Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৫ – কাউণ্ট কোবরা

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প389 Mins Read0
    ⤶ ⤷

    কাউণ্ট কোবরা – ১৬

    ষোলো

    দরজায় টোকা না দিয়েই পুলিশ চিফ এবিল-ফি-এর অফিসে ঢুকল ডিটেকটিভ সার্জেন্ট লুদভিগ কেইলম্যান। কোটের পকেট থেকে প্লাস্টিকের ছোট্ট একটা ব্যাগ নিয়ে ঠাস্ করে রাখল চিফের টেবিলের উপর। ব্যাগের ভেতর আছে লেকের তীরে পাওয়া সেই একুশটা বুলেটের খোসা।

    প্লাস্টিকের ব্যাগ দেখছে চিফ। ক’মুহূর্ত পর ভুরু কুঁচকে তাকাল লুদভিগের চোখে। ‘এর মানে কী, লুদভিগ?’ ক্লান্ত আর হতাশ দেখাচ্ছে তাকে। মাত্র একদিনেই আরেকটু বড় হয়েছে মাথার টাক। অসুস্থ মুখ সাদা মোমের মত ফ্যাকাসে। অক্ষিকোটরে ডেবে গেছে লালচে দু’চোখ। চোখের নিচে ত্বকে গভীর কালো ছোপ। লুদভিগ জানে, অবসরে যাওয়ার জন্যে অধীর অপেক্ষায় রয়েছে চিফ।

    ‘মনে হচ্ছে আবারও চালু করতে হবে বেকারের কেস,‘ বলল লুদভিগ। সে লিয়ন এবিল-ফি-এর টিমের একমাত্র সদস্য, যে চিফকে ‘স্যর’ বলে সম্বোধন করে না।

    ডেস্কে দুই কনুই রেখে নাকের গোড়া দুই আঙুলে টিপে ধরল এবিল-ফিচ্। দুর্বল কণ্ঠে বলল, ‘আমি তো জানতাম, আমরা ওই কেস নিয়ে আর মাথা ঘামাব না। খেয়েদেয়ে আর কোনও কাজ পেলে না তুমি?’

    ‘ওই কেস অস্বাভাবিক,’ চিফের চোখ থেকে নিজের দৃষ্টি সরালো না লুদভিগ কেইলম্যান।

    ‘নতুন কিছু জানতে পেরেছ?’

    ছোট্ট ব্যাগ দেখাল সার্জেন্ট। ‘নাইন এম. এম. গুলির খোসা।’

    ‘তা তো দেখতেই পাচ্ছি,’ বলল এবিল-ফিটচ্। ‘কিন্তু ফায়ারিং রেঞ্জের মেঝে থেকে এসব টুকিয়ে এনেছ কেন?’

    ‘ওগুলো ছিল লেকের তীরে, যেখানে মরেছে অ্যালেক বেকার।’

    চোখ থেকে চশমা খুলে টিশ্য পেপার দিয়ে প্লাস্টিকের লেন্স ডলতে লাগল এবিল-ফি। ডেস্কের দিকে ঝুঁকে কঠোর দৃষ্টিতে তাকাল কেইলম্যানের চোখে। ‘আসলে কী বলতে চাও? ওটা তো কোনও কেসই নয়। পানিতে ডুবে মরেছে অ্যালেক বেকার। সাধারণ একটা দুর্ঘটনা।’

    ‘আমার তা মনে হয় না।’

    ‘গুলির খোসা দিয়ে কী প্রমাণ করবে?’

    ‘এখনও জানি না। তবে মনে হলো, ওগুলোর বিষয়ে আপনাকে জানিয়ে রাখা ভাল।’

    ‘আমরা আগেই জানি কী ঘটেছে। সাক্ষীকে জেরা করার সময় তুমি নিজেও সেখানে ছিলে। জবানবন্দিও দিয়েছে সে।’

    ‘কিন্তু ওই সাক্ষী ছিল মিথ্যুক এক মেয়ে।’

    চেয়ারে হেলান দিয়ে ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলল চিফ এবিল-ফিচ্। পেটে দু’হাত ভাঁজ করে বিরক্ত স্বরে জানতে চাইল, ‘ওই সাক্ষী মিথ্যুক, একথা আবার কোথায় টুকিয়ে পেলে? যা বলছ, জেনে বলছ?’

    ‘ভাল করেই জানি।’

    ‘তোমার বক্তব্য একটু বেশি কড়া হয়ে যাচ্ছে না, সার্জেণ্ট?’

    ‘তা ঠিক।’

    ‘তোমার কথা সঠিক, সেটা প্রমাণ করতে পারবে?’

    ‘পারব,’ জোর দিয়ে বলল কেইলম্যান।

    আরেকটা দীর্ঘশ্বাস ফেলল লিয়ন এবিল-ফিচ্। লুদভিগের মনে হলো, চিফের কাঁধে চেপেছে এক মণ ওজন। চেয়ারে আরও একইঞ্চি দেবে গেছে মানুষটা।

    হতাশ সুরে বলল চিফ, ‘বরাবর বিপদে তোমার পাশে থেকেছি, লুদভিগ। কিন্তু বেশিরভাগ কর্মকর্তা আমার মত এতটা সহ্য করবে না।’

    ‘তা জানি, চিফ। সেজন্যে অনেক ধন্যবাদ।’

    ‘সেক্ষেত্রে উপযুক্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত, দয়া করে তোমার মুখটা একদম বন্ধ রাখো,’ বলল এবিল-ফিচ্ ‘পরিষ্কার মনে আছে আমার মেরি বার্নলে আসলে কে। সেসময়ে কনসুলেট থেকে খুব চাপ এসেছিল। নতুন করে আবারও ওই ঝামেলায় জড়াতে চাই না।’ হালকা হওয়া মাথার চুলে হাত বোলাল সে। ‘মনে হচ্ছে, ওই কেস নিয়ে তোমার কাজ না করাই ভাল। লুদভিগ, অ্যালেক বেকার হয়তো বড়লোকের বখে যাওয়া ফালতু কোনও ছেলে। মাতাল হয়ে গাধামি করে ডুবে মরেছে। এ নিয়ে ঘাঁটাঘাঁটি না করাই মঙ্গল। নিজেকে বিশ্রাম দাও। এসব না করে খুঁজে নাও সহজ কোন কাজ।

    কাঠের ডেস্কে আঙুলের কড়া ঠুকল লুদভিগ। ‘যদি প্রমাণ করে দেখাতে পারি, আবারও চালু করবেন বেকারের কেস?’

    ‘সেক্ষেত্রে লাগবে পাথরের মত শক্ত প্রমাণ।’

    ‘কিন্তু সেটা যদি জোগাড় করতে পারি?’,

    বিরক্ত হলো এবিল-ফিচ্। ‘ঠিক আছে, প্রমাণ পেলে আবারও চালু করব কেসটা।’ কঠোর হলো চিফের চোখ। ‘আশা করি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ, আমি কী বলেছি?’

    ‘হ্যাঁ, বুঝেছি,’ ঘুরে চিফের অফিস থেকে বেরিয়ে গেল লুদভিগ কেইলম্যান।

    .

    লেক থেকে সরাসরি পুলিশ স্টেশনে গেছে লুদভিগ। ওখান থেকে বেরিয়ে এখন চলেছে এমিলির স্কুলের দিকে। তবে পৌঁছুতে দেরি হচ্ছে। পথে ভীষণ জ্যাম। বিশটা মিনিট এক জায়গায় বসে স্টিয়ারিং হুইলে তবলা বাজিয়ে অধৈর্য হয়ে গেল বেচারা। নীরবে দেখছে সামনের গাড়ির পেছনের বাম্পার।

    পথের ধারে দোকানের শো-কেসে বসানো একাধিক টিভিতে চলছে বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠান। প্রথমে ওদিকে মন দিল না লুদভিগ। অবশ্য, একটা অনুষ্ঠানে যে রাজনৈতিক নেতার সাক্ষাৎকার নেয়া হচ্ছে তাকে চেনে লুদভিগ। আজকাল দেয়ালে দেয়ালে থাকে তার ছবির পোস্টার। বিশাল এক বড়লোকের একমাত্র সন্তান। টাকার অভাব নেই, তাই বিলাসিতার রাজ্যে হয়ে উঠেছে কট্টর সমাজতন্ত্রী। কী যেন নাম? ক’মুহূর্ত পর লুদভিগের মনে পড়ল: এডি অ্যামন। মধ্যবিত্তরা ভাবছে, মন্দার গভীর মহাসাগরে তলিয়ে যাওয়া ইউরোপকে বাঁচাতে হলে ক্ষমতায় বসাতে হবে এই লোককে।

    ড্যাশবোর্ডের ঘড়িতে চোখ যেতেই দীর্ঘশ্বাস ফেলল লুদভিগ। ঠিক সময়ে না গেলে বাসে উঠবে এমিলি। তখন ফিরে গিয়ে ওকে খুঁজতে হবে বাসস্টপে। ওখানে রাস্তার ধারে দাঁড়িয়ে অবাক হয়ে ভাববে এমিলি, আজ ওকে নিতে এল না কেন ব্রিজিটা?

    মহা মুশকিল!

    হঠাৎ লুদভিগের মনে পড়ল, এই মুশকিল আসান করা খুব সহজ। থাবা মেরে গাড়ির ছাতের লাল-নীল বাতি জ্বেলে দিল সে। জোর আওয়াজে চালু হয়েছে সাইরেন। জাদুর মত কাজ হলো। মাত্র দুই মিনিটে সামনে থেকে সরে গেল গাড়িগুলো। মাঝের সরু রাস্তা ধরে এগোল ডিটেকটিভ সার্জেন্ট। বাঁক ঘুরে পড়ল পরের রাস্তায়। একটু পর লুদভিগ পৌঁছুল সেইণ্ট মেরি’য কলেজের উঁচু দেয়ালের বাইরে।

    ছুটি হয়ে গেছে স্কুল। বাইরে বাসে ওঠার জন্যে জটলা পাকিয়ে হৈ-চৈ করছে ধূসর ইউনিফর্ম ও গাঢ় নীল কোট পরা ছোট্ট মেয়েগুলো। জাগুয়ার আর বিএমডাব্লিউ-র মত দামি গাড়ি থেকে নামছে অভিজাত পোশাক পরা বড়লোকদের স্ত্রীরা, খুঁজে নিচ্ছে যার যার মেয়েকে।

    পথের ধারে গাড়ি রেখে সাইরেন বন্ধ করল লুদভিগ। নেমে পড়তেই কৌতূহলী চোখে ওকে দেখল একদল মহিলা। দ্রুত বাসের দিকে চলল লুদভিগ। বাচ্চা মেয়েদের ভিড়ে এমিলি নেই। অবশ্য খুব কাছেই ওর ক’জন বান্ধবী। ওদের কাছে জানতে চাইল লুদভিগ, ‘তোমরা এমিলিকে দেখেছ?’

    জবাবে মাথা নাড়ল মেয়েগুলো। বাসে উঠে ভেতরটা দেখল লুদভিগ। এমিলি ওখানেও নেই।

    স্কুলের খোলা গেট দিয়ে বেরোল ক’জন মেয়ে। পিঠে ভারী ব্যাগ নিয়ে পথের পাশে ফুটপাথে উঠল ওরা। গল্প করতে করতে হেঁটে চলেছে বাড়ির দিকে। কী নিয়ে যেন হাসছে। তাদের একজনের হাতে বেহালার কেস। মেয়েটার নীল বনেটের নিচ দিয়ে উঁকি দিচ্ছে সোনালি চুলের বেণী। বাস থেকে নেমে মেয়েগুলোর দিকে চলল লুদভিগ। জোর গলায় ডাকল এমিলির নাম ধরে। তাতে ঘুরে ওর দিকে তাকাল মেয়েরা। বিশাল শরীরের লালচে মুখের এক পুলিশ অফিসার পুরনো আমলের রেলগাড়ির ইঞ্জিনের মত হাঁফাতে হাঁফাতে ছুটে আসছে। তবে যার কাছে বেহালা, সে কোনও দিকে না চেয়ে গল্পে মজে বান্ধবীর সঙ্গে হেঁটে চলেছে। লুদভিগকে দেখেনি ওরা। ক’মুহূর্তে ওদের পেছনে পৌঁছে গেল সার্জেন্ট। বেহালাবাদক মেয়েটার কাঁধে হাত রাখল।

    ‘এমিলি, এদিকে কোথায় চললে…’

    ঘুরে তার দিকে তাকাল মেয়েটা। ভয় পেয়েছে। পিছিয়ে গেল এক পা।

    ‘সরি,’ বলল লুদভিগ, ‘আমি ভেবেছি তুমি এমিলি কেইলম্যান। তুমি কি ওকে দেখেছ?’

    নার্ভাস ভঙ্গিতে মাথা নাড়ল মেয়েদুটো। বড় বড় চোখে দেখছে লুদভিগকে। আরেকবার মাথা নেড়ে ঘুরে হেঁটে চলল ওরা। মাঝে মাঝে কাঁধের ওপর দিয়ে দেখছে পুলিশ অফিসারকে। লোকটা ফিরে চলেছে স্কুলের গেটের দিকে। বামের মেয়েটা টোকা দিল নিজের মাথায়। নীরবে বুঝিয়ে দিচ্ছে, ওই পুলিশটা পাগল!

    খিলখিল করে হেসে ফেলল ওর বান্ধবী।

    দ্রুত গিয়ে স্কুলে ঢুকল লুদভিগ। ড্রাইভওয়ের দু’পাশে গাছের সারি। আবারও শুরু হয়েছে সাদা পালকের মত তুষারপাত। চোখ থেকে তুষার সরিয়ে লুদভিগ চিনে ফেলল এমিলির প্রিয় এক শিক্ষিকাকে। ওর দিকেই হেঁটে আসছেন তিনি।

    ‘ফ্রাউ অ্যালিয়াহ্, আপনি কি এমিলিকে দেখেছেন?’ সামনে বেড়ে জিজ্ঞেস করল লুদভিগ।

    এ প্রশ্নে বিস্মিত হয়েছেন টিচার। ‘কেন, বাসে ওঠেনি, হের কেইলম্যান? আমি তো দেখলাম বান্ধবীদের সঙ্গে গেটের দিকে গেল।’

    মাথা নাড়ল লুদভিগ। ‘না, ওদের সঙ্গে নেই।’

    ‘দুশ্চিন্তা করবেন না, হের কেইলম্যান। তা হলে বোধহয় অন্য কোনও বান্ধবীর সঙ্গে বাড়ির দিকে গেছে।’

    ‘এমিলি এটা করবে না,’ দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল লুদভিগ।

    আইভি লতা দিয়ে সাজানো সুন্দর এক তোরণ পেরিয়ে স্কুলের গেটের দিকে চলেছে ছোট্ট এক মেয়ে, হাতে ক্ল্যারিনেটের কেস। মাথার চুল কালো, চোখদুটো বাদামি। লুদভিগকে দেখে ভয়ে বিস্ফারিত হলো ওর দুই চোখ।

    ‘অ্যাবি, এমিলিকে দেখেছ?’ জানতে চাইলেন ফ্রাউ অ্যালিয়াহ্।

    ‘ও তো চলে গেছে,’ দুর্বল স্বরে বলল অ্যাবি। ‘কোথায় গেছে?’ জানতে চাইল লুদভিগ।

    পুলিশের অফিসার চেয়ে আছে দেখে ভয় ও লজ্জায় লাল হলো পিচ্চি।

    ‘কী হলো, জবাব দাও,’ নরম সুরে বললেন শিক্ষিকা। বসলেন মেয়েটার সামনে। আদর করে হাত বুলিয়ে দিলেন মাথায়। ‘ভয়ের কিছু নেই। বলো তো, কোথায় গেছে?

    ‘একটা গাড়িতে উঠেছে। এক লোকের সঙ্গে।’

    কালো হলো শিক্ষিকার মুখ। ‘ওই লোককে চেনো তুমি?’

    ‘না। চিনি না।’

    ‘কতক্ষণ আগের কথা, বলো তো?’

    গেটের দিকে তাকাল অ্যাবি। ওদিকে থামছে একের পর এক বাস। ‘আমি এমিলির সঙ্গে ছিলাম। তারপর মনে পড়ল, ভুলে ফেলে এসেছি আমার ক্ল্যারিনেট। তাই আবারও স্কুলে ঢুকলাম। তার আগে দেখলাম এমিলির পাশে থামল একটা গাড়ি। ওটা থেকে নামল একজন। হেসে এমিলিকে বলল, সে হের কেইলম্যানের বন্ধু।’ কাতর চোখে লুদভিগের দিকে তাকাল পিচ্চি মেয়েটা।

    ধুপ-ধাপ শব্দে পাঁজরে হাতুড়ি পিটছে সার্জেন্ট লুদভিগের হৃৎপিণ্ড। শীতেও ঘামছে। ‘ওই লোক দেখতে কেমন?’ অ্যাবির কাছে জানতে চাইল লুদভিগ।

    ‘তা জানি না,’ দুর্বল স্বরে বলল অ্যাবি, ‘তবে অনেক লম্বা। পরনে দামি সুট ছিল।’

    ‘কী ধরনের গাড়িতে করে এসেছিল? ওটার রঙ বলতে পারবে?’

    ‘কালো,’ বলল অ্যাবি, ‘তবে কী-গাড়ি, তা বুঝিনি।’

    বলতে পারবে কোন্ দিকে গেছে?’

    সরাসরি রাস্তা দেখিয়ে দিল অ্যাবি।

    ওদিকে এইমাত্র ছেড়ে গেল একটা বাস।

    রাস্তার বহু দূরে চেয়ে রইল লুদভিগ।

    এখানে কেউ বলতে পারবে না কোথায় এমিলি।

    ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে কে যেন!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬২ – এক্স এজেন্ট
    Next Article রবিনহুড – কাজী আনোয়র হোসেন

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }