Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৫ – কাউণ্ট কোবরা

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প389 Mins Read0
    ⤶ ⤷

    কাউণ্ট কোবরা – ৪৯

    ঊনপঞ্চাশ

    ব্রাসেলসের পাহাড়ি এলাকা আর্ডেনেস-এ বাস করে অভিজাত সব নামকরা পরিবার। আর ওখানেই বিশাল জমি নিয়ে রাজনীতিক এডি অ্যামনের কাঁচ ও স্টিলের তৈরি অত্যাধুনিক রাজকীয় বাড়ি।

    ঘনিয়ে এসেছে সন্ধ্যা। বাড়ির ভেতর জ্বেলে দেয়া হয়েছে আলো। একটু আগে বাড়ি ফিরেছেন এডি অ্যামন। এখন তাঁর সঙ্গে থাকতে হবে না বলে রিসেপশন এরিয়ায় নিজেদের আর্মচেয়ারে বসে বিশ্রাম নিচ্ছে রাজনীতিকের দুই বডিগার্ড। কাজ নেই, তাই ঘেঁটে দেখছে দ্য ন্যাশনাল জিয়োগ্রাফিক ও অ্যাস্ট্রোনমি ম্যাগাযিন। বাড়ির ভেতরে হিটিং সিস্টেমের কল্যাণে চমৎকার উষ্ণতা। মনে মনে দুই বডিগার্ড খুশি, বাইরে তুষারপাতের ভেতর পায়চারি করতে হচ্ছে না। তবে কষ্টের যেমন শেষ আছে, তেমনি আরামেরও শেষ আছে। দু’ঘণ্টা পর কোট পরে তাদেরকে বেরোতে হবে আরও দু’জনের সঙ্গে কম্পাউণ্ড চক্কোর দিতে। তখন ওদের বদলে আগুন পোহাবে বাইরে কাঁপতে থাকা চার বডিগার্ড।

    সারাদিনের কাজ শেষে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে গেছেন এডি অ্যামন। অথচ, বিশ্রামের উপায় নেই! তৈরি করতে হবে আগামী ক’দিনের জন্যে পাঁচটা বক্তৃতার খসড়া। এ ছাড়া, সই করতে হবে একগাদা ফাইলে। আজ অন্তত পঞ্চাশটা চিঠি বাছাই করেছে তাঁর পিএ। ওগুলোর হলদে হাই-লাইট করা অংশ পড়ে মন্তব্য জানাতে হবে। বাড়ি ফিরে বডিগার্ডদেরকে আজকের মত শুভরাত্রি জানিয়ে দিয়েছেন অ্যামন। প্যাচানো সিঁড়ি বেয়ে সোজা উঠে এসেছেন দোতলায় নিজের ব্যক্তিগত কোয়ার্টারে। অর্গানিক কোকোর গরম কাপে এক চিমটি সিনামন ফেলে চামচ দিয়ে নেড়ে নিয়ে ডেস্কে রেখেছেন ধোঁয়া-ওঠা কালো কোকো।

    অ্যামন ব্যক্তিগত অ্যাপার্টমেন্টে ঢুকতেই ইলেকট্রনিক সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আটকে গেছে সমস্ত রিইনফোর্সড দরজা। জুতো খুলে নরম স্যাণ্ডেল পরে গরম কাপ হাতে প্রাইভেট সিটিং রুমে ঢুকেছেন রাজনীতিক বাইরে ভয়ঙ্কর বিপদ থাকলেও নিজের তৈরি এই প্রশান্তিময় ঘরে তাঁর মনে হয়, তিনি এখানে নিরাপদ। ভুলে যান বাইরে পাহারা দিচ্ছে একদল সিকিউরিটি গার্ড। আসলে তাঁর স্ত্রী এই বাড়তি সতর্কতার ব্যবস্থাটা না নিলেই বেশি স্বচ্ছন্দে থাকতেন তিনি। অবশ্য এ-ও ঠিক, বোমা-বিস্ফোরণে ওই শ্যালে উড়ে যাওয়ার পর সতর্ক না হয়ে উপায়ও ছিল না। সর্বক্ষণ কেউ না কেউ ঘাড়ের কাছে আছে ভাবতে কেমন যেন অস্বস্তি লাগে। ওই একই অনুভূতি ডায়ানারও। বেচারির কপাল ভাল, ক’দিনের জন্যে আত্মীয়র বাড়ি বেড়াতে যেতে পেরেছে নিউ ইয়র্কে।

    সিটিং রুমে চেয়ারে বসে কোকোর কাপে চুমুক দিলেন অ্যামন। বড্ড ক্লান্ত। তবে কেন জানি অস্থির লাগছে মন। একবার ভাবলেন পাশের স্টাডিরুমে গিয়ে কমপিউটার চালু করবেন কি না। আনমনে উড়িয়ে দিলেন ভাবনাটা। ল্যাপটপ চালু হলে ডায়ানার সঙ্গে দু’চারটা কথার পর আবারও বসবেন আগামী সপ্তাহের বক্তৃতা তৈরির কাজে। অথচ, এখনই ওগুলো লাগছে না। থাক না, আগামীকাল নতুন উদ্যমে নামবেন কাজে। জড়িয়ে যাবেন তাঁর রাজনৈতিক কর্মযজ্ঞে।

    প্যাটিয়োর দরজা দিয়ে বাইরে তাকালেন। চাঁদের রুপালি আলো ভাসিয়ে দিয়েছে ছাতে তৈরি সুন্দর বাগানটা। এডি অ্যামনের ধারণা, বাড়ির সেরা জায়গা ওটা। চারপাশে উঁচু পাথরের পিলারের মাঝে হরেক ফুলের গাছ ও ঝোপঝাড়। ওখানে দাঁড়ালে নাকে লাগে কাঁচা মাটি ও ফুলের সুবাস। বাগানের মাঝে গম্বুজের মত কাঁচের ছাতির নিচে ছোট এক ফোয়ারা। চারপাশে চেয়ার। ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানো যায় এখানে বসে।

    নক্ষত্রজ্বলা সুন্দর রাতে ঝিরঝিরে হাওয়ায় ভেসে আসছে বেশ কয়েকটা ফুলের মিষ্টি সুবাস। ছাত-বাগানে একটু হাঁটবেন বলে তিন মিনিটে কাপের কোকো শেষ করে উঠে দাঁড়ালেন এডি অ্যামন। কিন্তু তখনই চোখ পড়ল, ছাতে দাঁড়ানো একটা কালো ছায়ার উপর।

    ওটা কোনও লোক!

    হাতে লম্বা কী যেন!

    বোধহয় পিস্তল! সাইলেন্সার লাগানো।

    টেবিলে রাখা ইন্টারকমের দিকে হাত বাড়ালেন এডি অ্যামন। কিন্তু তার আগেই ঘরে ঢুকল লোকটা। তাঁর বুকে পিস্তল তাক করে নিচু গলায় বলল, ‘ইন্টারকমের দিকে হাত বাড়াবেন না। কোনও আওয়াজ নয়, নইলে বাধ্য হব গুলি, করতে।’

    পাথরের মূর্তি হলেন অ্যামন। কালো পোশাক পরা লোকটার হাতে বড় একটা পিস্তল। মুখে কালো স্কি মাস্ক। চোখদুটো খুব নিষ্ঠুর বলে মনে হলো রাজনীতিকের।

    ‘কে তুমি?’ বেসুরো কণ্ঠে বললেন তিনি। ধক ধক করছে হৃৎপিণ্ড। মন বলছে: এ লোক তোমাকে খুন করতে এসেছে!

    কিন্তু পরক্ষণে ভাবলেন, আমি তো আর বাধা দিতে পারছি না, তা হলে খুন করছে না কেন?

    অবাক চোখে দেখলেন কোমরের হোলস্টারে পিস্তল রাখল দীর্ঘদেহী লোকটা। মুখ থেকে খুলে ফেলল স্কি মাস্ক। তাতে ভয় বাড়ল এডি অ্যামনের। মুখ দেখতে দিয়েছে, তার মানে তাঁর বাঁচার উপায় নেই।

    ‘আপনি আর্মচেয়ারে বসুন, প্লিয,’ নরম সুরে বলল যুবক। ‘আপনার সঙ্গে জরুরি কয়েকটা কথা আছে আমার।’

    কয়েক মুহূর্ত বিদেশি যুবকের দিকে চেয়ে রইলেন অ্যামন, তারপর নিঃশব্দে বসলেন কাছের আর্মচেয়ারে।

    পালিশ করা পাইন টেবিলের অপরপাশে নিজেও একটা আর্মচেয়ারে বসল যুবক। পেরিয়ে গেল পুরো একমিনিট তারপর সহজ সুরে বলল সে, ‘আপনার সাহায্য চাইছে একজন।’

    বিস্মিত হলেন এডি। দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘আপনি আমার বাড়িতে ডাকাতের মত ঢুকেছেন। পিস্তল তাক করেছেন আমার দিকে। তারপর এখন বলছেন একজন সাহায্য চাইছে আমার কাছে। একটু খুলে বলুন, শুনি।’

    ‘সত্যিই তার সাহায্য দরকার,’ বলল রানা।

    ‘কেউ সাহায্য চাইলে আমার অফিসে যোগাযোগ করে,’ বললেন অ্যামন।

    মৃদু হাসল রানা। চট্ করে বুঝে গেছে, এই লোক আদতে দুঃসাহসী। ‘আমার পুরো কথা শেষ হলে আপনি বুঝবেন, কেন স্বাভাবিক কোনও উপায়ে আপনার সঙ্গে দেখা করিনি।’

    ভুরু কোঁচকালেন অ্যামন। ‘তবে আপনার সঙ্গে খোশগল্প করার ইচ্ছে আমার না-ও হতে পারে।’

    ‘এ ছাড়া উপায়ও তো নেই আপনার,’ বলল রানা।

    ‘গুলি করলে নিজেও পার পাবেন না। বাড়ির এই সুইটে অনেকগুলো সিকিউরিটি ক্যামেরা আছে। আপনার প্রতিটা পদক্ষেপ রেকর্ড হচ্ছে।’

    ‘না হয় মিথ্যা না-ই বা বললেন,’ বলল রানা, ‘আপনি নিজের ব্যক্তিগত অ্যাপার্টমেন্টে ক্যামেরা লাগাবেন, তা আমার মনে হয়নি।’

    ‘সিকিউরিটি গার্ডদের এড়িয়ে এখানে এলেন কী করে?’

    ‘পরে কখনও বলব,’ বলল রানা। ‘আমি এখানে এসেছি জরুরি একটা কাজে। আপনি শুধু মন দিয়ে আমার কথা শুনে যান। যদি আমাকে সাহায্য করেন, বদলে আমিও আপনার উপকার করব। আর, হ্যাঁ, আমি বাংলাদেশি, নাম মাসুদ রানা। বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সে কাজ করি। আপনি সহযোগিতা করলে সত্যিই আপনার উপকার হবে।’

    যুবকের সাহস দেখে হাসলেন এডি অ্যামন। ‘আপনি উপকার করবেন আমার? কীভাবে?’

    ‘জানিয়ে দেব কারা খুন করেছে স্টিভ কাসলারকে।’

    মাঝপথে হোঁচট খেল রাজনীতিকের হাসি। মুহূর্তে ফ্যাকাসে হয়েছে মুখ। ‘স্টিভ?’

    মাথা দোলাল রানা। ‘আপনার গুরু। আপনার বন্ধু।’ কিছুক্ষণ চুপ করে থাকলেন অ্যামন। তারপর দ্বিধা নিয়ে বললেন, ‘স্টিভ খুন হয়নি। ওটা ছিল একটা গাড়ি-দুর্ঘটনা।’

    ‘রাজনীতিকরা সাধারণত ভাল মিথ্যুক হন। কিন্তু আপনি তাদের কাতারে ঠাঁই পাবেন না।’

    ‘আমি তদন্ত করিয়েছি,’ বললেন অ্যামন। ‘সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। ওটা আসলেই দুর্ঘটনা ছিল।’

    ‘আপনার চোখ-মুখ বলছে, নিজেই নিজের কথা বিশ্বাস করেন না,’ বলল রানা। ‘শ্যালে উড়ে যাওয়ার ঘটনাটাও ভাল করেই জানি। ওটাও কি তা হলে কোন দুর্ঘটনা ছিল?’

    ‘আপনি এসব জানলেন কী করে?’

    ‘জানার জন্যে অনেকক্ষণ ইন্টারনেট ঘাঁটতে হয়েছে।’

    দুশ্চিন্তায় ঘামছেন অ্যামন। ঢোক গিলে বললেন, ‘কী বলতে চান, খুলে বলুন, প্লিয।’ তাঁর মনে হচ্ছে, এ যুবক ভয়ঙ্কর বিপজ্জনক। এখনই উচিত ছুটে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যাওয়া। এই লোক গোপন এসব তথ্য জানল কী করে!

    ‘ভুলেও চেয়ার ছেড়ে উঠে দৌড় দেবেন না,’ বলল রানা। ‘দরজা পর্যন্ত যাওয়ার আগেই ধরা পড়বেন।’

    আরেকবার দীর্ঘশ্বাস ফেলে আর্মচেয়ারে হেলান দিলেন এডি অ্যামন।

    কয়েক মুহূর্ত কী যেন ভেবে নিল রানা, তারপর বলতে লাগল, ‘বেশ দীর্ঘ কাহিনী। একদম প্রথম থেকে বলছি।’

    বুকে দু’হাত ভাঁজ করে রানার দিকে চেয়ে আছেন অ্যামন। চোখে স্পষ্ট অবিশ্বাস।

    ‘গতবছর আমার এক বন্ধু দেখে ফেলে অস্বাভাবিক এক মৃত্যু,’ বলল রানা। ‘ওখানে ওর থাকার কথা ছিল না। তাই ওকে মেরে ফেলা হয়। কিন্তু মৃত্যুর আগে ওর সংগ্রহ করা প্রমাণ ও পাঠিয়ে দেয় ওর ছোটবোনের কাছে। হয়তো ওই মেয়ের নাম শুনে থাকবেন। এমিলিয়া বেকার। অপেরায় গান গাইত।’

    মাথা দোলালেন রাজনীতিক। ‘হ্যাঁ, শুনেছি তার গান। খুবই ভাল গায়।’

    এবার এক এক করে সবই খুলে বলল রানা। অনেকক্ষণ লাগল গুছিয়ে বলতে। সতর্ক চোখে ওর দিকে চেয়ে শুনলেন এডি অ্যামন। তারপর রানা থেমে যাওয়ায় নিচু গলায় জানতে চাইলেন, ‘এরা খুন করেছে ওই মেয়েকে?’

    দীর্ঘশ্বাস চেপে মাথা দোলাল রানা।

    কোথাও তো এমন কোনও খবর পাইনি!’

    ‘জানবেন পরে,’ বলল রানা। ‘হয় দেখানো হবে দুর্ঘটনায় মারা গেছে, নইলে চিরকালের জন্যে হারিয়ে গেছে।

    চুপ করে কী যেন ভাবছেন রাজনীতিক। কিছুক্ষণ পর বললেন, ‘আপনার কথা সত্যি হলে এসব তো ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু যা বুঝলাম, আপনার হাতে কোনও প্রমাণ নেই। আমাকে খুলেও বলেননি স্টিভ কাসলারের মৃত্যুর…’

    ‘আমি এখুনি ওই বিষয়ে যাচ্ছিলাম। আমার বন্ধু অ্যালেক বেকার দেখে ফেলেছিল আপনার বন্ধু কাসলারের হত্যাকাণ্ড।’

    ‘আপনি বলেছেন প্রমাণ আছে।’

    মাথা দোলাল রানা। ‘ওই হত্যাকাণ্ডের ভিডিয়ো রেকর্ডও করেছিল অ্যালেক। ওটা ছিল একটা সিডি-রমে।’

    ‘ওটা এখন কোথায়?’

    ‘ধ্বংস করে দেয়া হয়েছে,’ বলল রানা।

    ‘তার মানে কোনও প্রমাণ নেই? আমিও তা-ই ভেবেছি।’

    স্টাডিরুমের দিকে চাইল রানা। ‘আপনার কমপিউটারটা একবার ব্যবহার করতে পারি?’

    ‘কী কারণে ওটা দরকার?’

    ‘চলুন, ঘুরে আসি স্টাডিরুম থেকে,’ উঠে দরজার কাছে চলে গেল রানা।

    ওকে অনুসরণ করলেন অ্যামন। পাশের ঘরে ঢুকে ডেস্কের ওপর ল্যাপটপ দেখালেন। ‘কী করবেন?’

    ‘আমার ই-মেইল চেক করব, বলল রানা। ‘সেই সঙ্গে আপনার দ্বিধা-দ্বন্দ্ব-সন্দেহ সব দূর করে দেব।’

    ‘আপনার আচরণ পাগলাটে লাগছে।’

    কথাটা পাত্তা দিল না রানা। ওর ওয়েব মেইল-এর ইন- বক্সে মাত্র একটা মেইল পাওয়া গেল। ওটা ফিওনা যার্নের সাইবার ক্যাফে থেকে নিজেকেই নিজে পাঠিয়েছে রানা। বুঝে গিয়েছিল যখন তখন বিপদ হবে। এবার ওই মেইলটা হয়তো কাজে লাগবে। মেইলের সঙ্গে রয়েছে অ্যাটাচ করা ভিডিয়ো। বেশ ভারী ওটা। সঠিক জায়গায় ক্লিক দিতেই কাজ করল আধুনিক, শক্তিশালী ল্যাপটপ। মাত্র মাত্র পাঁচ সেকেণ্ডে ডাউনলোড করল ভিডিয়ো।

    ‘ওটা কী?’ জানতে চাইলেন এডি অ্যামান।

    ‘মন দিয়ে দেখুন।’

    চেয়ারে বসলেন অ্যামন। তাঁর দিকে চশমা এগিয়ে দিল রানা। ঘুরে এল সিটিং রুম থেকে। ড্রিঙ্ক ক্যাবিনেট থেকে এনেছে ব্র্যাণ্ডির বোতল ও গ্লাস। ভদ্রলোকের হাতের পাশে রাখল গ্লাস ভরা ব্র্যাণ্ডি। ‘আমার ধারণা, ড্রিঙ্কটা আপনার কাজে লাগবে।’

    ভিডিয়ো ক্লিপ ফুরাবার আগেই শেষ হলো রাজনীতিকের ব্র্যাণ্ডি। একেবারে ফ্যাকাসে হয়ে গেছেন তিনি। সব দেখার পর বিড়বিড় করলেন, ‘খুব অসুস্থ লাগছে!’ চেয়ার ছেড়ে বাথরুমে গিয়ে হড়হড় করে বমি করলেন বেসিনে

    কয়েক মিনিট পর ফিরলেন ডেস্কের সামনে। দরদর করে ঘামছেন। থরথর করে কাঁপছে দু’হাতের আঙুলগুলো। বিড়বিড় করলেন, ‘ওরা তাঁকে খুন করেছে! তারপর সাজিয়ে নিয়েছে গাড়ি-দুর্ঘটনা।’ কাঁপছে তাঁর গলা।

    ‘আজ সকালে জেনেছি স্টিভ কাসলার কে ছিলেন,’ বলল রানা। ‘আমি ইউরোপের রাজনীতি নিয়ে মাথা ঘামাই না। তবে মনে হলো, যাকে কিডন্যাপ করব, তাঁর বিষয়ে রিসার্চ করা উচিত।’

    ‘আপনি তা হলে মানুষকে কিডন্যাপ করেন?’

    মাথা নাড়ল রানা। ‘তা নয়। তবে যারা কিডন্যাপ করে, সুযোগ পেলে তাদের কাছ থেকে জিম্মিকে ছুটিয়ে নেয়াকে কর্তব্য বলে মনে করি। আপনি ছিলেন সহজ টার্গেট। মিডিয়ার কারণে আপনার সম্পর্কে জানতে কোনও কষ্ট হয়নি। এজন্যে আমাকে ঢের তথ্য দিয়েছে ভিয়েনার ইউনিভার্সিটি লাইব্রেরি। আপনার ওপর যা লিখেছে, তাতে বিশটা বই লেখা যাবে। পারিবারিক ছবিও দেখেছি। ওখানে ছিলেন স্টিভ কাসলার। তখনই প্রথম চিনলাম তাঁকে: ভিডিয়োর সেই মানুষ। কয়েকটা ছবিতে ক্যাপশনও ছিল। জেনে গেলাম উনি আসলে কে।’

    ‘ওই ছবি তোলা হয়েছিল স্টিভের বাড়িতে, জেনেভায়, ‘ শুকনো গলায় বললেন অ্যামন।

    ‘আরেকটা ছবিতে দেখলাম, তাঁর শেষকৃত্যে আপনি গেছেন,’ বলল রানা, ‘ক্যাপশনে লেখা: ‘ইউরোপলিটিশিয়ান শেষ শ্রদ্ধা জানালেন তাঁর প্রিয় বন্ধু এবং শ্রদ্ধেয় গুরুকে।’

    ‘আমার বাবার মত ছিলেন,’ বললেন অ্যামন। ধপ করে বসলেন চেয়ারে। ‘শ্যালেতে বিস্ফোরণ হওয়ার আগে ফোনে আমাকে সাবধান করে দিয়েছিলেন।’

    ‘কটিনায়?’

    মাথা দোলালেন রাজনীতিক। বুঝতে পারিনি, কেন এত তাড়া দিচ্ছেন। তবে পরে বুঝেছি, তাঁর কথামত তখুনি ওই শ্যালে থেকে বেরিয়ে না গেলে বাঁচতাম না আমরা কেউ।’

    রানার মনে পড়ল লুকা ব্রুনারের একটা কথা: ‘নিজের জিভ যে সামলে রাখতে পারে না, তার পরিণতি এমনই হয়।’

    ‘উনি আমার সেরা বন্ধু,’ নিচু গলায় বললেন অ্যামন, ‘আমাকে সতর্ক করে দিয়েছিলেন বলে শাস্তি হিসেবে খুন করা হয়েছে তাঁকে।’

    ‘ওই একই দিনে খুন হয়েছে আমার বন্ধু,’ বলল রানা। ‘কারণ, সবই দেখে ফেলেছিল সে। ছবি তুলেছিল।’

    মুখ তুলে তাকালেন এডি অ্যামন। ‘আর এরপর খুন করেছে আপনার বন্ধুর বোনকে।’ রানার গম্ভীর চেহারা খেয়াল করে জানতে চাইলেন তিনি, ‘আপনি ভালবাসতেন ওই মেয়েটাকে?’

    জবাব দিল না রানা।

    ‘আপনার জানা আছে, কে করেছে এসব?’

    ওপর-নিচ মাথা দোলাল রানা। ‘জানি তারা কারা, আর কোথা থেকে উঠে এসেছে।’

    ‘মাত্র একটা কল করলেই এদেরকে গ্রেফতার করবে পুলিশ।’

    মাথা নাড়ল রানা। ‘প্রমাণ নেই।’ কমপিউটার দেখাল। ‘ভিডিয়োতে কারও চেহারা পরিষ্কার নয়। আমি চাই এক জায়গায় এদেরকে জড় করতে। তারপর আবারও কাউকে খুন করার আগেই তাদেরকে ধরতে। ওটাই একমাত্র উপায়।’

    ‘সেটা করবেন কীভাবে?’

    ‘সেজন্যেই আপনার সাহায্য চাইছি,’ বলল রানা। ‘আপনি আমাকে সম্পূর্ণ বিশ্বাস করলে তবেই আমি সফল হব।’

    চিন্তায় পড়লেন এডি অ্যামন। কিছুক্ষণ পর মুখ তুলে রানার চোখে তাকালেন। ‘জানি না পাগলামি করছি কি না। তবে আমি এখন আপনাকে পরিপূর্ণ বিশ্বাস করি। বলুন, আমাকে কী করতে হবে?’

    ‘আমরা হাতে বেশি সময় পাব না,’ বলল রানা। ‘লং ডিসট্যান্স কল দিতে হবে কয়েক জায়গায়।’

    ‘তাতে কোনও সমস্যা নেই।’

    ‘তারপর রওনা হব। অন্যসব কাজ আপাতত ফেলে রাখতে হবে আপনার। তা পারবেন?’

    ‘পারা তো উচিত,’ বললেন অ্যামন। ‘আমাকে কোথায় যেতে হবে?’

    ‘ভিয়েনায়। তার আগে প্রাইভেট জেট বিমান ভাড়া করতে হবে।’

    ‘লাগবে না,’ বললেন রাজনীতিক। ‘আমারই আছে।’

    ‘কাজটা ঝুঁকিপূর্ণ,’ বলল রানা, ‘আপনার প্রাণসংশয় হতে পারে।’

    ‘স্টিভ কাসলার আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন,’ দ্বিধাহীনভাবে বললেন অ্যামন। ‘আর স্রষ্টার এই দুনিয়ায় শতভাগ নিশ্চয়তা কেউ দিতে পারে না। ধরে নিন, আমি আপনার সঙ্গে আছি।’

    ‘ঠিক আছে,’ বলল রানা, ‘সেক্ষেত্রে আমরা সেরে নেব দরকারি সব কাজ।’

    ‘কী করবেন ভাবছেন?’ জানতে চাইলেন অ্যামন।

    মৃদু হাসল রানা।

    ‘প্রথমে আপনাকে কিডন্যাপ করব।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬২ – এক্স এজেন্ট
    Next Article রবিনহুড – কাজী আনোয়র হোসেন

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }