। তাদের হাত থেকে উদ্ধার করতে হবে নিরীহ ক’জন মানুষকে। এবার সময় হয়েছে শয়তানগুলোকে শিকড়সুদ্ধ উপড়ে ফেলার। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ?’ রানাকে দেখাল শেরিফ। ‘বেশি কিছু বলব না মিস্টার রানার সম্পর্কে। এরই ভেতর তোমরা জেনেছ, তিনি ছিলেন আর্মিতে। একজন মেজর হিসাবে। নতুন করে কিছু বলার নেই তাঁর যোগ্যতা সম্পর্কে।’

    ‘ও, শুকনো গলায় বলল ঝোপের মত গোঁফওয়ালা চাক।

    অস্বস্তি কাটাতে গিয়ে হাসল কয়েকজন অফিসার। ‘কিন্তু উনি আমাদের সঙ্গে যাবেন কেন?’ জানতে চাইল পেছনের সারির এক অফিসার।

    ‘ওই যে বললাম অবযার্ভার হিসেবে,’ বলল শেরিফ। ‘জানি এটা নিয়ম নয়। তবে আপাতত ওই নিয়ম ভাঙছি। আমাদের সঙ্গে তিনি থাকলে নানান সুবিধা পাব বলেই মনে হয়েছে আমার। মাথার ওপর হাত তুলেছে একজন অফিসার। তার দিকে তাকাল শেরিফ। ‘অফিসার রবার্টস?’

    ধূসর চুলের অফিসার বলল, ‘বুঝতে পারছি না আমাদেরকে কেন যেতে হবে, এ ধরনের দায়িত্ব তো পালন করে এফবিআই।’

    ‘ভুল বলোনি,’ বলল শেরিফ। ‘তবে এখন এফবিআই- এর জন্যে অপেক্ষা করার সময় আমাদের হাতে নেই। ভার্জিনিয়ার কোয়ান্টিকো বহু দূরের পথ। তারা লোক পাঠাবার অনেক আগেই খুন হবে জিম্মিরা। সুতরাং প্রাণের ঝুঁকি নিতে হচ্ছে আমাদেরকে। …তবে তোমাদের কারও দায়িত্ব পালনে আপত্তি থাকলে তাকে জোর করে নিয়ে যাব না আমি।’

    হঠাৎই দৃঢ়কণ্ঠে বলল শ্বেতাঙ্গিনী অফিসার, ‘আমরা সবাই যাব, শেরিফ।’

    ‘আমারও একই কথা,’ সায় দিল আরেক অফিসার।

    কঠোর মুখে মাথা দোলাচ্ছে সবাই।

    ‘তা হলে এবার শেষ কয়েকটা কথা বলবেন মাসুদ রানা,’ পোডিয়ামে এক পা বামে সরল শেরিফ। ‘এ বিষয়ে আগেই তাঁর সঙ্গে আমার আলাপ হয়েছে।’

    শেরিফের পাশে উঠে দাঁড়িয়ে সবাইকে একনজর দেখল রানা। ‘লেডিয অ্যাণ্ড জেন্টলমেন, মনে রাখবেন, এটা গোপন রেইড। প্রথম কাজ হবে রাতের আঁধার নামার আগেই নোভাক দ্বীপের খুব কাছে পৌঁছে যাওয়া। খুঁজে নিতে হবে কোথায় আছে জিম্মিরা। দেরি না করে সরিয়ে নেয়া তাদেরকে। আমার মনে হয় পাঁচজনের ইউনিট গড় ভাল। সবমিলিয়ে আমরা বিশজন। সুতরাং চারটে দণে বিভক্ত হব। ওয়ান, টু, থ্রি ও ফোর। শেরিফের সঙ্গে যে-কথা হয়েছে, তাতে তিনি থাকতে চান দুইনম্বর টিমের প্রধান হিসেবে। আমাকে বলেছেন, আমি যেন নেতৃত্ব দিই টিম ওয়ান-কে।’

    ‘আবার বলে এ নাকি অ্যাডভাইযার!’ ঠোঁট বাঁকা করে একটু জোরেই বলল শ্বেতাঙ্গিনী অফিসার। ‘হাগু মাখিয়ে ফেলল গোটা রেইডের গায়ে!’

    ‘বাজে কথা বলবে না, লরেন্স,’ ধমকের সুরে তাকে বলল শেরিফ স্যাম শেরিড্যান। ‘মন দিয়ে শোনো ওঁর কথা।’

    ‘ওই দ্বীপটা দুর্গের মত। ওখানে পা রাখার মাত্র একটাই পথ,’ বলল রানা। ‘সময় নেই বলে বাইয়ুতে নৌকা বা ভেলা ভাসিয়ে ওখানে যেতে পারব না আমরা। আওয়াজের কারণে ব্যবহার করা যাবে না হেলিকপ্টার। দ্বীপে উঠব কাঠের সেতু পেরিয়ে। এরপর কয়েক ভাগে ভাগ হয়ে পযিশন নেব।’

    জেনি লরেন্সের পেছন থেকে কৃষ্ণাঙ্গ এক অফিসার জানতে চাইল, ‘সেতু পেরিয়ে দ্বীপে উঠতে দেবে নোভাকরা?’

    ‘ধরে নিন দেবে না,’ বলল রানা। ‘আপনি নিজে হলেও দিতেন না। আর সেজন্যে সবধরনের ইকুইপমেন্ট থাকবে আমাদের সঙ্গে ‘

    পোডিয়াম থেকে কাগজ নিয়ে ওটার ওপর চোখ বোলাল শেরিফ স্যাম শেরিড্যান। ‘প্রত্যেকের সঙ্গে থাকছে সেমি- অটোমেটিক কারবাইন আর দুটো করে ম্যাগাযিন। তার মানে ষাটটা গুলি। এ ছাড়া, সবাই পরবে নাইট ভিশন গগল্‌স্ আর ব্যালিস্টিক ভেস্ট। ওই ভেস্ট ঠেকাতে পারে ন্যাটোর ৭.৬২ বুলেট। ট্র্যান্সপোর্ট হিসেবে ব্যবহার করব নোভাকদের অচেনা পাঁচটা ফোর্ড এক্সপ্লোরার ইন্টারসেপ্টর। একবার জিম্মিদেরকে পেলে তাদেরকে তুলে দেয়া হবে সোয়্যাট ভেহিকেলে। নোভাকরা বন্দি হলে অপারেশন শেষ করে দ্বীপ ছেড়ে শহরে ফিরতে সময় লাগবে না আমাদের।’

    ঝোপ-গুঁফো অফিসার বলল, ‘মিস্টার রানা বললেন এটা গোপন রেইড, কিন্তু কথা শুনে মনে হচ্ছে আমরা যাচ্ছি তৃতীয় বিশ্বযুদ্ধ করতে!’

    ‘তাতে আমার কোনও আপত্তি নেই,’ বলল অফিসার জেনি লরেন্স। লড়াইয়ের জন্যে মানসিকভাবে তৈরি।

    রানা মনে মনে নোট নিল, ওর দলে রাখবে মেয়েটাকে। ঝোপ-গুঁফো আর ধূসর চুলের ওপরেও চোখ রাখতে হবে। এই তিনজনের মাথা গরম। মাথা ঠাণ্ডা লোক হচ্ছে কৃষ্ণাঙ্গ দীর্ঘদেহী অফিসার।

    ‘বাধা আসবে ধরে নিতে পারেন,’ বলল রানা। ‘আহত হবে দুই পক্ষের অনেকে। তবে ঠিকভাবে হামলা হলে ঠেকাতে পারবে না আমাদেরকে।’

    রানা থেমে যাওয়ায় সবার ওপর চোখ বোলাল শেরিফ ‘আর কারও কোনও প্রশ্ন?

    কয়েক সেকেণ্ড পেরোলেও কথা বলল না কেউ। সবার চোখে-মুখে উত্তেজনার ছাপ। আগে ভাবেনি সত্যিই পা রাখবে নোভাক দ্বীপে, প্রাণপণ লড়াই করতে হবে ওখানে।

    ‘আপনি কি আর কিছু বলতে চান, মিস্টার রানা?’ রানার দিকে তাকাল শেরিফ।

    মৃদু মাথা দোলাল রানা। ‘মাত্র একটা কথা জানতে চাই: কতক্ষণ লাগবে ইকুইপমেন্ট জোগাড় করতে?

    ‘খালি করা হচ্ছে আমারি,’ বলল শেরিফ। তৈরি হতে ধরুন আরও দশ মিনিট। তারপর রওনা হচ্ছি আমরা।’

    ‘গুড,’ মাথা দোলাল রানা।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ
    Next Article মাসুদ রানা ১৩৩-১৩৪ – চারিদিকে শক্র (দুই খণ্ড একত্রে)

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }