Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৬ – ধ্বংসযজ্ঞ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প453 Mins Read0
    ⤶ ⤷

    ধ্বংসযজ্ঞ – ৩৫

    পঁয়ত্রিশ

    চার নম্বর ভুয়া অয়েল রিগের হেলিপ্যাডের ধারে দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট আকুম্বা। এই রিগেই রয়েছে তাঁর মারণাস্ত্রের কন্ট্রোল সেন্টার, আর প্রয়োজনের মুহূর্তে সেটাকে নিজের কমাণ্ড পোস্ট হিসেবে ব্যবহার করবেন তিনি। হেলিপ্যাড থেকে তিন ধাপ ওপরে রয়েছে কন্ট্রোল সেন্টারটা। চারপাশ কাঁচ দিয়ে ঘেরা; মূল কাঠামো থেকে খানিকটা বেরিয়ে এসেছে জাহাজের ব্রিজের মত।

    এ-মুহূর্তে আকুম্বার মনোযোগ অবশ্য অন্যদিকে। রেলিঙে ঠেস দিয়ে ছায়ায় দাঁড়িয়ে আছেন তিনি, চোখদুটো বরাবরের মত গাঢ় সানগ্লাসের পেছনে লুকানো। তাকিয়ে আছেন হেলিপ্যাডের দিকে, কড়া রোদের মাঝে সেখানে সার বেঁধে দাঁড় করানো হয়েছে অপহৃত বিজ্ঞানীদের। একটা টোপ দিয়েছিলেন তিনি—সুপারকণ্ডাক্টিং মিনারেলের টোপ—আর সেই টোপে ধরা পড়েছে এরা।

    মনে মনে নিজের কূটকৌশলের তারিফ করলেন প্রেসিডেন্ট। আত্মতৃপ্তিতে ভরপুর। সবকিছু তাঁর প্ল্যান মোতাবেক এগোচ্ছে।

    প্রেসিডেন্টের সামনে পেশ করার জন্যে দাঁড় করানো হচ্ছে বিজ্ঞানীদের। কেউ বসে পড়ার চেষ্টা করলে, বা লাইনচ্যুত হলেই ছুটে যাচ্ছে কুচিয়োর লোকেরা। চড়-থাপ্পড় বা হুমকি দিয়ে সিধে করছে তাদের। হেলিপ্যাডের চারদিকে অস্ত্রহাতে হাঁটছে কয়েকজন, পাহারা দিচ্ছে বন্দিদের।

    অবশেষে, বিজ্ঞানীরা যখন ক্লান্ত হয়ে পড়লেন… যখন কমে এল তাঁদের প্রতিবাদ-প্রতিরোধ, আকুম্বার দিকে এগিয়ে এল কর্টেজ।

    ‘ওদেরকে আর বেশিক্ষণ রোদে দাঁড় করিয়ে রাখলে অসুস্থ হয়ে পড়বে,’ বলল সে। ‘আপনার তো সুস্থ লোক দরকার, নাকি?’

    জবাব দিলেন না আকুম্বা। কর্টেজের দিকে না তাকিয়েই বললেন, ‘সান্তা মারিয়ায় সুপারকণ্ডাকশন, পার্টিকেল ফিজিক্স আর ইলেকট্রো-ম্যাগনেটিক এনার্জির ওপরে আটত্রিশজন বিশেষজ্ঞ হাজির হয়েছিল। এখানে আমি তেত্রিশজন দেখতে পাচ্ছি। বাকিরা কোথায়?’

    রেলিঙের ওপর দিয়ে সাগরে এক দলা থুতু ফেলল কর্টেজ। তারপর বলল, ‘টাওয়ার থেকে গোপনে একটা কোর স্যাম্পল জোগাড় করেছিল ফরাসি টিমটা। ওটা পরীক্ষা- নিরীক্ষার সুযোগ দিলে আমাদের পুরো প্ল্যান মাঠে মারা পড়ত। তাই ওদেরকে খুন করতে হয়েছে।

    ‘হুম। চারজনের হিসেব পাওয়া গেল। আরও একজন কম তোমার।’

    ‘রাশান মেয়েটার কথা বলছেন তো? বিজ্ঞানী-টিজ্ঞানী কিছু না, ছদ্মবেশী একটা স্পাই ছিল ও। দু-দু’বার পালাবার চেষ্টা করেছে। তাই ঝুঁকি নিইনি, ওকেও খতম করে দিয়েছি।’

    মুখ ঘুরিয়ে এবার কর্টেজের দিকে তাকালেন আকুম্বা। ‘আর রুফাস?’

    ‘আপনার ওই চামচাটা নিজের অবস্থান ভুলে গিয়েছিল, ‘ তাচ্ছিল্যের গলায় বলল কর্টেজ। ‘সবার সামনে আমার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে বসেছিল সে। কী করে সেটা বরদাস্ত করি, বলুন?’

    চাপা একটা ক্রোধ অনুভব করলেন আকুম্বা। রুফাসকে পাঠিয়েছিলেন তিনি কর্টেজের ওপর নজর রাখার জন্যে, প্রয়োজনে তার লাগাম টেনে ধরার জন্যে। সন্দেহ নেই, সেজন্যেই প্রথম সুযোগে তাকে খুন করেছে কর্টেজ। ব্যাপারটা বুঝতে পারলেও রাগটা প্রকাশ করলেন না তিনি, কর্টেজের প্রয়োজন এখনও ফুরোয়নি তাঁর কাছে। তাই লোক-দেখানো হাসি হাসলেন। বললেন, ‘ঠিকই বলেছ। এমন বেয়াদবি সহ্য করা মুশকিল।’

    রেলিঙের পাশ থেকে সরে এসে হাঁটতে শুরু করলেন তিনি। বন্দিদের দিকে এগিয়ে যাচ্ছেন কথা বলার জন্যে। সেখানে যখন পৌঁছুলেন, জুলফি দিয়ে ঘামের সরু ধারা বইতে শুরু করেছে। আসলেই ভীষণ গরম পড়েছে। বিজ্ঞানীদের দেখে মনে হলো, তাঁরা জ্ঞান হারাতে বসেছেন। তাঁদের বেশিরভাগই এসেছেন আমেরিকা, ইয়োরোপ আর জাপানের মত শীতপ্রধান এলাকা থেকে।

    চোখ থেকে সানগ্লাস খুলে ফেললেন আকুম্বা। বন্দিদের সামনে নিজের শক্তি আর দৃষ্টির আগুন প্রদর্শন করতে চাইছেন। ‘আফ্রিকায় স্বাগতম,’ উদাত্ত গলায় বললেন তিনি। ‘আপনারা সবাই জ্ঞানী-গুণী বুদ্ধিমান মানুষ, তাই লুকোচুরি না করে যা বলার সরাসরি বলছি। আমি জোসেফ আকুম্বা—সিয়েরা লিওনের প্রেসিডেন্ট। আজ থেকে আপনারা সবাই আমার হয়ে কাজ করবেন।’

    ‘কী কাজ?’ ক্রুদ্ধ গলায় জানতে চাইলেন এক বিজ্ঞানী।

    বাঁকা চোখে তাঁর দিকে তাকালেন প্রেসিডেন্ট। দেখা যাচ্ছে কর্টেজের লোকেরা এঁদের সবার আগুন নেভাতে পারেনি।

    ‘একটা পার্টিকেল অ্যাকসেলারেটর তৈরি করেছি আমি,’ বললেন তিনি। ‘সেটার বিস্তারিত স্পেসিফিকেশন দেয়া হবে আপনাদের। এরপর আপনারা সেটাকে কীভাবে, আরও শক্তিশালী করে তোলা যায়, তা বের করবেন। এ-কাজের জন্যে পারিশ্রমিকও দেয়া হবে আপনাদের—কৈশোরে আমি যখন সিয়েরা লিওনের খনিতে কাজ করতাম, সেই রেটে। দৈনিক তিন ডলার।’

    ডানদিকে দাঁড়ানো এক মাঝবয়েসী বিজ্ঞানী নড়ে উঠলেন। প্রতিবাদের সুরে বললেন, ‘আপনার হয়ে আমি কোনও কাজ করব না—দিনে তিন ডলারই দিন, বা তিন মিলিয়ন ডলার দিন।’

    ভ্রূকুটি করে তাঁর দিকে তাকালেন আকুম্বা। সবার ফাইল মুখস্থ আছে তাঁর, চিনলেন বিজ্ঞানীকে। ড. ফারুক আহমেদ—বাংলাদেশি ফিযিসিস্ট। অবাক হলেন না, বাঙালিরা কেমন স্বাধীনচেতা জাতি, জানা আছে তাঁর। কাঁধ ঝাঁকিয়ে বললেন, ‘বেশ, সেটা আপনার মর্জি। তবে কাজ না করলে এখানে থাকার অধিকার নেই আপনার।’

    কর্টেজকে ইশারা করলেন তিনি। সঙ্গে সঙ্গে ডা. ফারুকের দিকে এগিয়ে গেল সে। ঘাড় ধরে বিজ্ঞানীকে নিয়ে গেল রেলিঙের কাছে, তারপর চ্যাংদোলা করে নিচে ছুঁড়ে ফেলল।

    পড়তে পড়তে চিৎকার করে উঠলেন ডা. ফারুক, আচমকা থেমে গেলেন। হেলিপ্যাড থেকে একশো বিশ ফুট নিচে পানি, সেখানে আছড়ে পড়েছেন।

    ‘খোঁজ নাও, বেঁচে আছে না মরে গেছে,’ কর্টেজকে বললেন আকুম্বা। ‘বাঁচলে আরেকবার জিজ্ঞেস কোরো, প্রস্তাবে রাজি আছে কি না। নইলে…’

    কর্টেজের দু’জন অস্ত্রধারী লোক সিঁড়ি ধরে নেমে গেল নিচে। বিজ্ঞানীরা ভয়ার্ত চোখে তাকিয়ে রইলেন রেলিঙের দিকে, যেখান থেকে ফেলে দেয়া হয়েছে বাংলাদেশি বিজ্ঞানীকে। বুঝতে পারছেন, আর ফিরে আসবেন না তিনি বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, বাঁচলেও প্রেসিডেন্টের প্রস্তাবে রাজি হবার, বা কাজে ফেরার মত অবস্থায় থাকবেন না তিনি। ভয়ঙ্কর সত্যটা টের পেয়ে মুখে হাতচাপা দিল কেউ, আবার কেউ বসে পড়ল হাঁটু গেড়ে।

    ,

    ‘কাজের কথায় ফেরা যাক, প্রসন্ন গলায় বললেন আকুম্বা, বেয়াড়া বিজ্ঞানীকে শাস্তি দিতে পেরে সন্তুষ্ট; আর কেউ বিরোধিতা করবে না তাঁর। ‘কীভাবে কাজ করবেন, আর বিনিময়ে কী পাবেন, তা ব্যাখ্যা করছি। আশা করি খুশি হবেন সবাই, কাজের উৎসাহ পাবেন। চারটা গ্রুপে ভাগ করা হবে আপনাদেরকে। একই কাজ দেয়া হবে সবাইকে। সমস্যাটার সেরা সমাধান যে-গ্রুপ আবিষ্কার করবে, তাদেরকে বাঁচিয়ে রাখা হবে।’

    ঝট্ করে তাঁর দিকে ঘুরে গেল সবার চোখ। দৃষ্টি বিস্ফারিত হয়ে উঠেছে।

    ‘ঠিক শুনেছেন,’ বললেন আকুম্বা। ‘সেরা গ্রুপের সবাই বেঁচে যাবে, আর বাকি গ্রুপের সবাই যাবে স্বর্গে।’

    কর্টেজের লোকেরা এগিয়ে এল, ভাগ করতে শুরু করল বিজ্ঞানীদের।

    ‘আরেকটা ব্যাপার, ‘ যোগ করলেন প্রেসিডেন্ট, ‘আপনাদের প্রাথমিক সমাধান আমি বাহাত্তর ঘণ্টার ভেতর চাই। অন্যথায় প্রত্যেক গ্রুপ থেকে একজন করে খুন হবে। বাকিদের নিয়ে আবার প্রথম থেকে কাজ শুরু করব আমি এভাবেই চলতে থাকবে, যতক্ষণ না আপনারা সমাধানটা আবিষ্কার করতে পারছেন।’

    তাজ্জবের দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে রইলেন বিজ্ঞানীরা। মুখে হাসি ফুটিয়ে তাঁদের দিকে তাকিয়ে রইলেন আকুম্বা। প্রাণভয়ে ভীত চেহারাগুলো দেখে বুঝতে পারছেন, সবাই না হোক, অধিকাংশই কাজ করবে প্রাণ বাজি রেখে, সর্বস্ব ঢেলে দেবে প্রত্যাশিত সমাধানের খোঁজে।

    চার দলে ভাগ করা হলো বিজ্ঞানীদের-একেক দলে আটজন। অস্ত্রের মুখে ঠেলাধাক্কা দিয়ে তাঁদের সরিয়ে নেয়া হলো হেলিপ্যাড থেকে। রয়ে গেলেন শুধু প্রেসিডেন্ট আকুম্বা, কর্টেজ, আর সিয়েরা লিওন আর্মির ইউনিফর্ম পরা একজন জেনারেল। বিজ্ঞানীরা এলিভেটরের ভেতরে অদৃশ্য হয়ে গেলে সঙ্গীদের দিকে ফিরলেন প্রেসিডেন্ট।

    ‘কুচিয়ো, নর্দার্ন স্টারে ফিরে যাও,’ নির্দেশ দিলেন তিনি। ‘জাহাজটাকে যত দ্রুত সম্ভব ওর পজিশনে নিয়ে যাবে।’

    মাথা ঝাঁকিয়ে চলে গেল কর্টেজ। এবার জেনারেলের দিকে ফিরলেন আকুম্বা।

    ‘অপারেশন পাইথন শুরুর সময় এসে গেছে, বন্ধু, ‘ বললেন তিনি। ‘এবার আমাদের ন্যায্য সম্পদ পুনরুদ্ধারের পালা।’

    মৃদু হেসে প্রেসিডেন্টকে স্যালিউট ঠুকলেন জেনারেল। তারপর চলে গেলেন বুটের মচমচ শব্দ তুলে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক
    Next Article মাসুদ রানা ১৪৪ – অপহরণ-২

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }