Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৫ – কাউণ্ট কোবরা

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প389 Mins Read0
    ⤶ ⤷

    কাউণ্ট কোবরা – ৩৯

    ঊনচল্লিশ

    ঝরঝর অবিরাম ঝরছে বরফের কুচি মেশানো শীতল বৃষ্টি। অ্যামস্টেটেন রেলস্টেশন থেকে আঁকাবাঁকা এক পথে দশ মিনিট হেঁটে টেরেসওয়ালা বাড়িটা খুঁজে নিল রানা। দরজায় টোকা দিতেই ভেতর থেকে এল কুকুরের গর্জন। কিছুক্ষণ অপেক্ষা করার পর কেউ খুলছে না দেখে আবারও জোরে নক করল রানা। এবার শোনা গেল এগিয়ে আসছে পদশব্দ। ভেতরের কমদামি অস্বচ্ছ কাঁচের দরজা খুলে বাইরের কপাট মেলল ভারী দেহের লোকটা। ঘোলাটে তার চোখ। গাল ফোলা। এলোমেলো মাথার চুল। হলওয়ে থেকে এল সাদামাটা খাবার ও ভেজা কুকুরের গায়ের বাজে গন্ধ।

    ‘হের গ্রাফহসলার?’ জানতে চাইল রানা।

    ‘হ্যাঁ, আপনি কে?’ সন্দেহের চোখে ওকে দেখলেন প্রৌঢ়।

    লুদভিগের কাছ থেকে মেরে দেয়া পুলিশ আইডি দেখাল রানা। বুড়ো আঙুল দিয়ে ঢেকে রেখেছে ডেটা। পলকের জন্যে কার্ডটা দেখিয়ে ভাবগম্ভীর চেহারায় বলল, ‘ডিটেকটিভ সার্জেন্ট লুদভিগ কেইলম্যান।’

    মৃদু মাথা দোলালেন গ্রাফহসলার। একটু সরু হলো দুই চোখ। ‘আপনি তো অস্ট্রিয়ান নন।’

    ‘আমি এসেছি জার্মানি থেকে।’

    ‘জানতে পারি, কী কারণে আমার কাছে এসেছেন?’

    ‘আপনার ছেলে জোসেফের বিষয়ে।’

    ও মারা গেছে, মনমরা সুরে বললেন হের গ্রাফহসলার।

    ‘তা জানি,’ বলল রানা। ‘আপনাকে বিরক্ত করতে হচ্ছে বলে আমি দুঃখিত। শুধু কয়েকটা প্রশ্ন করব।’

    ‘প্রায় একবছর হয়েছে মারা গেছে। নিজেকে শেষ করে দিয়েছে। আপনারা আর নতুন কী জানতে চান?’

    ‘বেশিক্ষণ সময় নেব না। আমি কি ভেতরে আসতে পারি?’

    জবাব দিলেন না গ্রাফহসলার। হলওয়ের আরেক প্রান্তে খুলে গেছে একটা দরজা। কাকতাড়ুয়ার মত এলোমেলো পোশাকে বেরিয়ে এসেছেন বয়স্কা এক মহিলা। তাঁর চোখে দুশ্চিন্তা দেখল রানা। ‘কী ব্যাপার?’

    ‘পোলেইযি,’ কাঁধের ওপর দিয়ে বললেন গ্রাফহসলার। ‘আমি কি ভেতরে আসতে পারি?’ আবারও জানতে চাইল রানা।

    ‘কী ধরনের তদন্ত?’ জানতে চাইলেন হের গ্রাফহসলার। ‘আমাদের ছেলে কোনও অপরাধ করেছিল?’

    ‘না, তা করেনি,’ বলল রানা।

    ‘তা হলে আপনাকে বসতে দিতে হবে না আমার।’

    ‘তা ঠিক। তবে বসে আলাপ করলে খুশি হতাম।’

    ‘আর একটা কথাও শুনতে চাই না!’ তারস্বরে জানালেন মহিলা। ‘আপনাদের জন্যে কম ভুগিনি আমরা!’

    ‘চলে যান, আমরা আর জোসেফের ব্যাপারে কথা বলতে চাই না,’ বললেন হের গ্রাফহসলার। ‘আমাদের ছেলে মারা গেছে। আমাদেরকে এবার একটু শান্তি দিন।’

    মাথা দোলাল রানা। ‘বুঝেছি। আপনাদেরকে বিরক্ত করেছি বলে দুঃখিত।’ ঘুরে আবারও বৃষ্টিতে বেরিয়ে এল। মুহূর্তে ভিজে গেল মাথাটা। ভাবছে, সেই দুই টিকেটের কথা। একটা জোসেফের হলে অন্যটা কার জন্যে? অ্যালেক? মনে হয় না। তা হলে জোসেফকে দুটো টিকেট দিল কেন ও? ওর তো নিজের কাছে একটা টিকেট রেখে দেয়ার কথা। দু’জন পুরুষমানুষ একইসঙ্গে অপেরা দেখতে যাওয়া খুব অস্বাভাবিক। আর যাই হোক, অ্যালেক গে ছিল না। সুন্দরী দেখে কোনও মেয়েকে পটিয়ে অপেরায় যেতে পারত। জোসেফ সম্পর্কে যা শুনেছে রানা, সে ছিল সাধারণ ছেলে। তা হলে ওই দ্বিতীয় টিকেট কার জন্যে?

    নিচের সিঁড়িতে থেমে আবারও দরজার দিকে তাকাল রানা। দরজা অর্ধেক বন্ধ করেছেন গ্রাফহসলার। গম্ভীর চেহারায় দেখছেন ওকে।

    ‘মাত্র একটা প্রশ্ন,’ বলল রানা। ‘এরপর আর বিরক্ত করব না। দয়া করে জবাবটা দেবেন?’

    দরজা একইঞ্চি ফাঁক রেখে জানতে চাইলেন হের গ্রাফহসলার, ‘কী প্রশ্ন?’

    ‘জোসেফের বান্ধবী ছিল, তাই না?’

    ‘তাকে আবার এসবে টেনে আনছেন কেন?’ জানতে চাইলেন প্রৌঢ়। ‘সে কোনও অপরাধ করেছে?’

    কয়েক মুহূর্ত ভেবে বলল রানা, ‘তা নয়। তবে আপনি সাহায্য না করলে বিপদে পড়তে পারে।’ নিজের শেষ তীর ছুঁড়ে দিয়েছে। এখন গ্রাফহসলার দরজা বন্ধ করে দিলে আর কোনও সূত্র থাকবে না।

    ঘোলাটে চোখে রানাকে দেখলেন প্রৌঢ়। নীরবে পেরিয়ে গেল অন্তত আধমিনিট। অপেক্ষায় থাকল রানা। ঘাড় বেয়ে নামছে বরফের মত ঠাণ্ডা জলধারা।

    ‘বহুদিন হলো মেয়েটার সঙ্গে যোগাযোগ নেই,’ বললেন গ্রাফহসলার।

    ‘বলতে পারেন তাকে কোথায় পাব?’

    .

    একটু পর মেয়েটা যেখানে চাকরি করে, ট্যাক্সি নিয়ে সেখানে পৌছে গেল রানা। নীরব এক সাইবার ক্যাফে। লোকজন নেই বললেই চলে। মেয়েটা বসে আছে স্টেইনলেস স্টিলের কাউন্টারের ওপাশে। কাছেই কফি ও কোক মেশিন। কাঁচের শো-কেসে সারি দিয়ে রাখা হয়েছে ডোনাট ও কেক। জায়গাটা পরিচ্ছন্ন। দেয়ালে দেয়ালে সিনেমার পোস্টার। ঘরের পেছনে কমপিউটার সামনে নিয়ে নিচু গলায় আলাপ করছে দুই তরুণ-তরুণী। মৃদু বাজছে ক্লাসিকাল মিউযিক

    কাউন্টারের ভেতর টুলে বসে মনোযোগ দিয়ে বই পড়ছে যুবতী। রানা গিয়ে সামনে দাঁড়াতে বই রেখে মুখ তুলে তাকাল। একটু ভারী ধাঁচের হলেও সুন্দরী। ছোট একটা সাদা ক্যাপের ভেতর গুঁজে রেখেছে কালো চুল। মিষ্টি হেসে জার্মান ভাষায় জানতে চাইল, রানার জন্যে কী করতে পারে।

    ওকে পুলিশের আইডি না দেখিয়ে নরম সুরে বলল রানা, ‘আমি ফিয়োনা যানকে খুঁজছি।’

    ভুরু উঁচু করে ওকে দেখল মেয়েটা। ‘আমিই ফিয়োনা। আপনার জন্যে কী করতে পারি?’

    ‘আমি অ্যালেক বেকারের বন্ধু,’ ফিয়োনার চোখে তাকাল রানা।

    বিষাদময় স্মৃতি মনে পড়তেই চোখ নামাল মেয়েটা। নিজেকে অপরাধী বলে মনে হলো রানার।

    ‘আপনার এখানে আসার সঙ্গে জোসেফের কোনও সম্পর্ক আছে?’

    মৃদু মাথা দোলাল রানা। ‘তা আছে। আমরা কি একটু আলাপ করতে পারি?’

    ‘পারেন। তবে জানি না, কী নিয়ে কথা বলতে চান।’

    ‘কফি নিতে পারি?’

    কাগজের কাপে মেশিন থেকে এক্সপ্রেসো কফি ঢেলে এগিয়ে দিল ফিয়োনা যার্ন। নিজেও নিল এক কাপ। নিচু

    গলায় জানতে চাইল, ‘তা হলে বলুন? আপনার নাম কী?’

    ‘রানা।’

    ‘কী জানতে চান, রানা?’

    ‘জোসেফ আর অ্যালেক কি বন্ধু ছিল?’

    ‘ব্যাপারটা অস্বাভাবিক মনে হয়েছে আপনার, তা-ই না?’ কফিতে চুমুক দিল রানা। ফিয়োনাকে বুদ্ধিমতী বলেই মনে হয়েছে, তাই চট করে সিদ্ধান্ত নিল: ওকে মিথ্যা বলবে না। ‘আমার ধারণা, গোটা ব্যাপারটার ভেতর অস্বাভাবিক কিছু ছিল।’

    বড় করে শ্বাস নিল ফিয়োনা। মুখে ফুটল একইসঙ্গে স্বস্তি ও তিক্ততার ছাপ। আড়ষ্ট কণ্ঠে বলল, ‘আমারও তাই মনে হয়েছে। ভেবেছিলাম, আমিই একমাত্র মানুষ, যার এমনটা মনে হচ্ছে।’

    ‘আপনি একা নন,’ বলল রানা, ‘যদিও সব বলতে পারছি না। একদিন হয়তো জানাব। আপনার সাহায্য চাই আমি। মাত্র দশটা মিনিট দেবেন, তারপর আর বিরক্ত করব না।’

    মাথা দোলাল ফিয়োনা। ‘বেশ। সবই বলব। ওরা আসলে বন্ধু ছিল না। মাত্র কয়েকবার দেখা হয়েছিল ওদের।’

    ‘প্রথমবার দেখা হয়েছিল একটা পার্টিতে?’

    ‘হ্যাঁ। ছাত্রদের এক পার্টিতে। আমি ওখানে ছিলাম না। পরে জোসেফ বলেছিল মজার এক ব্রিটিশ লোকের সঙ্গে পরিচয় হয়েছে ওর। সে পিয়ানিস্ট। জোসেফ নিজেও তা-ই ছিল।’

    ‘তা-ই জেনেছি,’ বলল রানা।

    ‘মিউযিশিয়ানরা নিজেদের ভেতর আলাপ করে,’ বলল ফিয়োনা। ‘অন্তর থেকে মিউয়িক ভালবাসত জোসেফ। ওটাই ছিল ওর মনের ভাষা। আমাকে বলেছিল, ওর পিয়ানো বাজানো শুনে খুব নাকি উৎসাহ দিয়েছিল অ্যালেক।’

    ‘তারপর?’

    ‘ঘণ্টার পর ঘণ্টা আলাপ করেছে। ফলে মাত্র দু’এক দিনে খাতির হয়ে যায়।’

    ‘সেসময়ে জোসেফের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন আপনি?’ জানতে চাইল রানা।

    মাথা নাড়ল যুবতী। ‘না, আমি ম্যানেজার, ফুল-টাইম কাজ করি এই সাইবার ক্যাফেতে। জোসেফ ভিয়েনায় সস্তা একটা ঘর নিয়ে থাকত। ওর গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পর বিয়ে করব বলে পয়সা জমাচ্ছিলাম আমরা।’

    ‘দুঃখিত, অনিচ্ছাসত্ত্বেও আপনাকে কষ্ট দিয়ে ফেললাম, ‘ আন্তরিক স্বরে বলল রানা।

    চোখের জল ঠেকাতে গিয়ে নাক টানল মেয়েটা। ‘না, ঠিক আছে। আরও খারাপ কিছু ঘটে থাকলে সেটা সবার জানা উচিত। আমি জানতে চাই কেন মারা গেল জোসেফ।’

    ‘অপেরার টিকেট সম্পর্কে কিছু জানেন?’ জিজ্ঞেস করল রানা। ‘ওই দুই টিকেট ছিল ম্যাকবেথের। ওগুলো আপনার আর জোসেফের জন্যে ছিল, তাই না?’

    ‘হ্যাঁ। জোসেফ খুব খুশি হয়েছিল। ওর বা আমার সাধ্য ছিল না ওই টিকেট কিনব। শো দেখার জন্যে অধীর ছিল জোসেফ। ভার্ডি খুব ভালবাসত।’ দূরে কোথায় যেন হারিয়ে গেল মেয়েটার চোখ। কালো হয়েছে মুখ। ‘আমি বিশ্বাস করি না ও আত্মহত্যা করেছে। কিন্তু আমার কথা শুনতে চাইল না কেউ। সবার ধারণা, বেশিরভাগ মেয়ের মত জোসেফের সঙ্গে সারাক্ষণ ঝগড়া করতাম। তাই আত্মহত্যা করেছে। আমার কারণেই মরেছে সেই একই ধারণা হয়েছে জোসেফের বাবা- মার। এ ছাড়া আর কী-ই বা ভাবতে পারতেন তাঁরা?’

    ‘বেশিরভাগ মানুষ সহজ কিছু ভাবতে চায়,’ বলল রানা। ‘কেউ আত্মহত্যা করলেই ধরে নেয়, কারও না কারও কারণে মানুষটা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সহজে মনে আসে না যে মানুষটা খুনও হতে পারে।’

    ‘আপনি কি কোনও খুনিকে খুঁজছেন?’

    ‘হ্যাঁ।’

    ‘তাকে পেলে কী করবেন?’

    জবাব দিল না রানা। ‘তা হলে জোসেফকে ওই টিকেট দুটো অ্যালেকই দিয়েছিল?’

    মৃদু মাথা দোলাল ফিয়োনা।

    ‘একটু খুলে বলুন,’ বলল রানা।

    ‘বিস্তারিত জানি না,’ জবাব দিল মেয়েটা। ‘বাড়তি কিছু পয়সার জন্যে এখানে-ওখানে পিয়ানো বাজাত জোসেফ। পিয়ানো আছে এমন বার বা রেস্টুরেন্টে পারফর্ম করত। এ ছাড়া, ক্লাসিকাল রিসাইটাল করত ছোট এক দলের সঙ্গে মিলে। ভাল বাজাত, তাই চারপাশে ছড়িয়ে পড়েছিল সুনাম। একদিন ডাক এল প্রাইভেট এক পার্টিতে বাজাবার জন্যে। বেশকিছু টাকা দেবে তারা। শহরের বাইরে সেই বাড়িতেই হবে জমকালো, অভিজাত পার্টি। সেখানে যেতে হবে টুক্সেডো পরে। যাই হোক, ওই পার্টি হওয়ার এক সপ্তাহ আগে অ্যালেকের সঙ্গে দেখা হলো জোসেফের। পার্টির কথা বলেছিল অ্যালেককে। হিংসুটে মানুষ না হলে একজন শিল্পী যেভাবে উৎসাহ দেয় অন্যজনকে, সেভাবে কংগ্র্যাচুলেশন্স বা গুড লাক ধরনের কথা ছাড়া আর কিছুই বলেননি আপনার বন্ধু।’ চুপ হয়ে গেল ফিয়োনা যার্ন। একটু পর বলল, ‘কিন্তু সেরাতে অ্যালেকের কাছ থেকে ফোন পেল জোসেফ। অ্যালেক বললেন, একটা ব্যাপারে ভাবছেন তিনি।’

    চুপ করে আছে রানা।

    ‘অ্যালেক ওই বাড়ির ব্যাপারে সবকিছু জানতে চান, ‘ বলল ফিয়োনা। ‘এটাও বলেন, জোসেফের বদলে নিজেই পিয়ানো বাজাতে যেতে চান সেই পার্টিতে। তবে পয়সা নেবেন না। সবই দিয়ে দেবেন জোসেফকে।’

    কেন সেখানে যেতে চাইল অ্যালেক?’

    ‘জানি না। তবে জোসেফ বলল, ওটা বড়লোকদের পার্টি। যাবেন বড় মাপের রাজনীতিকরা। কাজেই চারপাশে থাকবে কঠোর সিকিউরিটি। চাইলেও অনুমতি-পত্র জোগাড় করতে পারবে না ও।’

    ‘জানি না কেন ওখানে গেছে অ্যালেক,’ বলল রানা। ‘গায়ে পড়ে এখানে ওখানে যাওয়ার মত মানুষ ছিল না ও।’

    ‘জোসেফের কথা থেকে মনে হয়েছে, ওই পার্টির ব্যাপারে অনাগ্রহী ছিলেন অ্যালেক। তাঁর মূল আকর্ষণ ছিল বাড়িটার ব্যাপারে। অনেক প্রশ্ন করেছিলেন জোসেফকে।’

    ‘বাড়ির ব্যাপারে কী ধরনের প্রশ্ন করেছে অ্যালেক?’

    ‘আমার জানা নেই,’ বলল ফিয়োনা, ‘বারবার বলেছিলেন তাঁর রিসার্চের কথা।’

    ‘আর কিছু বলেনি?’

    ‘নিশ্চয়ই বলেছে। তবে জোসেফ আমাকে বলেনি।’

    ‘ঠিক আছে,’ বলল হতাশ রানা। ‘আপনি বলে যান।’

    ‘সেরাতে অদ্ভুত প্রস্তাব দেন অ্যালেক। জোসেফের বদলে ওই বাড়িতে গেলে জুটিয়ে দেবেন ভিয়েনার স্টেট অপেরার প্রাইভেট বক্সের টিকেট। ওখানে ম্যাকবেথ নাটকে পারফর্ম করবেন তাঁর বোন এমিলিয়া বেকার। ওটা ছিল শেষ বক্সের শেষ টিকেট। কিনতে হলে লাগবে বহু টাকা। তবে অ্যালেক একটা শর্ত দেন।’

    বুঝে গেল রানা। ‘জোসেফের ছদ্ম পরিচয়ে নিজে ওখানে পিয়ানিস্ট হিসেবে যেতে চাইল অ্যালেক।’

    মাথা দোলাল ফিয়োনা

    ‘আর তাতে রাজি হয়ে গেল জোসেফ।’

    ‘গোটা ব্যাপারটা অদ্ভুত লাগলেও জোসেফ বুঝল, ঠাট্টা করছেন না অ্যালেক। এদিকে টাকার অভাবে আমার গত জন্মদিনে কিছু দিতে পারেনি, তাই সুযোগ পেয়ে অপেরার টিকেটের লোভ জোসেফ ছাড়তে পারল না। অ্যালেককে বলল, ‘জানি আপনি ভাল পিয়ানো বাজান, তবে কোথাও ভুল হলে একেবারে ডুবে যাব। সেদিকে খেয়াল রাখবেন।’’

    ‘এরপর জোসেফের বদলে পার্টিতে গেল অ্যালেক।’

    ‘কাগজ অনুযায়ী অ্যালেক ছিলেন জোসেফ গ্রাফহসলার,’ বলল মেয়েটা। ‘পরে শুনলাম, ওই পার্টিতে মদ খেয়ে মাতাল হয়ে তলিয়ে যান লেকে।’

    ‘অর্থাৎ ওই পার্টির রাতে মারা গেল অ্যালেক ও জোসেফ,’ আনমনে বলল রানা।

    দীর্ঘশ্বাস ফেলল ফিয়োনা যার্ন। ‘তা-ই আসলে।’

    ‘কোথায় হয়েছিল ওই পার্টি?’

    ‘জানা নেই বাড়িটা কোথায়,’ বলল মেয়েটা, ‘তবে ভিয়েনা থেকে দূরে নয়। বিশাল বাড়ি। বলতে পারেন প্রাসাদ। ওটার মালিক ভিয়েনার অভিজাত এক ভদ্রলোক। শত শত বছর ধরে তাঁর পরিবার বিশাল বিত্তশালী।’

    ‘আপনার মনে আছে সেই অভিজাত মানুষটির নাম?’

    মলিন চেহারায় রানাকে দেখল ফিয়োনা। ‘তাঁর নাম লুকা ব্রুনার। তাঁর পূর্বপুরুষদের মত তাঁকেও আড়ালে অনেকে ডাকেন কাউন্ট কোবরা বলে।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬২ – এক্স এজেন্ট
    Next Article রবিনহুড – কাজী আনোয়র হোসেন

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }