Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৬ – ধ্বংসযজ্ঞ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প453 Mins Read0
    ⤶ ⤷

    ধ্বংসযজ্ঞ – ২৩

    তেইশ

    সিয়েরা লিওনের উপকূল পেরিয়ে সাগরের ওপর দিয়ে উড়ে চলেছে ইসি-১৫৫ ইয়োরোকপ্টার। প্যাসেঞ্জার কেবিনে গম্ভীর মুখে বসে আছেন জোসেফ আকুম্বা। বাহন হিসেবে হেলিকপ্টারটার তুলনা হয় না-বিলাসী ধনকুবেরদের আকাশযান বলে খ্যাতি আছে এর, কিন্তু তিনি খুব একটা স্বস্তি পাচ্ছেন না। কোথাও যেতে হলে সড়কপথ বা জলপথ ব্যবহার করতেই পছন্দ করেন তিনি। রণক্ষেত্রে দীর্ঘ সময় কাটানোয় তিনি জানেন, ছোট্ট একটা আকাশযানকে ঘায়েল করা কত সোজা। ডাইরেক্ট হিটের প্রয়োজন নেই, কাছাকাছি একটা আরপিজি বিস্ফোরিত হলেই মাটিতে খসে পড়বে এই হেলিকপ্টার। রাইফেল-মেশিনগানের গুলিতেও তিনি অনেক হেলিকপ্টারকে ভূপাতিত হতে দেখেছেন।

    সরাসরি আক্রমণের ভয় যে আকুম্বা করছেন, এমন নয়। তবে তাঁর জানা আছে, ইতিহাসে তাঁর মত বহু রাষ্ট্রনায়ক বা নামকরা মানুষ রহস্যময় বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনায় ধরাধাম ত্যাগ করেছে। এসব আকাশযান বেশিরভাগ ক্ষেত্রেই আছড়ে পড়ে কোনও দুর্গম পাহাড়ি এলাকা বা ঘন জঙ্গলে… লোকচক্ষুর আড়ালে। সেখান থেকে প্রায়ই উদ্ধার করা যায় না ধ্বংসাবশেষ। ফলে প্রমাণ করা সম্ভব হয় না, সত্যিই দুর্ঘটনা ঘটেছিল, নাকি স্যাবোটাজ করে ফেলে দেয়া হয়েছে আকাশ থেকে। হৈচৈ না বাধিয়ে গুরুত্বপূর্ণ কাউকে খতম করার জন্যে এরচেয়ে ভাল পন্থা আর দ্বিতীয়টি নেই।

    তাই পারতপক্ষে বিমান আর হেলিকপ্টার এড়িয়ে চলেন আকুম্বা। আজ বাধ্য হয়েছেন চড়তে। কারণ সময় অত্যন্ত মূল্যবান। পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করেছে, সেই সঙ্গে বদলাতে শুরু করেছে তাঁর বিশ্বস্ত মিত্ররাও। সবাই যেন তাঁর বিরুদ্ধে ঘোঁট পাকাচ্ছে। ব্যাপারটা আয়ত্তের বাইরে যাবার আগেই তাঁকে জানতে হবে, ভয়ঙ্কর সেই অস্ত্রটা তৈরি কি না।

    উপকূল থেকে দশ মাইল যেতেই সামনে চারটা কালো বিন্দু দেখা গেল পানির বুকে। কপ্টার যত এগোল, ততই বড় হলো বিন্দুগুলো—ধীরে ধীরে অতিকায় অফশোর অয়েল- রিগের আকৃতি নিচ্ছে। কাল্পনিক একটা বর্গক্ষেত্রের চার বিন্দুতে বসানো হয়েছে ওগুলো, প্রত্যেকটার মাঝখানে কয়েক মাইলের ব্যবধান। অন্তত এক ডজন জাহাজ টহল দিচ্ছে রিগগুলোর চারদিকে। সবগুলোর সঙ্গে ভিড়িয়ে রাখা হয়েছে মালবাহী বিশাল বার্জ।

    ‘তিন নম্বরে নামো, পাইলটকে নির্দেশ দিলেন আকুম্বা।

    মাথা ঝাঁকিয়ে কন্ট্রোল স্টিক নাড়ল পাইলট। কয়েক মিনিট পরেই নির্ধারিত রিগটার হেলিপ্যাডে আলতোভাবে নামিয়ে আনল কপ্টার। মাথা থেকে হেডসেট খুললেন আকুম্বা, নেমে পড়লেন নিচে। লম্বা পা ফেলে হাঁটতে শুরু করেছেন।

    হেলিপ্যাডের এক প্রান্তে সার বেঁধে দাঁড়িয়ে আছে রিগের সুপারভাইজর ও তার সিনিয়র স্টাফরা। বিনয়ে বিগলিত ভঙ্গিতে সুপারভাইজর এগিয়ে এসে বলল, ‘স্বাগতম, মি. প্রেসিডেন্ট। আমাদের অপার সৌভাগ্য যে…’

    ‘তেলবাজি বন্ধ করো!’ বেরসিকের মত তাকে থামিয়ে দিলেন আকুম্বা। ‘ম্যালোনের কাছে নিয়ে চলো আমাকে।’

    ‘জী, স্যর,’ কুঁকড়ে গেল সুপারভাইজর। ‘আসুন।’

    লোকটার পিছু পিছু রিগের মেইন ব্লকে ঢুকলেন প্রেসিডেন্ট। চারদিকে হাজারো পাইপ–ছাতে, দেয়ালে, সবখানে; পাইপগুলোর গায়ে বরফ জমেছে; পানি ঝরছে। ওই অংশটা পেরিয়ে ক্লাইমেট-কন্ট্রোলড্ একটা সেকশনে পৌঁছুলেন দু’জনে। ওখানে শোভা পাচ্ছে অনেকগুলো কম্পিউটার স্ক্রিন আর ফ্ল্যাট-প্যানেল ডিসপ্লে। ঠিক মাঝখানটায় একটা বড়-সড় মনিটর আছে, সেখানে ফুটে উঠেছে একটা অদ্ভুত ডায়াগ্রাম। দেখতে অনেকটা রেট্র্যাকের মৃত—দু’পাশে অর্ধবৃত্ত, সেগুলো জোড়া লেগেছে টানা কতগুলো সরলরেখার সাহায্যে। ছোট ছোট অসংখ্য ডেটা রয়েছে ডায়াগ্রামটার বিভিন্ন অংশে, এত দূর থেকে পড়া যাচ্ছে না। তবে সবগুলো রেখা সবুজ হয়ে আছে দেখে স্বস্তি পেলেন আকুম্বা।

    ‘তা হলে লুপের সবগুলো সেকশনই পাওয়ার পাচ্ছে?’ জানতে চাইলেন তিনি।

    ‘ইয়েস, মি. প্রেসিডেন্ট,’ বলল – সুপারভাইজর। ‘আজ সকালে সব অ্যাক্টিভেট করা হয়েছে। যদিও টেস্ট লেভেলে অপারেট করা হচ্ছে পুরো সার্কিট, তবে মি. ম্যালোন বলেছেন, প্রত্যাশিত রিডিং পাওয়া যাচ্ছে সবখানে।’

    ‘চমৎকার,’ মাথা ঝাঁকালেন আকুম্বা। ‘কোথায় সে?’

    ‘টার্গেটিং টানেলগুলোর একটায়। শেষ পর্যায়ের কনস্ট্রাকশন তদারক করছেন।’

    ‘আমি দেখব।’

    কামরার এক প্রান্তে রয়েছে একটা ছোট্ট এলিভেটর, ঠাসাঠাসি করে দু’জন উঠতে পারে; সেটাতেই উঠলেন প্রেসিডেন্ট আর সুপারভাইজর। সুইচ টিপতেই নিচে রওনা হলো এলিভেটর। রিগের ধাতব কাঠামো পেরিয়ে নেমে গেল পানিতে, ডুব দিয়ে নেমে চলেছে। দেয়ালগুলো স্বচ্ছ প্লেক্সিগ্লাসের, পরিষ্কার দেখা যাচ্ছে বাইরের দৃশ্য। আকুম্বার মনে হলো, অ্যামিউজমেন্ট পার্কের কোনও রাইডে চড়েছেন। কাঁচ ভেদ করে তাকালেন বাইরে।

    সারফেস ভেদ করে পানির তলায় পৌঁছেছে সূর্যের উজ্জ্বল কিরণ, ঝিলমিল করছে পানি। ঝাঁকে ঝাঁকে বর্ণিল মাছ সাঁতার কাটছে আশপাশে। নিচের দিকে তাকাতেই সাগরের তলদেশে একটা দীর্ঘ ফাটল দেখতে পেলেন… যেন একটা কাটা দাগ—কোত্থেকে শুরু, আর কোথায় তার শেষ, বোঝা যায় না। কাছ থেকে সরলরেখার মত দেখাচ্ছে, তবে আসলে দাগটা বক্রাকার। সাগরের পানি সরিয়ে মহাশূন্য থেকে তাকালে এই দাগের পূর্ণাঙ্গ যে-ছবিটা দেখা যাবে, তা পুরোপুরিভাবে মিলে যাবে ওপরের মনিটরের ওই ডায়াগ্রামটার সঙ্গে। দূর প্রান্তে শক্ত খোলসের ডাইভিং সুট পরা কিছু ওয়ার্কার আর কয়েকটা মিনি সাবমেরিন দেখা গেল—মাটি ঢেলে বুজিয়ে দিচ্ছে ফাটলটা।

    আরও দূরে, দৃষ্টিসীমা যেখানে মিলিয়ে যেতে শুরু করেছে, সেখানে কাত হয়ে পড়ে থাকা আরেকটা সাবমেরিন দেখতে পেলেন আকুম্বা। আকারে অনেক বড় ওটা, পেটের অংশটা এমনভাবে হাঁ হয়ে আছে, যেন একটা অতিকায় তিমির পেট ফেড়ে দেয়া হয়েছে। বাকি সবকিছু দেখে যে-অনুভূতি হয়েছিল, এবার বদলে গেল তা। মনে মনে রেগে গেলেন তিনি।

    বালিময় সাগর-তলদেশে পৌঁছুল এলিভেটর, থামল না। ঢুকে গেল ভূগর্ভের অন্ধকারে। সি-ফ্লোর থেকে প্রায় চল্লিশ ফুট নিচে নেমে থামল। দরজা খুলে যেতেই অবশ্য দূর হয়ে গেল আঁধার-কংক্রিটের একটা করিডোর উদ্ভাসিত হলো সামনে, সেখানে জ্বলছে অসংখ্য ফ্লুরোসেন্ট বাতি।

    সুপারভাইজরের পিছু পিছু এলিভেটর থেকে বেরিয়ে এলেন প্রেসিডেন্ট। লক্ষ করলেন, করিডোরটা ঠিক বর্গাকার নয়, ছাতটা ধনুকের মত বাঁকানো রোমান আমলের অ্যাকোয়াডাক্টের মত লাগছে জায়গাটা। আসলে পানি আর মাটির চাপ সহ্য করার জন্যে বানানো হয়েছে অমন করে। আরেকটা জিনিস চোখে পড়ল তাঁর।

    ‘এখানে পানি কেন?’ ভুরু কুঁচকে জানতে চাইলেন তিনি।

    মেঝের এখানে-ওখানে জমে আছে পানির ছোট ছোট পুল। দেয়ালও ভেজা অনেক জায়গায়।

    ‘কংক্রিট পুরোপুরিভাবে জমাট বাঁধার আগ পর্যন্ত পানি ঢুকবেই, কিছু করার নেই, স্যর,’ জানাল সুপারভাইজর। ‘তবে আশা করছি মাসখানেক পরে এই সমস্যা আর থাকবে না।’

    তা-ই যেন হয়, মনে মনে বললেন আকুম্বা। পা বাড়ালেন সামনে। একটা ইন্টারসেকশনে পৌঁছে থামলেন। মেঝেতে হ্যাচ দেখা যাচ্ছে, একটা মই নেমে গেছে সেখান দিয়ে। সুপারভাইজরের ইশারায় ওটা বেয়ে নিচে নামলেন তিনি। পা রাখলেন নতুন আরেকটা টানেলে। এটার আকৃতি ভিন্ন—ঠিক একটা বৃত্তাকার টিউবের মত। মোটামুটি প্রশস্ত বলা যায়, ছোটখাট একটা গাড়ি ঢুকে যাবে অনায়াসে। টানেলের দেয়ালে লাগানো হয়েছে নানা ধরনের পাইপ-নানা ধরনের তার গেছে ওগুলোর ভেতর দিয়ে। ওপরের মত কুলিং টিউবও আছে, বরফ জমেছে গায়ে। এলইডি বালব লাগানো হয়েছে কিছুদূর অন্তর অন্তর, আর লাগানো হয়েছে চারকোনা ধাতব বাক্সের সারি। যতদূর চোখ যায়, সবখানে এই একই দৃশ্য।

    টানেলে কাজ করছিল ম্যালোন। আকুম্বাকে দেখতে পেয়ে এগিয়ে এল।

    ‘কাজ তো শেষ দেখছি,’ মন্তব্য করলেন প্রেসিডেন্ট। ‘ভেরি গুড!’

    ‘কনস্ট্রাকশনের কাজ শেষ,’ নীরস গলায় বলল ম্যালোন। ‘এখনও জিনিসটা পরীক্ষা করে দেখা বাকি। তা ছাড়া যে-ধরনের পাওয়ার আপনি চাইছেন, তার জন্যে বিশেষ ধরনের মেটেরিয়াল প্রয়োজন…. আদৌ সেটা আছে কি না কে জানে। আপাতত আপনাকে ষাট শতাংশের বেশি আউটপুট দিতে পারব না আমি।’

    তোমার ব্যর্থতায় আজকাল আমি আর অবাকও হই না, রাগও করি না,’ বললেন আকুম্বা। ‘জানি, ব্যর্থতাই তোমার নিয়তি। যাক গে, অ্যাযোর্সের কাছে ডেভিল’স্ ডোরওয়ে বলে একটা জায়গা আবিষ্কৃত হয়েছে। শুনেছ?’

    ‘বাইরের দুনিয়ার খবরাখবর এখানে খুব কমই পৌঁছায়, ‘ ম্যালোন বলল। ‘তবে হ্যাঁ, এ-খবরটা শুনেছি। এক ধরনের ন্যাচারাল সুপারকণ্ডাক্টর নাকি পাওয়া গেছে ওখানে।’

    ‘ঠিক শুনেছ। ওখানে আমার লোক পাঠিয়েছি। আমার বিশ্বাস, ওখানেই আমাদের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাব।’

    পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল ম্যালোন। বলল, ‘আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। জাপানি জাহাজ থেকে আনা তিনশো টন মাল এখানে বসিয়েছি আমরা, এরপর আর কোনও কিছুর জায়গা নেই।’

    ‘সাবমেরিনের প্রসঙ্গ তুলে ভালই করলে,’ গম্ভীর হলেন আকুম্বা। ‘আকাশ থেকে কোনও স্যাটেলাইটের ক্যামেরা এদিকে তাক করা হলে কী ঘটবে, কিছু আন্দাজ করতে পারো?’

    ‘কী বলতে চান?’

    ‘রাশান সাবমেরিনটার কথা বলছি… যেটা থেকে রিঅ্যাক্টর জোগাড় করেছি আমরা। ওটাকে টুকরো টুকরো করে লুকিয়ে ফেলতে বলা হয়েছিল তোমাকে। আমি চাই না স্যাটেলাইটের ক্যামেরায় ওটা ধরা পড়ে যাক।’

    ‘অযথা ভয় পাচ্ছেন,’ আশ্বস্ত করল ম্যালোন। ‘পানির পঞ্চাশ ফুট তলায় পড়ে আছে ওটা—কাত হয়ে। ওপরটা আবার ঢেকে দেয়া হয়েছে নেট দিয়ে। তা ছাড়া কেউ ওটাকে খুঁজছে না। যাদের মাল… মানে, রাশানরা… তারাই তো বিক্রি করে দিয়েছে। আমেরিকানরাও কোনও বাতিল সাবমেরিন নিয়ে মাথা ঘামায় না। জিনিসটার খবর জানেন কেবল আপনি আর আপনার রাশান বন্ধু। তবে সে-ও জানে না, সাবমেরিনটা আপনি কী কাজে লাগাচ্ছেন।’

    ‘এত কথা শুনতে চাই না,’ ধমকে উঠলেন আকুম্বা। ‘তোমাকে যা করতে বলা হয়েছে, তা-ই করো। নইলে সাবমেরিনের বদলে তোমাকেই আমি টুকরো টুকরো করব।’

    নির্বিকার রইল ম্যালোন। ‘পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। আমাদের হাতে যতগুলো মিনি-সাব আর হার্ড সুট আছে, তা দিয়ে একসঙ্গে দুটো কাজ চালানো সম্ভব নয়। আপনিই বলুন, কোনটা আগে করব। টার্গেট লাইনের কাজ শেষ করব, নাকি ওই রদ্দি সাবমেরিনটার পেছনে লাগব?’

    রাগ সামলাতে কষ্ট হলো আকুম্বার। দুটোই চাইছেন তিনি। সেইসঙ্গে চাইছেন ম্যালোনের বদলে আরেকটু সংযত স্বভাবের একটা লোক। কিন্তু সে-আশা পূর্ণ হচ্ছে কই? ইতিমধ্যে খবর পেয়েছেন, আরাতামা মারুর ধ্বংসাবশেষ নিয়ে কৌতূহলী হয়ে উঠেছে আমেরিকান সরকার, বিশ্ব- ব্যাঙ্কও চাপ দিচ্ছে দেনা শোধ করার জন্যে। হাতে সময় নেই তাঁর।

    একটু ভেবে সাবমেরিনটা যেভাবে পড়ে আছে সেভাবেই রাখার সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট। খুব শীঘ্রি কাজে নামবেন তিনি, তখন এই সাবমেরিন কোথায় আছে না-আছে, তা নিয়ে মাথা ঘামাবার অবস্থায় থাকবে না কেউ।

    ‘টার্গেট লাইন আর এমিটারগুলো শেষ করো,’ বললেন তিনি। ‘ওয়াশিংটন, লণ্ডন, মস্কো আর বেইজিং। এক সপ্তাহের মধ্যে এই চারটা রেডি হওয়া চাই, নইলে ঝুঁকিতে পড়ে যাব আমরা।’

    ভেবেছিলেন কথাটা শুনেই ঘ্যানঘ্যান করবে ম্যালোন, কেন এত অল্প সময়ে কাজ শেষ করা সম্ভব নয়, সে-বিষয়ে হাজারটা অজুহাত দেখাতে শুরু করবে। কিন্তু তাঁকে অবাক করে দিয়ে চুপ থাকল লোকটা। সংক্ষেপে শুধু বলল, ‘সব রেডি হয়ে যাবে ঠিক সময়ে। আমি কথা দিচ্ছি আপনাকে।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক
    Next Article মাসুদ রানা ১৪৪ – অপহরণ-২

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }