Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৫ – কাউণ্ট কোবরা

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প389 Mins Read0
    ⤶ ⤷

    কাউণ্ট কোবরা – ২৮

    আটাশ

    কাঁচভাঙা জানালার আশি গজ দূরে গাছের ডালে বসে আছে স্নাইপার। এইমাত্র চেয়ার থেকে কার্পেটে ঢলে পড়েছেন প্রফেসর ডিয়ানো। গ্লাভ্স পরা বুড়ো আঙুলে চট্ করে সিলেক্ট ফায়ার টগল টিপে সিঙ্গল শট থেকে ফুল অটোমেটিক গুলির জন্যে তৈরি হলো স্নাইপার। পরক্ষণে স্টাডিরুমের জানালা দিয়ে এল একরাশ গুলি। চারদিকে ছিটকে গেল ভাঙা কাঁচ। দাঁত বেরিয়ে পড়েছে স্নাইপারের। হাসছে সে।

    চট্ করে কমপিউটারের ড্রাইভ থেকে ডিস্ক বের করে নিল রানা। পরক্ষণে প্রফেসরের টেবিলের ওপর দিয়ে পিছলে এগিয়ে লিয়াকে নিয়ে মেঝেতে পড়ল। বুলেটের আঘাতে ভেঙে গেছে মনিটর, ভেতর থেকে বেরোচ্ছে নীলচে ধোঁয়া।

    আরেক দফা গুলি ভেঙে দিল জানালার অবশিষ্ট কাঁচ। টেবিলে এখন এবড়োখেবড়ো গর্ত। চিরকালের জন্যে বিকল হয়েছে কমপিউটার। ছিঁড়েখুঁড়ে ভর্তা হয়ে গেছে স্টাডিরুমের পেছনে বুকশেলফের অমূল্য কিছু বই। ভেঙে পড়ার সময় জ্বলন্ত মোমদানীসহ মেঝেতে পড়েছে গ্র্যাপার বোতল। ওটার কড়া অ্যালকোহলে আগুন লাগতেই দপ্ করে জ্বলে উঠেছে পুরু কার্পেট।

    জানালার নিচে পুরু দেয়ালে ঠেস দিয়ে বসে আছে রানা ও লিয়া। গুলির আঘাতে চারপাশে ছিটকে পড়ছে কাঠ ও কাঁচের টুকরো। বেল্ট থেকে টান দিয়ে .৪৫ পিস্তলটা বের করে আন্দাজে জানালা দিয়ে বাইরে গুলি পাঠাল রানা। পোড়া কাঠের গন্ধ পেয়ে ওদিকে তাকাল। জ্বলছে দরজার চৌকাঠ ও কপাট।

    টেবিলের পাশে রক্তের পুকুরে পড়ে আছেন প্রফেসর ডিয়ানো। হামাগুড়ি দিয়ে তাঁর পাশে পৌঁছুল লিয়া। অস্বচ্ছ চোখে ছাত দেখছেন বৃদ্ধ। বুকের ফুটো দিয়ে বেরোচ্ছে তাজা রক্ত। লিয়া ভাবছে, তাঁকে বাঁচাতে হলে সরাতে হবে জানালার কাছ থেকে।

    ‘ওই চিঠি…’ ঢোক গিললেন প্রফেসর ডিয়ানো। আর কিছুই বলছেন না

    ‘ওটা কোথায় রেখেছেন, স্যর?’ জানতে চাইল লিয়া। ওর চোখে তাকালেন প্রফেসর। দু’ঠোঁটের কশে জমেছে ফেনা ও ঘন লাল রক্ত।

    গুলি থেমে যাওয়ায় জানালা দিয়ে বাইরে তাকাল রানা। আশপাশে কোনও নড়াচড়া নেই। তবে উঠান থেকে এল কথাবার্তা ও পায়ের আওয়াজ। খড়মড় শব্দ তুলছে রেডিয়ো।

    ঘরে ছড়িয়ে পড়েছে আগুন। বুকশেলফে জ্বলছে অসংখ্য বই। ক্রমেই ঘন হয়ে উঠছে কালো ধোঁয়া।

    খক-খক করে কাশলেন প্রফেসর ডিয়ানো। কী যেন বলতে গিয়ে বুক চিরে বেরোল দীর্ঘশ্বাস। কাত হয়ে গেল মাথাটা।

    তাঁকে দেখে নিয়ে বলল রানা, ‘উনি মারা গেছেন।’

    বৃদ্ধের হাত ধরে ঝাঁকাচ্ছে লিয়া। ‘কিছু বলবেন, স্যর?’

    ‘লিয়া, উনি মারা গেছেন,’ একটু জোরে বলল রানা, ‘বেরোতে হবে এখান থেকে।’ আগুনে জিনিসপত্র পোড়ার ফুটফাট শব্দ ছাপিয়ে বাইরে থেকে আসছে লোকজনের গলা ও বুটের আওয়াজ। পিস্তল চেক করল রানা। চেম্বার ও ম্যাগাযিনে আর আছে মাত্র তিনটে গুলি।

    স্টাডিরুমের দরজায় লকলক করছে করলা আগুন। তারই মাঝ দিয়ে ছুটে বেরোতে হবে। উঠে স্ট্যাণ্ড থেকে মৃত প্রফেসরের জ্যাকেট নিল রানা। অন্যহাতে টেনে তুলল লিয়াকে। ওর গায়ে জড়িয়ে দিল ভারী টুইড জ্যাকেট। লিয়ার কবজি ধরে আগুনের ভেতর দিয়ে দৌড় দিল রানা। গোড়ালিতে কামড় বসাচ্ছে আগুন। রানা ঝট করে সামনে বেড়ে লাথি দিতেই কেঁপে উঠে খুলে গেল জ্বলন্ত কপাট। একহাতে চোখ ঢেকে ছুটে আগুনের প্রাচীর পেরোল ওরা। বেরিয়ে এসেছে বাইরের করিডোরে।

    সিঁড়ি বেয়ে দোতলায় উঠছে বুটের ধুপ-ধাপ আওয়াজ। ঘুরে লিয়াকে নিয়ে ডানদিকে চলল রানা। সামনের দরজা পেরিয়ে পৌঁছে গেল ছোট এক সিঁড়ির কাছে। ধাপ বেয়ে উঠে যেতেই সামনে পড়ল আরেকটা দরজা। ওরা দু’জন এখন ঠিক কোথায় আছে সেটা বুঝে গেছে রানা। বাড়িতে ঢোকার আগে এদিকে দেখেছে উঁচু, চৌকো ক্লক টাওয়ার। ওপরে কপাটবন্ধ দুটো জানালা। দু’দিকে ঢালু ছাত। টান দিয়ে দরজা খুলল রানা।

    ওর ধারণাই ঠিক।

    ঘোরানো সিঁড়ি উঠেছে আরও ওপরে। সিঁড়ির প্রথম ধাপে পা রেখে, ঘুরে হুড়কো দিয়ে ওক কাঠের ভারী দরজা আটকে দিল রানা। একবার দেখে নিল বদ্ধ জায়গাটা। এসে পড়েছে লোকগুলো, কথা বলছে নিচু গলায়। পরক্ষণে লাথি পড়ল দরজার ওপর। ভয়ে চমকে উঠেছে লিয়া।

    ‘এসো,’ ওর হাত ধরে সিঁড়ি বেয়ে উঠতে লাগল রানা। ভারী ওজনে মচমচ করছে বহু পুরনো কাঠের ধাপ।

    লিয়াকে সামনে রেখে এগোল রানা। নিচে ‘বুম্!’ শব্দে গর্জে উঠল শটগান। টাওয়ারের ভেতর আওয়াজটা বিকট শোনাল। পুরনো দরজা থেকে ছিটকে এল কাঠের চল্টা। এখনই দরজা ভেঙে ভেতরে ঢুকবে লোকগুলো।

    সিঁড়ি বেয়ে টাওয়ারের ওপরে উঠে এল রানা ও লিয়া। জানালা খুলতেই সামনে পড়ল লাল টাইল্স্ দেয়া ঢালু, চওড়া ছাত। লিয়ার হাত ধরে জানালা টপকে টালির ওপর নেমে পড়ল রানা। উঁচু ছাত থেকে বহু দূরে দেখল দিগন্তে সবুজ জঙ্গল ও ডুবন্ত লাল সূর্য।

    দু’দিকে ঢালু টালির ছাত। লিয়াকে নিয়ে পা টিপে এগোল রানা। পায়ের তলায় পিছলে যাচ্ছে পোড়া মাটির পুরনো টাইল্স্। লিয়া পড়ে যাচ্ছে দেখে পা দৃঢ় করে ওর পতন ঠেকাল রানা। ছাতের কিনারা থেকে উঁকি দিয়ে দেখল, নিচে ক্যানভাসের ক্যানোপি ও শক্ত সিমেন্টের চাতাল।

    এদিকে খুলে গেছে টাওয়ারের জানালা। ওখানে এক লোক, পরনে কালো জ্যাকেট, হাতে নাকবোঁচা মেশিন পিস্তল। অস্ত্রের মুখে ঝলসে উঠল কমলা আগুনের শিখা। রানা ও লিয়ার পায়ের কাছে বিধল একরাশ গুলি। ঘুরেই পাল্টা গুলি পাঠাল রানা। বুকে বুলেট বিঁধতেই টাওয়ারের ভেতর পড়ল লোকটার লাশ।

    বেল্টে পিস্তল গুঁজে লিয়ার মায়াবী সবুজ চোখে তাকাল রানা। নরম সুরে বলল, ‘আমার ওপর ভরসা রাখো, লিয়া।’

    নীরবে রানাকে দেখছে মেয়েটা।

    পরক্ষণে ওকে নিয়ে উঁচু ছাত থেকে খসে পড়ল রানা।

    নিচ থেকে ক্যানভাসের সরু ক্যানোপি দ্রুত উঠে আসছে দেখে ভীষণ ভয় পেল লিয়া। আটকে ফেলেছে শ্বাস। কয়েক মুহূর্ত পর ওদেরকে নিয়ে প্যাটিয়োর দেয়াল থেকে উপড়ে এল অ্যালিউমিনিয়ামের পলকা ফ্রেম। স্লো-মোশনে ক্যানভাস সহ মুচড়ে নামল নিচের মেঝেতে। বাড়ির বাইরে এই জায়গাটা ব্যবহার করা হয় অতিথি আপ্যায়নে।

    কপাল মন্দ, ইঁটের বারবিকিউ-এর ওপর কোমর দিয়ে পড়েছে রানা। লিয়া নেমেছে নরম প্লাস্টিকের গোল টেবিলের ওপর। আস্তে করে ওকে নিয়ে কাত হয়ে মাটিতে পড়ল টেবিল। বলতে গেলে কোনও ব্যথাই পেল না লিয়া। ধড়মড় করে উঠে কোমর চেপে ধরল রানা। ব্যথায় বিকৃত মুখ। পরমুহূর্তে সম্বিত ফিরে পেয়ে লিয়ার হাত ধরে ঝেড়ে দৌড় দিল ও বাগানের ভেতর দিয়ে। ভয়ে হাঁফাচ্ছে লিয়া। পেছনে ওরা শুনল কয়েকজনের চিৎকার। ওদের দিকে এল গুলি। কানের পাশ দিয়ে একটা গুলি যেতেই গতি ‘না কমিয়ে সামনের ঘন ঝোপে লিয়াকে নিয়ে ঢুকল রানা। আধমিনিট পর সামনে পড়ল পার্কের মত একটা জায়গা। গাছের মাঝ দিয়ে দৌড়ে চলেছে রানা ও লিয়া। মুখে লাগছে পাতা ভরা ডাল। একটু দূরে পাথরের উঁচু দেয়াল। তবে ধসে গেছে ওটার একটা অংশ। ওই সরু ফাঁক দিয়ে যেতে পারবে যে- কেউ।

    কয়েক মুহূর্ত পর দেয়ালের ভাঙা অংশ দিয়ে পুরনো এক ফার্মহাউসের এলাকায় ঢুকল ওরা। কাদা ভরা জমিতে অসংখ্য ঝোপঝাড়। একটু দূরে জীর্ণ কাঠের দালান। এতই পুরনো, গায়ে জন্মেছে সবুজ শেওলা। পেছনে তাকাল রানা, দেয়ালের ধসে পড়া সরু অংশের দিকে ছুটে আসছে ছয়জন লোক। মুখে দৃঢ় প্রতিজ্ঞা। হাতে আগ্নেয়াস্ত্র।

    পিস্তলে মাত্র দুটো গুলি আছে, সামনের জনের দিকে অস্ত্র তাক করেও সিদ্ধান্ত পাল্টে নিল রানা। গুলি করলে খুন হবে বড়জোর দু’জন। এরপর খালি পিস্তল হাতে কিছুই করতে পারবে না ওরা। লিয়াকে সঙ্গে নিয়ে ছুটে গিয়ে ঢুকল বড়সড় একটা ঘরে। চারপাশে দেয়ালের তাকে নানান বাক্স ও যন্ত্রপাতি। খালি একটা র‍্যাক টেনে সরাল রানা। ওটা দিয়ে বন্ধ করল প্রবেশপথ। কিন্তু তখনই কপাটে আছড়ে পড়ল ভারী দেহের কেউ। র‍্যাক সরে সামান্য খুলে গেল দরজা। বিপদ বুঝে লাথি মেরে কপাট বন্ধ করল রানা। তবে দরজা ও চৌকাঠের মাঝে আটকা পড়েছে লোকটার মোটাসোটা হাত। মুঠোয় স্করপিয়ন মেশিন পিস্তল। বদ্ধ জায়গায় গুলির শব্দে কানে তালা লেগে গেল ওদের।

    ফুঁপিয়ে উঠল লিয়া।

    কাছের তাক থেকে জংধরা একটা যন্ত্র নিল রানা। ওটা এয়ার-পাওয়ার্ড নেইল গান। দরজা ও চৌকাঠের ফাঁক থেকে হাত টেনে নিতে ব্যস্ত লোকটা। দেরি না করে সামনে বেড়ে তার বাহুর ওপর যন্ত্রটা ধরে ট্রিগার টিপল রানা। জংধরা চারইঞ্চি লম্বা পেরেক ঘ্যাঁচ করে চৌকাঠে গেঁথে দিল লোকটার বাহু। হাহাকার করে উঠল মোটা। হাতের গভীর ক্ষত থেকে ছিটকে বেরোচ্ছে রক্ত। আরও তিনবার ট্রিগার টিপে আরও তিনটে পেরেক তার বাহুতে গাঁথল রানা। বিকট চিৎকার ছাড়ছে লোকটা। হাত থেকে মেঝেতে পড়েছে স্করপিয়ন মেশিন পিস্তল। ওটা তুলে রানা দেখল, একটা গুলিও নেই। বিরক্ত হয়ে ছুঁড়ে ফেলল খালি অস্ত্রটা।

    ছাউনির কাঠের পাতলা দেয়াল ভেদ করে ঢুকছে একের পর এক গুলি। বুলেট লেগে ধসে পড়ল স্তূপ করা কিছু ক্রেট। ওপাশে কাঠের তক্তার দেয়ালে সরু একটা ফাঁক। বেরোতে পারবে যে-কেউ। লিয়ার হাত ধরে ওদিক দিয়ে কাদা ভরা গলিতে বেরোল রানা। কয়েক পা যেতেই পাশে পড়ল গোলাঘর। দেরি না করে ওটার ভেতর ঢুকে পড়ল ওরা।

    কিন্তু ঘরের দরজা বন্ধ হতে দেখেছে খুনিরা। যার যার অস্ত্র হাতে এগোল তারা। দূরে কা-কা শব্দে ডাকছে দুটো কাক। এ ছাড়া থমথম করছে গোটা ফার্মহাউস।

    গোলাঘরের দরজার কাছে পৌঁছুতেই ভারী ইঞ্জিন চালু হওয়ার আওয়াজ শুনল আততায়ীরা। মেঝের সঙ্গে চেপে ধরা হয়েছে গাড়ির অ্যাক্সেলারেটর। প্রতিক্রিয়া দেখাবার কোনও সুযোগ পেল না খুনিরা। হঠাৎ উড়ে গেল পাতলা কাঠের তক্তার দেয়াল। বিকট গর্জন ছেড়ে গোলাঘর থেকে হুড়মুড় করে বেরোল পুরনো এক ফ্ল্যাটবেড ট্রাক। ওটার সামনের চাকার নিচে পিষে কাদায় গেঁথে গেল দু’জন আততায়ী। বাকিরা প্রাণের ভয়ে ঝাঁপ দিল নানাদিকে। একজন গড়ান দিয়ে উঠে বসে গুলি চালাল ট্রাকের ক্যাব লক্ষ্য করে। এদিক-ওদিক দুলতে দুলতে চলেছে যান্ত্রিক দানব। ওটার পিঠে পলিথিন দিয়ে মোড়া খড়ের বিশাল তিনটে গাদা। ওখানে ঢুকল বেশিরভাগ গুলি। রেডিয়োতে অন্যদেরকে দুঃসংবাদ জানাল খুনিদের নেতা।

    ফার্মহাউস পেরিয়ে আঁকাবাঁকা গ্রাম্যপথে টিলার কাঁধে উঠছে প্রাচীন ট্রাক। ঘনিয়ে এসেছে সন্ধ্যার কালো আঁধার। ট্রাকের দুর্বল হলদে আলোয় রানা দেখল, পথের একদিকে খাড়া পাহাড়ি পাথুরে দেয়াল, অন্যদিকে গভীর খাদ।

    ‘এটা আরও জোরে চলে না?’ ডিযেল ইঞ্জিনের কর্কশ আওয়াজের ওপর দিয়ে জানতে চাইল লিয়া।

    মেঝেতে অ্যাক্সেলারেটর চেপে ধরেছে রানা। ধুলো ভরা ডায়ালের কাঁটা দেখাচ্ছে ষাট মাইল গতি। ইঞ্জিনের সাধ্য নেই যে আরও জোরে ছুটবে। রিয়ার ভিউ মিররে রানা দেখল, ঝড়ের বেগে এগিয়ে আসছে শক্তিশালী দুই গাড়ির উজ্জ্বল আলো।

    ওর উদ্বিগ্ন মুখ দেখে প্যাসেঞ্জার জানালা দিয়ে পেছনে তাকাল লিয়া। শীতের হু-হু হাওয়ায় উড়ছে দীর্ঘ কালো চুল। গলা উঁচিয়ে জানতে চাইল, ‘ওরা কি আসলেই খুনি?’

    রানা কিছু বলার আগেই গুলি লাগল ট্রাকের গায়ে। একটা বুলেট চুরমার করল উইং মিরর।

    ‘সুযোগ পেলেই চাকায় গুলি করবে,’ বলল রানা, ‘তুমি বরং শক্ত হাতে হুইলটা ধরো।’

    ‘তুমি কী করবে?’ জানতে চাইল লিয়া।

    জবাব না দিয়ে রানা বলল, ‘মেঝের সঙ্গে অ্যাক্সেলারেটর চেপে রেখো।’ লিয়া স্টিয়ারিং হুইল ধরতেই দরজা খুলে ক্যাব থেকে বেরোল রানা। কান ও পোশাক ধরে হ্যাঁচকা টান দিচ্ছে ঠাণ্ডা হাওয়া। ট্রাকের মাত্র দু’ফুট দূরে সাঁই-সাঁই করে পিছিয়ে পড়ছে পাথুরে দেয়াল। মাঝে মাঝে অতল খাদ। পেছনের গাড়িদুটোর উজ্জ্বল আলো এখন ট্রাকের ওপর। ইঞ্চি-ইঞ্চি করে খড়ের বেলের দিকে চলেছে রানা।

    দূর থেকে এল গুলির আওয়াজ। ট্রাকের পেছনে খড়ের গাদার জন্যে রানাকে দেখছে না খুনিরা। এদিক-ওদিক দুলে ছুটে চলেছে পুরনো ট্রাক। পাহাড়ের গায়ে জন্মানো এক ঝোপের ডালের চাপড় খেয়ে ট্রাকের পাশে দাঁতমুখ খিঁচিয়ে ঝুলে থাকল রানা। ক’মুহূর্ত পর পৌঁছুল পেছনদিকের খড়ের গাদার পাশে।

    ট্রাকের পেছনে কালো পাতলা পলিথিন দিয়ে মোড়া তিনটে খড়ের বেল। একেকটা আট ফুট উঁচু বৃত্তাকার বল বাতাসের ঝাপটা খেয়ে খড়-খড় আওয়াজ তুলছে পলিথিন। পুরু কিছু দড়ি দিয়ে টানটান করে বাঁধা হয়েছে খড়ের বেল। ট্রাকের পাশে ঝুলতে ঝুলতে অন্যহাতে বেল্ট থেকে পিস্তল নিল রানা।

    চারটে দড়ি।

    গুলি আছে মাত্র দুটো।

    পাথুরে দেয়াল থেকে সরে খাদের পাশে গেল ট্রাক। এ মুহূর্তে একহাতের জোরে ঝুলছে রানা। কয়েক শ’ ফুট নিচে খাদের পাথুরে এবড়োখেবড়ো মেঝে। পেছনের গাড়ির হেডলাইট পড়ল রানার গায়ে। পরক্ষণে কড়াৎ শব্দে গর্জে উঠল আগ্নেয়াস্ত্র। বুলেট ছিঁড়ে দিল রানার জ্যাকেটের বামকনুইয়ের কাপড়। চিরে গেছে বাহুর পেশি। তীব্র ব্যথায় মুখ কুঁচকে ফেলল রানা। ৪৫ ক্যালিবারের পিস্তলের মাল কাছের দড়িতে ঠেকিয়ে টিপে দিল ট্রিগার। মুঠোর ভেতর লাফিয়ে উঠেছে পিস্তল। ছিঁড়লেও টান পড়ল না দড়ির দুই প্রান্তে। ঘটলও না কিছু।

    ভুল দড়িতে গুলি করেছে রানা। ওর কানের কাছে ট্রাকের ধাতব গায়ে লাগল কয়েকটা গুলি। আরেকটা দড়ির ওপর পিস্তলের মা ঠেকাল রানা। এটাই শেষ গুলি। একমুহূর্ত পর টিপে দিল ট্রিগার।

    ছিটকে উঠল ছেঁড়া দড়ি। আরেকটু হলে ঝটকা দিয়ে রানার মুঠো থেকে ছুটিয়ে নিত পিস্তল। ট্রাক ওপরের দিকে উঠছে বলে হঠাৎ করেই দুলে উঠে গড়াতে লাগল খড়ের বেল। ধুপ-ধাপ আওয়াজে পড়ল পেছনের রাস্তায়। ট্রাকের টেইল-লাইটের লাল আলোয় রানা দেখল, মস্ত একেকটা লাফ দিয়ে গাড়িগুলোর দিকে চলেছে টাইট করে বাঁধা খড়ের গোলা।

    কড়া ব্রেক কষে থামতে চাইল পেছনের দুই গাড়ির ড্রাইভার। আঁধার থেকে এল চাকা ঘষ্টে যাওয়ার কর্কশ আওয়াজ। গাড়িদুটো সরে যেতে চাইলেও পথ বড় বেশি সরু। ধুম্ শব্দে সামনের গাড়ির নাকে উঠল পাথরের মত শক্ত খড়ের বেল। চারদিকে ছিটকাল ভাঙা কাঁচ। একপাশে সরতে গিয়ে উল্টে গেল সামনের গাড়ি। আর তখনই পেছন থেকে ওটাকে গুঁতো দিল দ্বিতীয়টা। রানা দেখল, জোর ধাক্কা খেয়ে চরকির মত ঘুরেই আড়াআড়িভারে রাস্তা পেরোল সামনের গাড়ি। পাহাড়ি গভীর খাদে পড়ে সাঁই করে নেমে গেল কয়েক শ’ ফুট নিচের পাথুরে জমিতে। দূর থেকে শোনা গেল বিস্ফোরণের চাপা আওয়াজ। এদিকে পাহাড়ি দেয়ালে নাক গুঁজে মুড়ির ভাঙা টিনের বাক্সের মত তুবড়ে গেছে পেছনের গাড়িটা।

    কর্কশ ঘড়-ঘড় শব্দে ছুটে পালাচ্ছে প্রাচীন ট্রাক। রক্তে ভিজে গেছে রানার বামকনুই। ট্রাকের পেছনে উঠে দেখল, দূর থেকে দূরে হারিয়ে যাচ্ছে দুর্ঘটনার এলাকা।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬২ – এক্স এজেন্ট
    Next Article রবিনহুড – কাজী আনোয়র হোসেন

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }