Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৫ – কাউণ্ট কোবরা

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প389 Mins Read0
    ⤶ ⤷

    কাউণ্ট কোবরা – ৩৩

    তেত্রিশ

    ইতালির মিলান শহর।

    বাজে দুপুর একটা।

    লাঞ্চের জন্যে বন্ধ করা হয়েছে দ্য মিউসেয়ো ভিসকণ্টি জাদুঘর। যে যার মত পোর্টিকো এন্ট্রান্স দিয়ে বেরিয়ে গেছে দর্শনার্থীরা। সবার শেষে জাদুঘর থেকে বিদায় নিয়েছে বৃদ্ধ সিকিউরিটি গার্ড ড্যানিয়েলে আদানি। মেইন দরজা আটকে কাঁপা হাতে কোমর থেকে নিয়েছে একগোছা চাবি। দরজায় বল্টু মেরে চাবি দিয়ে লক করেছে ভারী তালা। ডেস্কের পেছনের হুকে ইউনিফর্ম ও ক্যাপ ঝুলিয়ে রিসেপশনিস্ট সিনোরা গ্র্যাব্রিয়েলাকে কৌতুক শোনাতে শোনাতে চলে গেছে একদিকের দরজা লক্ষ্য করে। ওদিক দিয়েই বেরোয় স্টাফরা। দরজার পাশে আছে ঢাকনি দেয়া প্যানেল। ওটা খুলে কয়েকটা সংখ্যা টিপে দেয়ার পর চালু হয়েছে অ্যালার্ম সিস্টেম। আপাতত তার কাজ শেষ করেছে বৃদ্ধ সিকিউরিটি গার্ড। সিনোরা গ্র্যাব্রিয়েলাকে নিয়ে হাসতে হাসতে দালান ছেড়ে বেরিয়ে গেছে। এরই ভেতর নিচতলায় ওঅর্কশপ বন্ধ করে পাশের ক্যাফেতে হাজির হয়েছে বাদ্যযন্ত্র মিস্ত্রি ডিনো ও এমেলিয়ো। পেরোনি বিয়ার ও পাস্তার প্লেট সামনে নিয়ে লাঞ্চে বসেছে তারা। প্রতিদিন ওই ক্যাফেতে জড় হয় জাদুঘরের স্টাফরা।

    থমথম করছে জাদুঘরের ভেতরটা। তবে বেসমেন্টে গোলকধাঁধার মত প্যাসেজওয়েতে হঠাৎ করে ক্র্যাচ্-ক্র্যাচ্ আওয়াজে খুলে গেল একটা দরজা। করিডোরে গলা বাড়িয়ে দিল মাসুদ রানা। চট্ করে হাতঘড়ির দিকে তাকিয়ে নিয়ে ভাবল, এবার আর রেমারিকের সঙ্গে দেখা হবে না ওর।

    এইমাত্র অব্যবহৃত কাবার্ড থেকে উদয় হয়েছে রানা। ওর পর করিডোরে পা রাখল লিয়া। বহুক্ষণ অন্ধকারে পাথরের মূর্তির মত দাঁড়িয়ে থেকে ঝিঁঝি ধরেছে পায়ে। সামনের দরজা খুলে সিঁড়ির দিকে চলল ওরা। একটু পর ধাপ ডিঙিয়ে উঠবে জাদুঘরের প্রথমতলায়।

    লাঞ্চের সময় ঘনিয়ে এসেছে বলে ওঅর্কশপে যার যার কাজ গুছিয়ে নিচ্ছে দুই মিস্ত্রি, এমনসময় গোপনে তাদেরকে এড়িয়ে ছোট ওই কাবার্ডে আস্তানা গেড়েছিল রানা ও লিয়া। মিস্ত্রিদের বেঞ্চ দুটো এখন খালি। একদিকের টেবিলে রাঁদা আর খুলে রাখা পুরনো এক বেহালা। বাদ্যযন্ত্রটা ক্ষত- বিক্ষত। ঘরে আইকা আঠা, মোম-পালিশ ও ভার্নিশের গন্ধ।

    টুলবক্স থেকে ক্ষুরধার দাঁতওয়ালা এক হাতকরাত নিয়ে চোখের সামনে তুলে ধরল রানা। কয়েক মুহূর্ত পর সন্তুষ্ট হয়ে মাথা দোলাল। অবাক হয়ে ওকে দেখছে লিয়া। এবার রানা কী করতে পারে, সেটা ভাবতে গিয়ে গলা শুকিয়ে গেল ওর। ভয়-ডর কিচ্ছু নেই মানুষটার!

    ওরা দু’জন ছাড়া জাদুঘরে আর কেউ নেই। সামনের দরজা খুলে পাশের ঘরে ঢুকল রানা। ওখানেই পেল যা খুঁজছিল। জাদুঘরের মেইন ফিউয বক্সটা প্রাচীন আমলের। ইঁটের মত সব সুইচ। এক এক করে প্রতিটা সুইচ অফ করল রানা। কাজটা শেষ করে নিচের দিকে নামিয়ে দিল মাস্টার সুইচের হাতল। ফিউযগুলোর তার খুলে লুকিয়ে রাখল ভারী একটা ক্রেটের নিচে।

    কাজটা শেষ হতে লাগল ওর বড়জোর তিন মিনিট। স্টাফ ওনলি লেখা একটা দরজা খুলে প্রথমতলায় উঠে এল ওরা। জানালার কাঁচ ভেদ করে ঘরে ঢুকেছে সূর্যের ভোঁতা আলো। এখন আর ঘরে একটা বাতিও জ্বলছে না। অন্ধকারে টিপটিপ করছে না সিকিউরিটি ক্যামেরার লাল এলইডি বাতি

    দীর্ঘ করিডোর পেরিয়ে বেহালার ঘরে ঢুকল রানা ও লিয়া। ঘরের একদিকে রয়েছে কিবোর্ডের বাদ্যযন্ত্রের প্রদর্শনী।

    .

    দোতলায় পোর্ট্রেট গ্যালারিতে ব্যাটারি চালিত রেডিয়োতে গান শুনতে শুনতে ভ্যাকিউম ক্লিনার দিয়ে চারপাশের ধুলো শুষে নিচ্ছিল ডোনা বিয়াঞ্চি। কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ চলে যেতেই থেমে গেল যন্ত্রটা। ভারী দেহের বয়স্কা মহিলা ডোনা। চর্বির আধিক্যে মাথাটা তেমন খেলে না। কয়েক মুহূর্ত পর সে বুঝল কী ঘটেছে। মোটা আঙুল দিয়ে অফ-অন করল ভ্যাকিউম ক্লিনারের সুইচ। বিড়বিড় করল, ‘যাহ্, কপাল মন্দ!’ আবারও চলে গেছে লাঞ্চের সময়ে বিদ্যুৎ। ক’দিন আগেও খাবারের পালা সেরে এনেছে, এমনসময় বেইমানি করল কারেন্ট। তখনও পুরো একা ছিল সে এই দালানে। সুইচের ফিউয পড়ে গিয়েছিল। এবারও অত নিচে নেমে বেসমেন্টে গিয়ে অন করতে হবে সুইচ। সে বিশাল এই নির্জন, ফাঁকা দালানে একা, সেটা ভাবতে গিয়ে ভাল লাগল না ডোনা বিয়াঞ্চির 1

    স্যাণ্ডউইচ চিবুতে চিবুতে অপেক্ষা করল। আশা করছে, যে-কোনও সময়ে ফিরবে বিদ্যুৎ। কিন্তু কয়েক মিনিট পেরোলেও জ্বলল না বাতি। বিরাট দীর্ঘশ্বাস ফেলে রেডিয়োটা তুলে নিয়ে সিঁড়ির দিকে চলল ডোনা।

    .

    মন দিয়ে পুরনো পিয়ানো দেখছে রানা। একটু পর বুঝে গেল কী করতে হবে ওকে। আশা করা যায় সহজেই খুলতে পারবে সামনের ডানদিকের পায়া। বেশি সময় নেই ওর হাতে, যে-কোনও সময়ে ফিরে আসবে স্টাফদের কেউ।

    একবার পিয়ানোর ডানদিক দুই-একইঞ্চি ওপরে তুলে শক্তপোক্ত কিছু নিচে ঠেস দিলে কেটে নিতে পারবে করাত দিয়ে পায়া। তাতে ধুম্ করে মেঝেতে পড়বে না ভারী বাদ্যযন্ত্র। দু’জন বসবার জন্যে তৈরি টুলটা ধরে রানা টের পেল, পিয়ানোর নিচে ঠেস দেয়ার তুলনায় ওটা বেশি উঁচু।

    দড়ি টপকে পিয়ানোর ওপরে করাতটা রাখল রানা। দুই হাতে তুলতে চাইল বাদ্যযন্ত্রটা। কিন্তু আধইঞ্চি তুলতে গিয়েই ভীষণ ওজনে কোমর ধরে গেল ওর। এমন কী লিয়ার সাহায্য নিলেও ওপরে তুলতে পারবে না পিয়ানো। করাতটা উদাস চোখে দেখে নিয়ে আবারও দেখল পিয়ানোর পায়া। পুরু কাঠের জিনিসটা করাত দিয়ে কাটতে লাগবে কমপক্ষে পনেরো মিনিট। অথচ, ওর হাতে অতটা সময় নেই।

    এবার? নিজেকে বলল রানা।

    আড়ষ্ট স্বরে বলল লিয়া, ‘রানা, জাদুঘরে কে যেন আছে!’

    পদশব্দ শুনেছে রানাও। ভারী পায়ে সিঁড়ি বেয়ে নামছে কেউ। নীরব বাড়ির ভেতর ছড়িয়ে পড়ছে হালকা ধুপ-ধুপ আওয়াজ। আরও আছে আরেকটা আওয়াজ। ক্রমেই বাড়ছে ম্যাডোনার গান ও মিউযিক। রেডিয়ো হাতে রানা ও লিয়ার দিকেই আসছে কেউ হাতে একদম সময় নেই!

    যা করার এখনই, নইলে আর কখনও নয়!

    চট করে চারপাশে তাকাল রানা।

    পিয়ানো ঘিরে রাখা দড়ির কর্ডনের মাঝে মাঝে মেঝেতে আছে সাতটা পিতলের পেডেস্টাল। উচ্চতা তিন ফুটের মত। পায়ের দিকটা বৃত্তাকার।

    হ্যাঁ, এটাই একমাত্র উপায়, বুঝে গেল রানা। দেরি হলো না করাত দিয়ে দুই পেডেস্টালের মাঝের দড়ি কেটে দিতে। একটানে তুলল একটা পেডেস্টাল। ওটা ভারী ও নিরেট দু’হাতে কুঠারের মত করে পেডেস্টাল ধরল রানা। ওর হাতে বরফের মত ঠাণ্ডা লাগছে জিনিসটা।

    ‘আর কিছু করার নেই,’ বিড়বিড় করল রানা। কাঁধের ওপরে পেডেস্টালটা তুলে একপাশ থেকে গায়ের জোরে নামিয়ে আনল পিয়ানোর পায়ার ওপর। চোখের কোণে দেখল, ভীষণ আতঙ্ক নিয়ে ওর দিকে চেয়ে আছে লিয়া।

    নিরেট পিতলের পেডেস্টালের সঙ্গে পুরু কাঠের সংঘর্ষে বিকট আওয়াজে খানখান হলো ঘরের নীরবতা। মড়াৎ শব্দে ফাটল ধরেছে পায়ার গায়ে। করুণ সুরে গুঙিয়ে উঠল পিয়ানো। ঝনঝন শব্দে নানান সুরে বাজছে ভেতরের তার। ডানদিকের পায়া একদিকে সরতেই সামনে ঝুঁকল বাদ্যযন্ত্র।

    .

    নিচতলায় কী যেন চুরমার হওয়ার আওয়াজে মাঝ-সিঁড়িতে থমকে দাঁড়াল ডোনা বিয়াঞ্চি। অফ করল রেডিয়ো।

    আজ হচ্ছেটা কী জাদুঘরে?

    ধুপ-ধাপ করে পাঁজরে বাড়ি মারছে বৃদ্ধার হৃৎপিণ্ড। রেলিং ধরে আগের চেয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নামতে লাগল সে।

    .

    আবারও পেডেস্টাল দিয়ে পিয়ানোর পায়ায় বাড়ি দিল রানা। ধুম্ আওয়াজের সঙ্গে সঙ্গে ঝংকার তুলল অসংখ্য তার। কিবোর্ডের তলা থেকে সরে গেল পায়া। পায়ে ভারী পিয়ানো পড়ার আগেই লাফিয়ে আত্মরক্ষা করল রানা।

    এক টনি লোহার ফ্রেম ও ভারী কাঠের কেসিং নিয়ে কাত হয়ে মেঝেতে নামল পিয়ানো। নানাদিকে ছিটকে গেল ভাঙাচোরা টুকরো। জোরাল ঝন-ঝনাৎ আওয়াজ তুলল একগাদা তার। ওই আওয়াজ শোনা যাবে জাদুঘরের যে- কোনও জায়গা থেকে।

    .

    ভীষণ ভয় পেয়েছে ডোনা বিয়াঞ্চি। বুঝে গেছে, জাদুঘরে ডাকাতি হচ্ছে। সিঁড়ি বেয়ে নেমে হাতির মত শরীরটা নিয়ে পায়ে পায়ে হল পেরিয়ে মহিলাদের ওয়াশরুমে গিয়ে ঢুকল সে। একটা কিউবিকলে ঠাঁই নিয়ে আটকে দিল দরজা। ধুপ- ধাপ করে পাঁজরে এসে লাগছে হৃৎপিণ্ড। বারকয়েক ঢোক গিলে পকেট থেকে বের করল সেল ফোন। হ্যাঁ, এবার দেরি না করে কল দেবে পুলিশের কাছে!

    .

    বিধ্বস্ত পিয়ানোর দিকে হাঁ করে চেয়ে আছে লিয়া। ওটা ছিল খুব দামি পিয়ানো। ঐতিহাসিক মূল্য ছিল সুরের জগতে। ওর বাবার শত শত ঘণ্টার কঠিন পরিশ্রম শেষ হয়ে গেছে মাত্ৰ আধ মিনিটে! অসুস্থ বোধ করছে লিয়া।

    এখনও ঝনঝন গুঞ্জন তুলছে তার। দেরি না করে ফাটল ধরা ভাঙা পায়া হাতে নিল রানা। বিড়বিড় করে বলল, ‘আমি তো কোনও ফাঁপা অংশ দেখছি না!’ পায়ার মাঝে করাত বসিয়ে ব্যস্ত হাতে কাটতে লাগল। ক্ষত তৈরি হচ্ছে পুরু কাঠে। চল্টা লাগছে রানার হাতে। ব্যথা পাত্তা না দিয়ে আগের চেয়ে জোরে করাত চালাল। ওর কাঁধের কাছে দাঁড়িয়ে বড় বড় চোখে পায়ার দিকে চেয়ে আছে লিয়া। ফুঁ দিয়ে কাঠের গুঁড়ো সরাল রানা। হাত কেটে গেছে বলে রক্ত পড়ছে পায়ার ওপর। কিন্তু ভেতরে কোনও খোঁড়ল বা ফাঁপা জায়গা নেই!

    ‘কাঠ তো দেখি একদম নিরেট,’ নিরস গলায় বলল রানা, ‘ভেতরে কিচ্ছু নেই!’

    .

    পুলিশ সুইচবোর্ডে ঝড়ের বেগে কথা বলছে ডোনা বিয়াঞ্চি। ডাকাত ঢুকেছে জাদুঘরে। হ্যাঁ, দ্য মিউসেয়ো ভিসকণ্টিতে!

    ওদিক থেকে মোটা গলায় বলা হলো, ‘দুশ্চিন্তা করবেন না। আমরা এখনই হাজির হচ্ছি।’

    যাক, আর চিন্তা নেই। ধপ করে কমোডের ঢাকনির ওপর বসে পড়ল ডোনা বিয়াঞ্চি।

    কড়া চোখে লিয়ার দিকে তাকাল রানা। ‘তুমি বলেছিলে কোনও ভুল হবে না।’

    .

    ‘ইয়ে… এখন তো মনে হচ্ছে বাম পায়া।’

    ‘মেয়েটা তো পাগল করে দিল,’ বিড়বিড় করল রানা। লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে চট্ করে দেখল হাতঘড়ি।

    ‘ভুল হয়ে গেছে, সরি,’ ফিসফিস করে বলল লিয়া।

    সবুজ দুই চোখে চোখ রেখে সব রাগ মিলিয়ে গেল রানার। ‘আমিও সরি বলব, ধরা পড়লে,’ মনে মনে বলে আবারও পেডেস্টাল কাঁধে তুলে নিল রানা। সৈকতে উঠে আসা তিমি মাছের মত কাত হয়ে পড়ে আছে দুর্মূল্য, বিধ্বস্ত পিয়ানো। কাত হয়ে গেছে বাম পায়া। ওটার ওপর নেমে এল ভারী পেডেস্টাল। জাদুঘর জুড়ে নানাদিকে ছড়িয়ে গেল বিকট আরেক ঝঙ্কার ভরা আওয়াজ। দু’হাতে দু’কান ঢাকল লিয়া।

    এক পা পিছিয়ে এল রানা। ফ্রেম থেকে ভেঙে এসেছে বাম পায়া। পেডেস্টালটা হাত থেকে ফেলে কাঠের মেঝেতে বসে পড়ল রানা। হ্যাচকা টানে তুলে নিল ফাটল ধরা পায়া।

    ওটার ভেতরটা ফাঁপা!

    ধক্ করে উঠল রানার বুক। দুই আঙুল ভরে দিল খোঁড়লের ভেতর। কী যেন ঠেকল আঙুলে। জিনিসটা রোল করা কাগজ। পায়া উল্টো করে ঝাঁকুনি দিতেই ভেতর থেকে বেরিয়ে এল হলদেটে, পুরনো মুড়িয়ে রাখা কাগজ। মাঝখানে লাল রিবন দিয়ে গিঁঠ দেয়া। চুরমার হওয়া পিয়ানোর পাশে পড়ল রোল করা কাগজ।

    ঝুঁকে ওটা তুলল লিয়া। রিবন খুলতেই বুঝল, ওটা মাত্র একটা পুরু কাগজ। খুব সাবধানে মুড়িয়ে রাখা কাগজটা খুলে চোখ বোলাল লিয়া। বিড়বিড় করে বলল, ‘হায়, ঈশ্বর!’

    ফ্যাকাসে হওয়া কালিতে লেখা চিঠি। নিচে সই।

    লিয়া নিশ্চিত, এটা ওর বাবার খুঁজে পাওয়া সেই চিঠি লিখেছেন স্বয়ং মোযার্ট!

    .

    বাইরে পুলিশের সাইরেনের আওয়াজ শুনে টয়লেট থেকে মোটা শরীরটা বের করে আনল ডোনা বিয়াঞ্চি। ভাল করেই জানে কোথায় চাবি। সমস্যা হলো না প্রধান দরজা খুলতে। পুলিশের লোক ভেতরে আসতেই আঙুল তাক করে দেখিয়ে দিল পিয়ানো রুমের দিকে। জানিয়ে দিল, ওখানে আছে ডাকাতের দল। ভয়ঙ্কর মানুষ তারা। ভীষণ নিষ্ঠুর চেহারা। কুচকুচে কালো গোঁফ হুলো বেড়ালের লেজের চেয়েও মোটা। হাতে বিরাট সব পিস্তল। কালো। ডোনা বিয়াঞ্চির স্বর্গত বাবার কপাল খুবই ভাল যে, এখনও প্রাণে বেঁচে আছে তার আদরের ছোট মেয়েটা।

    করিডোর পেরিয়ে বাঁক ঘুরে কিবোর্ডের প্রদর্শনী ভরা রুমে ঢুকল পুলিশ।

    কিন্তু ওই ঘরে কেউ নেই।

    চুরমার হয়ে পড়ে আছে দামি একটা পিয়ানো।

    কিন্তু কেন খামোকা পুরনো একটা বাদ্যযন্ত্র ভাঙবে কেউ? এর কোনও জবাব নেই কারও কাছে।

    পুলিশ বা মোটা মহিলা জানে না, সাত মিনিট আগেই পুরনো একটা ফিয়াট ইলেভেন হানড্রেড গাড়িতে চেপে মিলানের ব্যস্ত রাস্তায় হাওয়া হয়েছে দুই দুর্ধর্ষ চোর।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬২ – এক্স এজেন্ট
    Next Article রবিনহুড – কাজী আনোয়র হোসেন

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }