Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৬ – ধ্বংসযজ্ঞ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প453 Mins Read0
    ⤶ ⤷

    ধ্বংসযজ্ঞ – ২১

    একুশ

    ক্ল্যাম্প লাগানোর পর দশ মিনিট পেরিয়ে গেছে। এখনও ওপরে উঠে চলেছে গ্রুপার। তবে ধীরে ধীরে কমছে গতি।

    ‘এক হাজার ফুট পেরোচ্ছি,’ জানাল আসিফ।

    স্বস্তি পেল না তানিয়া। শুনতে ষোলো হাজার ফুটের চেয়ে ভাল শোনাচ্ছে বটে, তারপরেও এই গভীরতা নিরাপদ নয়। সাধারণ স্টিলের তৈরি সাবমেরিন এতদূর নামতে পারে না। মনে পড়ল, বছর দুই আগে আমেরিকান নেভির একটা লস অ্যাঞ্জেলেস ক্লাস সাবমেরিনে চড়ে পানিতে নেমেছিল। সাতশো ফুটে পৌছুতেই বিকট শব্দে দেবে যায় ওটার খোলের অনেকটা অংশ। সেই শব্দ শুনে আত্মারাম খাঁচাছাড়া হবার দশা।

    ‘এটা আমাদের টেস্ট ডেপথ, ম্যাম,’ বলেছিলেন ক্যাপ্টেন। ‘এতদূর নামলে প্রতিবারই দেবে যায় খোল। ভয়ের কিছু নেই।’

    পরে জেনেছিল, সাবমেরিনে নতুন অতিথি এলে মজা করার জন্যে কাণ্ডটা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়… ভয় দেখানো হয় সাতশো ফুটে নেমে। সেই তুলনায় আরও তিনশো ফুট বেশি গভীরে রয়েছে গ্রুপার। পানির প্রেশার এখানে ষোলো হাজার ফুটের মতই মারাত্মক।

    ‘নয়শো ফুট,’ আবারও ডেপথ জানাল আসিফ। ‘কত রেটে উঠছি?’ জিজ্ঞেস করল তানিয়া।

    দেড়শোর মত।’

    তারমানে আরও ছ’মিনিট লাগবে সারফেসে পৌঁছুতে… বিপদ কাটাতে।

    বাইরে থেকে বিশ্রী একটা আওয়াজ শোনা গেল। কিছু খসে পড়ল সাবমারসিবলের গা থেকে। কাঁপতে শুরু করল পুরো কাঠামো।

    ‘মনে হচ্ছে রেডার হারিয়েছি,’ বলল আসিফ।

    ‘রেডার ছাড়া চালাতে পারবে?’

    ‘দেখি, থ্রাস্ট অ্যাডজাস্ট করা যায় কি না।’

    প্যানেলে বসানো দুটো জয়স্টিক নিয়ে ব্যস্ত হয়ে পড়ল আসিফ। তানিয়া তাকাল পেছনদিকে। অন্তত আশি লিটার পানি জমেছে টেইল সেকশনে, স্পর্শ করছে ওর গোড়ালি। পা ভাঁজ করে ওপরদিকে টেনে নিল ও।

    কিছুক্ষণ কেটে গেল শ্বাসরুদ্ধকর নীরবতায়। পাঁচশো ফুটে উঠে এল গ্রুপার। তারপর ক্যাঁচকোঁচ শব্দে কেঁপে উঠল সারমারসিবলের পুরো শরীর। লোহা বেঁকে যাবার মত আওয়াজ। বাড়ছে-কমছে।

    ‘কীসের আওয়াজ…’ বলতে বলতে ওপরে তাকাল তানিয়া। থমকে গেল। ফ্ল্যাঞ্জে লাগানো একটা ক্ল্যাম্প ঝাঁকি খাচ্ছে, আওয়াজ আসছে ওটারই।

    আবার টেইল সেকশনের দিকে চোখ ফেরাল ও। বেড়েছে পানি, অন্তত একশো গ্যালন জমেছে। তারমানে সামনের তুলনায় পেছনদিকের ওজন বেড়ে গেছে আটশো পাউণ্ড। বাড়তি ওজনটা প্রচণ্ড চাপ ফেলছে দুই সেকশনের জয়েন্টের ওপর, দু’টুকরো করে ফেলতে চাইছে গ্রুপারকে। তানিয়া বুঝতে পারল, নাক উঁচু করে ওঠা যাবে না আর। লেভেল করতে হবে সাবমারসিবলকে, যাতে ওজনটা সমবণ্টন হয়ে যায় সবখানে। বয়ান্সি যতটুকু থাকবে, তার ওপর নির্ভর করে এরপর উঠতে হবে ওদেরকে।

    ‘আসিফ!’ ডাকল ও।

    ‘দু’শো,’ বলল আসিফ।

    ‘লেভেলে আনো গ্রুপারকে।’

    ‘কী?’

    জবাব দেবার আগেই বেড়ে গেল খোলের ধাতব আর্তনাদ। ঝট্ করে ওপরে তাকাল তানিয়া। ওর বিস্ফারিত দৃষ্টির সামনে ফ্ল্যাঞ্জ থেকে ছিটকে বেরিয়ে এল ক্ল্যাম্পটা, পড়ল পায়ের ওপরে। ব্যথায় কাতরে উঠল ও।

    পরক্ষণে আরেকটা ক্ল্যাম্প খুলে পড়ল পাশ থেকে। প্রবল আক্রোশে জয়েন্টের ফাঁক দিয়ে ঢুকতে শুরু করল নোনা পানি।

    .

    ঝোড়ো বেগে ঢালু পথ ধরে ছুটছে টয়োটা। অ্যাকসেলারেটরের ওপরে প্রায় চড়ে বসেছে লামিয়া। উল্টোদিক থেকে এগোতে থাকা গাড়িদুটোর মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন দেখা গেল না। ওরাও ছুটে আসছে একই ভঙ্গিতে—গায়ে গা ঠেকিয়ে, হেডলাইটের চোখ-ধাঁধানো আলো জ্বেলে।

    চোখের ওপর একটা হাত তুলল রানা, দৃষ্টি অক্ষত রাখতে চায়। রিয়ারভিউ মিররে চোখ বোলাল-পেছনের অডিটা দ্রুত কাছে চলে আসছে। যেন খোঁয়াড়ে ঢোকাতে চাইছে ওদেরকে।

    চোখ পিটপিট করে আবার সামনে তাকাল ও। দেখতে পেল একটা সাইনবোর্ড, রেস্টুরেন্টে যাবার পথেও দেখেছিল ওটা।

    অ্যামেচার ফ্লাইং ক্লাব: হ্যাঙগ্নাইডারস্ অ্যাণ্ড আল্ট্রালাইটস্।

    খপ্ করে স্টিয়ারিং হুইল ধরল রানা, এক টানে ঘুরিয়ে দিল ডানদিকে।

    ‘করছ কী!’ চেঁচিয়ে উঠল লামিয়া।

    জবাব দিল না রানা। গায়ের ওপর প্রায় চড়ে বসেছে সামনের গাড়িদুটো, ঘুরে যাওয়া টয়োটা চাবুকের মত একটা বাড়ি মারল ওগুলোর নাকে। ধাতব সংঘর্ষের আওয়াজ হলো, পরক্ষণে অদৃশ্য এক টানে আবার সামনে এগোল টয়োটা, পেছনে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল গাড়িদুটো। বিস্মিত চোখে আরোহীরা দেখল, ধূলিধূসরিত একটা সাইড রোডে ঢুকে পড়েছে তাদের শিকার।

    তাড়াতাড়ি হুইল ঘুরিয়ে চাকা সিধে করল লামিয়া। পেছনে উঁকিঝুঁকি দেবার চেষ্টা করছিল, থেমে গেল রানার ধমকে।

    ‘এগোতে থাকো!’

    ‘কোথায় যাচ্ছি কিছুই তো জানি না,’ প্রতিবাদ করল লামিয়া।

    ‘তাতে কিছু যায়-আসে না।’

    ক্ষণিকের জন্যে অন্ধকার হয়ে গিয়েছিল রিয়ারভিউ মিরর। একটু পর আবার দেখা গেল আলোর প্রতিফলন। ওদের পিছু পিছু অডিটাও নেমে এসেছে রাস্তাটায়।

    ‘সোজা সামনে,’ রানা বলল। ‘একটা পাহাড়ি চাতাল দেখতে পাচ্ছি। ওদিকে যাও।’

    ‘পাগল হয়েছ? রাস্তার ওপর দিয়ে চালাতেই খবর হয়ে যাচ্ছে।’

    ‘সেজন্যেই যেতে বলছি ওদিকে।’

    পাথর ছিটিয়ে, ধুলো উড়িয়ে এগিয়ে চলেছে টয়োটা, পেছনে সৃষ্টি হয়েছে বিরাট এক মেঘ। হেডলাইটের আলো সম্পূর্ণভাবে ঢাকা পড়ছে না, তবে দৃষ্টিসীমা সঙ্কুচিত করবার জন্যে যথেষ্ট। রানা আন্দাজ করল, অডির ড্রাইভারকে যুদ্ধ করতে হচ্ছে তাল মেলাবার জন্যে-ঠিকমত দেখতে পাচ্ছে না সামনে, আলগা পাথরে ক্রমাগত পিছলাচ্ছে তার চাকা।

    টয়োটার তুলনায় অডির ইঞ্জিন শক্তিশালী, চাকাও বড়। তবে আলগা পাথরের ওপর দিয়ে চলতে গিয়ে তাতে বরং অসুবিধে হচ্ছে গাড়িটার। গতি বাড়ানোর ফলে পাথরের ওপর দিয়ে এক অর্থে ভেসে আসছে ওটা, নিয়ন্ত্রণহীনভাবে। সে-তুলনায় টয়োটার ছোট চাকা রাস্তায় কামড় বসাতে পারছে সহজে।

    ‘আরেকটু কাছে আসতে দাও,’ বলল রানা, জরিপ করছে সামনের জমিন।

    মাথা ঝাঁকাল লামিয়া। রানার প্ল্যান অনুমান করতে পারছে।

    একটু অপেক্ষা করল রানা, গাড়ি চাতালের ওপর উঠে আসতেই তীক্ষ্ণ গলায় বলল, ‘স্পিড বাড়াও… ঘোরাও গাড়ি!’ অ্যাকসেলারেটর চাপল লামিয়া, টয়োটার পেছনে বড় হলো ধুলোর মেঘ। তবে অডির ড্রাইভারও একই কাজ করেছে, এগিয়ে এসে গুঁতো মারার চেষ্টা করল ওদের পেছনে।

    ঘোরাতে বলেছি তোমাকে!’ চেঁচাল রানা।

    তাড়াতাড়ি স্টিয়ারিং হুইল ঘোরাল লামিয়া। কিন্তু আলগা পাথরের ওপর পিছলে গেল টয়োটা, স্কিড করে ছুটল চাতালের কিনারার দিকে। দাঁতে দাঁত পিষল রানা, হিসেবে ভুল করে ফেলেছে মেয়েটা। খপ্ করে ওর কাঁধ আঁকড়ে ধরল, টান দিল নিজের দিকে। ভাঙা দরজার ফোকর গলে দু’জনে ছিটকে বেরিয়ে এল, আছড়ে পড়ল মাটিতে।

    ধুলোর মেঘ ভেদ করে প্রায় সঙ্গে সঙ্গেই বেরিয়ে এল অডি, কয়েক ইঞ্চির জন্যে মিস করে গেল রানা আর লামিয়াকে। ততক্ষণে চাতালের কিনার পেরিয়ে নিচে পড়ে গেছে টয়োটা। শেষ মুহূর্তে বিপদটা টের পেল অডির ড্রাইভার, হার্ড ব্রেক কষল। জ্বলে উঠল পেছনের ব্রেক লাইট।

    ‘মর, শালা!’ নিচু গলায় বলল রানা।

    আলগা নুড়ি পাথরের ওপর দিয়ে পিছলাতে শুরু করেছে অডি, ব্রেক কাজ করছে না। টয়োটার পিছু পিছু ওটাও অতিক্রম করল চাতালের সীমানা, খসে পড়ল নিচে।

    থমথমে নীরবতা বিরাজ করল তিন সেকেণ্ড, তারপর ভেসে এল দুটো বিস্ফোরণের আওয়াজ। পাহাড়ের নিচে আছড়ে পড়েছে গাড়িদুটো।

    ধুলোভরা বাতাস পাক খাচ্ছে রানা আর লামিয়াকে ঘিরে। ক্ষণিকের জন্যে মনে হলো, বিশ্বচরাচরে আর কেউ নেই।

    ‘বেঁচে গেলাম?’ ফিসফিসিয়ে বলল লামিয়া।

    ‘না।’ ফেলে আসা রাস্তার দিকে তাকাল রানা। ধুলোর পর্দার ওপারে দেখা দিয়েছে দু’জোড়া আলো। উল্টোদিক থেকে উদয় হওয়া গাড়িদুটো এবার আসছে নুড়ি বিছানো রাস্তা ধরে।

    ‘চলো,’ টান দিয়ে লামিয়াকে দাঁড় করাল রানা। ‘পালাতে হবে।’

    .

    ককপিটের দিকে তানিয়াকে টেনে তুলল আসিফ। ক্ল্যাম্পের আঘাতে আহত পা-টা চেপে ধরে আছে সে।

    ‘বেশি লেগেছে?’ জানতে চাইল।

    ‘না,’ মাথা নাড়ল তানিয়া। ‘আমি ঠিক আছি।’ সাবমারসিবলের টেইল সেকশন দ্রুত ভরে উঠছে পানিতে। ডেপথ গজ চেক করল আসিফ।

    ১৫০…১৪০…

    কাঁটা এখনও নড়ছে, তবে শ্লথগতিতে। ফুল পাওয়ারে চলছে মোটর, ব্যালাস্টে কোনও ওজন নেই, তারপরেও ওপরে উঠতে রীতিমত যুদ্ধ করছে গ্রুপার।

    গলগল করে ঢুকছে পানি। টেইল সেকশন গ্রাস করে এখন এগিয়ে আসছে ফরোয়ার্ড সেকশনে। কন্ট্রোলের কয়েকটা বাটন চাপল আসিফ, সাবমারসিবলকে একেবারে খাড়া করে ফেলল। প্রপেলারের থ্রাস্ট রকেটের মত করে ব্যবহার করতে চাইছে। একটু গতি পেল গ্রুপার, ১৩৫ পেরোল ডেপথ গজের কাঁটা। পায়ের কাছে পাক খাচ্ছে পানি।

    ১৩০-এ গিয়ে পুরোপুরি থেমে গেল কাঁটা। গ্রুপার এখন যেন লেজের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে আটকে থাকা বাতাস আর প্রপেলার মিলে যুদ্ধ করছে পানির বিরুদ্ধে—স্থির রেখেছে ওদেরকে। তবে আরেকটু পানি ঢুকলেই নষ্ট হয়ে যাবে ব্যালান্স, তলাতে শুরু করবে সাবমারসিবল।

    আসিফের কোমর পর্যন্ত ডুবে গেছে পানিতে। ওকে আঁকড়ে ধরল তানিয়া।

    ‘বেরিয়ে পড়তে হয়,’ বলল ও।

    কিছু বলল না তানিয়া। ঠাণ্ডা পানিতে বুক পর্যন্ত ডুবে গেছে ওর। কাঁপছে। ওকে টেনে আরেকটু ওপরে ওঠাল আসিফ।

    ‘বড় করে শ্বাস নাও,’ বলল সে। ‘গুনে গুনে তিনবার। শেষেরটা ধরে রাখবে। সাঁতার কেটে যখন ওপরে উঠব, আস্তে আস্তে ছাড়বে আটকে রাখা বাতাস।’

    মাথা ঝাঁকিয়ে শ্বাস নিল তানিয়া, আসিফও একইভাবে নিয়েছে। স্ত্রীর হাত ধরে ডুব দিল সে। হ্যাচের কাছে গিয়ে থামল, ঘোরাল হুইল। ভেতর আর বাইরে পানির চাপ এখন সমান, ধাক্কা দিতেই সহজে খুলে গেল হ্যাচ। ফোকর গলে একে একে বেরিয়ে এল দু’জনে।

    পরক্ষণে তলাতে শুরু করল গ্রুপার, আরেকটু দেরি করলে আটকা পড়ে যেত ওরা। সাবমারসিবলের দিকে ফিরে তাকাল না ওরা, হাত-পা ছুঁড়তে শুরু করল। লম্বা স্ট্রোক দিয়ে দ্রুত উঠে যাচ্ছে ওপরে।

    গায়ে নিয়োপ্রিনের সুট থাকায় সুবিধে পাচ্ছে আসিফ আর তানিয়া, ওগুলো বয়ান্ট। ওয়েইট বেল্ট না থাকায় বলতে গেলে লাইফবয়ের মত ওদেরকে নিয়ে চলেছে ওপরে। দু’জনেই কম্প্রেসড্ এয়ারে শ্বাস নিয়েছে, এটাও আরেকটা ভাল দিক। তানিয়া এখন ধীরে ধীরে শ্বাস ছাড়ার নিয়মটা মনে রাখলেই হয়, মনে মনে ভাবল আসিফ। নইলে পানির প্রেশার কমে গেলেই প্রসারিত হবে বাতাস, ফুসফুস ফাটিয়ে দেবে।

    এক মিনিটের মাথায় বুকের ভেতর জ্বালাপোড়া অনুভব করল ও। থামল না, হাত-পা নেড়ে চলল। চারপাশে নিঃসীম পানি ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না। অনেক নিচে, ডুবন্ত গ্রুপারকে দেখাচ্ছে একটা ছোট্ট বিন্দুর মত।

    আরও ত্রিশ সেকেণ্ড পেরুল। বুকের ভেতর চাপ বাড়তে শুরু করেছে, একটু বাতাস ছাড়ল আসিফ। ওপরটা আলোকিত হয়ে উঠছে ধীরে ধীরে, কিন্তু তানিয়াকে দেখতে পেল না… দেখার মত অবস্থাও নেই। দু’মিনিটের মাথায় বিদ্রোহ করল শরীর-সমস্ত কোষ অক্সিজেনের জন্যে আর্তনাদ করছে, মাথায় দপদপে ব্যথা, শক্তি ফুরিয়ে আসছে ওর।

    যন্ত্রের মত হাত আর পা নেড়ে চলল ও, তবে আগের চেয়ে অনেক আস্তে। টের পেল খিঁচুনি উঠছে পেশিতে, কাঁপছে পুরো শরীর, কুঁকড়ে যেতে চাইছে। ধীরে ধীরে চলে গেল সেই কাঁপুনি। চকচকে সারফেস দেখতে পেল ওপরে, যেন একটা চাঁদোয়া-নড়ছে-চড়ছে। আর কতটা উঠতে হবে, বুঝতে পারছে না।

    চোখের সামনে থেকে আলো নিভে এল আসিফের। অসম্ভব ভারী হয়ে উঠল হাত আর পা, নড়াতে পারছে না। স্থির হয়ে গেল ও। চারদিকে নিঃসীম অন্ধকার। চেতনা হারাবার আগে একটা কথাই শুধু ভাবল- তানিয়া… কোথায় ও?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক
    Next Article মাসুদ রানা ১৪৪ – অপহরণ-২

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }