Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৫ – কাউণ্ট কোবরা

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প389 Mins Read0
    ⤶ ⤷

    কাউণ্ট কোবরা – ৫

    পাঁচ

    লণ্ডন।

    ঐতিহ্যবাহী পাঁচতারা হোটেল দ্য নেড।

    বিলাসবহুল ফয়েতে ঢুকে রিসেপশন কাউন্টারের সামনে গিয়ে দাঁড়াল মাসুদ রানা। গম্ভীর কণ্ঠে সুন্দরী রিসেপ- শনিস্টকে বলল, ‘আপনাদের লিউটেন্স সুইটে উঠেছিলেন এমিলিয়া বেকার। তিনি কি এখনও ওখানে আছেন?’

    তিন মিনিট পর লিফটে চেপে অষ্টমতলায় উঠল রানা। ধাতব দরজা খুলে যেতেই সামনে পড়ল চওড়া করিডোর। নরম, পুরু কার্পেটে ডুবে গেল ওর জুতোর গোড়ালি। সুইটের দিকে পা বাড়িয়ে ভাবল: কী ধরনের বিপদ যে ওকে ডাকল লিয়া? এতদিন পর কীভাবে শুরু হবে ওদের আলাপ?

    লিউটেন্স সুইটের দিকে পা বাড়িয়ে ওটার দরজার সামনে এক লোককে দেখল রানা। ওর মনে হলো না কোনও অতিথির জন্যে অপেক্ষা করছে সে। দরজার দিকে পিঠ রেখে কঠোর চোখে দেখছে ওকে। জবাবে নিজেও তাকে আপাদমস্তক দেখে নিল রানা। লোকটা দানবের মত বিশাল আকৃতির। ওর চেয়ে অন্তত সাতইঞ্চি উঁচু। চওড়ায় দ্বিগুণ। ওজনেও রানার চেয়ে কমপক্ষে দেড় শ’ পাউণ্ড বেশি হবে। পরনে কমদামি কালো পলিয়েস্টার কাপড়ের সুট। ফুলে আছে বুক ও বাইসেপের কাছে। যে-কোনও সময়ে ফোলা পেশির চাপে ফাটবে সস্তা পোশাকের সেলাই। বছরের পর বছর স্টেরয়েড ব্যবহার করেছে বলে ব্রণে ভরা মুখটা হয়েছে চাঁদের জমির মত উঁচু-নিচু। বিশাল কাঁধের ওপর বসানো ছোট্ট ন্যাড়া মাথাটা আচ্ছামত কামানো।

    হাঁটার গতি না কমিয়ে সরাসরি দানবের সামনে থামল রানা। ‘এমিলিয়া বেকারের সঙ্গে দেখা করতে এসেছি।’

    বুকের ওপর দু’হাত ভাঁজ করে মাঝারি সাইজের গাছ- পাকা বেল আকৃতির মাথাটা নাড়ল লোকটা। মুহূর্তের জন্যে চোখে দেখা দিল তাচ্ছিল্য। পিনপিনে সরু কণ্ঠে বলল, ‘কেউ দেখা করতে পারবে না। তাঁকে বিরক্ত করা যাবে না এখন।’

    ‘আমি তার বন্ধু। আমার জন্যে অপেক্ষা করছে ও।’

    প্রায় দু’কানের কাছে থাকা চোখদুটো কঠোর দৃষ্টিতে দেখছে রানাকে। ‘কই, আমাকে তেমন কিছু বলা হয়নি।’

    ‘তাকে গিয়ে জানান আমি এসেছি,’ বলল রানা। ‘আমার নাম মাসুদ রানা।’

    আবারও মাথা নাড়ল দানব। ‘না, সে উপায় নেই।’

    ‘আমাকে ভেতরে যেতে দিন,’ সহজ সুরে বলল রানা। ‘যা তো তুই! গেলি! নইলে পেঁদিয়ে তোকে মুতিয়ে ছাড়ব বলে দিচ্ছি!’

    দরজায় টোকা দেবে বলে হাত তুলল রানা। কিন্তু খপ্ করে ওর কবজি ধরল দৈত্য।

    ‘গায়ে হাত দেয়া ঠিক হচ্ছে না,’ নরম কণ্ঠে বলল রানা।

    জবাব দেয়ার জন্যে হাঁ করল লোকটা, কিন্তু পরক্ষণে মুচড়ে নিয়ে রিস্ট লক করল রানা। পিঠের ওপরে নিয়ে গেছে হাতটা। আরেকটু চাপ পড়লে মট্ করে ভাঙবে হাড়। ব্যথা এতই বেশি, হাঁটু গেড়ে বসে পড়ল লোকটা। আপাতত কিছু করার নেই তার।

    ‘আমরা বরং আবারও প্রথম থেকে আলাপ করি,’ বলল রানা। ‘আমি এখানে এসেছি এমিলিয়া বেকারের সঙ্গে দেখা করতে। তোমাকে ব্যথা দিতে চাই না, তবে বাড়াবাড়ি করলে বাধ্য হব। ওই সুইটে ঢুকতে চাই। তুমি কি আমাকে পথ দেখিয়ে ভেতরে নিয়ে যাবে?’

    ‘হ্যাঁ… হ্যাঁ, নেব! হাতটা ছেড়ে দিন!’ ব্যথা আর ভয়ে কাঁপছে দৈত্যের মিহি গলা। নড়ার সাধ্য বা সাহস নেই।

    এ পর্যায়ে খুলে গেল সুইটের দরজা। বেরিয়ে এসেছে আরও দুই দৈত্য। তাদের পরনেও সস্তা সুট। তবে প্রথমটার তুলনায় এদুটো কিছুটা ছোট দৈত্য। মনে হয় ছোট প্রদীপের ঘষায় এসেছে।

    সতর্ক, কঠোর দৃষ্টিতে তাদেরকে দেখল রানা। ‘আমাকে ভেতরে যেতে দাও, নইলে ভেঙে দেব তোমাদের সঙ্গীর হাতটা।’

    দু’বডিগার্ডের পেছনে দেখা দিয়েছে এমিলিয়ার পরিচিত মুখ। ওকে দেখে একপাশে সরে গেল তারা।

    এমিলিয়া অস্বস্তি নিয়ে বলল, ‘ঠিক আছে, আমি এঁকে চিনি।’

    ‘হ্যালো, লিয়া,’ চাপা শ্বাস ফেলল রানা।

    ওর দিকে চেয়ে আছে মেয়েটা। ‘আমার বডিগার্ডদের মারধর করছ কেন?’

    মিষ্টি কণ্ঠস্বরটা শুনে মৃদু হাসল রানা। আগের মতই মধু ঝরছে ওই গলা থেকে। কণ্ঠে ওয়েস্-এর হালকা টান। মুচড়ে ধরা হাতটা রানা ছেড়ে দেয়ায় মেঝেতে বসে হাঁফাতে লাগল স্টেরয়েডসেবী দানব।

    আঙুল তুলে তাকে দেখাল রানা, ‘তো এরাই তোমার বডিগার্ড? ব্যাপারটা বেশ দুঃখজনক!’

    দরজার কাছে নার্ভাস হয়ে পরস্পরকে দেখছে ছোট দুই দানব। ধীরে ধীরে উঠে দাঁড়াল বড় দৈত্য। তার চোখে চোর- চোর ভাব। বগলের কাছটা ডলতে ডলতে মৃদু গুঙিয়ে উঠল।

    ‘ভেতরে এসো,’ রানাকে আমন্ত্রণ জানাল লিয়া। কাঁধের ধাক্কায় দু’দিকের দুই বডিগার্ডকে ঠেলে সরিয়ে সুইটে ঢুকল রানা। সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে লিয়ার লিউটেন্স সুইট। বাতাসে রজনীগন্ধা ও গোলাপ ফুলের সুবাস। ওর পেছনে দরজাটা বন্ধ করল লিয়া। করিডোরে রয়ে গেল তিন বডিগার্ড।

    অনিশ্চয়তা নিয়ে পরস্পরের দিকে চেয়ে আছে রানা ও লিয়া।

    ‘কীভাবে যেন পেরিয়ে গেল ছয়টা বছর, তাই না?’ অস্ফুট স্বরে বলল মেয়েটা।

    আগের মতই লিয়ার হালকা শরীরটা উইলো গাছের মতই নমনীয়। গায়ের ত্বক পাকা জলপাইয়ের মত। আর ওই সবুজ দুই চোখে খেলছে অদ্ভুত এক কষ্ট। পরনে ফেডেড জিন্স ও নেভি সোয়েটার। মুখে মেকআপ নেই। কোনদিনও ওসব লাগত না ওর। গহনা বলতে কণ্ঠে চিকন একটা চেইন। ওটা থেকে ঝুলছে সোনার লকেট। কাঁধে লুটিয়ে পড়েছে মসৃণ, কুচকুচে কালো এলো কেশ। আগের মতই রানার কল্পনার রাজ্যের রাজকুমারী রয়ে গেছে এই অপ্সরা। অজান্তে ঢোক গিলল রানা।

    ‘তা হলে সত্যিই এলে, মাসুদ রানা,’ শীতল সুরে বলল এমিলিয়া বেকার। ‘সবসময় ভেবেছি, দেখা হলে কষে একটা চড় দেব তোমার গালে।’

    ‘আজ কি সেজন্যেই ডেকেছ?’ জানতে চাইল রানা। ‘আমি তো হাজির। চাইলে ইচ্ছেপূরণ করতে পারো।’

    ‘আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না।’

    ‘গতরাতে পেয়েছি তোমার মেসেজ। তারপর প্রথম সুযোগে চলে এসেছি।’

    ‘আমি তো ভয়েস মেইল করেছি কয়েক দিন আগে।’

    ‘ব্যস্ত ছিলাম, তাই বন্ধ ছিল আমার ফোন,’ বলল রানা। ‘হ্যাঁ, আগের মতই ব্যস্ত,’ মৃদু টিটকারির সুরে বলল লিয়া। ‘কথা না রাখার অভ্যেসটাও তো তোমার ঢের পুরনো।’

    নির্বাক রানা বলল না, যে-বৃদ্ধকে পিতার মত ভক্তি করে, তাঁর নির্দেশে গভীর রাতে বিমানে চেপে দেশে ফিরতে হয়েছিল ওকে। এরপর বেশ ক’সপ্তাহ যেখানে ছিল, কারও সঙ্গে যোগাযোগের উপায় ছিল না।

    ‘গতকাল ভয়েস মেসেজ পেয়ে ভাবলাম, আমার সাহায্য তোমার দরকার,’ বলল রানা, ‘তবে এখন মনে হচ্ছে আমাকে দেখে তুমি অখুশি। সেক্ষেত্রে আমি কি চলে যাব?’

    চোখ তুলে ওকে দেখল লিয়া। ‘তোমার সাহায্য আর লাগছে না। খুব ভয় পেয়েছিলাম, নইলে ডাকতাম না। উচিত হয়নি তোমাকে এসবে জড়ানো। সবই এখন চলে এসেছে নিয়ন্ত্রণের ভেতর।’

    ‘তোমার রিসেপশন পার্টি তো দেখলাম,’ বলল রানা।

    ‘তুমি তো কাজ ফেলে এসেছ। তাতে হয়তো ক্ষতিও হয়েছে। তাই উপযুক্ত টাকা দাবি করলে তা দিতে আমি বাধ্য।’ সবজেটে সোফার সামনে থেমে হ্যাণ্ডব্যাগটা তুলে নিল লিয়া। বের করল একতোড়া দশ পাউণ্ডের নোট।

    ‘তোমার কাছে পয়সা চাইনি, লিয়া। জানতে চাইছি আসলে কী হয়েছে।’ কাঁধের ওপর দিয়ে দরজা দেখাল রানা। ‘তুমি কি লণ্ডনে নতুন কোনও সার্কাস পার্টি খুলছ?’

    সোফার ওপর হ্যাণ্ডব্যাগ রেখে দিল লিয়া। ‘তুমি আসলে কী বলতে চাও?’

    ‘তুমি সার্কাস পার্টি খুলতে না চাইলে ওই ক্লাউনগুলো এখানে কেন?’

    ‘আমার নিরাপত্তার জন্যে।’

    ‘ভীষণ ভিতু কোনও ছিঁচকে চোরের খপ্পর থেকেও তো ওরা তোমাকে বাঁচাতে পারবে না।’

    ‘কাউকে না কাউকে তো দায়িত্ব দিতেই হতো। তুমি তো এখানে ছিলে না।’

    ‘দেরি হলেও বহু দূর থেকে এসেছি জানতে, আসলে কী হয়েছে তোমার।’

    ফ্যাকাসে চেহারায় রক্ত ফিরেছে লিয়ার। দীর্ঘশ্বাস ফেলে বলল, ‘ঠিক আছে, আমি দুর্ব্যবহার করতে চাই না। খুব ক্লান্ত লাগছে। ভয়ও পেয়েছি। আমি একটা ড্রিঙ্ক নেব। তুমি কি নেবে?’

    সোফায় কালো চামড়ার জ্যাকেট রাখল রানা। ‘হলে মন্দ হয় না।’

    ড্রিঙ্ক ক্যাবিনেট খুলে উইস্কির বোতল নিল লিয়া। রানা দেখতে পেল মৃদু কাঁপছে মেয়েটার হাত।

    দুটো গ্লাস নিয়ে ডাবল উইস্কি ঢালল লিয়া।

    আগে লিয়া ড্রিঙ্ক করত না, ভাবল রানা। তখন ওর বয়স মাত্র আঠারো। এরপর পেরিয়ে গেছে পুরো ছয়টা বছর। লিয়া এখন চব্বিশ বছরের স্বাধীন, স্বাবলম্বী এক ভদ্রমহিলা। সেসময়ের লিয়াকে চিনলেও আজকের মানুষটাকে ও সত্যিই চেনে না।

    সোফায় বসে ড্রিঙ্কের গ্লাস বাড়িয়ে দিল লিয়া। ওটা নিল রানা।

    নিজের গ্লাসের সোনালি তরলে চুমুক দিল লিয়া। কড়া স্বাদে কুঁচকে গেল ওর গোলাপি গালদুটো। ছোট্ট কফি টেবিলে গ্লাস রেখে তিক্ত স্বরে বলল, ‘আমি বিপদে আছি, রানা। কারা যেন আমার পিছনে লেগেছে।’

    ‘একটু খুলে বলো,’ বলল রানা।

    মুখের ওপর থেকে চুল সরাল লিয়া। ‘আমি লণ্ডনে আছি সাত সপ্তাহ ধরে। রয়েল অপেরায় টস্কা চলছিল। তাই অপেরার কাছাকাছিই ছোট একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি। তবে শেষ শো হওয়ার পরদিন সকালে ভাবলাম, আমার গ্রামের ম্যানশনের জন্যে টুকটাক কিছু জিনিস কিনব। শপিং শেষে নির্জন রাস্তা ধরে ফিরছি ফ্ল্যাটের দিকে, এমনসময় হাঁটতে হাঁটতে মনে হলো, কারা যেন অনুসরণ করছে, চোখ রাখছে আমার ওপর। কেমন যেন খারাপ একটা অনুভূতি হলো মনে।’

    ‘বলতে থাকো।’

    ‘ওই লোকগুলো ছিল কালো এক গাড়িতে। ওটার ব্র্যাণ্ড মনে নেই। আমার ঠিক পেছনে ধীরে ধীরে আসছিল। প্রথমে ভাবলাম নিশ্চয়ই ফোটোগ্রাফার বা ভক্ত। তাদেরকে পাত্তা না দিয়ে বাড়িয়ে দিলাম হাঁটার গতি। আর তখনই হঠাৎ করে গাড়িটা এসে আটকে দিল আমার পথ। পাশ কাটিয়ে যেতে চাইলাম। কিন্তু গাড়ি থেকে নেমে পড়ল লোকগুলো।’

    ‘চেহারার বর্ণনা দিতে পারবে?’

    মৃদু মাথা দোলাল লিয়া। ‘ওরা তিনজন। ড্রাইভার সহ। পরনে দামি, কালো সুট। মনে হয়েছিল ব্যবসায়ী। তাদের একজন আমাকে বলল, যাতে গাড়িতে উঠি। তখন ছুটে পালিয়ে যেতে চাইলাম। কিন্তু খপ্ করে আমার হাত চেপে ধরল লোকটা।’

    ‘তার হাত থেকে ছুটলে কীভাবে?’

    তিক্ত হাসল লিয়া। ‘মণ্টি কার্লো সম্পর্কে সবাই বলে, ওটা পুলিশি রাজ্য। অথচ মহিলাদের জন্যে ওই এলাকা সবসময় নিরাপদ। আসলে যেখানেই যাই না কেন, তা ইউনাইটেড স্টেট্স্ হোক বা অন্য দেশ, আমি সবসময় নিজের সঙ্গে রাখি এক ক্যান মেইস।’

    অবাক চোখে লিয়াকে দেখল রানা। ‘মেইস? তোমার কাছে ছিল?’

    মাথা দোলাল লিয়া। ‘ব্রিটেনে ওটা ব্যবহার করা নিষিদ্ধ সেজন্যে সঙ্গে রাখি ছোট এক ক্যান হেয়ারস্প্রে। লোকটা হাত ধরে টান দিতেই ওর চোখে স্প্রে করেছি।’

    ‘খুবই কাজের জিনিস।’

    হেলান দিয়ে সোফায় বসল লিয়া। কালো চুলে ঢেকে গেছে ওর মুখ। একহাতে চুল সরিয়ে বলল, ‘কখনও ভাবিনি ওটা কাজে লাগবে। পরে ভীষণ খারাপ লেগেছে। আমাকে ছেড়ে দিয়ে চোখ ডলতে ডলতে আর্তনাদ করতে লাগল লোকটা। ডানহাতে কোট থেকে বের করল পিস্তল। তখন তীরবেগে ছুটলাম। পেছনে ধাওয়া করল অন্য দু’জন। অনেক দিন প্র্যাকটিস করেছি বলে খুব জোরে দৌড়াতে পারি। তবে শেষে ধরা পড়ে যেতাম। কিন্তু সেসময়ে হাজির হলো একটা ক্যাব। ওটা থামিয়ে পেছনের সিটে উঠে চিৎকার করে বললাম, ‘জলদি! যত জোরে সম্ভব ড্রাইভ করুন! প্লিয!’

    এরপর আর ওই ফ্ল্যাটে যাইনি।’ দুশ্চিন্তা ভরা চোখে রানাকে দেখল লিয়া। ‘এখন আমার কী করা উচিত, রানা?’

    ‘আমার মনে হয় না করিডোরের ওরা তোমাকে কোনও সাহায্য করতে পারবে।’

    ‘ওই লোকগুলো আমাকে কিডন্যাপ করতে চেয়েছিল, তা-ই না?’

    ‘তাই মনে হচ্ছে,’ বলল রানা। ‘তুমি যে পর্যায়ে পৌঁছে গেছ, অনেকেই তোমাকে টার্গেট করতে পারে। নাম আছে তোমার। টাকারও অভাব নেই। কেউ না কেউ তোমার ক্ষতি করতে চাইছে। …তোমার চেনা কোনও শত্রু আছে?’

    ভাবতে গিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল লিয়া। ‘তেমন কারও কথা তো মনে পড়ছে না। আমার সঙ্গে আবার কার শত্রুতা? আমি তো সাধারণ একটা গায়িকা।’

    ‘নাম করা গায়িকা,’ শুধরে দিল রানা। ‘আগে কখনও মনে হয়েছে পিছু নিচ্ছে কেউ? ফোনে বা ই-মেইলে হুমকি দিয়েছে?’

    কাঁধ ঝাঁকাল লিয়া। ‘আমার পিএ অ্যানের মাধ্যমে ভক্তরা যোগাযোগ করে। কেউ কেউ চলার পথে চিনে ফেলে। তখন অটোগ্রাফ আদায় করে। এমনটা মাঝে মাঝেই ঘটে। কিন্তু হুমকি দিয়েছে কেউ, তেমন কখনও হয়নি।’

    ‘ওই তিন লোকের হাত থেকে ছাড়া পেয়ে ক্যাবে উঠলে তুমি, তারপর কি সরাসরি এখানে এসেছ?’

    ‘আমি তো বোকা নই, রানা। মনে হয়েছিল ওই ক্যাবের নম্বর দেখে আমাকে খুঁজে বের করবে তারা।’

    মৃদু মাথা দোলাল রানা। ‘তার মানে, এই হোটেলের স্টাফরা ছাড়া আর কেউ জানে না তুমি এখানে উঠেছ?’

    ‘তবে সবই জানিয়ে দিয়েছি পুলিশ ডিপার্টমেন্টে।’

    ‘এ ধরনের কেসে বেশিরভাগ সময়ে কোনও কাজে আসে না পুলিশ।’

    ‘আমার কাছ থেকে স্টেটমেণ্ট নিয়ে বলে দিয়েছে, তারা তদন্ত করে দেখবে।’

    ‘তোমার কি জানা আছে ওই গাড়ির লাইসেন্স প্লেটের নাম্বার?’

    ‘রানা, তখন সবকিছু এত দ্রুত ঘটছিল যে…’

    ‘তার মানে, তাদেরকে ট্রেস করতে পারবে না পুলিশ। হয়তো ওই গাড়ির লাইসেন্স প্লেট বা গাড়িটা চুরি করা।’ চুপ হয়ে গেল রানা। এবার যা বলবে স্থির করেছে, তা বলতে দ্বিধা এল ওর মনে। তবুও ইতস্তত করে জানতে চাইল, ‘লিয়া, এরপর তো পেরিয়ে গেছে কয়েকটা বছর। তুমি কি…’

    ‘বলতে চাইছ, ছয় বছর আগে তুমি উধাও হওয়ার পর আমি আজও একা রয়ে গেছি কি না?’

    মৃদু মাথা দোলাল রানা। ‘এটা জানা জরুরি।

    ‘রানা, আমি বোধহয় এই প্রশ্নের জবাব দেয়ার জন্যে প্রস্তুত নই।’

    ‘প্রয়োজন আছে বলেই জিজ্ঞেস করছি: বিয়ে করেছিলে?’

    ‘না।’

    ‘কাছে আসতে চেয়েছে কেউ?’

    ‘একজন। ওর নাম ফ্র্যাঙ্ক গর্ডন। সিনেমার স্ক্রিপ্ট লেখে। তবে তাকে বন্ধুর বেশি কিছু হতে দিইনি।’

    ‘এসব নিয়ে রাগারাগি হয়েছিল?’

    ‘না। দু’বছর আগেই বলে দিয়েছি, আমরা বড়জোর ভাল বন্ধু হতে পারি। নইলে কিছুই নয়। তুমি আসলে কী জানতে চাইছ, রানা?’

    ‘কিডন্যাপিং আজকাল মস্তবড় ব্যবসা,’ বলল রানা, ‘সেটা করা হয় টাকার জন্যে, আবার কখনও প্রতিশোধ নেয়ার জন্যে। তোমার কী ধারণা: কেন তোমাকে তুলে নিয়ে যেতে চেয়েছে ওরা?’

    ‘আমার জানা নেই। ‘

    ‘তোমাকে কিডন্যাপ করার চেষ্টা কোন অপেশাদার গ্রুপের কাজ বলে মনে হচ্ছে না,’ বলল রানা। ‘তারা ভাল করেই জানে তুমি আসলে কে। এ-ও জানে, কোথায় তোমার ফ্ল্যাট।’ ড্রিঙ্কে হালকা চুমুক দিয়ে কফি টেবিলে গ্লাসটা রাখল রানা। ‘তো এখন প্রথম কথা হচ্ছে: এই বিষয়ে তুমি কী করতে চাও?’

    ‘লণ্ডন থেকে বিদায় নেব। হোটেলে বসে থেকে নিজেকে বন্দি-বন্দি লাগছে। জানুয়ারির মাঝামাঝি সময়ে থাকব ভেনিসে। ওখানে দ্য ম্যাজিক ফুটের পারফর্মেন্স হবে। তবে তার আগে একবার ঘুরে আসব পশ্চিম অক্সফোর্ডশায়ার থেকে। লরেন্স এবং তার টিম আমাকে পাহারা দিয়ে রাখবে।’

    ‘পশ্চিম অক্সফোর্ডশায়ারে কেন?’

    ‘কিছু দিন আগে ওখানে একটা ম্যানশন কিনেছি। ওটার নাম হচিন্সটন হল। ভাবছি, ওখানে অপেরা শেখাবার একটা স্কুল খুলব।’

    ‘এই ব্যাপারে তুমি ছাড়া আর কারা জানে?’

    ‘আলাপ করেছি আমার পিএস র‍্যাচেল আর ম্যানেজারের সঙ্গে,’ বলল লিয়া। ‘বাড়িটা বিশাল। খালি পড়ে আছে। মন্টি কার্লো থেকে কিছু জিনিস ওখানে পাঠিয়ে দিয়েছি। এখনও সাজিয়ে নেয়া হয়নি বাড়িটা। তবে বাসযোগ্য। কয়েক দিন ওখানে বিশ্রাম নেব। এরই ভেতর স্থির করে নেব কী করা যায়।’

    ‘এবার আমার কথা মন দিয়ে শোনো, লিয়া,’ কাঁধের ওপর দিয়ে দরজা দেখাল রানা। ‘তোমার প্রথম কাজ হওয়া উচিত, ওই গাধা তিনটেকে বেতন চুকিয়ে দিয়ে বিদায় করা। ওদেরকে দিয়ে কিছুই হবে না। আমি চাইলে যে-কোনও সময়ে এখানে ঢুকতে পারতাম। কোনও ধরনের বাধা দিতে পারত না ওরা।’

    মাথা দোলাল লিয়া। ‘ঠিক আছে, ধরে নাও ওদেরকে বিদায় করে দিলাম। তারপর?’

    ‘তুমি চাইলে নিরাপত্তার দিকটা আমি দেখতে পারি।’

    ‘মনে মনে সেটাই চেয়েছি,’ লজ্জায় রক্তিম হলো লিয়ার মুখ।

    ‘আমি বডিগার্ড নই, লিয়া। আমার কাজ একেবারেই আলাদা। তবে বডিগার্ডের দায়িত্ব ভালভাবে পালন করতে পারে এমন দক্ষ অনেককেই চিনি। তারা তোমাকে নিরাপত্তা দেবে।’

    দুশ্চিন্তার ছাপ পড়ল মেয়েটার মুখে। ‘তার মানে, একদল লোকের বদলে আরেক দলকে কাজে নেব।’

    মৃদু হেসে মাথা নাড়ল রানা। ‘আমি যাদের কথা ভাবছি, ওরা পেশাদার। টেরও পাবে না, ওরা ঘিরে রেখেছে তোমাকে। আমি ওদেরকে ভাল করেই চিনি।’

    ‘তুমি নিজে দায়িত্বটা নিলে স্বস্তি পেতাম,’ বলল লিয়া।

    ‘আমাকে কেন? আমি তো কথা দিয়েও তা রাখি না!’

    ‘এবার আবার আমাকে ডুবিয়ে দেবে না তো, রানা?’ ছলছল করছে লিয়ার চোখ। ‘আমি সত্যিই খুব ভয়ে আছি।’

    চাপা শ্বাস ফেলল রানা। ‘ঠিক আছে, এবার ঠকলে আমি ঠকব, তোমাকে ঠকে যেতে হবে না।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬২ – এক্স এজেন্ট
    Next Article রবিনহুড – কাজী আনোয়র হোসেন

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }