Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৫ – কাউণ্ট কোবরা

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প389 Mins Read0
    ⤶ ⤷

    কাউণ্ট কোবরা – ৩৪

    চৌত্রিশ

    ঝড়ের বেগে মিলান শহর ছেড়ে বেরিয়ে এসেছে রানা ও লিয়া। একটু পর পর দেখছে রিয়ার ভিউ মিররে কেউ পিছু নিল কি না। তুষার-বৃষ্টি আছড়ে পড়ছে ফিয়াটের উইগুস্ক্রিনের ওপর। পরের পুরো দু’ঘণ্টা উত্তর-পুবে অস্ট্রিয়া সীমান্ত লক্ষ্য করে চলল রানা। পাশের সিটে বসে বারবার পুরনো চিঠি পড়ছে লিয়া। মাঝে মাঝে তলিয়ে যাচ্ছে গভীর চিন্তায়। কখনও সাঁৎ করে পিছিয়ে যাচ্ছে অটোস্ট্রাডার কোন সার্ভিস স্টেশন।

    তেমনই এক মোটরওয়ে ক্যাফেটেরিয়ায় থামল ওরা। ভেতরে খদ্দের নেই বললেই চলে। তবুও ঝুঁকি না নিয়ে ঘরের পেছনে ইমার্জেন্সি একযিটের কাছের টেবিলে লিয়াকে নিয়ে বসল রানা। চোখ থাকল প্রবেশপথের ওপর।

    মোযার্টের চিঠি খুঁটিয়ে দেখল দু’জন। যাতে আবারও মুড়িয়ে না যায়, তাই প্লাস্টিকের টেবিলের ওপরে লবণদানী ও গোলমরিচদানী ব্যবহার করে কাগজটা মেলে রাখল লিয়া। ‘এত কাছ থেকে এত দামি কিছু আগে কখনও দেখিনি, ‘ বলল। আলতো হাতে স্পর্শ করল হলদেটে কাগজ।

    ‘নকল বা আসল যা-ই হোক, আমরা হয়তো এটা থেকে পাব জরুরি কোনও সূত্র,’ বলল রানা। ব্যাগ থেকে বের করল অ্যালেকের নোটবুক। ‘দেখা যাক চিঠি কোনও কাজে লাগে কি না। তোমার জার্মান ভাষাজ্ঞান কেমন, লিয়া?’

    ‘গান গাইতে পারি, তবে অনুবাদ হবে আড়ষ্ট। তুমি?’

    ‘মুখে জার্মান বলা সহজ। লিখতে মেলা সময় লাগবে।’ হাতে লেখা চিঠিটার ওপর চোখ বোলাল রানা। জানার উপায় নেই সত্যিই এই চিঠি মোযার্ট লিখেছেন কি না। তবে কেন যেন মনে হচ্ছে এটা আসল জিনিসই। গভীর মনোযোগ দিয়ে পড়তে লাগল রানা। জায়গায় জায়গায় অস্পষ্ট হয়েছে অক্ষর। প্রথম থেকে চিঠি অনুবাদ করতে লাগল রানা, ‘আমার প্রিয় বন্ধু গুস্তাভ।’

    ‘চালিয়ে যাও,’ উৎসাহ দিল লিয়া।

    ‘প্রথম অংশ তো সোজা,’ বিড়বিড় করল রানা।

    পরের একঘণ্টা অনুবাদে ব্যস্ত থাকল ওরা। টেবিলে ঠাণ্ডা হলো কফির মগ। এক এক করে জার্মান থেকে ইংরেজিতে রূপান্তর করছে চিঠির শব্দগুলো। মাঝে মাঝে ক্যাফের ভেতর চোখ বুলিয়ে নিচ্ছে রানা। সন্দেহজনক কাউকে দেখল না।

    ‘ডাই য্যাউবেরফ্লোট কী?’ জানতে চাইল ভাষাবিদ রানা। ‘ওটা সোজা,’ বলল লিয়া, ‘দ্য ম্যাজিক ফুট। কিন্তু এই শব্দ? কিছুই তো বুঝছি না!’ চিন্তিত চেহারায় চিবুতে লাগল কলমের ডগা। ‘কোবরা সাপ দিয়ে কী করবে?

    গোটা বাক্য কয়েকবার পড়ল রানা। তারপর স্থির করল, গোটা চিঠি অনুবাদ হওয়ার পর আন্দাজ করে বুঝে নেবে কী বলা হয়েছে।

    আরও তিনবার কফি শেষ করার পর মোটামুটিভাবে ইংরেজিতে চিঠিটা গুছিয়ে নিল ওরা। নোটবুক পাশে রেখে একইসঙ্গে পড়ল মোযার্টের লিখিত বক্তব্য:

    ষোলো নভেম্বর, সতেরো শত একানব্বুই,

    ভিয়েনা।

    প্রিয় বন্ধু গুস্তাভ,

    বড় ব্যস্ততার ভেতর এই চিঠি লিখছি তোমাকে। অন্তর থেকে কামনা করি, সঠিক সময়ে এটা তোমার কাছে পৌছুক। সবাই খুব ভালভাবেই দ্য ম্যাজিক ফুট গ্রহণ করেছে। খুশি হতাম যদি শুধু ভাল সংবাদ জানাতে পারতাম, কিন্তু দুঃখের বিষয়, জরুরি কারণে আজ বাধ্য হচ্ছি তোমাকে বিব্রত করতে।

    গত অনেকদিন ধরে ভাল নেই আমাদের বন্ধু ও ভাইয়েরা। যে-কোনও সময়ে বজ্রপাতের মত আমাদের সবার মাথার ওপর নেমে আসবে মহাবিপদ।

    গতকাল বিকেলে অপেরার সামনে আমার সঙ্গে দেখা করেছে আমাদের ভাই ‘এক্স’। ভীষণ ভয়ে আছে সে। যখন জানতে চাইলাম, এত দুশ্চিন্তা কীসের, সংক্ষেপে জানাল বিপদের কথা। সম্রাটের কাছ থেকে অনুমতি পেয়েছে কর্নেল কোবরা ও তার দলবল। কাজেই এখন যে-কোনও সময়ে আসবে হামলা। অপেরায় আমার সাফল্যে ভীষণ রেগে গেছে ওরা।

    ‘এক্স’ বারবার সাবধান করল। বলল: সময় ফুরিয়ে আসছে, সম্ভব হলে এক্ষুণি আমাদের পালিয়ে যাওয়া উচিত। আর এই কথা শুনে আমি সত্যিই ঘাবড়ে গেছি। জানি না এ চিঠি তোমার হাতে পৌঁছুবে কি না। অচেনা কাউকে ভুলেও বিশ্বাস করবে না। গোটা অস্ট্রিয়া জুড়ে আমাদের দলের ভেতর ছড়িয়ে পড়েছে অর্ডার অভ রা-র গুপ্তচর।

    খারাপ সংবাদ দিতে হচ্ছে বলে খুব খারাপ লাগছে আমার। প্রার্থনা করছি, ঠিক সময়মত এ চিঠি পৌঁছে যাক তোমার কাছে। প্রিয় বন্ধু, এই চিঠি পড়েই পুড়িয়ে ফেলো। আশা করি নিজেকে নিরাপদে রাখবে। আমার শুভকামনা রইল তোমার ও ক্যাটারিনার জন্যে। মঙ্গল হোক তোমাদের।

    তোমার ভাই,

    ডাব্লিউ. এ. মোযার্ট

    .

    ‘এই চিঠি থেকে কী বুঝছ?’ জানতে চাইল লিয়া।

    ‘আগে কিছু খাব। পেটে ছুটে বেড়াচ্ছে একদল ছুঁচো।’

    অর্ডার দিতেই ওয়েটার এনে দিল গরম ল্যাসাগনা। খেতে খেতে আলাপ শুরু করল ওরা। আগেই নিজের ব্যাগে চিঠি রেখেছে রানা। খাবারের প্লেটের পাশে এখন নোটবুক।

    হতাশা চেপে বসেছে লিয়ার বুকে। মন খারাপ করে বলল, ‘প্রফেসর ডিয়ানোর কাছ থেকে জানতে পারিনি, এমন কিছুই এ চিঠিতে নেই। ‘রা’ দলের লোক বা কাউন্ট কোবরার ব্যাপারে নিজের বন্ধুকে সতর্ক করেছেন মোযার্ট এর বেশি তো আর কিছুই নেই। এখন মনে হচ্ছে অযথা সময় নষ্ট করেছি আমরা।

    ‘কোবরা,’ মুখ ভরা পাস্তা গিলে নিয়ে চিন্তিত কণ্ঠে বলল রানা, ‘কে এই কাউণ্ট?’

    এপাশ-ওপাশ মাথা নাড়ল লিয়া। ‘তুমি কিছু জানো?’ নোটবুক দেখাল রানা। ‘কোবরার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক

    ছিল অর্ডার অভ রা-এর।’

    ‘কী ধরনের সম্পর্ক?

    ‘জানা নেই,’ স্বীকার করল রানা। ‘তবে বহুবার কোবরার কথা এসেছে অ্যালেকের নোটবুকের পাতায়।

    ‘কোবরা হয়তো কোনও কোড বা সিম্বল?’

    চুপ করে থাকল রানা।

    ‘তা ছাড়া আমরা জানি না, তার সঙ্গে সম্রাটের কী সম্পর্ক।’ মাথা নাড়ল লিয়া।

    ‘সম্রাটের সঙ্গে খাতির ছিল,’ বলল রানা, ‘চিঠি তো পড়েছ।’

    ‘কিন্তু খাতির কেন, সেটা না জানলে…’

    ‘আপাতত জানা নেই,’ নোটবুকে চোখ বোলাল রানা। ‘চিঠিতে আর কিছুই বলা হয়নি।

    ‘আবারও আমরা ফিরে গেছি সিঁড়ির একদম প্রথম ধাপে।’ দীর্ঘশ্বাস ফেলল লিয়া। প্লেটে কাঁটাচামচ রেখে হাতের তালুতে গাল রাখল। ‘এটাও জানি না কী হয়েছিল অ্যালেকের। হয়তো গোটা ব্যাপারটা বুনো হাঁসের পেছনে ছুটে চলার মতই। কে জানে, হয়তো এই চিঠির সঙ্গে কোনও সম্পর্কই নেই অ্যালেকের। তা ছাড়া, নকলও হতে পারে চিঠিটা।’

    ধীরে ধীরে মাথা নাড়ল রানা। ‘আমিও একমত হতাম, কিন্তু একটা বিষয় মিলছে না। ভিডিয়োতে ওই লোকের যে ঘরে মৃত্যু হয়েছে, সেখানে ছিল সোনার রামছাগলের মাথা। নিশ্চয়ই তোমার মনে আছে?’

    ভিডিয়োর দৃশ্যটা ভুলতে চাইছে লিয়া। ‘রামছাগলের মাথার সঙ্গে এসবের কী সম্পর্ক?’

    ‘মঞ্চে ছিল সোনার রামছাগলের মাথায় লম্বা শিং।’

    দ্বিধা করল লিয়া। ‘শিংওয়ালা রামছাগল নিশ্চয়ই কোনও সিম্বল। তুমি শয়তান পূজার ব্যাপারে বোধহয় ইঙ্গিত করছ?’

    ‘না, ওটা শয়তান পূজার চেয়েও পুরনো। রা ছিল মিশরীয় সূর্য-দেবতা। প্রফেসর ডিয়ানোও এ কথা বলেছেন।’

    রানার বক্তব্য বুঝতে না পেরে চুপ করে থাকল লিয়া।

    ‘রা-কে শুধু ওই নামেই ডাকা হতো না,’ বলল রানা। ‘সূর্যের মত গোলক, রামছাগলের মাথা বা অন্য সিম্বলের মাধ্যমেও বোঝানো হতো সূর্য-দেবতাকে। মিশরীয় শিল্পে ওই দেবতা ছিল পুরুষ। তবে মাথাটা ছিল ছাগলের।’

    ‘ছাগল কেন?’

    ‘শিং দিয়ে বোঝানো হতো সূর্য থেকেই এসেছে অকল্পনীয় ক্ষমতার রশ্মি। ওটা বহু পুরনো সিম্বল। হাজার হাজার বছর ধরে চলছে পৃথিবী জুড়ে। ইহুদিদের হিব্রু শব্দ ক্যারান মানে রশ্মি। ওটার উচ্চারণ আবার কেরেনের সঙ্গেও মেলে। অর্থ: শিং।’

    তথ্যগুলো মনে গেঁথে নিয়ে মাথা দোলাল লিয়া। ‘বলতে থাকো।’

    ‘অ্যালেকের ভিডিয়োতে সোনার রামছাগলের মাথা দেখে সন্দেহ হয়েছিল,’ বলল রানা, ‘তবে তখন স্পষ্ট বুঝিনি। পরে মনে হলো অন্য কথা। তবে ওই বিষয়ে কিছু বললে তুমি হয়তো পাগল ঠাউরাবে আমাকে।’

    ‘আর কিছুই অবিশ্বাস করি না, তুমি বলো,’ বলল লিয়া।

    ‘আমার ধারণা, আজও আছে অর্ডার অভ রা।’

    ‘কী বলছ!’

    ‘ওই মন্দিরে কী দেখেছে অ্যালেক? প্রথমে এক লোকের জিভ কেটে নিয়ে তারপর খুন করেছে। তোমার মনে আছে গুস্তাভ লু্যের বিষয়ে কী বলেছিলেন প্রফেসর? ওই ভদ্রলোকও মারা যান ঠিক এই একইভাবে। এটা কোনও কাকতালীয় ব্যাপার নয়। খুন হন তিনি।’

    ‘আমি শুনছি, তুমি বলো,’ গম্ভীর মুখে বলল লিয়া।

    ‘তোমার মনে আছে, মারা যাওয়ার সময় কী বলছিলেন প্রফেসর ডিয়ানো?’ জিজ্ঞেস করল রানা।

    ‘কথাগুলো মনে আছে। তবে বুঝিনি কী বোঝাতে চাইছিলেন তিনি।’

    ‘রামছাগলের মাথা নিয়ে কথাটা শেষ করতে পারেননি বহু কিছুই জানতেন। তবে সেসব কী, তা আমরা জানি না। অর্ডার অভ রা-র হাতে অ্যালেক মারা গেলে সন্দেহপ্রবণ হয়ে ওঠেন প্রফেসর। ভয় পেয়েছিলেন, তাই বহু দূরে পাঠিয়ে দিয়েছিলেন মোযার্টের চিঠি।’

    আনমনে খাবার নাড়ছে লিয়া। কিছুক্ষণ পর বলল, ‘তা হলে এই চিঠি যদি এতই বিপজ্জনক হবে, তো আমার বাবার ওপর হামলা এল না কেন? ওটা তো বহুদিন ছিল আমাদের বাড়িতে।’

    ‘তোমার বাবা জানতে চান চিঠিটার সত্যিই ঐতিহাসিক কোন মূল্য আছে কি না,’ বলল রানা। ‘কিন্তু রহস্যের গভীরে খুঁড়তে শুরু করে অ্যালেক। আর তখনই ওর ওপর নেমেছে মৃত্যু পরোয়ানা। অ্যালেক ছাড়া কেউ জানত না এ চিঠি দেখাবে অর্ডার অভ রা-র রহস্যময় পথ। ফলে সতর্ক হয়ে ওঠে অর্ডার অভ রা।’

    ‘এই চিঠি থেকে কী-ই বা জানবে কেউ?’

    ‘তা এখনও জানা নেই আমার,’ বলল রানা।

    ‘তুমি বলছ অর্ডার অভ রা-র লোক আজও আছে,’ বলল লিয়া। ‘কিন্তু তা হলে তারা কারা? তাদেরকে কোথায় পাওয়া যাবে?’

    মাথা নাড়ল রানা। ‘সহজে খুঁজে পাব না। ঠাণ্ডা মাথার খুনি। সাধারণ কাল্ট নয়। অর্ডার অভ রা-র সঙ্গে সম্পর্ক ছিল সিক্রেট পুলিশের। রাজনীতির গভীরে ছিল শেকড়। তারা শুধু অস্ট্রিয়া নয়, ছড়িয়ে ছিল গোটা ইউরোপে। খুব অস্থির এক সময় তখন। বিপ্লব মাথা চাড়া দিলেও তারা ছিল খুব ক্ষমতাশালী। ধরে নাও, ইউরোপে পরের দু’শ’ বছরে আরও শক্তিশালী হয়েছে ওই দল।

    ‘কিন্তু ইউরোপে বহু বছর হলো গণতন্ত্র চলছে। গোপন কোনও দল একের পর এক মানুষ খুন করবে, তা তো একদম অসম্ভব।’

    ‘তুমি অর্ডার অভ রা-কে খুব হালকা চোখে দেখছ,’ বলল রানা। ‘আমার ধারণা: পুরনো ওই সংগঠনের ভিত্তির ওপরে গড়ে তোলা হয়েছে নতুন এক আধুনিক সংগঠন। তাদের রাজনৈতিক ক্ষমতা মোটেও কমে যায়নি।

    ‘প্রফেসর ডিয়ানোর কথা শুনে মনে হয়েছিল, তিনি ষড়যন্ত্রমূলক থিয়োরিতে বিশ্বাস করেন। ‘

    ‘হতে পারে,’ বলল রানা।

    ‘তুমি কি সত্যিই ভাবছ, আজও অর্ডার অভ রা বলে কিছু রয়ে গেছে?’

    নীরবে মাথা দোলাল রানা। ‘আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, তা থেকে এটা পরিষ্কার জানি: সাধারণ মানুষকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে প্রভাবশালী শক্তিশালী কিছু সংগঠন। যেমন সিআইএ, এফএসবি, এমআই সিক্স বা অন্যান্য দেশের সংগঠন। এরা সিক্রেট পুলিশের চেয়েও বিপজ্জনক। তবে তাদের ভেতর শেকড় গেঁথে ভালভাবে ছড়িয়ে আছে অর্ডার অভ রা। সাধারণ মানুষ জানতেও পারবে না, নিজেদের স্বার্থ ছাড়া এক পা-ও ফেলে না তারা।’

    ‘তাদের উদ্দেশ্য কী?’

    ‘বিশ্বের ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে রাখা। যাতে যা খুশি করতে পারে।’

    ‘তো আমরা এখন কী করব? চিনে ফেলেছে ওরা আমাদের, পিছু লেগেছে। তা হলে তো আর কিছুই করার নেই। বেঘোরে খুন হব?’

    ‘খুন হওয়ার আগেই ওদের শেষ করার চেষ্টা করব আমরা। এখন থেকে পাসপোর্ট বা ক্রেডিট কার্ড ব্যবহার করব না। ভুলেও যাব না পুলিশের কাছে। মাথায় রেখো, এখন থেকে চলতে হবে খুব সাবধানে, ভেবেচিন্তে।

    শুকিয়ে গেছে লিয়ার মুখ। চুপ করে থাকল। একটু পর বলল, ‘ঠিক আছে, কিন্তু তা হলে প্রথমে আমরা কী করব?’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬২ – এক্স এজেন্ট
    Next Article রবিনহুড – কাজী আনোয়র হোসেন

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }