Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৬ – ধ্বংসযজ্ঞ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প453 Mins Read0
    ⤶ ⤷

    ধ্বংসযজ্ঞ – ৪২

    বেয়াল্লিশ

    আটলান্টিক মহাসাগরের চৌত্রিশ হাজার ফুট ওপর দিয়ে উড়ে চলেছে একটা মান্ধাতা আমলের রাশান আইএল-৭৬ ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফট। শব্দমুখর ককপিটে, পাইলটদের পেছনের জাম্পসিটে বসে আছে রানা ও মুরল্যাণ্ড। গায়ে ফ্লাইট সুট, কানে লাগিয়ে রেখেছে হেডসেট। দৃষ্টি উইণ্ডশিল্ড ছাড়িয়ে সামনে—পশ্চিম দিগন্তের কাছে লালিমা এঁকে অস্ত যাচ্ছে সূর্য।

    সিঙ্গাপুর ছাড়ার পরের কয়েকটা দিন দারুণ ব্যস্ততায় কেটেছে ওদের, জোগাড় করতে হয়েছে নানা ধরনের ইকুইপমেন্ট আর সরঞ্জাম। যতটুকু পেরেছে, বিসিআই থেকে নিয়েছে; আর সব কিনতে হয়েছে ব্ল্যাকমার্কেট থেকে। বাকি ছিল ট্রান্স-আটলান্টিক ফ্লাইটের উপযোগী একটা বিমান… স্বাভাবিক অবস্থায় সেটা বড় কোনও সমস্যা হবার কথা নয়, যে-কোনও একটা বিমান চার্টার করে নিলেই রানা ও মুরল্যাণ্ড ওটা উড়িয়ে নিয়ে যেতে পারত। কিন্তু যেভাবে প্ল্যান সাজানো হয়েছে, তাতে নিজেরা পাইলট হতে পারবে না ওরা; তাই খুঁজতে হয়েছে এমন লোক, যে বিনা প্রশ্নে ওদেরকে নিয়ে যাবে গন্তব্যে। মিশরীয় এক বন্ধুকে ধরেছিল মুরল্যাণ্ড, সে যোগাযোগ করিয়ে দিয়েছে গ্রিসের আরেক জনের সঙ্গে; সে- লোক আবার ওদেরকে পাঠিয়েছে মরক্কোর এক চার্টার কোম্পানিতে। শেষমেশ তাঞ্জিয়ার্স থেকে দু’জন পাইলট-সহ লক্কড়ঝক্কড়মার্কা বিমানটা ম্যানেজ করতে পেরেছে ওরা।

    বিমানের খবর অন্তত তিনটে পক্ষ জানে, এটা রানাকে যত না ভাবাচ্ছে, তার চেয়ে বেশি ভাবাচ্ছে বিমানটার ভগ্নদশা। তৃতীয় বিশ্বের মুড়ির টিন বাসগুলোও বোধহয় এরচেয়ে শক্তপোক্ত থাকে—সারাক্ষণ ক্যাঁচকোঁচ আওয়াজ করছে প্রাচীন আইএল-৭৬, নাকে জ্বলুনি তুলছে জেট ফিউয়েলের ঝাঁঝালো গন্ধ… মনে হচ্ছে ফিউয়েল লাইন ফেটে গেছে ওটার। ড্যাশবোর্ডের গজগুলো ঠিকমত কাজ করছে না, রিডিং নিতে গিয়ে ওগুলোর গায়ে টোকা-থাবড়া দিচ্ছে পাইলটেরা। এক পর্যায়ে ওদেরকে ছেঁড়া দু’টুকরো তারও জোড়া দিতে দেখেছে ও। ব্যাপারটা উদ্বেগ জাগাবার জন্যে যথেষ্ট

    ‘বলিহারি তোমার কানেকশন,’ বন্ধুর দিকে তাকাল রানা। ‘বিমানের নামে মিউজিয়ামের অ্যান্টিক ধরিয়ে দিয়েছে।’

    ‘এখনও তো ডানা ভেঙে পড়েনি,’ আহত গলায় বলল মুরল্যাণ্ড। ‘অভিযোগ করছ কেন?’

    ‘ডানা ভাঙলে তো অভিযোগ জানাবার সময় পাব না। সময় যদি কিছু জোটেও, সেটা তোমার টুটি চেপে ধরার কাজে ব্যয় করব।’

    ‘এ-ই যদি তোমার মনোভাব হয়ে থাকে, বাজেট বাড়িয়ে দিতে পারতে না? তা হলে তো ঝকঝকে একটা জাম্বো জেট জোগাড় করে দিতাম!’

    ‘বাজেটের কথা আর বোলো না। অলরেডি যা খরচ করেছি, তার বিল দেখে আমার বস আর অ্যাডমিরাল হ্যামিলটনের চোখ কোথায় গিয়ে ঠেকবে, তা-ই ভাবছি।’

    ‘তা হলে আর কথা বলে লাভ কী? ভিক্ষের চাল আবার কাঁড়া-না-আকাড়া! যা পেয়েছ, তা-ই নিয়ে সন্তুষ্ট থাকো।’

    আরও কিছু বলতে চাইছিল রানা, বাধা পেল কো-পাইলট ওদের দিকে ঘাড় ফেরানোয়।

    ‘রেডিও কল, অ্যাডমিরাল হ্যামিলটনের,’ বলল সে। ‘চ্যানেল টু-তে যান।’

    মাথা ঝাঁকিয়ে হেডসেটের চ্যানেল বদলাল রানা। বলল, ‘দিস ইজ রানা।’

    ‘তোমার তো নাগাল পাওয়াই কঠিন, রানা,’ ওপাশ থেকে শোনা গেল অ্যাডমিরালের কণ্ঠ। ‘ভাগ্যিস রাহাত তোমাকে ট্র্যাক করছে, নইলে খুঁজেই পেতাম না।’

    ‘ইমার্জেন্সি ছাড়া যোগাযোগ করব না, এরকমই তো কথা ছিল, স্যর।’

    ‘ইমার্জেন্সিই দেখা দিয়েছে। তোমরা কোথায়?’

    ‘একটা ক্লু পেয়েছি। ল্যারি সম্ভবত আপনাকে বলেছে। ওখানেই যাচ্ছি।’

    ‘জাহাজটাতে? ওটা এখন কোথায়?’

    ‘আটলান্টিকের মাঝখানে।’

    ‘তা হলে বিমানে চড়েছ কেন?’

    ‘এ ছাড়া ওটার কাছাকাছি পৌছুবার আর কোনও উপায় নেই। নরমাল শিপিং লেনের বাইরে, বিজন একটা জায়গায় ঘুরপাক খাচ্ছে ওটা। অন্য কোনও জাহাজ বা বোটকে ওখানে উদয় হতে দেখলেই সন্দেহ করে বসবে। এয়ারড্রপের বিকল্প দেখছি না।’

    ‘হুম। রেডারও তো আছে ওদের। তুমি নিশ্চয়ই জাহাজের মাথার ওপর গিয়ে ঝাঁপ দেবার কথা ভাবছ না?’-

    ‘না, স্যর,’ সংক্ষেপে বলল রানা। প্ল্যানটা আর ব্যাখ্যা করতে গেল না। অ্যাডমিরালও কিছু জানতে চাইলেন না। ও জিজ্ঞেস করল, ‘আপনি আমাদেরকে খুঁজছেন কেন, সেটা জানতে পারি?’

    ‘এ-কথা বলতে যে, জাম্পটা না করলেও চলবে তোমাদের।’

    ‘কেন?’

    ‘আপাতত এটুকু জানো যে, প্রাইমারি টার্গেটের হদিস পেয়ে গেছি আমরা। তুমি যার পেছনে ছুটছ, তাকে আপাতত দরকার নেই। ওয়েস্টলেকের কথাই ঠিক, সে একটা ভাড়াটে গুণ্ডা, বন্দিদের জায়গামত পৌছে দেয়া পর্যন্তই ছিল তার দায়িত্ব। ওকে ধরতে পারলে ভাল, কিন্তু এ-মুহূর্তে সেজন্যে জীবনের ঝুঁকি নেবারও মানে হয় না।’

    ‘তা হলে কী করতে বলছেন আমাদেরকে?’

    ‘কিছুই না। ব্যাপারটা এখন আমরাই সামলাচ্ছি, তাই চাইলে তোমরা এসব থেকে ছুটি নিয়ে নিতে পারো। কেউ কিছু মনে করবে না তাতে।’

    ঠোঁট কামড়াল রানা। ভাবল একটু। তারপর বলল, ‘পারলে সেটা করতাম, স্যর। কিন্তু কী যেন মিলছে না। কুচিয়ো যে ভাড়া খাটে, সেটা নতুন কিছু নয়। কিন্তু এই বিশেষ কাজটায় তার সম্পৃক্ততা আরও অনেক বেশি বলে মনে হচ্ছে আমার। এখন পর্যন্ত যা যা করেছে, তাতে শেষটা না দেখে কেটে পড়ার কোনও যুক্তি দেখছি না।’

    একটু নীরবতা। গম্ভীর হয়ে গেছেন অ্যাডমিরাল। রানার ষষ্ঠ ইন্দ্রিয় সম্পর্কে জানা আছে তাঁর, গোলমালের আভাস দিচ্ছে মানে সত্যিই গোলমাল আছে। জিজ্ঞেস করলেন, ‘এটা কি শুধুই তোমার ইনস্টিট্, নাকি আর কিছু চোখে পড়েছে?’

    ‘কয়েকটা অসঙ্গতি,’ বলল রানা। ‘তার মধ্যে একটা, জাহাজ নিয়ে যদি ঘুরেই বেড়াবে কুচিয়ো, সুপারট্যাঙ্কার নিয়ে ঘুরছে কেন? ছোট আকারের কোনও জাহাজ ব্যবহার করলেই কি অনেক সহজ হতো না? তা ছাড়া ওই জাহাজটাতেও কিছু অস্বাভাবিকতা আবিষ্কার করেছে ববি।’

    ‘কী রকম?’

    এবার মুখ খুলল মুরল্যাণ্ড। ‘শিপিং রেজিস্টার থেকে ওটার ছবি আর ডেটা জোগাড় করেছি আমরা। ওই আকারের সাধারণ ট্যাঙ্কারের চেয়ে জাহাজটার প্রস্থ চল্লিশ ফুট বেশি। ফরোয়ার্ড অ্যাঙ্করের নিচে বো-র অংশটা বেঢপভাবে বেরিয়ে আছে। মিডশিপের সেকশনটাও বেশ খানিকটা উঁচু। ডিজাইনারের পয়েন্ট অভ ভিউ থেকে বলছি, এসবের কোনও মানে হয় না, যদি না বিশেষ কোনও কারণ থাকে এভাবে জাহাজ তৈরি করার।’

    ‘আপনার যদি আপত্তি না থাকে, জাহাজটা আমি একটু খুঁটিয়ে দেখতে চাই,’ যোগ করল রানা। ‘নইলে ঠিক স্বস্তি পাচ্ছি না।’

    ‘আমাকেও তো অস্বস্তিতে ফেলে দিলে,’ বললেন অ্যাডমিরাল। ‘এখন ঝুঁকি নেবে কি নেবে না, সেটা তোমার ব্যাপার।’

    ‘বেশি ঝুঁকি নেব না,’ কথা দিল রানা। ‘চুপি চুপি দেখে আসব, ব্যাপারটা কী। যদি ইন্টারেস্টিং কিছু না পাই, লাফ দিয়ে নেমে যাব পানিতে। লোকেটর বিকন থাকছে সঙ্গে, ববি পরে আমাকে তুলে নিতে পারবে।’

    ‘বেশ,’ সায় জানালেন অ্যাডমিরাল। ‘এর ভেতরে সত্যিই যদি কিছু থাকে, সেটা এখনই জেনে নেয়া ভাল… দেরি হয়ে যাবার আগেই। তবে যা করতে চাও, সাবধানে কোরো। অযথা প্রাণ হারিয়ো না।’

    হাসল রানা। ‘আচ্ছা, স্যর।’

    ‘শুভকামনা রইল।’

    যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলেন অ্যাডমিরাল।

    .

    দু’ঘণ্টা পর ককপিট থেকে ফিউযেলাযের মেইন সেকশনে চলে এল রানা ও মুরল্যাণ্ড। ধাতব একটা গুহার মাঝে যেন এখন দাঁড়িয়ে আছে ওরা, চারপাশে নানা ধরনের ইকুইপমেণ্ট, ছোট- বড় কন্টেইনার আর টাই-ডাউন স্ট্র্যাপে বাঁধা জিনিসপত্র। প্রেশার সুট পরে নিল রানা, হাত-পায়ে গলাল গ্লাভস আর বুট, মাথায় পরল ফাইটার পাইলটদের মত হেলমেট-সেটার ভেতরে রয়েছে নয়েজ-ক্যান্সেলিং হেডফোন আর অক্সিজেনের সাপ্লাই। এতকিছুর পরেও পঁয়ত্রিশ হাজার ফুট অলটিচ্যুডের ঠাণ্ডাটা দূর হলো না। প্রাচীন বিমানটার প্রতিটা ঝাঁকি অনুভব করতে পারছে, তবে ইঞ্জিনের গগনবিদারী আওয়াজের কারণে অন্য কোনও শব্দ কানে পৌঁছুচ্ছে না।

    গায়ে একটা পশমি লাইনিঙের পারকা চড়িয়ে রানার পাশে দাঁড়িয়ে আছে মুরল্যাণ্ড। মুখে অক্সিজেন মাস্ক, কানে হেডফোন। কী যেন বলার চেষ্টা করছে।

    ‘কিছু বললে?’

    ‘বলছি যে, তোমার মাথায় ছিট আছে,’ চেঁচাল মুর ‘কত বড় ঝুঁকি নিচ্ছ, নিজেও জানো না।’

    প্রতিবাদ করল না রানা। হয়তো মুরল্যাণ্ডের কথাই ঠিক। মৃদু গুঞ্জন শুনে এয়ারক্র্যাফটের পেছনদিকে তাকাল। র‍্যাম্প খুলে যেতে শুরু করেছে। ‘ঝাঁকুনি বেড়ে গেল বিমানের, র‍্যাম্পের ফাঁক দিয়ে ঢুকে পড়ল দামাল হাওয়া। ওপর থেকে নেমে আসা স্ট্র্যাপ ধরে তাল সামলাল দু’বন্ধু। আধঘণ্টা আগেই ডিপ্রেশারাইজ করে নেয়া হয়েছে বিমানের অভ্যন্তর, কাজেই বায়ুশূন্যতা দেখা দেবার ভয় নেই। তবে চোখের পলকে তাপমাত্রা নেমে গেল শূন্যের পনেরো ডিগ্রি নিচে। ইঞ্জিনের চিৎকারও শোনা গেল তীব্রভাবে।

    র‍্যাম্পের ফাঁক দিয়ে রাতের কালো আকাশ দেখতে পেল রানা। সিলিণ্ডার থেকে অক্সিজেন নিচ্ছে এখন ও, পিঠে বাঁধা রয়েছে বিশেষ ডিজাইনের একটা প্যারাশুট। দুই শতাধিক প্যারাজাম্পের অভিজ্ঞতা আছে ওর; হাই অলটিচ্যুড-লো ওপেনিং, যেটাকে সংক্ষেপে হ্যালো জাম্প বলে, সেটাও দিয়েছে অন্তত ত্রিশবার। কিন্তু আজ যা করতে চলেছে, সেটা জীবনে এই প্রথম। মুরল্যাণ্ড বার বার ওকে বলছে, এ-নিয়ে আরেকটু ভাবনাচিন্তা করতে।

    ওর কথা শুরু থেকেই হেসে উড়িয়ে দিয়েছে রানা, ঠাট্টাও করেছে এতটা উতলা হতে দেখে। কিন্তু এখন… বিমানের পেছনদিকে তাকিয়ে… ব্যাপারটা অত তুচ্ছ মনে হচ্ছে না ওর কাছে।

    এখন এতকিছু ভেবে লাভ নেই। স্ট্র্যাপ ছেড়ে দিয়ে সাবধানে বিমানের পেছনদিকে এগোল রানা। অদ্ভুত আকৃতির একটা জিনিস শুয়ে আছে মেঝেতে। চ্যাপ্টা টিউবের মত একটা বাহন, দেখতে অনেকটা অলিম্পিকের ববস্লেডের মত, দু’পাশে রয়েছে দুটো ভাঁজ করা ছোট্ট ডানা। ডিজাইনাররা এর নাম দিয়েছে সিঙ্গেল অকুপেন্ট ট্যাকটিক্যাল রেঞ্জ ইনসার্শান ইউনিট, আর যে-লোক ওটাতে প্রথমবার চড়েছে, সে নাম দিয়েছে লিউনাটিক এক্সপ্রেস বা এলএক্স। বলা বাহুল্য, দ্বিতীয় নামটাই গ্রহণযোগ্যতা পেয়েছে বেশি। সত্যিই এ এক পাগলা বাহন।

    ওয়ান-ম্যান গ্লাইডারের মত কাজ করে জিনিসটা। রিলিজ করা হয় আকাশের সাত মাইল ওপর থেকে। বিশ বাই এক গ্লাইড রেশিওতে বাহনটা তার একমাত্র আরোহীকে একশো চল্লিশ মাইল পর্যন্ত নিয়ে যেতে পারে। কোনও শব্দ বা হিট ট্রেইল নেই এর, নেই রেডার সিগনেচার। কারণ পুরো দেহটা তৈরি করা হয়েছে স্পেশালাইজড্ প্লাস্টিক দিয়ে, তার ওপরে দেয়া হয়েছে রেডারের সিগনাল শুষে নেবার জন্য এক বিশেষ প্রলেপ।

    উপুড় হয়ে এলএক্স-এ চড়তে হয় আরোহীকে। সাইকেলের হ্যাণ্ডেলের মত দুটো ছোট্ট হ্যাণ্ডেল ধরে দিক নিয়ন্ত্রণ করতে হয়। নাকের অংশটা স্বচ্ছ প্লেক্সিগ্লাসে তৈরি, সামনের দৃশ্য দেখবার জন্যে। সেখানে আবার একটা হেডস্- আপ ডিসপ্লে রয়েছে, তাতে ফুটে ওঠে গ্লাইডারের গতি, অলটিচ্যুড, হেডিং, ইত্যাদি তথ্য। ভিজুয়াল একটা গ্লাইড- স্কোপ ইণ্ডিকেটরও আছে ওতে, যাতে সঠিক অ্যাঙ্গেল মেইনটেন করে পাইলট নির্ধারিত গন্তব্যে পৌঁছুতে পারে। আজ ওটা রানাকে নর্দার্ন স্টারে নিয়ে যাবে।

    অনন্যোপায় হয়ে এই এক্সপেরিমেন্টাল গ্লাইডারটা জোগাড় করতে হয়েছে রানাকে। কর্টেজের জাহাজ নর্দার্ন স্টার এমন এক এলাকায় রয়েছে, যেখানে দ্বিতীয় কোনও জাহাজ বা বোট উদয় হলেই সন্দেহ করবে ওরা; একই কথা খাটে বিমানের ক্ষেত্রেও, কারণ ওটার ধারেকাছে কোনও এয়ার রুট নেই। সবচেয়ে কাছের এয়ার রুটটা পঁচাত্তর মাইল দক্ষিণে… বেশ ব্যস্ত একটা রুট ওটা। কাজেই ওখান থেকে জাহাজে পৌঁছুবার চেষ্টা করতে হচ্ছে ওকে, আর তাতে সফল হবার জন্যে ব্যবহার করতে হচ্ছে এলএক্স। পঁচাত্তর মাইল দূর থেকে আর কোনও গ্লাইডার ওকে রেডারের চোখ এড়িয়ে অতদূর নিয়ে যেতে পারবে না। আইএল-৭৬ বিমান ব্যবহার করছে, কারণ ওটাকে রেডারে সাধারণ যাত্রীবাহী বিমানের মত দেখাবে। সন্দেহ জাগবে না শত্রুপক্ষের।

    ঘাড় ফিরিয়ে মুরল্যাণ্ডের দিকে তাকাল রানা। ‘ওখানেই দাঁড়িয়ে থাকবে, নাকি সাহায্য করবে আমাকে?’

    এগিয়ে এল মুরল্যাণ্ড। ‘একা যাচ্ছ, এটাই আসলে পছন্দ হচ্ছে না আমার।’

    ‘কিছু তো আর করার নেই। এক্সপেরিমেন্টাল জিনিস….. একটার বেশি ম্যানেজ করে দিতে পারল না বিসিআই থেকে। আর দুটো পেলেই বা কী লাভ হতো? তোমার হাবভাব দেখে তো মনে হচ্ছে না যেতে রাজি হতে।’

    ‘দোষ দিতে পারো? তোমার এই প্ল্যানে কত রকমের গড়বড় দেখা দিতে পারে, কোনও আইডিয়া আছে?’

    ‘না, নেই। আর আমি চাইও না, সেসব তুমি আমাকে শোনাও।’

    ‘লঞ্চেই ঝামেলা দেখা দিতে পারে—বিমানের ওয়েক টার্বিউলেন্সে টুকরো টুকরো হয়ে যেতে পারো। কিংবা ধরো, অক্সিজেন কাজ করল না, তারমানে সেফ অলটিচ্যুডে পৌঁছুবার আগেই জ্ঞান হারিয়ে ফেলবে…’

    ভুরু কোঁচকাল রানা। ‘এসব বলতে মানা করেছি না?’

    পাত্তা দিল না মুরল্যাণ্ড, বলে চলল, ‘ঠাণ্ডায় জমে যেতে পারো। অথবা ধরো, গ্লাইডারের কাভার খুলতে পারলে না; প্যারাশুট রিলিজ করতে পারলে না। ভেতরে তোমার পা-ও আটকে যেতে পারে। এয়ারফয়েলগুলো ঠিকমত ওপেন হলো না…’

    রেইল টপকে গ্লাইডারে উঠে পড়ল রানা। বলল, ‘আমাকে তো খুব ভয় দেখাচ্ছ, নিজের কথা ভেবেছ কিছু? উড়ন্ত এই ফাঁদটার ভেতর থেকে যাচ্ছ তুমি। ডানার গোড়ায় জং ধরেছে, দেখেছ? যখন রওনা হলাম, তিন নম্বর ইঞ্জিন থেকে কীভাবে ধোঁয়া বেরুচ্ছিল, লক্ষ করোনি? এই জিনিস যে আকাশে উড়বে, এটাই তো বিশ্বাস হচ্ছিল না।’

    ‘রাশান এয়ারলাইন্সে ওড়ার অভিজ্ঞতার অংশ এগুলো,’ হালকা গলায় বলল মুরল্যাণ্ড। ‘তারপরেও… তুমি যা করতে চলেছ, তার চেয়ে এটা ঢের নিরাপদ।’

    ‘বলেছে তোমাকে!’ হালকা সুরে বলল রানা। ‘বিমান তো বিমান… পাইলটগুলোরও অবস্থা যা-তা। টেকঅফ করার আগে দু’জনকেই গলা পর্যন্ত মদ গিলতে দেখেছি আমি।’

    ‘সেটা তো তোমার সুস্বাস্থ্য কামনা করে! মরতে যাচ্ছ কিনা!’

    হলুদ রঙের একটা বাতি জ্বলে উঠল। জাম্প সাইটে পৌঁছুতে আর এক মিনিট বাকি।

    জায়গামত পা ঢুকিয়ে উপুড় হয়ে শুয়ে পড়ল রানা। অন্ করল হেডস্-আপ ডিসপ্লে। মুরল্যাণ্ডকে ইশারা করতেই ওপরের কাভারটা আটকে দিল সে। টিউবের ভেতর অদৃশ্য হয়ে গেল রানার দেহ।

    হলুদ রঙের আরেকটা বাতি জ্বলে উঠল এবার। তারপর জ্বলতে-নিভতে শুরু করল একটা লাল বাতি। ত্রিশ সেকেণ্ড বাকি। ঘড়িতে চোখ রাখল মুরল্যাণ্ড। কাউন্টডাউন করে পৌছুল তিন, দুই, এক-এ। তারপর টান দিল লঞ্চ কন্ট্রোলের লিভার ধরে।

    একটা ঝাঁকি খেল রানা। টের পেল, জ্যা-মুক্ত তীরের মত র‍্যাম্পের ফাঁক গলে বেরিয়ে এসেছে এলএক্স। বেরিয়েই আছড়ে পড়ল পাঁচশো মাইল বেগের এয়ারস্ট্রিমে। ঝাঁকিতে দম আটকে এল রানার। তবে তা মুহূর্তের জন্যে। ক্ষণকাল পরেই এয়ারস্ট্রিম ভেদ করে নিচে পড়তে শুরু করল গ্লাইডার।

    এলএক্স-এর পেছন থেকে ফানেল আকৃতির একটা ড্রোগ- শুট বেরিয়ে এল এবার-পতনের গতি কমিয়ে আনছে। ভেতরে রানার দেহের গতি একই হারে কমছে না, তাই পিছলে কিছুটা এগিয়ে গেল ও, শোল্ডার স্ট্র্যাপগুলো চেপে বসল কাঁধে। হাত বাঁকা হয়ে গেল, ওজন বইতে পারছে না ওগুলো। রানার মনে হলো, কোটর ছেড়ে বেরিয়ে যাবে ওর চোখদুটো।

    দশ সেকেণ্ড স্থায়ী হলো এই অবস্থা। তারপর গতি কমে এল গ্লাইডারের। চাপ-টাপ কমে গেল, ধাতস্থ হতে পারল রানা। চোখ বোলাল ডিসপ্লেতে। এখনও কমছে পতনের গতি—চারশো… সাড়ে তিনশো… মধ্য আটলান্টিকের কালচে জলের দিকে ছুটে চলেছে এলএক্স বিশাল এক আর্টিলারি শেলের মত।

    স্পিড দু’শো দশ নটে নেমে এলে মেইন শুট রিলিজ করল রানা। বিকট এক আওয়াজ করে খুলে গেল ওটা। ঝাঁকুনি কমে গিয়ে এবার মসৃণভাবে নামতে শুরু করল গ্লাইডার। হেলমেটের কারণে বাতাসের গর্জন আর শুনতে পাচ্ছে না রানা, শান্তিময় এক নীরবতা আচ্ছন্ন করল ওকে। কয়েক মুহূর্ত পর, পতনের বেগ একশো নব্বুই নটে পৌঁছলে, গ্লাইডারের দু’পাশে খুলে গেল ভাঁজ করা ডানাদুটো।

    বিপজ্জনক একটা মুহূর্ত। ডানাগুলো একসঙ্গে ঠিকমত না খুললে ঘটে যাবে দুর্ঘটনা। পাক খেতে শুরু করবে গ্লাইডার, বায়ুচাপ সইতে না পেরে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। রানার পিঠে যদিও একটা প্যারাশুট রয়েছে অমন পরিস্থিতি মোকাবেলার করার জন্যে, তারপরেও গ্লাইডার ভেঙে গেলে কী ঘটবে বলা যায় না। প্যারাশুট খোলার হয়তো সুযোগই পাবে না ও।

    তবে সমস্ত আশঙ্কা অমূলক প্রমাণিত হলো। ঠিকমতই খুলল ডানাদুটো। এতক্ষণ নাক নিচু করে নিচে পড়ছিল গ্লাইডার, এবার ডানায় ভর করে সোজা হতে শুরু করল। বুক আর পেটে প্রচণ্ড চাপ পড়ল রানার। সেটা ক্ষণিকের জন্যে। গ্লাইডারটা লেভেলে চলে এলে কন্ট্রোলে হাত দিল ও। ওটাকে ডানে-বাঁয়ে নিল, তারপর আবার নাক উঁচু করে নিয়ে গেল ওপরদিকে। বুঝল, সব ঠিকমতই কাজ করছে।

    স্বস্তির একটা নিঃশ্বাস বেরিয়ে এল রানার মুখ দিয়ে। সামনে বিপদ অপেক্ষা করছে, তারপরেও অদ্ভুত এক আনন্দ অনুভব করল। পাখির মত লাগছে নিজেকে—উড়ছে আকাশে। ছোট্ট গ্লাইডারটা ওর ছোঁয়ায় সাড়া দিচ্ছে চমৎকারভাবে। শরীরের ভার সরিয়ে ডানে-বাঁয়ে ওটাকে নেয়া যাচ্ছে অনায়াসে।

    চারদিকে ঘন কালো অন্ধকার, হেডস্-আপ ডিসপ্লের মৃদু আভা আর আকাশে মিটমিট করতে থাকা তারা ছাড়া আর কোনও আলো নেই কোথাও। দিনের আলো থাকলে ডাইভটা আরও উপভোগ্য হতো, ভাবল রানা। তবে সেক্ষেত্রে শত্রুদের চোখ ফাঁকি দিয়ে নর্দার্ন স্টারে পৌঁছুতে পারত না। কী আর করা, সে-অভিজ্ঞতা ভবিষ্যতের জন্যে তোলা থাক।

    কোর্স ঠিক করে নিল রানা, গ্লাইড স্লোপ অ্যাডজাস্ট করে স্থির হলো। সাতাশ হাজার ফুটে রয়েছে এলএক্স, নিচে নামছে মিনিটে পাঁচশো ফুট হারে। গতি, একশো বিশ নট। ডিসপ্লের টার্গেট আইকন বলছে, আরও সত্তর মাইল পাড়ি দিতে হবে ওকে নর্দার্ন স্টারে পৌঁছুবার জন্যে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক
    Next Article মাসুদ রানা ১৪৪ – অপহরণ-২

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }