Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৬ – ধ্বংসযজ্ঞ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প453 Mins Read0
    ⤶ ⤷

    ধ্বংসযজ্ঞ – ৩৭

    সাঁইত্রিশ

    বালিশে পিঠ ঠেকিয়ে হাসপাতালের বিছানায় বসে আছে আসিফ, কেবিনে ঢুকেই ওর দিকে ছুটে গেল তানিয়া। ঝাঁপিয়ে পড়ল বুকে, জড়িয়ে ধরল শক্ত করে। দু’চোখ থেকে আনন্দের অশ্রু ঝরছে। কেশে উঠল আসিফ, বলল, ‘আরে, ছাড়ো, ছাড়ো… মেরে ফেলবে নাকি?’

    তাড়াতাড়ি ওকে ছেড়ে দিয়ে সোজা হলো তানিয়া। ‘সরি, ব্যথা দিয়ে ফেলেছি?’

    ‘ব্যথা আর দেবে কী, এমনিতেই সারা শরীরে ব্যথা। তবে ডাক্তার বললেন, বিপদ কেটে গেছে।’

    তানিয়ার পিছু পিছু রানা ও মুরল্যাণ্ডও ঢুকেছে ভেতরে। হাসিমুখে এগিয়ে এল বিছানার দিকে। রানা বলল, ‘বেঁচে আছিস তা হলে? ভালই ভয় ধরিয়ে দিয়েছিলি।’

    ‘আমাকে এসব না বলে নিজের দিকে তাকা,’ বলল আসিফ। ‘মনে তো হচ্ছে তুই-ই ফিরে এসেছিস মৃত্যুর মুখ থেকে।

    ‘কী তেজ রে, বাবা!’ বলল মুরল্যাণ্ড। ‘দেখেছ, তানিয়া, আমার কথা কীভাবে ফলে গেল? যমদূতও পালিয়ে গেছে ওর তেজ দেখে।’

    হাসল সবাই।

    ‘কী হয়েছিল, বলো তো?’ বলল আসিফ। ‘আমার তো কিছুই মনে নেই।’

    ‘কিছুই না?’ জিজ্ঞেস করল তানিয়া।

    ‘ছাড়া ছাড়া সব

    স্মৃতি। গ্রুপারে চেপে সাগরে নেমেছিলাম, এটুকু মনে আছে। কিন্তু এরপর সব ঝাপসা।’

    অবাক হলো না তানিয়া, বড় ধরনের দুর্ঘটনায় এমনটা হয়। পীড়াদায়ক স্মৃতি মুছে ফেলে মস্তিষ্ক—এক রকম ডিফেন্স মেকানি সেটা। ব্যথা-বেদনা ভুলিয়ে শরীরকে সুস্থ হয়ে উঠতে সাহায্য করে।

    সংক্ষেপে আসিফকে গ্রুপারের ওপর হামলা, আর সাগরের তলা থেকে সংগ্রাম করে ওদের উঠে আসার ঘটনা শোনাল তানিয়া। শুনে চোখ বড় হয়ে গেল তার।

    ‘বলো কী! তোমাকে সঙ্গে নেয়া তো তা হলে একদম উচিত হয়নি,’ বলল সে। ‘এখন মনে পড়ছে, সাগরে ডুব দেবার আগে অ্যাডভেঞ্চারারের ডেকে দাঁড়িয়ে একা একাই নামব ভাবছিলাম।’

    ‘তা হলো বিরাট বোকামি করতে,’ বলল তানিয়া। ‘সবদিক সামলে একা একা ফিরতে পারতে না কিছুতেই। আমি না থাকলে জলকন্যা থাকত না; গ্রুপারের ড্যামেজ মেরামতেরও লোক থাকত না।’

    ‘তারপরেও… তোমাকে এমন একটা বিপদে ফেললাম…

    ‘কিচ্ছু হয়নি আমার,’ জোর গলায় বলল তানিয়া। ‘যা হবার তো হয়েছে তোমার। আমি বরং ভাগ্যকে ধন্যবাদ জানাচ্ছি তোমার পাশে ছিলাম বলে।’

    ‘কী যে বলো না…’

    তোমাদের প্রীতি-সম্ভাষণ বাড়িতে ফেরার পর করলে হয় না?’ বেরসিকের মত বলল মুরল্যাণ্ড। ‘আমাদের তাড়া আছে, আসিফ। কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো।’

    ‘জানতে তো অবশ্যই চাই,’ বলে ওর দিকে তাকাল আসিফ। ‘কারা হামলা করেছিল আমাদের ওপর, কিছু জানতে পেরেছ?’

    যা যা জানে, খুলে বলল রানা ও মুরল্যাণ্ড। শেষে যোগ করল, ‘লোকগুলোকে খুঁজে বের করতে চলেছি আমরা। নিশ্চিত থাক, এমনি এমনি পার পেতে দেব না কিছুতেই।’

    ‘তোরা ছুটে মরবি, আর আমরা দু’জন হাত-পা গুটিয়ে বসে থাকব? আমাদেরও তো একটা দায়িত্ব আছে… হিসেব- নিকেশ মেটানোর ব্যাপার আছে।’

    ‘তার জন্যে আমি যাচ্ছি,’ বলল তানিয়া। ‘আটলান্টিকের একটা অ্যান্টি-সাবমেরিন ফ্রিগেটে আগামীকালই যোগ দেব আমি—টাস্ক ফোর্সের অ্যাকুস্টিক টিমের সঙ্গে কাজ করার জন্যে।’

    বিস্মিত চোখে ওর দিকে তাকাল আসিফ। ‘তুমিও?’ বলল সে। ‘আমি কি তা হলে এখানে বসে বসে ভেরেণ্ডা ভাজব?’

    ‘বিশ্রাম নিতে হবে তোমাকে, সেটাকে ভেরেণ্ডা ভাজা বলো, আর যা-ই বলো।’

    ‘অসম্ভব!’ ঝট করে গা থেকে চাদর সরিয়ে দিল আসিফ। বিছানা থেকে পা ঝুলিয়ে দিয়ে বলল, ‘আমিও যাচ্ছি তোমার সঙ্গে।’

    ‘পাগলামি করিস না,’ রানা চোখ রাঙাল। ‘চারদিন বেহুঁশ ছিলি তুই, মরতে বসেছিলি।’

    ‘তোরাও তো মরতে বসেছিলি, সেজন্যে কি বিছানায় পড়ে থাকছিস? তা ছাড়া এখন আমি বিপদমুক্ত, সাগরের খোলা হাওয়ায় শরীর আরও দ্রুত সেরে উঠবে।’

    ‘তানিয়া,’ রানা ডাকল, ‘ওকে কিছু বলো!’

    ‘ও আবার কি বলবে?’ মুখ ঝামটে উঠল আসিফ। ‘টাস্ক ফোর্সে ওর চেয়ে আমাকে বেশি দরকার। আণ্ডারওয়াটার অ্যাকুস্টিকসে ওর চেয়ে আমার অভিজ্ঞতা বেশি।’

    স্বামীর দিকে একদৃষ্টে কিছুক্ষণ চেয়ে রইল তানিয়া। আসিফকে খুব ভাল করে চেনে ও, জানে কেন জেদ করছে। আসলে একা ওকে যেতে দিতে চাইছে না। অন্যদিক থেকে ভাবলে, ও নিজেও চাইছে না আসিফকে ফেলে যেতে। কিন্তু আবেগ দিয়ে তো বাস্তবতা বদলানো যায় না।

    ‘তুমি দুর্বল,’ নিচু গলায় বলল ও।

    ‘কীসের দুর্বল?’ বিছানা থেকে নেমে পড়ল আসিফ। একটু টলে উঠলেও দ্রুত সামলে নিল নিজেকে। বলল, ‘দেখেছ, নিজেই দাঁড়াতে পারছি।’

    চুপ করে রইল তানিয়া

    ‘আরে বাবা, এত ভয় পাবার কী আছে?’ বলল আসিফ। ‘যুদ্ধজাহাজে যাচ্ছি আমরা। আমাদেরকে ঘিরে রাখবে আর্মার প্লেটিং, মিসাইল, কামান আর টর্পেডো। এর চেয়ে নিরাপদ আর কিছু হয়?’

    বড় করে শ্বাস ফেলল তানিয়া। ‘তোমার গোয়ার্তুমির সঙ্গে পেরে উঠব না আমি। ঠিক আছে, নেব তোমাকে। কিন্তু একটা শর্ত আছে।’

    ‘কী শর্ত?’

    ‘পানিতে নামতে চাইতে পারবে না। সাবমারসিবলে চেপে, বা ডাইভ সুট পরে, কিংবা অন্য কোনও কায়দায়… কোনোভাবেই না। তার জন্যে তৈরি না আমি।’

    ‘আরে নাহ্, পানিতে নামতে হবে কেন? আমরা জাহাজেই থাকব, আমাদের এয়ার-কণ্ডিশনড় কোয়ার্টারে। যদি সম্ভব হয় তো জাহাজের মেসের কাছে, যাতে যখন যা খুশি খেতে পারি।’

    হাসিমুখে কথাটা বললেও মনে মনে উদ্বিগ্ন হলো আসিফ তানিয়াকে কোনোদিন কোনও বিষয়ে ভয় পেতে দেখেনি ও। আর সে-ই কিনা এখন… ব্যাপারটা সত্যিই চিন্তা জাগাবার মত।

    ‘তোরা দু’জনেই পাগল,’ হতাশ গলায় বলল রানা।

    .

    সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের রাস্তায়, পুরনো একটা রাশান ট্যাঙ্কের ওপর বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট আকুম্বা। এ-ধরনের চল্লিশটা ট্যাঙ্ক আছে তাঁর, সবগুলোই এগোচ্ছে এক সারিতে। ট্যাঙ্কের সারির দু’পাশে রয়েছে মিসাইলবাহী ট্রান্সপোর্ট, জিপ আর আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার। অপারেশন পাইথনের নামে পুরো দেশে জাতীয়করণ কার্যক্রম শুরু করেছেন তিনি, সেজন্যে দুনিয়ার সামনে নিজের শক্তিমত্তা জাহির করছেন সামরিক শোভাযাত্রার মাধ্যমে। হেলিকপ্টার আর ভারী অস্ত্রশস্ত্রের সাহায্যে সেনাবাহিনীর পদাতিক সৈন্যরা ইতিমধ্যে নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা খনিগুলোর।

    তুমুল হর্ষধ্বনির মাঝে রাজধানীর প্রাণকেন্দ্র ধরে এগোচ্ছে প্রেসিডেন্টের শোভাযাত্রা। জাতীয়করণ শেষে বিশাল কর্মসংস্থান হবে সিয়েরা লিওনের নাগরিকদের; ভাল চাকরি দেয়া হবে সবাইকে, দেয়া হবে ভাল বেতন—এমন ঘোষণা শুনে দলে দলে মানুষ বেরিয়ে এসেছে ঘরবাড়ি থেকে। রাস্তার দু’ধারে জড়ো হয়ে আকুম্বার নামে জয়ধ্বনি আর স্লোগান দিচ্ছে তারা।

    আত্মতৃপ্তিতে ভুগছেন আকুম্বা। আওয়াজ শুনে বুঝতে পারছেন, জনগণ মন থেকে জয়ধ্বনি দিচ্ছে তাঁকে। বন্দরের দিকে এগোচ্ছে তাঁর শোভাযাত্রা— ওটার নিয়ন্ত্রণ ইতিমধ্যে এসে গেছে তাঁর হাতে, ঠিক যেভাবে এসেছে কয়েক মাইল উত্তরের বিশাল অয়েল রিফাইনারি, এয়ারপোর্ট আর বিদেশি অনেকগুলো ফ্যাক্টরির নিয়ন্ত্রণ।

    বাছাই করা একজন সাংবাদিক আর একজন ক্যামেরাম্যান রয়েছে প্রেসিডেন্টের পাশে—শোভাযাত্রার কাভারেজ দেবার জন্যে।

    ‘প্রেসিডেন্ট আকুম্বা,’ বলল সাংবাদিক, হৈ-হল্লা আর ট্যাঙ্কের গর্জনের মাঝে গলা চড়িয়ে কথা বলতে হচ্ছে তাকে, ‘এটা কি সত্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে আপনি জানিয়ে দিয়েছেন যে, সিয়েরা লিওন আর ওদের ঋণ পরিশোধ করবে না?’

    ‘হ্যাঁ,’ বললেন আকুম্বা। ‘আর কত? সুদ দিতে দিতে আমাদের নাভিশ্বাস উঠে গেছে।’

    ‘এর সঙ্গে কি আজকের এই পদক্ষেপের কোনও সম্পর্ক আছে?’

    ‘আজ স্বাধীনতার দিন,’ আকুম্বা বললেন। ‘একদিন আমরা যেমন ঔপনিবেশিক নিপীড়ন থেকে স্বাধীন হয়েছিলাম, ঠিক সেভাবে আজ আরেক নিপীড়ন থেকে স্বাধীন হচ্ছি—অর্থনৈতিক নিপীড়ন।’

    সমঝদারের ভঙ্গিতে মাথা ঝাঁকাল সাংবাদিক। ‘এর ফলাফল নিয়ে কি আপনি চিন্তিত নন?’ জানতে চাইল সে। ‘কয়েক ডজন বহুজাতিক কর্পোরেশনের অধিকার খর্ব করছেন আপনি। এ-অবস্থায় বিশ্ব আপনার পাশে থাকবে, এমনটা নিশ্চয়ই আশা করছেন না?’

    ‘চোখের বদলে চোখ—এই নীতিতে বিশ্বাস করি আমি,’ বললেন আকুম্বা। ‘শত শত বছর ধরে এসব কোম্পানি আমাদের অধিকার খর্ব করেছে… আমাদের জমি থেকে তুলে নিয়ে গেছে দামি দামি সব রত্ন আর খনিজ পদার্থ। বিনিময়ে দিয়েছে শুধু যন্ত্রণা। ওসব কোম্পানির রান্নাঘরের একজন বাবুর্চিও আমাদের একেকজন খনিশ্রমিকের বিশগুণ বেতন পায়, অথচ ‘ওসব শ্রমিকেরা রোদে পুড়ে, না খেয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। কোম্পানির কর্তাদের কথা আর না-ই বললাম।’

    ‘কিন্তু খনি বলুন, কিংবা রিফাইনারি… এসবের অবকাঠামো তৈরি করতে তো বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রয়োজন,’ যুক্তি দেখাল সাংবাদিক। ‘সেটা বিদেশিরাই দিচ্ছে।’

    ‘হাহ্! সেই বিনিয়োগ আমরা বহু আগেই উশুল করে দিয়েছি—আমাদের রক্ত দিয়ে।’

    বন্দরে ঢুকে পড়ল শোভাযাত্রা। দূরে কালো ধোঁয়ার মেঘ পাক খেয়ে উঠতে দেখলেন আকুম্বা। আগুন লেগেছে সম্ভবত, তবে তার সঙ্গে বন্দর দখলের কোনও সম্পর্ক আছে বলে মনে হলো না। হয়তো কোনও দুর্ঘটনা। তারপরেও সামরিক অভিযানের পটভূমিতে কালো ধোঁয়া একটা দেখার মত জিনিস… ভয় জাগায়।

    ‘ছবি তোলো ধোঁয়াটার,’ ক্যামেরাম্যানকে বললেন তিনি। ‘দুনিয়া বুঝুক, আমরা কতখানি সিরিয়াস।’

    তাড়াতাড়ি ওদিকে ক্যামেরা ঘোরাল লোকটা। যুম করে তুলতে শুরু করল ছবি। এই ধোঁয়ার মেঘ আর ট্যাঙ্কে আসীন আকুম্বার ভিডিও খুব শীঘ্রি সিএনএন আর বিবিসি-সহ পৃথিবীর তাবৎ মিডিয়ায় ফলাও করে প্রচার হবে।

    মুচকি হাসলেন আকুম্বা। সারা দুনিয়ায় হৈচৈ ফেলতে চলেছেন তিনি। তাঁর দেশকে করতে চলেছেন সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। চব্বিশ ঘণ্টার ভেতরে সিয়েরা লিওনে অবস্থানরত সমস্ত বিদেশি নাগরিককে আটক করবেন তিনি, বিমানে তুলে পাঠিয়ে দেবেন যার যার দেশে।

    সন্দেহ নেই, খেপে যাবে পশ্চিমা বিশ্ব। হুমকি-ধমকি দেবে, অবরোধ আরোপ করবে, কৈফিয়ত চাইবে তাঁর কাছে। খুশিমনেই কথা বলবেন তিনি। যতবার প্রয়োজন ততবার। বিবেকের কাছে পরিষ্কার তিনি, কোনও অন্যায় করছেন না, কাজেই কথা বলতে দোষ কোথায়?

    জানা কথা, এরপর তাঁর কাছে ছুটে আসবে বিদেশিরা—দর কষাকষির চেষ্টা করবে। ভয় দেখিয়ে, ধাপ্পা দিয়ে তাঁকে নতি স্বীকার করাতে চাইবে। কিন্তু মানবেন না তিনি। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠবে, তবে শেষমেশ হার মানতে হবে ওদেরকেই। তখন উল্টো আকুম্বাই দাবি-দাওয়া পেশ করবেন ওদের কাছে। উল্টে দেবেন ছক।

    এসবে যে ঝুঁকি আছে, তা আকুম্বা জানেন। তবে সেই ঝুঁকি কাটাবার উপায়ও আছে তাঁরই হাতে। কারণ দু’হাজার বছরের ইতিহাসে এই প্রথমবার

    এই প্রথমবার একজন আফ্রিকান সমরনায়কের হাতে এমন এক অস্ত্র এসেছে, যা দিয়ে ধূলিসাৎ করে দেয়া যাবে পশ্চিমাদের সাম্রাজ্যলিপ্সা।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক
    Next Article মাসুদ রানা ১৪৪ – অপহরণ-২

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }