Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৫ – কাউণ্ট কোবরা

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প389 Mins Read0
    ⤶ ⤷

    কাউণ্ট কোবরা – ১২

    বারো

    মাঝ-দুপুরে ঘনিয়ে এসেছে সন্ধ্যার আবছা আঁধার। চারপাশে কুয়াশার গাঢ় ধূসর চাদর। ভীষণ শীত পড়েছে ভিয়েনায়। নতুন করে জমাট বাঁধছে বিশাল লেক। পানিতে ভাসছে পাউডারের মত সাদা তুষারকণা। চার শ’ গজ দূরে পাতলা বরফে ঢাকা জমির পর পাইনের জঙ্গল। ধূসর আকাশের পটভূমিতে যেন কালো ছায়া।

    দু’হাত ডলে সাড়া ফেরাতে চাইছে ডিটেকটিভ সার্জেন্ট কেইলম্যান। ঘাড়ের কাছে তুলে দিল কোর্টের কলার। দাঁড়িয়ে আছে ফোর-হুইল ড্রাইভ গাড়িটার পাশে। মনে পড়ছে, শেষবার কবে এসেছে এখানে। সেদিন লেকের জমাট বরফের নিচ থেকে বিদেশি লোকটার লাশ উদ্ধার করেছিল ওরা।

    এরপর পেরিয়ে গেছে প্রায় একবছর। আবারও এসেছে তুষারে ভরা হিমঠাণ্ডা শীতকাল। আজ আবারও ফিরে এল এখানে। বোধহয় ঠিকই বলেছিল তার স্ত্রী ব্ল্যাণ্ডা। একবার কিছু নিয়ে লেগে পড়লে তার শেষ না দেখে ছাড়ার লোক নয় লুদভিগ।

    ওকে একা ফেলে কোথায় যেন হারিয়ে গেছে ব্ল্যাণ্ডা, আনমনে ভাবল ডিটেকটিভ সার্জেন্ট। একে একে পেরিয়ে গেছে পুরো তিনটে বছর। ব্ল্যাণ্ডা নেই ভাবতে গেলে আজও আঁকড়ে আসে ওর বুক। জল জমে চোখে। ভীষণ অভিমান হয় কার ওপর যেন। কেন এত কমবয়সে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ওর স্ত্রীকে?

    দীর্ঘশ্বাস ফেলে আবারও অ্যালেক বেকারের কেস নিয়ে ভাবতে চাইল লুদভিগ। মাসের পর মাস পেরিয়ে গেছে, তদন্ত করেনি কেউ। এটা ভাবলে অস্বস্তির ভেতর পড়ে সে। কী যেন গোলমাল ছিল ওই কেসে। বড় দ্রুত বন্ধ করে দেয়া হয় তদন্ত। অথচ, মানুষ হিসেবে খারাপ নয় অস্ট্রিয়ান পুলিশ ডিপার্টমেন্টের বড় কর্তারা। আসলে গোপন কোনও কারণে আগ্রহ হারাতে বাধ্য হয় তারা। এরপর মাথা থেকে চিন্তাটা দূর করতে লুদভিগের লেগেছে কয়েক মাস। আর তারপর সব যখন ভুলতে বসেছে, সেসময়ে হঠাৎ করেই আবার দেখা দিল রহস্যময়ী ওই মেয়ে। আসলে তার নাম মেরি বার্নলে নয়।

    ওই নাম নিয়ে তদন্ত করতে গিয়ে বেশি দূর এগোতে পারেনি লুদভিগ। জেনিসা ব্রোসেটের ক্রেডিট কার্ড সঠিক। কিন্তু খুঁজতে গিয়ে পাওয়া গেল না ওই নামের কাউকে। ক্রেডিট কার্ড কোম্পানিকে ইণ্ডাস্ট্রিয়াল এরিয়ায় পরিত্যক্ত এক ওয়্যারহাউসের ঠিকানা দিয়েছে মেয়েটা।

    বেকারের মৃত্যুর তদন্ত করতে গিয়ে একের পর এক প্রশ্নের মুখোমুখি হয়েছে লুদভিগ, যেগুলোর কোন জবাব নেই। মেরি বার্নলের সঙ্গে পার্টি থেকে বেরিয়ে লেকে ডুবে লোকটার মৃত্যুই একমাত্র রহস্য নয়। জোসেফ গ্রাফহসলারের মৃত্যুটাও খুবই রহস্যময়। সে ভাল করেই চিনত বেকারকে। দু’জনই মিউযিশিয়ান, পিয়ানো বাজাত। দু’জনই মারা গেছে একই রাতে। মৃত্যুস্থানের মাঝে ব্যবধান ছিল মাত্র দুই কিলোমিটার। বেকারের ঘড়িটা লেকের পানিতে তলিয়ে গিয়েই বন্ধ হয়। ফলে পরিষ্কার জানা গেছে, ঠিক কোন সময়ে মারা গেছে লোকটা। এরপর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই স্টুডেন্টস্ হোস্টেলে নিজের ঘরে পাওয়া গেল গ্রাফহসলারের ঝুলন্ত লাশ। পোস্টমর্টেম অনুযায়ী, মাত্র দু’ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয়েছে দু’জনের। প্রথমে মরল অ্যালেক বেকার, তারপর জোসেফ ছেলেটা।

    মৃত্যুর আগে কোন চিঠি লেখেনি জোসেফ গ্রাফহসলার। ফলে জানা গেল না, কী দুঃখে আত্মহত্যা করল সে। তার পরিবারের সঙ্গে কথা বলেছে লুদভিগ। মানসিক ডিপ্রেশন বা এ জাতীয় কোন রোগবালাই নেই গ্রাফহসলারের বংশে। বেশিরভাগ ছাত্রের মতই পয়সা ছিল না তার। তবে ঋণগ্রস্তও ছিল না। আবেগজনিত কোন সমস্যাও ছিল না তার। মনেপ্রাণে ভালবাসত এক মেয়েকে। সে-মেয়েও কম করেনি ওর জন্যে। স্যালযবার্গে একটা স্কুলে মিউযিক টিচারের চাকরি পেয়েছিল জোসেফ। পরের গ্রীষ্মেই কাজে যোগ দেবার কথা ছিল। ততদিনে শেষ হতো ভিয়েনা কনসার্ভেটয়েরে তার পড়াশোনা। সহজ ও সুন্দর ছিল ছেলেটার জীবন। মাত্র কয়েক মাস পর বিয়ে করত পছন্দের মেয়েটাকে। অথচ, ঝুলে পড়ল সে গলায় দড়ি বেঁধে।

    কাকতালীয় বহু কিছুই ঘটে মানুষের জীবনে। তবে আরেক মিউযিশিয়ানের মৃত্যু হয়েছে বলে সেই দুঃখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে না কেউ। গত বেশ কয়েক মাস এসব নিয়ে ভাবছে লুদভিগ কেইলম্যান। বাটারটোস্ট খাওয়ার সময় যেমন ছোট কিছু গুঁড়ো দাড়িতে আটকে যায়, সেভাবেই ওর মগজে গুঁজে গেছে গোটা ব্যাপারটা। জোসেফের রুমে অপেরার টিকেট পাওয়ায় ব্যাপারটা আরও জটিল বলে মনে হয়েছে তার কাছে।

    কুয়াশা ভরা লেকের দিকে তাকাল লুদভিগ। ওটার ওপর যদিও বরফের স্তর এখনও পাতলা, আগামী কয়েক সপ্তাহের ভেতর অনায়াসে ওখানে দাঁড়াতে পারবে যে-কেউ। আগেও এই লেকে অনেককে স্কেট করতে দেখেছে সে। কিন্তু অ্যালেক বেকার যে ওখানে স্কেটিং করতে যায়নি, এ ব্যাপারে সে শত ভাগ নিশ্চিত। আশপাশে কোথাও সে রকম কোনও আলামত পাওয়া যায়নি।

    লুদভিগ ভাবতে চাইল, বরফ ভেঙে লেকে পড়লে কত কষ্ট পেয়ে একজন মানুষকে মরতে হবে। ভীষণ শীতে বন্ধ হবে হৃৎপিণ্ড। স্রোত টেনে নেবে পুরু বরফের নিচে। স্লেজ হ্যামার দিয়ে পিটিয়েও উঠে আসতে পারবে না কেউ। অথচ, মাত্র ক’ইঞ্চি ওপরেই তাজা অক্সিজেন ভরা বাতাস!

    পুলিশি জীবনে মানুষের নানান ধরনের মৃত্যু দেখেছে লুদভিগ। অ্যালেক বেকারের লাশ ছিল নীলচে। জমাট বাঁধা মুখে খুব যন্ত্রণার ছাপ। আগে কখনও কোনও লাশের চেহারায় এত কষ্টের ছাপ দেখেনি লুদভিগ। কয়েক মাস পেরিয়ে গেলেও চোখ বুজলেই দেখতে পেত ওই লাশ। এখন লেকের তীরে দাঁড়িয়ে মনের আয়নায় আবারও দেখছে সেই একই নির্মম, জলজ্যান্ত দৃশ্য।

    হাতঘড়ি দেখল লুদভিগ। বহুক্ষণ হলো এখানে এলেও নতুন কিছুই জানতে পারেনি ও। এবার ফিরতে হবে। আজ সকালে ওর মেয়ের কেয়ারটেকার ব্রিজিটাকে জানিয়ে দিয়েছে, নিজেই স্কুল থেকে আনবে এমিলিকে। খুব দ্রুত বড় হয়ে উঠছে মেয়েটা। দেখতে না দেখতে বয়স হয়ে গেছে সাড়ে নয় বছর। অথচ, কখনও ওকে যথেষ্ট সময় দিতে পারেনি লুদভিগ।

    আজ বাবা স্কুলে গেলে খুব খুশি হবে মেয়েটা। লুদভিগ ঠিক করেছে বিকেলে ওকে নিয়ে স্কেট করবে বা সিনেমায় যাবে। একমাত্র সন্তান এমিলির জন্যে এমন কিছু নেই, যা সে করতে পারে না। ভর্তি করেছে অভিজাত প্রাইভেট স্কুলে। ঠিকভাবে লেখাপড়ার সুযোগ পাচ্ছে এমিলি। বেহালা শিখছে নাম করা শিক্ষকের কাছে। না চাইতেই পেয়ে যাচ্ছে দামি দামি খেলনা। সবই আছে ওর, তবে ভীষণ মিস করে বাবাকে। এরপর থেকে ক্ষতিটা পুষিয়ে দেবে লুদভিগ।

    বরফে জমাট বাঁধা ঘাসে থপথপ শব্দ শুনে ঘুরে তাকাল সার্জেন্ট। ‘আরে, জো! কোথায় গিয়েছিলি তুই?’

    পেছনের দু’পায়ে বসে কালো মাথাটা একদিকে কাত করল বিশাল কুকুরটা। শক্তিশালী চোয়ালে কামড়ে ধরেছে রাবারের বল। অনেক বয়স হয়েছে রটওয়েইলার কুকুরটার। তবে ঠিক সময়ে ওষুধপত্র দিয়ে ওকে সুস্থ রেখেছে লুদভিগ।

    ‘তো দে,’ নরম সুরে বলল সে। ‘তবে এবারই শেষবার। এরপর সোজা শহরে ফিরব। এখানে আসাই উচিত হয়নি।’

    লুদভিগের হাতে আস্তে করে বলটা দিল রটওয়েইলার। লালা ও কাদায় ভরে গেছে রাবারের বল। ‘তোর কপাল খুব ভাল, বুঝলি?’ কুকুরটাকে বলল লুদভিগ, ‘তোর মত সারাদিন খেলতে পারলে বেঁচে যেতাম আমিও। তুই যদি জানতি কোন্ আবর্জনার ভেতর পড়ে থাকি, কান্না আসত তোর আমার জন্যে।’ ছুঁড়ে দূরের ঘাসে বলটা ফেলল লুদভিগ। তীরবেগে ওদিকে ছুটল কুকুরটা। পেছনে ছিটিয়ে দিচ্ছে বরফমাখা কাদা।

    জায়গামত পৌঁছে ফোঁসফোঁস করে শ্বাস ফেলতে ফেলতে ছোট ছোট ঝোপঝাড়ের ভেতর বল খুঁজতে লাগল রট- ওয়েইলার। খুব দ্বিধা ওটার নড়াচড়ায়। মাথা ঘুরিয়ে দেখছে এদিক-ওদিক।

    ‘খবরদার, বলবি না এই বলটাও হারিয়ে ফেলেছিস,’ হতাশ হয়ে বলল লুদভিগ। নিজেই নলখাগড়ার কাছে পৌঁছে বরফে জমাট ঘাস আর কাদার ভেতর খুঁজতে লাগল রাবারের নীল বল। ওটা খুঁজতে গিয়ে চারপাশের নলখাগড়া মাটিতে মিশিয়ে দিয়েছে কুকুরটা। ‘তুই চালিয়ে যা, জো,’ বিড়বিড় করল লুদভিগ। ‘তোর তো জানা নেই একেকটা বলের দাম আট ইউরো! এখন পর্যন্ত অন্তত দশটা বল তুই হারিয়েছিস। গাধা কোথাকার!’

    কাদায় সিগারেটের শেষাংশ দেখে লুদভিগ ভাবল, এসব নোংরা ড্রাগখোরদের কাণ্ড। যেখানে যাবে, সর্বনাশ করে ছাড়বে সুন্দর প্রকৃতির।

    আরেকটু ঝুঁকে একটা বাঁট তুলল সে।

    তবে ওটা সিগারেটের শেষাংশ নয়।

    খরচ করা কার্ট্রিজের খোসা। জায়গায় জায়গায় সবুজ হয়ে গেছে পিতল। জংধরা প্রাইমারের ঠিক মাঝে ফায়ারিং পিনের দাগ। গুলির রিমের নিচে খুদে অক্ষরে লেখা: নাইন .এম. এম. প্যারাবেলাম- সিবিসি।

    কিন্তু এ জায়গায় নাইন এম. এম. পিস্তল দিয়ে গুলি করেছে কে? –ভাবল লুদভিগ। ফিরে এসে ওর দিকে আশা নিয়ে চেয়ে আছে জো। আবারও ঝুঁকে বরফ ভরা নলখাগড়ার ভেতর থেকে গুলির আরেকটা খোসা তুলল লুদভিগ। এটাও আগেরটার মতই। এরপর হলদে শেকড়গুলোর ভেতর পেল আরও দুটো। খুঁজতে শুরু করে ঘাসের মাঝে পেল বেশ ক’টা। বলপয়েন্ট কলম দিয়ে খুঁচিয়ে তুলছে বরফের ভেতর থেকে। তিন মিনিটে জড় হলো একুশটা বুলেটের খোসা। লুদভিগের সামনে জমে গেছে ছোট একটা স্তূপ।

    একুশটা গুলির খোসা মুখের কথা নয়। গুলি করা হয়েছে একই জায়গায় দাঁড়িয়ে। সেটা করেছে মাত্র একজন লোক। বোধহয় সাধারণ পিস্তল নয়। অথবা খরচ করেছে একাধিক ম্যাগাযিন। আবার এমনও হতে পারে, ব্রাশ ফায়ার করা হয়েছে অটোমেটিক ওয়েপন থেকে। অস্ত্রটা সাবমেশিন গান হলে গুলি করতে সময় লেগেছে বড়জোর দেড় সেকেণ্ড। ব্যাপারটা খুব রহস্যময় ও জটিল মনে হচ্ছে ওর কাছে।

    কলম দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এক এক করে প্রতিটা খোল দেখল সে। বুলেটের নির্দিষ্ট জায়গায় ম্যাগাযিনের স্প্রিং চেপে বসার দাগ। ইজেক্টার পোর্ট থেকে ছিটকে যাওয়ার সময় খোলের গায়ে লেগেছে হালকা চিহ্ন। এত দিন পর আর করডাইটের গন্ধ নেই খোসার ভেতর। এক এক করে একুশটা গুলির খোসা ছোট এক প্লাস্টিকের ব্যাগে রাখল লুদভিগ। জ্যাকেটের পকেটে চলে গেল ব্যাগটা। ভুলে গেছে রাবারের বলের কথা। বুঝে নিল ঠিক কোথা থেকে গুলি করা হলে এখানে এসে পড়বে খোসাগুলো।

    আশপাশে কেউ নেই। হাত বাড়িয়ে কুকুরটার মাথায় আদরের চাপড় দিল লুদভিগ। বিড়বিড় করে বলল, ‘ঠিক আছে, চল, জো, আমাদের কাজ এখানে শেষ।’ পাশাপাশি হেঁটে গাড়ির সামনে পৌঁছুল ওরা। হ্যাচ খুলতেই লাফিয়ে গাড়ির ভেতর ঢুকল জো। আধহাত জিভ বের করে হাঁফাতে লাগল। ভেতরে হুইল আর্চে ঝুলছে স্পেয়ার চাকা। ওটা খুলে নিয়ে লেকের তীরে পৌছে গেল লুদভিগ।

    আরও ঘন হয়েছে কুয়াশা। বরফে জমাট লেকের ওপর দিয়ে স্পেয়ার চাকা গড়িয়ে দিল সে। ধূসর বরফের নিচে আবছাভাবে দেখছে কালো গভীর জল। বেশ কয়েক গজ গিয়ে কাত হয়ে পড়ল চাকা। অনায়াসেই ওটার ওজন নিচ্ছে পাতলা বরফের মেঝে।

    হোলস্টার থেকে সিগ সাওয়ার পি২২৬ পিস্তলটা নিয়ে পড়ে থাকা চাকার আশপাশে গুলি ছুঁড়ল, লুদভিগ। কানে ঝিঁঝি ধরিয়ে দিয়েছে ‘নাইন এম. এম. বুলেটের গর্জন লেকের উল্টো দিকের তীর থেকে এল প্রতিধ্বনি। দ্বিতীয়বারের মত গুলি ছুঁড়ল লুদভিগ। তারপর আবারও। কী ঘটে দেখার জন্যে অপেক্ষা করছে সে।

    ফাটল ধরেছে বরফের মেঝেতে। তীর থেকে পনেরো গজ দূরে বগবগ আওয়াজে পিছলে লেকে নেমে গেল ভারী চাকা।

    দামি মার্সিডিযের চাকার কথা না ভেবে একজন মানুষের ওজনের কথা ভাবছে কেইলম্যান। বরফ আরও পুরু হলে চির ধরাতে লাগবে আরও ওজন। কিন্তু কতটা ওজন চাই লেকের বরফের মেঝে ফাটিয়ে দিতে? সেজন্যে কি দরকার ছিল একুশটা নাইন এম. এম. বুলেট? একটু নড়লেই পকেটে মৃদু আওয়াজ তুলছে খরচ হওয়া একুশটা গুলির খোসা। এখন লুদভিগের মনে হচ্ছে, গত বছর জানুয়ারি থেকেই ওগুলো পড়ে আছে লেকের তীরে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬২ – এক্স এজেন্ট
    Next Article রবিনহুড – কাজী আনোয়র হোসেন

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }