Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প406 Mins Read0
    ⤶ ⤷

    স্ট্রেঞ্জার – ৫

    পাঁচ

    এয়ারপোর্ট থেকে বিশ বছরের পুরনো এক বোতল ল্যাফ্রোইগ কোয়ার্টার কাস্ক সিঙ্গেল মল্ট কিনে হ্যারির জন্যে জ্যামাইকায় পাঠাবে বলে স্থির করেছে রানা। আর এটা? এটাও ভাল জাতের জিনিস, কিন্তু… প্রলোভনটাকে দাবিয়ে গ্লেনমোরেঞ্জির বোতলটা ব্যাগে তুলে রাখল রানা। এটার ব্যাপারে পরে ভেবে দেখবে সিদ্ধান্ত নিয়ে পোশাক পাল্টে বাতি নিভিয়ে শুয়ে পড়ল ও বিছানায়। সূর্য ওঠার আগেই ঘুম ভাঙল ভোরে। বারান্দায় বেরিয়ে দেখল, সাদা বাড়িগুলো স্নান করছে নরম, ধূসর আলোয়। একটু পর সূর্যের কাঁচা লালিমার পোঁচ পড়ল বাড়িগুলোর দেয়ালে দেয়ালে। গতরাতে ডিনারে বেশি খেয়েছে রানা। ঘরে ফিরে স্বাভাবিকের চেয়ে বেশি ব্যায়াম করল। স্ট্রেচিং, বুকডন ও সিটআপ সেরে সোজা ঢুকল গিয়ে ওঅশরুমে। পনেরো মিনিট পর বেরিয়ে এল যেন নতুন মানুষ। প্রথমেই চোখ পড়ল বার্নার মোবাইলটার ওপর। সোহেলের কাছ থেকে মেসেজ এসেছে: বিসিআই অফিসে কোনও ধরনের সমস্যা নেই— রানা ইচ্ছে করলে এখন যখন খুশি নিশ্চিন্তে মরতে পারে।

    অবশ্য খবর একটা আছে। সোহানা এখন চিনে। ওর কোভিড নাইন্টিন হতে পারে, কথাটা মাথায় ঢুকতেই দুনিয়ার সবার ওপর খেপে গেছেন মেজর জেনারেল। বকা শুনতে শুনতে জান বেরিয়ে যাচ্ছে সোহেলের।

    ‘ভালই তো! চুপচাপ বকা শুনতে থাক্, তাতে তোর মাথাটা খুলবে, একদিন মানুষ হয়ে যাবি,’ জবাব পাঠিয়ে দিয়ে ছোট্ট ব্যালকনিতে গিয়ে দাঁড়াল রানা।

    রাস্তায় সবে চলাচল শুরু হয়েছে যানবাহনের। বেশিরভাগ মানুষ ব্যবহার করছে পিকআপ ট্রাক। সাইকেল নিয়ে প্রতিটা বাড়ির সামনে থামছে কুচকুচে কালো এক কিশোর, পেছনের ক্যারিয়ার থেকে দৈনিক পত্রিকা নিয়ে ছুঁড়ে মারছে রাস্তার দু’পাশের বারান্দাগুলোর দিকে, তারপর ব্যস্ত ভঙ্গিতে ছুটছে আবার। এখনও পুরো ডিজিটালাইড় হয়নি ক্লোভিস প্যারিশের নাগরিকরা। দৈনিক পত্রিকার মত পুরনো কিছু জিনিস বদলে না গেলেই হয়তো ভাল হয়— আনমনে ভাবল রানা। নিউযপ্রিন্টের গন্ধটা ভাল লাগে ওর।

    একটু পর দক্ষিণ থেকে ঝিরঝিরে হাওয়ায় ভর করে নাকে এল দামি, ভাল কফির সুবাস। ঘরে ফিরে রানা টের পেল, কফির গন্ধ ভেতরে আরও জোরালো। এ ছাড়াও, তৈরি হচ্ছে স্ক্র্যাম্বল্‌ড্ এগ, স্টেক আর বাটার টোস্ট। নাস্তা তৈরি করছে মোটেলের মালকিন রিটা মর্টন।

    গোটা পৃথিবীর বিভিন্ন শহরে রানা এজেন্সির অ্যাপার্টমেন্টগুলোতে সকালে ঘুম থেকে উঠে চট্ করে সামান্য নাস্তা নাকে-মুখে গুঁজেই অফিসে নেমে যেতে হয় রানাকে। তবে বাইয়ু ইনের ব্যাপার অন্যরকম। নিচতলায় নামতেই কারুকাজ করা টেবিলক্লথ দিয়ে ঢাকা সাদা পাইনের টেবিলটা ওকে দেখিয়ে দিল রিটা মর্টন। কড়া এক মগ কফি সামনে রেখে চলে গেল কিচেনে। ওখান থেকে এল হাঁড়ি-কড়াই- সসপ্যান নাড়ার মিষ্টি খুটুং-খাটুং আওয়াজ।

    পুরনো আমলের মন-মানসিকতার মানুষ রিটা। তার ধারণা, সারাদিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে সকালের নাস্তা। কাজেই বড় একটা প্লেটে উঁচু স্তূপ করা স্ক্র্যাম্বড্ এগ, পুরু স্টেক, চারটে বাটারটোস্ট, পোয়াটেক পুডিং ইত্যাদি টেবিলের ওপর রানার নাকের নিচে গুঁজে দিল সে। তারপর কারাগারের জেলারের মত পাহারায় থাকল নিজে। রানা দেখল, প্লেটের একপাশে শুয়ে আছে এক জোড়া ইয়া সাইজের দোপেঁয়াজা করা লবস্টার। দেখেই আগুন ধরে গেল ওর পেটে। কিন্তু অর্ধেক খাবার শেষ করে আর তো পারা যায় না। রানা উঠে পড়তে চাইলেই কুঁচকে ওঠে মহিলার দুই ভুরু। কষ্ট করে রান্না করেছে, আর সেসব নষ্ট করবে কেউ? একদম অসম্ভব কথা!

    মহিলাকে সন্তুষ্ট করতে পাউরুটির গুঁড়োও খুঁটে খেল রানা। মনে মনে বলল, ওরে, ব্যাটা, কাল থেকে তিনগুণ বেশি ব্যায়াম করবি! আজই বিকেল থেকে শুরু করবি অন্তত বিশ মাইল দৌড়! বুঝলি?

    আরেক মগ কফি দিয়ে খালি প্লেট হাতে কিচেনে গেল রিটা মর্টন। তার আগে টেবিলে রেখেছে সাইকেল আরোহী কৃষ্ণাঙ্গ হকারের দেয়া ক্লোভিস প্যারিশ টাইম্‌স্ দৈনিক পত্রিকা। কৌতূহল হওয়ায় ওটার ভাঁজ খুলল রানা। বড় হেডলাইনটার ওপর চোখ পড়তেই ওর শার্টে ছলকে পড়ল গরম কফি। পত্রিকায় লিখেছে:

    মাঝরাতে মদের দোকানে ডাকাতি ঠেকিয়ে দিল
    বাংলাদেশ আর্মির প্রাক্তন এক সদস্য!

    অপলক চোখে ক’মুহূর্ত হেডলাইনটা দেখল রানা। ওর মনে হলো, ভর দুপুরে চৌরাস্তায় দাঁড় করিয়ে সবার সামনে খুলে নেয়া হয়েছে গায়ের সব কাপড়।

    ঘটনার বর্ণনা দেয়া হয়েছে এভাবে:

    গতরাতে ওয়েস্ট রিউ জিরাম সড়কে টিমোথি হেকেথর্নের লিকার স্টোরে ডাকাতির সময় দুই ডাকাতকে বাধা দেন অপরিচিত এক বাংলাদেশি আগন্তুক। ক্লোভিস প্যারিশের শেরিফের ডিপার্টমেন্ট থেকে জানা গেছে, ডাকাতদের নাম: জর্জি এস. ডান, ৩৫, ও মিকি হাওয়ার্ড, ৩১। ডান এবং হাওয়ার্ড ওই স্টোরে প্রবেশ করে আগ্নেয়াস্ত্রের মুখে দোকানের বর্ষীয়ান মালিক টিমোথি হেকেথনকে জিম্মি করে ক্যাশের নগদ টাকা হাতিয়ে নিতে চেষ্টা করে। বৃদ্ধ হেকেথনের ধারণা, ডাকাতি শেষে খুন করা হতো তাঁকে। ঠিকসময়ে ওই দুই ডাকাতকে বাধা দিয়ে তাদেরকে নিরস্ত্ করেন বাংলাদেশি আগন্তুক। এরপর ফোনে ডেকে আনা হয় শেরিফের ডিপার্টমেন্ট থেকে ক’জন পুলিশকে। নিজের গুলিতে আহত অবস্থায় অস্ত্রোপচারের জন্যে অপরাধী মিকি হাওয়ার্ডকে পুলিশ প্রহরায় নেয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। আর হাতের ভাঙা হাড় প্লাস্টারের পর বিচারের জন্য ক্লোভিস প্যারিশের জেলহাজতে রাখা হয়েছে জর্জি এস. ডানকে। বর্ণনা করতে গিয়ে দোকানের মালিক মিস্টার টিমোথি হেকেথন বলেন, ‘আমি তো ধরেই নিয়েছিলাম মারা যাচ্ছি। ঠিক তখনই দেবদূতের মত কোথা থেকে এসে আমাকে বাঁচিয়ে দিল অচেনা ওই অসমসাহসী যুবক।’
    এ বিষয়ে আপাতত আর কোনও মন্তব্য পাওয়া যায়নি শেরিফের ডিপার্টমেন্ট থেকে। আগামীকাল জানা যাবে বিস্তারিত সংবাদ।

    আগাগোড়া দুইবার খবরটা পড়ল রানা। ভোরে পাঠকদের হাতে পৌঁছে দেয়ার জন্যে দ্রুত ব্যবস্থা নিয়েছে দৈনিক পত্রিকার কর্তৃপক্ষ। বোধহয় গভীর রাতেই বৃদ্ধ হেকেথনকে ঘুম থেকে তুলেছে সাংবাদিক। স্থানীয় দৈনিকের সাংবাদিককে দোষ দিতে পারল না রানা। ঘুমন্ত এক বসতির : পাঠকদেরকে তাজা খবর দিতে পেরে উত্তেজিত তারা। দেরি করেনি অন্য খবর স্থগিত করে ডাকাতির খবর ছাপতে।

    ভাগ্যকে ধন্যবাদ দিল রানা। আর্টিকেলে ওর নাম নেই। তবে ও যে বাংলাদেশ আর্মিতে ছিল, তা জানার কথা নয় হেকেথর্নের। ওই গুজব ছড়িয়েছে স্বয়ং শেরিফ স্যাম শেরিড্যান। রানার মনে হলো, একবার কিছু ধরে নিলে আর তা বেরোয় না লোকটার মগজ থেকে।

    ভুল ভাবেনি লোকটা। সাধারণ কেউ কখনওই সশস্ত্র দুই ডাকাতকে বাধা দিতে যেত না।

    কে জানে, সাংবাদিককে আরও কী বলেছে শেরিফ, ভাবল রানা। সে কি এ-ও বলেছে, আগামীকাল রাতে বাঁশি শুনতে টাউন হলে হাজির হবে ও? অথবা, এটা কি বলেছে, আপাতত বাইয়ু ইন মোটেলে উঠেছে বাঙালি যুবক?

    রানার পেশায় গোপনীয়তা খুব জরুরি। অসতর্ক হলে যে-কোনও মুহূর্তে খুন হবে। আর ওর বিপদের মাত্রা বাড়িয়ে দিচ্ছে সাংবাদিকরা। কেউ খুঁড়তে শুরু করলে হয়তো পেয়ে যাবে জরুরি কোনও তথ্য।

    ওকে নিয়ে মেতে উঠছে কেউ, ভাবতে ভাল লাগছে না রানার। নিজেকে জিজ্ঞেস করল, ডাকাতিতে বাধা না দিয়ে আর কোনও উপায় ছিল? গুলি খেয়ে মরতে দিতাম বুড়ো মানুষটাকে? ওর অতীত নিয়ে সাংবাদিকদের কাছে মুখ খোলা ঠিক হয়নি শেরিফের।

    এরপর কী করবে ভাবছে রানা, এমনসময় আবারও হাজির হলো রিটা মর্টন। চোখে অদ্ভুত দৃষ্টি। বলল, ‘দু’জন লোক লবিতে অপেক্ষা করছে। আপনার নাম বলল, মিস্টার ওয়ানা। তাদের একজন জানাল, তারা এসেছে ভিলেনিউভ কুরিয়ার পত্রিকা থেকে।

    মোটেলে বসে থাকলে লোকগুলো বিদায় হবে না। দেখা করতে হবে তাদের সঙ্গে। চেয়ার ছেড়ে দরজার সামনে গিয়ে থামল রানা। কবাট খুলে দেখল, কালো কোট আর জীর্ণ জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছে দু’জন লোক। তাদের একজন চট করে ওর দিকে ক্যামেরা তাক করল।

    ‘মিস্টার ওয়ানা, তাই না?’ ক্যামেরাম্যানের পাশ থেকে বলল অন্যজন। কোটের পকেট থেকে নিল প্যাড ও কলম।

    ‘আমি কে, তা পরে বলছি। আগে বলুন, আমার কাছে কী চান?’ বলল রানা।

    ‘আমি এলমো রোউক, ভিলেনিউভ কুরিয়ার পত্রিকার সঙ্গে আছি। আশাকরি কয়েকটা মিনিট ব্যয় করতে আপত্তি থাকবে না আপনার। কিছু বিষয়ে জানতে চাই।’

    খুব মোলায়েম গলায় জানাল রানা, কাউকে ইন্টারভিউ দিতে চায় না। বলল, ‘আমি ছুটিতে আছি, ভাই। দয়া করে আমাকে বিরক্ত করবেন না।’

    ‘অন্তত কিছু তো বলবেন, ম্যান? এতবড় একটা ঘটনা ঘটে গেল, সবাই জানতে চাইবে না? গরম খবর! আপনি তো এখন হিরো! ডাকাতি ঠেকিয়ে দিয়েছেন! অনেকে ভাবছে আপনি আসলে সুপার হিরো!

    ‘আমার হিরো হওয়ার শখ নেই,’ বলল রানা। ‘আমি কিছু করেছি সেটা কে বলল আপনাদেরকে?’

    বাঁকা হাসল সাংবাদিক। ‘সরি, সোর্সের নাম বলব না।’

    ‘আপনার সোর্সকে গিয়ে বলুন, ভুল ভেবে নিয়ে অসত্য বলেছেন তিনি।’ কড়া চোখে ফোটোগ্রাফারকে দেখল রানা। ক্লিক-ক্লিক করে ছবি তুলছে সে। ‘চোখের সামনে থেকে ওটা সরান, নইলে গলার ভেতর ভরে দেব ক্যামেরাটা।’ মেজাজ ক্রমেই আরও গরম হয়ে উঠছে ওর।

    বাঙালি যুবকের গম্ভীর চেহারা দেখে চট করে ঘুরে গাড়ির দিকে চলল দুই সাংবাদিক। দু’বার কাঁধের ওপর দিয়ে দেখল রানাকে। ফোন বের করেছে এলমো রোউক। বোধহয় দলে ভারী হতে চাইছে।

    কয়েক মুহূর্ত তাদেরকে দেখল রানা। বুঝে গেছে, ঠেকিয়ে দিয়েছে প্রথম ধাক্কাটা। তবে এরপর দলবল নিয়ে এসে আরও বিরক্ত করবে এই লোক। যা খুশি লিখবে পত্রিকায়। দুপুর হওয়ার আগেই খবর যাবে সিএনএন, ডাব্লিউএনবিসির মত সংস্থার সাংবাদিকদের কাছে। যতই আপত্তি থাকুক ওর, বেশ কিছু দিনের জন্যে আশপাশের এলাকার মানুষের আগ্রহ তৈরি হবে ওকে ঘিরে। এ থেকে রক্ষা নেই। সুতরাং, একমাত্র কাজটাই করতে হবে কে। বিড়বিড় করল রানা, ‘আর দেরি করলে স্রেফ মারা পড়ব। ভাগতে হবে এই শহর ছেড়ে!’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ
    Next Article মাসুদ রানা ১৩৩-১৩৪ – চারিদিকে শক্র (দুই খণ্ড একত্রে)

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }