Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৬ – ধ্বংসযজ্ঞ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প453 Mins Read0
    ⤶

    ধ্বংসযজ্ঞ – ৫২

    বায়ান্ন

    পনেরো দিন পর।

    নিউ ইয়র্কের সন্ধ্যা। ব্যস্ত রাস্তা ধরে এগিয়ে চলেছে একটা সাদা সেডান। ড্রাইভ করছে রানা। পাশে বসে আছে লামিয়া। দু’সপ্তাহ আগেকার ক্লান্ত-অবসন্ন-আহত চেহারা বদলে গেছে ইতিমধ্যে, প্রয়োজনীয় চিকিৎসা আর বিশ্রাম পেয়ে দু’জনেই হয়ে উঠেছে প্রাণচঞ্চল।

    অনেক কিছু ঘটে গেছে গত ক’দিনে। জাতিসংঘ আর আফ্রিকান ইউনিয়নের যৌথ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে সিয়েরা লিওনে, সেখানকার অস্থির পরিস্থিতি সামাল দেবার জন্যে। প্রেসিডেন্ট আকুম্বার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। মুক্তি দেয়া হয়েছে রাজনৈতিক বন্দিদের, তাদের মধ্যে আছেন নিহত প্রেসিডেন্টের ভাই ড্যানিয়েল আকুম্বা। শান্তিরক্ষীদের সহায়তায় তিনি এখন সমমনাদের নিয়ে অস্থায়ী সরকার গঠন করেছেন।

    অপহৃত বিজ্ঞানীদেরও উদ্ধার করা হয়েছে। সৌভাগ্যই বলতে হবে, কোয়াডাঙ্গলের অয়েল রিগগুলোয় ছিলেন না তাঁরা; কাজশেষে তাঁদেরকে ফ্রিটাউনে পাঠিয়ে দেয়া হয়েছিল। মোটামুটি অক্ষত অবস্থাতেই পাওয়া গেছে সবাইকে… মারা গেছেন শুধু বাংলাদেশি বিজ্ঞানী ড. ফারুক আহমেদ। উদ্ধার পাওয়া সব বিজ্ঞানীকে ইতিমধ্যে পাঠিয়ে দেয়া হয়েছে যার যার দেশে।

    সৌভাগ্যজনক আরেকটা ব্যাপার হলো, শেষ মুহূর্তের ইমার্জেন্সি ঘোষণায় যে-বিশৃঙ্খলা দেখা দিয়েছিল ওয়াশিংটন ডিসি-তে, তাতেও মারা যায়নি কেউ। বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে রাস্তায়, ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছে মানুষ… কিন্তু মৃত্যুর ঘটনা নেই একটাও। এক হিসেবে ব্যাপারটাকে মিরাই বলতে হয়।

    সবই সুসংবাদ, তবে যেটা রানা আর লামিয়াকে সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছে, তা হলো, এনার্জি ওয়েপন হাতে পড়েনি কারও। নর্দার্ন স্টার এমন এক জায়গায় ডুবেছে, যেখান থেকে তুলে আনা অসম্ভব। সিয়েরা লিওন উপকূলের বিশাল সেটআপটাও ধ্বংস হয়ে গেছে মিসাইলের আঘাতে। অস্ত্রটা তৈরির সঙ্গে যারা জড়িত ছিল, মারা গেছে তারাও। ফলে আমেরিকা আর রাশা-সহ সবার কাছেই অধরা রয়ে গেছে প্রযুক্তিটা। এখন আবার ওই অস্ত্র তৈরি করতে চাইলে গোড়া থেকে শুরু করতে হবে সব—ঢালতে হবে অঢেল টাকা, প্রয়োজন হবে নতুন বিশেষজ্ঞের, যারা এমন একটা প্রজেক্টে স্বেচ্ছায় যোগ দেবে। সহজ হবে না সেটা। বলা বাহুল্য, নর্দান স্টারকে ডুবিয়ে দেয়ায় তলে তলে অনেকেই নাখোশ হয়েছে ওদের ওপর, তবে সেটা প্রকাশ করছে না।

    এসবের পরে বাকি রইল ডেভিল’স ডোরওয়ের বাইরে ডুবে থাকা লকহিড কনস্টেলেশন বিমানটার ভাগ্য। স্পেন আর পর্তুগালের বিবদমান এলাকায় পড়ে আছে ওটা। বিমানটা আমেরিকান, আবার ওটার ভেতরে রয়েছে রোমানভ পরিবারের ধনসম্পদ – যার বৈধ মালিক রাশা। দীর্ঘ আলোচনার পর চার পক্ষ একটা বোঝাপড়ায় এসেছে। সমস্ত ট্রেজার তুলে আনার পর চার দেশের মাঝে ভাগ-বাটোয়ারা হবে, সেগুলো প্রদর্শন করা হবে বিভিন্ন মিউজিয়ামে। স্যালভিজের কাজটা নুমাকে দিতে সম্মত হয়েছে সবাই, সঙ্গে থাকবে বাকি তিন দেশের প্রতিনিধিরা। নুমার তরফ থেকে রানা ও মুরল্যাণ্ডকে দেয়া হয়েছে প্রজেক্টের দায়িত্ব, রাশার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে লামিয়া। আগামীকালই অ্যাযোর্সের উদ্দেশে রওনা হবে ওরা। তবে তার আগে আরেকটা কাজ সেরে নিতে চায় রানা। নিউ ইয়র্কে এসেছে সেজন্যেই।

    প্রাচীন নকশার একটা ব্রাউনস্টোনের বাড়ির সামনে পৌঁছে গাড়ি থামাল রানা। লামিয়াকে নিয়ে নেমে পড়ল। সিঁড়ি ভেঙে উঠে এল সদর দরজার সামনে। পাশের ফলক থেকে দেখে নিল বাড়ির নম্বর।

    ‘এটাই,’ বলল ও।

    মাথা ঝাঁকিয়ে কলিং বেলের সুইচ টিপল লামিয়া। ভেতরে টুং টাং আওয়াজ হলো। একটু পরেই খুলে গেল দরজা। নার্সের ইউনিফর্ম পরা মাঝবয়েসী এক মহিলাকে দেখা গেল।

    ‘ইয়েস?’

    ‘আমি মাসুদ রানা, আর ইনি ড. লামিয়া লিভানোভা,‘ নিজেদের পরিচয় দিল রানা।

    ‘আসুন,’ সরে পথ করে দিল নার্স। ‘উনি অপেক্ষা করছেন আপনাদের জন্যে।’

    ভেতরে ঢুকল রানা ও লামিয়া। ওদেরকে পথ দেখিয়ে নিয়ে চলল নার্স।

    ‘কী অবস্থা ওঁর?’ জিজ্ঞেস করল রানা। ‘কথা বলা যাবে তো?’

    ‘যাবে,’ বলল নার্স। ‘বয়স হলেও ওঁর জ্ঞান-বুদ্ধি এখনও টনটনে।’

    ‘কত হলো বয়স? আমার হিসেবে একশোর কাছাকাছি হবার কথা।’

    ‘আটানব্বই চলছে। তবে দেখলে অতটা মনে হয় না। যথেষ্ট ফিট আছেন এখনও। শুধু হার্ট খানিকটা দুর্বল। লক্ষ রাখবেন, যেন উত্তেজিত হয়ে না পড়েন।’

    ‘অবশ্যই। উনি যে এখনও বেঁচে আছেন, এটাই তো আশ্চর্য।’

    সিঁড়ি ধরে ওদেরকে দোতলায় নিয়ে গেল নার্স। বড় একটা দরজা খুলে ঢোকাল সুপরিসর এক বেডরুমে। জানালার কাছে আর্মচেয়ারে শরীর এলিয়ে বসে আছেন একজন সৌম্যদর্শন বৃদ্ধ। ভদ্রলোকের কোলে মোটাসোটা একটা খোলা রই, বাঁ হাতে ধূমায়িত কফির কাপ। চেহারার মধ্যে অভিজাত, স্মার্ট একটা ভাব আছে। জানা না থাকলে বয়স অন্তত বিশ বছর কমিয়ে ধরত রানা, কারণ মুখে বলিরেখা ফুটে থাকলেও শতবর্ষী থুথুরে বুড়ো নন তিনি মোটেও। পায়ের আওয়াজ পেয়ে মুখ তুলে তাকাতেই দেখা গেল গভীর দুটো চোখ, আর তাতে অন্তর্ভেদী দৃষ্টি। রানার মনে হলো, ওর অন্তরের অন্তস্তল পর্যন্ত দেখে নিচ্ছেন।

    ‘মি. মার্লো, এঁরাই আপনার অতিথি,’ বলল নার্স।

    টমাস মার্লোর সৌম্য চেহারা উজ্জ্বল হয়ে উঠল। ‘ওয়েলকাম, মি. রানা, ড. লিভানোভা। প্লিজ, বোসো।’

    সামনেই দুটো চেয়ার পাতা আছে, তাতে বসল রানা ও লামিয়া।

    ‘ধন্যবাদ,’ বলল রানা। ‘ইট’স্ অ্যান অনার।’

    ‘কথাটা তো আমি বলব,’ বললেন বৃদ্ধ। ‘আমি নগণ্য মানুষ। কিন্তু তোমরা তো বিশাল এক কাণ্ড ঘটিয়ে ফেলেছ। খবর পেয়েছি আমি।’

    ‘সামান্য একটা ব্যাপার,’ বিব্রত গলায় বলল রানা। ‘বড় কিছু না।’

    ‘বিনয়? বেশ, বেশ, এসব তো আজকালকার মানুষের মধ্যে দেখাই যায় না। এনিওয়ে, যদি ভুল করে না থাকি, আয়রন লেডির ব্যাপারে কথা বলতে এসেছ তোমরা, রাইট?’

    ‘আয়রন লেডি!’ বিভ্রান্তি ফুটল লামিয়ার কণ্ঠে।

    ‘আমার বিমান,’ বললেন মার্লো। ‘আদর করে ওকে আয়রন লেডি বলে ডাকতাম। হারিয়ে খুব কষ্ট পেয়েছিলাম। শুনে ভাল লেগেছে যে, তোমরা ওকে আবার খুঁজে পেয়েছ।’

    ‘অ্যাযোর্সের কাছাকাছি পাওয়া গেছে বিমানটা, ডেভিল’স্ ডোরওয়ে নামে একটা জিওলজিক্যাল ফর্মেশনের পাশে,’ রানা বলল। ‘ওটাকে স্যালভিজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারিভাবে কোনও বাধা নেই, কিন্তু বিমানটার আসল মালিক যেহেতু আপনি, ভাবলাম আপনার অনুমতিটাও নেয়া উচিত। তা ছাড়া ওটা ওখানে গেল কী করে, সেটাও জানার ইচ্ছে।’

    ‘চাইবার আগেই অনুমতি পেয়ে গেছ। আর ওখানে পৌছুবার কথা যদি তোলো…’ উদাস হয়ে গেলেন বৃদ্ধ। ‘রাশান এক রিফিউজিকে ইয়োরোপ থেকে আমেরিকায় নিয়ে আসার দায়িত্ব পেয়েছিলাম আমরা।’

    ‘স্তেফান কিরিলভ, রাইট?’ বলে উঠল লামিয়া। ‘রিফিউজি না, আসলে একজন ক্রিমিনাল ছিল সে। রাশার জাতীয় সম্পদ চুরি করে পালাচ্ছিল।’

    ওর দিকে তাকিয়ে মৃদু হাসলেন বৃদ্ধ মার্লো। বললেন, ‘সেটা দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। এক পক্ষের চোখে যে অপরাধী, আরেক পক্ষের চোখে সে বিপ্লবীও হতে পারে। যা হোক, সারায়েভো থেকে তাকে তুলে নিই আমরা। চলে আসি সান্তা মারিয়ায়। ওখানে রিফিউয়েলিং সেরে আটলান্টিক পাড়ি দেবার প্ল্যান ছিল আমাদের। কিন্তু আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় আটকা পড়ে যাই, গন্ধ শুঁকতে শুঁকতে কিছু রাশান এজেন্ট হাজির হয়ে যায় দ্বীপটায়।’

    ‘তারপর?’

    ‘গুলি খেয়ে মারা যায় কিরিলভ। আমার বন্ধু… আমার কো-পাইলট জেরি ওয়ার্নারও মারা যায় ওদের হামলায়। আহত হই আমি। সে-অবস্থাতেই টেকঅফ করি বিমান নিয়ে। ঝড়ের মধ্যে পড়ে গিয়েছিলাম, ইঞ্জিন ফেল করেছিল, রক্ত হারিয়ে দুর্বল হয়ে পড়েছিলাম নিজেও… নিয়ন্ত্রণ করতে পারিনি আয়রন লেডিকে। শেষ পর্যন্ত ক্র্যাশ করেছিলাম সাগরে। বিমান থেকে যে কীভাবে বেরিয়ে এসেছিলাম, তা আজও জানি না।’

    ‘ডেভিল’স্ ডোরওয়ে নিয়ে একটা গুজব রটেছিল, শুনেছেন আশা করি?’ রানা বলল। ‘আপনার বিমানটার কারণে ওটা বিশ্বাস করে বসেছিলাম আমরা।’

    আবার হাসলেন মার্লো। ‘সে-আমলে এসব ঘটনা নিয়মিতই ঘটত। যন্ত্রপাতি এত আধুনিক ছিল না তো! বিমান সোজা চলছে, নাকি ডাইভ দিচ্ছে নিচের দিকে, সেটাই অনেক সময় বোঝা যেত না… বিশেষ করে রাতের আঁধারে।

    ‘কিন্তু ইঞ্জিন ফেল করল কেন? সেটা তো পাইলটের ভুল নয়।’

    ‘এ-নিয়ে আমিও অনেক মাথা ঘামিয়েছি। আয়রন লেডির ইঞ্জিন ঠিকমত মেইনটেন করতাম আমরা। অকারণে বন্ধ হবার প্রশ্নই ওঠে না। এরপর হঠাৎ মনে পড়ল, দুর্ঘটনার আগে তিনদিন একটানা বৃষ্টি হয়েছিল। বিমানের ফিউয়েল নিয়েছিলাম আমরা এয়ারপোর্টের গ্রাউণ্ড ট্যাঙ্ক থেকে। নিশ্চয়ই কোথাও লিক ছিল, পানি ঢুকে গিয়েছিল ট্যাঙ্কে। আর আমরা সেই পানি মেশানো তেলই ভরেছিলাম আয়রন লেডিতে। কপাল খারাপ হলে যা হয় আর কী। পানি দিয়ে কি আর ইঞ্জিন চলে?’

    ‘যাক, রহস্যটার জবাব মিলল,’ বলল রানা।

    ‘আমিও একটা জবাব খুঁজছি গত সত্তর বছর ধরে,’ বললেন মার্লো। ‘স্টিলের ট্রাঙ্কদুটোয় কী নিয়ে এসেছিল কিরিলভ? রাশার সম্পদ বুঝলাম… কিন্তু আসলে সেটা কী?’

    ‘রোমানভ পরিবারের ধনরত্ন,’ বলল লামিয়া। তারপর সংক্ষেপে ইতিহাসটা জানাল বৃদ্ধকে।

    শুনে মাথা ঝাঁকালেন মার্লো। জিজ্ঞেস করলেন, ‘তোমরাই কি তুলে আনবে ওগুলো?’-

    ‘হ্যাঁ,’ বলল রানা। ‘যদি সব ভালভাবে এগোয়, কয়েক সপ্তাহের ভেতরেই ওগুলো দেখার সৌভাগ্য হবে আপনার।’

    ‘ক্ষমা চাই, ওই ধনরত্ন আমার জন্যে অভিশাপ। ওগুলোর জন্যে সব হারিয়েছি। দেখার শখ নেই কোনও। তবে… তোমরা যেহেতু ওখানে যাচ্ছই, একটা অনুরোধ করতে পারি?’

    ‘নিশ্চয়ই! কী করতে হবে, বলুন?’

    ‘আমার বন্ধু জেরির লাশটা নিয়ে আসতে পারবে? ওকে যথাযোগ্য মর্যাদায় সমাহিত করতে চাই আমি। দেশের মাটিতে কবর হওয়া উচিত ওর।’

    ‘তা-ই হবে,’ কথা দিল রানা। ‘আমি নিজে সেটা নিশ্চিত করব, মি. মার্লো। এটুকু করা আমার কর্তব্য।’

    ‘কর্তব্য! কেন?’ একটু যেন অবাক হলেন বৃদ্ধ।

    ‘ওখানে আপনি আপনার বন্ধুকে হারিয়েছেন,’ বলল রানা,

    ‘কিন্তু এক হিসেবে আপনারা দু’জন আমাকে আর আমার এক বন্ধুকে বাঁচিয়েছেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে। সে ঋণ শোধ করা কি কর্তব্যের মধ্যে পড়ে না?’

    ‘থ্যাঙ্ক ইউ, রানা,’ আবেগাপ্লুত গলায় বললেন মার্লো। ‘থ্যাঙ্ক ইউ ভেরি মাচ।’

    ***

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক
    Next Article মাসুদ রানা ১৪৪ – অপহরণ-২

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }