Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৬ – ধ্বংসযজ্ঞ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প453 Mins Read0
    ⤶ ⤷

    ধ্বংসযজ্ঞ – ২২

    বাইশ

    পাহাড়ি চাতাল থেকে একটা ঘাসে ছাওয়া জমির ওপরে নেমে পড়েছে রানা আর লামিয়া। শুয়ে পড়েছে উপুড় হয়ে। ধুলো আর অন্ধকারের জন্যে ওদেরকে দেখা যাচ্ছে না। আগুয়ান গাড়িদুটো সতর্ক, পাথরে ছাওয়া রাস্তা ধরে ধীরে ধীরে এগোচ্ছে। দুটোরই ফ্রন্ট-এণ্ড দুমড়ে গেছে, একটা গাড়িতে জ্বলছে মাত্র একটা হেডলাইট। টয়োটার সঙ্গে সংঘর্ষে উপকারই হয়েছে রানা-লামিয়ার, ভড়কে গেছে গাড়ির আরোহীরা।

    ওদের মনে কী চলছে, অনুমান করতে পারছে রানা। নিশ্চয়ই বিস্ময় নিয়ে খুঁজছে অডিটাকে। ছোট্ট একটা গাড়ি নিয়ে শিকার কীভাবে অদৃশ্য হয়ে গেল, সেটা ভেবেও তল পাচ্ছে না।

    গাড়িদুটো ওদেরকে পেরিয়ে চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করল দু’জনে, তারপর উঠে দাঁড়াল। ছুটতে শুরু করল দ্রুত পায়ে। একটা সাইক্লোন ফেন্সের কাছে পৌঁছুল।

    ফেন্সের মাঝ দিয়ে ওপারে তাকাল রানা। হ্যাঙারের মত একটা ছোট বিল্ডিং দেখতে পাচ্ছে—সাঁঝের আঁধারে দাঁড়িয়ে আছে নিস্পন্দভাবে। একটা সাইনবোর্ডও দেখল: আল্ট্রালাইট চার্টারস্। ঘণ্টায় পঞ্চাশ ডলার।

    ‘এসো,’ লামিয়াকে বলল ও। ‘ওপারে যেতে হবে।’

    দু’হাত তুলে ফেন্সের মাথা ধরল লামিয়া, ছোট ছোট খোপগুলোয় পা বাধিয়ে উঠে গেল তরতর করে। ওপরে উঠে এক লাফে নামল ওপাশে। তার স্বচ্ছন্দ ভঙ্গি দেখে খুশি হলো রানা, সঙ্গে অ্যাথলিট থাকার এই সুবিধে।

    কয়েক মুহূর্ত পর ও নিজেও বেড়া ডিঙাল, নামল লামিয়ার পাশে। চোখ পড়ল মেয়েটার পায়ের দিকে।

    ‘তোমার জুতো কোথায়?’ বিস্মিত গলায় জানতে চাইল। ‘জুতো?’

    ভ্রূকুটি করল লামিয়া। ‘মানে, আমার দামি ইটালিয়ান স্টিলেটোগুলো?’

    ‘হ্যাঁ। কোথায়?’

    ‘গাড়ির ভেতরেই রয়ে গেছে,’ ঠাট্টার সুরে বলল লামিয়া। ‘তুমি অমন করে টানলে… জুতো আর নিয়ে আসার সময় পাইনি।’

    এতক্ষণে লক্ষ করল রানা, মেয়েটার জামা ছিঁড়ে গেছে, ঘষা খেয়ে রক্ত বেরুচ্ছে উন্মুক্ত কনুই আর বাহু থেকে। রক্ত বেরুচ্ছে রানার কাঁধ আর হাঁটু থেকেও, হাতের তালুতে লেগে আছে ছোট ছোট পাথরের কণা। শরীরের এখানে-ওখানে ব্যথা, তবে বেঁচে আছে এটাই বড় কথা।

    ‘জান নিয়ে ফিরতে পারলে তোমাকে নতুন জুতো কিনে দেব, বলল ও। ‘চলো।’

    দৌড়ে হ্যাঙারের কাছে চলে গেল দু’জনে, বড় একটা টাঙ্কির পেছনে লুকাল। কড়া গন্ধ ভেসে আসছে টাঙ্কির ভেতর থেকে। রানা বুঝল, ওটা অকটেনে ভরা। আল্ট্রালাইট এয়ারক্র্যাফটের জ্বালানি।

    আড়াল থেকে উঁকি দিল ওরা। দেখল, শত্রুদের গাড়িদুটো পাহাড়ি চাতালের কিনারে গিয়ে থামল। দু’জন করে মানুষ নেমে এল গাড়ি থেকে। একজনের হাতে ফ্ল্যাশলাইট, বাকি তিনজনের হাতে ছোট ব্যারেলের অ্যাসল্ট ওয়েপন।

    ‘বসে আছি কেন?’ অধৈর্য গলায় বলল লামিয়া।

    ‘নোড়ো না,’ ওকে বলল রানা। ‘ওরা দেখে ফেলবে। কোনও শব্দও কোরো না।’

    চাতালের ধারে গিয়ে নিচে উঁকি দিল লোকগুলো। বিধ্বস্ত গাড়িদুটোয় আগুন ধরে গেছে, ধোঁয়া উড়ছে। আলোর আভায় অবয়ব ফুটে উঠেছে লোকগুলোর।

    ‘নিচে পড়ে গেছে,’ বলল একজন।

    জবাবে আরেকজন কিছু একটা বলল, তবে এতদূর থেকে ঠিকমত শোনা গেল না। ফ্ল্যাশলাইটঅলা লোকটা এবার এগিয়ে গেল সামনে।

    ‘একটা নাইট ভিশন স্কোপ আনো,’ বলল সে। সঙ্গীরা ঢিমেতালে নড়াচড়া করছে দেখে খেঁকিয়ে উঠল পরক্ষণে। ‘জলদি! সারারাত দাঁড়িয়ে থাকব নাকি এখানে!’

    গলাটা চিনতে অসুবিধে হলো না রানার। আরাতামা মারুতে শুনেছিল এই কণ্ঠ—জলদস্যুদের সেই লিডারের কণ্ঠ!

    ‘হুম, তা হলে তুমি মরোনি?’ আনমনে বলে উঠল ও। খুব যে অবাক হয়েছে, তা-ও নয়। জলদস্যুদের বোট বিস্ফোরিত হওয়ায় খটকা লেগেছিল আগেই। সন্দেহ হয়েছিল, ব্যাপারটা সাজানো কি না। প্রফেশনাল একদল মার্সেনারি ওভাবে মারা পড়বে, তা মেনে নিতে পারেনি।

    ‘তুমি এদেরকে চেনো?’ বিস্মিত হয়ে জানতে চাইল লামিয়া।

    ‘আগেও শুনেছি লিডারটার গলা,’ তিক্ত গলায় বলল রানা। ‘সপ্তাহখানেক আগে মোলাকাত হয়েছে ওর সঙ্গে। মাঝসাগরে একটা জাহাজে লড়াই হয়েছিল। সবাই ভেবেছিল, বিস্ফোরণে মারা গেছে সে। এখন বুঝতে পারছি, ওটা ছিল একটা নাটক… আমাদেরকে ধোঁকা দেবার জন্যে।’

    ‘তারমানে, এরা তোমার পেছনে লেগেছে?’

    ঘাড় ফিরিয়ে লামিয়ার দিকে তাকাল রানা। ‘কেন, তুমি কি ভেবেছিলে, ওরা তোমার জন্যে এসেছে?’

    একটু যেন মনঃক্ষুণ্ণ হলো লামিয়া। ‘ভাবতেই পারি। রাশান সায়েন্টিফিক কমিউনিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য আমি। মোটামুটি নিশ্চিতভাবেই বলতে পারি, আমাকে কিডন্যাপ করলে তোমার চেয়ে বেশি মুক্তিপণ পাওয়া যাবে।’

    একটু হাসল রানা। ‘তা ঠিক। সরি, তোমাকে ছোট করে কিছু বলিনি।’

    মাথা ঝাঁকাল লামিয়া। আবার মুখ ঘুরিয়ে চাতালের দিকে তাকাল রানা। ধোঁয়া আর আলোর আভায় পরিষ্কার ফুটে উঠেছে লোকগুলোর আকৃতি। একটা রাইফেল না থাকায় আফসোস হলো ওর, টার্গেট প্র্যাকটিসের ভঙ্গিতে অনায়াসে ফেলে দিতে পারত সবক’টাকে। এখন অস্ত্র বলতে রয়েছে স্রেফ লোহার পাইপটা। আরেকটা জিনিস রয়েছে—আরাতামা মারুতে দুর্বৃত্তদের লিডারের রেখে যাওয়া সেই ছুরিটা… জিনিসটা সবসময় সঙ্গে রাখছে ও, লোকটার স্মৃতিচিহ্ন হিসেবে। তবে ছুরি বা পাইপ, কোনোটাই চারজন সশস্ত্র শত্রুর বিরুদ্ধে কাজে আসবে না।

    লিডারকে নাইট ভিশন স্কোপ পরতে দেখা গেল। চাতালের ধারে গিয়ে নিচে তাকাল সে। একে একে দেখল দুটো গাড়িরই ধ্বংসাবশেষ।

    ‘মরে গেছে,’ পাশ থেকে বলল একজন। ‘কোনও সন্দেহ নেই।’

    ‘অতটা নিশ্চিত হয়ো না,’ বলল লিডার।

    ‘কত ওপর থেকে পড়েছে, দেখেছেন? কারও পক্ষে বেঁচে থাকা সম্ভব না।’

    চোখ থেকে নাইট ভিশন নামিয়ে উল্টো ঘুরল লিডার। ধাক্কা দিয়ে সরিয়ে দিল সঙ্গীটিকে। তীক্ষ্ণ চোখে দেখল মাটি। বলল, ‘ঠিকই বলেছ, এত ওপর থেকে পড়লে বাঁচার কথা না। সমস্যা হলো, ওরা পড়েনি।’ স্কোপটা গুঁজে দিল সঙ্গীর হাতে। ‘ভাল করে দেখো, নিচে ওদের গাড়ির ভেতরে বা বাইরে কোনও লাশ নেই।’

    ‘ধ্যাত্তেরি!’ সখেদে বলল রানা। ধোঁকাটা ধরা পড়ে গেছে। এবার নিশ্চয়ই ওদেরকে আবার খুঁজতে শুরু করবে লোকগুলো। পুলিশ আসতে অনেক সময় নেবে, ততক্ষণ এদের সঙ্গে লুকোচুরি করে টিকে থাকা সম্ভব নয়।

    মাঠের দিকে ঘুরে গেছে লিডারের হাতের ফ্ল্যাশলাইট, টাঙ্কির পেছনে নিচু হয়ে গেল রানা। আলোটা অন্যদিকে সরে গেলে লামিয়ার হাত ধরল।

    ‘আশা করছি তোমার উচ্চতাভীতি নেই।’

    ‘কেন?’

    জবাব না দিয়ে আড়াল থেকে বেরিয়ে এল রানা। লামিয়াকে নিয়ে এক ছুটে চলে গেল হ্যাঙারের কাছে। পাইপের বাড়ি দিয়ে ভেঙে ফেলল দরজার তালা, তারপর ঢুকে পড়ল ভেতরে। কয়েকটা আল্ট্রালাইট এয়ারক্র্যাফট নিশ্চল দাঁড়িয়ে আছে হ্যাঙারে। একটার দিকে এগিয়ে গেল ও।

    ‘কী করতে চাইছ?’ জানতে চাইল লামিয়া।

    ‘সঙ্গে পঞ্চাশ ডলার আছে?’ আল্ট্রালাইটের গ্যাস ক্যাপ খুলছে রানা।

    ‘না। কেন?’

    ‘ভাড়াটা মিটিয়ে দেব ভেবেছিলাম।’

    ‘মানে?’

    জবাব না দিয়ে লামিয়ার দিকে একটা হেলমেট বাড়িয়ে দিল রানা। ওটা হাতে নিয়ে লামিয়া বলল, ‘আল্ট্রালাইটে চেপে পালাতে চাইছ?’

    মাথা ঝাঁকাল রানা।

    নিঃশব্দে হাসল লামিয়া। বলল, ‘অনেকদিনের শখ ছিল এরকম একটা জিনিসে ওঠার।’

    ‘কখন-কীভাবে শখ পূরণ হয়, কেউ বলতে পারে না,’ রানাও হাসল।

    ফিউয়েল আছে কি না দেখে নিল ও। তারপর আবার গ্যাস ক্যাপ লাগিয়ে দিল। চলে গেল হ্যাঙার ডোরের কাছে। ঠেলা দিয়ে খুলতে শুরু করল বিশাল দরজাটা।

    .

    চাতাল থেকে ছড়িয়ে পড়েছে কর্টেজ ও তার সঙ্গীরা, তল্লাশি চালাচ্ছে। কর্টেজের এক হাতে পিস্তল, আরেক হাতে ফ্ল্যাশলাইট; তীক্ষ্ণ নজর বোলাচ্ছে সে চারদিকে। ধারণা করছে, পাহাড়ি এলাকার ভেতরে ঢুকে পড়েছে দুই শিকার, লুকানোর চেষ্টা করছে। বাঙালি যুবকটিকে চেনা আছে তার, নিশ্চয়ই কোনও মতলব ভাঁজছে। তাতে অসুবিধে নেই, মনে মনে ভাবল সে, শিকারির আসল আনন্দ তাড়া করাতেই। যত ভোগাবে, ততই উপভোগ্য হবে ব্যাপারটা।

    নিশ্চিন্তে এগোচ্ছে কর্টেজ, ফ্ল্যাশলাইটের আলো ঘোরাচ্ছে এদিক-ওদিক। জানে, প্রতিপক্ষের হাতে কোনও অস্ত্র নেই। থাকলে বহু আগেই গুলি ছোঁড়া হতো ওদের দিকে। সামনে __ যেন একটা চকচক করে উঠল। এগিয়ে গিয়ে মেয়েদের একটা লাল রঙের জুতো দেখতে পেল সে, ধুলোমাখা। বোধহয় ছিটকে পড়েছে গাড়ি থেকে। চোখ পিটপিট করে আশপাশে তাকাল। দেখতে পেল সাইক্লোন ফেন্স আর ওপাশের হ্যাঙারটা।

    শিস দিয়ে সঙ্গীদের ডাকল কর্টেজ। ‘হ্যাঙারটা ঘিরে ফেলো,’ বলল সে। ‘ওরা এর ভেতরে ঢুকেছে।’

    ফেন্স বেয়ে উঠতে শুরু করল চারজনে, আর তখুনি ভেতরে জ্যান্ত হয়ে উঠল একটা ইঞ্জিন। খানখান হয়ে গেল রাতের নীরবতা। ওপারে পা ফেলে আলো ঘোরাল কর্টেজ। দেখল, হ্যাঙার থেকে বেরিয়ে এসেছে একটা আল্ট্রালাইট, ঘেসো জমিনের ওপর দিয়ে ছুটতে শুরু করেছে।

    ‘গুলি করো!’ চেঁচিয়ে উঠল সে।

    অস্ত্র তুলে গুলিবৃষ্টি শুরু করল তার সঙ্গীরা। চোখের পলকে আগুন ধরে গেল আল্ট্রালাইটের গায়ে, বিস্ফোরণ ঘটল। জ্বলন্ত কাঠামোটা গতি কমিয়ে থমকে দাঁড়াল।

    ভ্রূকুটি করে ওটার দিকে পা বাড়াল কর্টেজ। ব্যাপারটা বড্ড সহজ হয়ে গেল না?

    .

    খোলা দরজা দিয়ে একটা আল্ট্রালাইটকে রওনা করিয়ে দিয়ে আরেকটায় চড়ে বসেছে রানা আর লামিয়া। পুরোটাই ডাইভারশন—প্রথমটাকে নিয়ে যখন ব্যস্ত থাকবে শত্রুরা, তখন অন্যটা নিয়ে পালিয়ে যাবে ওরা।

    তা-ই ঘটল—আল্ট্রালাইটটা বের হওয়ামাত্র গুলি করল দুর্বৃত্তরা। দূর থেকে চারটে ছায়ামূর্তিকে ওটার দিকে এগোতে দেখল রানা। এবার ইঞ্জিন চালু করে বের হয়ে এল হ্যাঙার থেকে। প্রথমটাকে ডানদিকে পাঠিয়েছিল, নিজেরা ছুটল বামদিকে। সামনে ঘাসে ঢাকা সমতল জমিন—আল্ট্রালাইটের রানওয়ে হিসেবে আদর্শ।

    থ্রটল পুরোপুরি ঠেলে দিল রানা, লুকোচুরির সময় শেষ। মৌমাছির ঝাঁকের মত গুঞ্জন করে উঠল পঞ্চাশ হর্সপাওয়ারের ইঞ্জিনটা। হালকা আকাশযানটা দুরন্ত বেগে ছুটতে শুরু করল মাঠের ওপর দিয়ে। একশো গজ গিয়েই ভেসে উঠল বাতাসে।

    চাতালের দিকে আল্ট্রালাইটের মুখ ঘোরাল রানা। নিজেদের আর শত্রুদের মাঝখানে হ্যাঙারটাকে রাখতে চাইছে যতটা সম্ভব। এলোমেলো কয়েকটা গুলির আওয়াজ শুনতে পেল, কিন্তু ধারেকাছে এল না ওগুলোর একটাও। চোখের পলকে চাতাল পেরিয়ে এল আল্ট্রালাইট, মিলিয়ে গেল অন্ধকারে।

    .

    ধোঁকাটা ধরতে দেরি করে ফেলেছে কর্টেজ। দ্বিতীয় আল্ট্রালাইটের ইঞ্জিনের আওয়াজ শুনেই উল্টো ঘুরেছিল বটে, তবে কিছু করার আগেই ওটা উড়ে গেছে আকাশে। নিচ থেকে কয়েকটা গুলি করেছে ওরা, লাগাতে পারেনি। দাঁতে দাঁত পিষে সঙ্গীদের নিয়ে হ্যাঙারের দিকে ছুটল সে। এত সহজে পালাতে দেবে না শিকারকে।

    হ্যাঙারের ভেতরে আরও চারটে আল্ট্রালাইট দাঁড়িয়ে আছে। ইশারা দিতেই একটায় উঠে পড়ল তার দুই সঙ্গী। তৃতীয়জনকে নিয়ে আরেকটার দিকে এগোল সে। কিন্তু ককপিটে উঠতে গিয়ে থমকে দাঁড়াল।

    সিটের ওপর গেঁথে রাখা হয়েছে একটা ছুরি—তার নিজের ছুরি!

    ছুরিটা চিনতে একটুও অসুবিধে হলো না কর্টেজের। এটাই আরাতামা মারুর ক্রেন অপারেটরের সিটে গেঁথে রেখে এসেছিল সে। বাঙালি যুবক সেটা নিয়ে এসেছে… এবার ওকে বার্তা দেবার জন্যে রেখে গেছে! কিন্তু কী সেই বার্তা?

    সতর্ক ভঙ্গিতে পিছিয়ে এল কর্টেজ। বিপদের আশঙ্কা করছে।

    ‘স্টার্ট দিয়ো না,’ সঙ্গীদের বলল সে। ‘কিছু একটা গোলমাল আছে এখানে।’

    ইঞ্জিনটা দেখল কর্টেজ, চেক করল হাইড্রলিক লাইন আর ফিউয়েল লাইন। টার্গেট হিসেবে দুটোই আদর্শ—মারাত্মকও বটে। লাইনদুটোয় স্যাবোটাজ করা হলে ইঞ্জিন চালু করামাত্র আগুন ধরে যাবে। কিন্তু না, কাটা হয়নি দুটোর একটাও। লিকও নেই, মেঝেতে ফোঁটায় ফোঁটায় পড়ছে না কোনও তরল।

    ওপরে তাকাল কর্টেজ। এবার ধরতে পারল ঘাপলা।

    উইং কেটে দেয়া হয়েছে। খুব সাবধানে কয়েকটা পৌঁচ দেয়া হয়েছে ফ্যাব্রিকে। হঠাৎ করে তাকালে বোঝার উপায় নেই, তবে এই ডানা নিয়ে আকাশে উঠলে খানিক পরেই বাতাসের অবলম্বন হারাবে আল্ট্রালাইট। খসে পড়বে নিচে।

    ‘বাকিগুলোও দেখা দরকার,’ বলল কর্টেজের সঙ্গী।

    মানা করল না সে, যদিও জানে, না-দেখলেও চলত। সবগুলোর একই দশা করে রেখে গেছে বদমাশটা।

    ঠোঁট কামড়াল কর্টেজ। হতাশা অনুভব করছে, রাগ তো বটেই… তবে বিস্ময়ের সঙ্গে টের পেল, আরেকটা অনুভূতি ভর করছে তার হৃদয়ে-শ্রদ্ধা। সেই শ্রদ্ধা, যেটা টক্কর দেবার মত শিকারের প্রতি সৃষ্টি হয় শিকারির। মন ফুরফুরে হয়ে গেল তার। অদ্ভুত এক উত্তেজনায় কাঁপছে কলজেটা। ওই যুবককে যথাযোগ্য শ্রদ্ধা না দেখিয়ে এতদিন বোকামি করেছে সে; আর করবে না। এবার তার সঙ্গে লড়াই হবে সেয়ানে সেয়ানে।

    ‘আবার প্রমাণ হলো, তুমি যোগ্য প্রতিদ্বন্দ্বী, মাসুদ রানা,’ বিড়বিড় করল কর্টেজ। ‘তোমাকে খতম করে সত্যিই আনন্দ পাব আমি।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক
    Next Article মাসুদ রানা ১৪৪ – অপহরণ-২

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }