Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৬ – ধ্বংসযজ্ঞ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প453 Mins Read0
    ⤶ ⤷

    ধ্বংসযজ্ঞ – ৩৬

    ছত্রিশ

    ওয়াশিংটন ডিসি।

    এলিভেটর থামলে নুমা হেডকোয়ার্টারের এগারো তলায় নেমে পড়ল রানা ও মুরল্যাণ্ড। আস্তে আস্তে হাঁটছে দু’জনে, সারা শরীরে ব্যথা। চেহারা একেবারে বিধ্বস্ত। কোনও ধরনের ওয়েটসুট ছাড়া দীর্ঘ সময় পানিতে ডুবে ছিল, এরপর উদ্ধারকারী জাহাজ আসার আগে আট ঘণ্টা পুড়েছে রোদে। শরীরের নানান জায়গায় চামড়ার আস্তর তাই খসে খসে পড়ছে। কর্টেজের আঘাতে রানার কেটে যাওয়া ঠোঁটে জমে আছে কালচে রক্ত। মুরল্যাণ্ডের চেয়েও তাই খারাপ দেখাচ্ছে ওকে। আরও এক জায়গায় আঘাত পেয়েছে ও—ওর অহংবোধে। সে-আঘাত বাকি সব আঘাতের চেয়ে গুরুতর। ওর নাকের ডগা থেকে এতজন বিজ্ঞানীকে বন্দি করে নিয়ে গেল শত্রুরা, কিচ্ছু করতে পারল না ও… এমন ব্যর্থতা মেনে নেয়া কঠিন।

    কাটা ঘায়ে নুনের ছিটে হয়ে দেখা দিয়েছিল সাগর থেকে উদ্ধার পাবার পরের কয়েকটা ঘণ্টা। নেপচুনের কনফারেন্স রুমে বসে স্প্যানিশ ও পর্তুগিজ কর্তৃপক্ষের জেরার মুখোমুখি হতে হয়েছিল ওকে আর মুরল্যাণ্ডকে। এমনভাবে প্রশ্ন করা হচ্ছিল, যেন সব দোষ ওদের… যেন দ্বীপের মাটিতেও নুমারই দায়িত্ব ছিল বিজ্ঞানীদের নিরাপত্তা নিশ্চিত করা। রিয়ার অ্যাডমিরাল ফনসেকা তো এ-ও বলে বসলেন, রানা আর মুরল্যাণ্ডের ওপর ভরসা করে মস্ত বড় ভুল করেছেন তিনি। বুঝতে অসুবিধে হচ্ছিল না, আন্তর্জাতিক মহলে কেলেঙ্কারি এড়াবার জন্যে নুমাকে বলির পাঁঠা বানাতে চাইছিলেন তাঁরা। চুপচাপ সেটা মেনে নেয়নি রানা বা মুরল্যাণ্ড, ক্যাপ্টেন মিচামও যোগ দিয়েছিলেন ওদের সঙ্গে; তর্ক বেধে গিয়েছিল। মিটিং শেষ হয়েছিল তিক্ত সুরে। সরকারি ইনভেস্টিগেটররা রানা ও মুরল্যাণ্ডকে কিছুদিনের জন্যে তাদের জিম্মায় নিতে চেয়েছিল তদন্তের স্বার্থে, অ্যাডমিরাল হ্যামিলটনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত তারা সফল হয়নি। ওদেরকে দ্রুত আমেরিকায় উড়িয়ে এনেছেন তিনি।

    চোদ্দ ঘণ্টার দীর্ঘ বিমানযাত্রা শেষে রানা ও মুরল্যাণ্ড এখন ক্লান্ত, অবসন্ন; পা টেনে টেনে এগিয়ে চলেছে আরেকটা কনফারেন্স রুমের দিকে। নুমার ডিরেক্টর-সহ আমেরিকান সরকারের উচ্চপদস্থ কয়েকজন ব্যক্তির সঙ্গে মিটিঙে বসতে হবে। এই মিটিঙের কারণে ঠিকমত বিশ্রামও মেলেনি, হোটেলে উঠে মাত্র দু’ঘণ্টা ঘুমানোর সুযোগ পেয়েছে ওরা।

    করিডোরের শেষ প্রান্তে পৌঁছুতেই দেখা মিলল পরিচিত একটা মুখের। কনফারেন্স রুমের দরজায় দাঁড়িয়ে আছে তানিয়া… একা। ওর সর্বক্ষণের সঙ্গী আসিফ পাশে নেই দেখে কেমন যেন খারাপ লাগল। এগিয়ে গিয়ে ওকে আলিঙ্গন করল রানা; লক্ষ করল, মেয়েটার ভেতরে সেই সদাচঞ্চল ভাবটা আর নেই। মুরল্যাণ্ডও নীরবে সম্ভাষণ জানাল তাকে।

    ‘তোমাদের অবস্থা বিশেষ ভাল দেখাচ্ছে না, রানা,’ বলল তানিয়া। ‘কেমন আছ?’

    ‘আমাদেরকে নিয়ে ভাবতে হবে না,’ বলল রানা। ‘যথেষ্টই ভাল আছি। আসিফের খবর বলো।’

    ‘এখনও জ্ঞান ফেরেনি।’

    ‘শুনে খুব খারাপ লাগল।’

    ‘অতটা খারাপও নয়। ওর হার্টরেট বেড়েছে, ক্যাট স্ক্যানেও বড় ধরনের কোনও ড্যামেজ পাওয়া যায়নি। তারপরেও আমার ভয় করছে, রানা। ‘

    ‘ভয় পেয়ো না, ও ফিরে আসবে,’ আশ্বাস দিল রানা।

    মুরল্যাণ্ড তার স্বভাবসুলভ ভঙ্গিতে যোগ করল, ‘রিল্যাক্স, যে-টান তোমাদের দু’জনের, আজরাইলও পারবে না আসিফকে টেনে নিয়ে যেতে।’

    হাসার চেষ্টা করল তানিয়া, সফল হলো না। ছোট্ট করে মাথা ঝাঁকিয়ে উল্টো ঘুরল; দরজা ঠেলে ঢুকে পড়ল কনফারেন্স রুমে। ওকে অনুসরণ করল রানা ও মুরল্যাণ্ড। টেবিলের একদিকে বসল ওরা-মাঝে রানা, দু’পাশে তানিয়া আর মুরল্যাণ্ড। খানিক পর কনফারেন্স রুমে হাজির হলেন অ্যাডমিরাল হ্যামিলটন, সঙ্গে ল্যারি কিং আর আমেরিকান নেভির একজন রিয়ার অ্যাডমিরাল। রানাদের মুখোমুখি বসলেন তাঁরা, কুশল বিনিময় করলেন। সবশেষে হাজির হলেন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির একজন হোমরাচোমরা প্রতিনিধি। গায়ে কালো সুট, চোখে কালো সানগ্লাস, সঙ্গে দু’জন এইড। টেবিলের মাথায়, সভাপতির চেয়ারে তাঁকে বসতে দিলেন অ্যাডমিরাল হ্যামিলটন।

    সবাই এসে গেছে। এবার মুখ খুললেন নুমা ডিরেক্টর। রানাদের উদ্দেশে বললেন, ‘আমি জানি, তোমাদের ওপর দিয়ে অনেক ঝড়-ঝাপটা গেছে, তারপরেও এভাবে ডেকে এনেছি বলে দুঃখিত। পরিস্থিতি সুবিধের নয়।’ সুটপরা ভদ্রলোকের দিকে ইশারা করলেন, ‘ইনি মি. অ্যারন ওয়েস্টলেক—এনএসএ-র ডেপুটি ডিরেক্টর। আর আমার পাশে যাঁকে দেখছ, ইনি রিয়ার অ্যাডমিরাল জোনাথন কারমেল। পুরো ব্যাপারটা সামলাবার দায়িত্ব দেয়া হয়েছে এঁদেরকে। আমরা আশঙ্কা করছি, বিশ্বশান্তি বিঘ্নিত হবার মত একটা বিপদ দেখা দিয়েছে।’

    অ্যাডমিরালের কথা শেষ হলে গলা খাঁকারি দিলেন ওয়েস্টলেক। বললেন, ‘বিষয়টা উদ্‌ঘাটনের জন্যে আমেরিকান সরকার আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের মত আমাদেরও বিশ্বাস, অত্যন্ত ধনী ও সুসংগঠিত কোনও গোষ্ঠী একটা ডাইরেক্টেড-এনার্জি ওয়েপন তৈরি করে বসেছে। এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে, তাতে অস্ত্রটা বর্তমান পৃথিবীর আর্থ-সামাজিক ও সামরিক ভারসাম্য নষ্ট করে দিতে পারে বলে মনে করছি আমরা।’

    বিরক্ত বোধ করল রানা। কঠিন ভাষায় কথা বলছেন ভদ্রলোক। ফিল্ডের লোক বলে মনে হচ্ছে না, নিশ্চয়ই পলিটিশিয়ান—বক্তৃতা দিতে অভ্যস্ত।

    ল্যারি কিঙের দিকে তাকালেন ওয়েস্টলেক। ‘মি. কিং, আপনার সিমুলেশনে কী পেয়েছেন, জানান আমাদেরকে।’

    নিজের ল্যাপটপ খুলল ল্যারি, রানাদের দিকে ঘুরিয়ে একটা গ্রাফিক সিমুলেশন দেখাল। সংক্ষেপে সেটা ব্যাখ্যা করার পর বলল, ‘সন্দেহ নেই, পার্টিকেল অ্যাকসেলারেটর ব্যবহার করছে ওরা। কোল্ড ওয়ারের সময় স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনশিয়েটিভের অংশ হিসেবে এই টেকনোলজি দিয়ে আমরা অ্যান্টি-মিসাইল শিল্ড তৈরি করতে চেয়েছিলাম, যদিও সেটা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি।’

    ওয়েস্টলেক বললেন, ‘এনএসএ-র নিজস্ব স্টাডিতেও একই উপসংহারে পৌঁছেছি আমরা। ব্যাপারটা সত্যিই উদ্বেগজনক।’

    নড়ে-চড়ে বসল রানা। যাক, বিপদটা তা হলে আঁচ করতে পারছেন এঁরা।

    ‘আরও খারাপ খবর হলো,’ বললেন ওয়েস্টলেক, ‘যে- সব বিজ্ঞানীকে অপহরণ করা হয়েছে, তাঁরা সবাই এই বিশেষ ফিল্ডের বিশেষজ্ঞ। এমন একটা অস্ত্র তৈরি বা ডেভেলপ করার জন্যে ঠিক এঁদেরকেই প্রয়োজন।’

    ‘এর পেছনে কারা আছে, তা জানা গেছে?’ জিজ্ঞেস করল রানা।

    মাথা ঝাঁকালেন ওয়েস্টলেক। ‘কিছুটা। মার্সেনারি টিমের লিডারকে আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন, তবে সে ভাড়াটে লোক। আজ সকালে আরেকটা সূত্র পাওয়া গেছে, তাতে মনে হচ্ছে এদের ঘাঁটি আফ্রিকায়।’

    ‘কী সূত্র?’ প্রশ্ন করল তানিয়া।

    ‘সাগর থেকে একটা লাশ উদ্ধার করা হয়েছে,’ বললেন ওয়েস্টলেক। ‘যেখানে মি. রানা আর মি. মুরল্যাণ্ডকে ডুবিয়ে দেয়া হয়েছিল, সেখান থেকে দু’মাইল দক্ষিণে।’

    একজন এইডের দিকে ইশারা করলেন তিনি। কয়েকটা ছবি এনে রানা আর মুরল্যাণ্ডের হাতে দিল সে।

    ‘লোকটাকে চিনতে পারছেন?’

    পানিতে ফুলে-ফেঁপে গেছে লাশটা, তারপরেও পরিচয় আন্দাজ করতে অসুবিধে হলো না।

    ‘চাবিঅলা,’ বলল মুরল্যাণ্ড।

    সায় জানাল রানা। ‘এ তো কুচিয়োর সঙ্গে ছিল,’ বলল ও। ‘মারা গেল কীভাবে?’

    ‘কপাল বরাবর গুলি,’ জানালেন ওয়েস্টলেক। ‘খুন করা হয়েছে একে। কেন, কিছু অনুমান করতে পারেন?’

    ‘উঁহু,’ মাথা নাড়ল রানা। ‘আমরা যখন শেষবার দেখি, তখনও বেঁচে ছিল। কে এই লোক?’

    ‘সিয়েরা লিওনের নাগরিক বলে তাকে সনাক্ত করেছি আমরা। ওখানকার আর্মির একজন প্রাক্তন মেজর। খুব সম্ভবত প্রেসিডেন্ট জোসেফ আকুম্বার ব্যক্তিগত দেহরক্ষী ছিল সে।’

    ‘সিয়েরা লিওন,’ বিড়বিড় করল রানা। এ নিয়ে দ্বিতীয়- বার দেশটার নাম শুনছে। প্রথমবার শুনেছিল ওয়াইবিসিও-র সঙ্গে সংশ্লিষ্টতার জন্যে।

    ‘হ্যাঁ,’ ওয়েস্টলেক বললেন। ‘অদ্ভুত শোনালেও সমস্ত সূত্র ওই দেশটার দিকেই ইঙ্গিত করছে। ফ্রিটাউন থেকে শিপমেন্ট করা হয়েছিল সুপারকণ্ডাক্টিং মিনারেলের চালান। যারা ওটা জাপানি জাহাজে লোড করেছিল, আর যারা সান্তা মারিয়া থেকে বিজ্ঞানীদের অপহরণ করেছে, দুটো একই দল বলে ভাবছি আমরা। কুচিয়ো কর্টেজের দল।’

    খটকা লাগছে রানার। ‘কিন্তু সিয়েরা লিওন দুনিয়ার সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটা,’ বলল ও। ‘ওখানকার লোকজন ঠিকমত খেতে-পরতেই পায় না। অথচ আপনি বলছেন, এরাই তৈরি করে বসেছে অ্যাডভান্সড সুপার- কণ্ডাক্টরের সাহায্যে পার্টিকেল অ্যাকসেলারেটর?’

    ‘ওদের যোগসূত্রের প্রমাণ হিসেবে প্রেসিডেন্টের ব্যক্তিগত দেহরক্ষীর লাশ রয়েছে আমাদের হাতে, ‘ বললেন ওয়েস্টলেক। ‘তা ছাড়া টাকার অভাব সিয়েরা লিওনের সাধারণ জনগণের থাকতে পারে, ওদের সরকারের নেই। গত কয়েক বছরে প্রচুর বৈদেশিক ঋণ আর সাহায্য পেয়েছে ওরা পশ্চিমা দেশগুলো থেকে। সে-টাকা কোথায়-কীভাবে ব্যবহার করা হচ্ছে, তা আমাদের জানা নেই। উদ্বিগ্ন হবার মত আরেকটা ব্যাপারও আছে ওখানে। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে, হঠাৎ করে ওখানে মিলিটারি মোবিলাইজেশন শুরু হয়েছে। কিছু একটা করতে চাইছে সামরিক বাহিনী।’

    ‘বেশ, আপাতত মেনে নিচ্ছি আপনার থিয়োরি,’ বলল রানা। ‘কথা হলো, এখন কী করবেন আপনারা?’

    ‘কড়া নজরদারি করা হবে সিয়েরা লিওনের ওপর। এতদিন ওদেরকে চোখে চোখে রাখার প্রয়োজন বোধ করিনি আমরা, তবে এবার রাখব।’

    ‘খুব ভাল। কিন্তু নুমা এখানে কী করতে পারে, তা ঠিক বুঝতে পারছি না।’

    ‘সাগরের সঙ্গে যোগাযোগ আছে দলটার। সাবমেরিন ব্যবহার করছে। পর্তুগিজ ডাইভাররা সাগরের তলার ওই টাওয়ারটায় ভালমত তল্লাশি চালিয়েছে; ভেতরে টার্বাইন, ব্যাটারি আর শক্তিশালী ইলেকট্রো-ম্যাগনেটিক কয়েল খুঁজে পেয়েছে। ওগুলোর সাহায্যেই সাজানো হয়েছিল ম্যাগনেটিক অ্যানোমেলির ধাপ্পাটা। অমন একটা জটিল কাজের জন্যে অবশ্যই সাবমেরিন লেগেছে ওদের।’

    ‘সেই সঙ্গে অনেক টাকা,’ বললেন রিয়ার অ্যাডমিরাল কারমেল। ‘একটা ব্যাপার শুধু বুঝতে পারছি না, এত ঝামেলায় গেল কেন ওরা? কাউকে কিডন্যাপ করতে চাইলে এরচেয়ে অনেক সহজ আর সস্তা উপায় আছে।’

    ‘সেটা দু-একজনের ক্ষেত্রে,’ বলল রানা। ‘সারা দুনিয়া থেকে আপনি যদি নির্দিষ্ট একটা ফিল্ডের বিজ্ঞানীদেরকে কিডন্যাপ করতে শুরু করেন, একটা-দুটো ঘটনার পরেই কেউ না কেউ ব্যাপারটা টের পেয়ে যাবে। সেজন্যেই একটা ফাঁদ পেতে একত্র করা হয়েছে সবাইকে, এক ধাক্কায় অনেক বিজ্ঞানীকে বন্দি করা হয়েছে।’

    ‘হুম!’

    ‘আমাদের কাছে কী চাইছেন, তা এখনও পরিষ্কার হলো না,’ ওয়েস্টলেককে বলল মুরল্যাণ্ড।

    ‘সাবমেরিনটা খোঁজার কাজে সাহায্য চাই আপনাদের,’ বললেন ওয়েস্টলেক। ‘নেভি থেকে একটা টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে এর জন্যে। আমরা চাই, আপনারা তিনজন ওদের সঙ্গে যোগ দিন। ড. তানিয়া কাজ করবেন অ্যাকুস্টিক্ টিমের সঙ্গে—শত্রুপক্ষের সাবমেরিনের অ্যাকুস্টিক সিগনেচার ডিটেক্ট করার জন্যে।’

    ‘আর আমরা?’

    ‘আপনারা দু’জনই সাবমারসিবলের কনস্ট্রাকশন আর অপারেশনে অভিজ্ঞ। তাই আপনাদের পাঠাতে চাইছি সাবমেরিন-হান্টিং গ্রুপের সঙ্গে। বেশ কিছু জাহাজ আর এয়ারক্র্যাফট পাঠাচ্ছি আমরা সাবমেরিনটাকে খুঁজে বের করার জন্যে।’

    ‘আপনাদের কি মাথা খারাপ হয়েছে?’ বিস্মিত গলায় বলল রানা। ‘আটলান্টিক মহাসাগরের আয়তন চার কোটি বর্গমাইল। এত বড় এলাকায় কীভাবে একটা সাবমেরিন খুঁজে বের করা সম্ভব? এমন তো নয় যে, ধরা পড়ার জন্যে ওরা আমাদের সামনে ঘুরঘুর করবে। খড়ের গাদায় সুঁই খোঁজাও এর চেয়ে সহজ।’

    ‘আপনি আমাদের আণ্ডার-এস্টিমেট করছেন, মি. রানা, আহত গলায় বললেন রিয়ার অ্যাডমিরাল কারমেল। ‘আটলান্টিক মহাসাগর চষে ফেলার মত রিসোর্সের অভাব নেই আমাদের।’

    ‘মানছি। কিন্তু বাকি সব কাজ ফেলে সমস্ত রিসোর্স তো ব্যবহার করবেন না এই একটা কাজে। কী কী পাঠাচ্ছেন, জানতে পারি?’

    ‘সাতটা ফ্রিগেট আর বিশটা এয়ারক্র্যাফট। সাগরের তলায় বিছানো SOSUS লাইন আর দক্ষিণ আটলান্টিকের সমস্ত লিসেনিং স্টেশনেরও সাহায্য পাব আমরা।’

    মন্দ নয়, ভাবল রানা, কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ‘আগের হামলাগুলোর সময় SOSUS লাইনে কি কিছু ধরা পড়েছে?’

    ‘না,’ ইতস্তত করে স্বীকার করলেন কারমেল। ‘আরাতামা মারুর ডুবে যাবার শব্দ রেকর্ড করেছি আমরা। আর গ্রুপারের ওপর হামলার সময় টর্পেডোর বিস্ফোরণ।’

    ‘তারমানে, সাবমেরিনটাকে আইডেন্টিফাই করার মত কোনও অ্যাকুস্টিক সিগনেচার নেই আপনাদের কাছে। ওটা সোনারে ধরা পড়লেও নিশ্চিত হবার উপায় নেই। আর যদি কোথাও ঘাপটি মেরে থাকে…’

    ‘এরচেয়ে ভাল কোনও পন্থা যদি আপনার জানা থাকে, মি. রানা, সেটা নির্দ্বিধায় বলতে পারেন,’ বিরক্ত দেখাল ওয়েস্টলেককে।

    ‘আছে। আমি কুচিয়ো কর্টেজকে খুঁজতে যাচ্ছি। ওকে পেলে এর পেছনে কারা আছে, তা-ও জানা যাবে।’

    ‘লোকটা একটা ভূত। কোত্থেকে আসে, কোথায় যায়, কেউ জানে না। ইন ফ্যাক্ট, ও যে বেঁচে আছে, এটাই চব্বিশ ঘণ্টা আগ পর্যন্ত নিশ্চিত ছিলাম না আমরা। তাকে আপনি খুঁজে বের করবেন কী করে?’

    ‘সেটা নাহয় আমার ওপরেই ছেড়ে দিন।’

    দাঁতে দাঁত পিষলেন ওয়েস্টলেক। রানার কথায় স্পষ্টতই অসন্তুষ্ট। নুমা ডিরেক্টরের দিকে তাকিয়ে বললেন, ‘আপনি কিছু বলবেন, অ্যাডমিরাল?’

    চেয়ারে হেলান দিলেন অ্যাডমিরাল হ্যামিলটন। ‘নিশ্চয়ই বলব,’ বললেন তিনি। রানাকে জিজ্ঞেস করলেন, ‘তুমি সিরিয়াস? পারবে ওকে খুঁজে বের করতে?’

    ‘জী, স্যর,’ বলল রানা। ‘কুচিয়োর একজন কন্ট্যাক্টকে চিনি আমি। তাকে ধরলেই…’

    ‘সে-খবর আপনি সিআইএ-কে দিচ্ছেন না কেন?’ বাধা দিয়ে জিজ্ঞেস করলেন ওয়েস্টলেক। ‘ওই লোকের কাছ থেকে তথ্য আদায়ের কাজটা ওরাই করতে পারবে।’

    ‘সিআইএ তার গায়ে হাত দেবে না,’ শান্ত গলায় বলল রানা। ‘কিন্তু আমার সে-ধরনের বাধ্যবাধকতা নেই।’

    ‘মানে? কে এই লোক?’

    জবাব না দিয়ে হাসল রানা।

    অ্যাডমিরাল হ্যামিলটন বললেন, ‘তা হলে তুমি এখনও বসে আছ কেন? জলদি কাজে নেমে পড়ো।’

    ‘ইয়েস, অ্যাডমিরাল।’ উঠে দাঁড়াল রানা।

    ‘এ স্রেফ পাগলামি,’ বললেন ওয়েস্টলেক।

    ‘ববিকেও নিয়ে যাও,’ যোগ করলেন অ্যাডমিরাল। ‘মানে, ও যদি যেতে চায় আর কী।’

    ‘সেটা আবার জিজ্ঞেস করতে হয়?’ এক গাল হাসি দিয়ে মুরল্যাণ্ডও উঠে দাঁড়াল।

    রাগে অগ্নিমূর্তি ধারণ করেছেন ওয়েস্টলেক। হুমকির সুরে বললেন, ‘একটা ফোন করেই আপনাদেরকে ঠেকাতে পারি আমি।’

    ‘না, পারেন না,’ শীতল গলায় বললেন অ্যাডমিরাল। ‘কারণ, রানা আমেরিকার নাগরিক নয়, আমাদেরকে সাহায্য করছে স্রেফ সৌজন্যের বশে। সেটা বাদ দিলেও নুমার ওপরে এনএসএ-র খবরদারির কোনও সুযোগ নেই। তা ছাড়া রানা আর ববিকে নেভির জাহাজে তুলে বসিয়ে রেখে কোনও কাজের কাজ হবে না। আপনি সেটা করতে চাইছেন সম্পূর্ণ নিজের স্বার্থে, যাতে ওরা কিছু করতে পারলে কৃতিত্বে ভাগ বসাতে পারেন, আর ব্যর্থ হলে দোষটা নিজে না নিয়ে নুমার ঘাড়ে চাপাতে পারেন। আপনার এ-ধরনের রাজনৈতিক এজেণ্ডার অংশ হতে যথেষ্টই আপত্তি আছে আমার।’

    ওয়েস্টলেকের চেহারা দেখে মনে হলো, জোঁকের মুখে নুন পড়েছে। রিয়ার অ্যাডমিরাল কারমেলের চেহারাতেও ফুটে উঠল সন্তুষ্টি। সাবমেরিন হান্টিঙের মত একটা মিলিটারি অপারেশনে নুমার দু’জন লোক নিয়ে কী এমন লাভ হবে, তা এমনিতেই বুঝতে পারছিলেন না তিনি।

    ‘আপনাকে পেলে অবশ্য, মন্দ হয় না, ডক্টর,’ তানিয়ার দিকে তাকিয়ে বললেন কারমেল। ‘আমাদের অ্যাকুস্টিক টিমে আপনার অভিজ্ঞতা কাজে লাগবে।’

    ‘আমার আপত্তি নেই,’ নড করে বলল তানিয়া। দরজার কাছে চলে গিয়েছিল রানা ও মুরল্যাণ্ড, ডাক দিয়ে থামালেন অ্যাডমিরাল। ‘একটা কথা, রানা।’

    ঘাড় ফেরাল রানা।

    ‘বুঝে-শুনে কাজ কোরো। মিশনে যাচ্ছ তুমি, প্রতিশোধ নিতে নয়।’

    অ্যাডমিরালের কথার মর্মার্থ বুঝতে অসুবিধে হলো না রানার। কর্টেজের বিষয়ে ওর মনোভাব আঁচ করতে পারছেন তিনি, রানার প্রতিশোধ-স্পৃহার ব্যাপারেও জানেন।

    নিঃশব্দে মাথা ঝাঁকিয়ে তাঁকে আশ্বস্ত করল ও। তারপর খুলে ফেলল দরজা। ওপাশে নুমার অল্পবয়েসী এক স্টাফ দাঁড়িয়ে আছে, টোকা দিতে যাচ্ছিল দরজায়। রানাকে দেখে একটু থতমত খেয়ে গেল মেয়েটা।

    ‘ইয়েস?’

    ‘একটা জরুরি মেসেজ আছে ড. তানিয়ার জন্যে।’

    মেয়েটাকে ভেতরে ঢুকতে দিল রানা। জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকাল সবাই।

    ‘ড. আসিফের জ্ঞান ফিরেছে, ম্যাম,’ বলল সে। ‘আপনাকে দেখতে চাইছেন তিনি।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক
    Next Article মাসুদ রানা ১৪৪ – অপহরণ-২

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }