Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৬ – ধ্বংসযজ্ঞ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প453 Mins Read0
    ⤶ ⤷

    ধ্বংসযজ্ঞ – ৪১

    একচল্লিশ

    ওয়াশিংটন ডিসি।

    পেন্টাগনের সিচুয়েশন রুমে, সামনের সারির একটা আসনে বসে আছেন অ্যাডমিরাল হ্যামিলটন। এনএসএ-র তরফ থেকে মিটিং ডাকা হয়েছে, ডেপুটি ডিরেক্টর অ্যারন ওয়েস্টলেক একটা ব্রিফ দেবেন। প্রেসিডেন্ট আসেননি, তবে ভাইস প্রেসিডেন্ট এসেছেন মিটিঙে। এসেছেন হোয়াইট হাউসের চিফ অভ স্টাফ, চার বাহিনীর প্রধানরা-সহ মিলিটারি ও ইন্টেলিজেন্স কমিউনিটির উচ্চপদস্থ কর্মকর্তারা। মিটিংটা সিয়েরা লিওন নিয়ে। গত কয়েকদিনের ঘটনা পর্যবেক্ষণ করে, আর প্রেসিডেন্ট আকুম্বার হুমকি পেয়ে এনএসএ নিশ্চিত হয়ে গেছে, বিজ্ঞানীদের অপহরণ আর এনার্জি ওয়েপন তৈরির পেছনে এই বিশেষ দেশটির হাত রয়েছে। নইলে আমেরিকাকে হুমকি দেবার মত দুঃসাহস কারও হবার কথা নয়। স্যাটেলাইটের সাহায্যে গত ক’দিন থেকেই খোঁজাখুঁজি করছে এনএসএ; ওয়েস্টলেক এখন দাবি করছেন, অস্ত্রটা লোকেট করতে পেরেছেন তাঁরা।

    দেয়ালে ঝোলানো বিশাল একটা এলইডি স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন অ্যাডমিরাল, স্যাটেলাইট থেকে তোলা সিয়েরা লিওনের উপকূলের একটা ছবি ফুটে উঠেছে তাতে। দশ মাইল চওড়া এক উপসাগর, দেশটার তেল-উৎপাদন এলাকা হিসেবে পরিচিত ওটা। লোকে কোয়াডাঙ্গল, বা চতুর্ভুজ বলে ডাকে, কারণ ওখানে রয়েছে চারটা বিশাল অয়েল রিগ—কাল্পনিক একটা বর্গক্ষেত্রের চারটা বিন্দুতে সেগুলোর অবস্থান।

    ছবির ওপরে নানা ধরনের ডেটা ফুটে উঠেছে, সেসবের বেশিরভাগই বুঝতে পারছেন না অ্যাডমিরাল। একটা করে ফাইল দেয়া হয়েছে মিটিঙে আগত সবাইকে; ওটার পাতা উল্টে চোখ বোলালেন। অয়েল রিগগুলোর মালিক সিয়েরা লিওন সরকার—ব্যাপারটা অস্বাভাবিক ঠেকল তাঁর কাছে। পুরো দেশের সমস্ত খনিজ সম্পদ আহরণের দায়িত্ব যখন বিদেশি বিভিন্ন কোম্পানিকে দেয়া হয়েছিল, তখন তেল

    ণের কাজটা সরকার নিজে নিল কেন? ফাইলে এ-ও লেখা আছে, বিশেষজ্ঞদের মতে সিয়েরা লিওনের উপকূলে কোনও তেল নেই, পুরো প্রজেক্টটা চালানো হচ্ছে ভিন্ন কোনও উদ্দেশ্যে। এতদিন ধারণা করা হচ্ছিল, বিদেশ থেকে পাওয়া অর্থ লোপাটের জন্যে ভুয়া একটা প্রজেক্ট হিসেবে দাঁড় করানো হয়েছিল ওটা; তবে এখন অন্যকিছু ভাবা হচ্ছে। কারণ, রিগগুলোর নির্মাণকাজ শেষ

    নির্মাণকাজ শেষ হবার পরেও সেখানে নিয়মিতভাবে নেয়া হচ্ছে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন মেটেরিয়াল ও ইকুইপমেণ্ট।

    ফাইল বন্ধ করলেন অ্যাডমিরাল। চোখ তুলতেই দেখলেন, ভাইস প্রেসিডেন্ট আর অ্যারন ওয়েস্টলেক এগিয়ে আসছেন এদিকে। পথে একটু থেমে নেভি চিফের সঙ্গে কুশল বিনিময় করলেন, তারপর এসে থামলেন অ্যাডমিরালের সামনে। উঠে দাঁড়িয়ে দু’জনের সঙ্গেই করমর্দন করলেন হ্যামিলটন।

    ‘অবস্থা দেখছেন তো?’ ওয়েস্টলেক বললেন। ‘আপনাকে তো আগেই বলেছিলাম, আপনার লোকেরা খামোকাই ওই মার্সেনারির পেছনে ছুটে সময় নষ্ট করবে। আমাদের সঙ্গে থাকলে আসল কাজের স্বাদ পেত।’

    ‘আসল কাজ থেকে ক’দিন দূরে থাকলে ক্ষতি দেখি না,’ বললেন অ্যাডমিরাল। ‘কম ধকল যায়নি ওদের ওপর দিয়ে। আপনার থিয়োরি সঠিক বলে প্রমাণিত হলে খুশিই হব আমি।’

    ‘ওদেরকে ছুটি দিয়ে দিতে পারেন। আমরা সব গুছিয়ে এনেছি। সব জানতে পারবেন এখুনি।’

    ‘আগে মিটিংটা তো শেষ হোক।’

    মাথা ঝাঁকিয়ে চলে গেলেন ওয়েস্টলেক। অ্যাডমিরালের পাশে এসে বসলেন ভাইস প্রেসিডেন্ট। দু’জনে পুরনো বন্ধু, নেভিতে একসঙ্গে কাজ করেছেন এককালে।

    ‘কী বুঝছ?’ জিজ্ঞেস করলেন ভাইস প্রেসিডেন্ট।

    ‘হাঙর আর কুমিরদের মাঝে আমাকে না ডাকলে চলত না?’ বললেন অ্যাডমিরাল। ‘এখানে নুমার তো কিছু করার আছে বলে মনে হচ্ছে না।’

    ‘তোমার ধারণা, আমি তোমাকে ডেকেছি? এনএসএ-র মিটিং… ওরাই ঠিক করেছে কাদেরকে রাখবে।

    ‘ওয়েস্টলেক?’

    ‘আর কে? বোধহয় তোমাকে নিজের কৃতিত্ব দেখাতে চায়।’

    ‘যেন দেখার জন্যে আমি মুখিয়ে আছি আর কী।’

    ‘শুনলাম, সেদিন নাকি ওর প্রস্তাব উড়িয়ে দিয়েছিলে? প্রতিশোধ নেবে না?’

    ‘বাড়াবাড়ি করছিল।’

    ‘তাতে আমার সন্দেহ নেই। যাক গে, এবার মুখটা বন্ধ করো। শোনো ও কী বলে।’

    ডায়াসে গিয়ে দাঁড়িয়েছেন ওয়েস্টলেক। আলো কমিয়ে দেয়া হলো, ব্রিফ শুরু করলেন তিনি। ফাইলের তথ্যগুলোই বলছেন, তবে আরেকটু বিস্তারিতভাবে।

    ‘আর বেশি সময় নেব না,’ ব্রিফের শেষে বললেন তিনি। ‘সিয়েরা লিওনের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। এখনও আমরা নিশ্চিতভাবে জানি না, ওদের হুমকিটায় কোনও সত্যতা আছে কি না। তবে গত কয়েকদিনে আমাদের ইনভেস্টিগেশনে ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন হবার মত বেশ কিছু তথ্য পাওয়া গেছে। অবিশ্বাস্য হলেও সত্যি, এই গরিব দেশটা বিপুল ধ্বংসযজ্ঞ ঘটাবার মত অত্যন্ত শক্তিশালী একটা অস্ত্র তৈরি করে বসেছে।’

    ডায়াস থেকে খানিকটা দূরে বসা একজন অ্যাসিসটেন্টকে ইশারা করলেন ওয়েস্টলেক। কম্পিউটারে কয়েকটা বোতাম টিপে মেরিল্যাণ্ডের ফোর্ট মিডে, এনএসএ হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করল সে।

    ‘কোয়াডাঙ্গল নামে পরিচিত আলোচ্য এলাকাটার ওপরে একটা স্যাটেলাইট সেট করেছি আমরা,’ বললেন ওয়েস্টলেক। ‘ক্রমাগত নজর রাখা হচ্ছে ওখানে, সব ডেটা অ্যানালাইয করা হচ্ছে। এখন আপনাদেরকে ওখানকার লাইভ ফিড দেখাব।’

    অ্যাসিসটেন্টকে ইশারা করলেন তিনি, আরেকটা বোতাম চাপল সে। স্ক্রিনের দৃশ্য বদলে গেল। এখনও স্যাটেলাইট থেকে তোলা ছবিই দেখা যাচ্ছে, তবে এবার তাতে খেলা করছে নানা ধরনের রঙ। সাগর গাঢ় নীল, ডাঙার রঙ ধূসর। তাপভেদে কোথাও কোথাও রয়েছে হলুদ আর কমলা রঙ।

    ‘এলাকাটার ইনফ্রারেড স্ক্যান দেখতে পাচ্ছেন এখন আপনারা,’ বললেন ওয়েস্টলেক।

    তীক্ষ্ণ দৃষ্টিতে ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন অ্যাডমিরাল হ্যামিলটন। প্রত্যেকটা অয়েল রিগের চারপাশের পানি লালচে দেখাচ্ছে, সাগরের স্রোতের কারণে সেই লাল বৃত্ত আঁকাবাঁকা। দেখে মনে হচ্ছে, লাল রঙ উদ্‌গীরণ করছে প্ল্যাটফর্মগুলো, সেগুলো মিশে যাচ্ছে সাগরে। প্রথমে ভাবলেন কোনও ধরনের পলিউশন, পরক্ষণে মনে পড়ল, ওখানে আসলে কোনও তেল নেই।

    ‘রিগগুলো থেকে গরম পানি বেরুচ্ছে,’ বললেন তিনি।

    মাথা ঝাঁকিয়ে সায় দিলেন ওয়েস্টলেক। ‘ঠিক ধরেছেন, অ্যাডমিরাল। প্রত্যেকটা প্ল্যাটফর্ম প্রতিদিন শত-সহস্র লিটার গরম পানি পাম্প-আউট করছে সাগরে। এর একটাই ব্যাখ্যা—ওখানে এমন কিছু চলছে যার কুলিঙের জন্যে বিপুল পানি প্রয়োজন।’

    ‘কোনও ধরনের পাওয়ার জেনারেশন?’

    ‘আমাদের তা-ই ধারণা। পার্টিকেল অ্যাকসেলারেটরে ব্যবহারের জন্যে বিশাল পরিমাণে পাওয়ার জেনারেট করা হচ্ছে। আর সেজন্যেই এত তাপ।’

    কিবোর্ডের বোতাম চাপল ওয়েস্টলেকের সহকারী। স্ক্রিনে রঙের মেলায় পরিবর্তন এল খানিকটা।

    ‘এবার আপনাদেরকে কোয়াডাঙ্গল এরিয়ার ডিপ স্ক্যান ইমেজ দেখাচ্ছি,’ বললেন ওয়েস্টলেক।

    আগের রঙগুলোর মাঝে এবার ফুটে উঠেছে একটা জ্বলজ্বলে বেগুনি রেখা… সেটা একটা বৃত্তের মত ঘুরে এসেছে সবগুলো অয়েল রিগকে স্পর্শ করে। ছোট ছোট আরও কিছু রেখা বেরিয়ে এসেছে ওটা থেকে। একটা গ্রুপ গেছে পশ্চিম আর উত্তর-পশ্চিমে, আরেকটা গ্রুপ গেছে উত্তর আর উত্তর- পূর্বদিকে। তৃতীয় আরও একটা গ্রুপ প্রসারিত হয়েছে আফ্রিকা মহাদেশের দিকে।

    ‘ছবির বৃত্তটা একটা আণ্ডারগ্রাউণ্ড স্ট্রাকচার,’ বললেন ওয়েস্টলেক। ‘স্যাটেলাইটের ইনফ্রারেড স্ক্যান আর অরোরা স্পাই প্লেনের গ্রাউণ্ড পেনিট্রেটিং রেডারের সাহায্যে ওটাকে ডিটেক্ট করেছি আমরা।’ স্ক্রিনের দিকে একটা লেজার পয়েন্টার তাক করলেন তিনি। ‘বৃত্তটার ডায়ামিটারের দৈর্ঘ্য পনেরো মাইল। অয়েল রিগগুলো ভুয়া। আসলে ওগুলোর তলায় গড়ে তোলা হয়েছে বিশাল বিশাল সব পাওয়ার প্ল্যান্ট, যা দিয়ে ছোটখাট কয়েকটা শহরের বিদ্যুতের চাহিদা মেটানো যাবে অনায়াসে।’

    ‘কী ধরনের পাওয়ার প্ল্যান্ট?’ কেউ একজন জানতে চাইলেন।

    ‘গ্যাস টার্বাইন জেনারেটর। গ্যাসটা আসছে মেইনল্যাণ্ড থেকে একটা পাইপলাইনের মাধ্যমে। পার্টিকেল অ্যাকসেলারেটরের সুপারকণ্ডাক্টিং ইলেকট্রো-ম্যাগনেটগুলোকে শক্তি জোগাচ্ছে জেনারেটর থেকে তৈরি হওয়া বিদ্যুৎ, আর পুরো রিংটাকে অপারেটিং টেম্পারেচারে রাখার জন্যে ব্যবহার করা হচ্ছে কুলিং সিস্টেম।’

    একটু থামলেন ওয়েস্টলেক। তারপর বললেন, ‘আমাদের হিসেব অনুসারে, লার্জ হ্যাডরন কলাইডারের জন্যে সার্ন যে- পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে, এখানে তার বিশ গুণ বেশি বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। এর একটাই ব্যাখ্যা। জিনিসটা একটা অস্ত্র। ওটা দিয়ে সম্ভবত ইয়োরোপ, আটলান্টিক আর আফ্রিকার ওপরের যে-কোনও স্যাটেলাইট ফেলে দেয়া যাবে। একশো মাইল পর্যন্ত আটলান্টিকের শিপিং লাইনে বাধা সৃষ্টি করতে পারবে ওটা, তিনশো মাইল রেডিয়াসে যে-কোনও বিমানকে ধ্বংস করে দিতে পারবে।’

    ‘এত বড় একটা অস্ত্রের রেঞ্জ মাত্র তিনশো মাইল?’ বিস্মিত গলায় জিজ্ঞেস করলেন অ্যাডমিরাল হ্যামিলটন।

    ‘না,’ মাথা নাড়লেন ওয়েস্টলেক। ‘ওটা দিয়ে সম্ভবত কয়েক হাজার মাইল দূরেও আঘাত হানা যাবে। কিন্তু সমস্যা হলো, পার্টিকেল বিমটা সরলরেখায় চলে, আর পৃথিবীর উপরিভাগ সমতল নয়। দিগন্ত পেরিয়ে বাঁক নিতে পারবে না বিমটা, তাই পৌঁছুতে পারবে না দূরের টার্গেটে।’

    অকাট্য যুক্তি, কিন্তু কী যেন মিলছে না।

    ‘তা হলে আরাতামা মারুতে আঘাত করল কী করে?’ জানতে চাইলেন অ্যাডমিরাল। ‘হামলার সময় ওটা তো সিয়েরা লিওনের ত্রিসীমানায় ছিল না।’

    ‘আমাদের থিয়োরি হলো, ছোট আকারের আরেকটা অস্ত্র আছে, সেটা হয়তো কোনও জাহাজ বা কোনও সাবমেরিনে বসানো হয়েছে। তবে সেটা নিয়ে এক্ষুণি মাথা না ঘামালেও চলে। আসল অস্ত্রটাই সবচেয়ে বড় হুমকি। ওটাকে ঘায়েল করার পর আমরা ছোটটার পেছনে ছুটতে পারব।’

    ‘কীভাবে ঘায়েল করতে চান?’

    ‘আমাদের প্রস্তাব হলো, একটা সার্জিক্যাল এয়ারস্ট্রাইকের মাধ্যমে ওটা অচল করে দেয়া হোক… অস্ত্রটা কারও ওপর ব্যবহার করার আগেই।’

    ‘এয়ারস্ট্রাইকটা ঠিক কোথায় করা হবে?’ জানতে চাইলেন ভাইস প্রেসিডেন্ট।

    ‘রিগগুলোর ওপরে, স্যর,’ বললেন ওয়েস্টলেক। ‘তা হলে পাওয়ার প্ল্যান্টগুলো ধ্বংস হয়ে যাবে। বিদ্যুৎ না থাকলে ওই পার্টিকেল অ্যাকসেলারেটরটা নানা রকম যন্ত্রপাতিতে ভরা একটা টানেল বৈ আর কিছু নয়।’

    তাচ্ছিল্যের সুরে কথা বলছেন ভদ্রলোক, ব্যাপারটা ভাল লাগল না অ্যাডমিরাল হ্যামিলটনের। তবে এ-ও বুঝতে পারছেন, ওয়েস্টলেক যা বলছেন, সেটাই এ-পরিস্থিতিতে সবচেয়ে নিরাপদ পন্থা। এতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি দুটোই হবে কম। পার্টিকেল অ্যাকসেলারেটরটাও মোটামুটি অক্ষত থাকবে ভবিষ্যতে কোনও মঙ্গলজনক কাজে ব্যবহারের জন্যে।

    ‘আপনাদের প্রস্তাব আমি প্রেসিডেন্টকে জানাব,’ বলে উঠে দাঁড়ালেন ভাইস প্রেসিডেন্ট। মিটিং শেষ, বেরিয়ে যাবেন।

    তবে তিনি দরজা পর্যন্ত পৌঁছুবার আগেই অদ্ভুত একটা ব্যাপার ঘটল। কেঁপে উঠল স্ক্রিনের ছবিটা, দ্রুত বদলাতে থাকল রঙ। মনে হলো সিগনালটা বাধা পাচ্ছে কোনও কারণে। সবার চোখ ঘুরে গেল ওদিকে।

    অ্যাসিসটেন্টের দিকে ফিরলেন ওয়েস্টলেক। ‘হচ্ছেটা কী?’

    কাঁধ ঝাঁকাল অ্যাসিসটেন্ট, চেহারায় বিভ্রান্তি। তাড়াতাড়ি ল্যাপটপের কিবোর্ড টিপতে শুরু করল।

    কয়েক সেকেণ্ড পরেই সাদা আলোয় ভরে গেল পুরো পর্দা। ক্ষণকাল স্থায়ী হলো সেটা, এরপর ডুবে গেল আঁধারে। পর্দা থেকে হারিয়ে গেছে ছবি, ঝিরঝির করছে স্ক্রিনটা।

    বিব্রত দেখাল ওয়েস্টলেককে। অ্যাসিসটেন্টকে বললেন, ‘ফোর্ট মিডে কথা বলো। জানতে চাও, ফিডটার কী হলো।

    ‘লাইন ঠিকই আছে,’ জানাল অ্যাসিসটেন্ট। ‘সিগনালও আসছে। কিন্তু কোনও ডেটা নেই ওতে।’

    স্ক্রিনে সাদা আলোর ঝলকের আগমুহূর্তে অস্বাভাবিক একটা ব্যাপার লক্ষ করেছেন অ্যাডমিরাল হ্যামিলটন। হঠাৎ করে প্ল্যাটফর্মগুলোর চারপাশের লাল রঙ গাঢ় হয়ে গিয়েছিল, যেন আচমকা তাপ বেড়ে গিয়েছিল ওগুলোর। আর কেউ সেটা দেখেনি, কারণ সবার মনোযোগ ছিল বিদায় নিতে থাকা ভাইস প্রেসিডেন্টের দিকে। একা তিনিই তাকিয়ে ছিলেন পর্দার দিকে।

    সন্দেহ নেই, ফোর্ট মিডের টেকনিশিয়ানরাও লক্ষ করেছে ব্যাপারটা। তবে তারা এতটাই অবাক হয়েছে যে, পুরোপুরি নিশ্চিত না হয়ে খবরটা জানাচ্ছে না পেন্টাগনকে।

    ‘মি. ওয়েস্টলেক, সমস্যাটা আপনার কম্পিউটারে নয়, ‘ বললেন অ্যাডমিরাল। ‘স্যাটেলাইটে।’

    সবার চোখ ঘুরে গেল তাঁর দিকে।

    ‘তা-ই?’ বাঁকা সুরে বললেন ওয়েস্টলেক। ‘আপনি আবার কবে থেকে রিমোট ইমেজিং ডায়াগনস্টিকসের বিশেষজ্ঞ হয়ে বসলেন?’

    ‘বিশেষজ্ঞ হবার প্রয়োজন নেই,’ অ্যাডমিরাল নির্বিকার। ‘শেষ পাঁচ সেকেণ্ডের ভিডিও রিপ্লে করে দেখুন। ছবিটা মুছে যাবার আগে একটা এনার্জি স্পাইক দেখতে পাবেন। আপনার স্যাটেলাইটটা ওরা স্রেফ জ্বালিয়ে দিয়েছে, মি. ওয়েস্টলেক। ওটা আর নেই।’

    ঝট করে অ্যাসিসটেন্টের দিকে তাকালেন ওয়েস্টলেক।

    ‘আমরা লিঙ্কটা রি-এস্টাবলিশ করার চেষ্টা করছি,’ জানাল সে।

    ‘বৃথা চেষ্টা করছ;’ অ্যাডমিরাল বললেন। ‘ওটা আর কখনও সাড়া দেবে না।’

    ‘কিহোল ব্রাভোতে সুইচ করো, নির্দেশ দিলেন ওয়েস্টলেক। ওটা তাঁদের ব্যাকআপ স্যাটেলাইট—ভিন্ন একটা অ্যাঙ্গেলে… আরও অনেক ওপরে রয়েছে সেটা।

    ল্যাপটপের কিবোর্ডে ঝড় তুলল অ্যাসিসটেন্ট। কিন্তু কোনও লাভ হলো না। যেমন ছিল তেমনই রইল স্ক্রিন। মুখ তুলে হতাশ ভঙ্গিতে মাথা নাড়ুল সে।

    ভাইস প্রেসিডেন্টের চেহারায় মেঘ জমেছে। ‘দু-দুটো স্যাটেলাইট ধ্বংস করে দেয়া হয়েছে,’ বললেন তিনি। ‘এ তো রীতিমত যুদ্ধঘোষণা!’

    উপলব্ধিটা গম্ভীর করে তুলল সবাইকে।

    ‘বলতে বাধ্য হচ্ছি, আপনার থিয়োরি সত্য বলে প্রমাণিত হয়েছে, মি. ওয়েস্টলেক,’ বললেন অ্যাডমিরাল হ্যামিলটন। ‘জোসেফ আকুম্বা সত্যিই একজন বিপজ্জনক মানুষ। এনার্জি ওয়েপনটা তৈরি করে ফেলেছে সে, আর সেটা ব্যবহার করতেও কোনও কসুর করছে না। এখন যে-কোনও মূল্যে তাকে ঠেকাতে হবে আমাদের।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক
    Next Article মাসুদ রানা ১৪৪ – অপহরণ-২

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }